Home Blog Page 2827

আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ: প্রধানমন্ত্রী

0

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে ১৯৭৫ এর পরে যারা রাতের অন্ধকারে অস্ত্রহাতে ক্ষমতায় এসেছিল তারাই। হ্যাঁ, কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এরা মানুষকে দুর্নীতি শিখিয়েছে, কালো টাকা শিখিয়েছে, ঋণ খেলাপি শিখিয়েছে।

তিনি বলেন, তারপরও এরমধ্যে যে খবরগুলো পাচ্ছেন, বলছেন এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা নয়। কে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আবার ধরছি বলেই.. চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল। অনিয়মটাই নিয়ম ছিল, অনিয়মটাই নিয়ম ছিল সেভাবেই রাষ্ট্র চলেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে একাদশ সংসদের ৮ম অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

করোনা মোকাবিলায় ডাক্তার-নার্সদের সুযোগ সুবিধা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডাক্তার নার্স নিয়োগ দেয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে যথেষ্ট বেড এবং সব রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ডাক্তার নার্স যারা কাজ করছে এবং টেকনিশিয়ানদের পরিবার থেকে আলাদা করে রাখার জন্য হোটেল ভাড়া করে থাকা-খাওয়া সব দিয়ে রাখা হচ্ছে। সেখানে খরচ তো হবেই।

সংসদ নেতা বলেন, তারা সমাজকে কলুষিত করে দিয়ে গেছে। মানুষ যে একটা আদর্শ নিয়ে চলত নীতি নিয়ে চলত। দীর্ঘ দিন এই দেশে মিলিটারি ডিকটেটরশিপ এদেশের মানুষের চরিত্র হনন করেছে। কারণ তাদের অবৈধ ক্ষমতাটাকে নিষ্কন্টক করা- এটাই ছিল তাদের লক্ষ্য। সেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ। এই বীজটা বপন করেছে। এটা এখন মহিরুহ হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে। কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়ে গেছে। সেই ক্ষেত্রে এই চরিত্রহীণ্যতা একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত ছিল। সেখানে থেকে যতই চেষ্টা করেন এটা মূল উৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এরমধ্যে যে খবরগুলো পাচ্ছেন, বলছেন এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা নয়। কে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি, যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আবার ধরছি বলেই.. চোর হয়ে যাচ্ছি। আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল। অনিয়মটাই নিয়ম ছিল, অনিয়মটাই নিয়ম ছিল সেভাবেই রাষ্ট্র চলেছে।

তিনি বলেন, আমরা আসার পর আওয়ামী লীগ আসার পর সেগুলো মোকাবিলা করার চেষ্টা করছি; যতটুক পারি সেগুলো শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগেই বলেছি আমরা এ অনিয়মগুলো নিশ্চই মানব না। যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং নেব এটা অব্যাহত থাকবে।

মজুরির চেয়ে বেশি টাকা ঘরে বসেই পাবেন পাটকল শ্রমিকরা: প্রধানমন্ত্রী

0

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা মাসে যে মজুরি পেত তার চেয়ে বেশি টাকা মুনাফা হিসেবে ঘরে বসে পাবে। তবে এ টাকা প্রতি তিন মাস অন্তর তুলতে পারবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা এ প্রসঙ্গে বলেন, আমাদের পাটের যারা শ্রমিক, তাদের যে মজুরির টাকা পাওনা ছিল, সব মিটিয়েৃ আমরা একবারে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছি। সব টাকা তাদের হাতে দেব না। কারণ নগদ টাকা দিয়ে দিলে তখন দেখা যাবে মেয়ের জামাই, ভাই, ভাতিজা, আত্মীয়-স্বজন সব এসে হুমড়ি খেয়ে পড়বে এবং ভাগ চাইবে। আমি বলেছি, অর্ধেকটা সঞ্চয়পত্র করে দেব। পারিবারিক সঞ্চয়পত্র, যেখানে তারা ১১ শতাংশের মতো পাবে। সেখানে ভালো টাকা প্রতি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক পাবে, যা প্রতিদিন সে কাজ করে মাসে মজুরি পেত, তার চেয়ে বেশি টাকাই পাবে। সেটা আমরা হিসেব করছি, যা পাওনা ছিল সেটা আমরা সব শোধ করে দেব।

নতুন করে পাটকলগুলো চালুর পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা এটাকে নতুনভাবে করব, এখানে যারা আগ্রহী তাদের আমরা আবার ট্রেনিং দেব। ট্রেনিং দিয়ে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন করে তাদের তৈরি করব। পাটকল চালু হলে অভিজ্ঞতা যাদের আছে, তারাই নতুন করে চাকরি পাবে।

বাংলাদেশ পাটের জন্মরহস্য উন্মোচন, গবেষণার মাধ্যমে বিভিন্ন পাটজাত পণ্য আবিষ্কারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেগুলো আমাদের উৎপাদন করতে হবে। সেগুলো আমাদের দেশের কাজে লাগবে, বিদেশে রফতানি হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষার জন্য যেহেতু সিনথেটিক থেকে সবাই এখন মুক্তি চায় সেখানে পাট হচ্ছে একটা বিকল্প। সেখানে আমাদের একটা বিশাল সম্ভাবনা বিশ্বব্যাপী রয়ে গেছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে সময়োপযোগী করতে হবে, আধুনিক করতে হবে, নতুন করতে হবে।

বিশ্বব্যাপী পাটের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সেগুলোকে সময়োপযোগী, আধুনিক করে গড়ে তোলার কথা জাতীয় সংসদকে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নতুন আঙ্গিকে পাটকলগুলো চালু হলে অভিজ্ঞকর্মীদেরই সেখানে চাকরি হবে। এজন্য তাদের আধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণও দেয়া হবে।

দীর্ঘদিন ধরে লোকসানে থাকা ২৬টি পাটকল সম্প্রতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব পাটকলের প্রায় ২৫ হাজার শ্রমিককে তাদের শতভাগ পাওনা মিটিয়ে দেয়া হবে।

বিয়ে করলেন ক্রিকেটার রাহী

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু জায়েদ রাহী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। করোনাভাইরাস সংকটের কারনে ঘরোয়া পরিসরে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

৮ জুলাই বুধবার স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলকে নিয়ে একবারেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি।

তিনি আরো জানান, এর আগে রায়নগর দর্জিপাড়া এলাকার বাসিন্দা কনে ডা: তৌহিদা আক্তার জুহার সাথে এক বছর আগেই রাহীর আকদ সম্পন্ন হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সবাইকে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করা হবে বলে জানান তিনি। নতুন জীবন শুরুর প্রাক্কালে সকলের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেটার রাহী।

জেনারেল সোলাইমানি হত্যার পূর্ণ প্রতিবেদন পেশ

0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনে পেশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

অ্যাগনেস ক্যালামার্ড এই প্রতিবেদনে বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। ক্যালামার্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে তৃতীয় একটি স্বাধীন ও সার্বভৌম দেশে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অ্যাগনেস ক্যালামার্ড এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেছেন, কাসেম সোলাইমানি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা ও তাকে হত্যার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি দেশটি।

অ্যাগনেস ক্যালামার্ড ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন।

তিনি আরও জানিয়েছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিন্তু যুদ্ধে ড্রোন ব্যবহার করছে বিভিন্ন দেশ।

শেষ হলো বাজেট অধিবেশন

0

একাদশ জাতীয় সংসদের অষ্টম (দ্বিতীয় বাজেট)অধিবেশন আজ শেষ হয়েছে। সংবিধান অনুযায়ী অধিবেশন সমাপ্তি সংক্রানমশ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
শেষদিনে রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি ভাষণ দেন। এ ছাড়া বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও বক্তৃতা করেন।
এ অধিবেশনে গত ১১ জুন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বর্তমান সরকারের দ্বিতীয় বাজেট পেশ করেন। করোনা পরিস্থিতিতে বাজেট তৈরিতে মানুষের জীবন-জীবিকাকে গুরুত্ব দিয়ে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য ও প্রত্যাশাকে সামনে রেখে এ বাজেট পেশ করা হয়।
এবারের বাজেট অধিবেশন গত ১০ জুন শুরু হয়ে আজ পর্যন্ত মোট ৯ কার্যদিবস পর্যন্ত চালানো হয়। বাজেটের উপর মোট ৫ ঘন্টা ১৮ মিনিট আলোচনা হয়েছে। এর মধ্যে মূল বাজেটের উপর ৪ ঘন্টা ১২ মিনিট এবং সম্পূরক বাজেটের উপর ১ ঘন্টা ৬ মিনিট আলোচনা হয়। মূল বাজেটের উপর বাংলাদেশ আওয়ামী লীগের ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, বিএনপির ১ জন, জাসদের ১ জন ও ওয়ার্কার্স পার্টির ১ জন সংসদ-সদস্য আলোচনায় অংশ নেন।
এ ছাড়া সম্পূরক বাজেটের উপর ৬ জন সংসদ-সদস্য আলোচনায় অংশ নেন। বাজেট পাসসহ এ অধিবেশনে ১৬টি সরকারি বিলের মধ্যে ৫ টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ১২ টি নোটিশ পাওয়া গিয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ২৬টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি সম্পূরকসহ ১১টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ৪১০টি প্রশ্নের মধ্যে ১৫৬টি প্রশ্নের জবাব দেয়া হয়।
এর আগে স্পিকার বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশাকে সামনে রেখে সকলের সহযোগিতায় এবং প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার সুদক্ষ নির্দেশনায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উন্নয়ন পরিকল্পনা ও কর্মযজ্ঞ গ্রহণ করেছিলেন, তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈশ্বিক মহামারির সময়েও এ ধরণের বাস্তবসম্মত এবং জনমুখী বাজেট প্রণয়ন প্রশংসার দাবি রাখে।
তিন বলেন, সংসদ পরিচালনায় সংসদ-সদস্যদের সহযোগিতা একান্ত অপরিহার্য। এ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সর্বাত্মক সহযোগিতার জন্য স্পিকার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, নানা বিচারে এবারের বাজেট অর্থনৈতিক উত্তরণের জন্য একটি আর্থিক প্রস্তবনা।
তিনি বলেন, আশা করা যায়, ২০২১ সালে বিশ্ব এবং অভ্যন্তরীণ অর্থনীতি কোভিড-১৯ প্রভাব থেকে ধীরে ধীরে বের হয়ে আসবে। এই বাস্তবতায় বাংলাদেশের অর্থনীতি তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আগামী ২০২০-২১ অথর্বছরের বাজেটে প্রবৃদ্ধির হার ৮.২ শতাংশ অর্জন সম্ভব হবে।
তিনি বর্তমান পরিস্থিতি মোকবেলা করে সফল উত্তরনণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা সরকারের নেয়া বিভিন্ন কার্যকর পদক্ষেপ ও তা বাস্তবায়নের বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন। এ জন্য অভ্যন্তরিণ, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে করণীয় বিষয়ের তিনি উল্লেখ করেন।
স্পিকার কোভিড-১৯ পরিস্থিতিতে সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে অধিবেশন পরিচালনা করা হয়েছে বলে উল্লেখ করেন।
সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা প্রদানের জন্য স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ছাড়া তিনি চিফ হুইপ ও হুইপবৃন্দ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা, উপনেতাসহ সংশ্লিষ্ট সবাইর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বৈশ্বিক মহামারি করোনার অগ্রযোদ্ধা ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করে তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এ বৈশ্বিক মহামারিতে মৃত্যুবরণকারীদের জন্য তিনি গভীর শোক প্রকাশ করেন।
খবর বাসস

করোনা মোকাবেলায় আর্থিক সহায়তা বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

0

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সহায়তা বাড়ানো হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি ও যমুনা টিভি
এসময় তিনি বলেন, দেশের অগ্রগতিতে বাধা হয়েছে করোনাভাইরাস । করোনায় মুত্যুর হার অন্যদেশের তুলনায় কমানোর পদেক্ষেপ নিয়েছেন সরকার, জনগণ আরেকটু সচেতন হলে আরো কার্যকত হতো।
প্রধানমন্ত্রী বলেন, করোনা সংকট মোকাবিলায় সামাজিক নিরাপত্তার আওতা বাড়িয়েছে সরকার। সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগের কথাও জানান তিনি।
তিনি আরো বলেন, ঘরে বসে সমালোচনা করা সহজ, কিন্তু প্রকৃত রাজনৈতিক দল মাঠে কাজ করে। দেশে অনেক রাজনৈতিক দল থাকলেও সংকটে কেবল আওয়ামী লীগই মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংসদ নেতা বলেন, বাধা বিপত্তি থাকবেই কিন্তু জীবন থেমে থাকতে পারে না। করোনা মোকাবিলায় ১ কোটি ৫৯ লাখ মানুষকে বিনামূল্যে চাল দেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতের অনিয়মের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। যে কোনো অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। সততা ও নিষ্ঠার প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছেন তা অব্যাহত আছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে হাসপাতাল, নমুনা পরীক্ষার ভুয়া সনদ, প্লাজমা ডোনেশন, সুরক্ষা সামগ্রী ক্রয়, হাসপাতালের যন্ত্রপাতি সংগ্রহসহ অন্যান্য খাতের সাথে স্বাস্থ্যখাতের নানা অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের শুদ্ধি অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যত ক্ষমতাধর হোক তাকে আইনের আওতায় আসতে হবে। যারা জনগণের অসহায়ত্ব নিয়ে অবৈধ ব্যবসা করছে, প্রতারণা করছে, শেখ হাসিনার সরকার তাদের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’র নীতিতে অটল।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সঙ্কটের শুরু থেকে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। স্থাপন করেছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মাটি ও মানুষের দল হিসেবে দেশের যে কোনো দুর্যোগে সবার আগে ছুটে যায় আওয়ামী লীগ। অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের সাত দশকের ঐতিহ্য।
তিনি বলেন, এরই মধ্যে দেশব্যাপী প্রায় সোয়া এক কোটি পরিবারের মাঝে দলীয়ভাবে খাদ্য সাহায়তা দেয়া হয়েছে। সাড়ে ১০ কোটি টাকার বেশি নগদ সহায়তা দেয়া হয়েছে। খাদ্য ও নগদ সহায়তা ছাড়াও অন্যান্য সহায়তা বিশেষ করে স্বাস্থ্য সেবায় সুরক্ষা সামগ্রী, টেলিমেডিসিন, অ্যাম্বুলেন্সসহ নানাবিধ উপায়ে মানুষের সাথে আছে আওয়ামী লীগ। কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এখন বন্যাদুর্গত মানুষের পাশে আছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আমি দুর্গত এলাকার মানুষকে সহায়তার জন্য আবারও দলীয় নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।
সেতুমন্ত্রী বলেন, করোনা সংকটে জনসচেতনতা তৈরির পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণের জন্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন সামগ্রী বিতরণের ধারাবাহিকতায় আজ অক্সিজেন জেনারেটরসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে সংক্রমিত জেলা সমূহের হাসপাতাল ও বন্যাকবলিত জেলাগুলোর সদর হাসপাতালে।
তিনি বলেন, করোনা সংকটের পাশাপাশি বন্যাদুর্গত অসহায় মানুষের সুরক্ষা সরকারের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আপনারা জানেন, ফি বছর নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত। আমাদের আছেন সঙ্কটের সাহসী ও মানবিক নেতৃত্বের দেশরতœ শেখ হাসিনা, যিনি দুর্যোগকালে মানবিকতার আধার ও আস্থার ঠিকানা।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের পাশে আছেন। বন্যাদুর্গত এলাকায় মানুষের সুরক্ষায় মানবিক সহায়তা প্রদানে ইতোমধ্যে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এর পাশাপাশি বন্যার পানি নেমে যাওয়ার পরপরই শুরু হবে পুনর্বাসন কার্যক্রম। গ্রামীণ অবকাঠামো, কৃষি ক্ষেত্রে বিভিন্ন সহায়তাসহ ক্ষতি পুষিয়ে নিতে নেয়া হচ্ছে গুচ্ছ পরিকল্পনা।

শিক্ষার্থীদের ‘অটো প্রমোশনের’ খবর গুজব : শিক্ষা মন্ত্রণালয়

0

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ক্লাস-পরীক্ষা নেই বহুদিন ধরে। সংক্রমণও কমছে না, এমতাবস্থায় কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটিরও সুনির্দিষ্ট তথ্য নেই।
মহামারীর মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে না পারায় অটো প্রমোশন দেয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর এসেছে, তা ‘গুজব’ বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন ছাপা হয়েছে। বিষয়টি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশজুড়ে দুই মাস লকডাউনের পর বিধিনিষেধ অনেক ক্ষেত্রে তুলে নেয়া হলেও সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
এ সময়ের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে না এলে স্কুল-কলেজ খুলবে না বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে প্রাথমিক থেকে দশম শ্রেণির ক্লাস সংসদ টেলিভিশনে দেখিয়ে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেয়া হচ্ছে। বিদ্যালয় খোলার পর এ বাড়ির কাজ মূল্যায়ন করা হবে।
বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো করে অনলাইনে ক্লাস নিচ্ছে। গত ১ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রাখা হয়েছে। বন্ধ রয়েছে উচ্চ মাধ্যমিকে ভর্তির কার্যক্রমও।

এইচএসসিতে ভর্তি শুরু হবে শিগগিরই : শিক্ষামন্ত্রী

0

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে একাদশ শ্রেণিতে (এইচএসসি) ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। তবে নীতিমালার আলোকে খুব শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১০ আসনের শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণের পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২০ ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। গত ৩১ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও কোভিড-১৯ এর কারণে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বিলম্বিত হচ্ছে। ভর্তির বিষয়ে শিক্ষা বোর্ড প্রস্তত রয়েছে। শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করে ভর্তি কার্যক্রম শুরু হবে।
ময়মনসিংহ-৮ আসনের এমপি ফখরুল ইমামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় তার জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখার লক্ষ্যে এবং শিক্ষার মান ধরে রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
নেয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে সরকারি পর্যায়ে কোনো ইংরেজি মাধ্যম স্কুল নেই। বেসরকারি পর্যায়ে ১৪৫টি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে।
ঢাকা-১০ আসনের শফিউল ইসলামের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। এ পরীক্ষা অধিকতর যুযোপযোগী করে আয়োজেনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় একটি বোর্ড গঠনের বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির সময়সীমা বাড়িয়ে বিল পাস

0

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চাকরির সময়সীমা দুই বছর বাড়াতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। মূলত করোনা মহামারির এ সময়ে গভর্নর পরিবর্তন না করে এই পদে মো. ফজলে কবিরকে রেখে দিতে আইন সংশোধন করে বিলটি পাস করা হলো। তবে বিলটি পাসের সময় বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির এমপিদের বিরোধিতার মুখে পড়তে হয়।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট, ২০২০’ নামে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও বিএনপির হারুনুর রশীদসহ বেশ কয়েকজন এমপি এই বিল পাসের বিরোধিতা করে বলেন, একজন ব্যক্তির জন্য এ ধরনের বিল পাস সংবিধানবিরোধী। আর এটি একটি খারাপ উদাহরণ হিসেবে থাকবে।
মো. ফজলে কবির জুলাইয়ে ৬৫ বছরে পা দেবেন। তবে এ পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত থাকায় আর্থিক খাতে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে ৬৫ বছরের পর গর্ভনর হিসেবে নিযোগ দেয়া সম্ভব হয় না। এমনকি বাংলাদেশে ব্যাংকে গভর্নর হিসেবে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ ব্যক্তিকেও ৬৫ বছর পর পুনর্নিয়োগ দেয়া সম্ভব হয় না। এ জন্য এই বিলটি আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২’ এর আর্টিকেল ১০ এর (৫) এর শর্ত অনুযায়ী, গভর্নরের কার্যকাল বা মেয়াদ চার বছর এবং তাকে পুনর্নিয়োগ করা যাইবে।’
এতে আরও উল্লেখ রয়েছে যে, ‘৬৭ বছর বয়স পূর্তির পর কোনো ব্যক্তি গভর্নর পদে আসীন থাকতে পারবে না।’
বিলে বলা হয়েছে, ‘দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাজস্বনীতির সঙ্গে সংগতি রেখে কার্যকর মুদ্রানীতি প্রণয়ন, মুদ্রা সরবরাহ ও ব্যাংকের ঋণ সরবরাহ এবং ব্যাংক ঋণ ব্যবস্থার নিয়ন্ত্রণ, মুদ্রামান সংরক্ষণ, বাণিজ্যিক ব্যাংকসমূহের সঙ্গে সমন্বয় সাধন প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার স্বার্থে এই প্রতিষ্ঠানের কার্যকর ও উন্নতর ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতে উক্ত প্রতিষ্ঠান প্রধানের প্রাজ্ঞতা, বিচক্ষণতা, কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্ববাচক গুণাবলি প্রাতিষ্ঠানিক সাফল্যের মূল নিয়ামক শক্তি বিবেচনায় উক্ত পদে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে বিদ্যমান বয়সসীমা অপেক্ষা অধিকতর বয়সে নিয়োগের সুযোগ রাখা কিংবা প্রয়োজনবোধে উক্ত পদে সমাসীন ব্যক্তিকে বিদ্যমান বয়সসীমা অতিক্রমণের ক্ষেত্রে প্রযোজ্যতা অনুসারে পুনর্নিয়োগ প্রদান কিংবা উক্ত ব্যক্তির নিয়োগের নিরবচ্ছিন্ন ধারাবাহিকতা বজায়ের ব্যবস্থা গ্রহণ করা সমীচীন।’
এরই পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অ্যাক্ট, ২০২০’ এর আর্টিকেল ১০ এর ক্লোজ (৫) এর শর্ত অনুযায়ী, সংশোধনপূর্বক বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সর্বোচ্চ বয়সসীমা ৬৫-এর স্থলে ৬৭ নির্ধারণ করা প্রয়োজন।