Home Blog Page 2877

যখন প্রয়োজন, তখনই রেড জোন ঘোষণা

0

স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন হবে তখনই রেড জোন ঘোষণা দেয়া হবে।
আজ মঙ্গলবার (১৬ জুন) জোনভিত্তিক লকডাউন নিয়ে বিভ্রান্তি নিরসনে এক ব্যাখ্যার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, রেড জোন ঘোষণা বা রেড জোন পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়েই যখন প্রয়োজন তা করা হবে এবং স্থানীয় কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে। এ বিষয়ে সবার বিভ্রান্তি নিরসন হওয়া প্রয়োজন।
কেন্দ্রীয় কারিগরি গ্রুপও অব্যাহতভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করে এলাকাভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করছে এবং অধিকতর বাস্তবমুখী সংজ্ঞা ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।
বিবরণীতে বলা হয়, সেই অনুযায়ী ঢাকা সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন এলাকায় সংজ্ঞানুযায়ী যেখানে যখন প্রয়োজন তখন রেড জোন ঘোষণা করা হবে।

করোনায় আরও ৫৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬২

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১২৬২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৮৬২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ হাজার ৪৮১ জন।
আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৪০৩ জনের। সারা দেশে ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৭১৭ জনের। মৃত্যুদের মধ্যে ৪৭ জন পুরুষ, ৬ জন নারী। মৃতদের মধ্যে ৩০ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ৩, বরিশাল বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
এছাড়া হাসপাতালে ৩৪ জন আর বাসায় ১৮ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে একজনকে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৬ হাজার ৪৭৯ জন।

চীন-ভারত বাহিনীর সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত

0

কাশ্মীর অঞ্চলের লাদাখে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতীয় বাহিনীর তিন জন সেনা নিহত হয়েছেন।
ভারতীয় সেনার পক্ষ থেকে বলা হয়েছে, উভয় দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৈঠক করছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেন নি।
এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষ ঘটে। এতে ভারতের এক আর্মি অফিসার ও দুই সেনা সদস্য নিহত হয়েছে।
সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, কোন গোলাগুলিতে নয় হাতাহাতি লড়াইয়ে ভারতীয় বাহিনীর তিন জন নিহত হন। এই সংঘাত ভারত সীমানার ভেতরে ঘটে।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ভারতকে একতরফা ভাবে কোন পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাতে হতাহতের ঘটনা ঘটেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রণায়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গালওয়ান উপত্যকা থেকে দুই পক্ষ সেনা সরানোর সময়ই আচমকা এই ঘটনা ঘটে সোমবার রাতে। প্রাণ হারান আর্মির এক কম্যান্ডিং অফিসার ও দুই জওয়ান। গালওয়ান উপত্যকা হচ্ছে পূর্ব লাদাখের চারটি স্থানের মধ্যে একটি, যেখানে গত ছয় সপ্তাহ ধরে একেবারে সম্মুখ-সমরে ভারত ও চিন সেনা। দফায় দফায় আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল। তার অন্তর্গত সেনা সরানোর প্রক্রিয়ার সময়ই আচমকা হল এই দুর্ভাগ্যজনক ঘটনা।
দুই পক্ষের মধ্যে হাতাহাতিতে প্রাণ হারালেন তিন সেনা। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন দুই দেশের বরিষ্ঠ সেনা কর্তারা পরিস্থিতি শান্ত করার জন্য। তবে ওই পক্ষেও হতাহত হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে চিনের কজন মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি। ১৯৭৫ সালের পর এই প্রথম ভারত-চিন সংঘর্ষে কোনও ভারতীয় সেনা মারা গেল।
গত সপ্তাহেই সেনাপ্রধান এম এম নারভানে বলেছিলেন পরিস্থতি নিয়ন্ত্রণে আছে, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই ঘটনা যে সেনা ও সরকারের ওপর চাপ বাড়াতে, তা বলাই যায়।

করোনাভাইরাস : বিশ্বের ১৭০ কোটি মানুষ বেশি ঝুঁকিতে

0

বিশ্বের প্রায় ১৭০ কোটি মানুষের অন্তত একটি দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা আছে, যা করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ এক মেডিকেল জার্নালে প্রকাশিত নিবন্ধে এমন তথ্য এসেছে।
‘ল্যানসেট গ্লোবাল হেলথ’-এ সোমবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, ইউরোপের মতো তুলনামূলকভাবে বেশি বয়স্ক মানুষের অঞ্চলে এবং আফ্রিকার মতো এইচআইভি/এইডসের উচ্চ প্রবণতার অঞ্চলে করোনাভাইরাস মহামারীর ঝুঁকি বেশি।
১৮৮টি দেশের উপাত্ত বিশ্লেষণ করে গবেষকরা ধারণা পেয়েছেন, বিশ্বে সত্তরোর্ধ্ব জনসংখ্যার ৬৬ শতাংশ ডায়াবেটিস, হৃদরোগ বা ফুসফুসের রোগের মতো কোনো না কোনো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। তারা নতুন করোনাভাইরাসের সংস্পর্শে এলে অনেক বেশি ঝুঁকিতে থাকবেন।
অন্যদিকে কাজ করতে সক্ষম এমন বয়সীদের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ আছে ২৩ শতাংশের। আর ২০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে তা ৫ শতাংশ।
ওই নিবন্ধের অন্যতম লেখক লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের অ্যান্ড্রু ক্লার্কের মতে, এই সংখ্যাগুলো লকডাউনের বিধিনিষেধ শিথিল করার পথে থাকা দেশগুলোর কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে। দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা থাকা মানুষদের সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নিতে পরামর্শ দিতে অথবা ভবিষ্যতে টিকা দেওয়ার জন্য তাদের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে এটি কাজে লাগানো যায়।
মহামারীর প্রথম থেকেই গবেষকরা জানতেন, কোনো রোগ থাকলে বয়স্কদের করোনাভাইরাসের স্বাস্থ্যঝুঁকি অনেক বেড়ে যায়। তবে ড. ক্লার্কের মতে, এখন আরও ভালোভাবে সংখ্যাগুলো নিয়ে ধারণা পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরগুলো থেকে তথ্য নিয়ে গবেষকরা ১১টি ক্যাটাগরিতে দীর্ঘমেয়াদি রোগগুলোকে ফেলেছেন যেগুলো থাকলে কোভিড ১৯-এ কেউ গুরুতর অসুস্থ হতে পারেন।
অটোইমিউন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিরাও এই তালিকায় আছেন, যারা নিয়মিত ইমিউনোসাপ্রেসিভ ওষুধ খান। কেমোথেরাপির মত চিকিৎসা নেওয়া রোগীরাও তালিকায় আছেন।
এ গবেষণায় যে ধারণা পাওয়া গেছে, তাতে করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের প্রায় ৪ শতাংশ মানুষ বা প্রায় ৩৪ কোটি মানুষের হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।
কোনো দীর্ঘমেয়াদি রোগ নেই এমন সুস্থ বয়স্ক ব্যক্তিদের ঝুঁকির কথা এ গবেষণায় বিবেচনা করা হয়নি। দারিদ্র্য ও স্থূলত্বের মতো ঝুঁকির কারণগুলোও বাদ রাখা হয়েছে।

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

0

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল মজিদ (৩০) নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মিয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানিয়েছেন।
মাহমুদুল হাসান মামুন জানান, সোমবার বাঁশখালীর মিয়ার বাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানতে পারি তার নাম আবদুল মজিদ। সে বাঁশখালীর বৈলছড়ি এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ২৭ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী তার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে কাজের সন্ধান করেন। চাকরি দেওয়ার নাম ওই বাড়িতে আবদুল মজিদ ও তার দুই সহযোগী ওই তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

দক্ষিণ এশিয়াকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছেই। গত দুই সপ্তাহ ধরে গোটা বিশ্বে প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন। আর এই সংক্রমণের হার সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়া ও আমেরিকায়। বিশেষ করে এই দুই অঞ্চলের দেশগুলোকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস এমন তথ্য দিয়ে এসব দেশকে সতর্ক করে বলেছেন, ‘যে দেশগুলো করোনার সংক্রমণ ঠেকাতে সক্ষম হয়েছে বা যেসব দেশে তা নিয়ন্ত্রণে এসেছে, তাদেরও পুনরায় ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার বিষয়টি সম্পর্কে সতর্ক থাকতে হবে।’
ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বজুড়ে এক লাখ মানুষের দেহে ভাইরাসটি সংক্রমিত হতে সময় লেগেছিল দুই মাসের বেশি। কিন্তু এখন সেটা প্রাত্যহিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শনাক্তদের এক-তৃতীয়াংশই হচ্ছে দশটি দেশে; যার বেশিরভাগ দক্ষিণ এশিয়া ও আমেরিকার।
দক্ষিণ এশিয়া ও আমেরিকার দেশগুলোতে সতর্ক করে দেওয়া ছাড়াও তিনি বলেন, গত সপ্তাহে বেইজিংয়ে সংক্রমণে নতুন গুচ্ছের কথা জানায় চীন। যে শহর টানা ৫০ দিন রোগী শনাক্ত হয়নি সেখানে কয়েকদিনে ১০০টিরও বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে। এই প্রাদুর্ভাবের উৎস এবং এর মাত্রা নিয়ে তদন্ত করা হচ্ছে।
দক্ষিণ এশিয়ার তিন দেশ; ভারত, পাকিস্তান ও বাংলাদেশে গড়ে প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন। দেশ তিনটির প্রতিটিতেই প্রতিদিন নতুন শনাক্ত ও মৃত্যুতে নিয়ম করে ভাঙছে আগের দিনগুলোর রেকর্ড। এমন পরিস্থিতিতে এসব দেশকে সতর্ক করল ডব্লিউএইচও।
দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে ভারতে সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৪৩ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ। আর পাকিস্তানে আক্রান্ত প্রায় দেড় লাখের ২ হাজার ৭০০ জন মারা গেছে। বাংলাদেশে আক্রান্ত ছাড়িয়েছে ৯০ হাজার; মৃত্যু ১২শ’ এর বেশি।

বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ৩ হাজার মৃত্যু

0

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৮১ লাখ। ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সোয়া লাখ। মারা গেছেন আরও সাড়ে ৩ হাজার মানুষ। এ নিয়ে ছোঁয়াচে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা চার লাখ ৩৯ হাজার।
সোমবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। সাত শতাধিক মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ৪৪ হাজার। আক্রান্ত প্রায় নয় লাখ।
যুক্তরাষ্ট্রে প্রাণহানি হয়েছে চার শতাধিক। মোট মৃত্যু এক লাখ ১৮ হাজারের বেশি। আক্রান্ত প্রায় ২২ লাখ। এদিকে প্রাণহানি ১৭ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত দেড় লাখ।
রাশিয়ায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সংক্রমণের শিকার দেশটিতে আক্রান্ত সাড়ে পাঁচ লাখ মানুষ।
আট হাজারের বেশি মৃত্যু দেখেছে কানাডাও। যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে নতুন সংক্রমণ ও মৃত্যুর নিম্নমুখী প্রবণতার অব্যাহত।

হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বাতিল করল এফডিএ

0

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন বাতিল করে দিয়েছে। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘গেম চেঞ্জার’ অভিহিত করে নিজেও তা সেবন করেছেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন

বিভিন্ন গবেষণা পর্যালোচনার পর এফডিএ সিদ্ধান্ত নিয়েছে, ওষুধগুলো জরুরি ব্যবহারের অনুমোদনের ‘সংবিধিবদ্ধ মানদণ্ড’ পূরণ করে না, কারণ বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কোভিড-১৯ এর চিকিৎসায় এর কার্যকারিতা নেই। সোমবার নিজেদের ওয়েবসাইটে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এফডিএর প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন এ নিয়ে বলেছেন, ‘বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এফডিএ এই সিদ্ধান্ত নিয়েছে যে, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।’

সোমবার বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএরআরডিএ) গ্যারি ডিসব্রোকে একটি চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘এ ছাড়া কোভিড-১৯ চিকিৎসায় ওষুধগুলোর জ্ঞাত এবং সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর জ্ঞাত ও সম্ভাব্য সুবিধাগুলো অনেক বেশি বলে বিশ্বাস করাও অযৌক্তিক।’

হিন্টন চিঠিতে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের সাংকেতিক নাম ব্যবহার করে লিখেছেন, ‘কোভিড-১৯ চিকিৎসায় এইচসিকিউ এবং সিকিউ-র জরুরি ব্যবহার বাতিল করেছে এফডিএ। এই চিঠির তারিখ থেকে ওষুধ দুটি এফডিএ দ্বারা কোভিড-১৯ চিকিৎসার জন্য আর অনুমোদিত নয়।’

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে করোনা রোগীদের সুফল হয় কিনা তা জানতে এর আগে ট্রায়াল চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও। তবে অ্যান্টিভাইরাল এই ওষুধটি কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় সেই ট্রায়াল থেকে তা বাতিল করে দিয়েছিলেন গবেষকরা।

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত তার মৃত্যু হয়।
অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।
জানা যায়, প্রায় ৩ সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সবশেষে করোনার সাথে যুদ্ধ করে আজ ভোরে ইন্তেকাল করেন। অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবাড়ির কবর স্থানে তাকে দাফন করা হবে।

এবার আত্মহত্যা করলেন সুশান্ত সিং রাজপুতের বৌদি

0

দেবরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে এবার আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। সুশান্তের মৃত্যুর রেশ না কাটতেই বিহারের বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

মাত্র ১ দিন আগে পরিবার হারিয়েছে ৩৪ বছর বয়সী সুশান্তকে। ছোট ছেলের শোকে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বাবা। আর এবার দেবরের মৃত্যুশোক সামলাতে না পেরে মারা গিয়েছেন সুশান্তের বৌদি।

রোববার দুপুরে টিভির পর্দা থেকেই পরিবার জানতে পারেন, সুশান্তের আত্মহত্যার খবর। এরপরেই যেনো শোক নেমে আসে সুশান্তের আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। সেখানেই কেটেছে তার শৈশব। বিহারের সেই বাড়িতেই থাকতেন সুশান্তের দাদার স্ত্রী সুধা দেবী। মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময়ই নাকি মৃত্যু হয়েছে বৌদি সুধা দেবীর। প্রিয় দেবরের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পৌঁছনোর পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

রোববার দুপুরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। গতকাল মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রাথমিকভাবে মনে করে হচ্ছে, অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।