Home Blog Page 2867

করোনা টেস্ট কমানোর নির্দেশ ট্রাম্পের

0

নমুনা পরীক্ষা বেশি বেশি হওয়ার কারণেই যুক্তরাষ্ট্রে অনেক বেশি রোগী পাওয়া যাচ্ছে বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য সংশ্লিষ্টদের করোনা টেস্টের হার কমিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার ওকলাহোমার টুলসা শহরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যখন এত বেশি পরীক্ষা করা হবে, তখন অনেক বেশি রোগী শনাক্ত হবে। এ কারণে আমার লোকদের বলেছি, পরীক্ষা কমিয়ে দিতে।
তবে পরীক্ষা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এ দাবি উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি (ট্রাম্প) অবশ্যই মজা করছিলেন। করোনা পরীক্ষায় আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি, ইতোমধ্যেই আড়াই কোটির বেশি পরীক্ষা করা হয়েছে।
এদিন ট্রাম্প বলেন, চীন ও ইউরোপ ভ্রমণকারীদের প্রবেশ বন্ধ করে দেয়ায় তার সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মানুষের প্রাণরক্ষা হয়েছে। কিন্তু এমন ‘বিস্ময়কর কাজের’ পরেও মিডিয়া তাকে প্রাপ্য ক্রেডিট দিচ্ছে না, বরং ভুয়া খবর প্রচার করছে।
বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে সেখানে অন্তত ২৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ২১ হাজারেরও বেশি। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এখনও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।
গত সোমবার বয়স্ক নাগরিকদের সহযোগিতা-বিষয়ক এক সভাতেও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, করোনা টেস্ট কমিয়ে দিলেই রোগীর সংখ্যা কমে যাবে।
এর আগে,করোনাভাইরাস প্রতিরোধে শরীরে জীবাণুনাশক ইনজেকশন নেয়ার মতো অদ্ভুত পরামর্শ দিয়েও বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

0

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন সাহারা খাতুনের অক্সিজেন ভেন্টিলেটরও খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। মাঝে মধ্যে কথাও বলছেন।
আজ রোববার (২১ জুন) সকালে সাহারা খাতুনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন- ওনার (সাহারা খাতুন) অবস্থা ভালোর দিকে যাচ্ছে। প্রেসার নরমাল আছে। তবে তাকে আরও কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সাহারা খাতুনের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি।
এদিকে সাহারা খাতুনের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে চান তার পরিবার। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।
৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত। গত ৩ জুন ভোর ৪টা ৪০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে তিনি ইউনাইডেট হাসপাতালে ভর্তি হন। এখন পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট আফসানা আরার তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে। আইসিইউতে তার সার্বিক বিষয় দেখভাল করছেন আইসিইউ কনসালটেন্ট ওমর ফারুক।

পাকিস্তানি ড্রোন ভূপাতিতের দাবি ভারতে

0

জম্মু কাশ্মিরের কাঠুয়ার কাছে একটি অস্ত্রবোঝাই ড্রোন ভূপাতিত করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)। দেশটির পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি এম৪ রাইফেল, দুটি ম্যাগাজিন এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি ড্রোনটি ব্যবহার করে ‘সন্ত্রাসীদের’ কাছে অস্ত্র পৌঁছানোর চেষ্টা করেছে পাকিস্তানি বাহিনী।
কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ পুরনো। পারমাণবিক শক্তিধর দুই দেশ পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করলেও প্রত্যেকে আলাদা অংশ শাসন করে। ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের স্বায়ত্তশাসন ও রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে ফেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। ওই পদক্ষেপ ঘিরে কাশ্মিরে আরোপ করা কঠোর বিধিনিষেধ এই বছর খানিকটা শিথিল হলেও বেড়েছে ভারতীয় নিরাপত্তা অভিযান। ভারতীয় কর্তৃপক্ষের কাছে সন্ত্রাসী আখ্যা পাওয়া কাশ্মিরে দিল্লির শাসনের বিরোধিতাকারীরাই মূলত এই অভিযানের লক্ষ্য। পাকিস্তানি কর্তৃপক্ষ এসব ‘সন্ত্রাসীদের’ অস্ত্র সহায়তা দিয়ে থাকে বলে অভিযোগ ভারতের।
কাশ্মিরের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার ভূপাতিত করা ড্রোনটি ব্যবহার করে আলী ভাই নামে এক সন্ত্রাসীর কাছে অস্ত্র পৌঁছানো হচ্ছিল। ড্রোনটিতে তার নাম লেখা ছিল।’
তিনি বলেন, ‘আট ফুট লম্বা ড্রোনটি কাঠুয়া সেক্টরে বিএসএফ’র একটি তল্লাশি চৌকির উল্টো দিকে পাকিস্তানি অংশ থেকে পরিচালনা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।’
ভারতীয় কর্তৃপক্ষের দাবি শনিবার ভোর ৫টা ১০ মিনিটের সময় ভারতীয় সীমানার ২৫০ মিটার ভেতরের আকাশে উড়তে দেখেন বিএসএফ সদস্যরা। পরে নয় রাউন্ড গুলি ছুড়ে এটিকে ভূপাতিত করা হয়। ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই একই ধরনের অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে ভারত।

ব্রাজিলে করোনার তাণ্ডবে লাশের মিছিল ৫০ হাজার ছাড়াল

0

সময়ের সঙ্গে মহামারি রূপে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে মৃত্যুপুরী হয়ে ওঠা ব্রাজিলে মোট প্রাণহানির সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ শুরুর মাত্র চার মাসের মধ্যেই এত বিপুল সংখ্যক লোকের প্রাণ কাড়ল ভাইরাসটি।
করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫০ হাজার ৫৮ জন। একই সঙ্গে এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৭০ হাজার ১৩৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। একমাত্র যুক্তরাষ্ট্রেই এরচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ও মারা গেছেন।
গত ২৬ ফেব্রুয়ারি প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় ব্রাজিল। এরপর থেকেই হু হু করে বাড়ছে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইউরোপের পর করোনা সংক্রমণের নতুন কেন্দ্র হয়ে উঠেছে এ অঞ্চলটি।
ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৭১ জন, মারা গেছেন ৯৬৮ জন। এর আগের দিন অবশ্য দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের বেশি ছিল, মারা গিয়েছিলেন ১ হাজার ২২১ জন।
দেশটিতে আক্রান্তদের সংখ্যা অত্যধিক হলেও সুস্থ হয়ে ওঠার হারও যথেষ্ট। সরকারি হিসাবে, ব্রাজিলে এখন পর্যন্ত ৫ লাখ ৪৩ হাজার ১৮৬ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে নিহত ৩

0

ইংল্যান্ডের রিডিং শহরে ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি পার্কে এ হামলার ঘটনা ঘটে।
বর্তমানে ঘটনাস্থলে কাউন্টার টেররিজম কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি।
গ্রেফতার ব্যক্তি লিবিয়ার নাগরিক বলে ধারণা করছেন নিরাপত্তাকর্মীরা।
তবে এ হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, লোকটি ভিড়ের মধ্যে সামনে যাকে পাচ্ছিলেন তাকেই ছুরিকাঘাত করছিলেন।
হামলার ঘটনায় হতাহতের প্রতি সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সঙ্গে জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

করোনায় যুগ্মসচিবের মৃত্যু

0

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কম্পিউটার উইংয়ের পরিচালক (যুগ্মসচিব) জাফর আহম্মদ খানের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর সরকারি কর্মচারী কল্যাণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিবিএস কম্পিউটার উইংয়ের উপ-পরিচালক মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, তার শরীরে প্লাজমা থেরাপি দেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই না ফেরার দেশে চলে যান সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

উল্লেখ্য, সারা দেশে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া কৃষি শুমারির (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) প্রকল্পের পরিচালক ছিলেন তিনি।

মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে বিশ্ব : ডব্লিউএইচও

0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বিশ্ব মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। ব্রাজিলে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হওয়া এবং আমেরিকার দেশগুলোতে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শুক্রবার ডব্লিউএইচও এ বিষয়ে সতর্ক করলো।

এদিকে কলম্বিয়া ও মেক্সিকো করোনা সংক্রমণের নির্মম মাইলফলক পাড়ি দিয়েছে। দেশ দুটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ হাজার ও ২০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপে করোনার সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু এশিয়ার কিছু অংশে করোনা তার মরণ থাবা বসাচ্ছে।

করোনা ছড়িয়ে পড়া রোধে নেয়া পদক্ষেপসমূহের কারণে অর্থনৈতিক ক্ষতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিচ্ছিন্ন থাকার বিষয়ে ছাড় না দেয়ার ব্যাপারে সতর্ক করেছে।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব নতুন ও বিপদজনক পর্যায়ে রয়েছে। অনেক লোকই বাড়িতে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছেন। কিন্তু ভাইরাসটি এখনও দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। বিশ্বে করোনা ভাইরাসে ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৮৬ লাখ মানুষ।

এদিকে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আমেরিকার পর বিশ্বে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে একদিনে প্রায় ৫৫ হাজার লোক সংক্রমিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখেরও বেশি। মারা গেছে প্রায় ৪৯ হাজার লোক।

মেক্সিকোতে সংক্রমণ অনেক বেশি হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে সবকিছু পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে। বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক সংক্রমিত ও মারা গেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজারেরও বেশি। তবে দেশটির শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফুসি এক সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা নতুন করে লকডাউন জারি করবে না।

তিনি বলেন, এর চেয়ে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টার ওপর জোর দেয়া হবে।

তিনি ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী হয়ে বলেছেন, প্রাথমিক ফলাফলগুলো উৎসাহব্যঞ্জক। বাসস

গালওয়ান চীনের হাতেই আছে: বেইজিং

0

বেশ কয়েকদিন ধরেই লাদাখের গালওয়ান উপত্যকা নিয়ে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার মধ্যেই গালওয়ান চীনের অধীনেই আছে বলে জানালো বেইজিং।

আজ শনিবার ভারতের নয়াদিল্লীতে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমন তথ্য জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনন্দবাজার পত্রিকার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান এর উদ্ধৃতি দিয়ে জানানো হয়, গালওয়ান সীমান্তে আগে থেকেই চীনা সেনারা টহল দেয়। গত এপ্রিলে ভারতীয় সেনারা গালওয়ানে অবস্থিত প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর রাস্তা সেতু ও অবকাঠামো নির্মাণ করলে চীন সেখানে বাধা দেয়। এরপর ভারতীয় সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পার হয়ে উস্কানি দিলে চীনা সেনা তার জবাব দিতে বাধ্য হয়।

৬ মে রাতে ভারতীয় সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চীনা এলাকায় ঢুকে ব্যারিকেড ও বেড়া তৈরি করে ঘাঁটি গেড়ে বসে। তার ফলে ওই এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখতে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ করতে বাধ্য হয় চীনা সেনা।

বিবৃতিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক দফায় ভারত ও চীনের সামরিক ও কূটনৈতিক স্তরে যোগাযোগ করা হলে ভারত চীনা এলাকায় তৈরি করা অবকাঠামো ও সেনা প্রত্যাহার করে নেয়।

তারপর ৬ জুন দু’দেশের সেনা কর্মকর্তা পর্যায়ে বৈঠক করে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেয়। সেখানে সিদ্ধান্ত হয়, টহল দেয়ার সময় ভারতীয় সেনারা গালওয়ান নদীর মোহনা পেরোবে না। সেইসাথে সেখানে ভারতীয় সেনারা কোন ব্যারিকেড বা বেড়াও তৈরি করবে না। আলোচনার মাধ্যমে দফায় দফায় সেনা প্রত্যাহার করা হবে।

চীন দাবি করছে, ১৫ জুন বিকেলে আবার ‘উস্কানি দিতে’ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরোয় ভারতীয় সেনা।
এসময় চীনা সেনার একটি দল তাদের সাথে আলোচনা করতে গেল তাদের উপর হামলা চালায় ভারতীয় সেনারা। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই সেনাবাহিনীর সাথে তীব্র লড়াই শুরু হয়।

চীন বলছে, ভারতের এমন উস্কানিমূলক আচরণের কারণেই দুই দেশের মাঝে সম্পর্কের অবনতি হয়। চীন ভারতের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানায়।

চীন দাবি করছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোনালাপের সময়ও চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই স্পষ্টভাবে এসব বিষয় ব্যাখ্যা করেছেন। সেইসাথে ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে রাখতেও অনুরোধ করা হয় চীনের পক্ষ থেকে।

মহেশ ভাটের কথা শুনে সুশান্তের সঙ্গে বিচ্ছেদ করেছিলেন রিয়া

0

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যর সঙ্গে বারবার উঠে আসছে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। রিয়ার সঙ্গেই নাকি সম্পর্কে ছিলেন সুশান্ত সিং রাজপুত। তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল নভেম্বরে। বাড়িতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু করেই সবার আগে রিয়া চক্রবর্তীকে জেরা করেছে মুম্বাই পুলিশ। টানা ১১ ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে অনেক কথাই খোলসা করেছেন রিয়া। শোনা যাচ্ছে, তিনি স্বীকার করেছেন তার সঙ্গে সুশান্তের সম্পর্কের অবনতি হয়েছিল । তিনি জানিয়েছেন, সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন ।

লকডাউনের শুরুতে একই সঙ্গে ছিলেন সুশান্ত-রিয়া । এরপর কোনও কারণে মনোমালিন্য হওয়ায় নিজের এক বান্ধবীর বাড়ি চলে যান অভিনেত্রী। তারপর থেকে সুশান্তের ফোন ধরাও প্রায় বন্ধ করে দেন। মৃত্যুর আগের রাতেও রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। ফোন ধরেননি রিয়া। শুধু তাই নয়, মহেশ ভাটের পরামর্শ মেনে সুশান্তের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চেয়েছিলেন রিয়া, এমনটাও শোনা গেছে ।

সুশান্তের বান্দ্রার ওই বাড়িটি নাকি ভৌতিক ছিল। বলিউড লাইফের রিপোর্ট অনুযায়ী, রিয়া পুলিশকে জানিয়েছেন, সুশান্তের সঙ্গে ওই বাড়িতে থাকাকালীন বাড়িটার কিছু কিছু ঘটনা অস্বাভাবিক লেগেছিল তাদের। এমনকি এই বাড়ি পরিবর্তন করার কথাও বলেছিলেন সুশান্ত ।

অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর বান্দ্রার কেপ্রি অ্যাপার্টমেন্টের এই বিলাসবহুল বাড়িটায় ওঠেন সুশান্ত । তিন বেডরুমের এই বাড়িটাকে নিজের মনের মতো করে সাজিয়েছিলেন তিনি। সমুদ্রের ধারে বাড়ি নিয়েছিলেন, যাতে পরিষ্কার রাতের আকাশ দেখা যায়। প্রতি মাসে সাড়ে ৪ লাখ রুপি বাড়ি ভাড়া দিতেন সুশান্ত। কিন্তু সেই বাড়িই নাকি ছিল ভৌতিক!

দেশে ফিরেছেন এন্ড্রু কিশোর

0

আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ঢাকায় ফিরেছেন। টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে ১১ জুন রাত আড়াইটার একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি নিজের মিরপুরের বাসাতেই অবস্থান করছেন।

গণমাধ্যমকে এন্ড্রু কিশোর বলেন, কয়েক দিন হলো দেশে এসেছি। তবে শরীরের অবস্থা এখন ভালো নয়। কোলাহলমুক্ত থাকতে ডাক্তারের কড়া নির্দেশ, সেই নির্দেশনা মেনেই চলছি।

অসুস্থ অবস্থায় গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলেন এন্ড্রু কিশোর। গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।