Home Blog Page 2831

গালওয়ানের পর হট স্প্রিং এলাকা থেকেও সরল চীনা বাহিনী

0

বিতর্কিত গালওয়ান উপত্যকা থেকে চীনা সেনাবাহিনী সরতে শুরু করেছে। সোমবার এই তথ্য জানায় ভারতের কেন্দ্রীয় সরকার। আর মঙ্গলবার জানা গেল, শুধু গালওয়ান উপত্যকা নয়। বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকেও অন্তত দু’কিলোমিটার পিছনে সরেছে চীনা সেনাবাহিনী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ১৫ নম্বর প্যাট্রলিং পয়েন্ট থেকে পুরোপুরি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে পিপলস লিবারেশন আর্মি। ফিঙ্গার পয়েন্ট ৫ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ চিহ্নিত এলাকার মধ্যে সারি সারি কালো ত্রিপল ঢাকা চীনের সেনার ক্যাম্প লক্ষ্য করা গিয়েছিল। সেখান থেকেও ছাউনি উধাও হয়ে গেছে। ভারতের বাহিনীও সরে এসেছে পেছনে। ফলে গালওয়ানের মতো এখানেও তৈরি হয়েছে একটি নিরপেক্ষ অঞ্চল তথা বাফার জোন।

এদিকে, গোগরা হট স্প্রিং এলাকায় ট্রাক, বুলডোজার নিয়ে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে আসছিল চীনের সেনারা। সেই জায়গা থেকে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। বুধবারের মধ্যে সেই জায়গা পুরো খালি হয়ে যেতে পারে বলে মনে করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এর আগে রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। সেই ফোনালাপের পরেই সোমবার থেকে এই পদক্ষেপ শুরু করে চীনারা। জানা গেছে, ডোভাল ও ওয়াং’র আলোচনায় ওঠে এসেছে, সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি ফেরানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং পর্যবেক্ষণ জরুরি বলে সহমত হয়েছে চীন। এর পরে চীন সেনা সরালে ভারতও সরে আসে।

ভারতে করোনাকালে পিপিই পরে ডাকাতি, হতভম্ব পুলিশ

0

করোনাকালে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীরা পিপিই পরছেন। কিন্তু এই পিপিই পরেই ডাকাতির ঘটনা ঘটেছে ভারতে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘটনার দেখার পর হতভম্ব পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভেঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লুঠ করে পালিয়ে যায় ডকাতের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডাকাত। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস- কোনো কিছুরই অভাব নেই। ফলে সিসিটিভি দেখে কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

তদন্তকারীদের ধারণা, এই সময়ে মহারাষ্ট্রের রাস্তাঘাটে পিপিই কিট পরে রাতে একদল লোক গেলেও কেউ সন্দেহ করবে না। পুলিশকর্মীদেরও খটকা লাগবে না। সেই সঙ্গে সিসিটিভিতে কিছু বোঝাও যাবে না। তাই দেখেই এমন ফন্দি এঁটেছে ডাকাতের দল। তারপর ডাকাতি করে নিয়ে যায় সোনার গয়না।

মানবাধিকার লঙ্ঘন: ব্রিটেনের নিষেধাজ্ঞায় রুশ, সৌদি কর্মকর্তারা

0

সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা তাদের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব৷ মুক্ত গণমাধ্যম, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিটেনের সংসদকে জানান তিনি৷

তালিকায় থাকা ব্যক্তিদের ২৫ জন রুশ এবং ২০ জন সৌদি নাগরিক৷ রুশ নাগরিকদের বিরুদ্ধে আইনজীবী সার্গেই মাগনিটস্কি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ অন্যদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সন্দেহভাজন হওয়ায় সৌদি কর্মকর্তাদের তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এছাড়া উত্তর কোরিয়ার একাধিক ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে৷ তালিকায় আরো রয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং লাইং এবং উপ প্রধান সো উইন৷ তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচারের সুপারিশ করেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷

তবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র লিসা ন্যান্ডি৷ ব্রিটেন আগে থেকেই দুর্নীতিবাজ, নির্যাতনকারী ও খুনীদের জন্য স্বর্গ, উল্লেখ করেন তিনি৷

এদিকে, ব্রিটেনের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া৷ লন্ডনের রুশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে৷

এর আগে যুক্তরাষ্ট্রও এই ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷ ব্রিটেনও একই সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নীতি এবং আমাদের দুই গণতন্ত্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নতুন এক যুগের সূচনা করেছে৷

সূত্র: ডিডাব্লিউ।

রডের বদলে বাঁশ ব্যবহারকারী সেই ইউপি সদস্য বরখাস্ত

0

লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় ইউড্রেইন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা ইউপি সদস্য মোহাম্মদ আলীকে (আলম) সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন ১২ নং আছিমপাটুলি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য এবং এই ইউড্রেইন নির্মাণ কাজের জন্য নেয়া প্রকল্প কমিটির সভাপতি।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় এলজিএসপি-৩ এর আওতায় ২০১৮-১৯ অর্থবছরে এলুঙ্গি কান্দানিয়া রাস্তার কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় তালেব আলীর ক্ষেতের পাশে এবং কালির চালা হতে পান্নাবাড়ি রাস্তায় খাপসার খালে ইউড্রেইন নির্মাণ কাজে রড ব্যবহার না করে বাঁশ দিয়ে চালাই এর কাজ করার জন্য তাকে বরখাস্ত করা হয়েছে।

ইউড্রেইন নির্মাণ অনিয়মের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে গত ৪ জুলাই প্রকাশিত হওয়ার পরের দিন ৫ই জুলাই উপ-পরিচালক, স্থানীয় সরকার, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরেজমিনে তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন প্রেরণের প্রেক্ষিতে অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, আছিম-পাটুলী ইউনিয়নে এলজিএসপির আওতায় ২৫ লাখ ৫৬ হাজার টাকার বেশি ব্যয়ে ১০ টি প্রকল্প নেয়া হয়। এর মধ্যে ৮ নং ওয়ার্ডের এলঙ্গি-কান্দানিয়া রাস্তার কালির চালা থেকে পান্ন্রা বাড়ির সড়কের তালেব আলীর জমির পাশে দুই লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প।

রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ

0

করোনাভাইরাস পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ায় এবং মেয়াদপূর্তির পরও লাইসেন্স নবায়ন না করায় রাজধানীর উত্তরা ও মিরপুরে বেসরকারি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের কার্যক্রম বন্ধের নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবটরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী ওই হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পরপরই গত মার্চে রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করেছিল সরকার।

এর আগে লাইসেন্সের মেয়াদ না থাকা, টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ বেশ কয়েকটি অভিযোগে রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করা হয়। আজ বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে একথা জানান র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়া, তাগিদ দেওয়া সত্ত্বেও লাইসেন্স নবায়ন না করাসহ আরও অনিয়ম তারা করেছে বলে প্রমাণিত হয়েছে।

কাল পাস হবে ভার্চুয়াল আদালত বিল

0

টানা এক সপ্তাহ বিরতির পর আগামীকাল বুধবার বসবে জাতীয় সংসদের মূলতবি অধিবেশন। করোনায় স্বাস্থ্যবিধি মেনে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বহুল আলোচিত ভার্চুয়াল আদালত বিলটি পাসের কথা রয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, গত ২৩ জুন ভার্চুয়াল আদালত সংক্রান্ত ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়। দেশের আইন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে ২৮ জুন বিলটি চূড়ান্ত করা হয়। পরদিন ২৯ জুন সংসদে প্রতিবেদন জমা দেওয়া হয়। বিলটি পাসের মাধ্যমে প্রয়োজনের তাগিদে প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত চালু রাখা যাবে।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ৬৫ বছরের সর্বোচ্চ বয়সসীমা দুই বছর বাড়িয়ে ‘বাংলাদেশ ব্যাংক (অ্যামেনমেন্ট) অ্যাক্ট-২০২০’ বিল উত্থাপিত হবে। এছাড়া ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল-২০২০’ নামে আরো একটি বিল উত্থাপনের কর্মসূচী রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর এবং জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গত ১০ জুন শুরু হওয়া চলতি অধিবেশনে ৩০ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এ পর্যন্ত মাত্র ৭ কার্যদিবস অধিবেশন চলছে। কভিড-১৯ ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়। সংসদ অধিবেশনে যোগ দিয়ে যাতে কেউ করোনা আক্রান্ত না হন, সেজন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিবেশনে যোগ দিবেন, এমন সংসদ সদস্যদের করোনা ভাইরাসের নমুনা টেস্ট করানো হয়েছে। এরআগে কর্মকর্তা-কর্মচারীদের নমুনা টেস্ট করানো হয়।

নিম্ন আদালতের ২১১ বিচারক-কর্মচারী করোনায় আক্রান্ত

0

দেশের নিম্ন আদালতের ২১১ জন বিচারক ও কর্মচারি করোনাভাইরাস জনিত রোগ কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৪ জন বিচারক এবং ১৬৭ জন কর্মচারী। সোমবার রাত পর্যন্ত নিম্ন আদালতের বিচারক ও কর্মচারির আক্রান্তের এই তথ্য আজ মঙ্গলবার জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক-এ ৬ জুলাই রাত পৌনে দশটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ২১১ জন বিচারক ও কর্মচারি আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বিচারকদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ জন, লালমণিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মৃত্যুবরণ করেছেন। মাগুরার জেলা ও দায়রা জজ মো. কামরুল হাসান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অন্যরা বাসায় চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত কর্মচারিদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।

এছাড়াও দেশের নিম্ন আদালতের সকল বিচারক বা সহায়ক কর্মকর্তা-কর্মচারির করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য জানতে চেয়ে গত ১৪ জুন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারাদেশে চিঠি দেওয়া হয়। এই চিঠির পর থেকে সারাদেশ থেকে তথ্য পাঠানো হচ্ছে সুপ্রিম কোর্টে।

ঈদে এক কোটি দুস্থ পাবেন ১০ কেজি করে চাল

0

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দেশের বন্যা ও অন্যান্য দুর্যোগে আক্রান্ত ব্যক্তি ছাড়াও দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার।

এজন্য এক কোটি ছয় হাজার ৮৬৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এক লাখ ৬৮ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়ে মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় ৬৪ জেলার ৪৯২টি উপজেলা এবং ‘ক’, ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরির ৩২৮টি পৌরসভার অতিদরিদ্র ও অসহায় দুঃস্থ পরিবার প্রতি ১০ কেজি করে চাল দিতে ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৮৭ হাজার ৭৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া পৌরসভার জন্য ১২ লাখ ২৭ হাজার ৬৬৬টি ভিজিএফ কার্ডের বিপরীতে ১২ হাজার ২৭৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ খাদ্যশস্য আগামী ২৮ জুলাইয়ের মধ্যে ডিসিদের উত্তোলন করতে হবে।

বরাদ্দপত্রে বলা হয়েছে, জেলা প্রশাসকরা ভিজিএফ বরাদ্দের বিষয়ে নিজ নিজ এলাকায় সংসদ সদস্যদের অবহিত করবেন। ভিজিএফ উপকারভোগী বাছাইয়ে ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক বরাদ্দকৃত ভিজিএফ কার্ড সংখ্যা পুনঃবিভাজন করে তালিকা তৈরি করতে হবে।

দুস্থ বা অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এই খাদ্য সহায়তা দিতে হবে জানিয়ে বরাদ্দপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যাক্রান্ত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্ররা অগ্রাধিকার পাবেন।

সরকারের বেঁধে দেওয়া ১২ শর্তের মধ্যে চারটি পূরণ করে এমন ব্যক্তি বা পরিবারকে দুস্থ হিসেবে গণ্য করে সহায়তা দিতে হবে।

১২ শর্ত হচ্ছে-যে পরিবারের মালিকানায় কোনো জমি নেই বা ভিটাবাড়ি ছাড়া কোনো জমি নেই। যে পরিবার দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল। যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। যে পরিবারে উপার্জনক্ষম পূর্ণ বয়স্ক কোনো পুরুষ সদস্য নেই। যে পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়। যে পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই। যে পরিবারের প্রধান স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্তা মহিলা রয়েছে। যে পরিবারের প্রধান অস্বচ্ছল মুক্তিযোদ্ধা। যে পরিবারের প্রধান অস্বচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী। যে পরিবার কোনো ক্ষুদ্রঋণ প্রাপ্ত হয়নি। যে পরিবার প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে চরম খাদ্য বা অর্থ সংকটে পড়েছে এবং যে পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দু’বেলা খাবার পায় না।

মন্ত্রণালয় সূত্র জানায়, ইউনিয়ন বা পৌরসভা ভিজিএফ কমিটি কর্তৃক প্রকাশ্য সভায় বর্ণিত তালিকা প্রণীত ও প্রত্যায়িত হতে হবে। জেলা বা উপজেলা খাদ্যগুদাম থেকে বিতরণ কেন্দ্র পর্যন্ত চাল পৌঁছানোর পরিবহন ও আনুষাঙ্গিক খরচ সরকারি খাত থেকে বহন করতে হবে।

ভিজিএফ উপকারভোগীর তালিকা এমনভাবে করতে হবে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ বরাদ্দ না পায়।

করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০২৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২ হাজার ১৫১ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৩টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ২৭ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ১৫১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৫৩ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ১০২ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ৫৫জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪৬ জন এবং নারী নয়জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব ছয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৮ জন, ষাটোর্ধ্ব ২১ জন, সত্তরোর্ধ্ব ছয়জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। তাদের ২৭ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, সাতজন খুলনা বিভাগের, দুজন রংপুর বিভাগের, দুজন সিলেট বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। ৩৯ জন মারা গেছেন হাসপাতালে, ১১ জন বাসায় এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মঙ্গলবারের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি প্রতিপালনের আহ্বান জানান।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। মৃতের সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। তবে সাড়ে ৬৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

বাংলাদেশে করোনার প্রকোপ কমে আসছে

0

সবশেষ পাঁচ দিনের কোভিড-১৯ আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকার বলছে, বাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমে আসতে শুরু করেছে। সোমবার (৬ জুলাই) তাদের ট্র্যাকার অনুযায়ী, বাংলাদেশে সংক্রমণের ১৮তম সপ্তাহে এসে আক্রান্ত ও মৃত্যুহার দুটিই নিম্নগামী হয়েছে।
সংক্রমণের শীর্ষে থাকা বিশ্বের ২০টি দেশের প্রবণতা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি। সেখানে দেখা গেছে, বাংলাদেশের পাশাপাশি রাশিয়া, চিলি, যুক্তরাজ্য ও মিসরে করোনার প্রকোপ নিম্নমুখী। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকো, পেরু, ইরান, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, পাকিস্তান, বলিভিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইকুয়েডর এবং আর্জেন্টিনায় সংক্রমণের প্রকোপ ঊর্ধ্বমুখী।
জন হপকিন্সের তথ্যচিত্র অনুযায়ী, বাংলাদেশে কোভিড-১৯-এর প্রথম সংক্রমণ ১১৯ দিন আগে মার্চের ৮ তারিখে ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত ১,৬২ ৪১৭ জন করোনায় আক্রান্ত এবং ২,০৫২ জন মারা গেছেন।
তাদের তথ্যচিত্র ট্র্যাক করে দেখা যাচ্ছে, বাংলাদেশে স্থানীয় সংক্রমণের ১৪, ১৫, ১৬ ও ১৭তম সপ্তাহজুড়ে আক্রান্ত ও মৃত্যু সমান্তরালভাবে চূড়ায় ওঠে। ১৮তম সপ্তাহে এসে এ দুটির রেখাচিত্র নিম্নমুখী হতে শুরু করে।