Home Blog Page 2887

সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত। মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১২ জুন) মুক্তিয্দ্ধুবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) তাদের টেস্ট করা হলে শুক্রবার তাদের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়।

মন্ত্রী, মন্ত্রীর স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ব্যাংক থেকে ঋণ নিলে সমস্যা হবে না: গভর্নর

0

বাজেটে ঘাটতি পূরণে সরকারের লক্ষ্য অনুযায়ী ব্যাংক থেকে ঋণ নিলেও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। শুক্রবার বিকালে বাজেটোত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ঋণ হিসেবে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা নেয়ার পরিকল্পনা করেছে সরকার। এটি তেমন কোনো প্রভাব ফেলবে না। কারণ চলতি অর্থবছরে ইতিমধ্যে সরকার ব্যাংক খাত থেকে ৭৪ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। কোনো সমস্যা হয়নি। চলতি অর্থবছরে ৮২ হাজার কোটি টাকা নেয়ার লক্ষ্য ঠিক করেছে। এতেও সমস্যা হবে না।

ব্যাংক খাতে বর্তমানে পর্যাপ্ত তারল্য রয়েছে দাবি করে গভর্নর বলেন, গত ৩০ এপ্রিল পর্যন্ত ব্যাংক খাতে এক লাখ ১৩ হাজার কোটি নগদ তারল্য উদ্বৃত্ত রয়েছে। এছাড়া রিজার্ভ রয়েছে আরও ৬২ হাজার কোটি টাকা। ফলে ব্যাংক খাতের তারল্য সমস্যা নেই ঋণ নিলে এ খাতের কোনো সমস্যা হবে না।

কনোরাভাইরাসের প্রার্দুভাবে আর্থিক ক্ষতি মোকাবিলায় সরকারের ঘোষিত প্রণোদনা বাস্তবায়নেও কোনো সমস্যা হবে না জানিয়ে গভর্নর বলেন, ইতিমধ্যে প্রণোদনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক রি-ফাইন্যান্স হিসাবে পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে ৪০ হাজার কোটি টাকা দেয়ার হচ্ছে। এছাড়া সিআরআর (ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ) ছাড় দেয়া হয়েছে এতে ১৮ হাজার কোটি টাকাসহ প্রায় মোট ৭২ হাজার কোটি টাকা সহযোগিতা করা হচ্ছে। আশা করা হচ্ছে এতে করে প্রণোদনা বাস্তবায়নে সমস্যা হবে না।

বাজেটে আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে গভর্নর বলেন, ১০ লাখ টাকার উপরে ও এর চেয়ে বেশি যাদের আমানত আছে তাদের আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। তবে ১০ লাখ টাকার নিচে যাদের আমানত তাদের শুল্ক বাড়ানো হয়নি। আর এতে করে আমানতের কোনো সমস্যা হবে না। আগে সঞ্চয়পত্রের কারণে ব্যাংকে আমানতের চাপ কম ছিল তাও এখন আর নেই।

‘মোবাইল কলরেট কম তাই শুল্ক বাড়ানো হয়েছে’

0

কলরেট কম তাই মাত্র ৫ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা ব্যয়ের সক্ষমতা মানুষের আছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি বলেছেন, ‘বর্তমানে কলরেট অনেক কম তাই অপ্রয়োজনীয় কথা বলার প্রবণতা বেড়ে গেছে। তবে কথা বলার প্রবণতা কমানোর জন্য কলরেটে আরও ৫ শতাংশ শুল্ক বসানো হয়নি।’

আজ শুক্রবার নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট-উত্তর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোবাইলে খরচ বাড়ানো হলো কেন এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে প্রশ্ন করা হলে তিনি জবাব না দিয়ে এনবিআর চেয়ারম্যানকে উত্তর দিতে বলেন। উত্তরে এনবিআরের চেয়ারম্যান এসব কথা বলেন।

এনআরবি চেয়ারম্যান জানান, একটা সমস্যা হচ্ছে কত শতাংশ বাড়ানো হলে সেটা বিবেচনা না করেই এর বিরোধিতা করা হয়। এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে। এটাতে মানুষের তেমন ক্ষতি হবে না।

মুনিম বলেন, ‘বর্তমানে মোবাইল কলরেটের হার এত কম যে অপ্রয়োজনীয় কথা বলার পরিমাণ বেড়ে গেছে। এতে করে কথা বলতে বলতে ট্রেনের সাথে অ্যাকসিডেন্ট করার ঘটনাও আছে। তবে আমরা কথা বেশি বলাকে নিয়ন্ত্রণ করার জন্য এ শুল্ক বাড়াইনি। বরং কলরেট খুব কম। তাই এক্ষেত্রে মাত্র ৫ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছে।’

এদিকে ২০২০-২১ অর্থবছরের জন্য বাজেটে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন কর হারে মোবাইল সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ, সম্পূরক শুল্ক ১৫ শতাংশ ও সারচার্জ ১ শতাংশ হলো। ফলে মোট করভার দাঁড়াবে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। প্রতি ১০০ টাকা রিচার্জে সরকারের কাছে কর হিসাবে যাবে ২৫ টাকার কিছু বেশি। এতদিন তা ২২ টাকার মতো ছিল।

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু

0

দেশের অর্থনীতিতে কোভিড-১৯ মহামারির প্রভাবকে সামনে রেখে সরকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন কাজ শুরু হয়েছে। চলতি বছর ৩০ জুনে সপ্তম পঞ্চমবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয়ে যাবে। এরই প্রেক্ষিতে ‘কাউকে পিছনে ফেলে নয়’ শ্লোগানকে সামনে রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন কাজ শুরু হয়েছে।

অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল গতকাল জাতীয় সংসদে উত্থাপিত ২০২০-২১ হতে ২০২২-২৩ মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে এ কথা জানান।

নীতি বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ মহামারির প্রভাব মূল্যায়নে বাংলাদেশ পরিকল্পনা কমিশন একটি স্টাডি সম্পন্ন করেছে। এই স্টাডির ফলাফলের ওপর ভিত্তি করে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি দারিদ্র হ্রাস কার্যক্রম এবং প্রবৃদ্ধির ওপর কি ধরনের প্রভাব ফেলবে উক্ত স্টাডিতে এই দিকটিও বিশেষভাবে ওঠে এসেছে।

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেসব বিষয় সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে তা হচ্ছে ত্বরান্বিত সমৃদ্ধি ও অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি। তাই, বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও দেশের বিভিন্ন অঞ্চলকে গুরুত্ব দিয়ে আগামী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

আগামী ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ যাতে এলএসডি হতে উত্তরণে এসডিজি বাস্তবায়নে সফল হয় সেই বিষয়টি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হবে।

কোন দরিদ্র জনগোষ্ঠী বা অঞ্চলকে পিছনে ফেলে রেখে উন্নয়ন অভীষ্ঠ লক্ষ্য এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। তাই, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যাতে প্রবৃদ্ধির সুবিধা সকলের কাছে সমান ভাবে পৌঁছানো যায় তা বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হবে বলে নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়।

অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ এবং সরকারের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার অনুসরণ করা হবে। বাংলাদেশ ইতেমধ্যে
নিম্ন মধ্যম আয়ের মর্যাদা অর্জন করেছে এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে প্রাথমিক উত্তরণের ভিত্তি স্থাপন করেছে।

আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রস্তুতকৃত মূল সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে নীতি বিবৃতিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন। বাসস

বাতিল হওয়ার শঙ্কা এবারের হজ

0

১৯৩২ সালে রাজ পরিবারের মাধ্যমে সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এবারই প্রথম হজ বাতিল হতে পারে! সৌদি আরবের হজ এবং ওমরাহ মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

ওই কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, হজ বাতিলের বিষয়টি নিয়ে খুব সতর্কতার সঙ্গে ভাবা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ নিয়ে একটি সিদ্ধান্ত দেয়া হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক মুসল্লি নিয়ে এবারের হজ আয়োজন করার একটি প্রস্তাব আমাদের কাছে এসেছে। বাতিল ও সীমিতভাবে হজ করার বিষয় দু’টি নিয়েই ভাবা হচ্ছে। তবে মুসল্লিদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পাবে।

করোনার আগে মহামারি সার্স এবং মার্স প্রাদুর্ভাবের সময়েও সৌদিতে হজ অনুষ্ঠিত হয়েছে। তবে এবার হজ আয়োজন করা সৌদি সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিমের দেশ ইন্দোনেশিয়া আগেই জানিয়েছে যে এবার করোনাভাইরাসের কারণে তাদের নাগরিকদের বাইরের দেশ ভ্রমণ করতে দেবে না। পাশাপাশি হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া।

প্রতিবছর সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান।

কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক খবরে প্রকাশিত হয় যে, প্রত্যেক দেশ থেকে যে সংখ্যক হজযাত্রী যাওয়ার কথা অন্যান্য বারের তুলনায় এবার তার ২০ শতাংশ মানুষ আসতে অনুমতি দেয়ার সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাস শুরু থেকে সৌদি সরকার ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নিয়েছে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও ওমরাহ হজ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়। সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে দেশটি।

সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫৭ জন।

কাবুলে জুমার নামাজে বোমা বিস্ফোরণ: নিহত ৪

0

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের ইমামসহ অন্তত চারজন নিহত ও বহু মানুষ হতাহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, নামাজের সময় শাহ-ই-সুরি মসজিদে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনার পর মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শাহ-ই-সুরি মসজিদে রাখা বোমা শুক্রবার নামাজের সময় বিস্ফোরিত হয়েছে।

তবে হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়ও স্বীকার করেনি।

এর আগে গত ৩০ মে আফগানিস্তানে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলের গাড়িতে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিকসহ অন্তত দুজন নিহত হয়েছিলেন। এ হামলায় অন্তত সাত জন আহত হন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার খবরে জানানো হয়েছিল, ৩০ মে সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলে এ হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে নিহত সাংবাদিকের নাম মোহাম্মাদ রাফি রফিক সিদ্দিকী।

রাফি রফিক সিদ্দিকী খুরশিদ টেলিভিশনের অর্থনীতি বিষয়ক রিপোর্টার ছিলেন। নিহত অপর জন চ্যানেলটির টেকনিশিয়ান বিভাগের কর্মী।

টেলিভিশন চ্যানেলটির প্রধান নির্বাহী আল-জাজিরাকে জানিয়েছিলেন, খুরশিদ টেলিভিশনের কর্মীদের আনা-নেয়ার কাজে ব্যবহার করা প্রতিষ্ঠানটির মাইক্রোবাসটিতে চুম্বুকের সাহায্যে একটি বোমা স্থাপন করা হয়েছিল-প্রাথমিক তদন্তে এমন ধারণা পাওয়া গেছে। সন্ধ্যার ব্যস্ত সময়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বাংলাদেশ থেকে রেমডিসিভির কিনবে ভারত

0

ভারতের মহারাষ্ট্র সরকার কোভিড-১৯ রোগের চিকিৎসায় রেমডিসিভির ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে। আর এই ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করা হবে বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
করোনার পরীক্ষামূলক চিকিৎসায় রেমডিসিভির ওষুধের সফলতা রয়েছে। ওষুধটির একমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্স। প্রতিষ্ঠানটির লাইসেন্সধারী একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ছাড়পত্র না পাওয়ায় এখনো দেশটিতে রেমডিসিভির উৎপাদন ও বিপণন করছে না।
ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে সংক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে বন্দরনগরী মুম্বাই। সংক্রমণের সংখ্যায় এরই মধ্যে উহানকে ছাড়িয়ে গিয়েছে শহরটি। কোভিড-১৯ রোগের চিকিৎসায় ভারতে রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হলেও তা এখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়নি। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে রেমডিসিভির ওষুধ কেনার পরিকল্পনা করেছে মহারাষ্ট্র সরকার।
গিলিয়াড সায়েন্স বাংলাদেশের কোনো ওষুধ কোম্পানিকে এখনো রেমডিসিভির উৎপাদনের লাইসেন্স দেয়নি। তবে জাতিসংঘের স্বল্পোন্নত দেশসংক্রান্ত বাণিজ্য নীতি অনুযায়ী, বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো লাইসেন্স ছাড়াই বৈধভাবে ওষুধটি উৎপাদন করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে উৎপাদিত রেমডিসিভির মানের দিক থেকে কোনো অংশেই কম নয়।
দেশের দুটি ওষুধ কোম্পানি বর্তমানে রেমডিসিভির উৎপাদন করছে। এর মধ্যে কোন কোম্পানির কাছ থেকে ভারত করোনার ওষুধটি কিনবে তা এনডিটিভির খবরে বলা হয়নি।

পাক প্রধানমন্ত্রীর সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

0

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত। করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর সেই প্রস্তাব খারিজ করে দেয় ভারত।

তারা জানায়, করোনাভাইরাস দেশে মহামারীর আকার নেয়ার পর ভারত সরকার যে অর্থনৈতিক ত্রাণ প্যাকেজের ঘোষণা করেছে তা পাকিস্তানের জিডিপির সমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বলেন, “পাকিস্তান তাদের নিজেদের দেশের জনগণের অ্যাকাউন্টে নগদ দেয়ার চেয়ে দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা স্থানান্তরের জন্যে পরিচিত। ইমরান খানের উপদেষ্টাদের এবিষয়ে আরও জানতে হবে”।

তিনি আরও বলেন, “পাকিস্তানের ঋণ সমস্যা এবং ঋণ পুনর্গঠনের জন্য তারা কতটা চাপের মধ্যে রয়েছে, সে সম্পর্কে আমরা সবাই জানি। এটা ওদের জেনে রাখা উচিত হবে যে আমাদের অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান”।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসেই করোনা মহামারীর বিরূপ প্রভাব থেকে দেশের ক্ষতিগ্রস্থ এলাকাগুলি মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের ঘোষণা করেন।

ভারতে লাগাতার বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় ১০,০০০ পেরিয়ে গেল করোনা রোগীর সংখ্যা, মৃত ৩৯৬। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২,৯৭,৫৩৫ জন। সংক্রমণের বিচারে ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে ভারত। আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরে করোনাভাইরাসের রোগীর সংখ্যা অনুযায়ী ভারত এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। মারাত্মক এই ভাইরাসে একদিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন।

এবারের বাজেট মানুষ রক্ষার বাজেট : অর্থমন্ত্রী

0

এবারের বাজেটকে মানুষ রক্ষার বাজেট হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘টাকা কোথা থেকে আসবে সেটা ভাবিনি। আগে মানুষ বাঁচাতে হবে, খাবার দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবার আগে খরচ করবো, তারপর আয়ের চিন্তা করা হবে।’
শুক্রবার বিকালে অনলাইনে বাজেটাত্তোর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে বাঁচাতে হবে। এটি করতে প্রয়োজনে মানুষের ঘরে ঘরে যাবো। তাদের কাছে সহযোগিতা চাইবো।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের এই ক্লান্তিকালে ব্যবসায়ীদের দায়-দ্বায়িত্ব আছে। ব্যবসায়ীদের কাছে অনুরোধ মানুষকে বাঁচাতে আপনারা এগিয়ে আসেন।’
প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলে আশা ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তা বেড়েছে। আমাদের প্রত্যাশা আগামী অর্থবছরের জন্য যে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সেটি অর্জন হবে।’
মুস্তফা কামাল বলেন, ‘স্বাস্থ্যখাতের পরই আমরা কৃষিতে আগামী অর্থবছরে সবোর্চ্চ নজর দেব।’
অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কষ্টসাধ্য হলেও আদায় সম্ভব।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আফ্রিকায় করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে : ডব্লিউএইচও

0

আফ্রিকা মহাদেশে করোনার সংক্রমণ ‘দ্রুত হারে বাড়ছে’ উল্লেখ করে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (১১ জুন) সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, আগে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বড় বড় শহরগুলোতে প্রবেশ করেছে করোনাভাইরাস। আর তা এখন গ্রাম্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে।
আফ্রিকা মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯৮ দিন। অথচ সে সংখ্যা দ্বিগুণ হয়ে দুই লাখে পৌঁছাতে সময় নিয়েছে মাত্র ১৮ দিন। এমন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা প্রধান মাৎশিদিসো মোয়েতি।
তিনি বলেন, আফ্রিকার ৫৪ দেশের মধ্যে অর্ধেকেরও বেশি দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে। একে ‘গুরুতর চিহ্ন’ বলে উল্লেখ করেন তিনি। আফ্রিকায় সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও এ সংখ্যাটা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার ৩ শতাংশেরও কম, তারপরও এটা স্পষ্ট যে এখানে মহামারি দ্রুত হারে ছড়াচ্ছে।’
আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ। মোয়েতি জানান, এখন পর্যন্ত আফ্রিকায় আক্রান্ত হওয়া দুই লাখের বেশি মানুষের মধ্যে ৭৫ শতাংশের বসবাস ১০টি দেশে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৫৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১২০০ মানুষের।