Home Blog Page 2846

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে : র‌্যাব ডিজি

0

দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহা-পরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতা ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট কাজ করছে।’
আজ বুধবার (০১ জুলাই) সকাল ৯টার দিকে ‘হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পালনে’ ঘটনাস্থলে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাব ডিজি।
জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা কেমন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।’
র‌্যাব ডিজি বলেন, ‘হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেফতার করছে র‌্যাব। আমি মনে করি, আমরা এক ধাপ এগিয়ে আছি, জঙ্গি সংগঠনের সদস্যরা যখনই কোনো পরিকল্পনা করছে, তখনই আমরা গোয়েন্দা তথ্য পেয়ে কাজ করছি এবং তাদের আটক করতে সক্ষম হচ্ছি। বর্তমানে জঙ্গিবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘২০১৬ সালের এ দিনে হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক ও কাপুরুষিত ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের স্বজনরা যাতে এই শোক সইতে পারেন সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘হলি আর্টিজান হামলার ঘটনার পর থেকে র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট একত্রিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করি। সফলতার সঙ্গে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিতে আমরা সফল হয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের জঙ্গি নিয়ন্ত্রণে সফলতা পেয়েছি।’
‘হলি আর্টিজান হামলার ঘটনায় নিহত ও পরিকল্পনাকারীসহ জঙ্গি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটি তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এর বিচার সম্পন্ন হবে আসামিরা সাজা পাবে।’
‘জঙ্গিবাদ দমনে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সব পর্যায়ের মানুষ আমাদের সহযোগিতা করেছে। এজন্য সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, ২০১৬ সালের (০১ জুলাই) এ দিনে পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে। সেখানে অবস্থানরত দেশি-বিদেশি ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গি সদস্যরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

২০ কোটি টাকা খাবারের বিলের খবর মিথ্যা : ঢামেক হাসপাতাল পরিচালক

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মীদের খাবারের বিল নিয়ে ওঠা বিতর্কের ব্যাখ্যা দিয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলছেন, বিষয়টি পুরোপুরি মিথ্যা।
আজ বুধবার সকালে তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই এটি মিথ্যা প্রচার। এখানে খাবারের জন্য ওই টাকাটা খরচ হচ্ছে না। হোটেল ভাড়ায় বেশি টাকা যাচ্ছে। খাবার ৫০০ টাকা করে প্রতিজনের জন্য। আমরা মন্ত্রণালয় থেকে যে অনুমোদন নিয়েছি, সেখানেও বিষয়টি বলা আছে।’
নাসির উদ্দিন বলেন, গত দুই মাসে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং আনসার সদস্যসহ মোট ৩ হাজার ৬৮৮ জন। ডিউটি রোস্টার অনুযায়ী তারা এক সপ্তাহ করোনা ওয়ার্ডে ডিউটি করার পর পরবর্তী তিন সপ্তাহ আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। এ হিসাবে প্রত্যেককে এক মাস করে আবাসিক হোটেলে অবস্থান করতে হয়।
তিনি বলেন, গত দুই মাসে আবাসিক হোটেল ভাড়া, দৈনিক তিন বেলার খাবার এবং যাতায়াত ভাতাবাবদ সম্ভাব্য ব্যয় ২৬ কোটি টাকা হিসাব ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে চাহিদাপত্র পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসকদের এক মাসের খাবার খরচবাবদ ২০ কোটি টাকা শীর্ষ প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
হাসপাতালের পরিচালক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা মহামারির এ দুর্যোগকালীন সময়ে জীবন বিপন্ন করে করানো রোগীদের চিকিৎসা প্রদান করে যাচ্ছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

0

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চ্যানেলের মুখে ফেরি আটকা পড়ে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল রাত ৯টার দিকে রো রো ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর স্রোতের টানে চ্যানেলের মুখে আটকে পড়ায় এ ঘটনা ঘটে।
ফেরিটি উদ্ধারে দুটি উদ্ধারকারী জাহাজ আইটি-৯৫ ও আইটি-৯৬ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ বুধবার সকাল সোয়া ৯টার ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম মো. শফিকুল ইসলাম।
আর আগে প্রবল স্রোত আর ঘুর্ণাবর্তে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলছিল মারাত্মক ঝুঁকি নিয়ে। লঞ্চ সিবোটসহ অন্যান্য নৌযান চলাচলে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে না পারায় ফেরি চলছিল সীমিত আকারে। সীমিত আকারে ফেরি চলায় ঘাটে দেখা দেয় যানজট। ঘণ্টার পর ঘণ্টা পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে যাত্রীবাহীসহ বিভিন্ন প্রকার সহস্রাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী জানান, উজান থেকে ধেয়ে আসছে পানি। ফুঁসে উঠছে পদ্মা। সেই সাথে তীব্র স্রোতে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। স্রোতের প্রতিকূলে ফেরিগুলো প্রতিযোগিতায় টিকতে পারছিলনা। ৩টি রো রো, ৩টি কে টাইপ ও ১টি মিডিয়ারসহ সর্বমোট ৭টি ফেরি দিয়ে গতকাল নৌরুট সচল রাখা হয়েছিল। এসব ফেরিও চলছিল ঝুঁকি নিয়ে। স্রোতের টান ফেরিগুলোকে কয়েক কিমি ভাটিতে নিয়ে যাচ্ছিল অনেক সময়। ফেরিগুলো উজানে উঠে তার পর চ্যানেলে প্রবেশ করছিল।
তিনি বলেন, সীমিত আকারে ফেরি চলাচল করায় ফেরির ট্রিপ সংখ্যাও কমে যায়। স্রোতের প্রতিকূলে ফেরিগুলোকে গন্তব্যে পৌঁছতে আগের থেকে সময় লাগছিল অনেক বেশী। তাই ফেরি সংকটে ঘাটে দেখা দিয়েছিল দীর্ঘ যানজট। আর গতরাত ৯টা ফেরি বীর শ্রেষ্ট জাহাঙ্গীর স্রোতের টানে বিকল্প চ্যানেলের মুখে আটকে গেলে চ্যানেলটি বন্ধ হয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সিরাজুল কবীর জানান, নদীতে প্রচুর স্রোত থাকায় সিবোট ও লঞ্চ চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্রোতের প্রতিকূলে এসব নৌযান চলছে ঝুঁকি নিয়ে।
মাওয়া ট্রাফিক জোনের টিআই মো. হিলাল জানিয়েছেন, স্রোতের কারণে ফেরি চলাচল বিঘিœত হওয়ায় ঘাটে যানজট দেখা দিয়েছে। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে।

মানবদেহে করোনা ভ্যাকসিন পরীক্ষার অনুমতি পেল ভারত বায়োটেক

0

করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত মানবজাতি এখন উন্মুখ হয়ে চেয়ে আছে একটা ভ্যাকসিন বা প্রতিষেধকের। আপেক্ষায় আছেন কখন একটা সুখবর দেবেন বিজ্ঞানীরা। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোর কদমে। সেই দৌড়ে পিছিয়ে নেই ভারতও। এবার ভারত বায়োটেককে তাদের তৈরি করোনার সম্ভাব্য ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানান হয় যে, ভারতে এই প্রথম মানবদেহে ভ্যাকসিনের ট্রায়াল করা হবে। জুলাই মাস থেকেই শুরু হবে এই প্রক্রিয়া। ভারতের ড্রাগ কন্ট্রোল জেনারেল ডা. ভি জি সোমানি এই অনুমতি দিয়েছেন। জুলাই মাস থেকেই মানব শরীরে এই কোভ্যাক্সিন প্রয়োগের প্রথম পর্যায় শুরু হবে। ফলাফল আশানুরূপ আসতে শুরু করলে দ্রুতই দ্বিতীয় পর্যায়ও শুরু করা হবে বলেই জানান হয়েছে।

ভারত বায়োটেক ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে এই ভ্যাকসিনটির সুরক্ষা এবং রোগ প্রতিরোধ কীভাবে করছে তা বিস্তারিতভাবে দেখা হয়। প্রি-ক্লিনিকাল পর্যায়ে এই ভ্যাকসিনের কার্যকারীতাও দেখা হয়েছে। এরপর সব দিকের সাফল্য দেখেই এই অনুমতি দেওয়া হয়েছে।

ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ডা. কৃষ্ণা এল্লা বলেন, ‘আইসিএমআর এবং এনআইভির সহযোগিতা এই ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সিডিএসসিওর সক্রিয় সমর্থন এবং সহায়তা এই প্রকল্পের অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছে।’

প্রসঙ্গত, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন তৈরি করেছে ভারত বায়োটেক।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।

করোনা ভ্যাকসিনের মানব পরীক্ষা শুরু করবে ইরান

0

মুসলিম দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটিতে এরই মধ্যে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৫ হাজারের বেশি। এবার করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে সেই ইরান।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি মঙ্গলবার বলেছেন, ‘ইরানি গবেষকরা করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে এবং খুব শিগগিরই মানুষের ওপর সম্ভাব্য এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রাণীর ওপর করোনা ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এর মানব পরীক্ষা শুরু হবে। ইরানের গবেষকরা কয়েক মাস ধরে এই ভ্যাকসিন তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।’

তিনি আরো বলেছেন, সম্প্রতি ইরানে ওষুধ এবং চিকিৎসা সামগ্রী উৎপাদন বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ওষুধগুলোর চাহিদা মেটানো সম্ভব হয়েছে।

সাঈদ নামাকি বলেন, ইরান হচ্ছে ওষুধের কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ। দেশীয় কোম্পানি ও গবেষকদের প্রচেষ্টায় ইরান ওষুধের কাঁচামালের রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইরানের তরুণদের কঠোর পরিশ্রম এবং বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ইরান মাত্র ৬০ দিনের মধ্যে করোনা প্রতিরোধের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ইরানের রাজধানী তেহরানে আজ থেকে আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে। ভিডিও লিংকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেছেন।

সূত্র- পার্সটুডে।

করোনার সবচেয়ে ভয়াবহ সময়টা এখনো আসেনি’

0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে, মহামারির এখনো বাকি আছে। এমনকি সবচেয়ে ভয়াবহ সময়টাই এখনো আসেনি। সংস্থাটির মহাপরিচালক টেদরোস আধানোম ঘেব্রেয়াসুস বলেছেন, বিভিন্ন দেশের সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তবে সংক্রমণ বাড়বেই।

এদিকে, এক কোটি ছাড়িয়ে গেছে সংক্রমণ, পাঁচ লাখ ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা- এটা আরো দুদিন আগের খবর। হু সতর্কীকরণের পরে আরও চিন্তা বিশ্ব জুড়ে। কারণ একাধিক দেশ যেখানে করোনা নির্মূল হয়েছে বলে দাবি সেই দেশগুলোতে নতুন করে ছড়াচ্ছে ভাইরাস সংক্রমণ। বেজিংয়েই সংক্রমণ এখনো হচ্ছে। চীনে ফের করোনা ছড়িয়ে পড়ায়, ঘটনাস্থল পরিদর্শনে হু প্রতিনিধি দল বেজিং সফর করবেন। এমন পরিস্থিতিতে এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল বার্তা একই, পরীক্ষা, ট্রেস, আইসোলেট এবং কোয়ারেন্টিন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত এক কোটি ৪১ লক্ষের বেশি। মৃতের সংখ্যা পাঁচ লাখ আট হাজার পার করেছে। সুস্থ হয়েছেন ৫৬ লক্ষের বেশি। পরিসংখ্যানে সর্বাধিক বাজে পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির মৃত এক লাখ ২৮ হাজারের বেশি। ব্রাজিলে মৃত ৫৮ হাজার তিনশ জনের অধিক। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডে মৃত ৪৩ হাজার পাঁচশ জন পেরিয়ে বাড়ছে।

সুশান্তের স্মরণে ৫৫০ পরিবারের দায়িত্ব

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রিয় অভিনেতার স্মরণে এবং তাঁকে শ্রদ্ধা জানাতে এক অভিনব পরিকল্পনা করেছেন পরিচালক অভিষেক কাপুর এবং তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। সুশান্তের স্মরণে ৩,৪০০ পরিবারের খাদ্য যোগানের দায়িত্ব নেন পরিচালক এবং তাঁর স্ত্রী। অভিষেক কাপুর এবং প্রজ্ঞা কাপুরের সেই উদ্যোগে সামিল হলেন এবার অভিনেত্রী ভূমি পেডনেকর।

অভিষেক-প্রজ্ঞার সঙ্গে হাত মিলিয়ে ৫৫০টি পরিবারের খাবার যোগানের দায়িত্ব নেন ভূমি। করোনা ভাইরাস এবং লকডাউনের কারণে বিপর্যস্ত পরিবারের দায়িত্ব নিয়েছিলেন সুশান্তের কেদারনাথের পরিচালক। এবার তাঁদের সঙ্গে হাত মেলান ভূমি। একসাথ ফাউন্ডেশন নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই ওই দায়িত্ব নেওয়া হয়।

প্রসঙ্গত পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করেন সাইফ-কন্যা।

বন্ধ হচ্ছে কফি উইথ করণ

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে সরব হচ্ছেন মানুষ। যার মধ্যে করণ জোহর, যশরাজ ফিল্মস, সালমান খান এবং মহেশ ভাট-দের নাম রয়েছে সবার আগে। ফলে সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরদের ওপর রাগ, ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ভক্তরা। এবার সেই প্রভাব পড়ল কফি উইথ করণ নামে জনপ্রিয় একটি টক শো-এর ওপরও।

জানা গেছে, সংশ্লিষ্ট চ্যানেল এবার কফি উইফ করণ-এর সম্প্রচার ভারতে বন্ধ করে দিতে চাইছে। ভারতবর্ষে সংশ্লিষ্ট সংস্থার কোনও চ্যানেলেই যাতে আর কফি উইফ করণ-এর সম্প্রচার না হয়, সে ব্যাপারে তোড়জোড় শুরু করা হয়েছে। কফি উইথ করণ-এর কাউচে বসে বার বার তারকারা বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ।

করণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনও বিতর্কে জড়ান কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া কখনও আবার আলিয়া ভাট, ক্যারিনা কাপুর খান, দীপিকা, সোনম কাপুররা। ফলে কফি উইথ করণ-এর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে ঘৃতাহুতি পড়লো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর।

কফি উইফ করণ শোতে বসে ‘কে সুশান্ত’ বলে সঞ্চালককে পালটা প্রশ্ন করেন আলিয়া ভাট। স্টুডেন্ট অফ দ্য ইয়ারের প্রমোশনে হাজির হয়ে ঘটে ওই ঘটনা। কিন্তু সুশান্তের মৃত্যুর পর করণের শো-এর ওই পুরনো ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে বিতর্ক শুরু হয়ে যায় ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে।

প্রসঙ্গত সুশান্তের মৃত্যুর পর মামি ফিল্ম ফেস্টভ্যালের বোর্ড থেকে ইস্তফা দেন করণ জোহর। করণের পাশাপাশি আলিয়া ভাট, সোনম কাপুর, সোনাক্ষী সিনহাদেরও নাম করেও জোরদার বিতর্ক শুরু করেন নেট নাগরিকরা।

আমির খানের একাধিক কর্মচারী করোনায় আক্রান্ত

0

বলিউড তারকা আমির খানের বেশ কয়েকজন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে তিনি নিজেই জানালেন বিষয়টি। আক্রান্ত কর্মীরা প্রত্যেকেই তাঁর বাড়িতে কর্মরত। তবে আমিরের পরিবারের কোনও সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসেন বলে আশ্বস্ত করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে এই বিষয়ে একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন আমির খান। সেখানেই তিনি জানান যে তাঁর কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত কর্মীদের একটি মেডিক্যাল ব্যবস্থাপনায় কোয়ারেন্টিন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ বলেও জানান ৫৫ বছরের অভিনেতা। তবে এই পোস্ট করার সময় তিনি তাঁর মাকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাঁর মায়ের করোনা পরীক্ষার ফলও যাতে নেগেটিভ আসে, তার জন্য সবাইকে প্রার্থনা করার অনুরোধ জানান এই বলিউড তারকা।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে আমির লেখেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমার কয়েকজন কর্মী করোনা পজিটিভ হয়েছেন। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গেই তাঁদের কোয়ারানটিন করা হয়েছে। আমার পরিবারের অন্যান্যদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বিএমসি কর্মী এবং কোকিলাবেন হাসপাতালের কর্মচারীরা যে ভাবে সাহায্য করেছেন, তার জন্য তাঁদের অনেক ধন্যবাদ।

করোনাভীতি কাটিয়ে শুরু হচ্ছে ইংলিশ কাউন্টি ক্রিকেট

0

করোনাভাইরাসের কারণে থমকে থাকা ক্রিকেট ধীরে ধীরে শুরুর দিকে এগিয়ে যাচ্ছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ইংল্যান্ডে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে আগামী পহেলা আগস্ট থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটও শুরু করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ১ আগস্ট থেকেই মাঠে গড়াবে এবারের মৌসুমের কাউন্টি ক্রিকেট। পাশাপাশি মেয়েদের ঘরোয়া মৌসুম শুরুর ব্যাপারে আলোচনা চলছে। দ্রুতই সিদ্বান্ত নেয়া হবে। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট কোন ফরম্যাটে হবে তা জুলাইয়ে বৈঠক করে সিদ্বান্ত নেয়া হবে। আলোচনা সাপেক্ষে সেটি ঠিক করবে কাউন্টির ১৮টি ক্লাব।

কাউন্টি ক্রিকেটের জন্য আগামী মাস থেকে খেলোয়াড়রা অনুশীলন শুরু হতে পারে বলে জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। তিনি বলেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেট ফেরানোটা হবে আমাদের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। কাউন্টি দলগুলোর সাথে বৈঠক করে সূচি নির্ধারন করা হবে। ১৮ টি প্রথম শ্রেনির কাউন্টি ক্লাব, পেশাদার ক্রিকেটার সমিতি ও ইসিবির মধ্যে আলোচনা চলছে। আমরা দ্রুতই চূড়ান্ত সিদ্বান্ত নিতে পারব।’

সকল খেলোয়াড়-স্টাফ ও অফিশিয়ালদের সুরক্ষার জন্য সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনা মেনেই পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান হ্যারিসন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা আগে নিশ্চিত করতে হবে। খেলোয়াড়-কর্মচারী এবং কর্মকর্তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা সবকিছুর উর্ধ্বে। আমরা সরকারী নির্দেশিকা মেনে আমাদের পরিকল্পনা সাজাব।’