Home Blog Page 2861

হজের জন্য নিবন্ধনকারীরা টাকা ফেরত পাবেন: ধর্ম মন্ত্রণালয়

0

করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে সৌদিআরবে হজে যাওয়া না গেলেও হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তারা টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিবন্ধনের টাকা ব্যাংক হিসেবে সুরক্ষিত রয়েছে।

তিনি বলেন, ‘যারা টাকা ফিরিয়ে নিতে চাইবে তাদের কাছে টাকা ফেরত দেয়া হবে, আবার যদি কেউ এই বছরের টাকা পরের বছরের হজের জন্য রাখতে চান, তবে সেটিও সম্ভব।’

‘অর্থ ফেরত দেয়ার বিষয়ে কোনো সমস্যা হবে না কারণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে,’ যোগ করেন সচিব নুরুল ইসলাম।

এদিকে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর খুব সীমিত পরিসরে হজ পালনের সৌদি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে বাংলাদেশ সঠিক বলে মনে করে।

প্রসঙ্গত, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদ সোমবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে ফোন করে জানান, কোভিড-১৯ মহামারিজনিত পরিস্থিতির কারণে এ বছর প্রথাগত কোনো হজ পালন করতে দেয়া হবে না।

এ বছর কেবলমাত্র একটি সীমিত সংখ্যক (অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয়ই এক হাজারের কম) লোককে হজ করতে দেয়া হবে।

এই পরিস্থিতিতে সিদ্ধান্তটিকে ‘সঠিক’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সৌদি যুবরাজকে ফোন দেয়ার জন্য ধন্যবাদ জানান।

সৌদি আরব মঙ্গলবার বলছে, করোনাভাইরাসের কারণে কেবলমাত্র ‘খুব সীমিত সংখ্যক’ লোককে এ বছর হজ করার অনুমতি দেয়া হবে। যেখানে প্রতিবছর বিশ্ব থেকে প্রায় ২০ লাখ লোক একসাথে হজ পালন করে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘হজে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মানুষ।’

‘বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শে বৈশ্বিক মহামারি হতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই আন্তর্জাতিকভাবে বহির্বিশ্বের হজ পালনকারীরা হজে অংশ নিতে পারবেন না। জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ জুলাই থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে,’ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ফলে সৌদি আরবের বাইরের কেউ এ বছর হজ পালন করতে পারবেন না। বাংলাদেশ থেকে যারা ইতিমধ্যেই সৌদি আরবে গেছেন তারা হজ পালন করতে পারবেন। তবে এই মুহূর্তে কেউ হজ করতে সৌদি আরবে যেতে পারবেন না।

নন-ক্যাডার ১৭২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

সম্প্রতি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও সরকারি দপ্তরে ১৭২৬ জন নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত পদগুলোতে আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: প্রার্থীদের http://bpsc.teletalk.com.bd অথবা http://www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অন-লাইন ফরম (বিপিএসসি ফর্ম-৫এ) পূরণ করে আবেদন করতে হবে। একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/ উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা
পদসংখ্যা: ১৩৯৪টি
দপ্তর: কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
দপ্তর: কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তর
পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ৫৯টি
দপ্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১টি
দপ্তর: তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন
পদের নাম: জুনিয়র ইন্সট্রাক্টর (ফিস প্রসেসিং)
পদসংখ্যা: ১টি
দপ্তর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি
পদের নাম: ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর
পদসংখ্যা: ১টি
দপ্তর: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মেরিন ফিশারিজ একাডেমি
পদের নাম: প্রভাষক (নন-কারিগরি)
পদসংখ্যা: পদার্থ ১টি
দপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
পদের নাম: প্রভাষক (নন-কারিগরি)
পদসংখ্যা: রসায়ন ১টি
দপ্তর: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্র অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
পদের নাম: সহকারী পরিচালক (ভূপদার্থ)
পদসংখ্যা: ৮টি
দপ্তর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
পদের নাম: সহকারী পরিচালক (ভূতত্ত্ব)
পদসংখ্যা: ১৫টি
দপ্তর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
পদের নাম: সহকারী পরিচালক (টেকনিক্যাল)
পদসংখ্যা: ১টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: ওয়ার্কসপ সুপারনিডেন্ট (আইএমটি)
পদসংখ্যা: ৪টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: ক্রাফট ইন্সট্রাক্টর
পদসংখ্যা: ২৫টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: স্টাফ ট্রেইনার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারস
পদসংখ্যা: ২টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারস
পদসংখ্যা: ৩১টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: ইন্সট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টারস
পদসংখ্যা: ৫৫টি
দপ্তর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অধীন দপ্তরসমূহ
পদের নাম: সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৪০টি
দপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ৬০টি
দপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যন্ত্র)
পদসংখ্যা: ২টি
দপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ২১টি
দপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
পদের নাম: এস্টিমেটর
পদসংখ্যা: ৩টি
দপ্তর: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

আ.লীগ একটি স্ফুলিঙ্গের নাম: তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ একটি স্ফুলিঙ্গের নাম। আওয়ামী লীগ শুধুমাত্র ক্ষমতায় থেকে জনগণের কল্যাণ করেছে তা নয়, ৭১ বছরের পথ চলায় বেশির ভাগ সময়ই দলটি ক্ষমতায় ছিল না, তখনও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।’

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আর সবচেয়ে বড় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা। ১৯৫৬ সালে আওয়ামী লীগ যখন পাকিস্তান কেন্দ্রীয় সরকার গঠন করে, তখন ভাষাদিবস সরকারিভাবে পালন করা হয়। পাকিস্তানের প্রথম সংবিধানও আওয়ামী লীগের নেতৃত্বে রচিত হয়েছিল।’

‘বঙ্গবন্ধুকে যদি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে হত্যা করা না হতো কয়েক দশক আগেই আমরা দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার চেয়ে অনেক উন্নত রাষ্ট্র থাকতে পারতাম’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে, ১৯৫০ সালের খাদ্য ঘাটতির জনপদ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ, গত সাড়ে ১১ বছরে মানুষের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য নেমে এসেছে অর্ধেকে।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মৃত্যুঞ্জয়ী জননেত্রী’ হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, মৃত্যুঞ্জয়ী জননেত্রী শেখ হাসিনা জীবনকে হাতের মুঠোয় নিয়ে বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে দেশকে নেতৃত্ব দিয়েছেন।

আওয়ামী লীগের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে -এ প্রশ্নের উত্তরে ড. হাছান বলেন, গত ৭১ বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে এসেছে। এটি দুঃখজনক যে, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এখনো আমাদেরকে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি নিয়ে কথা বলতে হয়। একটি রাজনৈতিক দল বিএনপি এখনো তাদের সহযোগী স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাতে ইসলামীর পৃষ্ঠপোষকতা করে। সাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে গঠিত পাকিস্তানের সাম্প্রদায়িকতাকে ভূলন্ঠিত করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ রচিত হয়েছিল। কিন্তু আজও এদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হয়, আমাদের অগ্রগতিকে থামিয়ে দেয়ার অপচেষ্টা চলে। এগুলো অতিক্রম করাই আমাদের চলার পথের চ্যালেঞ্জ।

ট্রায়াল শেষ হওয়ার আগেই চীনে ভ্যাকসিনের প্রয়োগ শুরু

0

যে চীন থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেই চীন থেকেই শুরু হলো ভ্যাকসিনের প্রয়োগ। ট্রায়াল পুরোপুরি শেষ হওয়ার আগেই করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে চীন।
ব্লুমবার্গ জানিয়েছে, বেইজিং শহরের কিছু সরকারি কর্মকর্তা এবং যারা রাষ্ট্রীয় কাজে বিদেশে যাওয়া-আসা করছেন তাদের ভ্যাকসিন গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।
ট্রায়াল শেষ হওয়ার আগেই চীন ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারে, সেটি জানা যায় মে মাসের শেষ দিকে। ওই সময় সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, কাদের ভ্যাকসিন দেওয়া হবে সে বিষয়ে চীনের জাতীয় টিকাদান কর্মসূচী থেকে একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে নতুন এই ভাইরাসটি গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এরপর চীনসহ অনেক দেশ ভ্যাকসিন আবিষ্কারের লড়াইয়ে নামে। চীনে এখন সংক্রমণ কমে যাওয়ায় তৃতীয় ধাপের ট্রায়াল নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
চীনে এখন পর্যন্ত পাঁচটি ভ্যাকসিন হিউম্যান ট্রায়ালের পর্যায়ে আছে। এর মধ্যে অন্তত দুটি প্রথম দুই ধাপের ট্রায়ালে ‘সাফল্য’ পেয়েছে। ভ্যাকসিনের ট্রায়ালে সাধারণত তিনটি ধাপ থাকে।
চীন জানিয়েছে, তাদের দেশে সংক্রমণ কমে আসায় ব্রাজিলে চূড়ান্ত ধাপের ট্রায়াল চালানো হবে। এর ভেতর বেইজিংয়ে সংক্রমণ বাড়তে থাকায় সেখানকার স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তা বেইজিংয়ে কাজ করছেন প্রায় দুই সপ্তাহ আগে তাদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যে কর্মকর্তারা এই মুহূর্তে বিদেশে আসা-যাওয়া করছেন, প্রথমে শুধুমাত্র তাদের চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ বা সিএনবিজি’র ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। পরে পরিধি বাড়িয়ে বেইজিংয়ের বিভিন্ন জেলার কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়।
ট্রায়ালের বাইরে আগেভাগে ভ্যাকসিন প্রয়োগের এই খবরের বিষয়ে মুখ খোলেননি চীনের কর্মকর্তারা। ব্লুমবার্গ তাদের সঙ্গে যোগাযোগ করলে কেউ মন্তব্য করতে রাজি হননি।

বিএমএ সভাপতি ডা. মহিউদ্দিন করোনায় আক্রান্ত

0

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১০ম তলার ১১৯ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ তার হাসপাতাল ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার রাতে তার শ্বাসকষ্ট হচ্ছিলো। পরে তাকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেয়া হয়। মঙ্গলবার (২৩ জুন) তার শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রয়েছে। তার ডায়াবেটিস রয়েছে। তার কিছু পরীক্ষা নীরিক্ষা করানো হচ্ছে।

ঢামেক হাসপাতালের উপ পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, তাকে হাসপাতালের নতুন ভবনের কেবিনে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য।

উপযুক্ত পরিবেশ হলেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

0

উপযুক্ত পরিবেশ তৈরি হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি ও সমমান) নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এইচএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি জাতীয় সংসদে এ সব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।’
শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।’
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রস্তুতি সম্পন্ন : মেয়র তাপস

0

করোনার সংক্রমন রোধকল্পে লকডাউন বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার সাথে সাথেই লকডাউন বাস্তবায়ন নিয়ে ডিএসসিসি প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করে এবং পরের দিনই কেন্দ্রীয় বাস্তবাযয় কমিটির সমন্বয় সভা করেছে। আমরা প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। এখন এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’
মেয়র জানান, এলাকাভিত্তিক সিদ্ধান্ত পাওয়ার পর লকডাউন বাস্তবায়নে ইতোমধ্যে ঘোষিত ৪৮ থেকে ৭২ ঘন্টা সময়ের আগেই তা বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করেও আওয়ামী লীগ কখনো নীতি-আদর্শ থেকে বিচ্যুত হয়নি উল্লেখ করে ব্যারিস্টার তাপস বলেন, গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। তারই নেতৃত্বে এই করোনা মহামারীকেও অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংসদে ৬ বিল উত্থাপন

0

জাতীয় সংসদে আজ ৬টি বিল উত্থাপন করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপিতত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে বিলগুলো উত্থাপন করেন।
উত্থাপিত বিলগুলোর মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উত্থাপন করেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০ ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২০। পরীক্ষা নিরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য এ বিল দুটি শিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পক্ষে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যাবহার বিল, ২০২০ উত্থাপন করেন। পরীক্ষা- নিরীক্ষা করে ৫ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফিস ওসমান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিল, ২০২০ উত্থাপন করেন। ৬ সপ্তহের মধ্যে বিলটি পরীক্ষা-নিরীক্ষার করতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করেন। বিলটি ৩০ দিনের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহণ পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী আকাশ পথে (মন্ট্রিল কনভেনশন) বিল, ২০২০ উত্থাপন করেন। এ বিলটি এক মাসের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্ররণ করা হয়।

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪১২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৪১২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৪৪ হাজার ১১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৫৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৮০ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৭ হাজার ৬৩৫ জন।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় বুলেটিনে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪ লাখ ৭৪ হাজারের বেশি। তবে সাড়ে ৪৯ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

আজ বাজেট অধিবেশনে করোনা নেগেটিভ এমপিরাই যোগ দেবেন

0

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৭ দিন বিরতির পর আজ মঙ্গলবার আবার বসছে। তবে চলমান এ অধিবেশনে থাকছেন না সব সংসদ সদস্য (এমপি)। শুধু করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া এমপিরাই বৈঠকগুলোতে যোগ দিতে পারবেন। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে এখন পর্যন্ত মোট ৯১ জন সংসদ সদস্য কোভিট-১৯ পরীক্ষা করিয়েছেন। তবে এখন পর্যন্ত নতুন করে কারো পজেটিভ রিপোর্ট পাওয়া যায়নি।
সংসদের চিফ হইপ নূর-ই-আলম চৌধুরী জানান, পরীক্ষায় যারা পজেটিভ হবেন, তাদের সংসদে না আসতে অনুরোধ জানানো হয়েছে।
সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে খোঁজ নিয়ে জানা যায়, সোমবার ২৬ জন এমপি নিজেদের করোনা টেস্ট করিয়েছেন। এর আগে রবিবার ৪৫ জন ও শনিবার ২০ জন কোভিট-১৯ পরীক্ষা করান। এর মধ্যে ২০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, করোনা নেগেটিভ নিশ্চিত হয়েই এমপিরা সংসদে যোগ দেবেন। পরিবর্তিত পরিস্থিতির কারণে এমপিদের নমুনা পরীক্ষা করার অনুরোধ করা হয়েছ। এটা বাধ্যতামূলক নয়, তবে সকলের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পরীক্ষায় যারা পজেটিভ হবেন, তাদের সংসদে না আসতে অনুরোধ জানানো হয়েছে। সে ভাবেই বাজেট আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা চূড়ান্ত হয়েছে।
এমপিদের রোস্টারের বিষয়ে তিনি বলেন, ৮০-৮২ জন করে তালিকা করা হয়েছে। নির্ধারিত রোস্টারভুক্ত এমপি ১৭০ জনের কম বেশি হতে পারে।
সংসদ সচিবালয়ের আইনশাখা সূত্রে জানা গেছে, চলতি অধিবেশন চলবে আর মাত্র চার কার্যদিবস। এক সপ্তাহ বিরতির পর আজ ২৩ জুন থেকে অধিবেশন বসছে। ২৪ জুন প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে এবং ২৯ জুন অর্থ বিল এবং ৩০ জুন বাজেট পাস হবে। আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপির নমুনা পরীক্ষার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে।