Home Blog Page 2838

ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন আসামিরা

0

বিভিন্ন ফৌজদারি মামলায় যে সকল আসামি বা আসামিরা পুলিশি গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবনে ছিলেন বা আত্মগোপনে ছিলেন সেসব আসামি এখন থেকে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। এই আত্মসমর্পণের সুযোগ দিয়ে এ বিষয়ে আজ শনিবার একটি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি শর্তানুযায়ী, আদালত কক্ষে একজন আসামির পক্ষে সর্বোচ্চ দুজন আইনজীবী শুনানিতে অংশ নিতে পারবেন। এ সময় আদালতে সর্বোচ্চ ৬ জনের বেশি লোক থাকতে পারবে না। আর মামলায় একাধিক আসামি হলে সেক্ষেত্রে ৫ জনের বেশি আসামি কাঠগড়ায় দাঁড়াতে পারবেন না।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে নিয়মিত আদালত বন্ধ থাকায় গত ১১ মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে আসামির জামিনের আবেদনের ওপর শুনানির ব্যবস্থা করা হলেও পলাতক আসামির আত্মসমপর্ণের কোনো সুযোগ ছিল না। এ বিষয়ে আইনজীবীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আসামির আত্মসমর্পণের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে জারি করা ৯ দফা নিদের্শনায় বলা হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিগণের সঙ্গে আলোচনা ক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে, স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে ওই মামলায় অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে পারবেন। এ বিষয়ে বিজ্ঞ চিফ ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি প্রতিপালন শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে প্রয়োজনীয় কার্য পদ্ধতি নির্ধারণ করবেন।

২। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ আবেদন দাখিল এবং শুনানি কার্যক্রমের পদ্ধতি ও সময়সূচি এমনভাবে নির্ধারণ ও সমন্বয় করতে হবে যাতে আদালত প্রাঙ্গণে এবং আদালত ভবনে কোনোরূপ জনসমাগম না ঘটে। আদালত প্রাঙ্গণে এবং এজলাস কক্ষে প্রত্যেককে কমপক্ষে ছয় ফুট শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে এবং সকল প্রকার জনসমাগম পরিহার করতে হবে।

৩. বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ এবং আদালত ভবনে জনসমাগম এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আত্মসমার্পণ দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন। বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ সংক্রান্ত একটি তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি আদালত এবং আইনজীবী সমিতির নোটিশ বোর্ডে প্রচারের ব্যবস্থা করবেন।

৪. একটি মামলায় অভিযুক্ত ব্যক্তির পক্ষে সর্বোচ্চ দুজন আইনজীবী শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। এজলাস কক্ষে একত্রে ছয়জনের অধিক লোকের সমাগম করা যাবে না। তবে একই মামলায় একাধিক আত্মসমর্পণকারী অভিযুক্ত ব্যক্তি থাকলে এজলাস কক্ষের ডকে সর্বোচ্চ পাঁচজন অভিযুক্ত ব্যক্তি অবস্থান করতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজনে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উক্তরূপ মামলা একাধিক ভাগে/সেশনে শুনানি করতে পারবেন এবং সম্পূর্ণ শুনানি সম্পন্ন করে আইনানুগ আদেশ প্রদান করবেন। মামলা শুনানির সময়ে এজলাস কক্ষের বাইরে আদালতের বারান্দায় বা করিডরে জনসমাগম সম্পূর্ণরুপে নিষিদ্ধ।

৫. আত্মসমর্পণ দরখাস্ত শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি এবং তার পক্ষে নিযুক্ত আইনজীবী ব্যতীত অন্য কোনো আইনজীবী পক্ষে অবস্থান করবেন না। একটি আত্মসমর্পণ দরখাস্ত শুনানি শেষে সংশ্লিষ্ট আইনজীবীরা কক্ষ ত্যাগ করার পর ম্যাজিস্ট্রেট পরবর্তী আত্মসমর্পণের দরখাস্ত শুনানির জন্য গ্রহণ করবেন।

৬. এজলাস কক্ষে প্রত্যেককে আবশ্যিকভাবে মুখাবরণ (ফেস মাস্ক) পরিহিত অবস্থায় থাকতে হবে। আদালতে প্রবেশের সময় প্রত্যেক ব্যক্তির তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ শারীরিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিত করনার্থে তাৎক্ষণিক উদ্ভূত যেকোনো পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট প্রয়োজনবোধে আত্মসমর্পণ দরখাস্ত শুনানি করা হতে বিরত থাকা সহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

৭. আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার্থে সার্বিক পরিস্থিতি বিবেচনাক্রমে বর্ণিত বিষয়ে পূর্ণ সহায়তার জন্য আইনজীবীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা গেল।

৮. বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বর্ণিত মতে স্বাস্থ্যবিধি সহ শারীরিক ও সামাজিক দূরত্ব অনুসরণ নিশ্চিতকরণের নিয়মাবলী প্রতিপালন সার্বিক পরিস্থিতি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের socialdistancingreportsc@gmail.com ইমেইলের মাধ্যমে প্রেরণ করবেন।

৯. এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা বার্ষিকীতে ট্রাম্পকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৪৪তম বাষির্কী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক অভিনন্দন বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ট বন্ধু ও আস্থাভাজন অংশীদার। আমাদের দুটি দেশ স্বাধীনতা ও গণতন্ত্রের নীতির অভিন্ন মূল্যবোধের মাধ্যমে ঐক্যবদ্ধ। এই অভিন্ন মনোভাবের ভিত্তিতে আমরা প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে আমাদের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করে যাচ্ছি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আগামী দিনগুলোতে আমাদের দুটি দেশ এবং জনগণের মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার ও বিকশিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক এক বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র স্বাধীনতা এবং গণতন্ত্রের নীতির অভিন্ন মূল্যবোধ সমুন্নত রাখার লক্ষ্যে দুটি দেশের জনগণের আশা-আকাঙ্খা নিয়ে পরস্পরের বড় অংশীদার। দুটি দেশের সামাজিক নীতি ও মূল্যবোধের ভিত্তিতে আমরা আমাদের বন্ধত্বপূর্ণ সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জোরদার করেছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘ সময়ে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহায়তার বাইরেও বহুমুখী ও বিকশিত হয়েছে। দুটি দেশ সন্ত্রাসবাদ মোকাবেলা, সহিংস চরমপন্থা মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি ও মূল্য দেয়।

শেখ হাসিনা আরো বলেন, আমরা রোহিঙ্গা সংকট মোকাবেলায় দৃঢ় ও অব্যাহত সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর, সম্প্রসারিত ও জোরদার হবে।

‘বিএনপি নেতারা আইসোলেশনে থেকে সরকারের দোষ ধরছেন’

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অনেক নেতা আছেন যারা ঘরের মধ্যে আইসোলেশনে থেকে শুধু প্রেস ব্রিফিং করেন আর সরকারের দোষ ধরেন। জনগণের সহায়তায় তারা এগিয়ে আসেননি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাই আছে মানুষের পাশে।

আজ শনিবার (৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য চিকিৎসা সরঞ্জামাদি প্রদান ও বন্যহাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারের সরকারের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা ঘরে বসে বসে শুধু সমালোচনা করছে, বিএনপি কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। পক্ষান্তরে আওয়ামী লীগ ও সরকারের কেউ কিন্তু বসে নেই। আক্রান্ত হলে কি হতে পারে সেটিও আমি জানি, তাই আমি নিজেও বসে নেই। সব প্রস্তুতি নিয়েই কিন্তু মাঠে কাজ করছি। এই সময়ে দেশের মানুষ যখন আক্রান্ত, তখন হাত গুটিয়ে বসে থাকার কোনো কারণ নেই।

দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য। আমরা নির্দেশনা মেনে জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সেই কারণে আমাদের দলের বহু নেতা করোনায় আক্রান্ত হয়েছে। অনেক নেতা মৃত্যুবরণ করেছে। মৃত্যু যেকোনো সময় হতে পারে, তাই বলে জনগণের এই দুর্দশার সময় বসে থাকবো সেটা হতে পারে না।

ড. হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। মানুষকে সুরক্ষা দেয়ার জন্য, যাতে খাদ্যের সঙ্কট না হয়, গরিব মানুষের যাতে কোনোভাবে অনুবিধা না হয় সেজন্য নানাভাবে তিনি দিবানিশি কাজ করে যাচ্ছেন। ক্রমান্বয়ে দেশে করোনাভাইরাস মোকাবেলার সামর্থ এবং সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। আজকে তিন মাসের বেশি দুর্যোগে বাংলাদেশে আল্লাহর রহমতে খাদ্যের অভাব হয়নি। খাদ্যের অভাবে কোনো মানুষ মৃত্যুবরণ করেনি। খাদ্যের জন্য কোনো জায়গায় হাহাকার নাই।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার ৬০ হাজারের বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এখনো সেই ত্রাণ কার্যক্রম চলমান আছে। এরবাইরে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমেও হাজার হাজার মানুষকে ত্রাণ দেয়া হয়েছে। যতদিন এই পরিস্থিতি থাকবে, সরকার জনগণের পাশে আছে, এবং থাকবে।

ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে করোনা রোগীদের সঠিক ভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয় সেই লক্ষ্য নিয়ে কিছু কাজ হাতে নিয়েছি। ইতিমধ্যে সেখানে আইসোলেশন সেন্টার করা হয়েছে। আরো বেডের সংখ্যা বৃদ্ধি করে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে সেটিকে শীততাপ নিয়ন্ত্রিতসহ আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, এখন আমরা উপজেলা পর্যায়েও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেয়ার ক্ষেত্রে যেসব অসুবিধাগুলো ছিল তৎমধ্যে অনেক অসুবিধাগুলো ইতিমধ্যে দূর করা হয়েছে। কিছুদিনের মধ্যে ব্যবস্থা আরো ভালো হবে। আগের সঙ্কট ও হা-হুতাশ অনেকটা কেটে গেছে। নতুনভাবে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ঢেলে সাজানো হচ্ছে, সেগুলো যাতে করোনা পরবর্তি স্বাভাবিক সময়েও ভালো মতে চিকিৎসা দেয়া যায় সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের উপজেলা পর্যায় পর্যন্ত সমস্ত স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানোর কর্মসুচি সরকার হাতে নিয়েছে।

সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায়ও অনেক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আমাদের মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে। আমি যদি সচেতন না হই সরকার কিংবা ডাক্তারসহ অন্য কেউ আমাকে সুরক্ষিত করতে পারবে না। সেজন্য আমার সুরক্ষা আমার হাতে এটি মাথায় রেখেই আমাদেরকে করোনা ভাইরাসের সময় জীবন এবং কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। অসচেতন থাকলে যে কেউ যেকোনো সময় আক্রান্ত হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মুজিবুল হক হিরু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের প্রমূখ।

অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার আরো উন্নতি ও আধুনিকায়নকল্পে নানা উদ্যোগের কথা জানান।

গালওয়ানের সংঘর্ষ নিয়ে ছবি বানাচ্ছেন অজয় দেবগন

0

১৫ জুন মধ্যরাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্যের নির্মম মৃত্যু হয়েছে। এবার গালওয়ানে নিহত ভারতীয় সেনা সদস্যদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গালওয়ান উপত্যকায় ভারত-চীনা সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের গল্প নিয়ে তৈরি হবে এই সিনেমা। এই ছবির মধ্যে দিয়ে নিহত ভারতীয় সেনাদের বিশেষ সম্মান জানাবেন অভিনেতা।

ছবির নাম এখনো ঠিক হয়নি। কারা ছবিতে অভিনয় করবেন, চূড়ান্ত হয়নি তাও। তবে ছবিটি প্রযোজনা করবে অজয় দেবগনের প্রযোজনা সংস্থা। এছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকবে সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি। টুইটারে এ কথা জানিয়েছে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। তিনি লিখেছেন, ‘চীনা ফৌজের বিরুদ্ধে যুদ্ধে গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। তাদের নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অজয় দেবগন।’

বিগত ৪৫ বছরে চীন ও ভারতের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ হয়নি। ১৫ জুন পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর সংঘর্ষে এক কর্নেল-সহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হন। তারপর থেকেই উত্তপ্ত লাদাখ পরিস্থিতি। লাল ফৌজকে উপযুক্ত জবাব দিতে ফুসছে পুরো ভারত। মোতায়েন হয়েছে প্রায় ৫০ হাজার অতিরিক্ত সেনা। টি-৯০ ভীষ্ম ট্যাংক, বসানো হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, এয়ার সার্ভেল্যান্স সিস্টেম। তবে বেইজিংও ছেড়ে কথা বলার পাত্র নয়, সীমান্ত থেকে একচুলও পিছু তো হটেইনি উল্টো সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। এমন পরিস্থিতিতে চীন-ভারত রক্তক্ষয়ী সংঘাত আসন্ন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। লাদাখের এই গোটা ঘটনাটিই অজয় দেবগন তার ছবিতে রাখতে চাইছেন।

অজয়ের আগামী ছবিটি ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ভারতীয় সেনার উপরই ভিত্তি করে তৈরি হয়েছে। ডিজনি+ হটস্টারে ছবিটির প্রিমিয়ার হবে। অভিষেক দুধাইয়া পরিচালিত ছবিটি একাত্তরের ভারত-পাকিস্তান যুদ্ধ অবলম্বনে নির্মিত হয়েছে। অজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি, শরদ কেলকর, অ্যামি ভির্ক এবং প্রণিতা সুভাষ। অজয় দেবগন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় করণিকের ভূমিকায় অভিনয় করেছেন ছবিতে। বিজয় করণিক যুদ্ধের সময় ভুজ বিমানবন্দরের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

শাহরুখকে চড় মেরেছিলেন সরোজ খান

0

‘অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে’, শাহরুখের মুখে একথা শুনে তাঁকে থাপ্পড় মেরে ছিলেন সরোজ খান। শুক্রবার সরোজ খানের মৃত্যুর পর উঠে এল সেদিনের সেই কথা। এদিন সরোজ খানের মৃত্যুর পর তাঁকে ‘প্রকৃত শিক্ষক’ বলে বর্ণনা করেছেন শাহরুখ।

২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, আমার ক্যারিয়ারের শুরু দিকের কথা আমার এখনও মনে আছে। আমি তখন তিনবেলাই কাজ করছি। সরোজজিকে বলেছিলাম, এত কাজ হাঁপিয়ে গেছি। তিনি সেকথা শুনে আমার গালে চড় মারেন (যদিও সেটা ভালোবেসে)। আর বলেছিলেন, কখনও একথা বলবে না যে অনেক কাজ। আমি তাই নিজেকে ভাগ্যবান মনে করি। যত কাজই থাকুক চাপ লাগে না।

শুক্রবার সরোজ খানের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার প্রথম এবং প্রকৃত শিক্ষক। নাচের মধ্যে ডুব দিয়ে কীভাবে ঘণ্টার পর ঘণ্টা কাটানো যায়, ওনি শিখিয়েছিলেন। উনি যত্ন করে, ভালোবেসে শিখিয়েছেন। সরোজজি চিরকার আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। আল্লা ওনার আত্মাকে শান্তি দিন। আমাকে এভাবে গড়ে তোলার জন্য ধন্যবাদ।’

অনেকেই হয়ত জানেননা দুহাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজ কিং খানকে শিখিয়েছিলেন সরোজ খান। এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, মরিশাসে যখন বাজিগরের শ্যুটিং হচ্ছে, তখন একটি দৃশ্যে শাহরুখকে আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিতে দেখা যায়। তারপর জামা খুলে বুকে লেখা নামটি ও দেখায়। এই পোজ আমিই ওকে শিখিয়েছিলাম।’ জিনিউজ, টুইটার

ট্রাম্পের পরিবারে ঢুকে গেছে করোনা, ছেলের প্রেমিকা আক্রান্ত

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, ট্রাম্পের বড় ছেলের প্রেমিকা ৫১ বছর বয়সী কিমবার্লে গুইলফয়লে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ার পরপরই আইসোলেশনে রয়েছেন।

ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা সংক্রমিত জানার পর ডোনাল্ড ট্রাম্প যেন সংক্রমিত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, করোনা আক্রান্ত হলেও তার শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তবে ট্রাম্পের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হননি। তার পরেও তিনি আইসোলেশনে রয়েছেন। ট্রাম্পের সংস্পর্শে যাওয়া তৃতীয় ব্যক্তি হিসেবে আক্রান্ত হলেন এই নারী।

এর আগে ট্রাম্পের সংস্পর্শে যাওয়া দু’জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৯০ হাজার পাঁচশ ৮০ জন এবং মারা গেছে এক লাখ ৩২ হাজার একশ একজন।

সূত্র : নিউইয়র্ক টাইমস

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা নিশ্চিত করলেন পুতিন

0

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ সম্বলিত ডিক্রিতে সই করেছেন ভ্লাদিমির পুতিন। সংবিধান সংশোধনের গণভোটে পক্ষে রায় আসার পর শুক্রবার তিনি স্বাক্ষর করেন। গত বুধবার শেষ হওয়া গণভোটে সংবিধান সংশোধনীর পক্ষে ভোট দেয় দেশটির ৭৮ শতাংশ নাগরিক।

নতুন সংবিধান সংশোধনের প্রস্তাবে রয়েছে সমকামী বিবাহকে নিষিদ্ধ ঘোষণা, আন্তর্জাতিক আইনের উপর রাশিয়ার আইনের আধিপত্য এবং রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ টানা দু’বার ৬ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা।

প্রেসিডেন্ট পুতিন বলছেন, রাশিয়ার মানুষ জাতিগতভাবে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে। দেশের মানুষ নিজেদের মন থেকে এই পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেছিল। প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন ওই গণভোটকে পুতিনের বিশাল বিজয় হিসেবে উল্লেখ করছেন। এদিকে বিরোধীরা বলছেন, আজীবনের প্রেসিডেন্ট হওয়ার জন্যই পুতিন এমন ভোটের আশ্রয় নিয়েছেন।

১ জুলাই ভোটের নির্ধারিত দিন থাকলেও করোনার কারণে আগের সপ্তাহজুড়ে ম্যারাথন ভোট গ্রহণ করা হয়। এরপর বৃহস্পতিবার রুশ নির্বাচনী কর্মকর্তারা ভোটের ফলাফলে জানান, মোট ৬৪ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন। এরমধ্যে সংবিধান সংশোধনের পক্ষে ৭৭.৯ ভাগ ভোট পড়েছে। আর বিপক্ষে ভোট পড়েছে ২১.৩ শতাংশ।

পুতিনের বর্তমান ক্ষমতার মেয়াদ আগামী ২০২৪ সাল পর্যন্ত ছিলো। এ গণভোটের রায়ের ফলে ছয় বছর করে আরও দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে পুতিনের। নির্বাচনে জয়ী হলে আগামী ২০৩৬ সাল পর্যন্ত অনায়াসে ক্ষমতায় থাকছেন ৬৭ বছরের পুতিন। গত ২০ বছর ধরে একটানা ক্ষমতায় রয়েছেন এই রুশ নেতা।

আবার করোনা পজিটিভ মাশরাফি

0

করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৪ দিন আগে তার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন। এবার দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজেটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

‘ঈদের আগেই বেতন-ভাতা দিয়ে সহমর্মিতা দেখান’

0

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে মালিকরা এবারও সহমর্মিতা দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেওয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সেতুমন্ত্রী।

‌ওবায়দুল কাদের বলেন, ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকগণ বরাবরের মতো এবারও সহমর্মিতার নজির স্থাপন করবেন বলে বিশ্বাস করি। ঈদের আগে পরে আট দিন সড়ক-মহাসড়কসংলগ্ন সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

ঈদুল আজহার তিনদিন আগে থেকে সড়ক-মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কৃষি, শিল্প ও রফতানিমুখী পণ্য, চিকিৎসা সরঞ্জাম, ত্রাণ, জ্বালানি, ওষুধ, খাদ্যদ্রব্য, পচনশীল পণ্যসহ জরুরি সার্ভিস এর আওতামুক্ত থাকবে।

ফিটনেসবিহীন যানবাহন চলাচলে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পশুরহাটের অনুমতি প্রদানের ক্ষেত্রে মন্ত্রী আবারও স্মরণ করে দিয়ে বলেন, সড়ক-মহাসড়কের উপরে কিংবা আশপাশে পশুরহাট বসানো যাবে না। প্রয়োজনে এ বছর কমসংখ্যক হাট বসানোর বিষয়টি বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে অনলাইনে পশু বেচা-কেনার বিষয়টিও বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।’

জীবনের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকারের যে অবস্থান তা এগিয়ে নিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

Muslim League News

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন তিন হাজার ২৮৮ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

আজ শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২৯ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২১ জন পুরুষ এবং আটজন নারী। এঁদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯৯৭ জনের।

জানানো হয়, নতুন যে ২৯ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ৯ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের সাতজন, খুলনা বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুইজন, সিলেট বিভাগের তিনজন এবং ময়মনসিংহ বিভাগের একজন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন বাসায় একজন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তিনজনকে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬৭৩ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৭২১ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৮৭১টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৭২৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার ২৮৮ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ৩২ হাজার ৭৪টি।

সারা দেশের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ৭৫টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ১৪৯টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৭৭৫টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ৪০১টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ১৪১টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৭৪৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৪২ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ৩০ হাজার ১২৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৩ হাজার ৬৭৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৪৪৯ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ২৪২ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৬৪৮ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৭৫ হাজার ১৪৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ ৯ হাজার ৯৯৫ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৪ হাজার ১৫০ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৫৯ হাজার ৪৩১টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৪৫ লাখ ৮৬ হাজার ৬৮৮ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

প্লাটফর্ম মুক্তপাঠ-এ অনলাইনে সেবা দেওয়ার জন্য মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪১৪ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।