Home Blog Page 2889

পরীক্ষার শেষ ধাপে মডার্নার করোনা ‘ভ্যাকসিন’

0

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটি প্রথম ও দ্বিতীয় ধাপ পার করে এখন তৃতীয় তথা চূড়ান্ত ধাপে পরীক্ষার ছাড়পত্র পেয়েছে মার্কিন ওষুধ প্রশাসনের কাছ থেকে।

আগামী জুলাই মাসে চূড়ান্ত ধাপে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে মার্কিন এই কম্পানি।

যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজের ম্যাসাচুসেটসভিত্তিক এই বায়োটেক কম্পানি বলছে, গবেষণার প্রাথমিক লক্ষ্য হলো নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কভিড-১৯ কে প্রতিরোধ করা। দ্বিতীয় লক্ষ্য হবে গুরুতর রোগ প্রতিরোধ করা। যাতে মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখা যায়।

প্রথম ও দ্বিতীয় ধাপে আশা জাগানিয়া ফলাফলের পর বৃহস্পতিবার ভ্যাকসিনটির চূড়ান্ত ধাপের পরীক্ষার ঘোষণা দেয় মডার্না। এর পরপরই মার্কিন এই কম্পানির শেয়ারের দাম ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মডার্না বলছে, শেষ ধাপের পরীক্ষায় ভ্যাকসিনটির প্রত্যেক ডোজের জন্য ১০০ মাইক্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এ মাত্রার ডোজের হিসেবে বছরে ৫০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করার জন্য প্রস্তুতি আছে তাদের।

তবে যুক্তরাষ্ট্রে কম্পানিটির উৎপাদন স্থাপনা ও কৌশলগত অংশীদার সুইজারল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি লোঞ্জারের সঙ্গে আগামী বছরের শুরুর দিক থেকে যৌথভাবে বছরে এক বিলিয়ন ডোজ উৎপাদন করা যাবে বলে জানানো হয়েছে।

কম্পানিটি বলছে, শরীরে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা এবং পার্শ্বপ্রতিক্রিয়া একেবারে সর্বনিম্ন পর্যায়ে কমে আনার লক্ষ্যে ১০০ মাইক্রোগ্রাম ডোজ নির্ধারণ করা হয়েছে। মডার্না বলছে, তৃতীয় ধাপের এই পরীক্ষা শুরুর জন্য পর্যাপ্তসংখ্যক ভ্যাকসিন এরই মধ্যে উৎপাদন করা হয়েছে।

দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৩০০ সুস্থ বয়স্ক স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়; যাদের বয়স ১৮ থেকে ৫০ এবং তদূর্ধ্ব। তাদের প্রত্যেককে একটি করে ডোজ দেয়া হয়েছে।

বয়স্কদের দেহে এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো বেশি ঝুঁকির। কারণ ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়ার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন বয়স্করা। সাধারণত বয়স্কদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। মাঝ পর্যায়ের পরীক্ষায় সুরক্ষা এবং প্রাথমিক কার্যকারিতা নিশ্চিত হওয়ার জন্য ভ্যাকসিনের দুটি ডোজ ২৮ দিনের ব্যবধানে দেয়া হয়।

ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের পরবর্তী এক বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে।

সূত্র: রয়টার্স।

প্রথমবারের মতো মার্কিন বিমানবাহিনীর প্রধান হলেন এক কৃষ্ণাঙ্গ

0

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় বর্ণবাদবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো কোনো কৃষ্ণাঙ্গ অফিসারকে মার্কিন বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমানবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন সিনেট।

মঙ্গলবার জেনারেল চার্লস ব্রাউনকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাবটি সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়। সিনেট পক্ষে ৯৮ বিপক্ষে ০ ভোটে ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছে।

ব্রাউনের এ নিয়োগে উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি লিখেছেন, এটা আমেরিকার জন্য ঐতিহাসিক একটি দিন। জেনারেল ব্রাউনকে ‘অসাধারণ এক দেশ প্রেমিক ও দুর্দান্ত একজন নেতৃত্ব’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

সিদ্ধান্তটি এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটের ১৪০টি বড় শহর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল। সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভ কিছুটা কমাতেই চার্লস ব্রাউনকে ইউএস এয়ারফোর্সের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে দ্বিতীয় আফ্রিকান আমেরিকা হিসেবে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের তালিকায় নাম লেখালেন জেনারেল ব্রাউন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর প্রধানের হিসেবে দায়িত্বে ছিলেন কলিন পাওয়েল।

সূত্র- ফক্স নিউজ।

নওয়াজ শরীফের ভাইয়ের করোনা, ইমরানকে দুষছে দল

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফ। প্রধান বিরোধী দল নওয়াজের ‘পাকিস্তান মুসলিম লিগ’-এর নেতা শেহবাজ। শেহবাজ করোনায় আক্রান্ত হওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের উপরেই বেজায় চটেছে তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ।

বৃহস্পতিবার দলের পক্ষ থেকে শেহবাজ শরিফের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তান মুসলিম লিগ বা পিএমএলএন-এর নেতা আতাউল্লা তারার জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা ৬৮ বছরের শেহবাজ করোনা আক্রান্ত হয়েছেন।

শেহবাজের করোনা আক্রান্ত হওয়ার দায় প্রধানমন্ত্রী ইমরান খানের উরপর চাপিয়েছেন আতাউল্লা। তার দাবি, ৯ জুন একটি আর্থিক দুর্নীতির মামলায় সদ্য ক্যানসার থেকে সেরে ওঠা শেহবাজকে আদালতে হাজিরা দিতে বাধ্য করেছিল ইমরান খানের সরকার। সেই মামলায় হাজিরা দিতে গিয়েই শেহবাজ শরিফের শরীরে করোনাভাইরাস ঢুকেছে বলে দাবি পিএমএলএন-এর নেতার।

একইসঙ্গে পাকিস্তান মুসলিম লিগ নেতা আতাউল্লা তারার আরো জানান, শেহবাজ শরিফ করোনা সংক্রমিত হওয়ার পর অঘটন যদি কিছু ঘটে যায় তবে তার দায় নিতে হবে ইমরান খানকে।

পাকিস্তানে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরাই মধ্যে সে দেশে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৩৬ জন। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৫৬ জনের। দেশের প্রথম সারির একাধিক রাজনীতিবিদের করোনায় মৃত্যু হয়েছে। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর মিলছে।

সূত্র- এনডিটিভি।

করোনা : এ বছর নাগরিকদের হজপালনে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা

0

সৌদি আরবসহ বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে এ বছর নাগরিকদের হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে এমন পদক্ষেপ নিয়েছে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া।

বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এ ঘোষণা দেন।

করোনার সংক্রমণের আশঙ্কা ও চিকিৎসায় টিকা না থাকার কারণে মালয়েশিয়ার নাগরিকদের এ বছর হজ পালনে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে দেশটির ধর্মমন্ত্রী বলেন, আমি আশা করি হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন ও সরকারের এ সিদ্ধান্ত মেনে নেবেন।

প্রতিবছর মালয়েশিয়া থেকে কয়েক হাজার মানুষ হজ পালন করতে যান সৌদি আরব। এ বছর ৩১ হাজার ৬০০ মালয়েশীয় নাগরিকের হজ যাত্রা করার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব হজ ও উমরাহ পালন স্থগিত করেছে। তবে সম্প্রতি কিছু বিধিনিষেধ শিথিল করেছে সৌদি কর্তৃপক্ষ।

পৃথক এক বিবৃতিতে দেশটির তাবুং হজ বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে এ বছরের জন্য নির্বাচিত ৩১ হাজার ৬০০ মানুষের হজযাত্রা বাতিল হতে পারে।

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৩৬৯ এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।

এর আগে গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া এ বছর নিজ দেশের নাগরিকদের হজযাত্রা বাতিল করে। এতে করে ২ লাখ ২১ হাজার মানুষের হজযাত্রা বাতিল হয়।

এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আদৌ হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব নিশ্চিত করে কিছু জানায়নি।

সূত্র- রয়টার্স।

একদিনেই ৬০০ পাইলট ও ৭০০ কেবিন ক্রু ছাঁটাই করল এমিরেটস

0

করোনাভাইরাস মহামারির ফলে বিশ্বজুড়ে ব্যাপক লোকসানের মুখে পড়েছে বিমান সংস্থাগুলো। এর ধাক্কা লেগেছে বিশ্বের অন্যতম বিমান পরিবহন সংস্থা দুবাই ভিত্তিক সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সে। মঙ্গলবার (৯ জুন) সংস্থাটি একদিনেই চাকরি থেকে ছাঁটাই করেছে ৬০০ পাইলট ও ৭০০ কেবিন ক্রু সদস্যকে।

ছাঁটাই হওয়া বেশিরভাগ পাইলট এয়ারবাস এ-৩৮০ প্লেনে প্রবেশনারি ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন। আশঙ্কা রয়েছে, এ-৩৮০ প্লেনের কার্যক্রম কমাতে চাচ্ছে এমিরেটস।

ইউকে এভিয়েশন নিউজের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স এমিরেটস করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মীদের ছাঁটাই করছে। এখন পর্যন্ত ৭৯২ পাইলটকে ছাঁটাই করেছে এয়ারলাইন্সটি।

এর আগে এক বিবৃতিতে এয়ারলাইন্সটির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সঙ্গে কাজ করেছেন, এমন দারুণ কয়েকজন মানুষকে এ দুঃসময়ে দুর্ভাগ্যজনকভাবে বিদায় জানাতে বাধ্য হচ্ছি আমরা।’ তবে কর্মীদের চাকরি রক্ষা করতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

এমিরেটসে প্রায় ৭০ হাজার মানুষ কাজ করেন। করোনা মহামারির ধাক্কায় বিশাল এ কর্মীসংখ্যার এক তৃতীয়াংশ ছাঁটাই করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি।

সূত্র- ইউকে এভিয়েশন।

করোনায় সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে না : অর্থমন্ত্রী

0

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের প্রভাব অর্থনীতির হিসাব-নিকাশ সম্পূর্ণ ওলটপালট করে দিলেও বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একইসঙ্গে এবারের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা এবং এই করোনা মোকাবিলার যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় তিনি ব্যক্ত করেন।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃক্ততায় তিনি এ কথা বলেন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এক প্রতিকূল পরিবেশে এবারের বাজেট উপস্থাপন করা হয়।

বাজেট পেশে সংসদে এ দিন বৈঠক চলে সবমিলে ৫০ মিনিট। অর্থমন্ত্রীর এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার। যেটা চলতি ২০১৯-২০ অর্থবছরের সমানই। কিন্তু অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও নিজে পাঠ করেছেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো। আর বাকি সময়টা তিনি ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করা হয়। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বাজেট পেশ করা হয়।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আমরা আত্মপ্রত্যয়ী ছিলাম এ বছর আমরা আমাদের অর্থনীতিতে দেশের সেরা প্রবৃদ্ধি জাতিকে উপহার দেব। এক্ষেত্রে আমাদের ইঙ্গিত লক্ষ্যমাত্রা ছিল শতকরা ৮.২ ভাগ বা ৮.৩ ভাগ। আমরা শুরুও করেছিলাম সুন্দর আশাদীপ্তভাবে অসাধারণ গতিতে। অর্থবছরের প্রথম আট মাস পর্যন্ত যখন পর্যন্ত করোনায় বেশি মাত্রায় আক্রান্ত হয়নি, আমরা অর্থনীতিতে একটি অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিলাম।
‘বিশ্বের প্রখ্যাত সব থিংকট্যাংক ও গণমাধ্যম আমাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বছরের প্রথম আট মাসের হিসেবে আমাদের প্রবৃদ্ধির হিসাব কষেছিল ৭.৮ ভাগ। কিন্তু দুঃখের বিষয় করোনার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির হিসাব-নিকাশকে সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে।’

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ২০২০ সালে বৈশ্বিক অর্থনীতি ৩.০ শতাংশ সংকুচিত হবে এবং বিশ্ব ব্যাংক দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ১.৮ থেকে ২.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার মতে, ২০২০ সালে বৈশ্বিক পণ্য বাণিজ্য ১৩ থেকে ২০ শতাংশ হ্রাস পাবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, বিশ্বব্যাপী ১৯ কোটি ৫০ লাখ কর্মীর পূর্ণকালীন চাকরি হ্রাস পাবে। আঙ্কটাডের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ বৈশ্বিক এফডিআই প্রবাহ ৫.২৫ শতাংশ হ্রাস পাবে। এছাড়া লকডাউন ও তেলের মূল্য হ্রাসের কারণে বৈশ্বিক রেমিটেন্স ২০ শতাংশ হ্রাস পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী এই দুর্যোগের সময় প্রধানমন্ত্রী এক লাখ কোটি টাকার বেশি প্রণোদনা ঘোষণা দিয়েছেন। এই প্যাকেজ জিডিপির ৩.৭ শতাংশ এবং তা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ।
অর্থমন্ত্রী বলেন, দ্য ইকোনমিস্ট গত ২ মে গবেষণামূলক এক প্রতিবেদনে চারটি মানদণ্ডের ভিত্তিতে ৬৬টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশ নবম স্থানে। এই হিসেবে এখনও আমরা অন্যদের তুলনায় ভালো অবস্থানে অবস্থান করছি। গত এক দশকের সুশৃঙ্খল মুদ্রানীতি ও রাজস্ব নীতি বাস্তবায়নের ফলে আমাদের ঋণের স্থিতি-জিডিপির অনুপাত অত্যন্ত কম (৩৪ শতাংশ) হওয়ায় প্রাদুর্ভাবজনিত কারণে সরকারি ব্যয় বড় আকারে বাড়লেও তা সামষ্টিক অর্থনীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
করোনাযুদ্ধে জয়ের আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে মানুষকে এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই আমরা অর্থনৈতিক মন্দা কাটিয়ে আগের উন্নয়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে কাঙ্ক্ষিত অর্থনৈতিক ভিত রচনা করব। যে অমানিশার অন্ধকার আমাদের চারপাশ ঘিরে ধরেছে, তা একদিন কেটে যাবেই।
অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার নেতৃত্বে ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবিলা করে বিজয় অর্জন করেছি। তেমনি একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সবাই এক পরিবার হয়ে, একে অপরের সাহায্যে করোনা ভাইরাস মোকাবিলা যুদ্ধেও জয়ী হব।

বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ বাড়লো

0

নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেটে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের তুলনায় এ বছর বরাদ্দ বাড়ানো হয়েছে ২৩ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গত অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরে সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে ২৩ কোটি টাকা। এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ২২২ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ছিল ১৯৯ কোটি টাকা।
এছাড়া ২০২০-২১ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৭৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে।
মহামারি করোনা ভাইরাসের বাস্তবতায় দাঁড়িয়ে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি মানুষের জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যা আকারে গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ শতাংশ বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের বাজেটের আকার ছিল পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা

0

২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগ থেকে বিদ্যুৎ জ্বালানি খাতে ২৬ হাজার ৭৫৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ বছরে এই বরাদ্দ ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা। অর্থাৎ গত বারের তুলনায় এবার বরাদ্দ কমেছে এক হাজার ২৯৩ কোটি টাকা। যদিও এবার বাজেটে নিজস্ব অর্থায়ন, বিভিন্ন তহবিল এবং ইসিএ ফাইনান্সিং মিলিয়ে বিদ্যুৎ জ্বালানিখাতে ৩০ হাজার ৭৩৬ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই বরাদ্দ রাখার কথা ঘোষণা করেন।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ২০৪১ সাল মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ওই সময়ের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখন যা সব মিলেয়ে ২৪ হাজার মেগাওয়াট। এখন পর্যন্ত দেশের ৯৬ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এখন দেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫১০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। এখন ১৬ হাজার ৮৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৪৮ টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এছাড়া ১২টি বিদ্যুৎ কেন্দ্রর চুক্তি সই করা হচ্ছে। যার ক্ষমতা দুই হাজার ৭৮৫ মেগাওয়াট। এছাড়া আরো ৬৫০ মেগাওয়াট ক্ষমতার ৬টি বিদ্যুৎ কেন্দ্রর দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আরও ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
এছাড়া পায়রা, মহেশখালি মাতারবাড়িতে মেগা পাওয়ার হাব নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পায়রা ১৩২০, মাতারবাড়ি ১২০০ এবং রামপালে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উল্ল্যেখযোগ্য।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, নবায়নযোগ্য জ্বালানিতে ১০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে। এছাড়া উপ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎখাতের উন্নয়নের কথা তুলে ধরা হয়।
বাজেট বক্তৃতায় বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ উপজেলায় বিদ্যুতায়ন করা হবে। এরমধ্যে ২৫৭ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে এছাড়া আরো ১৫৩ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে।
এদিকে বাজেট বক্তৃতায় জ্বালানি বিষয়ে বলা হয়, দেশে এখন প্রায় ২ হাজার ৫২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাপেক্স ১০৮টি কূপ খনন করার পরিকল্পনা হাতে নিয়েছিল এরমধ্যে ২৯টি কূপের খনন শেষ করেছে। এছাড়া সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মডেল পিএসসি ২০১৯ করা হয়েছে। এর বাইরেও চাহিদা সামাল দিতে আরো এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করার জন্য দুটি ভাসমান টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এখন গড়ে দৈনিক ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি হচ্ছে। গ্যাসের অপচয় হ্রাস করার জন্য প্রিপেইড মিটার বসানো হচ্ছে।
ঘোষিত বাজেট দেখা গেছে বিদ্যুৎ খাতে ৯৩টি এবং জ্বালানিতে ২৪ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জ্বালানিখাতে কোন ভর্তুকি রাখা হয়নি। অন্যদিকে বিদ্যুতের সংকট সামাল দিতে থাকছে আট হাজার কোটি টাকার ভর্তুকির প্রস্তাব।
এদিকে বিদ্যুৎ জ্বালানির বলে বরাদ্দ ২৮ হাজার ৫১ কোটি টাকা হলেও এবার বাজেটে নিজস্ব অর্থায়ন, বিভিন্ন তহবিল এবং ইসিএ ফাইনান্সিং মিলিয়ে বিদ্যুৎ জ্বালানিখাতে ৩০ হাজার ৭৩৬ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে বলে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়। এরমধ্যে বিদ্যুৎখাতে অর্থ বিভাগ দেবে ২৪ হাজার ৮০৩ কোটি ৯৩ লাখ, ইসিএ (ঠিকাদারদের মাধ্যমে অর্থায়ন) হবে এক হাজার ৮৩৭ কোটি ৯৬ লাখ এবং নিজস্ব তহবিল থেকে আরো ৯৫৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় করা হবে।
জ্বালানিতে অর্থ বিভাগ দেবে এক হাজার ৮৩৫ কোটি ৬২ লাখ, জিডিএফ (গ্যাস উন্নয়ন তহবিল) থেকে ২৬০ কোটি ২৯ লাখ এবং নিজস্ব খাত থেকে আরো এক হাজার ৪২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয় করা হবে।

বাজেট : যেসব পণ্যের দাম কমছে ও বাড়ছে

0

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু পণ্যের দাম কমানো এবং অনেক পণ্যের দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
দাম কমবে
করোনাভাইরাস মহামারীর কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর কয়েকটি ধারায় পরিবর্তন আনা হয়েছে। স্থানীয় উৎপাদনমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানির ওপর আগাম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ ‍শতাংশ করা হয়েছে। ফলে সাধারণভাবে স্থানীয়ভাবে তৈরি সব পণ্যের দাম কিছুটা কমার কথা।
কোভিড-১৯ এর পরীক্ষা কিটের আমদানি, উৎপাদন ও ব্যবসা পর্যায়ে মূসক অব্যহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পিপিই এবং ফেইস মাস্কসহ সার্জিক্যাল মাস্কের উৎপাদন ও ব্যবসা পযায়ে মূসক অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ নিরোধক ওষুধ আমদানি, উৎপাদন ও ব্যবসা পযায়ে মূসক অব্যাহতি দেয়া হয়েছে। ফলে কমছে এসব পণ্যের দাম।
দেশের টেক্সটাইল শিল্পের বিকাশের জন্য পলিস্টার, রেয়ন ও অন্যান্য সব সিনথেটিক সুতার ওপর মূসক ৫ শতাংশ থেকে কমিয়ে প্রতি কেজিতে সুর্নিদিষ্ট ৬ টাকা করা হয়েছে এবং সব ধরণের কটন সুতার ওপর কর প্রতি কেজিতে ৪ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে।
এসএমই শিল্পের পণ্য উৎপাদনে ব্যবহৃত বেশ কয়েকটি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় সেসব পণ্যের দাম কমবে।
মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতের জন্য সয়াবিন অয়েল কেক ও সয়া প্রোটিন কনসেনট্রেট আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ায় এ দুটি পণ্যের দাম কমতে পারে।
দেশের আলু দিয়ে পটেটো ফ্ল্যাকস তৈরির ওপর ১৫ শতাংশ মূসক কমিয়ে ৫ শতাংশ আরোপের প্রস্তাব করায় পণ্যটির দাম কমতে পারে।
একইভাবে স্থানীয়ভাবে ভুট্টার গুঁড়ো (মেইজ স্টার্চ) তৈরির ওপর ১৫ শতাংশ মূসক কমিয়ে ৫ শতাংশে আনার প্রস্তাব করা হয়েছে। এতে এটির দাম কমতে পারে।
স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলের ওপর মূসক অব্যাহতি দেওয়ায় এর দাম কমতে পারে।
কৃষি যন্ত্রপাতি যেমন- পাওয়ার রিপার, পাওয়ার টিলার অপারেটেড সিডার, কম্বাইন্ড হার্ভেস্টার, রোটারি টিলালের মত পণ্যে ব্যবসায়িক পর্যায়ে মূসক অব্যাহতি দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে।
সোলার বিদ্যুৎ উৎপাদনের সুবিধার্থে সোলার মেশিনের জন্য ৬০ এএমপি পর্যন্ত ব্যাটারি কেনার ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বর্ণ আমদানির ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট মওকুফের প্রস্তাব করা হয়েছে। এতে কমতে পারে সোনার দাম।
দাম বাড়বে
শিল্পের জন্য লবণ আমদানির ওপর শুল্কহার বৃদ্ধি করার প্রস্তাবে বাড়বে এই পণ্যের দাম।
প্রক্রিয়াজাত মুরগীর মাংসের অংশ বিশেষ আমদানির ক্ষেত্রে শুল্কহার বাড়ানোর প্রস্তাবে এ পণ্যের দাম বাড়তে পারে।
আবার স্থানীয়ভাবে উৎপাদিত হয় যেমন- পেরেক, স্ক্রু ও ক্ষুদ্র যন্ত্রাংশ আমদানির ওপর বিদ্যমান শুল্কহার বাড়ানোর প্রস্তাবে এসব পণ্যের দাম বাড়তে পারে।
তেলনির্ভর বিদ্যুৎকেন্দ্র অনুৎসাহিত করতে ফার্নেস অয়েল আমদানিতে যে রেয়াতি সুবিধা দেওয়া হত তা প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এতে বাড়বে ফার্নেস অয়েলের দাম।
স্থানীয়ভাবে উৎপাদিত তথ্য-প্রযুক্তি খাতের লোডেড পিসিবি (প্রিন্টার সার্কিট বোর্ড), আনলোডেড পিসিবি এবং রাউটারের ওপর পাঁচ শতাংশ মূসক আরোপ করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
আসবাবপত্রের বিপণন কেন্দ্রের ওপর মূসক ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাতে ৭ শতাংশ করায় সেখানে বিক্রিত পণ্যের দাম বাড়তে পারে।
শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সার্ভিসের মূসক দ্বিগুণ করে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে শীতাতাপ নিয়ন্ত্রিত লঞ্চের ভাড়া।
কার ও এসইউভির নিবন্ধনসহ বিআরটিএর অন্যান্য মাশুলের ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব থাকায় গাড়ি নিবন্ধনের খরচ বাড়বে। চার্টাড বিমান ও হেলিকপ্টার ভাড়ার ওপর সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩০ করার প্রস্তাব রাখায় এখাতেও ভাড়া বাড়তে পারে।
সব প্রসাধন সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাবে এসব পণ্যের দাম বেড়ে যাবে।
মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচও বেড়ে যাবে।
সিরামিকের সিংক, বেসিন ইত্যাদি পণ্যের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করায় বেড়ে যাবে এসব পণ্যের দাম।
সিগারেটের চারটি স্তরের মধ্যে তিনটি স্তরের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, একটি স্তরের দাম অরিবর্তিত রাখা হয়েছে। ফলে বেশিরভাগ সিগারেটের দাম বাড়ছে। এছাড়া হাতে তৈরি ফিল্টারবিহীন ও ফিল্টারযুক্ত বিড়ির সব স্তরের দাম বাড়ানো হয়েছে। ফলে বাড়ছে বিড়ির দাম।
পেয়াজের ওপর আমদানি শুল্ক আরোপের প্রস্তাবে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বেড়ে যেতে পারে।
এ ছাড়া তৈরি পোশাক খাতে উৎস কর ৫ শতাংশ, গ্রিন পোশাক কারখানার কর হার ১০ শতাংশ, অন্যদের ১২ শতাংশ বাড়ানো হয়েছে, যা ২০২২ সাল পর্যন্ত বহাল থাকবে।
এবারের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ১,৮৯,৯৯৭ কোটি টাকা। মোট আয় ধরা হয়েছে ৩,৮২,০১৬ কোটি টাকা। মোট রাজস্ব ৩,৭৮,০০৩ কোটি টাকা। আর এডিবি নির্ধারণ করা হয়েছে ২,০৫,১৪৫ কোটি টাকা। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৮.২০ শতাংশ এবং মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ।
প্রস্তাবিত বাজেটের এ আকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৩ দশমিক ২৪ শতাংশ বেশি। টাকার অংকে যা ৬৬ হাজার ৪২৩ কোটি টাকা বেশি। চলতি (২০১৯-২০) অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হলেও পরবর্তীতে সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৫ লাখ ১ হাজার ৫৭৭ কোটি টাকা।

যেকোনো সংকটে কাজ করবে সেনাবাহিনী : সেনাপ্রধান

0

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার বলেছেন, সরকারের নির্দেশে যেকোনো সংকটে বা দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে।
তিনি বলেন, ‘ঘুর্ণিঝড় আম্পানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের গৃহনির্মাণ, খাদ্য সরবরাহ, সুপেয় পানি, চিকিৎসা সেবাসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে সেনাবাহিনী। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় আম্পানে ধসেপড়া ৪৬০টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে, ১০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ১৬টি পানি বিশুদ্ধকরণ মেশিন প্রস্তুত করা হয়েছে। ৩টি মেশিনের সাহায্যে সাতক্ষীরা উপকূলীয় এলাকায় খাবার পানি সরবরাহ করা হচ্ছে।’
সাতক্ষীরায় ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শনে এসে সাতক্ষীরা সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণেও সেনাবাহিনী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সহযোগিতা করবে। এছাড়া আম্পানের তাণ্ডবে ধসেপড়া বেড়িবাঁধের যে সমস্ত জায়গায় জরুরিভাবে মেরামত করা প্রয়োজন ইতোমধ্যে সেনা সদস্যরা সেসমস্ত বেড়িবাঁধ নির্মাণ কাজে সহযোগিতা দিয়ে যাচ্ছে। শুধু আম্পান নয়, করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সেই শুরু থেকেই সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
‘বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনা বাহিনী প্রতিটি জেলায় অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসা সেবা দিয়ে যাবে। ইতোমধ্যে তা শুরু করা হয়েছে,’ যোগ করেন তিনি।’