Home Blog Page 2890

বাজেট ২০২০-২১ : রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা

0

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই আয় আসবে মূলত আয়কর, ভ্যাট এবং আমদানি ও রফতানি শুল্ক থেকে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন কালে এ লক্ষ্যমাত্রা তুলে ধরেন।
এনবিআর-বহির্ভূত করব্যবস্থা থেকে ১৫ হাজার কোটি এবং করবহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে ৩৩ হাজার কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। এই ঘাটতি ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে।

বাজেটে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা খাতে বরাদ্দ কমলো

0

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ব্যবস্থাপনা খাতে। এবারের বাজেটে এই খাতে ৯ হাজার ৮৩৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব এসেছে। যা গত বারের তুলনায় কমেছে। গতবারে এ খাতে বাজেট ছিল ৯ হাজার ৮৭২ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৩টা ১৮ মিনিটে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার দ্বিতীয় বাজেট।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

ঢাকা সিটি লকডাউন চেয়ে রিট

0

ঢাকা শহরকে লকডাউন ঘোষণা ও চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো-নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোটের ভার্চ্যুয়াল আদালতে একটি রিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল আদালতে রিটটি দাখিল করেন আইনজীবী মনজিল মোরসেদ।php glass

রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালায়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতি. সচিব (হাসপাতাল), অতি. সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে।

পরে এক বিজ্ঞপ্তিতে মনজিল মোরসেদ বলেন, মহামারি করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে এবং ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। গত ১৮ এপ্রিল সরকার প্রফেসর মো. শহিদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় টেকনিক্যাল বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় উক্ত কমিটি সবশেষ ৮ জুন এক সভায় সর্বসম্মতভাবে মৃত্যু কমানোর জন্য নিম্নোক্ত সিদ্ধান্ত নেন ও কার্যকর করার সুপারিশ করেন।

১. ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণ ‘লকডাউন’ করতে হবে। আর তা না হলে মৃত্যু মেনে নিতে হবে। ‘এলাকাভিত্তিক লকডাউন’ কোনো সুফল বয়ে আনবে না। হলুদ জোন, লাল জোন মিলেমিশে আছে। ‘ঢাকাকে পুরোপুরি লকডাউন করতেই হবে’ – এ ধরনের স্পষ্ট ‘এভিডেন্স বেজড’ বা ডাটা বিশ্লেষণ করে পরামর্শ দিয়েছে ইপিডেমোলজিস্টদের সমন্বয় গড়া সাব-কমিটি। বিস্তারিত আলোচনার পর জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির আলোচকরা এপিডেমোলজিস্টদের সঙ্গে একমত হন এবং সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।ksrm

২. বারবার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনও জীবন বাঁচানোর প্রয়োজনীয় একটি চিকিৎসাকৌশল, ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানোলা’র ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। অতিদ্রুত, সর্বোচ্চ অগ্রাধিকারভিত্তিতে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিত করার জোরালো তাগিদ পাস করা হয়। এ ব্যবস্থাপনায় সব ধরনের জটিলতা দূর করে, প্রয়োজনে আলাদা রেজ্যুলেশন করে মানুষের জীবন রক্ষায় ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানোলা’র পর্যাপ্ত প্রাপ্যতা নিশ্চিত করতে হবে বলে মতামত দেন পরামর্শকরা।

৩. চিকিৎসকরা ব্যাপক হারে মারা যাচ্ছেন, সংক্রমিত হচ্ছেন। তাদের চিকিৎসা-সুরক্ষা নিশ্চিত না হলে স্বাস্থ্যব্যবস্থা ও সেবা ভেঙে পড়বে। ইতোমধ্যে তা স্পষ্ট হয়ে গেছে । সুতরাং কোভিড-১৯ সংক্রমিত চিকিৎসকদের (স্বাস্থ্যকর্মীসহ) যথাযথ চিকিৎসার জন্য অক্সিজেন সরবরাহের সার্বিক সুবিধাসহ আলাদা হাসপাতালের ব্যবস্থা কালক্ষেপণ না করে নিশ্চিত করতে হবে।

এ প্রসঙ্গে গ্যাস্ট্রোলিভার হাসপাতালের বরাদ্দের পক্ষে সর্বসম্মত প্রস্তাব অনুমোদিত হয়। এ হাসপাতালের পরিচালনায় ও প্রয়োজনীয় সরঞ্জামের কোনো ঘাটতি থাকলে তাও দ্রুত পূরণের পক্ষে মতামত গ্রহণ করা হয়। টেকনিক্যাল কমিটির উক্ত সুপারিশ বাস্তবায়ন করে ঢাকা শহর লকডাউন ঘোষণা করা বা স্বাস্থ্যকর্মীদের উন্নত চিকিৎসা বা মুমূর্ষ রোগীদের জন্য হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানোলা পর্যাপ্ত সংগ্রহ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলেও তা করা হচ্ছে না, যার কারণে শত শত মানুষের মৃত্যুঝুঁকি বাড়ছে।

মনজিল মোরসেদ আরও বলেন, রিট আবেদনে বিবাদীদের উপর নির্দেশনা চাওয়া হয়েছে ঢাকাকে দ্রুত লকডাউন ঘোষণার জন্য, উক্ত সময় সিটি করপোরেশনের মেয়ররা কমিশনারদের (কাউন্সিলর) মাধ্যমে প্রত্যেক এলাকায় গরিবদের প্রয়োজনে খাদ্য ও মেডিসিন সরবরাহ করবে। উক্ত কাজে সরকার লজিস্টিক সাপোর্ট দেবে। স্বাস্থ্যকর্মীদের উন্নত চিকিৎসার জন্য টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়েছে।

ইতালির সব কারাগারে হবে মসজিদ

0

ইতালির সংবিধানে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নীতি রয়েছে। সংবিধানে সব বন্দির জন্য সঠিকভাবে ধর্মপালনের অধিকার দিয়েছে।
সম্প্রতি ইতালি সরকার ও ইউনিয়ন অব ইসলামিক কমিটিজ অ্যান্ড অরগানাইজেশন ইন ইতালির (ইউসিওআইআই) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। যার অধীনে ইমামরা কারাগারের মুসলিম বন্দিদের ধর্মীয় শিক্ষা-দীক্ষা দেওয়া ও নামাজের ইমামতি করার সুযোগ পাবেন।
কারা প্রশাসনের প্রধান বিচারক বার্নার্ডো পেট্রেলিয়া ও ইউসিওআইআইয়ের সভাপতি ইয়াসিন লাফরাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
গত মাসে শেষ সপ্তাহে দেশটির মসজিদ ও প্রার্থনাকক্ষগুলো খুলে দেওয়ার ব্যাপার ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে ও ইউসিওআইআইয়ের প্রতিনিধি দলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আলোকেই নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলো।
ইতালির বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, ইতালির ৬০ হাজার বন্দির মধ্যে ১০ হাজারই বিদেশি। তাদের বেশিরভাগই মরোক্ক, তিউনিশিয়া ও রোমানিয়ার নাগরিক। ইতালির বন্দিদের মধ্যে ৭ হাজার ২০০ মুসলিম। তাদের জন্য ৯৭ জন ধর্মীয় শিক্ষক রয়েছেন। বন্দির ৪৪ জনের দাবি তারা জেলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে ইতালির মাত্র কয়েকটি জেলে মুসলিম বন্দিদের প্রার্থনার জায়গা রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম।
ইতালির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইতালির কারাগারে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সবার জন্য সঠিকভাবে ধর্মপালনের সুযোগ করে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
চুক্তি অনুযায়ী ইউসিওআইআই ইতালিতে ইমামের দায়িত্ব পালনকারীদের একটি তালিকা দেবে, যারা সারা দেশের কারাগারের মুসলিম বন্দিদের ধর্মীয় দিকনির্দেশনা দেবে এবং তাদের নামাজের ইমামতি করবে। কর্মক্ষেত্র নির্বাচনে ইমামদের মতামত নেওয়া হবে।
ইতালীয় মুসলিমদের নেতা লাফরাম বলেন, এটি খুবই স্বস্তিকর। নতুন সমঝোতা চুক্তির আলোকে ইতালির সব কারাগারে জামাতের সঙ্গে নামাজ আদায় করা সম্ভব হবে। এটি মূলত পাঁচ বছর আগের একটি প্রজেক্টের সুফল, যার অধীনে ইতালির আটটি কারাগারে শুরু হয়েছিল।
২০১৫ সালে ইতালির কয়েকটি কারাগারে মুসলিম বন্দিদের নামাজের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেখানে একত্রে জামাতের সঙ্গে নামাজ আদায়ের সুযোগ ছিল না। তবে রমজানের মতো বিশেষ সময়ে কর্তৃপক্ষ জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয়।

মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

0

মেক্সিকোতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক লোক করোনায় আক্রান্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তা জোসে লুইস অ্যালোমিয়া এক সংবাদ সম্মেলনে বলেন, মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭০৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৫ হাজার ৩৫৭ জনে দাঁড়ালো।
এদিকে একদিনে মেক্সিকোতে নতুন করে আরো ৪ হাজার ৮৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ১৮৪ জনে দাঁড়াল।

সংসদে বাজেট উপস্থাপন শুরু

0

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী।
এর আগে এ বাজেটে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাজেট অনুমোদনের জন্য বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বিশেষ মন্ত্রিসভার বৈঠকে আগামী বাজেটের অনুমোদন দেয়া হয়। এর পর আগামী অর্থবছরের বাজেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবার বিশেষ ব্যবস্থায় সংসদের বাজেট অধিবেশন হচ্ছে। সংক্রমণ এড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু ব্যবস্থা। অধিবেশনে সংষদ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশন কক্ষে কর্মরত কর্মচারীরাও মাস্ক, গ্লাভস ও মাথা ঢেকে দায়িত্ব পালন করছেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে স্পিকারের আসনের নিচে কর্তব্যরত কর্মকর্তাদের সংখ্যাও কমানো হয়েছে।
অধিবেশন কক্ষের ভেতরে স্বাস্থ্য সুরক্ষার জন্য বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাময়িকভাবে আসন বিন্যাসেও পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর আশপাশের বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছে।
সংসদ সদস্যদের উপস্থিতির ব্যাপারে হুইপরা একটি তালিকা করেছেন। সংসদ সদস্যরা গড়ে তিনদিনের মতো বৈঠকে অংশগ্রহণ করবেন। কোনও কোনও সংসদ সদস্যের ক্ষেত্রে দুই দিনেরও আছে আবার কারও কারও তিন দিনের বেশি আছে। অধিবেশনের প্রয়োজনীয়তার ক্ষেত্রে এটা করা হয়েছে।
এছাড়া অধিবেশনের জন্য অত্যাবশ্যকীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্যদের উপস্থিত না হতে নির্দেশনা দেওয়া হয়।
সচরাচর বাজেট পেশের দিন সংসদে প্রায় সকল সংসদ সদস্যই উপস্থিত থাকলেও স্বাস্থ্যবিধি সুরক্ষায় পূর্বপরিকল্পনা অনুযায়ী ৮০ থেকে ৯০ দিনের মধ্যে উপস্থিতি সীমাবদ্ধ রাখা হয়েছে। অন্য সময় বাজেট পেশের দিন সংসদ সদস্যের বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতিতে সংসদ ভবন সরব থাকলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। অন্য বছরগুলোতে সরাসরি বাজেট অধিবেশন প্রত্যক্ষণের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টাগন, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক মিশন সমূহের প্রতিনিধি, দেশের অর্থনীতিবিদ, প্রধান বিচারপতিসহ বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান, বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের প্রতিনিধি, সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হলেও এবার কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সংসদের গ্যালারিগুলো রয়েছে এবার একেবারেই ফাঁকা। এমন কি যেসব সংসদ সদস্যরা বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন তাদের ব্যক্তিগত সহকারীদেরও সংসদ ভবনে প্রবেশের সুযোগ দেয়া হয়নি।
সংসদে সরাসরি প্রবেশ করে গণমাধ্যমকর্মীদেরও সুযোগ দেয়া হয়নি সংবাদ সংগ্রহের। আগে থেকেই গণমাধ্যমকর্মীদের সংসদে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। তাদেরকে সংসদ বাংলাদেশ টেলিভিশন সামাজিক গণমাধ্যমে প্রচারিত লাইভ অনুষ্ঠান থেকে সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।
অন্য বছরগুলোতে সংসদ ভবনের গণসংযোগ শাখা থেকে সাংবাদিকদের বাজেট ডকুমেন্ট বিতরণ করা হলেও স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এবার তা করা হয়নি। সংসদ ভবনের বাইরে অবস্থিত মিডিয়া সেন্টার থেকে গণমাধ্যমকর্মীদের বাজেট ডকুমেন্ট বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে প্রতিটি গণমাধ্যম থেকে মাত্র একজন প্রতিনিধিকে আসার সুযোগ দেওয়া হয়েছে।

প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভার অনুমোদন

0

আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন। মন্ত্রিসভার বৈঠক বেলা ১২টার দিকে শুরু হয়ে সোয়া ২টা পর্যন্ত চলে।
বিকাল ৩টায় শুরু হতে যাওয়া অধিবেশনে এ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেট পেশে সম্মতি জানাবেন।
এবার বাজেটের আকার ৫ লাখ ৫৮ হাজার কোটি টাকার মতো। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার দ্বিতীয় বাজেট উপস্থাপন করবেন এবার। যদিও গতবার অসুস্থতার কারণে বাজেটের সিংহভাগ প্রধানমন্ত্রী উপস্থাপন করেন। দেশের ইতিহাসে ৪৯তম বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট এটি।
করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মাত্র ১১ জন সদস্য অংশ নিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবসহ প্রায় সমানসংখ্যক সিনিয়র সচিব/সচিব অংশ নেন।

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৮৭

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১০৪৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩১৮৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ হাজার ৫২ জন।
আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।
বুলেটিনে ডা. নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজের সুরক্ষা নিজের হাতে।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌনে ৭৫ লাখের মতো। মৃতের সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। তবে ৩৭ লাখ ৮৮ হাজার রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু ১৬ জুন

0

প্রায় ৮৬ দিন বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।
আজ বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এর পর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।
স্বাস্থ্যবিধিসহ নানা শর্তে গত ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল।

মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

0

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগ এবং পারিবারিক সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
এখনো হাসপাতালের আইসিইউতে আছেন মোহাম্মদ নাসিম। তার অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় দফায় পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা শেষে আজ নাসিমের চিকিৎসায় নতুন সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
এর আগে নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তার (মোহাম্মদ নাসিম) অবস্থা স্থিতিশীল। পরিবার চাইলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নিতে পারে।’
নাসিমের পরিবারের একটি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছে তাদের আছে। ইতিমধ্যে সিঙ্গাপুরে চিকিৎসার কাগজপত্র পাঠিয়ে যোগাযোগ করা হয়েছে।