Home Blog Page 2849

সনাতন ওষুধ দিয়ে চীনে কোভিড-১৯ রোগীর চিকিৎসা

0

বিজ্ঞানীরা যখন কোভিড-১৯ রোগের টিকা উদ্ভাবনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চীন তখন জোর দিচ্ছে এর চিকিৎসায় সনাতন ওষুধ ব্যবহারের ওপর। ই চিকিৎসা ট্র্যাডিশনাল চায়নিজ মেডিসিন বা টিসিএম হিসেবে পরিচিত।

চীন সরকারের সরকারি কাগজপত্রে দেখা যাচ্ছে, দেশটিতে যতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের ৯২% কোনো না কোনোভাবে এই চিকিৎসা নিয়েছেন।

বিশ্বের প্রাচীনতম এক চিকিৎসা এই টিসিএম যাতে ভেষজ ও আকুপাংচার থেকে শুরু করে তাই চি পদ্ধতিও ব্যবহার করা হয়। চীনে এই চিকিৎসা প্রচণ্ড জনপ্রিয়। তারপরেও প্রায়শ এটি নিয়ে বিতর্ক হতে দেখা যায়।

করোনাভাইরাসের চিকিৎসায় বেইজিং টিসিএমকে দেশে বিদেশে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালাচ্ছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে খুব একটা নিশ্চিত নন।

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : ৩২ জনের লাশ শনাক্ত

0

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে এক লঞ্চের ধাক্কায় আরেকটি ছোট লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে ৩২ জনের লাশ শনাক্ত করেছে স্বজনরা।
এ লাশগুলো হস্তান্তর করা হচ্ছে বলে জানান মর্গে দায়িত্বরত এসআই ফজিকুল ইসলাম।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার পর তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরাও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
লঞ্চে ৫০ যাত্রী ছিল বলে জানা গেছে। তবে স্থানীয়দের দাবি, লঞ্চে আড়াই থেকে তিনশ’ যাত্রী ছিল। দু’টি লঞ্চের সংঘর্ষের পর এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, নৌবাহিনীর ডুবুরি দলের সদস্য ও স্থানীয়রা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
উল্লেখ্য, আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরাও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক মো. সেলিম জানান, মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল মর্নিং বার্ড। শ্যামবাজারের কাছে নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি মাঝ নদীতে ডুবে যায়। মর্নিং বার্ড নামের ওই লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।

বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে দেড় লাখ টাকা করে পাবে মৃতদের পরিবার

0

ঢাকার শ্যামবাজার এলাকায় ১৫০ জনের অধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়া হবে।
এছাড়া লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
তিনি জানান, এছাড়া সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয় হয়েছে।
রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিম্ন আদালতের ৩৭ বিচারক করোনা আক্রান্ত

0

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনের সময় সারা দেশে এ পর্যন্ত অধস্তন আদালতের ৩৭ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া সুপ্রিম কোর্টের ৩৮ জন কর্মচারী এবং অধস্তন আদালতের ১০১ জন কর্মচারীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার (২৯ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১০ জন বিচারক। আর লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ ) ফেরদৌস আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ জুন ঢাকার সিএমএইচে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, কোভিড-১৯ উপসর্গ নিয়ে ১৮ জুন মাদারীপুর জেলা জজ আদালতের জারিকারক মো. কাউসার, এবং ১৯ জুন নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন মৃত্যুবরণ করেছেন।

এদিকে মাগুরার জেলা জজ মো. কামরুল হাসান বর্তমানে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আইসিইউতে এবং ভোলার জেলা জজ এ বি এম মাহমুদুল হক ঢাকার ইউনিভার্সেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্ট হতে আক্রান্ত বিচারক এবং কর্মচারীর চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজগণকে অনুরোধ করা হয়েছে।তাদের সাথে সুপ্রিম কোর্ট হতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময় সময় প্রধান বিচারপতি মহোদয়কে অবহিত করা হচ্ছে।

ঢাকা মেডিক্যালে ২০ কোটি টাকার খাবারের বিল অস্বাভাবিক : প্রধানমন্ত্রী

0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।
এর আগে, আলোচনায় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের হাসপাতালের খাবারের বিল নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা ঠিকই বলেছেন, ২০ কোটি টাকা অস্বাভাবিক মনে হচ্ছে। এটা আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনো অনিয়ম হয় আমরা ব্যবস্থা নেব।
করোনাভাইরাস মোকাবিলায় আরও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি ও নিয়োগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আরও চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা চার হাজার নার্স নিয়োগ দেব। সেই নির্দেশ আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে দিয়েছি। তাদের শিগগিরই নিয়োগ দেয়া হবে। সেই সাথে স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

ঢাকা মেডিক্যালে ২০ কোটি টাকার খাবারের বিল অস্বাভাবিক : প্রধানমন্ত্রী

0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা কী করে হয়, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা জানান।
এর আগে, আলোচনায় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের হাসপাতালের খাবারের বিল নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় উপনেতা ঠিকই বলেছেন, ২০ কোটি টাকা অস্বাভাবিক মনে হচ্ছে। এটা আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনো অনিয়ম হয় আমরা ব্যবস্থা নেব।
করোনাভাইরাস মোকাবিলায় আরও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি ও নিয়োগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা আরও চার হাজার নার্স নিয়োগ দিচ্ছি। স্বাস্থ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দেশ দিয়েছি। শিগগিরই এই নার্স নিয়োগ দেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য অল্প সময়ের মধ্যে দুই হাজার ডাক্তার ও ছয় হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরও দুই হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা চার হাজার নার্স নিয়োগ দেব। সেই নির্দেশ আমি স্বাস্থ্যমন্ত্রীকে ইতোমধ্যে দিয়েছি। তাদের শিগগিরই নিয়োগ দেয়া হবে। সেই সাথে স্বাস্থ্য খাতে তিন হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে।

নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যই এবারের বাজেট : প্রধানমন্ত্রী

0

প্রতি বছর শ্রমবাজারে যুক্ত হওয়া ২০ লাখ তরুণের উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের চ্যালেঞ্জ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্যই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।’
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
দেশবাসীকে আশ্বস্ত করে শেখ হাসিনা বলেন, ‘সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবে বাংলাদেশ। বাজেট বাস্তবায়নে আমরা অতীতে কখনো ব্যর্থ হইনি। ভবিষ্যতেও হবো না।’ তিনি বলেন, ‘সামনে যে সংকটই আসুক না কেন, সরকার তাও শক্তভাবে মোকাবিলা করবে। দেশের একজন মানুষ অভুক্ত থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় একটা লক্ষ্য নির্ধারণ করে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাই। তবে পরিস্থিতি বিবেচনায় কখনো কখনো সে পরিকল্পনাও প্রয়োজন অনুযায়ী পুনঃনির্ধারণ করতে হয়। সেই কারণে আমরা বাজেট ঠিক রেখেছি। আশা করি এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।’ করোনা পরিস্থিতিতে কোনোভাবেই যেন খাদ্য সংকট না হয়, সে জন্য এক ইঞ্চি আবাদি জমিও ফেলে না রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।

আরো ৪৫ মৃত্যু, শনাক্ত ৪,০১৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন চার হাজার ১৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৩ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ৪১ হাজার ৮০১ জন।

আজ সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এঁরা ৩৬ জন পুরুষ এবং ৯ জন নারী। এঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৭৮৩ জনের।

জানানো হয়, নতুন যে ৪৫ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, খুলনা বিভাগের পাঁচজন, রাজশাহী বিভাগের একজন, ময়মনসিংহ বিভাগের একজন, সিলেট বিভাগের তিনজন এবং বরিশাল বিভাগের তিনজন। হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় ১৪ জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩ জন। এ নিয়ে দেশের করোনা সংক্রমণ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪১৩টি। একই সময় পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে চার হাজার ১৪ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন এক লাখ ৪১ হাজার ৮০১ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৪৮ হাজার ৩৪টি।

সারা দেশের করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল সম্পর্কে তথ্যে বলা হয়, ঢাকা মহানগরীতে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ছয় হাজার ১৫টি এবং আইসিইউ শয্যার সংখ্যা ১৩৪টি, সারা দেশে সাধারণ শয্যার সংখ্যা ১৪ হাজার ৬৯০টি, সারা দেশে আইসিইউ শয্যার সংখ্যা ৩৭৪টি এবং সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা ১১ হাজার ১০৮টি।

জানানো হয়, করোনা চিকিৎসার জন্য নির্ধারিত রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে করোনা রোগীদের জন্য ভর্তি চলমান। এখানে অনেক শয্যা খালি রয়েছে। এ ছাড়া ব্যবস্থা রয়েছে আইসিইউ-এর।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো এক হাজার ২৮ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬০৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে গেছেন ২৫ হাজার ৮৩৮ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০ হাজার ৮৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৯৪২ জন।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন তিন হাজার ৫৩ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৬৯২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট তিন লাখ ৬১ হাজার ২২৪ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ৯৬ হাজার ৩৬৫ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬৪ হাজার ৯৫৯ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৬৯ হাজার ৪১৮টি। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে এক কোটি ৩৭ লাখ ৮১ হাজার ১৬৯ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো চারজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪০৮ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

করোনা টেস্ট করাতে লাগবে ২০০ টাকা

0

এতদিন বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করা গেলেও এখন থেকে ফি দিতে হবে। কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বর্তমানে আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে করোনার সংক্রমণ নির্ণয় বিনামূল্যে থাকার কারণে অধিকাংশ মানুষই উপসর্গ ছাড়াই এর সুযোগ নিচ্ছেন।
পরিপত্রে বলা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে ‘অপ্রয়োজনীয় এসব কভিড টেস্ট’ পরিহার করা লক্ষ্যে এমতবস্থায় ফি নির্ধারণ করা হলো।
ফি-এর বর্ণনায় বলা হয়, আরটি-পিসিআর টেস্টের জন্য এখন থেকে বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা ফি দিতে হবে।
পরিপত্রে ফি নির্ধারণের পাশাপাশি কিছু শর্তারোপ করা হয়েছে। এসব ফি সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে জানিয়ে শর্তে বলা হয়, পরীক্ষার ফি বাবত আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগাড়ে জমা হবে। তবে ‘চিকিৎসা সুবিধা বিধিমালা’ ১৯৭৪ এর আওতায় সরকারি কর্মকর্তা/কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সকল সুযোগ-সুবিধা বহাল থাকবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে। জাতি একটি ক্রান্তিলগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এটা শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বব্যাপী এ সমস্যা। তবে দেশের সব ধরনের মানুষ যাতে উপকৃত হয় এ জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৪ দশমিক ৯ শতাংশ সংকুচিত হবে বলে প্রাক্কলন দিয়েছে। করোনার প্রভাবে বিশ্বব্যাপী ১৯ কোটি ৫০ লাখ কর্মীর চাকরি হ্রাস, বৈশ্বিক এফডিআই প্রবাহ ৫ থেকে ১৫ শতাংশ হ্রাস এবং বৈশ্বিক রেমিট্যান্স ২০ শতাংশ হ্রাস পাবে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা দিয়েছে। ঠিক এ পরিস্থিতিতে আমরা বাংলাদেশে একটি বাজেট প্রণয়ন করেছি। এ বাজেট প্রণয়ন অত্যন্ত কঠিন ও দুরুহ কাজ ছিল। এ বাজেট প্রণয়নের সঙ্গে জড়িতদের ধন্যবাদ জানাই।
তিনি বলেন, সাধারণ ছুটির মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করে বাজেট প্রণয়ন করেছেন।
করোনাভাইরাসে মৃত্যুবরণকারী সবার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, এ প্রাণঘাতী বৈশ্বিক মহামারির হাত থেকে দেশবাসী ও বিশ্ববাসী যেন মুক্তি পান। চিকিৎসাধীনরা যেন সুস্থ হয়ে ওঠেন।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে এটি দ্বিতীয় বাজেট। আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত ২০টি বাজেট দিয়েছে। বাজেটে আমরা স্বাস্থ্য, কৃষি এবং সামাজিক নিরাপত্তা এগুলোতে জোর দিয়েছি।