Home Blog Page 2852

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ২,আহত ৪

0

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফ শহরের ওয়ালমার্ট সেন্টারে বন্দুকধারীরর গুলিতে ২জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪ জন। স্থানীয় সময় শনিবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।

নগর কতৃপক্ষ জানায়, একটি গাড়ি ভিতরে প্রবেশের সাথে সাথেই গুলি ছোড়া শুরু করে। পর থমথমে হয়ে যায় পরিবেশ। প্রত্যক্ষদর্শী জানায়,এআর টাইপ উইপেন দিয়ে গুলি চালানো হয়। এ ঘটনায় বন্দুকধারী নিজেও গুলিবিদ্ধ হন।

পরে ওয়ালমার্ট ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর ওয়ালমার্টের স্পোকসম্যান জানায়, আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন হয়েছি এবং এরই মধ্যে তদন্ত শুরু করেছি।

আওয়ামী লীগ নেতা আকরামুজ্জামানের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ রবিবার সকালে করোনাভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

সেতুমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাসা-বাড়ি থেকেই করোনা পরীক্ষা করানো যাবে ৫শ টাকায়!

0

করোনা সংক্রমনের সন্দেহ হলে বাসা বা বাড়ি থেকেই পরীক্ষা করানো যাবে- সাধারণ মানুষের জন্য সুবিধাটি দিতে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে এভাবে নমুনা পরীক্ষা করাতে গেলে নির্ধারিত ফি দিতে হবে। সরকারি হাসপাতাল ও বুথে গিয়েও নমুনা পরীক্ষা করানো যাবে আগের মতো। দুই ক্ষেত্রেই ফি দিতে হবে। এখন পর্যন্ত সরকার বিনা পয়সায় এই স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। কর্মকর্তারা বলছেন, বিদেশ থেকে আমদানি করা প্রতিটি কিটের দাম পড়ছে তিন হাজার টাকা। যদি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়, সে ক্ষেত্রে সব মিলিয়ে একটি পরীক্ষার পেছনে সরকারের মোট খরচ পড়ে যায় পাঁচ হাজার টাকার মতো। তাই ফি যেটা নেয়া হবে তাকে নামমাত্রই বলতে চাইছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলছে,সরকারি হাসপাতাল ও বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ফি দিতে হবে ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করালে ৫০০ টাকা ফি দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে এই ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি সপ্তাহের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে জানা গেছে।

চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি

জানতে চাইলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান বলেন, ‘কারো শরীরে করোনাভাইরাস আছে কি না, তা জানার জন্য আমরা এখন যে নমুনা পরীক্ষা (আরটি-পিসিআর টেস্ট) করছি, তাতে কোনো টাকা নেওয়া হয় না। তবে নমুনা পরীক্ষার ক্ষেত্রে আমরা একটি ফি নির্ধারণ করেছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যে ফি নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।’

করোনা পরীক্ষার জন্য কেন ফি নির্ধারণ করা হচ্ছে—এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, দুই কারণে ফি নির্ধারণের পথে হাঁটছে সরকার।

একাধিক কর্মকর্তা জানিয়েছেন, করোনার কারণে সরকারের আয় কমে গেছে। একেকটি নমুনা পরীক্ষার পেছনে যে টাকা খরচ হয়, বাংলাদেশের মতো দেশে এটি দুই থেকে তিন মাস বিনা মূল্যে করা সম্ভব। কিন্তু দীর্ঘ মেয়াদে সম্ভব নয়। দেশে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে বোঝা যাচ্ছে দীর্ঘ মেয়াদে নমুনা পরীক্ষা করতে হবে। এ জন্য সরকার একটি ফি নির্ধারণ করতে যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো, নমুনা পরীক্ষা করতে গিয়ে এর অপব্যবহার হচ্ছে। অনেকের শরীরে করোনার উপসর্গ না থাকলেও সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা করাচ্ছে। সন্দেহ হলে পরীক্ষা নিরুৎসাহ করার জন্যও সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

প্রতিটি কিটের দাম তিন হাজার টাকা

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য বলছে, বিদেশ থেকে আমদানি করা প্রতিটি কিটের দাম পড়ছে তিন হাজার টাকা। যদি বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করা হয়, সে ক্ষেত্রে সব মিলিয়ে একটি পরীক্ষার পেছনে সরকারের মোট খরচ পড়ে যায় পাঁচ হাজার টাকার মতো। প্রতিদিন গড়ে ১২ হাজার থেকে ১৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্তের সংখ্যা সাড়ে তিন হাজার থেকে চার হাজার। বাকিদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে না। এতে সরকারের বিপুল পরিমাণ টাকা অপচয় হয়। সে জন্য যাদের শরীরে করোনার উপসর্গ আছে এবং কেউ যদি মনে করে করোনার উপসর্গ থাকার আশঙ্কা প্রবল সে ক্ষেত্রে ওই ব্যক্তি নমুনা পরীক্ষা করাতে যাবে।

তবে পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকার দেশগুলোতে এখনো তাদের নাগরিকদের বিনা মূল্যেই করোনার নমুনা পরীক্ষা করে যাচ্ছে। ভারতে সরকারি হাসপাতাল ও ল্যাবে করোনা পরীক্ষায় কোনো টাকা নেওয়া হয় না। বেসরকারিভাবে সাড়ে চার হাজার টাকা নেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি বেশি পরীক্ষার ওপর জোর দিয়েছে। কারণ পরীক্ষা বেশি হলে করোনা রোগী শনাক্ত সহজ হয় এবং তাকে আইসোলেশনে নেওয়া যায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, সরকারি হাসপাতালে গিয়ে নমুনা পরীক্ষার ফি নির্ধারণ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিতে গত সপ্তাহে চিঠি পাঠানো হয়।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী বলেন, ‘করোনার নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা আমাদের মতামত জানিয়েছি।’

বিনা মূল্যে পরীক্ষার সুযোগে অপব্যবহার?

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে সারা দেশে ৬৬টি ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ৪৮টি সরকারি, ১৮টি বেসরকারি। প্রতিদিন যে পরিমাণ নমুনা পরীক্ষা হচ্ছে, তার প্রায় ৯০ শতাংশ সরকারি ল্যাবে হচ্ছে। দেশে করোনা সংক্রমণের পর থেকে এখন পর্যন্ত সাত লাখ ১২ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এক লাখ ৩৩ হাজার ৯৭৮ জন। অর্থাৎ মোট টেস্টের ১৮.৮১ শতাংশ পজিটিভ এসেছে। এসব তথ্য তুলে ধরে স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা বলছেন, বিনা মূল্যে পরীক্ষা করার সুযোগ থাকায় এর অপব্যবহার হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ নমুনা পরীক্ষা হয়, তার ৬০ থেকে ৭০ শতাংশের শরীরে ন্যূনতম উপসর্গ থাকে না। এতে প্রকৃত আক্রান্তদের নমুনা পরীক্ষা করতে বিলম্ব হচ্ছে। তাঁরা জানান, পরীক্ষার ফির এই টাকা রাষ্ট্রের কোষাগারে চলে যাবে। সেই টাকা সরকার চাইলে স্বাস্থ্য খাতেই খরচ করতে পারবে।

‘টাকা নেওয়া কি সংবিধানসম্মত?’

তবে ফি নেওয়া ঠিক হবে না বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘অসম্ভব, হতেই পারে না। এখানে যদি টাকার বিষয়টা আসে, তাহলে দরিদ্র শ্রেণির মানুষ পরীক্ষা করাতে আসবে না। বড়লোকেরা যাদের দরকার, তারা আসবে।’ তিনি প্রশ্ন করেন, ‘টাকা নেওয়ার বিষয়টা কি আমাদের সংবিধানের সঙ্গে যায়?’

জাতীয় সংসদের মুলতবি বৈঠক বসছে কাল

0

পাঁচ দিন বিরতির পর চলমান জাতীয় সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল সোমবার (২৯ জুন) আবার শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক বসবে। এর আগে সাত দিন বিরতির পর গত ২৩ জুন এক কার্যদিবস চলার পর এ মুলতবি দেয়া হয়।
করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে।
একের পর এক এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যদের নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।
এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না।
জানা গেছে, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর আজ রবিবার (২৮ জুন) পর্যন্ত ১৭ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।

করোনা পরিস্থিতি অনুকূলে আসার ১৫ দিন পরেই এইচএসসি পরীক্ষা

0

করোনা পরিস্থিতি ‘অনুকূলে’ আসার ১৫ দিন পর এইচএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার এডুকেশন রিপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) আয়োজিত ‘করোনায় শিক্ষার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার নেওয়ার পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে। আমি আগেও বলেছি যখনই অনুকূল পরিস্থিতি হবে তার ১৫ দিনের মধ্যে পরীক্ষা নিতে পারব। এ ১৫ দিন শিক্ষার্থীদের নোটিশ দিতে হবে। তাদের প্রস্তুতি ঝালিয়ে নিতে সময় দিতে হবে।’

প্রসঙ্গত, গত ১ এপ্রিল এইচএসসির নির্ধারিত তারিখ ছিল। করোনার কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে। পরিস্থিতি ঠিক হলেই পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

প্লাজমা সাপোর্ট সেন্টার চালু করলো বিজেসি

0

করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা সাপোর্ট সেন্টার চালু করলো ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি। দুপুরে রাজধানীর গুলশানের নগর ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।’মহৎ কাজে প্লাজমা দান, এগিয়ে আসুন বাঁচবে প্রাণ’ শ্লোগানে এই প্লাজমা সাপোর্ট সেন্টার চালু করলো বিজেসি।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে এই প্লাজমা সাপোর্ট সেন্টার চালুতে সহযোগিতা করেছে গাজী গ্রুপ, ঢাকা উত্তর সিটি করপোরেশন, শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ও বার্ন ইন্সটিটিউট, স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন বাঁধন, সবাই মিলে সবার ঢাকা এবং ওলয়েল ডট কম।

চালের বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

0

চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার কঠোর অবস্থানে যাবে- বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারিভাবেই চাল আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার ১১টায় নওগাঁ জেলার পোরশা উপজেলা কৃষি ও বন বিভাগ কর্তৃক আয়োজিত গাছের চারা এবং সবজির বীজ সহ অন্যান্য উপকরণ বিতরণ অনুষ্ঠানে মিন্টো রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেশের এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। প্রতি ইঞ্চি জমি যেন চাষাবাদ করা হয়। সেই আলোকেই এই অনুষ্ঠানের মাধ্যমে গাছের চারা ও সবজির বীজসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

চালকল মালিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই করোনাকালীন সময়ে মানবতার সেবায় এগিয়ে আসুন। আপনারা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ চাল সরকারি গুদামে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবেন। এখন ভরা মৌসুম; এই সময়ে চালের দাম বৃদ্ধি পাবার কোন কারণ নেই। চালের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। ইতোমধ্যেই সরকার চাল আমদানি করার চিন্তাভাবনা শুরু করেছে। এই করোনাকালীন সময়ে অপপ্রচেষ্টার মাধ্যমে যদি চালের মূল্য বাড়ানো হয়, তাহলে সরকারিভাবেই চাল আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

চালকল মালিকদের চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরকারি গুদামে চাল দেবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বাজার অস্থিতিশীল হলে সরকার কঠোর অবস্থানে যাবে।

ঢাকার সব খাল হাতিরঝিলের আদলে করার পরিকল্পনা: স্থানীয় সরকার মন্ত্রী

0

সরকার ঢাকা শহরের সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা করছে বলে শনিবার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এছাড়া, ঢাকা ও আশপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশন বাস্তবায়িত সদ্য সমাপ্ত হজ্ব ক্যাম্প থেকে বনরুপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকা ও এর আশপাশের বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকা শহরে যে সকল খাল রয়েছে সেগুলো সংস্কার করে হাতিরঝিলের মত অত্যন্ত দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ঢাকা শহরের খালগুলোকে একটির সাথে আরেকটির সংযোগ করিয়ে এগুলোকে ওয়াটার ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, রাজধানীসহ সারা দেশের উন্নয়নে যৌক্তিক এবং বিশ্বাসযোগ্য যে কোনো নতুন প্রকল্প নিয়ে আস মন্ত্রণালয় তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, কাউন্সিলর মো. আনিছুর রহমান নাঈম এবং জাকিয়া সুলতানাসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘করোনাযোদ্ধা’ ক্রীড়া প্রতিমন্ত্রী

0

করোনাকালে অসহায়দের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এই সময়ে অসামান্য অবদানের জন্য তাকে ‘করোনাযোদ্ধা’ হিসেবে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

এছাড়া মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা এ সংগঠনটি তাকে একটি সনদও দিয়েছে। এ ছাড়াও আমেরিকার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি অব পিস কর্তৃক শান্তি প্রতিষ্ঠায় ২০২০-২১ এর জন্য ফেলো মনোনীত হয়েছেন তিনি। শনিবার (২৭ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারীর এই সময়ে নিজ নির্বাচনী এলাকা বাদেও তিনি বিভিন্ন জায়গায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। হিজড়া, সেলুনের কর্মচারী, ফুটপাতে রাত কাটানো মানুষ, রেলওয়ে স্টেশনের ছিন্নমূল মানুষ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনের পাশেও দাঁড়িয়েছেন তিনি। এছাড়া আয়োজন করেছেন রক্তদান কর্মসূচীরও।

বাংলাদেশকে ভেন্টিলেটর দান করেছেন পোপ

0

বাংলাদেশসহ ১২টি দেশে ৩৫টি ভেন্টিলেটর দান করেছেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকান এক ঘোষণায় এ কথা জানিয়েছে। তারা জানিয়েছে, উন্নয়নশীল দেশে ৩৫টি ভেন্টিলেটর দান করেছেন পোপ ফ্রান্সিস। খবর ডেট্রয়েট ক্যাথলিকের।
হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলকে চারটি করে ভেন্টিলেটর দান করেছেন পোপ। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার দেশটিতে এ পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে।
এছাড়া মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, বাংলাদেশ, ইউক্রেন এবং ডমিনিকান রিপাবলিককে ভেন্টিলেটর দান করেছেন পোপ। পোপের স্থানীয় প্রতিনিধি বা ভ্যাটিকানের দূতাবাসের মাধ্যমে এসব ভেন্টিলেটর পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির মধ্যে শুক্রবার পোপের দাতব্য অফিস থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, করোনা মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস; বিশেষ করে যেসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বেশি চাপের মুখে রয়েছে।
গত বুধবার (২৪ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র প্রধান বলেছিলেন যে, আগামী সপ্তাহে (চলতি সপ্তাহ) বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়ে যেতে পারে। ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে ৯৯ লাখ ১২ হাজারের বেশি মানুষ করোয় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি দেশে ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালগুলোতে ভেন্টিলেটর দান করেন তিনি। এছাড়া মে মাসে জাম্বিয়াতেও তিনটি ভেন্টিলেটর পাঠিয়েছিলেন পোপ ফ্রান্সিস।