Home Blog Page 2854

অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে এগিয়ে রয়েছে : ডব্লিউএইচও

0

করোনাভাইরাসের পরীক্ষাধীন ভ্যাকসিনগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি।
শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী এমন কথা জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এই ভ্যাকসিনটি বৃহৎ ও মাঝারি পরিসরে ইতোমধ্যে মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে। এর উৎপাদন নিয়ে চলতি সপ্তাহে দশম কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তারা।
ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অবশ্যই তারা কতটা অগ্রসর অবস্থানে রয়েছে, সেই পর্যায়ে যে দিক দিয়ে বিবেচনা করা হচ্ছে, আমার মনে হয় এটাই (অক্সফোর্ডের তৈরি ভ্যাকসিন) শীর্ষস্থানীয়। সম্ভবত খুব দ্রুতই এর ফলাফল পাবে তারা।’
তিনি এও বলেছেন, মার্কিন কোম্পানি ‘মডার্নার তৈরি ভ্যাকসিনটিও উন্নতির দিক দিয়ে অ্যাস্ট্রাজেনেকার চেয়ে খুব দূরে নেই।
সৌম্য স্বামীনাথম এ প্রসঙ্গে বলেন, ‘আমরা জানি যে, মডার্নার তৈরি ভ্যাকসিনটিও তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করতে যাচ্ছে, সম্ভবত জুলাইয়ের মাঝামাঝি এবং সম্ভাব্য এই ভ্যাকসিনটিও সম্ভাব্য এই ভ্যাকসিনটিও (অ্যাস্ট্রাজেনেকার থেকে) খুব বেশি দূরে নেই।’
তিনি বলেন, ‘কিন্তু আমি মনে করি অ্যাস্ট্রাজেনেকা যেখানে যেখানে ভ্যাকসিনটির ট্রায়াল চালাচ্ছে এবং যেখানে ট্রায়াল চালনোর পরিকল্পনা করছে সেসব দিক বিবেচনায় নিলে বৈশ্বিক পরিপ্রেক্ষিতে তারা সবচেয়ে এগিয়ে রয়েছে।’
প্রসঙ্গত, বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক এই ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এটি কোভিড-১৯ থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে, তা পরীক্ষা করে দেখা হবে।

ফ্লয়েড হত্যা : মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙেই যাচ্ছে

0

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে খুন হওয়ার জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। সে কারণে এর আগেই কথা উঠেছিল মিনিয়াপোলিস পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ব্যাপারে।

এবার মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানকার পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ব্যাপারে।

গত মাসে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের হাতে নির্মমভাবে কৃষ্ণাঙ্গ যুবক খুন হওয়ার পর থেকেই পুলিশের ব্যাপক সমালোচনা চলছে। এমনকি হোয়াইট হাউসের বাইরেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। একপর্যায়ে প্রাণের ভয়ে বাঙ্কারে লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া এবং তাদের ছেলে।

আর জর্জ ফ্লয়েড হত্যার পর থেকেই কৃষ্ণাঙ্গদের জীবনের নিশ্চয়তা চেয়ে আন্দোলন চলছে। মিনিয়াপোলিস থেকে আন্দোলনটি যুক্তরাষ্ট্রে ছড়িয়ে যাওয়ার পর বেশ কিছু দেশেও তার আঁচ লেগেছে।

মিনিয়াপোলিস সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার জন্য এবং সহিংসতা ঠেকানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন করা হবে। নতুন বিভাগ অবশ্যই জনগণের নিরাপত্তা এবং তাদের জানমালের নিরাপত্তা দেবে।

বিবৃতিতে আরো বলা হয়, নতুনভাবে বাহিনী গঠন করার পর তাদের যিনি প্রধান হবেন, তিনি অবশ্যই জনগণের নিরাপত্তা, জনগণের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান এবং আইনের বিভিন্ন ধারা সম্পর্কেও ওয়াকিবহাল হবেন।

তারা আরো মনে করেন, রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ এবং মানসিক সমস্যা সংক্রান্ত কোনো ইস্যু পুলিশের কাছ থেকে দূরে রাখতে পারলে ভালো হয়।

এখন পর্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটতে গেলে পুলিশ প্রধান এবং শহরের মেয়রকে জানাতে হয়, তবে এবার থেকে আরো অন্তত ১৪ জনকে এ ব্যাপারে জানাতে হতে পারে।

সূত্র : এবিসি নিউজ

ভারতে আন্তজার্তিক রুটে বিমান চলাচল বন্ধ

0

আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারতে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়। তবে কার্গো বা অন্যান্য বিমানের উপর যাদের ডিজিসিএ অনুমোদন রয়েছে সেসব চলাচল করবে।।

ভারতের করোনার আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার কারণেই আন্তর্জাতিক বিমান পরিষেবা সচল না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডিজিসিএ। ২৫ মে থেকে দেশের অভ্যন্তরে বিমান পরিষেবা সচল হয়েছে। তবে “বন্দে ভারত” মিশনের অন্তর্গত বিশেষ বিমান চলবে। তার মাধ্যমে বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

কয়েকদিন আগে বেসামরিক বিমানমন্ত্রী হরদিপ সিং পুরী জানিয়েছিলেন, সরকার বিমান পরিষেবা চালু করবে। কিন্তু টুইট করে বেসামরিক বিমানমন্ত্রী জানান আগে গন্তব্য দেশগুলোকে বিমান অবতরণের অনুমতি দিতে হবে। তিনি বলেন, বিমান পরিষেবার উচ্চ চাহিদার জন্য বিশ্ব পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়।

বেশিরভাগ দেশই ১০ শতাংশের কম আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক করতে পেরেছে এবং তারা শুধুমাত্র নিজের দেশের নাগরিককেই ঘরে ফিরিয়ে আনছে। কয়েকটি দেশ অবতরণের অনুমতি দিলেও আইসোলেশনে কড়া বিধিনিষেধ রয়েছে।

জুলাই থেকে পুরোপুরি অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাবি

0

করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির কথা চিন্তা করে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ, ইনস্টিটিউটের প্রধানদের নিয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ। তবে কয়েকটি বিভাগ বিভিন্নভাবে নিজেদের উদ্যোগে এ কার্যক্রম শুরু করে। এক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগ ও প্রযুক্তিগত সমস্যা থাকলে কর্তৃপক্ষ তাদের সহায়তা করবেন বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ইতোপূর্বে ডিন’স কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেক বিভাগ বা ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে। যে সব বিভাগ বা ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনো অনলাইন ক্লাস চালু করত পারেনি, সে সব বিভাগ বা ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্য-প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও আর্থিক সংশ্লেষসহ আনুষঙ্গিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, সেজন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেয়ার কথাও বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইউজিসির সঙ্গে অনলাইনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভায় এই সংকটকালে শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ সুবিধা দেওয়ার শর্তে অনলাইনে ক্লাস নিতে রাজি হয় দেশের সরকারি সব বিশ্ববিদ্যালয়।

বিএনপি গুজব সৃষ্টিকারীদের পক্ষ নিচ্ছে: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল সাহেবের কথায় মনে হয়, বিএনপি গুজব ও বিদ্বেষ সৃষ্টিকারীদের পক্ষ নিচ্ছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলচ্চিত্র নির্মাতাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘মহামারিতেও সরকার ভিন্নমতের প্রতি বেপরোয়া’ -মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ফখরুল সাহেব কোনটিকে ভিন্নমত বলছেন, সেটি বড় প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-বিদ্বেষ ছড়ানো যদি ভিন্নমত হয়, তাহলে ফখরুল সাহেবের বক্তব্য যারা গুজব ও বিদ্বেষ ছড়ায় তাদের সাফাই গাওয়া৷ বিএনপি নেতারা যে সকাল-বিকাল-সন্ধ্যা সরকারের যথেষ্ট সমালোচনা করতে পারছেন, সেখানে মিথ্যাচারও করা হচ্ছে, ভিন্নমতের প্রতি সরকার সহনশীল নাহলে তো এটি হতো না।’

‘একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার বিষয়ে যেভাবে অশালীন মন্তব্য করা হয়েছে, সেগুলো ভিন্নমত নয়, বিদ্বেষ’ উল্লেখ করেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, ‘সরকার কখনো ভিন্নমত দমনের চেষ্টা করেনি, করবেও না। বরং সরকার মনে করে, অবশ্যই ভিন্নমত থাকবে, সংবিধানে সে অধিকার দেয়া আছে এবং ভিন্নমত দেশ পরিচালনায় সহায়ক। কিন্তু বিএনপি নেতারা সে সুযোগ নিয়ে গুজব ও বিদ্বেষকারীদের পক্ষ অবলম্বন করছে। ‘ বিএনপি নেতা-কর্মীদের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে তাদের মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী ড. হাছান বলেন, আমরা চাই না কেউ আক্রান্ত হোক ও আক্রান্তদের আরোগ্য।

আওয়ামী লীগের অন্তত ১০জন কেন্দ্রীয় নেতাসহ কয়েক হাজার নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে লক্ষণীয় যে, মির্জা ফখরুল সাহেবের কথাতেই তাদের সংখ্যা নিয়ে সন্দেহের ছায়া আছে। তথ্যমন্ত্রী এসময় করোনায় ক্ষতিগ্রস্ত চলচ্চিত্র শিল্পকে সহায়তার লক্ষ্যে পূর্বের তুলনায় বেশি সংখ্যক চলচ্চিত্রকে মন্ত্রণালয়ের অনুদান দেবার সিদ্ধান্তের কথা জানান। চলচ্চিত্রনির্মাতাদের মধ্যে অমিতাভ রেজা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, পিপলু খান ও আবু শাহেদ ইমন বৈঠকে অংশ নেন।

করোনা: চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে

0

করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে বিভিন্ন দেশ গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ ইতিমধ্যে এই রোগের ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে। এর মধ্যে চীনা ভ্যাকসিন প্রথম ট্রায়াল সম্পন্ন করেছে। তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল বাংলাদেশে হতে পারে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের আয়োজনে ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ তথ্য জানিয়েছেন।
ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘চীনে আবিষ্কৃত করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে। এই ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও এর উৎপাদন শুরু হতে পারে। এটা বাংলাদেশের মানুষের জন্য করোনা মোকাবিলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে।’
ডা. আবুল কালাম আজাদ করোনা পরিস্থিতি নিয়ে বলেন, ‘আগে দেশে আক্রান্ত একজন থেকে আরও দু’জনের বেশি হারে এই ভাইরাস ছড়াতে পারত। কিন্তু এখন সেই রিপ্রডাকশন রেট বা আর-রেট নেমে এসেছে ১.০৫-এ। এটা খুবই ভালো লক্ষণ। এখন নিচে নামাতে পারলে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তাছাড়া এখনও প্রতিদিন সংক্রমণের যে সংখ্যা পাওয়া যাচ্ছে তা অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে।’
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮৬৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬১ জনে।
এর আগে বৃহস্পতিবার সর্বশেষ তথ্যে বলা হয়েছিল, ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৯৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে ওই দিন দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ২৬ হাজার ৬০৬ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়। এ মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১ হাজার ৬২১ জনে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
এদিকে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৫০০ জন। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে দেশটিতে এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে ২ হাজার ৪৩০ জনের।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশটির গুরুত্বপূর্ণ শহর টেক্সাস, আলাবামা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আইডাহো, মিসিসিপি, মিসৌরি, নেভাডা, ওকলাহোমা, দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও ওয়াইমিং অঙ্গরাজ্যে আবারও ভয়াবহভাবে করোনা শনাক্ত শুরু হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার মানুষের। সেরে উঠেছেন সাড়ে ১০ লাখ ৫২ হাজার। করোনায় মৃত্যু ও শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সারা বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে।

ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যায় স্বামী-শ্বশুরের ৩ দিনের রিমান্ড

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুন হত্যা মামলায় স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনের ৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

নাটোরে সুমাইয়া হত্যার প্রধান আসামি স্বামী মোস্তাক আহমেদ ও শশুর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন জিজ্ঞাসাবাদের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার বিকেলে রিমান্ড আবেদন শুনানির পর আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে এর আগে মামলার অপর দুই আসামি সুমাইয়ার শাশুড়ি ও ননদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত আগামী রবিবার শুনানির দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ২২শে জুন সুমাইয়া খাতুনকে তার শ্বশুর বাড়ির লোকজন মৃত অবস্থায় সদর হাসপাতালে ফেলে রেখে যায়। ওই দিন রাতেই সুমাইয়ার মা নুজহাত সুলতানা নির্যাতন করে হত্যার অভিযোগ এনে নাটোর সদর থানায় ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

এ ঘটনায় ওই রাতেই পুলিশ সুমাইয়ার শাশুড়ি সৈয়দা মালেক ও ননদ জাকিয়া ইয়াসমিনকে গ্রেপ্তার করে। আর বৃহস্পতিবার সকালে বগুড়ার নন্দীগ্রাম থেকে প্রধান আসামী সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেনকে ও রাজশাহীর বাঘা থেকে তার শ্বশুর জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

লাদেনকে ‘শহিদ’ আখ্যা ইমরান খানের

0

গণতন্ত্রের বেদিতে দাঁড়িয়ে জেহাদি ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ আখ্যা দিলেন ইমরান খান। বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী সাফ বলেন, “ওসামা বিন লাদেন একজন শহিদ। আমেরিকার লড়াইয়ে যোগ দিয়ে ভুল করেছে পাকিস্তান।”
সন্ত্রাসবাদীদের চারণভূমি পাকিস্তানের স্বরূপ বিশ্বের কাছে অজানা নয়। তবুও আফগানিস্তানে মার্কিন স্বার্থ রক্ষায় ইসলামাবাদকে কোটি কোটি ডলার দান করে এসেছে ওয়াশিংটন। তবে মার্কিন মসনদে বসে সেই ‘ভিক্ষা’য় লাগাম টেনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে বরফ আরও জমাট বেঁধেছে। বৃহস্পতিবার সেই বিষয় আরও স্পষ্ট করে পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে প্রাণ দিয়েছেন ৭০ হাজার পাকিস্তানি। ওই যুদ্ধে আমাদের অংশগ্রহণ উচিত হয়নি। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন একজন শহিদ।”
এদিকে, ইমরানের মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা। খোদ পাক নাগরিকদের একাংশই রীতিমতো সমালোচনায় মুখর হয়েছেন। বিশ্লেষকদের একাংশের মতে, আমেরিকাকে চাপে ফেলতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই মন্তব্য করেছেন ইমরান। তিনি ঘুরিয়ে আমেরিকার কাছে আর্থিক মদত চাইছেন। কারণ, করোনা ভাইরাসের জেরে পাকিস্তানের ভগ্নপ্রায় অর্থনীতি আরও ভঙ্গুর হয়ে পড়েছে।
উলেখ্য, গত বছর আমেরিকা সফরে গিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু সরাসরি আল-কায়দা প্রধানকে হত্যার কৃতিত্ব দাবি করেছিলেন। আমেরিকা সফরে গিয়ে সে দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, লাদেনের গোপন ডেরা খুঁজে বার করতে আমেরিকাকে সাহায্য করেছিল আইএসআই। অর্থাৎ, প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, লাদেন যে পাকিস্তানে ছিল, তা জানত ইসলামাবাদ। এবার সেই কথা থেকে একেবারে ঘুরে গিয়ে লাদেনকেই শহিদ আখ্যা দিয়ে ফের নয়া বিতর্ক উসকে দিয়েছেন ইমরান খান।

১০৫ সংসদ কর্মকর্তা-কর্মচারীসহ করোনায় আক্রান্ত ১৭ এমপি

0

জাতীয় সংসদের ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ১০৫ কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এদের মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। পাশাপাশি নতুন করে আরও ২ জন সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে ১৭ জন এমপি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২৬ জুন) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বাজেট অধিবেশনের বৈঠকে যোগ দেওয়ার আগে এমপিদের করোনা ভাইরাস পরীক্ষা করছে জাতীয় সংসদ সচিবালয়। ইতোমধ্যে এখানে ৮০ জন এমপির করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এবং চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিদিনই কর্মকর্তা-কর্মচারীদের করোনা টেস্ট করা হচ্ছে। গত ২৩ জুন পর্যন্ত টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। এতে এখন পর্যন্ত সর্বমোট ১০৫ জন কর্মকর্তা-কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এরমধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও রয়েছেন। শনিবার (২৭ জুন) পর্যন্ত এই টেস্ট কার্যক্রম চালাবে।
করোনা আক্রান্তদের মধ্যে তিন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, দুইজন সাবেক মন্ত্রীসহ ১৭ জন সংসদ সদস্য রয়েছেন। এদের মধ্যে আবার একজন সাবেক চিফ হুইপও রয়েছেন।
আক্রান্তরা হলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ (গত ১৩ জুন মারা যান)। সাবেক মন্ত্রী এবং সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম (করোনা আক্রান্ত হওয়ার পর ব্রেন স্ট্রোকে মারা যান)।
এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, নড়াইল-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাবেক চিফ হুইপ ও মোলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট থেকে নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক হুইপ ও নওগাঁ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে কেউ কেউ ইতোমধ্যে সুস্থ হয়ে গেছেন।

দেশ থেকে মানবপাচার ও শিশু পাচার বন্ধ করতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশ থেকে মানবপাচার এবং শিশু পাচার পুরোপুরি বন্ধ করার আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

যুক্তরাষ্ট্র সরকারের করা মানবপাচারের বিরুদ্ধে লড়াইকারী দেশগুলোর একটি তালিকায় বাংলাদেশ টায়ার-২ এ উন্নীত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শুক্রবার এক ভিডিও বার্তায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ড. মোমেন বলেন, ‘আমারা এ দেশ থেকে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার এগুলো বন্ধ করতে চাই। সকলের সহায়তা ছাড়া আমরা এটি করতে পারবো না।’

অবৈধভাবে যারা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন তার দায় তাদের পরিবার, আত্মীয়-স্বজন বা প্রতিবেশীরাও এড়াতে পারেন না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্র্রী আরও বলেন, ‘আপনারা বুঝে শুনে আপনাদের সন্তানদেরকে অবৈধভাবে বিদেশে পাঠাবেন না। আর অবৈধভাবে কেউ বিদেশ পাঠানোর কথা বললে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে তা অবগত করুন।’

এ বিষয়ে সরকারকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ মানবপাচার রোধে আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। এ বিষয়ে দেশবাসীকে শক্তিশালী জনমত গঠন করতে হবে।’

তবে মানবপাচার, শিশু পাচার, নারী পাচার রোধে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে বলেই বিশ্ব তার স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

এর আগে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবপাচার বিষয়ক এক প্রতিবেদনে বাংলাদেশকে ওয়াচ লিস্ট থেকে টায়ার-২ এ উন্নীত করার কথা বলা হয়।