Home Blog Page 2843

মৃত্যু তালিকায় আরো ৩৮ জন, শনাক্ত ৪,০১৯

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯২৬ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩২ জন পুরুষ এবং ছয়জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৯২৬ জনের।

জানানো হয়, নতুন যে ৩৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের পাঁচজন, রংপুর বিভাগের একজন, সিলেট বিভাগের দুইজন এবং বরিশাল বিভাগের দুইজন। হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাসায় পাঁচজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে চার হাজার ১৯ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।

ব্রিফিংয়ে জানানো হয়, করোনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরো বেসরকারি একটি পরীক্ষাগার সংযোজিত হয়েছে। এটি হচ্ছে রাজধানীর ইউনির্ভাসেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল। এ নিয়ে দেশে করোনা পরীক্ষায় এখন মোট পরীক্ষাগারের সংখ্যা দাঁড়াল ৭০টিতে।

সারা দেশের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ৭৫টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ১৪৫টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৪৭৫টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ৩৯২টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ১৪১টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৯৬০ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৭৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৮ হাজার ৫০২ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২ হাজার ৭৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৭৫৭ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৮৯৪ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ১৬৮ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৬৯ হাজার ১৮৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন লাখ পাঁচ হাজার ৫৮১ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৬০৮ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৬১ হাজার ৭৬৩টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৪৪৪ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

প্লাটফর্ম মুক্তপাঠ-এ অনলাইনে সেবা দেওয়ার জন্য মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা ১৬ হাজার ৪১৪ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

করোনায় হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

0

করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব (৭৫)।

আজ বৃহস্পতিবার দুপুরে ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. সিদ্ধার্থ দেব মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৬ জুন বিকেলে তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অধ্যাপক ডা. এম এ ওয়াহাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

0

সারা দেশে দায়িত্বরত ৪৭ হাজার গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করতে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। তাদের বেতন-ভাতা ২০০৯ সালে ঘোষিত জাতীয় বেতন স্কেলের (বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫) ১৯তম ও ২০তম গ্রেড অনুযায়ী দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে গ্রাম পুলিশের মধ্যে দফাদার পদধারীদের ১৯তম গ্রেড এবং মহল্লাদারদের ২০তম গ্রেডে বেতন-ভাতা ও সুযোগ সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

১৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ওই গ্রাম পুলিশদের ২০১১ সালের ২ জুন থেকে সুবিধা দিতে বলা হয়েছে। রায়ে ২০১১ সালের ২ জুনের পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা-২০১১ বহিভর্‚তভাবে গ্রাম পুলিশ পদে যেকোনো নিয়োগ অবৈধ ও বাতিল হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের গতবছর ১৫ ও ১৭ ডিসেম্বর প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেছিলেন। যার লিখিত কপি সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে এ সপ্তাহে প্রকাশ করা হয় বলে আজ বৃহস্পতিবার জানান ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ কমান্ডার হিসেবে দায়িত্বরত লাল মিয়া, মাদারিপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদে মহল্লাদার হিসেবে দায়িত্বরত মো. সাইদুর দেওয়ানসহ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদে দফাদার ও মহল্লাদার হিসেবে দায়িত্বরত ৩৫৫ জন গ্রাম পুলিশের করা এক রিট আবেদনে জারি করা রুলের ওপর চ‚ড়ান্ত শুনানি শেষে এ রায় দেন আদালত। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার হুমায়ুন কবির পল্লব ও অ্যাডভোকেট নূর আলম সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান।

রায়ে বলা হয়েছে, ২০১১ সালের ২ জুন হতে মহল্লাদারগণকে জাতীয় বেতন স্কেল-২০০৯ (বর্তমানে জাতীয় বেতন স্কেল ২০১৫) এর ২০তম গ্রেডে বেতন ভাতাদি প্রদান করতে এবং দফাদারগণকে জাতীয় বেতন স্কেল ২০০৯ (জাতীয় বেতন স্কেল ২০১৫)-এর ১৯তম গ্রেডে বেতন ভাতাদি প্রদান করতে প্রতিপক্ষগণকে নির্দেশ প্রদান করা হলো।

হুমায়ুন কবির পল্লব জানান, সারাদেশে প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশ রয়েছে। এদের মধ্যে একজন দফাদার পান সাত হাজার টাকা এবং একজন মহল্লাদার পান সাড়ে ৬ হাজার টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের চাকরি চতুর্থ শ্রেণিভুক্ত করতে ২০০৮ সালে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ২০০৯ সালে তাদের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ ভুক্ত করা হয়। এ আইনের অধীণে ২০১৫ সালে এ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃংখলা ও চাকরির শর্তাবলী সংক্রান্ত বিধিমালা করা হয়। কিন্তু এ বিধিমালায় তাদের চাকরি কোন শ্রেণিভুক্ত হবে তা নির্ধারণ করা হয়নি। এনিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দফায় দফায় অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় সংশ্লিষ্টদের ২০১৭ সালের ১৪ নভেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় রিট আবেদন করা হয়। হাইকোর্ট ২০১৭ সালের ৩ ডিসেম্বর রুল জারি করেন। এই রুলের ওপর চ‚ড়ান্ত শুনানি শেষে রায় ঘোষনা করা হয়।

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত

0

করোনায় আক্রান্ত হয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আজ বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে গত কয়েকদিন ধরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ সেবন করছেন। বাসা থেকেই মন্ত্রণালয়ের কার্যক্রমের খোঁজ-খবর রাখছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রতিমন্ত্রী।

করোনার নমুনা নেয়ার স্থানেই ফি দিতে হবে

0

করোনাভাইরাসের (কভিড-১৯) নমুনা যে স্থান থেকে সংগ্রহ করা হবে সেখান থেকেই সরকার নির্ধারিত ফি ক্যাশ মেমোর মাধ্যমে নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, সকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগী পরিচালক এবং সকল হাসপাতালের তত্ত্বাবধায়ককে আমরা জানিয়েছি, যে স্থানে নমুনা সংগৃহিত হবে সেই স্থানেই সরকারি ফিটা ক্যাশ মেমোর মাধ্যমে গ্রহণ করা হবে। এবং সরকারি কোষাগারে জমা হবে।

তিনি বলেন, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, কভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফির হার নির্ধারণ করে একটি পরিপত্র জারি করা হয়েছে। বুথ থেকে সংগৃহিত নমুনা ২০০ টাকা, বাসা থেকে সংগৃহিত নমুনা ৫০০ টাকা এবং হাসাপাতালের ভর্তির রোগীর নমুনা ২০০ টাকা।

তিনি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। বীর মুক্তিযোদ্ধা, দুঃস্থ ও গরিব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯২৬ জন। এছাড়া একই সময়ে আরও ৪,০১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৩,২৭৭ জন।

দেশে আজ ৭০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য আরো একটি নতুন ল্যাব যুক্ত হওয়ায় মোট ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নানা সীমাবদ্ধতার মাঝেও সবগুলো ল্যাব মিলে গত ২৪ ঘণ্টায় আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। সুস্থ হয়েছেন আরও চার হাজার ৩৩৪ জন। মোট সুস্থ ৬৬ হাজার ৪৪২ জন।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে একটি ল্যাব যুক্ত হয়েছে। এছাড়া গতকাল নতুন একটি ল্যাব যুক্ত হয়ে ৬৯টি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি।

বিশেষ ফ্লাইটে রোমে ফিরে গেলেন ২৭৬ জন

0

করোনাভাইরাসে দেশে আটকে পড়া ২৭৬ বাংলাদেশি ফিরে গেছেন ইতালিতে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই প্রবাসী বাংলাদেশি হলেও কয়েকজন ইতালির নাগরিকও রয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা সবাই দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। সেখানে মহামারি দেখা দিলে দেশে ফিরে আসেন তাঁরা। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতালিতে ফিরে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের জন্য এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

জরিমানা ছাড়াই হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ ডিএনসিসির

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। এতে জরিমানা আর সারচার্জ ছাড়াই ট্যাক্স ও ফি দিতে পারবেন নাগরিকরা।

আজ ​বৃহস্পতিবার ডিএনসিসির পক্ষ থেকে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি জরিমানা ছাড়াই পরিশোধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

ডিএনসিসি জানিয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুড়িগঙ্গা সেতুতে এখনও ভারি যান চলাচল বন্ধ

0

বুড়িগঙ্গা সেতুর ফাটল পরীক্ষার যন্ত্র এখনো আসেনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী শুক্রবার ওই যন্ত্র ঢাকায় পৌঁছবে। তারপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করতে অন্তত ১৫ দিন সময় লাগবে। এ সময় পর্যন্ত কোনো ভারী যানবাহন সেতুর ওপর দিয়ে চলবে না। বিকল্প পথ হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করা হবে।

সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করতে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর গার্ডারের একটি অংশে ফাটল দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘ফাটলের ক্ষতি নিরূপণ করতে যে যন্ত্রটি প্রয়োজন সেটি এখনো আসেনি। আমরা আশা করছি আগামী শুক্রবার ঢাকায় পৌঁছবে।’

সবুজ উদ্দিন আরো বলেন, ‘এ সময় পর্যন্ত যেকোনো ভারী যানবাহন (ছয় চাকা ও দশ চাকার মালবাহী ট্রাক) চলাচল নিষেধ করা হয়েছে।

দেশে ‘পিক’ চলছে, আরেকটু স্বাস্থ্যবিধি মানলেই সংক্রমণ কমে যাবে!

0

দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলার যাবতীয় পরিকল্পনা এবং জীবন-জীবিকা পরিস্থিতির দিকনির্দেশের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে করোনায় মৃত্যুহারের সূচকটি। গত চার মাসের পরীক্ষা, শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হার পর্যালোচনা করে দেখা গেছে, ধারাবাহিকভাবে পরীক্ষার তুলনায় শনাক্তের হার যত ওপরের দিকে উঠেছে, শনাক্ত তুলনায় মৃত্যুহার ততই নেমেছে নিচের দিকে। সেই সঙ্গে সুস্থতার হার উঠে গেছে অনেক ওপরে, যা থেকে শুভ ইঙ্গিতই মিলছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনায় যেভাবে মৃত্যুহার কমছে, আর সুস্থতার হার বাড়ছে তা ইতিবাচক। তবে অবশ্যই সংক্রমণ কমানোর জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

বিশেষজ্ঞরা আরো বলছেন, পরীক্ষা কম হওয়া নিয়ে প্রশ্ন থাকলেও তা মৃত্যুহারের ওপর প্রভাব ফেলছে না। বরং এ ক্ষেত্রে শনাক্ত যত বেশি হচ্ছে, মৃত্যুহার ততই কমে যাচ্ছে। এ সূচকের ভিত্তিতেই কর্মপরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়ছে, কমছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা যেমন সব কর্মপরিকল্পনা ঠিক করে থাকে প্রতিটি দেশের সরকারি তথ্য-উপাত্তের ওপর নির্ভর করে, তেমনি সংস্থার সদস্যভুক্ত রাষ্ট্রগুলোও একই নীতিমালা অনুসরণ করে সব পরিকল্পনা করছে। বাংলাদেশও একই পথে এগোচ্ছে শুরু থেকেই।

দুই সূচকেই শুভ ইঙ্গিত
তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, ২১ জানুয়ারি থেকে দেশে করোনা সংক্রমণ পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা জানা যায়। এরপর ১ এপ্রিল পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয় এক হাজার ৭৫৯টি নমুনা। এর মধ্যে ওই দিন পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিল ৫৪, আর মৃত্যুর সংখ্যা ছিল ছয়। অর্থাৎ পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ৩ শতাংশ, আর শনাক্তের তুলনায় মৃত্যুর হার ছিল ১১.১১ শতাংশ। এর ঠিক এক মাসের মাথায় ১ মে পর্যন্ত মোট পরীক্ষা হয় ৭৬ হাজার ৬৬টি। তখন পর্যন্ত রোগী শনাক্ত হয় আট হাজার ৭৯০ জন, আর মৃত্যু হয় ১৭৫ জনের। দেখা যাচ্ছে, পরীক্ষায় তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ১১.৫৫ শতাংশ। কিন্তু শনাক্তের তুলনায় মৃত্যুর হার নেমে যায় ১.৯৯ শতাংশে। এরপর ১ জুন পর্যন্ত দেশে মোট পরীক্ষা হয় তিন লাখ ২০ হাজার ৩৬৯টি নমুনা। শনাক্ত হয় মোট ৪৯ হাজার ৫৩৪ জন রোগী। আর মৃত্যু হয় ৬৭২ জনের। এ ক্ষেত্রে পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫.৪৬ শতাংশ। শনাক্তের তুলনায় মৃত্যুর হার কমে হয়েছে ১.৩৫ শতাংশ। সর্বশেষ গতকাল বুধবার ১ জুলাই পর্যন্ত মোট পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ৭ লাখ ৮৪ হাজার ৩৩৫। মোট শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৪৯ হাজার ২৫৪। আর মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৮৮৮। দেখা যাচ্ছে, পরীক্ষার তুলনায় শনাক্তের হার আরো বেড়ে হয়েছে ১৯.০৩ শতাংশ। আর শনাক্তের তুলনায় মৃত্যুহার কমে হয়েছে ১.২৬ শতাংশ।

অন্যদিকে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই বাড়তে শুরু করে সুস্থতার হার। গতকাল পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৬২ হাজার ১০৮ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৪১.৬১ শতাংশ।

অবশ্য নমুনা পরীক্ষা কম হওয়া নিয়ে সবার প্রশ্ন আছে। বিশেষজ্ঞরা এখনো বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিচ্ছেন। অন্যদিকে প্রতিদিন জ্বর, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, যাকে করোনার উপসর্গ বলা হচ্ছে, তাতে মৃত্যুর বিষয়টি পর্যালোচনা করা নিয়েও আলোচনা-সমালোচনা রয়েছে।

সাবধান, কোরবানির ঈদ সামনে!
ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনা প্রতিরোধে সরকার গঠিত বিশেষজ্ঞ কারিগরি কমিটির সদস্যসচিব ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘যেকোনো মহামারি মোকাবেলার পরিকল্পনার ক্ষেত্রে মৃত্যুহার ও সুস্থতার সূচক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সংক্রমণ ব্যাপক হলেও মৃত্যুহার যদি কম থাকে তবে পরিস্থিতি মোকাবেলা অনেকাংশে সহজ হয়। আমাদের দেশে ধারাবাহিকভাবে যেভাবে মৃত্যুহার কমছে এবং সুস্থতার হার বাড়ছে তা আমাদের কাছে ইতিবাচক ব্যাপার। সেই সঙ্গে পরীক্ষা কম হলেও পরীক্ষার তুলনায় প্রতিদিনকার শনাক্তের হারও কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে অনেক দিন ধরেই।’

তবু ওই বিশেষজ্ঞ বারবারই জোর দিয়েছেন সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রম আরো শক্ত করার ওপর। তিনি বলেন, ‘আসন্ন কোরবানির ঈদ ঘিরে যদি মানুষের চলাচল রোজার ঈদের মতোই বেপরোয়া হয়ে ওঠে তবে পরিস্থিতি খারাপের আশঙ্কাই বেশি। তাই আমরা পরামর্শ দিয়েছি কোরবানির ঈদ সামনে রেখে এখন থেকে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাপনা জোরদার করার জন্য। কারণ এখন পর্যন্ত শনাক্ত ও মৃত্যুহার যা আছে তা আর বাড়তে না দিয়ে যদি আমরা কমের দিকে নিয়ে যেতে পারি তবে আমাদের চিন্তা কমে যাবে। এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও অবশ্যই আরো বেশি সতর্ক হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণের বিস্তার যত ভালোভাবে ও দ্রুত ঠেকানো যাবে আক্রান্ত ও মৃত্যুও তত দ্রুত বন্ধ হবে।’

সব কিছু খুলে দিলে ভালোটা থাকবে না
ড. মুশতাক হোসেন

আইইডিসিআরের উপদেষ্টা ড. মুশতাক হোসেন বলেন, ‘আমরা একটানা অনেক দিন ধরেই একটা সমান্তরাল অবস্থার মধ্যে আছি। মাঝে এক-দুই দিন হঠাৎ করেই মৃত্যুসংখ্যা বেশি হলেও তা ধারাবাহিক হয়নি। ফলে এখানে কিছুটা স্বস্তির দিক আছে। যদি ২৪ ঘণ্টার হিসাবে একটানা কমপক্ষে সাত দিন কোনো সূচক ওপরে উঠতে থাকে বা নিচে নামতে থাকে তবে তার ওপর ভিত্তি করেই বিভিন্ন পর্যবেক্ষণ ও পর্যালোচনামূলক পরিকল্পনা হয়ে থাকে। আবার যদি একটানা অনেক দিন একই অবস্থায় থাকে সে সূচকও এক ধরনের ভালোর ইঙ্গিত দেয়। এ ক্ষেত্রে অবশ্যই সংক্রমণ কমানোর জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তা না করে সব কিছু উন্মুক্ত করে দিলে স্বাভাবিকভাবে যেকোনো সময় ফল ভালো থেকে খারাপে চলে যেতেই পারে।’

এখন পিক ক্রস করছি
গবেষক বিজন শীল

গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক বিজন শীল বলেন, ‘আমরা এখন খুবই ভালো অবস্থায় আছি বলেই আমি মনে করছি। আমার পর্যবেক্ষণ হচ্ছে, আমরা এখন পিক (চূড়া) ক্রস (অতিক্রম) করছি। এর পরই নিচের দিকে নামব। মৃত্যু ও সুস্থতার সূচকও সেই ইঙ্গিতই দিচ্ছে।’ তিনি বলেছেন, সব মহামারির সময়ই প্রথম দিকে আক্রান্ত ও মৃত্যু বেশি থাকে। সংক্রমণের তীব্রতাও বেশি থাকে। আক্রান্তদের উপসর্গ ও জটিলতাও তীব্র হয়ে থাকে। একপর্যায়ে গিয়ে সেগুলোও কমতে থাকে। এখন সেই অবস্থাই চলছে।

ড. বিজন বলেন, ‘আমরা আশাবাদী, মানুষ যদি আরেকটু কষ্ট করে স্বাস্থ্যবিধি মেনে চলে তবে দ্রুত সময়ের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব। যদিও দেশের মধ্যে এলাকাভিত্তিক কিছু বিচ্ছিন্ন পিক হতে পারে, সে অনুসারে কার্যকর কিছু পদক্ষেপ নিলেই চলবে।’

আইইডিসিআরের একজন বিশেষজ্ঞ বলেছেন, পরীক্ষা কম হওয়া নিয়ে সংশয় আছে সবার। কিন্তু ধরা যাক, পরীক্ষা এখনকার চেয়ে আরো কয়েক লাখ বেশি হলো, শনাক্তের সংখ্যাও আরো কয়েক গুণ বেড়ে কয়েক লাখ হলো। কিন্তু তাতে মৃত্যুহার তো খুব একটা হেরফের হবে না। যদি ধরা হয়, উপসর্গ নিয়ে মৃত্যুসংখ্যা সরকারি মৃত্যুর সংখ্যার চেয়ে কয়েক শ বেশি, তবু আক্রান্তের তুলনায় মৃত্যুহার উল্টো কমে যাবে, বাড়বে না। বরং সুস্থতার হারও কয়েক গুণ বাড়বে।