Home Blog Page 2850

‘দেড় হাজার সাংবাদিক ১০ হাজার টাকা করে অনুদান পাবেন’

0

করোনাকালে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এ অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ তথ্য জানান।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, মহামারি করোনাভাইরাসে দেশের সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়া সংবাদ সংগ্রহ ও প্রচার করছেন। তাদের বিষয়ে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এক হাজার পাঁচশ’ সাংবাদিককে এককালীন ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। পরেবর্তী পর্যায়ে আরও সাংবাদিককে এ অনুদান দেওয়া হবে।
এ ছাড়া এই ট্রাস্টের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনাজনিত কারণে আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে তিন কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২০১১-১২ অর্থ বছর হতে এ পর্যন্ত ১০ কোটি ৭৯ লাখ ৫০ পঞ্চাশ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, মহামারি করোনাভাইরাসে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের জন্য স্থাপিত গণমাধ্যমকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী- হ্যান্ডওয়াশ, হ্যান্ড সানিটাইজার, টিস্যু পেপার ইত্যাদি সরবরাহ করা হচ্ছে।

সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ বিল উত্থাপন

0

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করা হয়েছে।
আজ সোমবার শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক অন্যান্য সুবিধার বিধানের প্রস্তাব করে এ বিল উত্থাপন করেন।
বিলে কিশোরগঞ্জ জেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এ ছাড়া আজ সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এ রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল সংশোধন হচ্ছে : প্রতিমন্ত্রী

0

ত্টিরুপূর্ণ বিল দ্রুত সংশোধনসহ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ৬ দফা পদক্ষেপ নেওয়ার হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ সোমবার (২৯ জুন) সংসদে প্রশ্নোত্তরে পর্বে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় সরকার করোনা সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা এবং এলাকাভিত্তিক লকভাউন কার্যকর করায় গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে আবাসিক গ্রাহকদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিল সারচার্জ ছাড়া ৩০ জুনের মধ্যে পরিশোধের সুযোগ দেয়। ফলে অধিকাংশ গ্রাহক বিল পরিশোধ হতে বিরত থাকায় বিপুল পরিমাণে বকেয়ার সৃষ্টি হয়েছে।
জবাবে প্রতিমন্ত্রী বলেন, বকেয়া বিল আদায়ের লক্ষ্যে যেসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা হলো, কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা, মাসভিত্তিক পৃথক পৃথক বিদ্যুৎ বিল তৈরি করা, একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা, ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা, মে মাসের বিদ্যুৎ বিল (যা জুন মাসে তৈরি হচ্ছে) মিটার দেখে সঠিক ভাবে প্রস্তুত করা এবং মোবাইল, বিকাশ, জি-পে, রবিক্যাশ, অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ সৃষ্টি।
সরকারি দলের এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে খনিজ জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত আবিষ্কৃত ২৭টি গাসক্ষেত্রের মধ্যে বর্তমানে ২০টি থেকে গ্যাস উত্তোলন করা হবে। প্রসেস প্ল্য্ন স্থাপন করে ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে। রূপগঞ্জ এবং সাঙ্গু গ্যাসে ক্ষেত্রের গ্যাস নিঃশেষ হয়ে যাওয়ায় উত্তোলন বন্ধ রয়েছে। বাকি ৪টি গ্যাসক্ষেত্রের সীমিত গ্যাস মজুদ, কমার্শিয়াল ভায়াবিলিটি, আইনগত জটিলতা ইত্যাদি বিবেচনায় গ্যাস উত্তোলনের বিষয়টি পুনর্মূল্যায়ন প্রয়োজন।

দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

0

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি।
আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা পৌঁছান।
বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি জানান।
করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বে বিমান যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। এ অবস্থায় বাংলাদেশ থেকে বিদেশি বা প্রবাসীদের ভাড়ায় বিশেষ ফ্লাইটে ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বিদেশ থেকেও বাংলাদেশিদের একইভাবে ফেরানো হচ্ছে।
গত তিন মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

করোনাকালে জালিয়াতিতে ১০২ জনপ্রতিনিধি বরখাস্ত

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও ভিজিডি কার্ড প্রদানে জালিয়াতির অভিযোগে আরও দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এই নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মোট ১০২ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জন ইউপি চেয়ারম্যান, ৬৪ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, চারজন পৌর কাউন্সিলর ও একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়মের জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ নং খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান চৌধুরী ও ভিজিডি চাল বিতরণ না করে ভুয়া সই/স্বাক্ষর গ্রহণ, উপকারভোগীদের বিজিডি কার্ড অসৎ উদ্দেশ্যে নিজের কাছে জমা রাখাসহ বিভিন্ন অভিযোগে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নং আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ওই দুই ইউপি চেয়ারম্যানের দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রমের জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পৃথক কারণ-দর্শানোর নোটিশে কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব চিঠি পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ করা হয়।

করোনার ভ্যাকসিন উদ্ভাবনে ৫০ হাজার ডলার দিচ্ছে বাংলাদেশ

0

নতুন করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনও এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন এবং সহজ প্রাপ্যতার জন্য আমি আনন্দের সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিচ্ছি। প্রান্তিক জনগোষ্ঠীর কোভিড-১৯ মোকাবিলা এবং ন্যায্য ও সমতারভিত্তিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই অর্থ প্রদান করছি।’

শনিবার ইউরোপীয় কমিশন ও গ্লোবাল সিটিজেন আয়োজিত ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার- দ্য সামিট’ এ ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব বলেন।

করোনাভাইরাসের ভ্যাকসিন, পরীক্ষা ও চিকিৎসার উন্নয়নে অতিরিক্ত তহবিল জোগাড়ের লক্ষ্যে এ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সব সময়েই সাম্য, ন্যায় ও জাতীয় মালিকানার নীতিকে গুরুত্ব দিয়ে আসছে।

তিনি বলেন, ‘যাদের এই সেবার সবচেয়ে বেশি প্রয়োজন তারা যেন তা পান, একজনও যেন বাদ না পড়েন তা নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস। বিশ্বের সবাই যেন সমতার ভিত্তিতে এই সেবা পায় সে লক্ষ্যেই আমরা এ সহায়তা দিচ্ছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নজিরবিহীন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাসনে থেকে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এ দুর্যোগ কাটিয়ে উঠতে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে দায়বদ্ধতা আছে, আমরা তার প্রতি অবিচল থাকব এবং একই সঙ্গে আমাদের অন্য অংশীদারদের কাছ থেকেও দায়িত্বপূর্ণ আচরণের প্রত্যাশা করছি।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নিজভূমি থেকে উচ্ছেদকৃত ১০ লাখের বেশি রোহিঙ্গা ‘আমাদের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে।’ বাংলাদেশ এদের আশ্রয় দিয়েছে।

তিনি এই তহবিল গঠনের জন্য গ্লোবাল সিটিজেন’স ও ইউরোপীয় কমিশনের প্রশংসা করে বলেন, বাংলাদেম কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় থেকেই ‘বিচ্ছিন্নভাবে নয়, বরং সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে’ এ ধরনের একটি উদ্যোগের পরামর্শ দিয়ে আসছিল।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা গার্ট্রুড ভন দার লিয়েনের সঞ্চালনায় ‘গ্লোবাল গোল: ইউনাইট ফর আওয়ার ফিউচার- দ্য সামিট’-এ বিশ্ব নেতৃবৃন্দের পাশাপাশি, আইনজীবী, শিল্পী, অ্যাক্টিভিস্টরাও অংশ নেন।

ডিএমপির এডিসি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার এ ১৪ কর্মকর্তা হলেন:

পুলিশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল

0

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্য আছেন দুই হাজার ২৪৮ জন। ছয় হাজারের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে পুলিশের ৪০ জন সদস্য মারা গেছেন।

করোনা উপসর্গ দেখা দেওয়ায় বর্তমানে পুলিশের ১৫ হাজার সদস্য আইসোলেশন অথবা কোয়ারেন্টিনে আছেন।

শনিবার আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে জাতীয় পর্যায়ে মৃত্যুর হার ১ দশমিক ৩ ভাগ। পুলিশে মৃত্যুর হার মাত্র দশমিক ৫ ভাগ’।

প্রয়োজনে সীমিত আকারে ভার্চুয়াল আদালতের সুপারিশ

0

ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার বিধান রেখে সংসদে উত্থাপিত বিলে সংশোধনী এনেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ নিয়ে আলোচনা ও বিশেষজ্ঞ মতামত গ্রহণের পর প্রয়োজনের তাগিদে সীমিত আকারে ভার্চুয়াল আদালত চালুর সুপারিশ করা হয়েছে।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান, মো. শহীদুজ্জামান সরকার, শামীম হায়দার পাটোয়ারী ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কমিটি সূত্র জানায়, গত ২৪ জুন কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনাকালে বিশেষজ্ঞ মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। সংসদীয় কমিটির ডাকে সাড়া দিয়ে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, প্রবীণ আইনজীবী এম আমীর-উল ইসলাম, আব্দুল বাসেত মজুমদার ও ইউসুফ হোসেন হুমায়ুনসহ কয়েকজন মতামত দিয়েছেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু সাংবাদিকদের বলেন, প্রয়োজনের তাগিদে এই আইনটি প্রয়োগ করার বিষয়ে সংসদীয় কমিটি সুপারিশ করেছে। সেক্ষেত্রে কোনো মহামারী হলো, জরুরি প্রয়োজন দেখা দিল বা নিরাপত্তার প্রশ্ন উঠলে উচ্চ আদালত আইনের ওই বিধান প্রয়োগ করবে। সোমবার বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, করোনা মহামারির মধ্যে ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম চালানোর সুযোগ রেখে গত ৭ মে মন্ত্রিসভা এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়ার পর ভার্চুয়াল আদালতের কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী অধ্যাদেশটি সংসদে তোলা হয় গত ১০ জুন। আর এ সংক্রান্ত বিলটি উত্থাপন হয় ২৩ জুন। উত্থাপিত বিলে ভার্চুয়াল উপস্থিতির সংজ্ঞায় বলা হয়েছে, অডিও-ভিডিও বা অনুরূপ অন্য কোনো ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির আদালতে বিচার বিভাগীয় কার্যধারায় উপস্থিত থাকা ও অংশগ্রহণ ভার্চুয়াল উপস্থিতি বলে গণ্য হবে।

করোনা অভিশাপ নয় : ওবায়দুল কাদের

0

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার এমন সংক্রমণ, কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়।

তিনি বলেন, রোগীর মৃত্যুর তিন ঘণ্টা পর মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই, এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন-কাফন করতে পারে আপনজনরা।

আজ রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মা-বাবা কিংবা স্বামী-স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না, এগুলোকে ‘করুণ মর্মস্পর্শী’ উল্লেখ করে তিনি বলেন, পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন এসব দৃশ্য।

ওবায়দুল কাদের বলেন, শুধু স্বাস্থ্য খাতেই নয়, যেকোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলিমেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।

সরকারি হাসপাতালসহ চিকিৎসাবিষয়ক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।