Home Blog Page 2903

পুরান ঢাকায় কেমিক্যাল গোডাউনে আবারো আগুন, দগ্ধ ২

0

পুরান ঢাকার রায়সাহেব বাজারে কেমিক্যাল গোডাউনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৬ জুন) সকালে ৪৯, লালচাঁন মুকিম লেনের তিনতলা বাড়ির কেমিক্যাল গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজনের নাম রকি (২৮)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ণ ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বলেন, তিনতলা বাড়ির নিচতলায় নিকেল তৈরির কেমিক্যালের গোডাউন। দোতালায় রাবার তৈরির কেমিক্যাল ও নাট-বল্টুর গোডাউন। সকাল ৭টার দিকে নিচতলায় নিকেলের গোডাউনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৮টায় ‌আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে নিচতলা ও দোতলার গোডাউনের কেমিক্যাল পুড়ে গেছে।

রাসেল সিকদার আরো বলেন, অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

১৫ দিনে সাড়ে ২৭ হাজার আসামির জামিন

0

সারা দেশের নিম্ন আদালতে গত পাঁচ কার্যদিবসে সাড়ে ছয় হাজারের বেশি আসামিকে জামিন দেওয়া হয়েছে। সবমিলে গত ১১ মে থেকে ৪ জুন পর্যন্ত ১৫ কার্যদিবসে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে প্রায় সাড়ে ২৭ হাজার আসামিকে জামিন দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ৫ কার্যদিবসে ঢাকা বিভাগের বিভিন্ন আদালতে ৩৮৫৮টি জামিনের আবেদন দাখিল করা হয়। এরমধ্যে শুনানি শেষে ৩৪২৯টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এই সময় ১৭১৪ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। তবে এ সময়ে ১৮৯৭টি জামিন আবেদন খারিজ করা হয়েছে। এছাড়া একই সময় চট্টগ্রাম বিভাগে ৩৮৭৯টি, রংপুর বিভাগে ১১২৭টি, বরিশাল বিভাগে ৬১২টি, রাজশাহী বিভাগে ২২৯১টি, খুলনা বিভাগে ১৬৩৬টি, সিলেট বিভাগে ১০২৪টি এবং ময়মনসিংহ বিভাগে ১০২৬টি জামিনের আবেদন দাখিল করা হয়।

এসব আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রাম বিভাগে ১৩৩১ জন, রংপুর বিভাগে ৪০০ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, রাজশাহী বিভাগে ৮৭২ জন, খুলনা বিভাগে ৮৫৮ জন, সিলেট বিভাগে ৪৫৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৮৩ জনের জামিন মঞ্জুর করা হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৫ কার্যদিবসে ৪৭ হাজার ৬২৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ২৭ হাজার ৪৮০ জনের জামিন মঞ্জুর করা হয়েছে। এরমধ্যে গত ২৮ মে পর্যন্ত মোট ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি আবেদনের নিষ্পত্তি করে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন মঞ্জুর করা হয়। আর ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত গত পাঁচ কার্যদিবসে ১৪ হাজার ৩৪০টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৬৫৪২ জনের জামিন মঞ্জুর করা হয়।

করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে আদালত বন্ধ রাখা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে সারা দেশে আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ক্রমেই সাধারণ ছুটির মেয়াদ বাড়ছে। এরইমধ্যে সরকার সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে। গত ১০ মে নিম্ন আদালতে কেবল ভার্চুয়াল জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল আদালতে জামিন শুনানি শুরু হয়। তবে জরুরি প্রয়োজনে সুপ্রিম কোর্টের নির্দেশে ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। প্রথমে কেবল সীমিত আকারে নির্দিষ্ট কিছু আদালতে জামিন আবেদনের শুনানির নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ৩০ মে’র পর আদালতের সংখ্যা ও এখতিয়ার বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব আদালতে শুনানি গ্রহণ করা হচ্ছে।

এর আগে ভার্চুয়াল আদালত চালু করতে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য অনুরোধ জানিয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। এই আবেদন পাওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে আইন মন্ত্রণালয় গত ৯ মে ভার্চুয়াল উপস্থিতিকে সশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।

পরদিন ১০ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টসহ সারাদেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এসব নিয়ম মেনেই সারা দেশে আদালত পরিচালিত হচ্ছে।

ঐতিহাসিক ছয় দফা দিবস কাল

0

আগামীকাল ৭ জুন ঐতিহাসিক ছয়-দফা দিবস। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআর’র গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি।

প্রতিবছর বিভিন্ন কমূসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসলেও করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে জনসমাগম পরিহার করে ডিজিটাল পদ্ধতিতে এ বছর দিবসটি উদযাপন করা হবে।

আওয়ামী লীগ ৭ জুন ‘ঐতিহাসিক ৬-দফা দিবস’- যথাযথ মর্যাদার সাথে পালন করে। তবে এবছর বৈশ্বিক মহামারি করোনার কারণে সৃষ্ট সংকটে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সব ধরনের জনসমাগমপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পরিহার করে আসছে।

স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে দেশবাসীকে ঐতিহাসিক ৭ জুনের সকল বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং বাঙালি জাতির স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী শহীদ সন্তানদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে পরম করুণাময়ের নিকট এ দিনটিতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে দলটি।

আগামীকাল ঐতিহাসিক ৬ দফা দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র পক্ষ থেকে একটি অনলাইন আলোচনা সভা এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার উদ্দেশে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন আলোচনা সভায় সভাপতিত্ব করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তিকে কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ৬-দফা উত্থাপন করেন এবং পরের দিন সম্মেলনের আলোচ্য সূচিতে যাতে এটি স্থান পায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। কিন্তু এই সম্মেলনে বঙ্গবন্ধুর এ দাবির প্রতি আয়োজক পক্ষ গুরুত্ব প্রদান করেনি। তারা এ দাবি প্রত্যাখ্যান করে।
প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালেই ৬-দফা উত্থাপন করেন। এ নিয়ে পশ্চিম পাকিস্তানের বিভিন্ন খবরের কাগজে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী নেতা বলে চিহ্নিত করা হয়।

পরে ঢাকায় ফিরে বঙ্গবন্ধু ১৩ মার্চ ৬-দফা এবং এ ব্যাপারে দলের অন্যান্য বিস্তারিত কর্মসূচি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে পাস করিয়ে নেন।

৬-দফার মূল বক্তব্য ছিল- প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে। পূর্ববাংলা ও পশ্চিম পাকিস্তানে দু’টি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। সরকারের কর, শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং পূর্ববাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা-সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দফতর স্থাপন।

বঙ্গবন্ধু ঘোষিত ৬-দফা দাবির মুখে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান বিচলিত হয়ে পড়েন। তিনি হুমকি দিয়ে বলেন, ৬-দফা নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্রের ভাষায় উত্তর দেয়া হবে।

এদিকে ৬-দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমগ্র পূর্ববাংলা সফর করেন এবং ৬-দফাকে বাঙালির বাঁচার দাবি হিসেবে অভিহিত করেন। ফলে শাসকগোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্যান্য নেতাকে বিভিন্নভাবে হয়রানি করে। যশোর, ময়মনসিংহ ও সিলেটসহ অন্যান্য কয়েকটি স্থানে ৬ দফার পক্ষে প্রচারকালে বঙ্গবন্ধু গ্রেফতার হন।

পরবর্তী সময়ে ঐতিহাসিক ৬-দফাভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়।

এ দাবির সপক্ষে বাঙালি জাতির সর্বাত্মক রায় ঘোষিত হয় ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের মধ্যদিয়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগকে সংখ্যাগরিষ্ঠ আসনে বাঙালিরা বিজয়ী করে।

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর দলকে জনগণ বিজয়ী করলেও স্বৈরাচারী পাক শাসকরা বিজয়ী দলকে সরকার গঠন করতে না দিলে আবারো বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার পক্ষে আন্দোলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স আরেফীন সিদ্দিক বলেন, ৬ দফাই এনে দিয়েছে আমাদের তথা বাংলাদেশের স্বাধীনতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দূর দৃষ্টি, অন্তঃদৃষ্টি ও রাজনৈতিক বিচক্ষণতা এতই প্রখর ছিল যে, তিনি ৬ দফাকে এক দফার দাবিতে পরিণত করে বাংলার স্বাধীনতার আন্দোলনের ডাক দেন।

অওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ছয় দফার সময়ে এটা কেবল স্বায়ত্তশাসনের দাবি, অর্থনৈতিক মুক্তির দাবি না- এমন বিতর্ক ছিল। তিনি বলেন, ৭০-এর নির্বাচন ছিল ৬-দফার প্রশ্নে ম্যান্ডেট।

রাজনৈতিক ব্যাক্তিত্ব ও লেখক নূহ-উল আলম লেনিন বলেন, পাকিস্তান সৃষ্টির আগেই স্বাধীন বাংলাদেশের বিষয়টি বঙ্গবন্ধুর মাথায় ছিল। তাই ছয় দফা হঠাৎ কোন ব্যাপার ছিল না। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনীতির লক্ষ্যই ছিল স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা। ছয় দফার ভেতর দিয়েই প্রকৃত অর্থে স্বাধীনতা এসেছে।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছয় দফা মুক্তির সনদ না হলেও এটা ছিল মুক্তিযুদ্ধের একটা মাইল ফলক, যা অতিক্রম করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সফল হয়েছিল।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট

0

লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা-রোম রুটে একটি বিশেষ বিমানকে রি-রুট করা হয়েছে, যা আগামী ১৩ জুন শনিবার সকাল ১০টায় লন্ডন হিথ্রো বিমানবন্দর টার্মিনাল ২ থেকে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ সম্পর্কে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার লন্ডন হিথ্রো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যে সব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।”

হাই কমিশনার দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ১১ জুনের মধ্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে রেজিষ্ট্রেশন করে নিজেদের আসন সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান। উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের রেজিস্টার্ড যাত্রীরাই এই বিমানে ভ্রমণ করতে পারবেন।

যাত্রীদের অবশ্যই বাংলাদেশি পাসপোর্ট, এনভিআর এবং বিদেশি পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন এ সংক্রান্ত মেডিক্যাল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিস্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিক্যাল সনদ প্রদান করবে।

বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে “অন এরাইভাল” ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়। এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনের নিম্নোক্ত টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে : +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd I monirul.hoque@mofa.gov.bd| ।

আগামী ১৩ জুন শনিবার বিশেষ বিমানে (ফ্লাইট নং ৪১০৬) সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীদের আসন বরাদ্দ দেয়া হবে। এ বিশেষ বিমানের জন্য ইকোনোমি শ্রেণীর ভাড়া শুল্কসহ নির্ধারণ করা হয়েছে ৬০০ ব্রিটিশ পাউন্ড, অপ্রাপ্তবয়স্কদের জন্য ৫৫০ ব্রিটিশ পাউন্ড এবং শিশুদের জন্য ১৫০ ব্রিটিশ পাউন্ড। বিজনেস শ্রেণীর ভাড়া ১৪৩৫ ব্রিটিশ পাউন্ড, অপ্রাপ্ত বয়স্কদের ১৩১৫ ব্রিটিশ পাউন্ড এবং শিশুদের ৩৬০ ব্রিটিশ পাউন্ড। এ ভাড়া কেবল লন্ডন থেকে ঢাকা একমুখী যাত্রার জন্য নির্ধারিত। ইকোনোমী শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৪০ কেজি এবং বিজনেস শ্রেণীর প্রতি যাত্রী দুই ব্যাগে ৫০ কেজি ব্যাগেজ সুবিধা পাবেন। ভাড়া বাংলাদেশ এয়ারলাইন্স লি.-এর নামে নিম্নোক্ত যে কেনো ব্যাংক হিসাবে ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করার পর টিকিট ইস্যু করা হবে। ব্যাংক হিসাবগুলো হচ্ছে- হাবিব ব্যাংক, হিসাব নম্বর ৭০০২৪৯৩৫, সর্ট কোড ৬০৯৫১১ (যুক্তরাজ্য থেকে ট্রান্সফারের জন্য) এবং স্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হিসাব নম্বর -০১২৭০২৫১৭০১, IBAN : GB74 SCBL 6091 0412 7025 17, SWIFT: SCBLGB2L (আন্তর্জাতিক ট্রান্সফারের জন্য)।

এই বিশেষ বিমানের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন লন্ডন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কতৃর্পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এর আগে গত ১০ মে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে শতাধিক আটকে পড়া বাংলাদেশি দেশে ফিরেছেন।

ফ্লয়েড হত্যা : বরখাস্ত সহকর্মীর সমর্থনে ৫৭ পুলিশের ইস্তফা

0

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। এরই মধ্যে একের পর এক অন্য ঘটনা সামনে আসছে।

কথা কাটাকাটির এক পর্যায়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেয় মার্কিন পুলিশ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওই ঘটনায় চিৎ হয়ে পড়ে যাওয়া বৃদ্ধের মাথা ফেটে রক্ত বের হয়ে যায়। এমনকি বৃদ্ধকে ঘটনাস্থলে আর নড়তেও দেখা যায়নি। সেই ঘটনার জেরে বাফেলোর অভিযুক্ত দু’জন পুলিশকে বরখাস্ত করা হয়।

অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং তাদের বিরুদ্ধে তদন্তের ঘটনা নতুন মোড় নিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিনা বেতনে বরখাস্তের প্রতিবাদে বাফেলো পুলিশ টিমের মোট ৫৭ জন ইস্তফা দিয়েছেন।

বাফেলো পুলিশ জানিয়েছে, সহকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জেরে বাফেলো ইআরটি টিম ইস্তফা দিয়েছে। নিজেদের দলের দুই সদস্যদের প্রতি এ ধরনের আচরণে তারা মর্মাহত বলেও জানিয়েছে। তবে ওই ৫৭ জন পুলিশ বিভাগ থেকে ইস্তফা দেয়নি, কেবল ইআরটি (পুলিশের বিশেষ শাখা) থেকে ইস্তফা দিয়েছে।

জানা গেছে, জর্জ ফ্লয়েড হত্যার জেরে বিক্ষোভ চলছিল বাফেলোতে। সে সময় বিক্ষোভ থামাতে যায় ইআরটি টিম। সে সময় ৭৫ বছর বয়সী বৃদ্ধকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেন পুলিশের ওই দুই সদস্য।

আহত গুজিনো একজন অ্যাক্টিভিস্ট। তার স্বজনরা বলছেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের।

তাকে ধাক্কা মারার ভিডিওটি দেখতে পারেন …

সূত্র : ওয়াশিংটন পোস্ট

২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রস্তুত, জানালেন ট্রাম্প

0

অবশেষে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে দুর্দান্ত সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ভ্যাকসিন তৈরির কাজ দারুন এগিয়েছে। এরই মধ্যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (০৫ জুন) সকালে হোয়াইট হাউস থেকে এক প্রেস কনফারেন্সে এই সুখবর শোনালেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ভ্যাকসিন তৈরির প্রস্তুতি এগিয়েছে অনেকটাই। এমনকি আমরা ২০ লাখ ডোজ ভ্যাকসিন প্রস্তুত রেখেছি। নিরাপদ প্রমাণিত হলে, সেই ভ্যাকসিন দেওয়া হবে।’

ট্রাম্প বলেন, ‘আমরা ভ্যাকসিন নিয়ে দুর্দান্ত কাজ করছি। খুব তাড়াতাড়ি ইতিবাচক খবর জানতে পারবো।’

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন পাঁচটি সংস্থাকে নির্বাচন করেছে, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ করছে। যদিও কোন সংস্থা ভ্যাকসিনের প্রোডাকশন শুরু করেছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।

হোয়াইট হাউসের স্বাস্থ্য উপদেষ্ঠা ডা. অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, অন্তত চারটি ট্রায়াল হয়েছে ভ্যাকসিন তৈরির। ২০২১-এর প্রথমার্ধের মধ্যে ভ্যাকসিন পুরোপুরি তৈরি হয়ে যাবে, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৭ হাজার ৬৪৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৩২৫ জনের।

সূত্র- এনবিসি।

৮৬ দিন পর প্রথম করোনায় ‘মৃত্যুশূন্য দিন’ দেখল নিউইয়র্ক

0

মারণ ভাইরাস করোনায় বিশ্বের সবচেয়ে বেশি বিপর্যস্ত ও হটস্পট নিউইয়র্ক শহরে গত ২৪ ঘণ্টায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। মার্চ মাসের ১১ তারিখের পর বুধবার প্রথম মৃত্যুশূন্য কোন দিন দেখল নিউইয়র্কবাসী।

নগরীর মেয়র ডি ব্লাজিওর মুখপাত্র ফ্রেডি গোল্ডস্টেইন বলেন, ‘আজ আমরা করোনাভাইরাসে মৃত্যুর কোন খবর পাইনি। তিনি আরও জানান,নিউইয়র্কে কভিড-১৯ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও হ্রাস পেয়েছে, যা সত্যি ভালো খবর।’

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঙ্গরাজ্য নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৩ লাখ ৮৪ হাজার জন। মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি মানুষের। বিশ্বের মধ্যে নিউইয়র্কের অবস্থাই সবচেয়ে শোচনীয়। তবে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এটা আবশ্যই নিউইয়র্কবাসীর জন্য সুখবর।

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তিন ধাপে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন নগরীর মেয়র ব্লাজিও। বলেন, হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমে এসেছে। আইসিউতে রোগীর সংখ্যা বেশি নেই, এটা সত্যি ভালো খবর। আমরা আস্তে আস্তে আবার আগের মতো সব কিছু খুলে দেব।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও অনেক দেশই স্কুল ও কর্মক্ষেত্র খুলে দিয়ে লকডাউন শিথিলের পথে হাঁটছে। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনার টিকা মানুষের ওপর পরীক্ষায় ইতিবাচক ফলাফলের খবরে আর্থিক বাজারগুলোতে সামান্য উর্ধগতিও দেখা গেছে।

করোনার প্রকোপের মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ধীরে ধীরে চালু হচ্ছে। আজ শুক্রবার থেকে পুনরায় সেখানকার সবকিছু চালু করা হবে। যদিও ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার সতর্ক করে বলেছেন যে, এর ফলে করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।

ওয়াশিংটনের রেস্টুরেন্টগুলোও খুলে দেয়া হবে। তবে রেস্টুরেন্টের বাইরে টেবিল-চেয়ার বিছিয়ে লোকজনকে খাবার পরিবেশন করা যাবে। অপরদিকে সীমিত পরিসরে খুলে দেয়া হচ্ছে সেলুন। এছাড়া অপ্রয়োজনীয় কিছু ব্যবসা-প্রতিষ্ঠানও বিধি-নিষেধ পালন করে তাদের কাজ পুনরায় শুরু করতে পারবে। পার্ক, টেনিস কোর্ট, গলফ কোর্টও পুনরায় চালু করা হচ্ছে। তবে গণপরিসরে সুইমিং পুল এখনই চালু হচ্ছে না। এগুলো বন্ধই থাকছে। যেসব খেলায় একজন থেকে অন্যজনের সংস্পর্শ ঘটে যেমন ফুটবল, বাস্কেটবলের মতো খেলাধুলা এখনও নিষিদ্ধই থাকছে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সবকিছু বন্ধ রাখা হয়েছিল। তবে এর মধ্যেই বিভিন্নস্থানে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ২৭ হাজার ৬৪৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৩২৫ জনের।

সূত্র- নিউইয়র্ক টাইমস।

মিয়ানমারে গোলাগুলি, নাইক্ষংছড়ি সীমান্তে সতর্ক বিজিবি

0

বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার তম্ব্রু সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। গোলাগুলিতে সীমান্তের এপারে নো-ম্যান্স ল্যান্ড লাগোয়া বাংলাদেশ অংশের রোহিঙ্গা ক্যাম্পে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাগুলির ঘটনার পর রাত থেকে এই সতর্কাবস্থা জারি করে বিজিবির ৩৪ ব্যাটালিয়ন। সবশেষ তথ্য অনুযায়ী এখনো কড়া সতর্কতায় রয়েছে বিজিবি জওয়ানরা।

বিজিবি’র ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বিষয়ে সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সরকারবিরোধী সশস্ত্র গেরিলা গ্রুপগুলোর সাথে সরকারি বাহিনীর বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে বড় ধরনের সংঘর্ষ।

নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তম্ব্রু সীমান্তের বাজাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওপারে ৫ থেকে ৬ কিলোমিটার দূরে রেং মং টিলা এলাকায় দীর্ঘক্ষণ স্থায়ী এ সশস্ত্র সংঘাতে দু’জন নিহত হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে।

এ ঘটনার পর গেরিলা হামলার আশংকায় সীমান্তের ওপারে হাই অ্যালার্ট জারি করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী- বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ অবস্থায় উভয় সীমান্তে উৎকণ্ঠা ছড়িয়ে পড়লে বাংলাদেশ কর্তৃপক্ষও সতর্কাবস্থা জারি করে টহল বৃদ্ধি করে।

তবে বৃহস্পতিবার সংঘটিত ওই ঘটনার পর সীমান্তের দু’পারে শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে আর কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের এপারে নো-ম্যান্স ল্যান্ড লাগোয়া বাংলাদেশ অংশে একটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। বৃহস্পতিবারের ঘটনার পর এই ক্যাম্পেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

ঢাকাতেই করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখের বেশি, বলছে ইকোনমিস্ট

0

শুধুমাত্র রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ লাখের বেশি থাকতে পারে বলে দাবি করেছে ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বরাত দিয়ে ‘বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে দ্রুত বাড়ছে সংক্রমণ’ শিরোনামের এক প্রতিবেদনে এ দাবি করেছে লন্ডনের এই সাময়িকী।

প্রকাশিত প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশে সরকারিভাবে করোনায় আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়েও অনেক বেশি। কম পরীক্ষার অর্থই হচ্ছে প্রকৃত চিত্র আরও বেশি খারাপ হতে পারে।

ইকোনমিস্ট বলছে, আইসিডিডিআরবির কর্মকর্তা জন ক্লেমেনসের অনুমান, বাংলাদেশের রাজধানীতে ইতিমধ্যে সাড়ে ৭ লাখের বেশি আক্রান্তের সংখ্যা হতে পারে। গতকাল শুক্রবার (৫ জুন) পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। এদের প্রায় অর্ধেকই ঢাকার। এই দিন সকাল ৮টা অবধি ২৪ ঘণ্টার মধ্যে ৩০ জন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে মৃতের সংখ্যা বেড়েছে ৮১১।

এছাড়া করোনার বিস্তার ঠেকাতে জারিকৃত লকডাউনের বিধি-নিষেধের বেশিরভাগই গত সপ্তাহ থেকে তুলে নিতে শুরু করেছে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত। ১৭০ কোটি মানুষকে মুক্ত করে দেওয়ায় বিপর্যস্ত অর্থনীতির এই অঞ্চলের এক পঞ্চমাংশ স্বস্তিতে ফিরবে। কিন্তু লকডাউন প্রত্যাহার করে নেওয়ায় সংক্রমণ আবারও দ্রুতগতিতে বাড়তে পারে বলে মনে করে ব্রিটিশ এই সাময়িকী।

ইকোনমিস্ট বলছে, তিন দেশে সরকারিভাবে প্রকাশিত সাড়ে তিন লাখের বেশি আক্রান্ত এবং প্রায় ৯ লাখ মানুষের মৃত্যু নিয়ে পরিসংখ্যানকে অপেক্ষাকৃত পরিমিত দেখাচ্ছে। তবে এখনো অনেক মানুষ আক্রান্ত হলেও গণনার বাইরে রয়েছেন। লকডাউন প্রত্যাহারের আগে থেকেই তা নিয়ে ভয় ছিল। এখন সেই ভয় আরো বাড়ছে। বর্তমান ধারায় প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। তবে কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এই অঞ্চলে করোনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে আগামী জুলাইয়ের শেষের দিকে। শুধু তাই নয়, সেই সময়ে সরকারি পরিসংখ্যানেও আক্রান্ত ৫০ লাখে পৌঁছাতে পারে এবং মৃত্যু ছাড়াতে পারে দেড় লাখ।

করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষ ২০-এ বাংলাদেশ!

0

সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সাধারণ ছুটি তুলে দেওয়ার পর আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোনোদিনই আক্রান্ত দুই হাজারের নিচে নামেনি। আজ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সারাবিশ্বে এখন বাংলাদেশের অবস্থান শীর্ষ ২০-এ! এই পরিসংখ্যানই বলছে, কতটা ভয়াবহ সময় অতিক্রম করছে বাংলাদেশ কিংবা সামনে কতটা আতঙ্কজনক দিন কাটাতে হবে।

গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। তবে শুক্রবার আরও ২ হাজার ২২৮ নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশে এখন রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। এতেই বাংলাদেশ উঠে এসেছে সেরা বিশে। ৬৫,৪৯৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের আগে আছে কাতার। এবং ১৮ নম্বর স্থানে থাকা করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা এখন ৮৩,০২৭ জন।

বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের বেলজিয়াম। আজ পর্যন্ত যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৯২৬,২৬৯ জন। মারা গেছে ১১০,২৫৫ জন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১৮,৫৫৪। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার আক্রান্তের সংখ্যা ৪৪৯,৮৩৪ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার।