Home Blog Page 2841

ভারতে আসামি ধরতে গিয়ে ডেপুটি সুপারসহ ৮ পুলিশ নিহত

0

ভারতের উত্তর প্রদেশের এক আসামিকে ধরতে গিয়ে নিহত হয়েছেন ডেপুটি সুপারসহ আট পুলিশ। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার ভোর-রাতে এই ঘটনা ঘটে উত্তরপ্রদেশের কানপুরের চৌবেপুর থানার ডিক্রু গ্রামে।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতাকে খুন সহ ৬০টিরও বেশি মামলা রয়েছে কুখ্যাত বিকাশ দুবের বিরুদ্ধে। তাকে ধরতে অভিযানে যায় উত্তরপ্রদেশ পুলিশ।

ভোরে কানপুরের চৌবেপুর থানা এলাকায় ডিক্রু গ্রামে পুলিশ ঢুকতেই তাঁদের লক্ষ্য করে শুরু হয় এলোপাথারি গুলি। বিভিন্ন বাড়ির ছাদ থেকে গুলি ছোঁড়া হয় পুলিশকে লক্ষ্য করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ডেপুটি সুপার দেবেন্দ্র মিশ্র সহ তিন সাব-ইন্সপেক্টার ও চার পুলিশ কনস্টেবলের। হামলাকারীরা পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজিপি এইচ সি অবস্থি জানিয়েছেন, পুলিশ গাড়ি থেকে নামতেই গুলি ছোড়া শুরু হয়। পাল্টা গুলি চালায় পুলিশ কিন্তু দুষ্কৃতিকারীরা ওপরের দিকে থাকায় সুবিধা পেয়ে যায়। এনকাউন্টারে আট পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

সোমবার থেকে আবুধাবি-দুবাই রুটে বিমানের ফ্লাইট শুরু

0

করোনার প্রেক্ষিতে দীর্ঘদিন বন্ধ থাকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও আবুধাবি ও দুবাই রুটে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। আগামী সোমবার থেকে বাণিজ্যিকভাবে এই রুটে ফ্লাইট চালু হচ্ছে। এ দুই রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রায়ত্ত এ উড়োজাহাজ সংস্থা।

বিমানের তথ্যমতে, সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুবাই রুটে এবং মঙ্গল, বুধ, শুক্র ও রোববার আবুধাবি রুটে নিয়মিত ফ্লাইট চলবে। টিকিট ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com এ পাওয়া যাবে।

এর আগে গত ১৫ জুন থেকে যুক্তরাজ্য ও কাতারে এবং পরবর্তী সময়ে আরব আমিরাতে ফাইট চলাচলের অনুমতি দেয়া হয়। আর ২১ জুন থেকে যুক্তরাজ্যের লন্ডনে বিমানের ফ্লাইট চলাচল শুরু হয়।

শ্রমিকের প্রতি প্রধানমন্ত্রীর বেদনা অনেক বেশি : শ্রম প্রতিমন্ত্রী

0

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, যখন পাটকল বন্ধের সিদ্ধান্ত হলো আমি বললাম এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। গত ২৬ তারিখ আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলি মনে হচ্ছিল সেদিন শ্রমিকের কথা ভেবে উনি কাঁদছিলেন। আমাদের চেয়ে শ্রমিকের প্রতি বেদনা প্রধানমন্ত্রীর বেশি।

আজ শুক্রবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানেই কিন্তু এগুলো শেষ করে দেওয়া না। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় নতুন করে যাত্রা শুরু করবে পাটকল। এতে লোকসান হবে না। বরং এর মাধ্যমে উৎপাদন বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি বলেন, পাটকল বন্ধ হওয়া মানে আমার দৃষ্টিতে শ্রমিকরা কর্মহীন হচ্ছে না, তবে ভালো জায়গায় যেতে হলে কিছু বেদনা থাকবে। তবে আমার দাবি থাকবে যাতে টাকাগুলো শ্রমিকরা এককালীন পান। আমরা পিপিপি করছি মানে মালিকানা চলে যাবে না। এখানে অংশীদারিত্ব থাকবে, বাইরের কোনো মালিকানা থাকবে না।

তিনি আরো বলেন, আমরা ৬০ বছরের পুরনো মেশিনের স্থলে নতুন মেশিন বসাতে চাই যার মাধ্যমে উৎপাদন বাড়বে। সেখানে আমাদের পুরনো শ্রমিকরা অগ্রাধিকার পাবেন, যারা কাজ করতে চান বলেও উল্লেখ করেন।

করোনায় আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১১৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ১৭ হাজার ৩৪৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১১৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৪৮ জনে।
বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়।

পাটকল শ্রমিকরা দুই ধাপে পাবেন সব টাকা : পাটমন্ত্রী

0

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাটকল শ্রমিকদের দুই ধাপে টাকা দেওয়া হবে। তাদের ঠকানো হবে না। দুই ধাপের অর্ধেক দেওয়া হবে ক্যাশে, বাকি অর্ধেক দেওয়া হবে সঞ্চয়পত্রের মাধ্যমে। পাশাপাশি শ্রমিকদের পুনর্বাসন করা হবে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে শ্রমিকদের ‘শতভাগ’ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
সিদ্ধেশরীতে মন্ত্রীর বাসভবনে এ সংবাদ সম্মলন আয়োজিত হয়।
সংবাদ সম্মলনে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানে এগুলোকে শেষ করে দেওয়া না। পাটকল পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে যাত্রা শুরু করবে। আমার দৃষ্টিতে শ্রমিকরা কর্মহীন হচ্ছে না, ভালো জায়গায় যেতে হলে কিছু বেদনা থাকবে। তবে আমার দাবি থাকবে যাতে টাকাগুলো শ্রমিকরা এককালীন পান।

সৌদি থেকে ফিরলেন ৪১৫ জন বাংলাদেশি, মিসর গেলেন ১৪০ জন

0

করোনা মহামারি পরিস্থিতিতে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে যাত্রী নিয়ে রিয়াদ থেকে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক একটি ফ্লাইটে মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

পাটকল বন্ধ নয়, এর আধুনিকায়ন হবে : শ্রম প্রতিমন্ত্রী

0

চলতি মাসেই জুন মাসের বেতন ও আগামী তিন দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মোট পাওনা জানা যাবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী পাটের চাহিদা বাড়ছে। একটি পাট গাছের প্রতিটি অংশ কাজে লাগে। আমরা পাটকল বন্ধ করছি এটা ঠিক না। এর আধুনিকায়ন হবে।’
আজ শুক্রবার (৩ জুন) দুপুরে সিদ্ধেশ্বরীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে যখন আমি পাটকলের বিষয়ে জানাই তখন মনে হলো উনি কাঁদছেন। আমি তাঁকে সব জানিয়েছি। উনি জানিয়েছেন, সব পাওনা সময় মতো পেয়ে যাবেন।
তিনি আরো বলেন, পাটকল বন্ধ ঘোষণা করা মানে এগুলোকে শেষ করে দেওয়া না। পাটকল পিপিপি প্রকল্পের আওতায় নতুন করে যাত্রা শুরু করবে। আমার দৃষ্টিতে শ্রমিকরা কর্মহীন হচ্ছে না, ভালো জায়গায় যেতে হলে কিছু বেদনা থাকবে। তবে আমার দাবি থাকবে যাতে টাকাগুলো শ্রমিকরা এককালীন পান।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্সে নতুন রেকর্ড

0

২০২০-২০২১ অর্থবছরের শুধু জুন মাসেই দেশে রেমিট্যান্স এসেছে ১.৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা একক মাস হিসাবে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ।

২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ হয়েছে ১৮.২০৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১৬.৪২০ বিলিয়ন মার্কিন ডলার। প্রবৃদ্ধি ১০.৮৫%। পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.০১৬ বিলিয়ন (৩০.০৬.২০২০ তারিখ পর্যন্ত) মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। বাংলাদেশের ইতিহাসে যা এ যাবতকালের মধ্যে সর্ব্বোচ্চ।

বিগত বছরের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.৭১৬ বিলিয়ন মার্কিন ডলার। গত ১ বছরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। রিজার্ভের উল্লেখযোগ্য বৃদ্ধিতে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রেমিট্যান্সের অন্তঃপ্রবাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে সরকারের এ অভূতপূর্ব সাফল্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যাদের অক্লান্ত পরিাশ্রমে এ অর্জন সেই সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহের এ উল্লম্পনে সরকার কর্তৃক বাস্তবায়িত ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীদের যথেষ্ট মাত্রায় অনুপ্রাণিত করেছে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতি সহায়তাও যথেষ্ঠ সহায়ক ভুমিকা রেখেছে। ফলশ্রুতিতে তারা নিকট অতীতে ব্যাংকিং চ্যানেলে প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে।ব্যাংকগুলো তাদের বৈদেশিক মুদ্রা ধারণের লিমিট পর্যন্ত রেখে অতিরিক্ত অর্থ বাংলাদেশ ব্যাংকের নিকট বিক্রি করে।

এভাবেই রিজার্ভের স্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া, বাংলাদেশ ব্যাংক হতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আমদানি দায় পরিশোধের সময় বৃদ্ধির অনুমতি দেয়া হয়েছে। দায় পরিশোধের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় নিকট অতীতে দায় পরিশোধ বহুলাংশে হ্রাস পেয়েছে। পাশাপাশি, সরকারি ও বেসরকারি খাতের (বিশেষ করে জ্বালানি খাতের) সার্বিক আমদানি ঋণপত্র (এলসি) খোলা হ্রাস পাওয়ার কারণেও রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য অনেক হ্রাস পেয়েছে এবং কোভিড ১৯ এর কারণে অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ায় দেশের অভ্যন্তরে তেলের চাহিদা হ্রাস পেয়েছে। যার ফলে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কর্তৃক তেল ও এলএনজি আমদানি ব্যয় হ্রাস পেয়েছে।

পাওনা বুঝিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন বন্ধের সিদ্ধান্ত

0

শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এ কথা জানান। এর আগে সকালে গণভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে।
মুখ্য সচিব বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
শ্রমিকদের আরও দক্ষ করতে প্রশিক্ষণ দেবে সরকার। পরবর্তীতে এ কারখানাগুলো পুনরায় চালু হলে নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান ড. আহমদ কায়কাউস।
শ্রমিকদের পাওনা টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। শ্রমিকদের পাওনা বুঝিতে দিতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মুখ্য সচিব বলেন, পাটকল শ্রমিকরা এতোদিন ঠিকমতো তাদের পাওনা পেতো না। এখন তাদের সব পাওনা বুঝিয়ে দেওয়া হবে। পাওনার ৫০ শতাংশ টাকা নগদ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে।
তিনি বলেন, মূলত শ্রমিকদের সুরক্ষার জন্য ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে। এতে শ্রমিকরা এখন যে অবস্থায় আছেন তার চাইতে বেশি ভালো থাকবেন।

বিএসএমএমইউয়ে ৩৪০ শয্যার করোনা ইউনিট চালু শনিবার

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ৩৪০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট আগামী শনিবার থেকে চালু হচ্ছে।

এরমধ্যে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে ২২০ শয্যা এবং শাহবাগে বেতার ভবনে ১২০টি শয্যা থাকবে। বিএসএমএমইউ-এর করোনা ইউনিটে চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য শয্যা বরাদ্দ থাকবে।

সোমবার (২৯শে জুন) বিএসএমএমইউ-এর মিল্টন অডিটোরিয়ামে আগামী ২০২০-২১ অর্থবছরের ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সুযোগ-সুবিধা বাড়ানোর কাজে করোনা ইউনিট চালু হতে দেরি হচ্ছে।