Home Blog Page 2883

করোনা আক্রান্ত আফ্রিদির জন্য দোয়া চাইলেন মুশফিক

0

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
গতকাল শনিবার টুইটারে এক বার্তায় তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, গত বৃহস্পতিবার থেকে অসুস্থবোধ করছিলাম। আমার শরীরে ব্যথা অনুভব হচ্ছিল। দুর্ভাগ্যবশত আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। সুস্থতার জন্য সকলের কাছে আমি দোয়া চাই। ইনশাহআল্লাহ্‌ আমি সুস্থ হয়ে উঠব।

এদিকে প্রাণঘাতী করোনা মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়েই লড়ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহীম ও পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যে ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিক, ১৭ লাখ টাকায় সেটি কিনেছিলেন আফ্রিদিই।
শুধু নিলামে মুশফিকের ব্যাট কেনা নয়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। সংকটময় এই সময়ে মানুষের পাশে থাকতে থাকতে এবার তিনি নিজেই সংক্রমিত হয়েছেন অজানা এই ভাইরাসে।
সহযোদ্ধার এমন খবরে ব্যথিত বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ভাতৃত্বের পরিচয় দিয়ে তিনি সকলের কাছে আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুশফিক লিখেছেন, ‘আপনার (আফ্রিদি) এই খবরটা শুনে সত্যিই অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ আপনাকে রোগমুক্তি দান করুক। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।’
আফ্রিদির আগে পাকিস্তানের আরও অন্তত তিনজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। যথাযথ নিয়ম মেনে ১৪ দিনের কম সময়েই সুস্থ হয়েছেন সাবেক বাঁহাতি ওপেনার তৌফিক ওমর

আগে সিটি করপোরেশনে লোক দেখানো কার্যক্রম হতো: তাপস

0

আগে সিটি করপোরেশনে মশক নিধনের নামে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। এখন আর সেটা হবে না। জনগণের সেবা দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া হবে।

রোববার (১৪ জুন) রাজধানীর খিলগাঁও, সিপাহীবাগ বাইতুল হুদা মসজিদ সংলগ্ন ঝিলে বছরব্যাপী জলাশয় পরিষ্কারকরণ, মাছ ও হাঁস অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।php glass

তাপস বলেন, জনগণের পাশে থেকে আমাদের কাজ করতে হবে। জন সেবার কোনো কাজে গাফলতি বরদাস্ত করা হবে না। মনে রাখবেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের কাছে আমরা দায়বদ্ধ।ksrm

মশক নিধন নিয়ে ডিএসসিসি মেয়র বলেন, এর আগে সিটিতে লোক দেখানো কার্যক্রম পরিচালিত হতো। মশার উপদ্রব বেশি হলে কার্যক্রম হাতে নেওয়া হতো। এখন আর সেটা হবে না, জনগণের সেবা দৌড়গোড়ায় পৌঁছে দেবো।

তিনি বলেন, আমাদের অনেক জলাশয় দখল হয়ে গেছে। এরপরও অনেক জলাশয় আছে। আমরা সব জলাশয় পরিষ্কার করবো। এটা আগামী রোববার থেকে শুরু হবে।
এসময় ডিএসসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম সহ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সংসদ অধিবেশন শুরু

0

একাদশ জাতীয় সংসদের ৮ম (বাজেট) অধিবেশন আজ রবিবার ১১টা ২৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
করোনাকালের অধিবেশন হিসেবে বরাবরের মতোই কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে বৈঠকে অংশ নিয়েছেন মন্ত্রী-এমপিরা।
এর আগে ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। এর পরের দিন বৃহস্পতিবার ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়। এর পর সংসদের বৈঠকে ১৪ জুন বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।
সংসদে উপস্থিত সবাইকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সংসদ ভবন ছাড়াও অধিবেশন কক্ষে ঢুকতে হয়। এ ছাড়া নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্ধারিত এমপিদের সংসদে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ জন্য যারা আজ যাওয়ার জন্য তালিকাভুক্ত, শুধু তারাই অধিবেশনে যোগ দিয়েছেন। এ সময় সবাই মাস্ক পরেছিলেন। সবার তাপমাত্রাও মাপা হয়েছে। অসুস্থ ও বয়স্ক এমপিরা সংসদে যাননি।
বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পর ৮ জুন পর্যন্ত ৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন।

ধর্ম প্রতিমন্ত্রীর দাফন হবে গোপালগঞ্জে

0

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃতদেহ সড়কপথে গোপালগঞ্জে নিয়ে দাফন করা হবে।
আজ সোমবার সকালে প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রীর মৃতদেহ গোপালগঞ্জ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সড়কপথে গোপালগঞ্জে নিয়ে জানাজা ও দাফন হবে।
এদিকে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

মোহাম্মাদ নাসিমকে বিদায় জানাতে বনানী করবস্থানে ডা. জাফরুল্লাহ

0

আক্রান্ত হওয়ার ২০ দিন পর করোনামুক্ত হয়েই গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সাবেক স্বাস্থমন্ত্রী মোহাম্মাদ নাসিমকে চিরবিদায় জানাতে বনানী করবস্থানে যান।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জানাজায় অংশ নেন এবং পরে নাসিমের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ কথা জানিয়েছেন।
মিন্টু বলেন, ‘সকালে স্যার মোহাম্মদ নাসিমকে শেষ বিদায় জানানোর জন্য মনস্থির করেন। পরে তাকে বনানী নিয়ে যাওয়া হয়।’
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ‘র‌্যাপিড ডট ব্লট কিট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার তাদের সঙ্গে ছিলেন।
এ আগে সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান জামে মসজিদে জানাজা শেষে সেখানেই মোহাম্মদ নাসিমকে দাফন করা হয়।
এদিকে জাফরুল্লাহ’র একটি ছবি শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রকাশ করে বলা হয়, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত।’ ছবি তোলেন আলোকচিত্রী শহিদুল আলম।
ডা. মুহিব উল্লাহ খোন্দকারের বরাত দিয়ে ওই ফেইসবুক পোস্টে বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত কিটে এন্টিজেন পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। তিনি এখনো নিউমোনিয়ায় ভুগছেন, তবে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না।

চীনে নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত

0

চীন রবিবার করোনা ভাইরাসে নতুন করে ৫৭ জন আক্রান্ত হয়েছে। এপ্রিলের পর এ সংখ্যা সর্বোচ্চ।
চলতি বছরের প্রথমে চীন কঠোর লকডাউনের মাধ্যমে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করে। কিন্তু বেইজিংয়ের দক্ষিণাংশের মাংস ও সবজির বাজার থেকে নতুন করে এটির সংক্রমণ শুরু হয়েছে।
জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, রাজধানীতে নতুন করে ৩৬ জন দেশীয়ভাবে সংক্রমিত হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের লায়োনিং প্রদেশে রবিবার আরও দুজন শনাক্ত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেইজিং সংক্রমণের সঙ্গে এটির ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।
এ ছাড়া বেশ কিছু সংক্রমণ ঘটেছে জিনফাদি পাইকারি বাজার থেকে। বাজারটি বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার সেখানে পুলিশ ও আধা সামরিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
করোনার নতুন সংক্রমণের কারণে লকডাউনের নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বাজারটির আশপাশের ১১টি আবাসিক এলাকার লোকজনকে ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমদানিকৃত স্যামন মাছ কাটার বোর্ডে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ কারণে বড়ো বড়ো সুপারমার্কেটের চেইন শপগুলো থেকে স্যামন সরিয়ে নেয়া হয়েছে

ঢামেকের আইসিইউ প্রধান করোনায় আক্রান্ত

0

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ রবিবার (১৪ জুন) সকালে তিনি নিজেই এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমানে বাসায় আছেন এবং সুস্থ আছেন। কোনো ধরনের শারীরিক জটিলতা এখনো নেই। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
ডা. মোজাফফর হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এম-১৯ ব্যাচের শিক্ষার্থী।

মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মোহাম্মদ নাসিম

0

জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

রোববার বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে বনানী কবরস্থান মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নাসিমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর নাসিমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গতকাল শনিবার বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমের মৃত্যুর ঘোষণা দেয়া হয়। এর আগে টানা প্রায় দুই সপ্তাহ রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তার শরীরে।

মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের ছিলেন তিনি।

২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আবদুল্লাহ

0

ধর্ম প্রতিমন্ত্রীর শেখ মোহাম্মদ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর ডাক্তাররা বলেছেন, কোভিড-১৯ সংক্রমিত হয়েই মারা গেছেন তিনি। ডাক্তারদের বরাত দিয়ে রোববার বেলা ১১ টায় এ তথ্য জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর করোনা পজিটিভ ধরা পড়েছে। তাকে এখন টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দাফন কাফন করা হবে। ঢাকায় কোনো কর্মসূচি নেই।

এর আগে শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতাল ধর্মপ্রতিমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ছুটে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি জানিয়েছিলেন, করোনা পরীক্ষার রিপোর্ট আসার পর তার দাফন কাফনের সিদ্ধান্ত নেয়া হবে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন এ তথ্য জানান।

৭৪ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বেইলি রোডের বাসায় প্রতিমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেয়া হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সেনানিবাসের জাহাঙ্গীর গেইটে সাংবাদিকদের বলেন, ধর্ম প্রতিমন্ত্রী অসুস্থ বোধ করলে তাকে সিএমএইচে নেয়ার পথে তিনি আরও অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেখ আবদুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মতিউর রহমান ও মা রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

শেখ আবদুল্লাহ আওয়ামী লীগে ত্যাগী নেতা হিসেবেই সমধিক পরিচিত। রাজনীতিতে তার ত্যাগ বেশ আলোচিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। কাউন্সিলের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদীয় প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

শেখ মো. আবদুল্লাহ ১৯৬১ সালে মেট্রিক, ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৬ সালে বি কম (অনার্স) ডিগ্রি নেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭২ সালে এম কম এবং ১৯৭৪ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রিও নেন শেখ আবদুল্লাহ।

শিক্ষা জীবন শেষে সুলতানশাহী কেকানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও আইনজীবী হিসেবে গোপালগঞ্জ জজ কোর্ট ও ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করেন।

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্রজীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন আবদুল্লাহ। খুলনার আযম খান কমার্স কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত এই ভিপি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দিবাগত রাতের ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শোকবাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখেন- শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমুল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযাদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।