Home Blog Page 2865

করোনা : একদিনেই বিশ্বে রেকর্ড আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার

0

একদিনে অতীতের সব রেকর্ড ভেঙে দিল করোনা ভাইরাসের সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ ৮৩ হাজার মানুষ। যা একদিনে আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত সর্বোচ্চ। মার্চ, এপ্রিল মাসে যখন ইউরোপ এবং আমেরিকা এবং চিনে করোনা সংক্রমণ শীর্ষে পৌঁছেছিল, তখনও একদিনে এত বেশি মানুষ আক্রান্ত হননি।
গতকাল রোববার বিশ্ব সাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যায় রেকর্ড বৃদ্ধির ফলে বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৭ লক্ষ পেরিয়ে গেছে। ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে ব্রাজিলে। সেদেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৭১ জন। দ্বিতীয় স্থানে আমেরিকা। মার্কিন মুলুকে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬১৬ জন। একদিনে সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে ভারত। এদেশেও আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ। হু’র পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৪৩ জনের। ফলে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার পেরিয়েছে। আশঙ্কার কথা হল, এই নতুন সংক্রমণ এবং মৃত্যুর দুই তৃতীয়াংশই আসছে দুই আমেরিকা মহাদেশ থেকে। যা চিন্তা বাড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তাদের। বিশ্বে দ্বিতীয়বার করোনা সংক্রমণের ‘বিস্ফোরণ’ হতে পারে বলে আশঙ্কা করছে হু।
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠকে ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার করোনা সংক্রমণের গতি নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।
তিনি বলেন,” এই ভাইরাসটি এখনও দ্রুত গতিতে ছড়াচ্ছে। এটা আগের মতোই মারাত্মক। বেশিরভাগ মানুষের এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। গোটা বিশ্ব এখন বিপজ্জনক পরিস্থিতিতে।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল ল্যাটিন আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন।
তার কথায়, ল্যাটিন আমেরিকা থেকেই এই মুহূর্তে সবচেয়ে বেশি সংক্রমণের খবর আসছে। দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। মধ্যপ্রাচ্যেও ভাইরাসটি দ্রুত গতিতে ছড়াচ্ছে। যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত। ঘেব্রিয়েসুস সেদিন যে আশঙ্কা প্রকাশ করেছিলেন সেটাই সত্যি হচ্ছে।

আদালত খুলে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন

0

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে নিয়মিত আদালত খুলে দেওয়ার জন্য দাবি জানিয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ড. মমতাজ উদ্দিন আহম্মদ মেহেদী আজ রবিবার এ আবেদন করেন। ই-মেইলে মাধ্যমে এবং সরাসরি এ আবেদন করা হয়েছে বলে জানান ওই আইনজীবী নেতা।

আবেদনে বলা হয়, গত ১৩ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং ২৬ মার্চ থেকে দেশের সকল আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত তিনমাস নিয়মিত কোর্ট করতে না পারায় অধিকাংশ আইনজীবী চরম অর্থ সংকটে পড়েছেন এবং বিচারপ্রার্থী জনগণের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যে সরকার ভার্চুয়াল বিচার ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ আইনজীবীর প্রশিক্ষণ না থাকায় ও ইন্টারনেট সুবিধার অভাবে ভার্চুয়াল কোর্টে মামলা করতে পারছেন না।

আবেদনে বলা হয়, বর্তমানে করোনা পরিস্থিতির কারণে নিয়মিত কোর্ট না থাকায় সাজাপ্রাপ্ত আসামি যাদের আপিল দায়রা জজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন আছে, তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত। হাজার হাজার আসামি পলাতক আছে, তারা আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ফেরারি জীবন-যাপন করছেন। এ ছাড়া হস্তান্তরযোগ্য দলিল আইন ব্যতিত অন্য কোনো আইনে নতুন কোনো মামলা দাখিল করা যাচ্ছে না। এ অবস্থায় আইনজীবীদের মধ্যে মারাত্মক অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আবেদনে বলা হয়, জীবন তো আর থেমে থাকতে পারে না। জীবিকা ছাড়া জীবন অচল। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল আদালত খুলে দিতে অনুরোধ জানাই।

স্বাস্থ্যবিধি মেনে লন্ডন রুটে ফ্লাইট চালবে নিয়মিত

0

করোনার কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটের ফ্লাইট শুরু করলে। ১৮৭ জন যাত্রী নিয়ে আজ রবিবার (২১ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি ঢাকা ত্যাগ করে। তবে স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ঢাকা-লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট চলবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ রবিবার (২১ জুন) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট বিজি ০০১ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাঙচিল) ১৮৭ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ঢাকা-লন্ডন ঢাকা রুটে আপাতত সপ্তাহে একদিন প্রতি রবিবার বিমান ফ্লাইট পরিচালনা করবে।

এতে আরো বলা হয়, বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকেকে ট্রাভেল হাইজিন কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত বিধি মোতাবেক যাত্রীদের আসন বন্টন, ফ্লাইটে যাত্রী সেবায় নিয়োজিত কেবিন ক্রুদের অবশ্য পালনীয় স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ, আইকাও এর নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এয়ারক্রাফট জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনের মাধ্যমে যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মোতাবেক নিরাপদ পরিবেশ বজায় রেখে বিমান শিডিউল ফ্লাইটের যাত্রা শুরু করেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর করোনা জয়

0

করোনাভাইরাস জয় করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ রবিবার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।

আজ রবিবার রাতে একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১২ জুন করোনা শনাক্তের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

জেলখানায় ভার্চুয়াল সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

0

বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব জেলখানায় ভার্চুয়াল সিস্টেম চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিস্টেম স্থাপন করে মামলা-মোকাদ্দমা ডিজিটাল পদ্ধতিতে যাতে চালানো যায় সে ব্যবস্থার তাগিদ দিয়েছেন তিনি।

আজ রবিবার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে বলেন, জামালপুরের কারাগারে ভার্চুয়াল কোর্ট করতে হবে যাতে মামলা মোকাদ্দমা ডিজিটালই সম্ভব। শুধু জামালপুরই নয় অন্যান্য জেলা কারাগারে সার্বিকভাবে ভার্চুয়াল সুযোগ-সুবিধা থাকতে হবে। অনেক সময় (আসামিকে) তাকে নেয়ার দারকার নেই। ওখানে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেয়াই সেইফ।

পরিকল্পনামন্ত্রী বলেন, কারাগারে যেন ফ্যান ও টিভি দেখার ব্যবস্থা থাকে। আর কারাগারে যারা পণ্য তৈরি করে তারা যেন সে পণ্য বিক্রির ৫০ শতাংশ লাভ পায়। বাড়িতে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারে। সকল জেলেই এটা করতে হবে।

তিনি বলেন, সংস্কার শুধু জামালপুর নয়, অন্যান্য জেলকেও সংস্কার করতে হবে। মিনিমাম চমৎকার আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে যারা জেলের বাসিন্দা তারা যেন মোটামুটি মানসম্পন্নভাবে থাকতে পারে।

এর আগে একনেক সভায় এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বাড়াতে ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮০ এমপির জন্য বরাদ্দ ৬৪৭৭ কোটি টাকা বরাদ্দ ও প্রায় ৯ হাজার ৪৬০ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পরে প্রধানমন্ত্রী তার সরকারের মন্ত্রিপরিষদ সদস্য, সাবেক ও বর্তমান সাংসদসহ দেশে এবং প্রবাসে করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি এবং এর কবল থেকে সকলের মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

৬৫ এমপির ২০ জনের করোনা নেগেটিভ, বাকিদের ফল কাল

0

করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য রবিবার (২১ জুন) ৪৫ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) ২০ জন সংসদ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। আর আজ নেওয়া নমুনার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।

আজ রবিবার সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন ১৭০ জন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক ২৩ জুন থেকে আবার শুরু হচ্ছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন। করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতিতে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সংসদের কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।

এ বিষয়ে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, এই পরীক্ষা করা বাধ্যতামূলক নয়। অধিবেশনের আগামী চার কার্যদিবসে অংশ নেবেন এমন ১৭০ এমপিকে কভিড-১৯ পরীক্ষার জন্য চিঠি দিয়েছি। আমরা সবার স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এটি করছি। কারণ, সংসদে ইতিমধ্যে অনেকের করোনা ধরা পড়েছে। আমরা চাই, এটি আর ছড়িয়ে না পড়ুক।

করোনার নতুন নাম ‘কুং ফ্লু’ রাখলেন ট্রাম্প

0

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পৃথিবী। এরই মধ্যে বিশ্বজুড়ে মারণ ভাইরাসে প্রাণ গেছে ৪ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত প্রায় ৯০ লাখ। সবচেয়ে বেশি ক্ষতির শিকার মার্কিন যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান এই সংখ্যার দিকে তাকিয়ে ফের একবার চীনকে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, কটাক্ষ করে এই ভাইরাসকে চীনা ‘কুং ফ্লু’ আখ্যা দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো শনিবার ওকলাহোমার তুলসা এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। এই সমাবেশে তিনি বলেন, কভিড-১৯ এমন একটি রোগ, ইতিহাসের অন্যান্য রোগের চেয়ে যার বেশি নাম রয়েছে।

ট্রাম্প বলেন, ‘করোনা নয়, আমি এটার নাম দিতে পারি ‘কুং ফ্লু’। আমি এটার ১৯টি সংস্করণের নাম দিতে পারি। অনেকেই এটাকে ভাইরাস বলেন। অনেকেই ফ্লু বলেন। পার্থক্য কি? আমি মনে করি- আমাদের কাছে এর নামের ১৯ অথবা ২০টি সংস্করণ রয়েছে।

‘কুং ফু’ চাইনিজ মার্শাল আর্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। সেটি বিবেচনা করে এবং ভাইরাসটির উৎপত্তি চীনে হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট করোনাভাইরাসকে কুং ফ্লু নামে ডাকলেন। এছাড়া বক্তৃতার সময় মার্কিন এই প্রেসিডেন্ট কভিড-১৯ কে চীনা ভাইরাস বলেও মন্তব্য করেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে মারা গেছেন এক লাখ ১৯ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন ২২ লাখের বেশি।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে এই ভাইরাসটির উৎপত্তি হয়। তারপর থেকে বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাসে সংক্রমণ মৃত্যু প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেট দলীয় সাবেক ভাইস-প্রেসিডেন্ট ৭৭ বছর বয়সী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সূত্র- এনডিটিভি।

সুশান্তের মৃত্যু, প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

0

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে এবার নায়কের সবশেষ প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি করেছেন বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হয়েছে। গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী পরিচালক-প্রযোজক করণ জোহার, একতা কাপুর, নায়ক সালমান খান ও পরিচালক সঞ্জয় লীলা বানশালিসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

প্রথম মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। আর এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়েছে।

সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশ রিয়াকে দীর্ঘ সময় ধরে জেরা করে। জেরায় রিয়া পুলিশের কাছে সুশান্তের সঙ্গে তার প্রেম ও ঝগড়ার কথা স্বীকার করেন। আরও একটি সূত্র বলছে, সুশান্তের পরিবার রিয়াকে বিশেষ পছন্দ করছিলেন না। সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সে কথাও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন।

গত সপ্তাহের রবিবার অভিনেতা সুশান্তের ঝুলন্ত মরদেহ তার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার করে ডিপ্রেশনের কিছু ওষধ এবং প্রেসক্রিপশন। যা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল, অভিনেতা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের রিপোর্টেও তার মুত্যুকে আত্মহত্যাই বলা হয়।

অভিনেতা মাসুম আজিজ হাসপাতালে

0

নাট্যকার, অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

গোলাম কুদ্দুছ বলেন, শনিবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মাসুম আজিজ। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। হার্টের সমস্যার পাশাপাশি বাধক্যজনিত রোগে ভুগছেন এই শিল্পী।

মাসুম আজিজ একাধারে অভিনেতা, নাট্যকার ও নির্দেশক হিসেবে মঞ্চে খ্যাতি কুড়িয়েছেন। তবে তারকা খ্যাতি পেয়েছেন টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে। হুমায়ূন আহমেদের পরিচালনায় একাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

এছাড়া চলতি প্রজন্মের অনেক নির্মাতার পরিচালনায় অভিনয় করেছেন। মাসুম আজিজের রচনা ও নির্দেশনায় কিছুদিন আগেই মঞ্চে এসেছে নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।

সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন সুশান্তের বোন

0

সোশ্যাল মিডিয়া থেকে নিজের প্রোফাইল ডিলিট করে দিলেন সুশান্ত সিং রাজপুতের বড়বোন? ভাইয়ের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানান কিছু শেয়ার করছিলেন সুশান্তের আমেরিকা নিবাসী বড়বোন শ্বেতা সিং কৃতি। তবে এই মুহূর্তে শ্বেতার ফেসবুক ও ইনস্টাগ্রামের কোনও প্রোফাইল দেখা যাচ্ছে না।

সুশান্তের বড়বোন শ্বেতা তাঁর শেষ পোস্টে আদরের ভাই সুশান্তের উদ্দেশ্যে লিখেছিলেন, ”মেরা বাবু, মেরা বাচ্চা আর শারীরিকভাবে আমাদের সাথে নেই, তবে এটা ঠিক আছে…। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে ছিলে। তবে আমি এও জানি তুমি সাহসের সঙ্গে সবকিছুর সঙ্গে যুদ্ধ করেছ। দুঃখিত আমার সোনা … তোমাকে যে সমস্ত বেদনার মধ্যে কাটাতে হয়েছিল তার জন্য দুঃখিত …। আমি যদি তোমার সমস্ত কষ্ট নিয়ে আমার সমস্ত সুখ তোমাকে দিতে পারতাম…”।

শ্বেতা আরও লিখেছিলেন, ”তোমার দুটো চোখ বিশ্বকে শিখিয়েছিল কীভাবে স্বপ্ন দেখতে হয়। তোমার নিস্পাপ হাসিতে, তোমার হৃদয়ের সততা প্রকাশ পেত। তুমি সবসময় ভালোবাসা পাবে। তুমি যেখানেই থাকো ভালো থাকো। তুমি শুধু এটাই জানবে, তোমাকে সবাই নিঃশর্তভাবে ভালোবাসবে।”

তবে এই মুহূর্তে শ্বেতা সিং কৃতির এই পোস্ট ও ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল কিছুই দেখা যাচ্ছে না। তবে তিনি তাঁর প্রোফাইল ডিলিট করেছেন, নাকি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন সেটা স্পষ্ট নয়।