Home Blog Page 2832

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

0

রাজধানীর বনানী, মহাখালী ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

গতকাল সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টারমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বলা হয়, শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে।

ডাক্তার-প্রকৌশলীর পেশা বদল

0

সম্প্রতি ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ২৪টি ক্যাডারে দুই হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে পররাষ্ট্র ক্যাডারে যে ২৫ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে সাতজনই বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে পাস করেছেন। আর ১৩ জন পাস করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। তাঁদের ১০ জনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন। অন্যদের মধ্যে একজন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), একজন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং আরেকজন অন্য একটি প্রকৌশল শিক্ষার প্রতিষ্ঠান থেকে পাস করেছেন।

এই বিসিএসে শুধু পররাষ্ট্র ক্যাডারেই নয়, প্রশাসন, পুলিশসহ আরো কিছু ক্যাডারেও ডাক্তার-প্রকৌশলীর আধিক্য দেখা গেছে। বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে পাস করা অর্ধশতাধিক ডাক্তার এবং বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রায় ১২০ জন প্রকৌশলী নিয়োগ পাচ্ছেন। অর্থাৎ বিশেষায়িত বিষয়ে পড়ালেখা করে চাকরি করতে চলে যাচ্ছেন অন্য পেশায়।

ডাক্তার-প্রকৌশলীই শুধু নন, কৃষিবিদরাও পেশা বদল করছেন। ৩৮তম বিসিএসে শুধু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা তিনজন কৃষিবিদ প্রশাসন ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৪ হাজার ৫৪৬ জন। গত ৩০ জুন চূড়ান্ত ফল প্রকাশ করে সাধারণ ক্যাডারে ৬১৩, সহকারী সার্জন ২২০, ডেন্টাল সার্জন ৭১, বিভিন্ন টেকনিক্যাল ক্যাডারে ৫৩২ এবং শিক্ষায় ৭৬৮ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

চিকিৎসা-প্রকৌশলসহ বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে নিজ পেশায় না গিয়ে বিসিএস দিয়ে পেশা বদল নতুন নয়। তবে আগে এই সংখ্যা ছিল খুবই কম। কিন্তু ৩৫তম বিসিএস থেকে বিশেষায়িতদের, বিশেষ করে ডাক্তার-প্রকৌশলীদের পেশা বদল ব্যাপকভাবে বাড়তে থাকে। যেসব ক্যাডারে ক্ষমতা, সম্মান ও আর্থিক সুবিধা বেশি সেসব ক্যাডারে তাঁদের যোগদান ক্রমেই বাড়ছে। অবশ্য ওই বিসিএসে কতজন ডাক্তার-প্রকৌশলী অন্য পেশায় চলে গেছেন সে তথ্য জানা যায়নি।

তবে অসমর্থিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারীদের বিসিএস পরীক্ষা দিয়ে অন্য পেশায় চলে যাওয়ার হার বাড়ছে; যদিও এই ধরনের পরিসংখ্যান তৈরি করে না পিএসসি।

বিসিএস করা বিভিন্ন পেশাজীবী গ্রুপের কাছ থেকে পাওয়া তথ্য মতে, ৩৬তম বিসিএসে দুই হাজার ৩২৩ প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করে পিএসসি। এর মধ্যে শতাধিক ডাক্তার, প্রকৌশলী ও কৃষিবিদ নিজ পেশায় না গিয়ে প্রশাসন, পররাষ্ট্র বা পুলিশ ক্যাডারে যোগদান করেছেন। শতাংশের হিসাবে তা প্রায় ৪.৩০। ৩৭তম বিসিএসে এক হাজার ৩১৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যাঁদের মধ্যে বিশেষায়িত শিক্ষাগ্রহণকারী প্রায় ৮০ জন অন্য ক্যাডারে সুপারিশ পেয়েছেন, যা মোট সুপারিশপ্রাপ্তের প্রায় ৬.০৮ শতাংশ। আর সর্বশেষ ৩৮তম বিসিএসে দুই হাজার ২০৪ জন প্রার্থীকে ক্যাডার পদের জন্য সুপারিশ করে পিএসসি। সাধারণ ক্যাডারের ৬১৩ জনের মধ্যে প্রায় ১৭০ জন ডাক্তার-প্রকৌশলী-কৃষিবিদসহ বিশেষায়িত প্রার্থী। মোট ক্যাডার পদের হিসাবে এই হার প্রায় ৭.৭১ শতাংশ।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন (স্নাতক) থাকতে হবে। এখন সে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, অ্যাগ্রিকালচার, বাংলা না ইতিহাসের গ্র্যাজুয়েট, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। পরীক্ষার ক্ষেত্রে তার মেধাই হচ্ছে বড় যোগ্যতা। এখন যদি কোনো ডাক্তার প্রশাসন পছন্দ করে সুযোগ পায়, তাহলে তাকে তো আমাদের প্রশাসনই দিতে হবে। ক্যাডারে দেওয়া হয় একজন প্রার্থীর রেজাল্ট ও তার পছন্দ অনুসারে।’

প্রশাসন ক্যাডারে সুযোগ পাওয়া বুয়েট থেকে পাস করা একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে
বলেন, ‘প্রশাসন ক্যাডারে চাকরির মূল্য, সম্মান ইঞ্জিনিয়ারদের চেয়ে অনেক বেশি। সে জন্যই বেশ আগে থেকেই আমি বিসিএসের পড়ালেখা শুরু করেছিলাম। যদি পছন্দের ক্যাডারে সুযোগ না পেতাম, তাহলে হয়তো ইঞ্জিনিয়ারিং পেশায়ই যেতাম।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র জানায়, একটি সাধারণ সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র অনেক বেশি ব্যয় করে। বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর মিলে পাঁচ বছরের কোর্স। ২০১৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীপ্রতি ব্যয় করেছিল তিন লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে বুয়েটের ব্যয় ছিল দুই লাখ ৩২ হাজার টাকা। আর ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যয় ছিল যথাক্রমে এক লাখ ৮০ হাজার ও এক লাখ ২০ হাজার টাকা।

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, দেশে বেসরকারি মেডিক্যাল কলেজ থেকে পাঁচ বছরের এমবিবিএস ডিগ্রি নিতে একজন শিক্ষার্থীর ব্যয় হয় ১৮ লাখ থেকে ২০ লাখ টাকা। সরকারি মেডিক্যাল কলেজগুলোতে শিক্ষার্থীপিছু রাষ্ট্রের ব্যয় ১৫ লাখ টাকার মতো।

স্বাস্থ্য অধিদপ্তরের গত বছরের হিসাব অনুযায়ী, স্বাধীনতার পর দেশে এক লাখের বেশি চিকিৎসক নিবন্ধন নিয়েছেন। সরাসরি চিকিৎসা পেশায় যুক্ত চিকিৎসকের সংখ্যা সরকারি ও বেসরকারি মিলিয়ে ৬০ হাজার থেকে ৭০ হাজার। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসক রয়েছেন মাত্র ২৫ হাজার থেকে ৩০ হাজার। কিন্তু দেশের জনসংখ্যা ও রোগীর সংখ্যা বিবেচনায় কমপক্ষে দুই লাখ চিকিৎসক প্রয়োজন।

সূত্র জানায়, প্রশাসন ক্যাডারে যাঁরা চাকরি পান তাঁদের মাঠ পর্যায়ে প্রথম পদায়ন হয় সহকারী কমিশনার হিসেবে। সেখানে তাঁদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকে। চাকরি নিশ্চিত হওয়ার পর তাঁরা পদোন্নতি পান জ্যেষ্ঠ সহকারী কমিশনার হিসেবে। এই পদে থেকেই অনেকে দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে। আর প্রশাসন ক্যাডারে যাঁরা সচিবালয়ে পদায়ন পান, তাঁদের প্রথম পদ সহকারী সচিব এবং এর পরের পদ জ্যেষ্ঠ সহকারী সচিব। মাঠ পর্যায় বা সচিবালয়ের সবাই পরবর্তী পদোন্নতি পান উপসচিব হিসেবে। এরপর তাঁরা পদোন্নতি পেতেই থাকেন। চাকরির শুরু থেকে তাঁরা গাড়িসহ নানা ধরনের সুবিধা পান। উপসচিব হলে সরকার থেকে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের টাকাও দেওয়া হয়।

অন্যদিকে বিসিএস উত্তীর্ণ ডাক্তাররা প্রথম যোগ দেন সহকারী সার্জন বা জুনিয়র কনসালট্যান্ট হিসেবে। এ ছাড়া মাঠ পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে তাঁদের প্রথম পদায়ন হয়। এর পরের পদে পদোন্নতি পাওয়া তাঁদের জন্য সহজ নয়। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে পারেন তাঁদের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপকসহ চিকিৎসা প্রশাসনেও পদায়ন হয়ে থাকে। মাঠ পর্যায়ে চাকরির পাশাপাশি স্নাতকোত্তর কোর্স শেষ করতে অনেকেরই আট-দশ বছর সময় লেগে যায়। ডাক্তাররা যাঁরা স্নাতকোত্তর করতে পারেন না তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল বা সিভিল সার্জন অফিসেই চাকরি শেষ করতে হয়। মেডিক্যাল অফিসার পদে ২০ থেকে ২৫ বছর চাকরি করার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) হিসেবে পদোন্নতি পাওয়া যায়। অন্যদিকে সাত-আট বছরেই প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ইউএনও হিসেবে পদোন্নতি পান। ইউএনওর অধীনেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নানা সভায় অংশ নিতে হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ‘বাংলাদেশে চিকিত্কদের জন্য একটি বড় সমস্যা, খুব কম মানুষকেই সন্তুষ্ট করা যায়। একজন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার পরই হেলথ সার্ভিস নিয়ে সমালোচনা, অসন্তুষ্টি বা অপ্রীতিকর পরিস্থিতির কথা জানতে পারে। তখন থেকেই তার মধ্যে হতাশা তৈরি হয়। এরপর স্বপ্নভঙ্গ নিয়েই সে ডাক্তার হয়।’ তিনি বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকদের সুরক্ষা নেই। সুযোগ-সুবিধা, কাজের পরিবেশ ও সামাজিক মর্যাদার বিষয়টি প্রশ্নবিদ্ধ। ফলে সে অন্য পেশার দিকে ঝুঁকে যাচ্ছে।’

ডা. কামরুলের ভাষ্য, বর্তমানে ৪০ হাজার ডাক্তারের তেমন কোনো চাকরি নেই। বেসরকারি স্বাস্থ্য খাতেও ডাক্তারদের সুবিধা খুবই কম।

বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘যারা সবচেয়ে মেধাবী তারা চিকিৎসাশাস্ত্রে বা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। তাই বিসিএস পরীক্ষায়ও যে তারা ভালো করবে, এটাই স্বাভাবিক। একজন ভালো অর্থনীতিবিদ বিসিএস দিয়ে প্রশাসনে যে চাকরি পাবেন, সেখানে তাঁর সেই বিদ্যার প্রয়োগ ঘটানোর সুযোগ কম। ডাক্তার-ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও একই অবস্থা। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, অর্থনীতিবিদ তৈরির জন্য আমাদের দেশ কিন্তু একজন শিক্ষার্থীর পেছনে অনেক অর্থ ব্যয় করছে। এরপর সে যদি তার জ্ঞান স্বক্ষেত্রে কাজে না লাগায়, তবে তা দুর্ভাগ্যজনক।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘আসলে আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীর কর্মসংস্থান কোথায় হবে সেই পরিকল্পনা নেই। এ জন্য আমাদের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন। আউটকাম বেজড কোর্স কারিকুলাম দরকার। শিক্ষার্থীদেরও তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সঠিক স্থানে কাজে লাগানো উচিত।’

ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের সদস্য হলেন ত্রাণ প্রতিমন্ত্রী

0

সরকার ঘোষিত ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি।

১২ সদস্যের সেই কমিটিতে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে স্থান পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘ডেল্টা গভর্নেন্স কাউন্সিল’ কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপার্সন এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

জানা গেছে, এই কমিটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান হালনাগাদকরণ দিক-নির্দেশনা প্রদান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ এর বিনিয়োগে পরিকল্পনা প্রণয়নে নীতি নির্ধারণ ও নির্দেশনা প্রদান এবং ডেল্টা ফান্ড গঠন ও ব্যবহারে দিক-নির্দেশনা প্রদান করবে।

এদিকে দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে নিজ কার্যালয়ে একটি বৈঠক করেছেন ডা. এনামুর রহমান। এসময় তিনি ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী কালের কণ্ঠকে বলেন, আমি ওয়াদা করছি যে, প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করব।

প্রসঙ্গত, ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। পেশায় চিকিৎসক এনামুর রহমান ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন তিনি।

ডা. এনামুর রহমান ছাত্রজীবনে ছাত্র রাজনীতিতে যোগদান করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭০-এর সাধারণ নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তান বাহিনীর উর্দুতে লেখা চিঠিপত্র বাংলায় অনুবাদ করে মুক্তি বাহিনীকে সহায়তা করতেন।

অনলাইনে ক্লাস করলে মার্কিন ভিসা বাতিল, জানাল ট্রাম্প প্রশাসন

0

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ১৭ লাখ ৪৪ হাজার তিনশ ৯৭ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৪০ হাজার সাতশ৬৪ জন। তার মধ্যে কেবল যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩০ লাখ ৪০ হাজার আটশ ৩৩ জন এবং মারা গেছে এক লাখ ৩২ হাজার নয়শ ৭৯ জন। করোনার বিশ্বে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে এক নম্বরে।

করোনা সঙ্কটে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে অনলাইনে। গতকাল সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, যে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছেন, তাদের যুক্তরাষ্ট্রে থাকার ভিসা প্রত্যাহার করা হবে। তারা নিজ দেশে ফিরে গিয়ে অনলাইনে ক্লাস করবেন।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, যে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছেন, তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। নয়তো এমন কোনো কোর্সে ভর্তি হতে হবে যেখানে শারীরিকভাবে ক্লাসে হাজির হওয়া জরুরি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক করেছে, যে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করা যায় এমন কোর্সের জন্য আবেদন করেছেন, তাদের ভিসা প্রত্যাহার করে নেওয়া হবে। আগামী দিনে ওই ধরনের ছাত্রদের আর ভিসা দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্কুল-কলেজে অনলাইনে পড়ানো হচ্ছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে কয়েকটি ক্লাসে ছাত্রদের ক্লাসে আসতেও বলা হয়েছে। অবশ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঠিক করেছে, প্রতিটি কোর্স করানো হবে অনলাইনে।

ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে ১০ লাখ বিদেশি শিক্ষার্থী গেছেন। যুক্তরাষ্ট্রে যত শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন, তাদের ৫.৫ শতাংশ বিদেশি। ২০১৮ সালে বিদেশি ছাত্রদের মাধ্যমে মার্কিন আয় ৪৪৭০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ছাত্র যায় চীন থেকে। তার পরেই আছে ভারত, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব এবং কানাডার শিক্ষার্থীরা। এর আগে জানানো হয়েছিল, বিদেশি কর্মীদের ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি করছে ট্রাম্প প্রশাসন। চলতি বছরে এইচ ওয়ান বি ভিসা দেওয়া বন্ধ হয়েছে। আগামী দিনে শুধু দক্ষ এবং খুব বেশি বেতনের কর্মীদেরই যুক্তরাষ্ট্রে ওয়ার্ক ভিসা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে কম বেতনের চাকরিতে যাতে বিদেশিরা কাজ করতে না পারেন, সেদিকে সতর্ক নজর রাখবে প্রশাসন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দেন, চলতি বছরের জন্য এইচ ওয়ান বি ভিসা দেওয়া বন্ধ রাখতে হবে। এর পরেই হোয়াইট হাউস থেকে জানানো হয়, আগামী দিনে ওই ভিসা দেওয়ার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হবে। কেবল অতি দক্ষ কর্মীরাই যাতে সে দেশে কাজ করার অধিকার পান, বিদেশিদের জন্য কোনো মার্কিন নাগরিকের চাকরি না যায়, সেদিকে লক্ষ রাখা হবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা সস্তায় বিদেশি কর্মী রাখতে পারবেন না।

টিকটকসহ অন্যান্য চীনা অ্যাপ নিষিদ্ধ করতে পারে যুক্তরাষ্ট্র

0

চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘নিশ্চিত ভাবেই বন্ধ’ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই অ্যাপ তালিকায় রয়েছে টিকটকও, এমনটাই জানালেন মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও। সোমবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজকে পম্পেও বলেন, আমরা এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে বিষয়টি উপস্থাপন করতে চাইছি না। কিন্তু বিষয়টি আমরা দেখছি।

মার্কিন সচিবের বক্তব্য গ্রাহকের তথ্য সুরক্ষার কথা ভেবেই এই পথে হাটতে চাইছেন তারা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চীনা আইন চীনা কমিউনিসট পার্টির নিয়ন্ত্রাধীন, তাদের সাহায্য করার জন্যই তৈরি।

এদিকে টিকটক বারবারই দাবি করছে চীন থেকে বিচ্ছিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের। চীনে এই অ্যাপ বন্ধও রয়েছে।

গত ২৯ জুন চীনা সংস্থা বাইটডান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক সহ মোট ৫৯ টি অ্যাপে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে ভারত। পর দিন থেকেই গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকেও আর ডাউনলোড করা যাচ্ছিল না এই অ্যাপগুলি। গ্রাহকের তথ্যের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় মুক্তির পথে চীন

0

করোনাভাইরাস মোকাবেলায় একের পর এক সাফল্য দেখাচ্ছে চীন। প্রথম ধাপের সংক্রমণ রোধের পর রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় ধাপের সংক্রমণও পুরো নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দেশটি। টানা ২৬ দিন পর মঙ্গলবার বেইজিংয়ে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি।

জুনের শুরুতে দ্বিতীয় ধাপের সংক্রমণ ধরা পড়ার পর মঙ্গলবার সবশেষ চব্বিশ ঘণ্টায় বেইজিংয়ে নতুন কোনো কভিড-১৯ রোগী শনাক্ত হয়নি । বেইজিং এর সংক্রমণ ছিলো এলাকাভিত্তিক। শুরুটা হয়েছিল বেইজিংয়ের পাইকারি মার্কেট জিনফাদি এলাকা থেকে। জুনের শুরু থেকে সেখান থেকে সংক্রমণ শুরুর পর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন।

বেইজিংয়ের স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এএফপি জানায়, চব্বিশ ঘণ্টায় একজন নমুনাবিহীন রোগী পাওয়া গেছে। তবে তাকে নিশ্চিত করোনা আক্রান্তে রোগীর তালিকাভুক্ত করা হয়নি।

দ্বিতীয় ধাপের প্রার্দুভাব শুরুর পর বেইজিংয়ের সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দিয়ে কঠোর লকডাউন জারি করা হয়েছিল। প্রতিটি পরিবার থেকে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মাত্র একজনকে অনুমতি দেওয়া হয়েছিল। বেইজিংয়ের স্কুলগুলোও আবার বন্ধ ঘোষণা করা হয়েছিল সেই সাথে বিনোদন স্পট বন্ধ করা হয়।

জানুয়ারিতে উহানের ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়েছে বেইজিং। কারণ ভাইরাসটি কতটা সংক্রামক তা বুঝে উঠতেও হিমশিম খেয়েছে বিশেজ্ঞের দল। এর জের ধরেই বেইজিংয়ে, করোনা নেগেটিভ না আসলে তার জন্য হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং আশেপাশের অঞ্চলে অস্থায়ী পরীক্ষার সাইটগুলি স্থাপন করা হয়েছিল যেখানে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে পরীক্ষা করা সম্ভব।

কোথা থেকে আবার সংক্রমণের ঘটনা ঘটেছে সেই অনুসন্ধান এখনো চালিয়ে যাচ্ছে চীন কর্তৃপক্ষ। দেখা গেছে, জিনফাদি মার্কেটে যেখানে আমিদানি করা স্যামন মাছ রাখা হতো সেখানকার চপিং বোর্ডগুলোতে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

এই অনুসন্ধানের পর পরই কিছু কিছু পণ্য আমদানি নিষিদ্ধ করে চীন। সেই সঙ্গে বিদেশি খাবার সরবরাহকারীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

বেইজিং কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় ধাপের সংক্রমণের ঘটনার পর ১১ জুন থেকে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ নাগরিকের কভিড-১৯ টেস্ট করা হয়েছে, যা নগরীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

সীমান্তে সেনা প্রত্যাহার করলেও চীনের মন্তব্যে উদ্বিগ্ন ভারত

0

রোববার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অনেকটা পরিবর্তন আসতে শুরু করেছে। নিয়ন্ত্রণরেখা থেকে সোমবারই সেনা পিছু হটতে শুরু করেছে। ভারতীয় সেনাকেও সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শান্তি প্রতিষ্ঠার স্বার্থে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহার প্রয়োজনীয় বলে ভারত-চীন দু’পক্ষই ঐক্যমত্যে পৌঁছেছে। সেনা সরানোর পাশাপাশি গালওয়ান উপত্যকার পেট্রোলিং পয়েন্ট ১৪ থেকে চীন যাবতীয় অবৈধ পরিকাঠামো সরিয়ে নিয়েছে। পেট্রোলিং পয়েন্ট ১৫ ও ১৭ খালি করতে শুরু করেছে চীনা সেনা। তবে, প্যাংগংয়ের ফিঙ্গার ৪ থেকে ৮ পর্যন্ত এলাকায় এখনও সেনাতের দখলে। এই বিষয়টিই ভাবাচ্ছে দিল্লিকে।

সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, ‘ভারত-চীন সেনা পর্যায় ও বিশেষ প্রতিনিধিদের বৈঠকের অগ্রগতিকে স্বাগত। দু’পক্ষই নিয়ন্ত্রণরেখার কাছ থেকে সেনা সরাতে সম্মত হয়েছে। বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করতে হবে। তবে গালওয়ান উপত্যকা নিয়ে পুরোপুরি সুর পাল্টানোর ইঙ্গিত মেলেনি চীনা পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন, ‘গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্তের পশ্চিম দিকে কী হয়েছে সেটা স্পষ্ট। চীন নিজেদের ভূখণ্ডের সার্বভৌমত্ব আগের মতই রক্ষা করবে ও সীমান্তে শান্তি-স্থিতাবস্থা বজায় রাখবে।’

এই মন্তব্যের কোনও পাল্টা জবাবা দেয়নি দিল্লি। চীনের সঙ্গে সমঝোতা যাতে নষ্ট না হয় তার ইঙ্গিত হিসাবেই ভারতের এই অবস্থান বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর তরফে বলা হয়েছে, উভয় দেশের পারস্পরিক বিষয়ে হস্তক্ষেপ না করেই সীমান্ত নিয়ে বিশেষ প্রতিনিধি পর্য়ায়ের বৈঠক চলতে পারে। সীমান্তে শান্তি বজায় রাখা দুই দেশের স্বার্থেই খুব জরুরি।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে ‘ইন্দো-চীন সীমান্তের পশ্চিম অংশের অশান্তি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর কথা বয়েছে। নিয়ন্ত্রণরেখা থেকে দুই পক্ষই সেনা সরাতে রাজি হয়েছে। ভবিষ্যতে শান্তি-স্থিতাবস্থা ব্যাহত হতে পারে এমন কার্যকলাপ থেকে দুই দেশই বিরত থাকবে।’

অন্যদিকে গালওয়ান সংঘর্ষের পরই ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের উচিত কৌশলগত সিদ্ধান্ত মেনে চলা। তবে, চীনা সেনার অপসারণকে কূটনৈতিক জয় বলেই দেখছে ভারত।

মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল: কুমার বিশ্বজিৎ

0

নন্দিত কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর আর নেই। সোমবার (৬ জুলাই) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। অ্যান্ড্রু কিশোরের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে বিনোদন অঙ্গন।

কুমার বিশ্বজিৎ, ‘আমি এখন কথা বলার মতো কোনো পরিস্থিতিতে নেই। মনে হচ্ছে আজ নিজের অর্ধেক মৃত্যু হয়ে গেল। প্রাণের বন্ধু, ভাই তুল্য মানুষটাকে হারিয়ে বড্ড একা লাগছে। কিছু ভাবতে বা বলতেও ভালো লাগছে না। আমার স্বাভাবিক হতে সময় লাগবে। অ্যান্ড্রু দা ভালো থাকুক।

অ্যান্ড্রু কিশোর বাংলাদেশে ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। কয়েক হাজার সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙের ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।

এবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

0

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাফর মির্জা। সোমবার তার করোনাভাইরাসের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে, দেশটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ সরকারি এমপি-মন্ত্রী ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ স্বাস্থ্য সহকারী ডা. মির্জা বলেছেন, তিনি করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন। তবে করোনা সংক্রমণ রোধে সব ধরনের পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা তিনি গ্রহণ করে আসছিলেন বলে জানিয়েছেন।
এক টুইট বার্তায় পাক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে রয়েছি এবং সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। আমার মৃদু উপসর্গ দেখা দিয়েছে।
দেশের ক্রান্তিকালে ভালো কাজ অব্যাহত রাখতে সহকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. মির্জা। তিনি বলেন, আপনারাই বিশাল ব্যবধান তৈরি করছেন। আপনাদের নিয়ে আমি গর্বিত।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের এই স্বাস্থ্যমন্ত্রী সরকারের সম্মুখ সারিতে থেকে মোকাবিলা কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছেন। প্রত্যেকদিন দেশটির করোনা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি।
গত শুক্রবারের দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে পাক এই মন্ত্রী স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানান। পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের ভাইস প্রেসিডেন্ট কুরেশিকে প্রধানমন্ত্রী ইমরান খানের পর দেশটির সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর হিসেবে মনে করা হয়।
পাকিস্তানের বেশ কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; ইতোমধ্যে যাদের বেশ কয়েকজন মারাও গেছেন। সোমবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৪ লাখ ৭৬২ জন। সূত্র: পিটিআই।

ব্রিটেনকে পরিণতি ভোগ করতে হবে- চীনা রাষ্ট্রদূত

0

লন্ডনে চীনা রাষ্ট্রদূত হুঁশিয়ার করেছেন চীনকে শত্রু হিসাবে গণ্য করলে ব্রিটেনকে পরিণতি ভোগ করতে হবে। নানা ইস্যুতে দুই দেশের মধ্যে যে মতবিরোধ দানা বাঁধছে সেই প্রেক্ষাপটে সোমবার এক সংবাদ সম্মেলনে লিউ শিয়াওমিং বলেন, ব্রিটেন হুয়াওয়ের ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার না করলেও চীনা ঐ কোম্পানির প্রসার অব্যাহত থাকবে।

হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার যে প্রস্তাব ব্রিটেন দিয়েছে, তার কড়া সমালোচনা করেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন ব্রিটেনের এই সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সামিল।

“হংকং নিয়ে ব্রিটেন একের পর এক দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে। “

চীনা রাষ্ট্রদূত বলেন। বলেন, ব্রিটেন হংকংয়ের নাগরিকদের কি প্রস্তাব দিচ্ছে তার বিস্তারিত জানার পর বেইজিং তার করণীয় ঠিক করবে।

ব্রিটেনের বক্তব্য – ১৯৯৭ সালে হংকংয়ের কর্তৃত্ব হস্তান্তরের সময় চীনের সাথে চুক্তি ছিল যে ঐ অঞ্চলের গণতান্ত্রিক কিছু রীতিনীতির ওপর ৫০ বছর চীন কোনো হস্তক্ষেপ করবে না।

প্রধানমন্ত্রী বরিস জনসনের একজন মুখপাত্র বলেছেন, হংকংয়ের যেসব বাসিন্দার ব্রিটিশ নাগরিকত্ব (ওভারসিস) রয়েছে তারা ব্রিটেনে চলে আসতে চাইলে চীনের বাধা দেওয়া উচিৎ নয়।