Home Blog Page 2879

১৬২ কারখানার ৩৮২ পোশাক শ্রমিকের ক‌রোনা শনাক্ত, মৃত্যু ৩

0

অতিরিক্ত পুলিশ সুপার (শিল্প পুলিশ) ফরহাদ হোসেন জানিয়েছেন, প্রাণঘাতী ভাইরাস করোনায় এ পর্যন্ত ১৬২টি কারখানার ৩৮২ জন পোশাক শ্রমিক সংক্রমিত হয়েছেন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
সবশেষ শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বিজিএমইএ’র ৬১টি কারখানায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৩ জন। আর মারা গেছেন দু’জন। বিকেএমইএ’র ২৭টি কারখানায় ৮৪ জন। বিটিএমএ’র ৩টি কারখানায় ৪ জন। বেপজার ৪৮টি কারখানায় ৬০ জন ও অন্যান্য ২৩টি কারখানায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। আর মারা গেছেন একজন। সবমিলিয়ে ১৬২ কারখানায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।
অঞ্চলভিত্তিক তথ্যে দেখা গেছে, আশুলিয়ার ২৮টি কারখানায় ৬২ জন, গাজীপুরের ৩৪টি কারখানায় ৮৬, চট্টগ্রামের ৫১টি কারখানায় ৫৮, নারায়ণগঞ্জের ৩৯টি কারখানায় ৯৯, ময়মনসিংহের ৮টি কারখানায় ৬৯ ও খুলনার ২টি কারখানায় ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে বিজিএমইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত শ্রমিকের তথ্য দেয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। পাশাপাশি চারটি জোন ভাগ করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া যে শ্রমিক করোনায় আক্রান্ত হচ্ছেন তাকে এবং ওই শ্রমিকদের সংস্পর্শে আসা অন্যদেরও ছুটিতে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যারা বেশি অসুস্থ তাদের হাসপাতালে পাঠানো হচ্ছে। যার খরচ বহন করছেন কারখানার মালিকরা।
এদিকে সম্প্র‌তি পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস শনাক্তে গাজীপুরের চন্দ্রায় ডা. ফরিদা হক মেমোরিয়াল ইব্রাহিম জেনারেল হাসপাতালে আধুনিক পিসিআর ল্যাব স্থাপন করেছে পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।

জাতিসংঘ লিগ্যাল কমিটিতে ইসরাইলের মনোনয়নের বিরোধিতা করল আরব গ্রুপ

0

জাতিসংঘ সাধারণ পরিষদের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইলের মনোনয়নের জোরালো বিরোধিতা করেছে আরব গ্রুপ। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে। তার আগে এই কমিটিতে ইসরাইলকে ভাইস চেয়ারম্যান ও ব্যুরো সদস্য হিসেবে নিয়োগ দেয়ার তোড়জোড় চলছে।
জাতিসংঘে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মনসুর আল-ওতাইবি জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের বিরোধিতা করে এরইমধ্যে আরব গ্রুপ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছে। ওতাইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইসরাইলের নিয়োগের কঠোর বিরোধিতা করে জাতিসংঘ মহাসচিবকে ওই চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, ইসরাইলকে এই কমিটিতে নিয়োগ অন্যায় কারণ ধারাবাহিকভাবে তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর অন্যায়-অপরাধ চালিয়ে যাচ্ছে এবং গত সাত দশক ধরে ফিলিস্তিনিদের মানবাধিকার চরমভাবে লংঘন করে এসেছে। পাশাপাশি তেলআবিব আন্তর্জাতিক বহু আইন এবং জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব লংঘন করছে। এ অবস্থায় আরব গ্রুপ মনে করে জাতিসংঘের লিগ্যাল কমিটিতে ইহুদিবাদী ইসরাইল মনোনীত হওয়ার জন্য চরমভাবে অযোগ্য।

সুশান্ত শেষ ফোনে করেছিলেন বন্ধু মহেশ শেঠিকে!

0

মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে আসছে। তবে এ সবকিছুর মাঝে সামনে এসেছে আরও একটি খবর। জি রিউজের এক প্রতিবেদনে জানা যায়, মৃত্যুর আগের দিন (শনিবার) রাতে সুশান্ত ফোন করেছিলেন তার টেলিভিশনের বন্ধু মহেশ শেঠিকে।
এ সম্পর্কে মহেশ জানান, সুশান্ত শনিবার রাতে তাকে ফোন করেছিলেন। কিন্তু সেসময় মহেশ শেঠি নাকি ফোন ধরেননি।
এদিকে সুশান্তের মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মহেশ। যেখানে তিনি লিখেছেন, ‘সুশান্তের মৃত্যুর খবর পেয়ে আমি ভেঙে পড়েছি। ও অকালেই চলে গেল। আমি মহেশ শেঠি, ভাই ও কাছের বন্ধুকে হারালাম। আমায় হৃদয় ভেঙে গিয়েছে, বাস্তবটা মানতে পারছি না। আমি সুশান্তের পরিবারের তরফে সংবাদমাধ্যমের আবেদন করছি, দয়া করে একটু একা থাকতে দিন।’
এছাড়া সুশান্তের মৃত্যুতে জিজ্ঞাসাবাদ করা হবে রিয়া চক্রবর্তীকে। পাশাপাশি মহেশ শেঠিকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। কারণ শেষ শনিবার রাতে সুশান্ত ফোন করেছিলেন তাকে।
এছাড়া রবিবার মহেশ পুলিশকে জানিয়েছিলেন, মানসিক অবসাদের কারণে চিকিৎসকের দেওয়া ওষুধ কিছুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত। তিনি মহেশকে জানিয়েছিলেন, “আমি ভালো আছি, আর ওষুধের দরকার নেই।”
তবে মহেশ আরও জানিয়েছেন, শেষবার যখন সুশান্তের সঙ্গে তার কথা হয়েছিল, তাকে খুবই ম্রিয়মাণ, ভিতর থেকে দমে যাওয়া বলে মনে হয়েছিল।

‘যোগাযোগ না রেখে ভুল করেছি’, সুশান্তের মৃত্যুতে ভেঙে পড়লেন করণ

0

সুশান্ত সিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। ‘রবতা’ অভিনেতা কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে চূড়ান্ত অবসাদগ্রস্ত হয়েই শেষ পর্যন্ত নিজের জীবনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত সুশান্ত সিং রাজপুত নিয়েছেন বলে প্রাথমিক অনুমান।
সুশান্তের মৃত্যুর খবরে একের পর এক ট্যুইট করতে শুরু করেন বি টাউন তারকারা। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, নেহা ধুপিয়ারা শোকস্তব্ধ হয়ে পড়েন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে। তবে বলিউড তারকাদের ট্যুইটের মধ্যে নজর কাড়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক করণ জোহরের কথা।
গত কয়েক বছর ধরে সুশান্তের সঙ্গে যোগাযোগ না রেখে ভুল করেছেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন করণ জোহর। সুশান্তের হাসিকে তিনি খুব ‘মিস’ করবেন বলেও জানান করণ।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা কেকে সিং। বিহারের পূর্ণিয়ার বাড়িতে একাই থাকেন কেকে সিং। টেভিতে দেখেই ছেলের মৃত্যুর খবর তিনি প্রথম জানতে পারেন। এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রিয় সুশান্তের মৃত্যুর পর তাঁর গ্রামে জড়ো হতে শুরু করেন অগণিত মানুষ। তবে এই কঠিন সময়ে সুশান্তের পরিবারকে যাতে একা থাকতে দেওয়া হয়, সংবাদমাধ্যমের কাছে সেই আবেদন করা হয়।

সুশান্তকে শেষবার দেখতে হাসপাতালে রিয়া

0

দীর্ঘদিনের বন্ধু সুশান্ত সিং রাজপুতকে শেষবারের মতো দেখতে গেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ের ডা. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে ছুটে যান তিনি। সেখানে ময়নাতদন্তরে পর সুশান্তের মরদেহ রাখা হয়েছে।
রিয়ার সঙ্গে সুশান্তের প্রেম করার গুঞ্জন রয়েছে অনেক দিনের। পুরো বলিউড সুশান্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানালেও রিয়া এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি।
সাদা পোশাক গায়ে অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছেন রিয়া। সুশান্ত’র মরদেহ দেখে আবেগ ধরে রাখতে পারেনি তিনি। হাসপাতাল থেকে বের হাওয়া সময় তার চোখ ছিল অশ্রুসিক্ত।
রিয়া বা সুশান্ত কেউই কখনো তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেনি। কিন্তু প্রায়ই একসঙ্গে তারা রাতের খাবার খেতে বের হতেন। এমনকি দু’জন ছুটি কাটতে নানা জায়গায় যেতেন।
সুশান্তের আত্মহত্যার ব্যাপারে রিয়াকেও জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে সুশান্ত’র শেষকৃত্যে অংশ নিতে সোমবার (১৫ জুন) বিকেলে ভারতের বিহার থেকে মুম্বাই পৌঁছেছে তার পরিবারের বাকি সদস্যরা। পাওয়ান হান্স শ্মশানে সুশান্তের শেষকৃত্য সম্পন্ন হবে।
রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বান্দ্রাতে সুশান্ত’র বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর পুলিশ জানায়, গলায় ফাঁস দেওয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় সুশান্ত’র।

জোনভিত্তিক লকডাউন হওয়ায় ঢাকা সিটি নিয়ে আদেশ নয় : হাইকোর্ট

0

সরকার সারাদেশে জোনভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রাখায় ঢাকা সিটি লকডাউন চেয়ে করা রিটের ওপর আদেশ দেননি হাইকোর্টের ভার্চ্যুয়াল বেঞ্চ।
তবে আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলছেন, যদি লকডাউন ঘোষণা অনুযায়ী কার্যকর না করা হয়, তাহলে বিষয়টি নিয়ে আবারও আদালতের দারস্থ হতে হবে।
আজ সোমবার (১৫ জুন) মনজিল মোরসেদ বলেন, ঢাকা সিটি লকডাউন নিয়ে রিটের ওপর গতকাল শুনানি শেষে আজ আদেশের জন্য ছিল। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল কোর্ট বেঞ্চ আদেশে বলেছেন, ‘সরকার ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশ কোভিড-১৯ রোগীর সংখ্যা বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে বিভক্ত করে পর্যায়ক্রমে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এমতবস্থায় বর্তমান পর্যায়ে লকডাউনের বিষয়ে কোনো আদেশ দেওয়া সঙ্গত হবে না মর্মে আদালত মনে করে।’
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এর আগে, গত ১১ জুন রিট আবেদনটি দাখিল করা হয়।
রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র্যা বের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে।

সংকট মোকাবিলায় শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান কাদেরের

0

করোনার এই দুঃসময়ে সংকট মোকাবিলায় সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, এই সংকট মোকাবিলার সবাই সাহসী নেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন৷ ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগৎ।
সোমবার (১৫ জুন) তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
ওবাদুল কাদের এই পরিস্থিতি মোকাবিলার আশাবাদ ব্যক্ত করে বলেন,ফুল,ফল, ফসল হাসি-আনন্দের বাংলাদেশ,উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকার মূলে সচেতনতা, আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে সার্বজনীন ঐক্য, সম্মিলিত ও সমন্বিত প্রয়াস৷
ওবায়দুল কাদের বলেন, আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে নিজেকে নিজে সহযোগিতা করি। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংক্রমণ না লুকিয়ে রেখে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকতে হবে। এক্ষেত্রে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে,বাড়ছে মৃত্যুর সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ইতোমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম,ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশবরেণ্য শিক্ষাবিদ,ব্যবসায়ীসহ অন্য পেশার মারা গেছেন। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে৷
ওবায়দুল কাদের বলেন,সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে এই মহামারি থেকে রক্ষা পেতে৷ বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেওয়ার শামিল।

নতুন নির্দেশনা, রাত ৮টার পর বের হওয়া নিষেধ

0

করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত ১৮ দফার একটি নির্দেশনা জারি করেছে।
এতে রাত ৮টা থেকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। আর জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আগামী মঙ্গলবার (১৬ জুন) থেকে রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় বেচা-কেনা, কর্মস্থলে যাতায়াত, ওষুধ কেনা, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না। তবে সর্বাবস্থায় বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস-আদালত এবং ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। ১৫ দিনের জন্য এ নির্দেশনা শেষে নতুন নির্দেশনা দেয় সরকার।

রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি, গ্রিন জোনে সীমিত অফিস

0

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রেড ও ইয়েলো জোনে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারি দপ্তরসমূহ এবং রেড ও ইয়েলো জোনে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে।
গ্রিন জোনে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত এবং বেসরকারি অফিসসূহ নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (১৫ জুন) এ নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। সবুজ অঞ্চলে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এব বেসরকারি অফিস নিজ ব্যবস্থাপনায় সীমিত পরিসরে খোলা থাকবে।
তাছাড়া ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আগের মতোই গণপরিবহন ও সরকারি-বেসরকারি অফিস সীমিত করে জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসময় সাপ্তাহিক ছুটি নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

৩০ জুন পর্যন্ত সীমিতভাবে চলবে অফিস-গণপরিবহন

0

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে এখনকার মতো ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলমান থাকবে।
একই সঙ্গে এখনকার মতো স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু থাকবে।
৩০ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে আজ সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।
এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন।