Home Blog Page 2915

লা লিগার জন্য মুখিয়ে আছেন মার্সেলো

0

করোনা সংকট কাটিয়ে স্প্যানিশ লা লিগায় খেলার জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে ইতালির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরসহ সব ধরনের খেলাধুলা। তবে সব সংকট কাটিয়ে আগামী ১১ জুন সেভিয়া বনাম রিয়াল বেটিসের মধ্যকার ম্যাচ দিয়ে লা লিগা আবারো মাঠে গড়াচ্ছে।

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে মার্সেলো বলেছেন, ‘এত দীর্ঘ সময় মাঠের অনুশীলন ছাড়া থাকাটা আমাদের ক্যারিয়ারে কখনই হয়নি। সে কারণেই ফুটবল যখন থেকে বন্ধ হয়েছে খেলার আগ্রহ তখন থেকেই শুরু হয়ে গেছে। এখন আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না। সাধারণত এই ধরনের পরিস্থিতি একজন ফুটবলারের জন্য মোটেই স্বাভাবিক নয়। আমাদের অবশ্যই এর থেকে ইতিবাচক দিকটি বেছে নিতে হবে। এই ধরনের নিয়মের সাথে এখন আমরা মানিয়ে নিয়েছি। আমরা সবাই সুস্থ আছি। ছন্দ ফিরে পেতে অনুশীলনও বেশ ভালো হচ্ছে। এতদিন ফুটবলের স্পর্শ ছাড়া থাকলে কিছুটা অসুবিধা হবারই কথা। এখন আমরা সবাই মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

ইতোমধ্যেই গত শুক্রবার স্প্যানিশ হাই কোর্ট অব স্পোর্টস ঘোষণা দিয়েছে, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগার মৌসুম শুরু করার পরিকল্পনার সাথে তারা একমত পোষণ করেছেন। পরিকল্পনা অনুযায়ী আগামী ১১ জুন থেকে মৌসুম পুনরায় শুরু করার কথা রয়েছে, শেষ হবে ১৮-১৯ জুলাই। করোনার কারণে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এবারের মৌসুমে রিয়ালের হয়ে মার্সেলো ১৮টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ১০টি ছিল লা লিগায়।

সর্বশেষ পরীক্ষায় প্রিমিয়ার লিগের সবাই ‘করোনামুক্ত’

0

সর্বশেষ পরীক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের দেহে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পাওয়া যায়নি বলে শনিবার জানিয়েছে লিগ কর্তৃপক্ষ। সর্বমোট এক হাজার ১৩০ খেলোয়াড় ও স্টাফকে চতুর্থবারের মত স্ক্রিনিং করা হলেও নতুন করে কাউকে আক্রান্ত পাওয়া যায়নি। আগামী ১৭ জুন থেকে প্রিমিয়ার লিগ পুনরায় শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

লিগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৮ ও ২৯ মে যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার ১১৩০ খেলোয়াড় এবং স্টাফের কোভিড ১৯ পরীক্ষা করা হয়েছে এবং নিশ্চিত হয়েছে যে কারো দেহে এই ভাইরাসের সংক্রমণ নেই।’ এর অর্থ হচ্ছে সর্বমোট ৩হাজার ৮৮২ খেলোয়াড় ও স্টাফের মধ্যে মাত্র ১২ জন রয়েছে কোভিড রোগী। চলতি মাসের শুরু থেকেই ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। যেখানে লিগের সব ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা ও কর্মচরীকে পরীক্ষার আওতায় আনা হয়েছে।

করোনা ভাইরাস মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর ১৭ জুন থেকে লিগ ফের শুরুর উদ্যোগ নিয়েছে প্রিমিয়ার লিগ। শুরু হতে যাওয়া এই লিগের শিরোপা ৩০ বছরের মধ্যে প্রথমবারের ঘরে তোলার ক্ষেত্রে কেউ আটকাতে পারবে না লিভারপুলকে। লিগে বর্তমান চ্যাম্পিয়ন ও তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে লিভারপুল। আর মাত্র দুটি ম্যাচে জয় পেলেই ১৯৯০ সালের পর প্রথমবারের মত ইংলিশ চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়তে সক্ষম হবে তারা।

অবশ্য প্রথম ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত করার সুযোগ রয়েছে লিভারপুলের। সে ক্ষেত্রে ২য় স্থানধারী সিটির হারতে হবে আর্সেনালের কাছে। বন্ধ হবার আগে ৯ মার্চ লিগের সর্বশেষ ম্যাচে পরস্পরের মোকাবেলা করেছিল লিস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। এর চারদিন পরেই স্থগিত হয় ইংল্যান্ডের সব পেশাদার ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের স্টেকহোল্ডাররা লিগের বাকি ৯২টি ম্যাচ ব্রিটেনে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে কিছু কিছু ম্যাচ সম্প্রচার করবে বিবিসি।

অস্ত্রোপচার করা হলো সানিয়া মালহোত্রার

0

অস্ত্রোপচার করতে হলো সানিয়া মালহোত্রার। লকডাউনের মধ্যেই অস্ত্রপচার হলো এই বলিউড অভিনেত্রীর।

জানা যায় গত ১৪ মে দুর্ঘটনার মুখে পড়েন সানিয়া। জানা যায়, ওইদিন একা বাড়িতে ছিলেন তিনি। আচার তৈরি করার সময় কোনওক্রমে ব্লেন্ডারে আঙুল ঢুকে যায় তাঁর। এরপরই ব্লেন্ডারের কাটায় গুরুতর যখম হন সানিয়া। অঝোরে রক্ত পড়তে শুরু করে তাঁর হাত থেকে। কোনওক্রমে এক বন্ধুকে ফোন করে বাড়িতে ঢেকে আনেন তিনি।

জানা গেছে, অতিরিক্তি রক্তপাতের ফলে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন বধাই হো অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁর আঙুলে অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচারের পর সানিয়া আপাতত ভালো আছেন বলে খবর।

হাসপাতালে যাওয়ার পর কভিড ১৯ পরীক্ষাও করা হয় তাঁর। কিন্তু করোনা পরীক্ষার ফল তাঁর নেগেটিভই আসে বলে জানা যায়।

বড় বোনের বাসা সাজিয়ে দিলেন কঙ্গনা

0

ভারতের মানালিতে ৩০ কোটি টাকা খরচ করে বাংলো বানিয়েছেন কঙ্গনা। এবার হিমাচল প্রদেশের কুল্লু শহরে বড়বোন রঙ্গোলির বাংলো সাজিয়ে তুললেন কঙ্গনা।

কুল্লুতে তাঁর বাংলো কঙ্গনার নিজের হাতে সাজিয়ে তোলার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রঙ্গোলি চান্দেল। লিখেছেন, ও (কঙ্গনা) আমায় জিজ্ঞাসা করেছিল আমি কী ধরনের জিনিস দিয়ে ঘর সাজিয়ে তুলতে পছন্দ করি। আমি শুধু বলেছিলাম, আমি পুরনো, ছেঁড়া ধরনের জিনিসপত্র পছন্দ করি না। আমার নতুন জিনিস নতুনই লাগলে ভালো লাগে। তখন শুধু আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। কারণ, ও পুরনো দেখতে জিনসপত্র দিয়ে স্টাইল করতে, সাজাতে পছন্দ করে।

তাই এগুলো ওর পছন্দের বাইরে ছিল। তবুও আমার বাড়ির শেষবেলার সাজগোজের ও যেভাবে কাজ করে চলেছে তাতে আমি অবাক। তবে একটা কথা আমি বলতে চাই, এটা আমার কাছে বাড় নয়, স্বর্গ, আশীর্বাদও বটে। দেওয়ালে পেনটিং লাগানো থেকে শুরু করে সবকিছুই ও নিজের হাতে করেছে, আমি কিছুই করিনি। কিন্তি আমি আর এগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অপেক্ষা করতে পারছি না। পুরো সেজে উঠলে আরও ছবি পোস্ট করবো।

প্রসঙ্গত, যখন কুল্লুতে রঙ্গোলি প্রথম নিজের বাড়ি বানাতে শুরু করেছিলেন, তখনও নিজে ঘুরে সমস্ত কিছু সাজিয়ে তুলেছিলেন কঙ্গনা নিজেই। সম্প্রতি মুম্বইয়ের পালি হিল এলাকায় ৪৮ কোটি টাকা ব্যায়ে অফিস ও স্টুডিও কিনেছেন ও সাজিয়ে তুলেছেন কঙ্গনা। ইউরোপীয় স্টাইলে সাজিয়েছেন সেই অফিস। জিনিউজ

পুলিশদের ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সালমান

0

পানভেলের তার খামার বাড়িতে অবস্থান করছেন সালমান খান। সেখানে আশেপাশের গ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণের করেছেন তিনি। ঈদেও ৫ হাজার মানুষের কাছে ঈদ উপহার পাঠিয়েছেন এই অভিনেতা।

করোনাভাইরাস মোকাবিলায় পুলিশের পাশে দাঁড়ালেন সালমান খান। এবার মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিলেন সাল্লু ভাই।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবর। টুইটারে এক ভক্ত লিখেছেন, সালমান খানের হৃদয় অনেক বড়। এজন্যই সবাই তাকে এত পছন্দ করেন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন। অপর একজন লিখেছেন, আমাদের সম্মুখ যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সালমান খান।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টে এই অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘আমাদের মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য ধন্যবাদ সালমান খান।’

করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার পর থেকেই অসহায় মানুষের পাশে থেকেছেন সালমান খান। সিনেমা জগতের প্রায় ২৫ হাজার দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন শিল্পীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

এবার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী-ছেলে করোনায় আক্রান্ত

0

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এবার আক্রান্ত হলেন তার স্ত্রী ও ছেলে। বর্তমানে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রীও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ রবিবার রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক সন্ধ্যা ৭টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। তাদের ছেলে বারিশ চৌধুরীও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চেকআপ করে বাসায় গেছেন। তার ছেলেও বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন।

কক্সবাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক কার্যক্রম

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, করোনা পরিস্থিতির এই জাতীয় সংকটকালে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে স্বাস্থ্যবিধি বজায় রেখে সুষ্ঠুভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

আজ রবিবার দুপুরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মলেন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থা অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন দপ্তর সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীর কারণে সারা পৃথিবীতে মানুষের সাধারণ জীবনাচারণ, চলাচল, অর্থনৈতিক কর্মকাণ্ড সবকিছুই স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশও এ বিপর্যয়ের বাইরে নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমাদের অগ্রসর হতে হবে। সমবায়ের উৎপাদিত পণ্য নগদ বা অনলাইন মাধ্যম ব্যবহার করে বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাচাঁতে হবে। জীবনের সাথে জীবিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান প্রতিকূল পরিস্থিতি হতে উত্তরণের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী সকল স্বাস্থ্যবিধি বজায় রেখে অফিস কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বিশ্বব্যাপী এই প্রতিকূল পরিস্থিতি খুব অল্প সময়ে সমাধান হবে না। যার জন্য আমাদেরকে পরিস্থিতির সাথে মোকাবেলা করে টিকে থেকে সকল কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

কৃষি প্রযুক্তির উপর গুরুত্বারোপ করে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান বলে,কৃষি প্রযুক্তিতে গবেষণা জোরদার করতে হবে এবং মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। যাতে প্রান্তিক পর্যায়ের কৃষকগণ এ গবেষণালব্ধ ফলাফল ভোগ করতে পারে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ তাদের দপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গৃহীত কার্যক্রম এবং অগ্রগতি সভায় অবহিত করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান, অতিরিক্তি সচিব (প্রশাসন ও বাজেট) বেগম নাসরিন আক্তার চৌধুরী, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. আফজাল হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর মহাপরিচালক
সুপ্রিয় কুমার কুন্ডু, সমবায় অধিদপ্তর এর নিবন্ধক ও মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, আমার বাড়ি আমার খামার এর প্রকল্প পরিচালক আকবর হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মো. শাহজাহান, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান মিঞা, এসএফডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম মো. আবদুল্লাহ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ অন্যান্য দপ্তর সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কক্সবাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক কার্যক্রম

0

করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারে আজ রবিবার জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সহায়তা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা

0

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ দ্রুত নিরুপন করে তাদের আর্থিক ও টেকনিক্যাল সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ রবিবার সচিবালয়ে তাঁর অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, দপ্তর-সংস্থার প্রধান ও প্রকল্প পরিচালকদের সাথে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘উপজেলা ও জেলা পর্যায়ের অফিস থেকে আগামী এক সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। পহেলা বৈশাখ ও ঈদে নারী উদ্যোক্তা ও ব্যবসায়ীরা পোষাক এবং তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতে পারেনি। অনলাইনে এ সব পণ্যসামগ্রী বিক্রির জন্য তাদের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দিতে হবে। এসব উদ্যোক্তাদের ক্ষতি কাটিয়ে উঠতে আজ থেকেই কাজ শুরু করতে হবে।

উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত নারী ও শিশুদের সহায়তা ও পূনর্বাসনেরও নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এসময় তিনি বলেন, করোনাভাইরাসের বাস্তবতাকে মেনেই আমাদের কাজ করতে হবে। এই পরিস্থিতিতে জাতীয় শিশু পুরস্কার-২০২০ ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উদযাপনের বিষয়ে করণীয় ঠিক করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা সভায় আরও বলেন, সরকারি-বেসরকারি সকল ধরনের অফিস খুলে দেওয়ায় শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্য বিধি মেনে চালু করতে হবে। এ ছাড়াও দীর্ঘদিন ছুটির পর কর্মজীবি মহিলা হোস্টেলে আগত বোর্ডারদের তাপমাত্রা পরীক্ষা ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, শিশু একাডেমির মহাপরিচালক জ্যোতি লাল কুরী, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাকসুরা নূর এনডিসি ও প্রকল্প পরিচালক ড. আবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ আজকের এ সভায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-ঢাকা রুটে ভাড়া বাড়ায়নি নভোএয়ার

0

করোনাভাইরাসের মহামারির মধ্যে আগামীকাল ১ জুন থেকে আভ্যন্তরীণ রুটে শুরু হচ্ছে যাত্রীবাহী বিমান চলাচল। চট্টগ্রাম-ঢাকা রুটে দিনে ১১টি ফ্লাইট চালাবে তিনটি দেশি বিমান সংস্থা। এরমধ্যে সবচে কম ভাড়া হচ্ছে নভোএয়ারের। চট্টগ্রাম-ঢাকায় যেতে বিমান সংস্থাটি সর্বনিম্ন ভাড়া দিযেছে মাত্র ২৫০০ টাকা। অথচ ইউএস বাংলা দিয়েছে ৩ হাজার টাকা এবং বাংলাদেশ বিমান দিয়েছে ৩১০০ টাকা। একই ধরনের বিমান, ধারনক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের পর ভাড়া আগের মতোই রেখেছে নভোএয়ার। এক টাকা ভাড়া বাড়ায়নি।

কেন জানতে চাইলে নভোএয়ারের মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজ আলম কালের কণ্ঠকে বলেন, ‌‌দেখুন করোনাভাইরাস মহামারির মধ্যে খুব জরুরি না হলে যাত্রী সাড়া মিলবে না। এরপর জরুরি কাজে যারা ভ্রমন করবেন ভাড়া এক টাকা না বাড়িয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। একটি দৃষ্টান্ত রাখতে চাই। আগে আমাদের চট্টগ্রাম-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ছিল ২৫০০ টাকা, এখনও তাই আছে। নতুন পরিস্থিতিতে বিমান যাত্রীরা আগে ভ্রমণে অভ্যস্ত হয়ে উঠুক। আতঙ্ক কাটিয়ে নিরাপদে ভ্রমণ করুক আগে আমরা সেটি নিশ্চিত করতে চাই।

জানা গেছে, চট্টগ্রাম-ঢাকা রুটে দিনে মোট ১১টি ফ্লাইট চালাবে তিনটি বিমান সংস্থা। এরমধ্য ইউএস বাংলা চালাবে সর্বোচ্চ ৬টি ফ্লাইট। নভোএয়ার তিনটি এবং বাংলাদেশ বিমান চালাবে দুটি। তিনটি বিমান সংস্থা ছোট বিমান দিয়ে যাত্রী পরিবহন করবে। ইউএস বাংলা ড্যাশ-৮ এবং এটিআর দিয়ে; নভোএয়ার এটিআর এবং বাংলাদেশ বিমান চালাবে ড্যাশ-৮ দিয়ে। তবে বেসরকারি আরেক বিমান সংস্থা রিজেন্ট এয়ার এখন আভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনার সময় ঘোষণা করেনি। বিমান সংস্থাগুলো তাদের নির্ধারিত আসনের ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

তিনটি বিমান সংস্থার মধ্যে চট্টগ্রাম-ঢাকা রুটে বাংলাদেশ বিমান নিচ্ছে ৩১০০ টাকা এবং ইউএস বাংলা দিয়েছে ৩ হাজার টাকা। দুটি বিমান সংস্থা আগের ভাড়ার চেয়ে ৫০০ টাকা ভাড়া বাড়তি নিচ্ছে। কারণ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিভিল এভিয়েশনের নির্দেশনামতে বিমানগুলো নির্ধারিত আসনের ৫০ থেকে ৭০ শতাংশ আসন নিয়ে চলতে পারবে। বাকি সিট খালি রাখতে হবে। এই অবস্থায় খরচ পুষিয়ে নিতে কিছুটা ভাড়া বেশি নিতে হচ্ছে জানান ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম।

এদিকে আগামীকাল যাত্রীবাহী বিমান চলাচল শুরুর জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ। পদক্ষেপ সর্ম্পকে জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান কালের কণ্ঠকে বলেন, ‌সিভিল এভিয়েশনের নির্দেশনামতে আমরা করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো যাত্রীদের। একজন যাত্রীকে টার্মিনাল ভবনে প্রবেশের আগেই গাড়িকে জীবানু নাশক করা হবে। এরপর যাত্রীকে সাবান দিয়ে হাত ধুতে হবে। যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক, গ্লাভস পরে পা জীবানুমুক্ত করতে হবে। এরপর ভবনে প্রবেশের সময় ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হবে। চেকইন কাউন্টারে শারীরিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হবে। এরপর ভবন থেকে বের হয়ে উড়োজাহাজে পৌঁছার পর বিমানে উঠার আগেই আরেকবার জ্বর মেপে নিশ্চিত হতে হবে। একইসাথে সেখানে আরেকবার পা জীবাণুমুক্ত করা হবে।