Home Blog Page 2870

গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে সহায়তা করবে জাপান

0

জাপান সরকার জানিয়েছে দুদেশের মধ্যে গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে তারা।
শুক্রবার ঢাকার জাপান দূতাবাস বলে, ‘আমরা আশা করছি বাংলাদেশ শিগগিরই চলমান সংকট কাটিয়ে উঠবে যাতে দুটি দেশ সম্পর্ক আরও গভীর করতে পারে।’
জাপান বলছে, সে দেশ থেকে অন্য দেশে ফিরতি ফ্লাইটের জন্য কোনো নির্দিষ্ট বাধা দিচ্ছে না।
বাংলাদেশসহ ১১১টি দেশে গত ১৪ দিনের মধ্যে যেসব অ-জাপানী ছিলেন বা সফর করেছেন তাদের বিশেষ পরিস্থিতি ছাড়া জাপানে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশকে সমর্থন করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাপান।
ঢাকা থেকে জাপানের উদ্দেশে যাওয়া ফ্লাইটের ওপর ‘নিষেধাজ্ঞার’ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়ায় দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করা হয়েছে।
জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা দেশের বিমানবন্দরে যথাযথভাবে কোয়ারেন্টাইন ব্যবস্থা গ্রহণ করে। যাদের মধ্যে রয়েছে যাত্রীদের নিজে থেকে উপসর্গের ঘোষণা দেয়া, শরীরের তাপমাত্রা মাপা এবং প্রয়োজনে পিসিআর টেস্টিং (১৬ জুন থেকে ১১১ দেশের যাত্রীদের জন্য কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক)।
বিবৃতিতে বলা হয়েছে, জাপান সরকার সারা বিশ্বের ভ্রমণকারীদের বাড়িতে থাকার অনুরোধ করছে এবং তাদের আগমনের পরে ১৪ দিনের জন্য গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তবে চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের বোর্ডিংয়ের আগে ও জাপানে প্রবেশের জন্য কোভিড-১৯ পরীক্ষার সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হবে না।
সার্টিফিকেটের বৈধতা বা যথার্থতা কখনও এতে সমস্যা বলে বিবেচনা করা হবে না।
২৫ মে তারিখে জাপান বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট ১০টি দেশকে একসাথে জাপানে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে। এ পদক্ষেপ ২৭ মে থেকে কার্যকর করা হয়।
এ অঞ্চলের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কে সামগ্রিক মূল্যায়ন শেষে এ সিদ্ধান্তটি নেয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তবে, এটা সত্য যে ৩০ এপ্রিলের চার্টার্ড ফ্লাইটের আরোহী চার যাত্রীর জাপানে প্রবেশের পরে কোভিড-১৯ ধরা পড়ে। তবে তাদের সংক্রমণের উৎস বা স্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

জনগণের জন্য কাজ করতে গিয়েই নেতাকর্মীরা করোনায় আক্রান্ত : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণের জন্য কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সদ্যপ্রয়াত নেতাদের আত্মার শান্তি ও অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য প্রার্থনা ও দোয়া মাহ‌ফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণকে সুরক্ষা দেওয়া ও সহায়তা করার জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। যে কারণে আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বহু নেতাকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
‘বিশেষ করে বরেণ্য নেতা মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেছেন। এর মূল কারণ হচ্ছে, তারা জনগণের পাশে থেকে কাজ করছিলেন এবং তা করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন।’
বিএনপি নেতাদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে না, সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, কেউ আক্রান্ত হোক, সেটি আমরা কখনো কামনা করি না। বিএনপি নেতারা সবাই সুস্থ থাকুন, আমরা এবং সব মানুষ যেন সুস্থ থাকে সেটিই কামনা করি। সেই সঙ্গে এটিও সত্য যে, যারাই জনগণের পাশে থেকে কাজ করছেন, তারাই আক্রান্ত হচ্ছেন ও তাদেরই আক্রান্তের সম্ভাবনা বেশি।
‘দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে’ ব‌লে বিএন‌পির বক্ত‌ব্যের বিষ‌য়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. হাছান বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা যতটুকু আছে, সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের প্রাণান্তকর চেষ্টায় এখনো বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম মৃত্যুহারের দেশগুলোর একটি। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নের সব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সুতরাং অর্বাচীনের মতো কথা না বলে তাদের জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ জানাই।
এর আগে আওয়ামী লীগ সভাপ‌তির রাজনৈ‌তিক কার্যাল‌য়ে দলের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সদ্যপ্রয়াত নেতাদের আত্মার শান্তি ও অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য প্রার্থনা করে অনুষ্ঠিত দোয়া মাহ‌ফিল অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লী‌গের সভাপ‌তিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর ক‌বির নানক, আ.ফ.ম বাহাউদ্দিন না‌সিম, সাংগঠ‌নিক সম্পাদক মির্জা আজম, বি.এম মোজা‌ম্মেল হক, এস এম কামাল হো‌সেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-দপ্তর সম্পাদক সা‌য়েম খান প্রমুখ এতে অংশ নেন।

২১ জুন থেকে এমিরেটসের ফ্লাইট চালু

0

ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট চালাবে এয়ারলাইন্সটি। শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ‘র (বেবিচক) অনুমোদন পেয়ে ২১ জুন থেকে ফ্লাইট শুরু করবে প্রতিষ্ঠানটি।

বেবিচক সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইউরোপীয় ইউনিয়ন’র নাগরিক এবং অন্যান্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তানবুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন। যাত্রীরা যেদেশে যাবেন সেদেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ‘র সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, ‘আগামী ২১ জুন থেকে ঢাকা-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে এমিরেটস এয়ারলাইন্সকে। বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও এ রুটে ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে এসব ফ্লাইটে কেবল মাত্র ইউএই’র নাগরিক এবং অন্যদেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। একইভাবে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।

কোনও ভারতীয় সেনা এখন হেফাজতে নেই : চীন

0

এই মুহূর্তে ভারতীয় কোনও সেনা হেফাজতে নেই, বলে জানাল চীনের বিদেশমন্ত্রণালয়।
আজ শুক্রবার সকালে খবর আসে যে গতকাল বিকালে অনেক দফা মধ্যস্থতার পর দশজন ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চিন।
সোমবার রাতে গালওয়ান উপত্যকায় হওয়া সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা মারা যান। চীনের দিকে হতাহতের সংখ্যা জানা যায়নি। সেই সময়ই দশজন ভারতীয় সেনাকে ধরে নিয়ে যায় চীন। তাদের গতকাল ছেড়ে দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতেই চীনের বিদেশমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে যতদুর আমি জানি, এখন কোনও ভারতীয় সেনা আমাদের হেফাজতে নেই।
শাও লিজিয়ান এদিন ফের বলেন যে সংঘর্ষের দায় ভারতের কারণ তারাই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে চীনের সীমান্তে এসেছিল। ভারত যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
শুক্রবার জানা যায়, দুইজন অফিসার সহ দশজন ভারতীয় সেনা ফিরে এসেছে। জওয়ানদের নিরাপত্তার স্বার্থেই বিশেষ উচ্চবাচ্য করেনি ভারতীয় সেনা মধ্যস্থতার প্রক্রিয়া নিয়ে।
এদিন শাও লিজিয়ান ফের চিনের কজন সংঘর্ষে মারা গিয়েছেন, সেই প্রশ্ন এড়িয়ে যান। ভারতে চীনের মাল বয়কট হতে পারে, সেই সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন যে আশা করা যায় দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘমেয়াদি উন্নতির কথাটা খেয়াল রাখবে নয়াদিল্লি।

সুফিয়া কামালের লেখনী আজও অনুপ্রাণিত করে: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ-সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে বেগম সুফিয়া কামালের লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।

তিনি বলেন, ‘কবি বেগম সুফিয়া কামালের সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ-সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।’

আগামীকাল (২০ জুন) কবি বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার চিন্তাধারা কবি সুফিয়া কামালের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তাঁর দাবির পরিপ্রেক্ষিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীনিবাসের নাম ‘রোকেয়া হল’ রাখা হয়। ১৯৬১ সালে পাকিস্তান সরকার বেতারে রবীন্দ্রসংগীত প্রচার নিষিদ্ধ করলে এর প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন। শিশু সংগঠন কচিকাঁচার মেলা’র তিনি প্রতিষ্ঠাতা।

তিনি বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামসহ শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর প্রত্যক্ষ উপস্থিতি তাঁকে জনগণের ‘জননী সাহসিকা’ উপাধিতে অভিষিক্ত করেছে। তাঁর স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ‘বেগম সুফিয়া কামাল হল’ নির্মাণ করে।

প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৭৫’র ১৫ই আগস্টে নির্মমভাবে হত্যা করে যখন এদেশের ইতিহাস বিকৃতির পালা শুরু হয়, তখনও তাঁর সোচ্চার ভূমিকা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তিকে নতুন প্রেরণা যুগিয়েছিল।
প্রধানমন্ত্রী গণতান্ত্রিক এবং নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ কবি বেগম সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং কবির আত্মার মাগফিরাত কামনা করেন।

কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ শে জুন বরিশালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি একদিকে ছিলেন আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল তাঁর আপসহীন এবং দৃপ্ত পদচারণা।

বাণীতে তিনি সুফিয়া কামালের ‘বহুদিন পরে মনে পড়ে আজি, পল্লী-মায়ের কোল’, ‘ঝাউশাখে যেথা বনলতা বাঁধি, হরষে খেয়েছি দোল’, ‘কুলের কাঁটার আঘাত সহিয়া, কাঁচা-পাকা কুল খেয়ে’, ‘অমৃতের স্বাদ যেন লভিয়াছে, গাঁয়ের দুলালী মেয়ে’ কবিতার অংশ বিশেষ উল্লেখ করেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত

0

এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।

তিনি আরো জানান, আমার তেমন কোনো উপসর্গ ছিল না। জ্বর-কাশি বা অন্য কোনো উপসর্গও নেই এখনো। আসলে পরীক্ষা না করালে বুঝতেই পারতাম না যে আমিও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি।

সন্ধ্যায় মালদ্বীপ থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

0

করোনাভাইরাসের কারণে মালদ্বীপে আটকেপড়া ২০০ বাংলাদেশি নাগরিক ঢাকায় ফিরছেন আজ শুক্রবার (১৯ জুন)। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে মালদ্বীপিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ প্লেনে এসব বাংলাদেশি দেশে ফিরবেন।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এর আগেও কয়েক দফায় মালদ্বীপ থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছে।

এর আগে, গত ১৭ মে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশটিতে আটকে পড়া ৭৭ জন এবং ৪ জুন মালদ্বীভিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ২০০ জন বাংলাদেশি দেশে ফিরেন।

উন্নত চিকিৎসার জন্য রানা দাশ গুপ্তকে সস্ত্রীক আনা হলো ঢাকায়

0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যৃনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ও তার স্ত্রী রীতা দাশ গুপ্তকে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আইসিইউ অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

আজ শুক্রবার (১৯ জুন) সকালেও তার সঙ্গে কথা হয়েছে জানিয়ে অ্যাডভোকেট নিতাই প্রসাদ বলেন, বর্তমানে তারা ঢাকার সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা উভয়েই ভালো আছেন বলে জানিয়েছেন।

গত এক সপ্তাহ ধরে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত রানা দাশ গুপ্ত ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। গত বুধবার রাতে দুজনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এরপর বৃহস্পতিবার সকালে তারা নগরের বেসরকারি মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, আমি আশাই করিনি আমার করোনা পজেটিভ হবে। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার রাতে আমার রিপোর্ট পজিটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমার স্ত্রীও করোনায় আক্রান্ত। আমরা একসঙ্গেই চিকিৎসা নিচ্ছি।

২৮০ সংসদ সদস্য বরাদ্দ পাচ্ছেন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা

0

সারাদেশের এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে দেশের ২৮০টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা (এমপি) বরাদ্দ পাবেন ৬ হাজার ৪৭৭ কোটি টাকা। অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ ‘পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৮০ এমপি বরাদ্দ পাবেন।
২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।
আগামী রোববার (২১ জুন) প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে।
তৃতীয় দফার এই প্রকল্পের আওতায় নতুন করে ৩০৫ কিলোমিটার উপজেলা সড়ক, ৩৬০ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন, ৫ হাজার ৭৫ কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন, এক হাজার ৯০ কিলামিটার গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, ৭ হাজার ৯৯২ মিটার গ্রামীণ সড়কে (১০০ মিটারের কম দৈর্ঘ্যের) সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে।
এমপিদের জন্য এটি তৃতীয় ধাপের বরাদ্দ। এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রত্যেক এমপি নিজ আসনের অবকাঠামো উন্নয়নে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেয়েছিলেন। এসময় ব্যয় ছিল ৪ হাজার ৯৯২ কোটি টাকা। এটি ২০১০ সালের মার্চ থেকে ২০১৬ সালে জুনে শেষ হয়। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে নিজ নিজ আসনের জন্য এমপিরা আরও ২০ কোটি টাকা করে বরাদ্দ পান। এসময় ৬ হাজার ৭৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০১৫ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মেয়াদে ওই প্রকল্প চলমান।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের (প্রধান) প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, প্রকল্পটি রোববার একনেক সভায় উপস্থাপন করা হবে। প্রকল্পটি আগেই প্রস্তুত করেছি। তবে করোনা সংকটের কারণে স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের কিছু প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছি। এখন এই প্রকল্পের অনুমোদন দেওয়া হবে। এমপিরা তৃতীয়বারের মতো বরাদ্দ পাচ্ছেন। এ দফায় বরাদ্দের পরিমাণ ২০ কোটি টাকা। এই টাকা দিয়ে তারা এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাটবাজার ও বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করতে পারবেন। তবে একবারে নয়, চার ভাগে প্রতিবছর পাঁচ কোটি টাকা করে এই টাকা বরাদ্দ পাবেন তারা। প্রকল্পটি বাস্তবায়ন হলে করোনা সংকট মোকাবিলায় অবদান রাখবে। সাধারণত গ্রামীণ এলাকায় প্রকল্পের কাজ হবে।
দেশে সংসদীয় আসন ৩০০টি হলেও এই প্রকল্পের আওতায় থাকছে ২৮০টি আসন। মূলত দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় যে ২০টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলোকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী এমপিদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়নি।

শিগগিরই করোনার ভ্যাকসিন আসছে : ড. ফাউচি

0

বিশ্ব শিগগিরই করোনাভাইরাসের একটি কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, এর মধ্য দিয়ে মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলকে ‘উৎসাহব্যঞ্জক’ আখ্যা দিয়ে এমন আশাবাদের কথা জানিয়েছেন তিনি।
বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে অনেকেই সার্স-কোভিড-২ ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরির প্রচেষ্টাকে ‘মুনশট’ আখ্যা দিয়েছেন। তাদের যুক্তি করোনাভাইরাসের জন্য সফল টিকা কখনো তৈরি হয়নি। এক দশকের বেশি সময় ধরে প্রচেষ্টার পরও এইচআইভির কোনো টিকা পাওয়া যায়নি।
তবে ফাউচি বলছেন, ‘করোনাভাইরাসের টিকার সঙ্গে এইচআইভির টিকার তুলনা করা যাবে না। করোনাভাইরাসের টিকার বিষয়ে আমি আত্মবিশ্বাসী, কারণ এই ভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগী এ থেকে মুক্তি পেয়েছেন। তাদের ইমিউন সিস্টেম বা প্রতিরোধী ক্ষমতা ভাইরাসটিকে পরাস্ত করতে পেরেছে। এ থেকে বোঝা যায়, প্রকৃতি আপনার কাছে প্রমাণ হাজির করেছে যে এটি দূর করা সম্ভব।’
ক্যালিফোর্নিয়া ও টেক্সাসের মত যে এলাকাগুলোতে সংক্রমণের হার বাড়ছে, সেখানে লকডাউনের প্রয়োজন আছে কিনা; এমন প্রশ্নের জবাবে ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক ফাউচি বলেন, ‘আমার মনে হয় না, লকডাউনে ফিরে যাওয়ার বিষয়ে আর কথা বলার কিছু আছে।’
সংক্রমণের সংখ্যা ও মৃত্যুর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ অবস্থানটি যুক্তরাষ্ট্রের। সেখানে প্রাণহানির সংখ্যা ১ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসের মূলকেন্দ্র হয়ে ওঠা নিউইয়র্ক ও নিউজার্সি তাদের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারলেও ২০টি অঙ্গরাজ্যে সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।