Home Blog Page 2840

সোমবার সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নানা রহস্য দানা বাঁধছে, উঠছে অনেক প্রশ্ন। তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতোমধ্যেই প্রযোজক-পরিচালক করণ জোহর থেকে আরও অনেক নামী ব্যাক্তিত্বরা কাঠগড়ায় উঠেছেন। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় এবার পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় ২৮ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। যশরাজ প্রোডাকশনের কাস্টিং ডিরেক্টরকে আগেও আরও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুনঃরায় তাঁকে তলব করা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে। অনেকদিন ধরেই অবসাদে ভুগছিলেন অভিনেতা। এর পিছনে পেশাগত প্রতিদ্বন্দ্বিতার প্ররোচনা ছিল কিনা তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ।

তবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখনও অবধি যাদের বয়ান নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবার বন্ধু-বান্ধব ও কাজের সূত্রে যুক্ত কয়েকজন। বয়ান রেকর্ড করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর। সুশান্ত সিং রাজপুত এবং রিয়া ও সৌভিকের সঙ্গে একটি ব্যবসা শুরু করেছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। সম্প্রতি একটি ভিডিওতে ডিসিপি জানিয়েছেন সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনা প্রত্যেকটি কোণ থেকে তদন্ত করছে পুলিশ। এছাড়াও সুশান্তের কয়েকজন বন্ধুরা জানিয়েছেন, সুশান্ত বিগত কয়েক মাস ধরে ভাবতেন কেউ তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। কয়েক মাস ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন সুশান্ত। প্রায়ই বলতেন কেউ তাঁর ক্যারিয়ার ধ্বংস করে দিতে চাইছে। প্রয়াত অভিনেতার মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে।

সুশান্ত আমার চেয়েও ভালো অভিনেতা : সাইফ আলি খান

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। এবার তাঁর সম্পর্কে মুখ খুললেন অভিনেতা সাইফ আলি খান। সাইফ কন্যা সারা আলি খান তার ক্যারিয়ার শুরু করেছেন কেদারনাথ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তাঁর নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের শেষ ছবি দিল বেচারা তে একটি ক্যামিও রোলে অভিনয় করেছেন সাইফ আলি খান।

সুশান্ত সম্পর্কে সইফ এক সংবাদমাধ্যমের কাছে বলছেন, সুশান্ত সত্যিই একজন গুণী এবং খুব সুন্দর দেখতে অভিনেতা ছিলেন। এমনকি সাইফ জানিয়েছেন, তিনি মনে করেছিলেন সুশান্তের ভবিষ্যৎ উজ্জ্বল। ফিল্মের সেটে সুশান্তর সঙ্গে খুবই বিনয়ী আচরণ করেছিলেন এবং তাঁর ক্যামিও চরিত্রটি নিয়ে খুব খুশি ছিলেন। জানিয়েছেন সেক্রেড গেমস ওয়েব সিরিজ এর অভিনেতা।

সাইফ জানিয়েছেন, জ্যোতির্বিদ্যা, দর্শন সহ নানা বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসতেন সুশান্ত। এমনকি তিনি মনে করেছিলেন সুশান্ত তাঁর চেয়েও গুণী অভিনেতা।

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুত এর ঝুলন্ত লাশ। পুলিশ প্রাথমিক তদন্ত থেকে জানাচ্ছে তিনি আত্মঘাতী হয়েছেন। বহুদিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। যদিও একের পর এক নানা রকমের তথ্য উঠে আসার ফলে সুশান্তের অনুরাগীরা মানতে নারাজ যে তিনি আত্মহত্যা করেছিলেন। অনেকেই মনে করছেন আত্মহত্যা করলেও তার পিছনে রয়েছে বড় রহস্য। তাই ঘটনাটির বিষয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশ।

এখনো পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। এদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবার বন্ধু-বান্ধব ও কাজের সূত্রে যুক্ত কয়েকজন। বয়ান রেকর্ড করা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তীর। সুশান্ত রিয়া ও সৌভিকের সঙ্গে একটি বিজনেস শুরু করেছিলেন। সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

না ফেরার দেশে বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান

0

বলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ১৭ জুন হাসপাতালে ভর্তি হন বলিউডের নামী কোরিওগ্রাফার সরোজ খান। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

সরোজ খানা ভর্তি ছিলেন মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে। ১৯৪৮ সালের ২২ নভেম্বর মুম্বাইতে তাঁর জন্ম হয়। তাঁর আসল নাম নির্মলা নাগপাল। স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে তাঁর কাজ শুরু হয় ১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে। শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করে তাঁর ক্যারিয়ারের সূচক উর্ধ্বমুখী হয়।

তাঁর নাচের স্টেপ এখনও বলিউডে জনপ্রিয়। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সরোজ খান একটি টিভি রিয়েলিটি শোয়ের বিচারক ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড।

শ্রমিকদের পাওনা এককালীন পরিশোধ করেই পাটকলের উৎপাদন বন্ধ হচ্ছে

0

বর্তমানে দেশে যে পাট ও পাট জাত পণ্য উৎপাদিত হয় তার শতকরা ৯৫ শতাংশই বেসরকারী পাটকলে উৎপাদিত হয়। সরকারি খাতটি অত্যন্ত সংকুচিত হয়ে গেছে। যা প্রতিযোগিতায় টিকতে পারছিল না। সরকার বিজেএমসির পরিচালিত রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোর আধুনিকায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একে আরো সক্ষম করে গড়ে তুলতে উৎপাদন বন্ধ করে শ্রমিকদের এককালীন পাওনা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন’র (বিজেএমসি) ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিকদের প্রায় ৫ হাজার কোটি টাকার পাওনা পরিশোধ করবে সরকার। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহ নিয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলোকে আবার প্রতিযোগিতায় কিভাবে আনা যায় এবং কিভাবে শক্তিশালী করা যায় সে বিবেচনায় এখন পাটকলগুলো বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

এসব পাটকল বন্ধ থাকলে যে পরিমাণ ক্ষতি হয় চালু থাকলে তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতি হয়। কাজেই এসব পাটকলের সঙ্গে জড়িত শ্রমিক ভাইদের জীবন-জীবিকার নিশ্চয়তার জন্য সরকার তাদেরকে ২০১৫ সালের জাতীয় মজুরি কাঠামো অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী এই নির্দেশনাও দিয়েছেন যে-পাটকলগুলি বন্ধ আছে সেগুলো কিভাবে চালু করা যায় এবং সেগুলো যাতে বর্তমান এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।এ সংক্রান্ত একটি কর্মপন্থতা প্রস্তুত করে অতি দ্রুত তার নিকট নিয়ে আসার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো গত ৪৮ বছরের মধ্যে শুধু চার বছর লাভের মুখ দেখেছে এবং ৪৪ বছর ধরে অব্যাহতভাবে মোট ১০ হাজার ৬৭৪ কোটি টাকা লোকসান দিয়েছে। লোকসান হলে কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকারের অর্থের উপর নির্ভর করতে হোত বলে প্রতি মাসেই শ্রমিক কর্মচারীদের এ সংক্রান্ত সমস্যা চলছিল। পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের লক্ষ্যে আগামী তিন দিনের মধ্যে তাদের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

২০১৫ সালের সর্বশেষ মজুরি কাঠামো অনুযায়ী পাটকল সমূহের ২৫ হাজার শ্রমিককে তাদের অবসরকালীন সুবিধাসহ পাওনা পরিশোধ বাবদ সরকারের ৫০০০ কোটি টাকা ব্যয় হবে। পাটখাতের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে এবং প্রধানমন্ত্রীর দর্শন হচ্ছে পাটকল শ্রমিকদের বাঁচানো। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতোপূর্বে পাটের জন্মরহস্য উন্মোচনের জন্য গবেষণা খাতে অর্থায়ন করেছিলেন এবং পাটের বহুমুখী ব্যবহারের উপর বিশেষ নজর দেন। মাননীয় প্রধানমন্ত্রী বন্ধের সিদ্ধান্ত দেওয়ার সময় আবেগআপ্লুত হয়ে পড়েন।

পাওনা বুঝিয়ে দেয়ার ক্ষেত্রে যেসব শ্রমিক অনধিক দুই লক্ষ টাকা প্রাপ্য তাদেরকে পুরো টাকা এককালীন নগদ পরিশোধ করা হবে। এছাড়া দুই লক্ষ টাকার বেশি পাওনাদার শ্রমিকরা গড়ে ১৩.৮৬ লাখ টাকা এবং সর্বোচ্চ ৫৪ লাখ টাকা পাবেন। পাওনা টাকার মধ্যে ৫০ শতাংশ এককালীন নগদ এবং অবশিষ্ট ৫০ শতাংশ শ্রমিকদের ভবিষ্যত জীবন-জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয় পত্র আকারে পরিশোধ করা হবে। ১১ শতাংশ সুদে প্রত্যেক শ্রমিক প্রতি তিন মাসে সর্বনিম্ন ১৯ হাজার ৩২০ টাকা এবং সর্বোচ্চ ৭৪ হাজার ৫২০ টাকা পর্যন্ত পাবেন।

এছাড়া অনেক আগে অবসরে যাওয়া ৮ হাজার ৯৫৬ জন পাটকল শ্রমিকের অবসর ভাতা পরিশোধ করতে ওসরকারের ১০২০ কোটি টাকা খরচ হবে । পাটকল শ্রমিকদের পাওনা টাকা সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে এবং কোন পাটকল অথবা অন্য কোনো মধ্যস্বত্বভোগী এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবে না।

অবসর ভোগীদের টাকা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নিজ নিজ ব্যাংক একাউন্টে চলে যাবে । এখানে কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে না এবং পরবর্তীতে এ কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের স্বার্থ বাঁচানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিএসএমএমইউ-তে ৩৭০ শয্যার করোনা সেন্টার চালু হচ্ছে কাল

0

করোনা রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আগামীকাল শনিবার চালু হচ্ছে ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৩৭০ শয্যার মধ্যে ‘কেবিন ব্লকে’ শয্যার সংখ্যা ২৫০টি এবং ‘বেতার ভবনে’ শয্যার সংখ্যা ১২০টি রাখা হয়েছে। ‘কেবিন ব্লকে’ ২৫০ শয্যার মধ্যে ইমার্জেন্সি রোগীদের জন্য রয়েছে ২৪টি শয্যা এবং আইসিইউতে রাখা হয়েছে ১৫টি।

কেবিন ব্লকে ‘সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট’ স্থাপন করা হয়েছে। এ ছাড়া হাইফ্লো ন্যাসাল ক্যানুলা, নন ইনভেসিভ ভেন্টিলেটর- সি-প্যাপ, অক্সিজেন কনসানট্রেটর স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। প্রতিটি শয্যায় রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সাপোর্টসহ অন্যান্য চিকিৎসা সুবিধাসমূহ। মূলত গুরুতর অসুস্থ রোগীরাই এখানে ভর্তি হবেন। বেতার ভবনের ১২০ শয্যায় ভর্তি হবেন করোনাভাইরাসে আক্রান্ত মডারেট রোগাক্রান্ত রোগীরা।

ইতোমধ্যে ‘কেবিন ব্লক’ ও ‘বেতার ভবনে’ করোনা সেন্টার চালুর জন্য উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার ও নার্সসহ সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সভাসমূহে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠন

0

বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কাউন্সিলের চেয়ারপারসন করে ১ জুলাই (বুধবার) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে পরিকল্পনামন্ত্রীকে।
ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলে সদস্য হিসেবে রয়েছেন- কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, নৌ মন্ত্রী/প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী/প্রতিমন্ত্রী কাউন্সিলের সদস্য হিসেবে রয়েছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্যকে এই কাউন্সিলের সদস্য সচিব করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে আলোচিত ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। ‘ডেল্টা প্ল্যান’নামে পরিচিত শত বছরের এ মহাপরিকল্পনার অধীনে আপাতত ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য ৮০টি প্রকল্প নেবে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এই কাউন্সিলকে সাচিবিক সহায়তা দেবে। তবে কাউন্সিলকে বছরে ন্যূনতম একটি সভা করতে হবে। কাউন্সিল প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

সাহারা খাতুনকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে সোমবার

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে আগামী সোমবার (০৬ জুলাই) থাইল্যান্ড নেওয়া হচ্ছে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। এদিকে আইসিইউতে সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আজ শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান।
সাহারা খাতুন দীর্ঘ দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসাধীন। এ সময় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি৷ তিনি গত ২৬ জুন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন ৷
শুক্রবার মজিবর রহমান আরও জানান, উনার চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার নেওয়ার জন্য সেখান থেকে অনুমতি পাওয়া গেছে ৷ সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড নেওয়া হবে৷ তিনি আইসিইউতেই আছেন, মাঝে মধ্যে তাকাচ্ছেন। তবে কথা বলতে পারেন না ৷
জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো।

হঠাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

0

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে।

এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ফিলিপে। তাছাড়া গুঞ্জন রয়েছে, করোনাভাইরাসের ধকল কাটিয়ে ওঠার জন্য মন্ত্রিপরিষদে রদবদল করতে পারেন ম্যাখোঁ।

তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।

অবশ্য পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-র সঙ্গে আলোচনা করেছেন ফিলিপে। ম্যাখোঁ তাতে সমর্থন করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন নয়।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর তিনি তা গ্রহণ করেছেন।

সূত্র : বিবিসি

করোনার ক্রান্তিকালে খুলছে তাজমহল

0

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ১০ লাখ দুই হাজার পাঁচশ ৩৫ জন এবং মারা গেছে পাঁচ লাখ ২৪ হাজার চারশ ৩৬ জন।

তার মধ্যে কেবল ভারতেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ২৮ হাজার দু’শ পাঁচজন এবং মারা গেছে ১৮ হাজার দু’শ ৪১ জন। করোনাভাইরাসে বিশ্বে ক্ষতিগ্রস্থ দেশের তালিকায় ভারতের নাম চার নম্বরে রয়েছে।

এরই মধ্যে করোনা ভয় কাটিয়ে সুরক্ষাকে সঙ্গে নিয়ে ভারতে লকডাউন খুলে দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধগুলোও।

ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় আগামী ৬ জুলাই থেকে রেড ফোর্ট, তাজমহলসহ দেশটির সমস্ত স্মৃতিসৌধ খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে সৌধগুলো খোলা হলেও থাকছে করোনা সম্পর্কিত উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা।

করোনার জেরে ১৬ মার্চ থেকে ভারতের সবগুলো স্মৃতিসৌধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর দীর্ঘ প্রায় তিন মাসেরও বেশি সময় পরে খুলতে চলেছে সৌধগুলো।

ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করে জানিয়েছেন, ৬ জুলাই থেকে দেশের অমস্ত স্মৃতিসৌধ খুলে দেওয়া হচ্ছে। তবে করোনার পরিস্থিতি বিচার করে রাজ্য সরকার এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে।

১৫ আগস্টই ভারত বাজারে ছাড়ছে করোনার ভ্যাকসিন

0

প্রতিদিনই দেশে বাড়ছে করোনায় আক্রান্তের হার। ভারতের জুলাই-আগস্ট মাস করোনা সংক্রমণের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি ভারতীয়দের জন্য খুশির খবর। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ করা হতে পারে দেশটিতে তৈরি প্রথম করোনভাইরাসের ভ্যাকসিন।

ভারত বায়োটেক ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথ ভাবে এই ভ্যাকসিন নিয়ে আসছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। এর নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য এক ডজন ইনস্টিটিউটকে মনোনীত করা হয়েছে বলে সরকারের শীর্ষ মেডিক্যাল রিসার্চ কমিটি জানিয়েছে। এই ইনস্টিটিউটগুলিকে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ক্লিনিকাল ট্রায়ালের জন্য প্রস্তুত হতে বলেছে। এই বিষয়টিকে প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার।

ইনস্টিটিউটগুলিকে লেখা চিঠিতেইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বলেছে যে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়োলজিতে SARS-CoV-2 ভাইরাস নিয়ে কাজ করে এই ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং BBI একযোগে এই ভ্যাকসিনের প্রি-ক্লিনিকাল এবং ক্লিনিকাল ডেভেলপমেন্টের ওপর কাজ করছে। সাধারণ মানুষের জন্য ১৫ আগস্ট এই ভ্যাকসিন লঞ্চ করতে চাইছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

স্বাধীনতা দিবসেই করোনাভাইরাসের মতো মারণ অসুখের কবল থেকে ভারতবাসীকে মুক্তি দিতে চাইছে কেন্দ্র। চলতি সপ্তাহেই ক্লিনিকাল ট্রায়াল শুরু করে দিতে নির্দেশ দিয়েছেইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ক্লিনিকাল ট্রায়ালের ওপরেই এই ভ্যাকসিনের সাফল্য নির্ভর করবে। কোনও ইনস্টিটিউট এই বিষয়ে সহযোগিতা না করলে তা গুরুতর অপরাধ হিসেবে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ

ক্লিনিকাল ট্রায়ালের জন্য নির্বাচিত ইনস্টিটিউটগুলিকে নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই কাজটি করতে বলা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ -এর লেখা চিঠিতে। ভারতের যে সব জায়গার ইনস্টিটিউগুলিকে ক্লিনিকাল ট্রায়ালের জন্য বেছে নেওয়া হয়েছে সেগুলি অবস্থিত বিশাখাপত্তনম, রোহতক, নিউদিল্লি, পাটনা, বেলগাউম (কর্নাটক), নাগপুর, গোরক্ষপুর, কট্টনকুলাথুর (তামিলনাড়ু), হায়দরাবাদ, আর্য্য নগর, কানপুর এবং গোয়া।

গোটা বিশ্বের বিজ্ঞানীরা করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সারা পৃথিবীতে এখনও পর্যন্ত করোনায় ১০ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়েছেন। ভারতের করোনা সংক্রমিতের সংখ্যা ৬০০,০০০। এখনও পর্যন্ত করোনার কোনও ভ্যাকসিন বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য বাজারে আসেনি। তবে অনেক দেশই করোনার ভ্যাকসিন ইতোমধ্যেই মানব শরীরে প্রয়োগ করেছে।