Home Blog Page 2829

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ১৪ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান আমুর

0

আওয়ামী লীগের সাথে সমমনা রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত ১৪ দলের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েই করোনা মোকাবিলায় ১৪ দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নতুন মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেছেন, ১৪ দলের নেতা মূলত আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

বুধবার (০৮ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেস ব্রিফিং এ জানান দলের সমন্বয়ক হিসেবে আমির হোসেন আমুকে নির্বাচিত করা হয়েছে।

এরপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রেসব্রিফিং এর মাধ্যমে জানতে পারলাম ১৪ দলের সমন্বয়ক হিসেবে আওয়ামী লীগ থেকে আমাকে দেয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।

তিনি বলেন, ১৪ দল যখন সৃষ্টি হয় তখন থেকে আমি এর সাথে সম্পৃক্ত ছিলাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, খালেদা বিরোধী আন্দলন প্রত্যেকটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম। আজকে সেই পুরনো জায়গায় আবার নতুন করে সম্পৃক্ত হবার সুযোগ দিয়েছেন তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

আমু বলেন, ১৪ দল প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সৃষ্টি হয়েছিল। বাস্তবিক অর্থে তিনি (প্রধানমন্ত্রী) আমাদের ১৪ দলের চেয়ারপার্সন এবং ১৪ দলের নেতা। তার (প্রধানমন্ত্রীর) রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কর্মসূচিগুলো বিভিন্ন সময় বাস্তবায়ন করেছি। যৌথ কর্মসূচি যেগুলো দিয়ছেন আন্দোলন সংগ্রামের সবগুলো বাস্তবায়ন করেছি।

আজকেও করোনা মোকাবিলার জন্য তার যে কর্মসূচি, তার যে নির্দেশনা এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে করোনা মুক্ত হওয়া সম্ভব। তাই ১৪ দলের নেতাকর্মীরা যে যেখানে আছেন প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করেন এবং বিশেষ দৃষ্টি দেন তার আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে ১৪ দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

এ সময় তিনি ১৪ দলের মুখপাত্র প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে স্মরণ করে বলেন, আমাদের ১৪ দলের সমন্বয়ক নাসিম সাহেব ১৪ দলকে সচল রেখেছিলেন। তাকে হারিয়ে ১৪ দলের অনেক ক্ষতি হয়েছে আমি চেষ্টা করব সেই ক্ষতিপূরণ করার।

করোনা সংকট উত্তরণে ‘জোরালো বৈশ্বিক পদক্ষেপের’ আহ্বান প্রধানমন্ত্রীর

0

কোভিড-১৯ মহামারির এই সংকট মোকাবিলায় এখনই সব দেশ, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ সংস্থা ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি জোরালো, সু-সমন্বিত এবং বৈশ্বিক সাড়া প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (৮ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে আইএলও আয়োজিত ‘গ্লোবাল লিডার’স ডে’ ভার্চ্যুয়াল অনুষ্ঠানে দেওয়া ভিডিওবার্তায় এ আহ্বান জানান শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের জেনেভাতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ভার্চুয়াল গ্লোবাল শীর্ষ সম্মেলনে তিনিবলেন, ‘ভাইরাসটি বৈষম্যমূলক আচরণ করে না, তবে এর প্রতিকূল প্রভাবগুলো ঝুঁকিপূর্ণ লোকজন বিশেষত অভিবাসী ও মহিলা শ্রমিকদেরওপর মারাত্মক বৈষম্য সৃষ্টি করেছে।’
শেখ হাসিনা অরো বলেন,‘আমাকে অবশ্যই বলতে হবে যে, এখন সব দেশ, সকল আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ সংগঠনএবং বেসরকারী খাতের অংশগ্রহণের মাধ্যমে একটি জোরালো ও সুসংহত বৈশ্বিক পদক্ষেপ প্রয়োজন।’
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)‘বৈশ্বিক নেতাদের দিবস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীরউপস্থাপন করা তিন দফা প্রস্তাব হল:
প্রথমত: এই সংকটের সময়বিদেশের বাজারগুলোতে অভিবাসী কর্মীদের চাকরি বজায় রাখতে হবে;
দ্বিতীয়ত: প্রতিষ্ঠান বন্ধের ক্ষেত্রে, ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধাপুরোপুরি প্রদান করার পাশাপাশি তাদের সুরক্ষা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে হবে; এবং
তৃতীয়ত: মহামারীর পরে, অর্থনীতি পুনরায় সক্রিয় করার জন্য এই শ্রমিকদের নিয়োগ দিতে হবে।
বাংলাদেশের অভিজ্ঞতা এবং সংকট মোকাবেলায় গৃহীত ব্যবস্থাসমূহ উল্লেখ করেপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গভীরভাবে আইএলওর সকল প্রচেষ্টারপ্রশংসা করে।
তিনি বলেন, ‘বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীতে আইএলও’র গ্লোবাল লিডারস দিবসে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। এ মহামারী আমাদের দেশসমূহ, বিশেষত আমাদের শ্রমিকদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তকরেছে।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী এই বিপর্যয় এখন বিশ্বায়ন ও যোগাযোগেরমূলভিত্তিকে হুমকির মুখে ফেলেছে, যা আমরা সুদীর্ঘ সময় ধরে অনেক যত্নে গড়ে তুলেছি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এটি এখন কেবল স্বাস্থ্য সমস্যা নয় বরং একটি পূর্ণাঙ্গ বৈশ্বিক অর্থনৈতিক ও সামাজিক সঙ্কটে পরিণত হয়েছে।’
তিনি বলেন, অন্যান্য সঙ্কটের মতো, এলডিসি এবং উন্নয়নশীল দেশগুলোই কোভিড মহামারীর মূল বোঝার মুখোমুখি হচ্ছে যদিও এই সংকট তাদের দিয়ে শুরু হয়নি।
তিনি বলেন, ‘এই মহামারীর কারণে আমাদের দেশীয় ও বৈদেশিক সরবরাহ চেইনগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা কয়েক বিলিয়ন ডলারের রফতানি আদেশ হারিয়েছি, আমাদের অনেক শিল্প বন্ধ হয়ে গেছে এবং লক্ষ লক্ষ শ্রমিক তাদের চাকরি হারিয়েছে।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্ষুদ্রশিল্প তাদের বেশিরভাগ সম্পদ ও বাজার হারিয়েছে এবং সর্বোপরি সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে কৃষি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
তিনি বলেন, ‘এর ওপর, আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ সঙ্কট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার দেশের অর্থনীতির বিভিন্নখাতের জন্য ১২.১বিলিয়ন ডলার উদ্দীপনা প্যাকেজএবং পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের জন্য সহায়তাঘোষণা করে।
তিনি বলেন, ‘এই সহায়তা প্যাকেজ আমাদের জিডিপির ৩.৭%-এর সমান। রফতানি শিল্পে আমাদের শ্রমিকদের সহায়কা দিতে আমরা শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে তার সরকার পোশাক শ্রমিকদের মজুরি প্রায় ৫০০ শতাংশ এবং অন্যান্য খাতের শ্রমিকদের মজুরি গড়ে ৩৬০ শতাংশ বাড়িয়েছে।
তিনি বলেন, ‘ এই মহামারী চলাকালীন দৈনিক আয় হারিয়েছে এমন ৫০ মিলিয়নের বেশি লোককে আমরা সরাসরি নগদ অর্থ এবং অন্যান্য সুবিধা প্রদান করেছি।’
বাংলাদেশী অভিবাসী কর্মীদের ব্যাপকহারে চাকুরি হারানো এবং এর ফলে রেমিটেন্সহ্রাস পাওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসডিজি অর্জনে রেমিট্যান্স একটি মূল উপাদান হওয়ায় এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে এই চাকরিবিহীন শ্রমিকদের প্রত্যাবাসন এক বিশাল চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংক ভবিষ্যদ্বাণী করেছে যে, আমরা২০ শতাংশের বেশি রেমিট্যান্স আয় হারাব।’
তিনি আরওবলেন, ‘এই পরিস্থিতিতে আমরা আইএলওর শতবর্ষের ঘোষণার কথা স্মরণ করতে পারি, যেখানে আমরা সকলেই প্রযুক্তিগত উদ্ভাবন, জনসংখ্যা স্থানান্তর, জলবায়ু পরিবর্তন ও বিশ্বায়নের মাধ্যমে আমাদের বিশ্বকে রূপান্তরিত করার প্রয়াসকে স্বীকৃতি দিয়েছিলাম।’
শেখ হাসিনা বলেন, জি-৭, জি -২০, ওইসিডি ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সমর্থিত সকল পুনরুদ্ধার ব্যবস্থার কেন্দ্রে থাকবে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলো।
তিনি বলেন, ‘আমাদের চারপাশে যা কিছু ঘটছে, তা দেখেমনে হচ্ছে সবার জন্য উপযুক্ত কর্মসংস্থানের প্রতিশ্রুতি এককভাবে পূরণ করাকঠিন হবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা একযোগে এটি করতে পারবো।’
আইএলওর মহাপরিচালক গাই রাইডার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানোম গেব্রেয়েসাস,এবং সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, ফিজি, থাইল্যান্ড, নেপাল, সামোয়া, পাকিস্তান, মিয়ানমার সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ, এবং ডব্লিউটিও’র ডিজি ও আইএমএফ-এর ব্যবস্থাপনা পরিচালকঅন্যান্যের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেন।

স্মার্ট মিটার থাকলে বিল নিয়ে সমস্যা হতো না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

দেশের বিভিন্নস্থানে বিদ্যুতের ভুতড়ে বিল নিয়ে সমালোচনার মুখে পড়েছে বিদ্যুৎ বিভাগ। তবে সব গ্রাহককে স্মার্ট মিটার দেয়া গেলে বিল নিয়ে এই সমস্যা হতো না বলে দাবি করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার বিপিএমআইয়ের (বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট) দ্বিতীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫০ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেবেন ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৫৭ জন প্রকৌশলী।

প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট মিটার স্থাপনের কাজ অনেক আগে শুরু করেছি কিন্তু এখনো ৫০ শতাংশ কভার করতে পারিনি। স্মার্ট মিটার থাকলে আজকে বিল নিয়ে এই সমস্যা হতো না। এক সময় ডিস্ট্রিবিউশনে আর বিলের কাগজ আসবে না। অফিস ম্যানেজমেন্ট ভবিষ্যতে অনলাইন হয়ে যাবে।

দেশে মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট একটিও নেই- এমন দাবি করে নসরুল হামিদ বলেন, আমরা অনেক ইনস্টিটিউট করি, দেশে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু কোয়ালিটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট একটিও নেই।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কার্যকর কোর্স যদি করতে না পারি, তাহলে এটির (বিপিএমআই) প্রয়োজন নেই। কোর্সের মডেল হতে হবে আধুনিক এবং বিশ্বমানের। সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে। আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে, পিএসের রুমে গিয়ে বসে থাকতাম। পরে পিএস বলতো স্যারতো চলে গেছেন, আজকে দেখা পাবেন না, অন্যদিন আসতে হবে। ফোন দিলে বলেন সাহেবতো নামাজে রয়েছে পরে ফোন দিয়েন। সরকার মানে ভালো সার্ভিস না, প্রাইভেট মানে ভালো সার্ভিস এই বক্সের মধ্যে ঢুকলে চলবে না।

প্রতিমন্ত্রী নসরুল বলেন, আমরা যখনই চাকরিতে ঢুকি এই বক্সের মধ্যে ঢুকে যাই। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে বলতে চাই ডেসকো সার্ভিস ওরিয়েন্টেড। সেবাটা সবচেয়ে বড় জিনিস। ট্রেনিংয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেবাকে। ভুল হবে আবার উঠে দাঁড়াবেন। ভুল না করলে কিন্তু শিখতে পারবেন না। সামনের বাংলাদেশ একটি চমৎকার বাংলাদেশের দিকে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্যসচিব ড. আহমেদ কায়কাউস বলেন, বিশাল পরিবর্তন হচ্ছে। আমরা এক সময় গাদাগাদি করে সভা করতাম, বক্তব্য শুনে হাততালি দিতাম। আজকে যারা ডেসকোতে যাত্রা শুরু করছেন তাদের পূর্বসূরিরা ভালো একটি স্ট্রাকচার করে রেখেছেন। এটি আপনারা ধরে রাখবেন নাকি নষ্ট করবেন? নিশ্চয় আরও ভালো করবেন বলে আশা করি।

মুখ্যসচিব বলেন, বিপিডিবি কোনো ক্যাডার ছিল না, তারা নিয়োগ দিতেন চাকরি শুরু হয়ে যেতো। আর সকল সার্ভিসগুলি একটি প্রক্রিয়ার মধ্যদিয়ে যায়। বিপিএমআই বিদ্যুৎ খাতে কাজটি এখন শুরু করেছে। আপনারা অনেক কিছু শুরুতেই পাচ্ছেন। পূর্বসূরিদের ঘামের ফলে এই বিশেষ সুবিধা পাচ্ছেন।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ বলেন, একাডেমিক শিক্ষা ও ট্রেনিংয়ের মধ্যে বিশাল ফারাক রয়েছে। ট্রেনিংয়ে যা শিখছো সেটি তোমাকে প্রয়োগ করতে হবে। সর্বোত্তম সেবা প্রদান করা তোমাদের নৈতিক দায়িত্ব। মানুষের সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত দেখা হবে। সাধারণ মানুষ বারবার আসতে পারে। তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

বিপিএমআই’র প্রকল্প পরিচালক ও রেক্টর মাহবুব-উল আলম বলেন, এখানে ইঞ্জিনিয়ারিং কিছু শেখানো হবে না। এখানে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের গৌরবান্বিত ইতিহাস শেখানো হবে। দেশের আইন, সংবিধান, পররাষ্ট্রনীতি ও বিদ্যুৎ খাতের সার্বিক পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ে অবগত করা হবে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ডেসকো বোর্ডের চেয়ারম্যান মাকছুদা খাতুন বলেন, আমাদের মনে রাখতে হবে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। একজন বস আমার অফিসে গেলে যেভাবে সম্মান ও মর্যাদা দেই একজন লুঙ্গি পরা নাগরিককেও সেভাবে সম্মান দেখাতে হবে। বিদ্যুৎ বিল নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছে, আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি আচরণগত কারণেই এই ক্ষোভটা বেশি।

ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিপিএমআই’র এমডিএস গোলাম রব্বানি। এতে বিভিন্ন কোম্পানি ও দপ্তর পরিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

পাচারের সময় উত্তর মেসেডোনিয়ায় ‘১৪৪ বাংলাদেশি’ উদ্ধার

0

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, উত্তর মেসেডোনিয়ায় পুলিশ গ্রীস সীমান্তের কাছে একটি ট্রাক থেকে ২১১ জন অভিবাসীকে উদ্ধার করেছে যাদের মধ্যে ১৪৪ জন বাংলাদেশি।

পুলিশ বলছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় ট্রাকটি থামিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

বাকিদের মধ্যে ৬৭ জন পাকিস্তানি। এই ঘটনায় ট্রাকের চালক ২৭ বছর বয়সী মেসেডোনিয়ার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

অভিবাসীদেরকেও আটক করে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদেরকে গ্রিসে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাসের কারণে উত্তর মেসেডোনিয়ার সাথে গ্রিসের সীমান্ত এবছরের শুরুর দিকে বন্ধ করে দেওয়া হয়।

কিন্তু পাচারকারীরা সক্রিয় ছিল যারা অভিবাসীদেরকে তুরস্কের ভেতর দিয়ে গ্রিস হয়ে ইউরোপের দেশগুলোতে পাচার করে থাকে।

দুবাই থেকে দেশে ফিরলেন আরও ১৫৩ জন বাংলাদেশি

0

কোভিড-১৯ এর কারণে দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ জন বাংলাদেশি নাগরিক বুধবার দেশে ফিরেছেন। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরত আসা সকল যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে বুধবার তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

প্রবাসী শ্রমিকদের ফেরাতে সরকার চাপের মুখে: প্রধানমন্ত্রী

0

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের ওপর কূটনৈতিক চাপ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার এ চাপ হ্রাসে বিভিন্ন ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।

বুধবার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য বেনজির আহমেদের (ঢাকা-২০) এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কূটনৈতিক চাপ অব্যাহত রয়েছে। তবে আমাদের সরকার বহুমুখী কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।’

কূটনৈতিক প্রচেষ্টার অংশ কয়েকটি দেশের সরকার প্রধানকে চিঠি দেয়ার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যৌথভাবে যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

কূটনৈতিক সহায়তার অংশ হিসাবে সরকার বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ প্রেরণ করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রতিবেশী দেশগুলোতে এক লাখেরও বেশি প্রবাসী শ্রমিক ফিরে আসলেও আমাদের দেশে এখন পর্যন্ত মাত্র ২২ হাজার প্রবাসী শ্রমিক ফিরে এসেছে।’

‘বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়োচিত কূটনৈতিক উদ্যোগের কারণে আমাদের দেশে ফেরত আসা প্রবাসী শ্রমিকের সংখ্যা এখনও কম’, যোগ করেন তিনি।

চাকরি ও নিয়োগকারীদের বিষয়ে যথাযথ খোঁজ নেয়ার পরই শ্রমিকদেরকে বিদেশে পাঠানোর জন্য জনবল নিয়োগকারী সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন

0

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকালের মেয়াদ বিদ্যমান ৬৫ বছরের পরিবর্তে ৬৭ বছর করার বিধানের প্রস্তাব আজ বুধবার সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর ১০ নং আর্টিকেলের দফা ৫-এর শর্তাংশে উল্লেখিত ৬৫ ( সিক্সটি ফাইভ) শব্দগুলোর পরিবর্তে ৬৭ ( সিক্সটি সেভেন) শব্দগুলো প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আজ সংসদে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল, ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বিলটি উত্থাপন করনে। পরীক্ষা- নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪৮৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ১৯৭ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪৮৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।
আজ বুধবার (৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮৯ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৯৭ জনের।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ হাজার ৮৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৪৬ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮ জন।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। সবমিলিয়ে, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। এখন পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৭ দশমিক ৯৬ এবং মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

মানবদেহে পরীক্ষা হতে যাচ্ছে কৃষকের ছেলের তৈরি টিকা

0

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৪৬ হাজার ছয়শ ২২ জন। দেশ হিসেবে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে যুক্তরাষ্ট্র; তারপরই রয়েছে ব্রাজিল ও ভারতের নাম।

করোনাভাইরাসের টিকা সারাবিশ্বের মানুষের কাছে এখন সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নিজেদের সামর্থ অনুযায়ী এই জীবনদায়ী টিকা উদ্ভাবনের জন্য দিন-রাত এক করে কাজ করছেন।

ভারতও পিছিয়ে নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ১৫ আগস্ট টিকা আবিষ্কারের সুখবর শোনাতে পারে দেশীয় সংস্থা ভারত বায়োটেক।

মানবদেহে পরীক্ষার জন্যও অনুমতি দেওয়া হয়েছে। হায়দরাবাদের এই সংস্থার গবেষণা চিকিৎসাশাস্ত্রের নতুন পথ খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই টিকা আবিষ্কারের নেশায় কাজ করছেন একজন কৃষকের ছেলে। ড. কৃষ্ণা এলা।

তার তৈরি ছোট্ট একটা ল্যাব এখন বড় একটি সংস্থায় রূপান্তরিত হয়েছে। সেই কেম্পানি এখন করোনার টিকা আবিষ্কারের দাবি করছে।

১৫ আগস্ট লঞ্চ হতে পারে এই টিকা। এরই মধ্যে এই টিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছেন, কেন ১৫ আগস্ট! তার আগে কেন নয়! অনেকেই আবার বলেছেন, এত তাড়াহুড়ো করে টিকা লঞ্চ করলে ক্ষতির আশঙ্কা বেশি। তবে এসব বিতর্কের মাঝে ভারত বায়োটেক নিজের কাজ করে চলেছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি ও ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ-এর সহযোগিতায় এই টিকা নিয়ে কাজ করছে হায়দরাবাদের ওই সংস্থা।

এর আগেও ওই সংস্থা প্রচারের আলোয় এসেছিল। সবচেয়ে সস্তায় হেপাটাইটিসের টিকা আবিষ্কার করেছিল তারা। এমনকী জিকা ভাইরাসের টিকাও আবিষ্কার করে বিশ্ববাসীকে উপহার দিয়েছিল এই সংস্থা।

এই সংস্থার জন্মদাতা ডা. কৃষ্ণান তামিলনাড়ুর থিরুথানির মানুষ। কৃষক পরিবারের ছেলে তিনি। চাষবাস নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি। কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে থাকায় কৃষি নিয়ে পড়াশোনা এগোয়নি।

পরে তিনি একটি কেমিক্যাল ও ফার্মাসিউটিকল সংস্থায় যোগ দেন। পরে স্কলারশিপ পেয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যান। সেখানেই তিনি একের পর এক বড় সংস্থায় চাকরি পান।

কিন্তু ডা. কৃষ্ণানের মা চাইতেন ছেলে যেন দেশে ফিরে কাজ করে। এর পরই মায়ের কথা শুনে তিনি দেশে ফেরেন। তার পর ভারত বায়োটেক নামে একটি ল্যাব খোলেন। সেই ল্যাব এখন আস্ত একটি সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের হুমকি!

0

এবার সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মাসখানেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হাতের পুতুলের সাথে তুলনা করে সংস্থা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি চীনের হাতে। তাছাড়া, করোনা রুখতে এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কারের প্রয়োজন, তা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ট্রাম্প বলেন, “আমরা ওদের যে অতি প্রয়োজনীয় সংস্কারগুলি করতে বলেছিলাম, সেগুলি ওরা করতে পারেনি। সেজন্যই ডাব্লিউ এইচ ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি।”

বিতর্কিত এই সিদ্ধান্তের জন্য এর আগেই বিশ্বের দরবারে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রসংঘের মহাসচিব তাকে রাজনীতি ভুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেছেন। এবার ডেমোক্র্যাটরাও তাঁর সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ বলে মন্তব্য করেছে।’ ডেমোক্র্যাটদের তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বললেন,”এই সিদ্ধান্তের ফলে আমেরিকাবাসীর কোনও লাভ হবে না। উলটে আমারা একা হয়ে যাব। আমেরিকানরা তখনই নিরাপদ থাকবে যখন বিশ্বব্যাপী স্বাস্থ্যসুরক্ষার এই লড়াইয়ে তারা শামিল হবে। আমি নির্বাচনে জিতে আসার পর প্রথম দিনই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করব।