Home Blog Page 2911

শিগগিরই খুলছে না প্রাথমিক বিদ্যালয়

0

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। আগামী দু-একদিনের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে।
জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় আংশিক খোলার চিন্তা করা হলেও তা থেকে সরে এসেছে অধিদপ্তর। বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রশাসনিক কাজের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে না, বরং করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক বিদ্যালয়ের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আংশিকভাবে খুলে দেয়ার চিন্তাভাবনা চলছে— এমন তথ্য পাওয়া গেলেও সে চিন্তা থেকে সরে এসেছে অধিদফতর। বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রশাসনিক কাজের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হবে না, বরং করোনার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এগুলো বন্ধ রাখা হবে।
এদিকে, গতকাল সোমবার (১ জুন) ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে এমনও জানা গেছে, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এমন অবস্থায় প্রাথমিকের শিক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষা দেবে— এমন চিন্তাও সরকারের রয়েছে।
ডিপিইর মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেছেন, ‘মাধ্যমিক বিদ্যালয়ের মতো প্রাথমিক বিদ্যালয়ের তেমন গুরুত্বপূর্ণ কোনো দাপ্তরিক কাজ থাকে না। তাই প্রতিষ্ঠান খোলার প্রয়োজনও পড়ছে না। আংশিক খোলার বিষয়ে চিন্তা করা হলেও তা বাদ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে থেকে প্রশাসনের সঙ্গে কাজ করছেন, নিয়মিত শিক্ষার্থীদের মনিটরিং করছেন। তাই নতুন করে শিক্ষকদের কোনো দায়িত্ব দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘আগামী ৬ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি রয়েছে। অন্যদিকে, সরকারিভাবে ১৫ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। তবে ১৫ জুনের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যালয়ও খোলা হবে না। এজন্য অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে ছুটি বৃদ্ধি করে নতুন নির্দেশনা জারি করা হবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেছেন, ‘আমাদের মূল কাজ বাচ্চাদের পড়াশোনা করানো। বাচ্চাদের পড়ানোর জন্য প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে উপবৃত্তির কার্যক্রম পরিচালনার জন্য স্বাভাবিক কাজকর্ম সাময়িকভাবে চলছে।’

প্রত্যেক জেলা হাসপাতালে দ্রুত আইসিইউ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

0

দেশের প্রত্যেক জেলা হাসপাতালে স্বয়ংসম্পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপন দ্রুত নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (০২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) চান অক্সিজেন সাপ্লাইটা যেন আরও বৃদ্ধি পায়। তিনি হাই-ফ্লো অক্সিজেন সাপ্লাইকে গুরুত্ব দিয়েছেন। আলোচনায় আজকে যা এসেছে, আইসিইউ ইউনিট ও অক্সিজেন সরবরাহ স্থিতিশীল ও পর্যাপ্ত করার জন্য। ভেন্টিলেটরও দিতে হবে, যেখানে প্রয়োজন।’
একনেক সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে প্রধানমন্ত্রী দুটি প্রকল্প অনুমোদন দিয়েছিলেন। আজকের সভায় সেই দুটি প্রকল্পেরও আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হলো। প্রকল্প দুটির মধ্যে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পটিতে মোট খরচ হবে এক হাজার ১২৭ কোটি ৫২ লাখ টাকা। তার মধ্যে বিশ্বব্যাংক ঋণ হিসাবে দেবে ৮৫০ কোটি এবং বাংলাদেশ সরকার দেবে ২৭৭ কোটি ৫২ লাখ টাকা। ‘কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স’ প্রকল্পে খরচ হবে এক হাজার ৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা। তার মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ঋণ হিসাবে দেবে ৮৪৯ কোটি ৯৭ লাখ এবং বাংলাদেশ সরকার দেবে ৫১৪ কোটি ৫৯ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে, স্বাস্থ্যখাতে ব্যাপক ব্যয়ের প্রস্তাব আছে দুটি প্রকল্পের মধ্যে। তিনি (প্রধানমন্ত্রী) উচ্চতর অগ্রাধিকার দিয়েছেন জেলা হাসপাতালে আইসিইউ স্থাপনে। প্রতিটি জেলা হাসপাতালে শুধু আইসিইউ স্থাপন নয়, এটাকে ইকুইপ করতে হবে। একটা আইসিইউতে যেসব যন্ত্রপাতি থাকার কথা, সেগুলো সরবরাহ করতে হবে। অতি জরুরিভিত্তিতে এগুলোকে আপডেট করতে হবে।’
অক্সিজেনের বিষয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে হবে। তিনি চান এটা যেন আরও বৃদ্ধি পায়। হাই ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা দিতে হবে বেশি করে। এই যে দুটি প্রকল্প পাস করলাম, তার (প্রধানমন্ত্রীর) ধারণা যে, এখানে যে ব্যয় করা হবে, ব্যয়গুলো এসব বিবেচনায় নিয়ে যেন করা হয়। এসব কাজ তার (প্রধানমন্ত্রী) মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আমি ২৪ ঘণ্টার মেয়র: তাপস

0

নিজেকে ২৪ ঘণ্টার মেয়র দাবি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, তিনি যে কোনো সময় যে কোনো স্থানে পরিদর্শনে যেতে পারেন, ওই সময় কর্মস্থলে সংশ্লিষ্ট ব্যক্তি না থাকলে চাকরি হারাবেন।

তাপস বলেন, ‘আমি ২৪ ঘণ্টার মেয়র। যে কোনো সময় যে কোনো কার্যক্রম পরিদর্শনে যাবো। সে সময় স্পটে কাউকে পাওয়া না গেলে ধরে নেবেন তিনি আর ডিএসসিসিতে কর্মরত নেই। সেটা তিনি যে পর্যায়ের কর্মকর্তাই হন।’

সোমবার নগর ভবন সেমিনার রুমে মেয়র তাপসের সভাপতিত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

মশক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনা শুরু করার কথা তুলে ধরে তাপস বলেন, মশক নিয়ন্ত্রণের লক্ষ্যে যেসব কর্ম পরিকল্পনা তুলে ধরা হলো তার সঠিক বাস্তবায়নে কোন ব্যার্তয় বা অজুহাত গ্রহণযোগ্য হবেনা।

গৎবাধা পুরনো লোকদেখানো কার্যক্রম থেকে বেরিয়ে এসে ‘মাইন্ডসেট’ পরিবর্তন করে অর্জিত মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নগরবাসীর সেবাদানে আন্তরিক ভাবে কর্মকর্তাদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

‘এজন্য তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত মশক নিয়ন্ত্রণের পুরো কার্যক্রম ঢেলে সাজানো হবে,’ যোগ করেন তিনি।

সভায় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এয়ার কমোডোর আবদুল বাতেন, সচিব মো. আকরামুজ্জামানসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ও এন্টোমোলজিষ্টগন উপস্থিত ছিলেন।

হাসপাতাল থেকে রোগী ফেরানো শাস্তিযোগ্য অপরাধ : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফিরিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন।

‘বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা পাওয়া দুরূহ হয়ে পড়েছে’ এমন বিষয়ে সাংবাদিকেরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘যারা এই সময়ে রোগীদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে পিছ-পা হচ্ছে এবং তাদের অবহেলার কারণে রোগীরা মৃত্যুবরণ করছে, তারা আসলে শাস্তিযোগ্য অপরাধ করছে। আমি আশা করবো, বেসরকারি হাসপাতালগুলোসহ কোনো হাসপাতালই এ ধরণের আচরণ করবে না। এখনই সময় আর্তমানবতার সেবায় হাতকে প্রসারিত করা।

তিনি বলেন, তবে অনেক ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা এই পরিস্থিতির মধ্যেও নিজের জীবনকে বিপন্ন করে মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, তারা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করছেন।

হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় মানুষকে সেবা দেওয়ার জন্য, মানুষকে সেবা না দিয়ে হাসপাতাল যদি হাত গুটিয়ে নেয়, সেটিকে তখন আর হাসপাতাল বলা যায় না উল্লেখ করে ড. হাছান বলেন, আমি নিজেও ব্যথিত যে, প্রায়ই আমরা কাগজে ও অন্যান্য সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি- অনেক রোগী একটার পর আরেকটা হাসপাতালে যাচ্ছেন, কিন্তু হাসপাতাল ভর্তি নিচ্ছে না।

তিনি বলেন, আজকেও কাগজে দেখলাম, সিলেটে একে-একে ছয়টি প্রাইভেট হাসপাতালে একজন রোগী গেছেন, তাকে কোনো হাসপাতালে ভর্তি নেয়নি। সেই রোগী শেষে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। এগুলো অত্যন্ত দুঃখজনক এবং প্রাইভেট বা যেকোনো হাসপাতালের এ ধরণের আচরণ অগ্রহণযোগ্য।

এ বিষয়ে সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার এগুলো পর্যবেক্ষণ করছে, ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কেউ রোগীদেরকে স্বাস্থ্যসেবা দিতে অবহেলা করলে তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। এখনও পর্যন্ত হুঁশিয়ারির মাধ্যমে তাদেরকে সেবামুখী করার চেষ্টা করা হলেও অবহেলার ঘটনা ক্রমাগত ঘটতে থাকলে অতি শিগগিরই কঠোর ব্যবস্থা নেবে সরকার বলেও জানান তিনি।

১২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ

0

নতুন এক হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক আজ এ গেজেট প্রকাশ করা হয়।

মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) এর ওয়েবসাইটে (www.bgpress.gov.bd) পাওয়া যাবে।

প্রায় দেড় লাখ আবেদন হতে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে এ গেজেট প্রকাশ করা হলো।

উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সভায় এ তালিকা অনুমোদন হয়।

নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

বিভিন্ন অনিয়মে আরও ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

0

কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ইত্যাদি অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এদের মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলর। স্থানীয় সরকার বিভাগ হতে মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হবার পর এ নিয়ে মোট ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, একজন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউপি’র মো: আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপি’র হাজী মো: কাজল ভূইয়া, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউপি’র মোঃ শাহনেওয়াজ এবং নলটোনা ইউপি’র হুমায়ুন কবীর।

সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউপি’র ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপি’র ৭নং ওয়ার্ডের সদস্য মো: হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো: হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা: রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা: ছাবিনা ইয়াসমিন (পলি)।

সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রামের জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুল।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ারুল হক করোনো ভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভার সময় ত্রাণ কাজে সহায়তা না করে সরকারী নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত আছেন। একই জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: কাজল ভূইয়া স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন যাবত কর্মস্থলে অনুপস্থিত, করোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন পদেক্ষেপ বাস্তবায়নে বিঘœ সৃষ্টি, এপ্রিল/২০২০ মাসের ভিজিডি খাদ্যশস্য বিতরণ না করা, প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রনয়ণে ব্যর্থ এবং কারণ দর্শানোর প্রেক্ষিতে নিজে জবাব প্রদান না করে অন্যের মাধ্যমে জবাব প্রদান করেছেন।

প্রজ্ঞাপনগুলোতে আরও উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের জনাব হাছান মিয়া এর বিরুদ্ধে সরকারি নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রনয়ণে ব্যাপক অনিয়মের মাধ্যমে নিজেদের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

বরগুনা জেলার সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে মৎস্য ভিজিএফ-এর চাল ৮০ কেজির স্থলে ৬০ কেজি প্রদান, তালিকার বাইরেও অন্যান্যদের চাল প্রদানসহ দুই জন গ্রামপুলিশকে চাল প্রদানের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। একই উপজেলার নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর ও একই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো: হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো: হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা: ছাবিনা ইয়াসমিন (পলি) এর বিরুদ্ধে জেলেদের তালিকা প্রনয়ণে অনিয়ম, ভূয়া টিপসইয়ের মাধ্যমে চাল উত্তোলনপূর্বক আত্মসাত এবং চাল ওজনে কম দেয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমানিত হয়েছে।
উল্লেখিত চেয়ারম্যান ও সদস্য কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান ও সদস্যদের পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোলাইমান বাবুলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমে অনিয়মের অভিযোগ জেলা প্রশাসক কর্তৃক তদন্তে প্রমানিত হওয়ায় আজ সাময়িক বরখাস্ত করা হয়।

অচিরেই সুদিন ফিরবে : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার কারণে অর্থনৈতিক গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে। তবে এমন দিন থাকবে না। আমরা যেকোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো। আমরা আশা করি অচিরেই খারাপ দিন কেটে গিয়ে সুদিন ফিরবে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় একথা বলেন তিনি। এ সময় সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

কভিড-১৯ এর সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন। পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা চাই না দেশের মানুষ কষ্ট পাক। সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু ক্ষেত্রে পূর্বের নির্দেশনাগুলো অর্থাৎ যেগুলো বন্ধ ছিল সেগুলো উন্মুক্ত করেছি, উন্মুক্ত করেছি এই জন্য যে খেটে খাওয়া, দিন এনে দিন খাওয়া, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকে তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সচল রাখতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কাজেই আমাদের সকলকে স্ব স্ব স্বাস্থ্য সুরক্ষিত রেখেই স্ব স্ব কর্মস্থলে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, আমাদের অর্থনীতির যে গতিশীলতা পেয়েছিল করোনাভাইরাস আসায় স্থবিরতা দেখা দিয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী চলছে। আমরা চাই না দেশের মানুষ কষ্ট পাক। সেদিকে লক্ষ্য রেখে বন্ধ প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। যাতে খেটে খাওয়া, দিন এনে দিন খাওয়া মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত প্রত্যেকে তাদের জীবনযাত্রা যেন অব্যাহত রাখতে পারে। সেজন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।

তিনি আরো বলেন, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেটা মেনেই আমাদের চলতে হবে। আমাদের দেশের মানুষ তারা যেন সুরক্ষিত থাকে। মনে রাখতে হবে নিজের সুরক্ষা মানে অপরকে সুরক্ষিত করা। আমরা সকলে নিজের পরিবার এবং নিজের সহকর্মী সকলের সুরক্ষা রাখতে আন্তরিকভাবে চেষ্টা করব এটা হবে আমাদের সিদ্ধান্ত।

তিনি বলেন, করোনায় শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব বলতে গেলে স্থবির। সব জায়গায় এই সমস্যাটা দেখা দিয়েছে। আমরাও তার থেকে বাইরে না।

নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি পেল ঢাকার ৪ কলেজ

0

রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় জারি করা স্বাস্থ্যবিধি ও সরকারি অন্য নির্দেশনা অনুসরণ করে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি করাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর মঙ্গলবার (২ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ২০ জুনের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডকে অবহিত করতে হবে।

গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফলের ভিত্তিতে সারা দেশে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো হলেও এই চারটি প্রতিষ্ঠান নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করে থাকে।

কারাগারে করোনা প্রতিরোধে কর্তৃপক্ষের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

0

কারাবন্দি ও রক্ষীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারাগারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আইনজীবীকে এ তথ্য জানাতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

সারা দেশে ৮৯ হাজার কারাবন্দির স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে এ তথ্য জানতে চান আদালত। আগামী ১৫ জুন রিট আবেদনটির ওপর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গত ১৭ মে রিট আবেদনটি দাখিল করেন। আজ তিনি নিজেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

রিট আবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে কারাবন্দি ও কারারক্ষীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কি প্রস্তুতি ও পদক্ষেপ নেওয়া হয়েছে তা আদালতকে জানানোর নির্দেশনা চাওয়া হয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে দেশের সকল কারাগারে কারাবন্দি ও কারারক্ষীদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করতে এবং করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি ও পদক্ষেপ জানতে চেয়ে গত ১৪ মে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শক(আইজি প্রিজন্স) বরাবর এ নোটিশ পাঠানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব জানতে চাওয়া হয়। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো জবাব না দেওয়ায় রিট আবেদন দাখিল করা হয়।

রিট আবেদনে বলা হয়, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, দেশের ৬৮টি কারাগারে ৪১২৪৪ জন বন্দির থাকার কথা। কিন্তু সেখানে আছে ৮৯ হাজারের বেশি বন্দি অবস্থান করছে। কারাভ্যন্তরের এই অবস্থায় বন্দিদের সামাজিক দূরত্ব বজায় রাখা বস্তুত অসম্ভব। ইতিমধ্যে ২৩ জন কারারক্ষী এবং ২ জন বন্দির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১২ মে সিলেট কেন্দ্রীয় কারাগারে ১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি এক গবেষণায় প্রতীয়মান হয় যে, কারাগারের সংকীর্ণ জায়গা সংক্রামক ব্যাধির উর্বর ক্ষেত্র। অধিকন্তু কারাবন্দিদের ব্যক্তিগত উদ্যোগে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা কারাবন্দিদের অবস্থা খুবই নাজুক। দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা এবং আদেশ-নিষেধ অনুযায়ী তাদের চলতে হয়। এই প্রেক্ষাপটে করাবন্দিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের উপর বর্তায়।

রিট আবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার বন্দিদের মুক্তি দিয়েছে। বাংলাদেশ সরকারও প্রায় ৩ হাজার বন্দিকে মুক্তি দিয়েছে। এটি অবশ্য প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু করোনা পরিস্থিতিতে এটি যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কারাবন্দি, কারারক্ষী এবং কারা চিকিৎসকদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারাগার ও সংশোধনাগারে কারাবন্দিদের স্বাস্থ্য সুরক্ষা এবং মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি এবং পদক্ষেপ প্রয়োজন।

বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না

0

নভেল করোনাভাইরাসের জন্য এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরো জানানো হয়, ১১ জুন বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক‌রোনার কার‌ণে উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে এবারের বাজেট অধিবেশনে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকছে না।

সংসদ ভবনের বাইরে পশ্চিম দিকে মিডিয়া সেন্টার থেকে ওই দিন বেলা সোয়া তিনটা থেকে বাজেট ডকুমেন্টস বিতরণ করা হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট স্থান থেকে বাজেট ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।