Home Blog Page 2851

করোনার ফলাফল মিলবে ৪৫ মিনিটেই

0

দেশে জেনেক্সপার্ট মেশিনে করোনা পরীক্ষা শুরু হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ২৪ জুন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বক্ষব্যাধি ইন্সটিটিউটে এ প্রক্রিয়ায় করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়। যেখানে পিসিআর মেশিনে একটি পরীক্ষা করতে ৮ ঘণ্টা সময় লাগে, সেখানে এ পদ্ধতিতে মাত্র ৪৫ মিনিটেই ফলাফল পাওয়া যায়। শিগগিরি আরো কমপক্ষে ১০টি প্রতিষ্ঠানে জেনেক্সপার্ট মেশিনে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে ২৭০টি মেশিনে পরীক্ষা শুরুর চেষ্টা চলছে। প্রাথমিক পর্যায়ে এ টেস্ট বক্ষব্যাধি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। শিগগিরি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি পুলিশ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজধানীতে আইসিডিডিআরবির তিনটি ইউনিট, ব্র্যাকের তিনটি ইউনিট এবং সিলেটে এ পদ্ধতিতে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

নতুন এ পদ্ধতিতে মাত্র এক ধাপে (ভিটিএম টিউব থেকে নমুনা সরাসরি কার্টিজে দেয়া হয়) টেস্ট সম্পন্ন করা হয় এবং ফলাফল কম্পিউটার থেকে সরাসরি পাওয়া যায়। জেনেক্সপার্ট মেশিনে নমুনা প্রক্রিয়াকরণ করতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগে এবং ৪৫ মিনিটের মধ্যে ফলাফল পাওয়া যায়। পজিটিভ রোগীর ফলাফল ৩০ মিনিটেও পাওয়া সম্ভব।

ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রোফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. একেএম শামছুজ্জামান জানিয়েছেন, স্বল্প সময়ে অধিক সংখ্যক পরীক্ষার জন্য জেনেক্সপার্টে (রিয়েল টাইম পিসিআর) মেশিনটি খুবই কার্যকর। জেনেক্সপার্ট মেশিন ব্যবহার করে করোনাভাইরাস পরীক্ষার অনুমোদন ইতোমধ্যে এফডিএ দিয়েছে। এ পদ্ধতিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এ টেস্ট ক্লিনিক্যাল মূল্যায়নে করোনা পজিটিভ ও নেগেটিভ রোগীর ক্ষেত্রে প্রায় শতভাগ সাফল্য এসেছে।

জানা গেছে, সারা দেশে প্রায় ২৭০টি মেশিন স্থাপন করা আছে এবং সেগুলো কাজ করছে। সেক্ষেত্রে এগুলো ব্যবহার যুক্তিযুক্ত মনে করছে সংশ্লিষ্টরা। সব ধরনের খরচ দিয়ে জেনেক্সপার্ট কিটের দাম পড়ে মাত্র ২৪ ডলার। অন্যদিকে পিসিআর ল্যাবের একটি কিটের দাম পড়ে প্রায় ৩০ ডলার। তার সঙ্গে রিএজেন্টসহ আরো আনুষঙ্গিক সরঞ্জাম প্রয়োজন। তাই পিসিআরের চেয়ে এটি অনেক সাশ্রয়ী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমবিডিসি এবং লাইন ডাইরেক্টর টিবিএল অ্যান্ড এএসপি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম বলেন, দেশে জেনেক্সপার্ট মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজ উপায়ে কোভিড পরীক্ষা করতে গ্লোবাল ফান্ড আর্থিক সহযোগিতা দিচ্ছে। ইতোমধ্যে তারা ১০ হাজার পরীক্ষা কিট দিয়েছে। আমাদের পক্ষ থেকে আরও ৩০ হাজার কিট চাওয়া হয়েছে। এ ছাড়া সরকারিভাবেও কিট কেনার প্রক্রিয়া চলছে।

নৌ প্রতিমন্ত্রীর আমন্ত্রণে শাজাহান খানের অভিজ্ঞতা বিনিময়

0

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আমন্ত্রণে অভিজ্ঞতা বিনিময়ের জন্য নৌ মন্ত্রণালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, করোনা পরিস্থিতিতে দেশের চলমান সার্বিক উন্নয়ন কীভাবে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে দেড় ঘণ্টাব্যাপী প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন এবং মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে নিজের অভিজ্ঞতা বিনময় করেন বর্তমান প্রতিমন্ত্রীর সঙ্গে।

কোনো সাবেক মন্ত্রীকে বর্তমান মন্ত্রীর নিজের দপ্তরে আমন্ত্রণ জানানোর বিষয়টি সচরাচর দেখা যায় না। এ বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী হিসেবে জনাব শাজাহান খানকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছিলেন। উনার অভিজ্ঞতা শেয়ার করেছেন।

এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

আমার করোনা নেগেটিভের খবর সত্য নয়: মাশরাফি

0

দিন কয়েক আগেই করোনাভাইরাস ধরা পড়ে মাশরাফি বিন মর্তুজার শরীরে। বাসায় থেকেই চিকিৎসা গ্রহণ করছেন তিনি। রবিবার দুপুরে হঠাৎ সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম খবর ছড়িয়ে পড়ে যে, মাশরাফি করোনা নেগেটিভ। তবে, এই খবর সত্য নয় বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেছেন, এখনো তিনি পরীক্ষা করাননি। তবে, ভালো আছেন।
রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানো ইচ্ছা আছে। মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব। আল্লাহ সহায়।’
এর আগে মাশরাফিকে নিয়ে গুজব ছড়িয়েছিল যে, তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হতে চেয়েছিলেন। তবে, সেখানে সিট ফাঁকা না থাকার কারণে ভর্তি হতে পারেননি। সেবারও মাশরাফি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন যে, এই খবর মিথ্যা।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত ১৮ জুন রাতে জ্বর অনুভব করায় ১৯ জুন ঢাকা শিশু হাসপাতালে করোনা এবং ডেঙ্গু পরীক্ষা করান মাশরাফি। পরের দিন বিকালে করোনা পরীক্ষার ফলে পজিটিভ আসে তার। এরপর থেকে ডানহাতি এ পেসার নিজের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মাশরাফির অ্যাজমা থাকায় তার পরিবার এবং ভক্তদের জন্য ভয়ের যথেষ্ট কারণ ছিল। তবে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এক্স-রে করার পরে চিকিৎসকরা বলছেন অ্যাজমা সত্ত্বেও মাশরাফি ভালো আছেন।

মিয়ানমারে অভিযান পরিচালনার ছাড়পত্রের রিপোর্ট : কূটনৈতিক মিশনের উদ্বেগ

0

মিয়ানমারে নিযুক্ত অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো রাখাইন এবং চিন রাজ্যে মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানের ছাড়পত্রের প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার ওই চার দেশের মিশন থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা এ ধরনের অভিযানগুলোর ঐতিহাসিক প্রভাব সম্পর্কে অবগত, যা সামঞ্জস্যহীনভাবে বেসামরিক মানুষের জীবনকে প্রভাবিত করছে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ওইসব অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়া উচিত এবং বেসামরিকদের জীবন ও তাদের সম্পত্তির সুরক্ষার বিষয়ে সব পক্ষকেই গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
এতে আরও বলা হয়, ‘বেসামরিক মানুষের সম্পত্তি পোড়ানো, গোলাগুলি এবং গ্রামবাসীদেরকে গ্রেপ্তার করার বিষয়ে আমরা অবগত। আমরা অনতিবিলম্বে সকল সশস্ত্র গোষ্ঠীকে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানাই।’
এর আগে, গত ২৪ জুন এক নির্দেশনায় আরাকান বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সামরিক বাহিনীকে ছাড়পত্র প্রদানের কথা জানায় রাখাইন রাজ্যের সুরক্ষা ও সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়।

দ্রুত করোনা টেস্টের রিপোর্ট দিতে হাইকোর্টে রিট

0

করোনা টেস্টের রিপোর্ট দ্রুত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ রোববার (২৮ জুন) বিচারপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন।
রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বলেন, ‘করোনা টেস্টের রেজাল্ট আসতে দেরি হওয়ায় উপসর্গবাহী ব্যক্তি শনাক্ত হওয়ার আগে তিনি নিজেই জানেন না, আক্রান্ত কি-না। তাই তাৎক্ষণিক নমুনা সংগ্রহ করে দ্রুত টেস্টিং কার্যক্রম শেষে রিপোর্ট দিলে আক্রান্ত ব্যক্তি আরও অনেক লোককে ঝুঁকির মধ্যে ফেলবেন না।’
মনিরুজ্জামান লিংকন আরও বলেন, ‘রিপোর্ট পজিটিভ হলে আক্রান্ত ব্যক্তি নিজেই সাবধানে থাকবেন।’ তাই টেস্ট করার পর দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছেন বলেও তিনি জানান।

করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর স্ত্রী ব্রেন স্ট্রোক করেছেন

0

করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ব্রেন স্ট্রোক করেছেন। এরপর থেকে তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানা গেছে।

আজ শনিবার দুপুরে ব্রেন স্ট্রোক করেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মন্ত্রীর পিএ ফারুক হোসেন।

উল্লেখ্য, গত ১৩ জুন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরে আ ক ম মোজাম্মেল হক সুস্থ হয়ে বাসায় ফিরে যান। তবে তার স্ত্রী এখনো চিকিৎসাধীন।

বিক্রি হয়ে গেল জিএসকে বাংলাদেশ

0

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেড বিক্রি হয়ে গেছে। বহুজাতিক এই কোম্পানিটির প্রধান মালিক যুক্তরাজ্যের সেট ফার্স্ট লিমিটেডের কাছে থাকা সব শেয়ার কিনে নিয়েছে অপর বহুজাতিক কোম্পানি ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভি।
আজ রোববার (২৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই লেনদেন তথা শেয়ার কেনাবেচার বিষয়টি নিষ্পন্ন হয়েছে। ব্লক মার্কেটে এই শেয়ারগুলো কেনাবেচা হয়েছে।
ডিএসই ও জিএসকে সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে ২০১৮ সালে জিএসকে বাংলাদেশ ও ভারতসহ ২২টি দেশে তাদের ভোক্তা পণ্যের ব্যবসা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই ব্যবসা কিনে নিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করে ইউনিলিভার।
জিএসকে বাংলাদেশ এর দুটি ইউনিট ছিল। এর একটি হচ্ছে ভোক্তা পণ্য ইউনিট যার মধ্যে আছে হরলিক্স, বুস্টসহ নানা ধরনের পণ্য। এই জাতীয় পণ্যের বাজারে এখনো জিএসকে মার্কেট লিডার। কোম্পানিটির আরেকটি ইউনিট ছিল ফার্মাসিউটিক্যালস। তবে টানা লোকসান ও ব্যবসা পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এই ইউননিটটি গত বছর বন্ধ হয়ে গেছে।
নানা প্রক্রিয়া শেষে সেট ফার্স্ট গত ২৫ জুন গ্ল্যাক্সো বাংলাদেশকে তাদের শেয়ার বিক্রির চূড়ান্ত অনুমোদনের কথা জানায়। বিধি অনুসারে, সেটি স্টক এক্সচেঞ্জকেও জানানো হয়। পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে এই লেনদেন নিষ্পন্ন হওয়ার কথা। তবে ওই ঘোষণার পরবর্তী কর্মদিবসেই লেনদেনটি নিষ্পন্ন হয়েছে।
উল্লেখযোগ্য, সংখ্যক শেয়ার ধারণ ও অধিগ্রহণ সংক্রান্ত বিধিমালা Bangladesh Securities and Exchange Commission (Substantial Acquisition of Shares and Takeovers) Rule অনুসারে, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা ১০ শতাংশের বেশি শেয়ারের মালিকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জে আগাম ঘোষণা দিতে হয় এবং ঘোষণা দেওয়ার পরবর্তী ৩০ কার্যদিবস পর্যন্ত এর কার্যকারিতা থাকে।
১৯৭৬ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া জিএসকে বাংলাদেশ লিমিটেডের পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ টাকা। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৪৯টি। এর মধ্যে স্পন্সরদের তথা সেট ফার্স্ট লিমিটেডের শেয়ারের সংখ্যা ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি। এই শেয়ারের পুরোটা-ই কিনে নিয়েছে ইউনিলিভার।
তবে মালিকানা বদল হলেও জিএসকে বাংলাদেশ এর ব্যবসায়িক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হবে না। বরং জিএসকের পাশাপাশি ইউনিলিভারের নেটওয়ার্ক যুক্ত হলে কোম্পানিটির ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮০৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৭৩৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৮০৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।
আজ রবিবার (২৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি। আগের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৭ লাখ ১২ হাজার ৯৮টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ১২ শতাংশ। নতুন নমুনা পরীক্ষায় আরও ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। মোট আক্রান্তের শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৩৮-এ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪০৯ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৭২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যাও ৫ লাখ ছুঁই ছুঁই করছে। তবে ৫৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

ভারতে পাঁচ লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

0

মাত্র ৩৯ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গসহ ৮টি রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ৮টি রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৫ শতাংশ মানুষ। সেখানে মৃত্যু হয়েছে ভারতের সব মৃত্যুর ৮৭ শতাংশ মানুষের।

এই আটটি রাজ্য হলো মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, তেলঙ্গানা, গুজরাট, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ এবং পশ্চিমবঙ্গ।

কেন্দ্রের এই তথ্য প্রকাশ্যে আসলে যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি সরকারের ওপর চাপ আরও বাড়বে তাতে কেনো সন্দেহ নেই। কারণ করোনা পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই চাপে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে করোনা তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এই নিয়ে বিরোধীরা বিশেষত বিজেপি, আক্রমণ শানাতে শুরু করেছে।

লকডাউন পরিস্থিতি ঠিকমত মানা হচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছিল রাজ্য সরকারের ওপর। বিজেপি করোনা নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করে এক তৃণমূল নেতা বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা অন্য অনেক রাজ্য থেকে অনেক ভালো।

কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। ৬৩,৩৯২ জন করোনা সংক্রামিত হয়েছে সেখানে। মারা গিয়েছেন ৫,০৫৪ জন। তার পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে অ্যাকটিভ রোগী ৫৬৮৫৩ জন। মৃত্যু হয়েছে ৪১৩ জনের।

তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা কম। সেখানে মোট আক্রান্ত ৪৯৩১ জন। মারা গিয়েছেন ৫৭৭ জন।

ডেক্সামেথাসোনেই হবে করোনার চিকিৎসা

0

রোনা আক্রান্তদের চিকিৎসায় এ বার ডেক্সামেথাসোন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। মাঝারি এবং বেশি মাত্রায় অসুস্থদের ক্ষেত্রে তুলনায় কম খরচের এই স্টেরয়েড ব্যবহার করা যাবে।

রেমডেসিভিরের ভারতীয় সংস্করণ ‘কোভিফর’এরইধ্যেই কিছু রাজ্যে পৌঁছেছে, দ্বিতীয় পর্যায়ে যা কলকাতায় আসার কথা। রেমডেসিভিরের পর এ বার ডেক্সামেথাসোন ব্যবহারের সিদ্ধান্ত। তবে, এর কোনওটিই সরাসরি করোনার ওষুধ নয়।, ব্রিটেনের ১৭৫টি হাসপাতালে ১১ হাজার ৫০০শ রোগীর উপর ডেক্সামেথাসোন প্রয়োগের গবেষণা চালিয়ে বেশ খানিকটা সাফল্যের মুখে দেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অক্সফোর্ডের গবেষণায় ২৮ দিনে ১৭% মৃত্যুহার কমাতে পেরেছে এ ডেক্সামেথাসন।

এদিকে শনিবারে আগের সব রেকর্ড ভেঙে দিল করোনা সংক্রমণের পরিসংখ্যান। দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৮ হাজার ৫৫২ জন। মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। সংক্রমণের নিরিখে বিশ্বে ভারত এখন চতুর্থ স্থানে।

এই পরিস্থিতিতে দীর্ঘদিন পর শনিবার বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। দেশে করোনা পরীক্ষা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। মন্ত্রী জানিয়েছেন, দেশের মোট আক্রান্তের ৮৫ শতাংশই ৮টি রাজ্যে। এই পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরীক্ষার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী৷ এই পরীক্ষায় ব্যবহার করা হবে র‌্যাপিড অ্যান্টিজেন কিট৷