Home Blog Page 2834

উন্নত চিকিৎসার জন্য সাহারা খাতুনকে নেয়া হয়েছে থাইল্যান্ডে

0

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সেযোগে থাইল্যান্ডে নেয়া হয়েছে।
তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সেটি আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
সাহারা খাতুন এমপির ভাগিনা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় অ্যাডভোকেট সাহারা খাতুন রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সোমবার বেলা সোয়া ১১টা পর্যন্ত তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র- আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হতে পারে।
মজিবুর রহমান বলেন, চিকিৎসকরা বলছেন, এখন তার শরীরের যে অবস্থা তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করতে পারবেন।
ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার গনমাধ্যমকে জানান, সাহারা খাতুনের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাচ্ছেন।
জানা গেছে, গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে। আজ তিনি হাসপাতাল ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
এদিকে সকালে অসুস্থ্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান উত্তরখান থানা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। তার মধ্যে ছিলেন- উত্তরখান থানা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান সরকার, সহসভাপতি মো. বিল্লাল হোসেন, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর ইসলাম মিলন ও থানা ছাত্রলীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

লন্ডন ছাড়া বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বাতিল

0

লন্ডন ছাড়া আগামী ৩০ জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আজ সোমবার (৬ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৩০ জুলাই পর্যন্ত লন্ডন ছাড়া ১৬ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল করা হলো। পরিস্থিতি উন্নতি হলে পরবর্তী সময়ে ফ্লাইট চালুর তথ্য জানিয়ে দেওয়া হবে।
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে।

চট্টগ্রামে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

0

চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত হয়েছে ১০ হাজার ১৮০ জন।
আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রবিবার জেলায় এক হাজার ৩১৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৩২ জন নগরীর এবং অন্যান্য উপজেলার ৬০ জন।
তিনি আরও জানান, গত রবিবার চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ৫টি সরকারি ল্যাব এবং নগরীর দুটি বেসরকারি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রামের বিআইটিআইডিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়। যাদের মধ্যে পাঁচজন উপজেলার আর একজন নগরীর বাসিন্দা।
গত রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৩টি নমুনা পরীক্ষা করে ৮৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৭২ জন নগরীর এবং অন্যান্য উপজেলার ১২ জন।
একইদিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষা হয় ২২৪টি। এর মধ্যে ৪৬ জনের করোনা পজেটিভ আসে। যাদের মধ্যে নগরীর ৪২ আর অন্যান্য উপজেলার চারজন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ১৭৬টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ৬৭ জন আর ছয়জন অন্যান্য উপজেলার বাসিন্দা।
একইদিন শেভরণের ল্যাবে ৯৩টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে ৩৬ জন নগরীর এবং পাঁচজন অন্যান্য উপজেলার।
অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা করে দুজন উপজেলার বাসিন্দার করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এনিয়ে চট্টগ্রাম জেলায় মোট ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার

0

প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না বলে জানা গেছে।

আজ সোমবার (৬ জুলাই) এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এজন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। যারা দেশটিতে আছেন বা যারা দেশটির বাইরে রয়েছেন তাদের সবারই ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে।

আব্দুল মোমেন বলেন, আমাদের সঙ্গে যখন এসব দেশের মন্ত্রীদের আলাপ হয়েছিল তখন তারা অঙ্গীকার করেছিলেন, করোনা ভাইরাসের কারণে ভিসার বা ইকামার কোনো সমস্যা হবে না। এখন নতুন করে ঘোষণা দিয়েছেন সৌদি সরকার। এতে আমরা খুব খুশি।

কাল রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না

0

রাজধানীর বনানী, মহাখালী ডিওএইচএস ও এর আশপাশের এলাকায় আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।

আজ সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের প্রথম পর্যায়ে বনানী রেল স্টেশন থেকে মহাখালী বাস টারমিনাল পর্যন্ত পাস পাইপ লাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন কাজের জন্য ৭ জুলাই দুপুর সাড়ে ১২টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বলা হয়েছে, শহীদ উদ্দিন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব-নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী সমগ্র এলাকা ও তৎসংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাসের পক্ষ থেকে।

শতবর্ষের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া, সিল করা হলো অন্তরাজ্য সীমানা

0

প্রাণঘাতী করোনার তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব। অস্ট্রেলিয়াতে নতুন করে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মধ্যে শত বছরের রেকর্ড ভেঙে অন্তরাজ্য সীমানা সিল করে দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার।

১০০ বছর পর সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার সাথে সীমানা বন্ধ করা হয়েছে। এর আগে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লুর সময় একবার ওই সীমানা সিল করা হয়েছিল। ভিক্টোরিয়া, মেলবোর্নে সম্প্রতি বাড়তে শুরু করেছে সংক্রমণ। এইজন্যই সীমান্তে এই চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যে এক দিনেই ১২৭ জন নতুন আক্রান্ত হয়েছে। এছাড়া দু সপ্তাহ পর ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। এটি মূলত অস্ট্রেলিয়ার অর্থনীতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে যা তিন দশকের মধ্যে প্রথম মন্দায় চলে এসেছে।

অস্ট্রেলিয়ার প্রধাসনমন্ত্রী স্কট মরিসন জানান, মঙ্গলবার রাত ১১ টা ৫৯ মিনিটে এই সীমান্ত সিল করা হবে। এখস পর্যন্ত দেশটিতে ৮ হাজার ৫শ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

এবারের হজে শয়তানকে মারতে হবে ‘বিশেষ’ পাথর দিয়ে

0

ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের মধ্যে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ, এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এবারের হজে হাজীরা কী করতে পারবেন আর পারবেন না

সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই বছরের সীমিত আকারের হজে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে। কাবা ঘর ও হজরে আসওয়াদ ছুঁতে পারবেন না যারা হজ করবেন।

শয়তানকে পাথর নিক্ষেপের যে রীতি আছে সেখানে বিশেষ ধরনের পাথর ব্যবহার করতে হবে। হজের বিশেষ অনুমতি ছাড়া ১৯শে জুলাই থেকে হজের পঞ্চম দিনের আনুষ্ঠানিকতা পর্যন্ত কেউই মিনা, মুজদালিফাহ ও আরাফাতে যেতে পারবেন না।

যদি কারো মধ্যে উপসর্গ দেখা যায় তবে তার হজের বাকি আনুষ্ঠানিকতা নির্ভর করবে চিকিৎসকের পর্যবেক্ষণের ওপর। হাজিদের জন্য আলাদা ভবন, পরিবহন ব্যবস্থা রাখা হবে। উপসর্গ যদি বেশি হয় তাহলে হজে অংশ নিতে দেয়া হবে না।

সকল হাজিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। মক্কার এই সুবিশাল মসজিদের সকল ফ্রিজ সরিয়ে নেয়া হবে, যার যার ব্যক্তিগত পানির পাত্রে পানি নিয়ে পান করতে হবে।

আলাদা খাবারের ব্যবস্তা থাকবে। যে তাবুর নিচে হাজিরা অবস্থান করেন সেখানে প্রতি ৫০ বর্গমিটারে ১০ জনের বেশি থাকা যাবে না।

এবার হজে পবিত্র কাবা স্পর্শ করা যাবে না

0

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা। অন্যান্য দেশের মতো সৌদি আরবেও হানা দিয়েছে এই ভাইরাস। এর বিষাক্ত ছোবলে ইতোমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯ হাজার ৫ শতাধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৬ জনের।

করোনার এই পরিস্থিতিতে এবারের হজ বাতিলের শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত হজ হচ্ছে, তবে সৌদি আরবের বাইরের কেউ হজ করতে পারবেন না। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার।

সোমবার (৬ জুলাই) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজীরা। এছাড়া সব ধরনের সমাবেশ ও সভা নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামের পবিত্র নির্দশন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটেই, কাবা শরীফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের মধ্যে। রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

সীমিত সংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন। ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ, এই সময়ে হাজী ও আয়োজকদের প্রত্যেকের জন্য সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

এবারের হজে হাজীরা কী করতে পারবেন আর পারবেন না

সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই বছরের সীমিত আকারের হজে কিছু নতুন বিধিনিষেধ আরোপ করেছে। কাবা ঘর ও হজরে আসওয়াদ ছুঁতে পারবেন না যারা হজ করবেন।

পাথর নিক্ষেপের যে রীতি আছে সেখানে বিশেষ ধরনের পাথর ব্যবহার করতে হবে। হজের বিশেষ অনুমতি ছাড়া ১৯শে জুলাই থেকে হজের পঞ্চম দিনের আনুষ্ঠানিকতা পর্যন্ত কেউই মিনা, মুজদালিফাহ ও আরাফাতে যেতে পারবেন না।

যদি কারো মধ্যে উপসর্গ দেখা যায় তবে তার হজের বাকি আনুষ্ঠানিকতা নির্ভর করবে চিকিৎসকের পর্যবেক্ষণের ওপর। হাজিদের জন্য আলাদা ভবন, পরিবহন ব্যবস্থা রাখা হবে। উপসর্গ যদি বেশি হয় তাহলে হজে অংশ নিতে দেয়া হবে না।

সকল হাজিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। মক্কার এই সুবিশাল মসজিদের সকল ফ্রিজ সরিয়ে নেয়া হবে, যার যার ব্যক্তিগত পানির পাত্রে পানি নিয়ে পান করতে হবে।

আলাদা খাবারের ব্যবস্তা থাকবে। যে তাবুর নিচে হাজিরা অবস্থান করেন সেখানে প্রতি ৫০ বর্গমিটারে ১০ জনের বেশি থাকা যাবে না।

পাকিস্তানও যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে! অস্ত্রবাহী অত্যাধুনিক ড্রোন দিচ্ছে চীন

0

ভারত-চীনের মধ্যে লাদাখ সীমান্তে যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান। আর দেশটির যুদ্ধের প্রস্তুতি বাড়িয়ে দেওয়ার পেছনে রয়েছে পাকিস্তান।

জানা গেছে, পাকিস্তানকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে চীন। মুখে বলা হচ্ছে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও গোদার বন্দরে নজর রাখতে ওই ড্রোনগুলো ব্যবহার করা হবে।

কিন্তু ভারতের রাজনৈতিক বিষেজ্ঞরা মনে করছেন, এর পেছনে অন্য উদ্দেশ্য রয়েছে। তাছাড়া গোদার বন্দরে ঘাঁটি গেড়ে আছে চীনের নৌবাহিনী।

এদিকে বেইজিংকে পাল্টা চাপে রাখতে কোমর বেঁধে নেমেছে ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক ড্রোন কিনতে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে।

ফলে উপমহাদেশে উত্তেজনা যে ক্রমশ বেড়ে যাচ্ছে, তার আঁচ এবার বেশ টের পাওয়া যাচ্ছে। দুই পক্ষই নিজেদের অস্ত্রে শান দিতে শুরু করেছে।

ভারতের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তান সেনাবাহিনীর হাতে দুটি ড্রোন সিস্টেম তুলে দিচ্ছে বেইজিং। প্রতিটিতে দুটি ড্রোন ও একটি করে গ্রাউন্ড স্টেশন আছে। ড্রোনগুলো উইং লুং টু-এর অত্যাধুনিক রূপ। পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহারের জন্য এই ড্রোন তৈরি করা হচ্ছে।

উইং লুং টু আসলে অস্ত্রবাহী ড্রোন, যা একসঙ্গে ১২টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। পাশাপাশি অনেক উঁচু থেকে নজরদারি চালাতেও ওস্তাদ উইং লুং টু। এশিয়ার বহু দেশে এই ড্রোন বিক্রি করেছে বেইজিং। এবার সেই তালিকায় পাকিস্তানের নাম যোগ হতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রে মুখোমুখি বিমান সংঘর্ষ, বেশ কয়েকজনের মৃত্যু

0

মাঝ আকাশে দুইটি বিমান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংঘর্ষের পর ইডাহো এলাকার একটি লেকের উপর ভেঙে পড়েছে দুটি বিমান। দু’জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।।

লেকের জলে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুটি বিমান। শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন নিজে বিমানচালক। তিনি বলেন, একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের জলে ডুবে যায়।

বিমান দুটি খণ্ড বিখণ্ড হয়ে লেকের পানিতে পড়ে থাকতে দেখা যায়।পরে মৃতদেহও পানিতে ভাসতে দেখা গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নেমেছেন মার্কিন উপকূলরক্ষী বাহিনী। দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।