Home Blog Page 2884

করোনায় স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যু

0

করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন বলেন, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ার পর বাসাতেই ছিলেন কামরুন নাহার। অবস্থার অবনতি হলে ১০ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিএমএইচের আইসিইউতে ভর্তি ছিলেন। এর আগে তিনি বাসায়ই ছিলেন। উনার হালকা জ্বর হয়েছিল। জ্বর কমে না দেখে পরীক্ষা করে দেখেন যে, ফুসফুসে সংক্রমণ হয়ে গেছে। সেদিনই উনাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই মারা গেলেন উনি।

সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগে বদলি হয়ে এসেছেন আবদুল মান্নান।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

0

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে তার ‍মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমা আলহাজ্ব মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশ সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ সেবা করার লক্ষ্যে চাকুরির পরিবর্তে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার নেতৃত্বে রাজনীতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর কাউন্সিলের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

দেশের নিঃস্বার্থ একনিষ্ঠ রাজনৈতিক নেতা হারালাম : মতিয়া চৌধুরী

0

আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, আজকে তার অকালমৃত্যু হলো। আমি অকালমৃত্যুই বলব, কারণ আমাদের সামনে নাসিমরা যখন চলে যায়, এটাকে আমরা অকালমৃত্যুই বলব।
তিনি বলেন, দেশের নিঃস্বার্থ একনিষ্ঠ রাজনৈতিক নেতা এবং মাঠের কর্মী ছিল সে, তাকে হারালাম। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
শনিবার (১৩ জুন) সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বরের (তার বাবা ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।) বিয়োগান্তক ঘটনায় সে (নাসিম) মানসিকভাবে ভেঙে পড়েছিল। সে পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করে রাজনীতিতে তার বাবার ধারা এবং দেশের জন্য কাজ করা, সেটা সে প্রমাণ করেছে। সে ছিল অবিচল, বিশ্বস্ত এবং দেশের জন্য কাজ করে গেছে। গণমানুষের জন্য কাজ করে গেছে।
মতিয়া চৌধুরীবলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে জেল-জুলুম, নির্যাতন হাসিমুখে বরণ করে গেছে। অনেকেই ঝামেলাহীন জীবনযাপন করেছে, কিন্তু নাসিমসেটা করেনি। নাসিম রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে ১৪ দল… আমরা ১৪ দলের সঙ্গে আছি, কিন্তু ১৪ দলের সব কর্মকাণ্ডের সঙ্গে সব সময় জড়িত থেকে সবাইকে এক জায়গায় এনে কাজ করানোটা অত্যন্ত নিখুঁতভাবে করেছে। কারণ, এখানে নানা মত নানা পথের লোকজন আছে, যদিও সবাই গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু আলাদা পার্টির। সুতরাং সবাইকে এক জায়গায় করার ক্ষেত্রে নাসিমের অবদান ছিল অসীম, যা সে করে গেছে সফলতার সঙ্গে।
প্রসঙ্গত, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন। এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন নাসিম।
গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।
শুক্রবার ভোর সাড়ে ৫টায় মোহাম্মদ নাসিমের ব্রেন স্ট্রোক হয়। হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের নেতৃত্বে কয়েক ঘণ্টায় তার অস্ত্রোপচার সফল হয়। সফল অস্ত্রোপচার হলেও তার মাথার ভেতরে বেশ কিছু রক্ত জমাট বেধে ছিল। স্ট্রোকের পর থেকে গত ৮ দিন তিনি অচেতন অবস্থায় ভেন্টিলেশন সাপোর্টেই ছিলেন।
এরই মধ্যে পরপর দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের পক্ষ থেকে সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সঙ্কটাপন্ন অবস্থার কারণে মোহাম্মদ নাসিমকে দেশের বাইরে স্থানান্তরের ঝুঁকি নিতে চাননি তার পরিবারের সদস্যরা।

আগে যেভাবে আমরা চলতাম, সেভাবে আর নয়: তথ্যমন্ত্রী

0

‘করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হবার আগে যেভাবে চলতাম, সেভাবে আর নয়,’ উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেভাবে চললে আমাদের পক্ষে হাসপাতাল প্রস্তুত রেখে এবং আরও আইেসোলেশন সেন্টার বানিয়েও এ ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। মনে রাখতে হবে আমার সুরক্ষা আমার হাতে।’

শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হলে কেভিড আইসোলেশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সী-কম গ্রুপের দেয়া সিটি হলকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোভিড সেন্টারে রূপান্তরের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘উন্নত দেশগুলোও তাদের কাজকর্ম মাসের পর মাস বন্ধ রাখেনি, খুলে দেয়া হয়েছে। সেখানে এখনও মানুষ করোনাভাইরাসে মৃত্যুবরণ করছে, প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, এরপরও তারা লকডাউন শিথিল করেছে, কাজকর্ম শুরু করেছে।’

সবাইকে সতর্ক করে দিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘তার মানে এ নয় যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার আগে আমরা যেভাবে চলতাম, এখনও সেভাবে চলব। নিজেকে স্বাস্থ্যগতভাবে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সুরক্ষিত রেখেই আমরা কাজ করব। তাহলেই সম্মিলিত প্রচেষ্টায় এ মহামারি মোকাবিলা করতে পারব আমরা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, উন্নত দেশ না হওয়া সত্ত্বেও এ দেশে করোনায় আক্রান্তদের মৃত্যুহার উন্নত দেশ থেকে কম। এ মহামারি সামাল দেয়ার জন্য উন্নত দেশগুলোও আগে থেকে প্রস্তুত ছিল না, যে কারণে সেখানে লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে। আর খেটে খাওয়া মানুষের উন্নয়নশীল এ দেশেও মানুষের জীবন রক্ষার তাগিদে দুই মাসের বেশি প্রায় সবকিছু বন্ধ ছিল। এখন সীমিত আকারে খোলা হয়েছে। কারণ জীবন এবং জীবিকা দুটিই রক্ষা করতে হবে।’

আইসোলেশন সেন্টার স্থাপনের সুযোগ করে দিয়ে সী-কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক মানবতার কাজ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পৌনে এক কোটি মানুষের শহর চট্টগ্রামে প্রতিদিন আরও বিশ লাখ মানুষ যাতায়াত করে। ইতোমধ্যে এ শহরে চার হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। শুরুতে চট্টগ্রাম শহরে করোনা রোগীদের চিকিৎসায় অনেক সংকট ছিল, এখনও সংকট পুরোপুরি না কাটলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা শুরু থেকেই বিভিন্ন হাসপাতালের সেবা ও সরকারি ব্যবস্থাপনার প্রসারকে উদ্বুদ্ধ করার ফলে অগ্রগতি হয়েছে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন।

সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

0

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দেশের সকল হাসপাতাল-ক্লিনিকে আগত সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী আজ শনিবার ই-মেইলের মাধ্যমে এ রিট আবেদন দাখিল করেছেন। রিট আবেদনে সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট এএম জামিউল হক, মো. নাজমুল হুদা, মোহাম্মদ মেহেদী হাসান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান একটি এবং জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আরো একটি রিট আবেদন দাখিল করেছেন।

রিট আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ৫ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে করোনা বা অন্যান্য রোগের উপসর্গ নিয়ে দেশের সরকার-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে ঘুরে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। একারণে দেশের সকল হাসপাতাল ও ক্লিনিকে আগত রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে গত ১১ মে নির্দেশনা জারি করেছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে। কিন্তু সরকারের নির্দেশনা উপেক্ষা করে সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিক সাধারণ রোগীদের করোনা সার্টিফিকেট ছাড়া ভর্তি নিচ্ছে না।

রিট আবেদনে আরো বলা হয়, একটি করোনা টেস্ট করাতে রোগীর জন্য ৪-৫ দিন সময় লাগতে পারে। অথচ গুরুতর অসুস্থ রোগীর ক্ষেত্রে টেস্ট করানো এবং সে রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করাটা অসম্ভব। করোনা টেস্টের রিপোর্ট ছাড়া ভর্তি না করায় প্রতিদিনই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিনা চিকিৎসায় চিকিৎসকরাও মারা যাচ্ছেন। এ ধরনের মৃত্যুর ঘটনা দেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে। সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আদালতের নির্দেশনা প্রয়োজন।

অভ্যন্তরীণ রুটের ভাড়া নির্ধারণ করে দিল সিভিল এভিয়েশন

0

এয়ারলাইন্সগুলোর মধ্যে ভাড়া নিয়ে অসম প্রতিযোগিতা বন্ধে অভ্যন্তরীণ রুটে সর্বনিম্ন বিমান ভাড়া নির্ধারণ করে দিয়েছে সিভিল এভিয়েশন।
কক্সবাজার ছাড়া বাকী ছয়টি রুটে সর্বনিম্ন ভাড়া এখন থেকে ২ হাজার ৫০০ টাকা। দূরত্ব বেশি হওয়ায় কক্সবাজারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।
সময় সংবাদকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, করোনাকালীন সময়ে যাত্রী টানতে কোন কোন এয়ারলাইন্স আকাশপথে অভ্যন্তরীণ রুটে ন্যুনতম ভাড়া অনেক কমিয়ে দেয়। এতে দেশি তিন বিমান সংস্থার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।
করোনাকালীন সময়ে গত কয়েক মাস ধরে আর্থিক ক্ষতিতে আছে এয়ারলাইন্সগুলো। তাই ইমেজ ও আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে।
আস্থা ফেরানো ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মূখ্য। তাই এই মুহূর্তে ভাড়া না বাড়াতে বলা হয়েছে এয়ারলাইন্সগুলোকে।

ঘোষিত রেড জোনে থাকবে সাধারণ ছুটি

0

করোনা মহামারীর সময় অধিক সংক্রমিত এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে দেয়া হবে। এমন ঘোষিত এলাকা সাধারণ ছুটির আওতায় থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসন। আজ শনিবার তিনি এমন তথ্য জানান। তবে অন্যত্র নিয়মিতভাবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন থেকে শুরু করে সকল কর্যক্রম চলবে।

গত ২৬ মার্চ থেকে কয়েক দফায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। করোনা মোকাবিলায় ৬৬ দিনের এ ছুটি শেষে গত ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে চালু হয় গণপরিবহনও। তবে চলতি মাসে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় এখন এলাকা ভিত্তিক লকডাউন করা হচ্ছে। এ ক্ষেত্রে সংক্রমণের অবস্থা সাপেক্ষে লাল, হুলদ ও সবুজ জোন ঘোষণা করা হচ্ছে।

বেশি আক্রান্ত এলাকাকে লাল বা রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে হলুদ বা ইয়েলো ও একেবারে কম আক্রান্ত বা করোনামুক্ত এলাকাকে সবুজ বা গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। রেড জোনকে লকডাউন করা হবে, ইয়েলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও। লকডাউনের মেয়াদ হবে ১৪ থেকে ২১ দিন পর্যন্ত।

উল্লেখ্য. চলতি মাসের ৯ তারিখ থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে পরীক্ষামূলকভাবে ‘রেড জোন’ হিসেবে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন কার্যকর করা হবে সেখানে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এখন জোনিংয়ে যাওয়া হচ্ছে। ঢাকাসহ যে জায়গাগুলো সিভিয়ারলি ইনফেক্টেড (মারাত্মক আক্রান্ত) হয়েছে সেই জায়গাগুলোতে রেড জোন ঘোষণা করে সেগুলোতে বিশেষ ট্রিটমেন্টে চলবে। তিনি বলেন, ‘বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। যে এলাকা রেড জোন থাকবে, সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারের লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। সেখানে কিছু ভুলত্রুটি বের হয়ে এসেছে। লোকজন এখানে টপকাচ্ছে ওখানে টপকাচ্ছে। যাবতীয় সবকিছু স্বয়ংসম্পূর্ণ করে আমরা কোনো স্থান লকডাউন করব।’

জোনিং করে লকডাউন ব্যবস্থাকে কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে চার-পাঁচটি স্থান রেড জোন ঘোষণা করে লকডাউন বাস্তবায়ন করা হতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।

অভিযোগ পেলেই বুবলীকে খোঁজা হবে: জায়েদ খান

0

রহস্যময়ী চিত্রনায়িকা শবনম বুবলী হঠাৎ উধাও হয়ে গেছেন। মানে তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না। কেন নিজেকে আড়াল রেখেছেন তা নিয়ে নানান খবর চাউর রয়েছে। তবে এতো কিছুর পরেও চুপ রয়েছেন বুবলী। নিন্দুকদের কটু কথা মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন ‘রংবাজ’ ছবির এই নায়িকা।

সেদিন এক সিনিয়র সাংবাদিক অভিমানের সুরেই বললেন, দেখুন তো করোনার এই সময়ে সকল শিল্পী মিলেমিশে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অথচ এই সময়ের আলোচিত নায়িকা বুবলীর কোনো খোঁজ নেই। তিনিও তো সবার পাশে দাঁড়াতে পারতেন।

মাঝে মধ্যে নায়িকা নিজের অস্তিত্ব জানান দেয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। কিন্তু সেসব ছবি এখনকার নাকি অতীতের তোলা তা বলা মুশকিল। বুবলী কোথায় রয়েছেন তা নিয়েও ধোঁয়াশার শেষ নেই। কেউ বলেন বুবলী আমেরিকায় কেউবা বলেন তিনি ঢাকাতেই আছেন।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হলেন চিত্রনায়িকা বুবলী। স্বাভাবিকভাবেই সমিতির কাছে সকল শিল্পীর কে কোথায় আছেন এমন অনেক তথ্য থাকে। অথচ বুবলীর অবস্থান নিয়ে কিছুই জানেন না শিল্পী সমিতির নেতারা।

এ ব্যাপারে জানতে চাইলে সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, তিনি (বুবলী) কোথায় আছেন তা আমাদের জানা নেই। তবে ৬ মাস আগে শিল্পী সমিতির যে চাঁদা সেটি পরিশোধ করেছেন। আর কোনো শিল্পী যদি স্বেচ্ছায় নিজের মতো থাকতে চান। তাহলে তো সমিতির কিছু করার নেই। হয়তো তিনি ভালোই রয়েছেন। কারণ যদি খারাপ কিছু হতো তার পরিবার নিশ্চয় আমাদের জানাতেন। তিনি যেকোনো সমস্যায় পড়লে সমিতি তার পাশে দাঁড়াবে।

শিল্পী সমিতির এই নেতা আরও বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যেমন কোনো পরিচালক-প্রযোজক যদি শিডিউল ফাঁসানো বা অন্য যেকোনো অভিযোগ করতেন তাহলে সমিতি সেটি বিবেচনায় নেবে। ভবিষ্যতে যদি তেমন কিছু ঘটে শিল্পী সমিতি অবশ্যই তাকে খুঁজে বের করার চেষ্টা করবে। পাশাপাশি তিনি কোনো সমস্যায় পড়লেও সমিতি তার পাশে দাঁড়াবে। কারণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি একটি পরিবার। আমরা এই পরিবারের প্রতিটি সদস্য একে অপরকে ভালোবাসি।

চীনের রাজধানীতে ফের করোনার সংক্রমণ: জরুরি অবস্থা জারি

0

চীনের রাজধানী বেইজিংয়ের একটি এলাকায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সেখানে যুদ্ধকালীন জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেইজিংয়ের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, গত ৩ জুন বেইজিংয়ের ফেংতাই এলাকার শিনফাদি মার্কেটে যান এক ব্যক্তি। পরে বৃহস্পতিবার ওই ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ে। খবর বিজনেস ইনসাইডারের।

ফেংতাইয়ের একজন কর্মকর্তা চু জুউই শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ওই এলাকায় ‘যুদ্ধকালীন জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। রাজধানী সবচেয়ে বড় এই মাংস ও সবজির বাজারের আশপাশের ১১টি এলাকাও লকডাউন করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে বেইজিংয়ের কর্তৃপক্ষ রাজধানীর অন্যান্য বড় সুপারমার্কেট এবং অন্য ফুড মার্কেটের এক হাজার ৯৪০ কর্মীর করোনা পরীক্ষা করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিনফাদি হোলসেল মার্কেটে ৫১৭ জনের করোনা পরীক্ষা করা হয়, তাদের মধ্যে ৪৫ জনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যারা উপসর্গহীন ছিলেন। এছাড়া শহরের উত্তরপশ্চিমাঞ্চলীয় হেইদিয়ান এলাকায় একটি মার্কেটে যাওয়ার পর আরেকজন ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন করে করোনার সংক্রমণ হওয়ার পর ওই মার্কেটের বিভিন্ন জিনিসপত্র থেকেও নমুনা সংগ্রহ করা হয়। এসময় বিজ্ঞানীরা একটি চপিং বোর্ডের ওপর করোনার স্ট্রেইন পেয়েছে। আমদানি করা সালমন ফিশ কাটতে ওই চপিং বোর্ডটি ব্যবহার করা হতো।

এদিকে নতুন সংক্রমণের কারণে বাধ্য হয়েছে আন্তঃপ্রদেশ পর্যটন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া কিছু স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি স্থগিত করা হয়েছে খেলাধূলার কিছু অনুষ্ঠানও। বেইজিং মিউনিসিপ্যাল কর্তৃপক্ষের মুখপাত্র শু হেজিয়ান বলেছেন, আমি সবাইকে সতর্ক করে দিয়ে বলতে চাই যে- মহামারি প্রতিরোধে আমাদের কোনও ঢিল দেয়ার সুযোগ নেই; এই ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

করোনায় আক্রান্ত শহীদ আফ্রিদি

0

নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শনিবার (১৩ জুন) আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আফ্রিদি নিজেই।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে আফ্রিদি লিখেছেন, আমি বৃহস্পতিবার থেকে অস্বস্তি বোধ করছিলাম। আমার শরীর খুব খারাপ লাগছিল। এরপর পরীক্ষা করাই এবং আমি কোভিড-১৯ পজিটিভ। আমার আরোগ্যের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব।

উল্লেখ্য, পাকিস্তানে করোনাভাইরাসের মোকাবিলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আফ্রিদি। নিজ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করেছেন। একই সঙ্গে দুর্গম এলাকায় নিজের কাঁধে খাবারের বস্তা বইয়ে নিয়ে গিয়েছেন তিনি।