Home Blog Page 2885

দীর্ঘ বিরতির পর রাতে মাঠে নামছে মেসির বার্সেলোনা

0

দীর্ঘদিন বিরতির পর আবারও লা লিগায় মাঠে ফিরছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রতিপক্ষ মায়োর্কা। শনিবার (১৩ জুন) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

লিগ টেবিলে বার্সার পয়েন্ট ৫৮। আর রিয়াল মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে আছে তার ঠিক নিচে ২ নম্বরে। তাই ব্যবধান আরও বাড়াতে এই ম্যাচে কাতালানদের জয় ছাড়া আর কোন বিকল্প নেই। শুরুর দিকে মেসির ইনজুরি নিয়ে কিছুটা চিন্তা থাকলেও এখন আর তা নেই। ম্যাচে সুয়ারেজ, গ্রিজম্যানদের পাশাপাশি আক্রমণে মেসিকেও পাচ্ছে বার্সেলোনা।

এছাড়া মিডফিল্ডে র‌্যাকিটিচ, ভিদালদের পাচ্ছে কোচ সেতিয়েনে। তবে, এ ম্যাচেও থাকছেন না ডেম্বেলে। তারপরও জয় তুলে নিতে ভাবতে হবে না বার্সাকে।

রবিবার সকাল সাড়ে দশটায় নাসিমের জানাজা, বনানী কবরস্থানে দাফন

0

সীমিত পরিসরে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক-মন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা রবিবার (১৪ জুন) বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী করবস্থানে তাকে দাফন করা হবে। শনিবার (১৩ জুন) শ্যামলীতে সাংবাদিকদের এ তথ্য জানান নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

জয় বলেন, রবিবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তিনি বলেন, সিরাজগঞ্জের মানুষ তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলছেন। আমার বাবার মৃত্যুর পর পরিবারের সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি; যে মানুষটি সারাজীবন দেশের জন্য জীন উৎসর্গ করে গেছেন সেই মানুষের মৃত্যুর পরেও দেশের মানুষের ক্ষতি হোক সেটা হতে দিতে পারি না। আর তাই করোনা পরিস্থিতির কারণে সিরাজগঞ্জের মানুষের চোখের জল উপেক্ষা করে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে, টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর রেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তার মৃত্যুতে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরাজগঞ্জের কাজীপুরে জাতীয় নেতা ক্যাপ্টেন মোহাম্মদ মনসুরের ঘরে নাসিমের জন্ম ১৯৪৮ সালের ২ এপ্রিল। তরুণ বয়সেই রাজনীতিবিদ পিতার হাত ধরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। ৬৬তে পিতার সঙ্গে বন্দি হন স্বৈরাচারী আইয়ুবের হাতে। কারাবন্দি অবস্থায় পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন মেট্রিক। জগন্নাথ কলেজের রাজনীতি বিজ্ঞানের ছাত্র মোহাম্মদ নাসিম সক্রিয়ভাবে জড়িত ছিলেন ছাত্রলীগে।

মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া নাসিম মুক্তিযুদ্ধ পরবর্তীকালে পিতার নির্দেশে যোগ দেন বাকশালে। ছিলেন পাবনা শাখার সাধারণ সম্পাদক। যুবলীগের নীতি নির্ধারক থেকে হয়েছেন মূল দল আওয়ামী লীগেরও নীতিনির্ধারক। বারবার সিরাজগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচর। আওয়ামী লীগের বিভিন্ন সরকারে দায়িত্ব পালন করেছেন মন্ত্রিসভায়। ছিলেন, স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত, ডাক টেলি যোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

জঙ্গিবাদ প্রতিরোধে প্রগতিশীল ১৪ দলের সংগঠক হিসেবে মোহাম্মদ নাসিমের অসাম্প্রদায়িক ভূমিকা রাজনীতির মাঠে সমান আলোচনা যুগিয়েছে আমৃত্যু। করোনা শনাক্তের পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাইল্ড স্ট্রোক করেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ আওয়ামী লীগে নেতা।

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ মন্ত্রী ও ৭ সংসদ সদস্য

0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৯ জন মন্ত্রী ও সংসদ সদস্যের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুজন। বাকি সাতজন করোনামুক্ত হওয়ার জন্য লড়ছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের শরীরে করোনা ধরা পড়েছে। এছাড়া, সংসদ সদস্যদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান দুলাল ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এবাদুল করিম বুলবুল।

এদিকে, করোনা থেকে সেরে উঠেছেন চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার। অন্যদিকে, ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে রয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

বিনামূল্যে আম পরিবহন শুরু করলো ডাকবিভাগ

0

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশ ডাকবিভাগের উদ্দ্যোগে ক্যাভার্ড ভ্যানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রান্তিক আমব্যবসায়ীদের বিনামূল্যে আম পরিবনের “কৃষকবন্ধু ডাক সেবা” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেবার উদ্বোধন করা হয়।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই “কৃষকবন্ধু ডাক সেবা” এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

এইসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, জেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি মোঃ রুহুল আমীন, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, আম গবেষণা কেন্দ্রের উদ্ধৃতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

চাঁপাইনবাবগঞ্জ ডাক বিভাগের পোষ্টমাস্টার শ্রী লক্ষণ কুমার জানান, জেলা থেকে তিনজন প্রান্তিক ও ক্ষুদ্র আমব্যবসায়ীর প্রায় ৫ মেট্টিকটন আম নিয়ে ঢাকা উদ্যোশে যাত্রা শুরু করেন। এদিকে বিনামূল্যে আম ঢাকা পাঠাতে পেরে প্রান্তিক আম ব্যবসায়ীরা আনন্দিত।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন মায়া চৌধুরী বীরবিক্রম

0

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক দূর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শোকবার্তায় মায়া চৌধুরী বলেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজনীতির মাধ্যমে বাংলাদেশের জনগণের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য সন্তান মোহাম্মদ নাসিম অতিবাহিত করেছেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নাসিম।

মায়া চৌধুরী বলেন , মোহাম্মদ নাসিমের মতো একজন গুণী, অভিজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। শোকবার্তায় মায়া চৌধুরী বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে মোহাম্মদ নাসিমের সক্রিয় ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৮৫৬

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১১৩৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৮৫৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জন।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি ে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৬ হাজার ৬৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৮৯ হাজার ৯৬০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৮৫৬ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪ হাজার ৩৭৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ১৩৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৭ হাজার ৮২৮ জন।
বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৪ লাখ ২৮ হাজারেরও বেশি। তবে পৌনে ৪০ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

নাসিমের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় : ওবায়দুল কাদের

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হবে তা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার (১৩ জুন) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, অত্যন্ত দুঃখ-বেদনার সঙ্গে জানাচ্ছি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, কর্মীবান্ধব কারা নির্যাতিত নেতা, দলের একজন বলিষ্ঠ সংগঠক আন্দোলন-সংগ্রামের অকুতোভয়, শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান, ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম না ফেরার দেশে চলে গেলেন।
তিনি বলেন, আমরা শোকাহত, আওয়ামী লীগের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার বিদায়ে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

0

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মোহাম্মদ নাসিমের মৃত্যু সংবাদে তথ্যমন্ত্রী তার শোকবার্তায়, মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন।
মন্ত্রী এ সময়, ২০১৪-২০১৮ মেয়াদে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিমের দায়িত্ব পালনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
ড. হাছান বলেন, মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন এ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আজ সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।

সৌদি আরবে আটকে পড়াদের ফেরাতে বিমানের বিশেষ ফ্লাইট

0

করোনাভাইরাস সংকটে যেসব বাংলাদেশি সৌদি আরবে আটকে আছেন, তাদের দেশে ফেরাতে বিমান দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে সৌদি দূতাবাস।
আগামী ২০ জুন রিয়াদ থেকে একটি এবং ১ জুলাই জেদ্দা থেকে অন্য ফ্লাইটটি ঢাকার পথে রওনা হবে।
যারা দেশে ফিরতে আগ্রহী তাদের দূতাবাসের ওয়েবসাইটের একটি লিংকে গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে। https://docs.google.com/forms/d/e/1FAIpQLSepAeZBIF5dObjPAVhU2T-nbJiEjyNyiISJCW8xHcSlZX3dzQ/viewform
করোনাভাইরাসের মহামারীতে সৌদি আরবসহ প্রায় সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে। ফেলে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের অনেকে দেশে ফিরতে চাইলেও তা পারছেন না।
এ পরিস্থিতিতে যারা শারীরিকভাবে অসুস্থ কিংবা পারিবারিক জরুরি প্রয়োজনে ফিরতে চান কিংবা যারা চূড়ান্তভাবে দেশে ফিরতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ ফ্লাইটের এই উদ্যোগ বলে জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
তিনি বলেন, ‘সৌদি আরবে প্রায় ২১ লাখ বাংলাদেশি বসবাস করেন। অনেকেই জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরতে চান, অনেক অসুস্থ প্রবাসী রয়েছেন, এখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনেক ছাত্ররা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, অনেকেভিজিট ভিসায় এসে দেশে ফিরে যেতে পারছেনা আমরা সবার কথা ভেবে এই উদ্যোগ গ্রহণ করেছি।’
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন, শুধু তারাই এই ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন। যাত্রীরা সৌদি আরবের বাংলাদেশ বিমানের নির্দিষ্ট অফিস থেকে টিকেট কিনবেন।
নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে এ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। রেজিস্ট্রশনকারীদের দূতাবাসের পক্ষ থেকে ফোন করে রিয়াদের জন্য ৪০০ জন ও জেদ্দার জন্য ৪০০ জন প্রবাসীকে টিকেট ক্রয়ের জন্য নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী সময় আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্যদের ক্রমানুসারে ফোন করা হবে।’
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকেটের মূল্য ইকনমি ক্লাস ২৮০০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৩৮০০ সৌদি রিয়াল নির্ধারণ করেছে। জেদ্দা-ঢাকা বিমানের একমুখী যাত্রার টিকেটের মূল্য ধরা হয়েছে ইকোনমি ক্লাসের জন্য ৩০৩০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ৪০৩০ সৌদি রিয়াল।
এই ফ্লাইটে টিকেট কিনতে হলে করোনাভাইরাসে আক্রান্ত নন/কোনো উপসর্গ নেই- সৌদি কর্তৃপক্ষ-কর্তৃক ইস্যুকৃত এমন সার্টিফিকেট প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তা জমা দিতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।

একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম : প্রধানমন্ত্রী

0

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’
শেখ হাসিনা বলেন, ‘মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।’
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।