Home Blog Page 2916

বাস ভাড়া ২০০০, বিমান ২৫০০

0

আগামীকাল থেকে সীমিত আকারে চালু হচ্ছে গণপরিবহন। এরইমধ্যে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে কোনো কোনো ক্ষেত্রে বাস ভাড়া বিমান ভাড়ার কাছাকাছি চলে যাচ্ছে।

করোনাকালীন বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে আজ রবিবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লা রুটে বাস বা মিনিবাস চলাচলের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ২০১৬ সালের ৩ মে প্রজ্ঞাপনমূলে উল্লেখিত বিদ্যমান ভাড়ার (যাত্রীপ্রতি কিলোমিটার সর্বোচ্চ ১.৪২ টাকা) ৬০ শতাংশ বৃদ্ধি করা হলো।

এছাড়া একজন যাত্রীকে বাস বা মিনিবাসের পাশাপাশি দুইটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এতে দেখা যাচ্ছে, ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির ফলে ঢাকা থেকে চট্টগ্রাম বাস ভাড়া প্রায় বিমান ভাড়ার কাছাকাছি হয়ে যাচ্ছে। অথচ বাসের মতো বিমানেও ৫০ শতাংশ যাত্রী বহন করা হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম এসি বাসের ভাড়া ছিলো সর্বোচ্চ ১২৫০ টাকা। নতুন সিদ্ধান্তের ফলে সেটি বেড়ে দাঁড়াবে ২০০০ টাকা। অথচ ১ জুন থেকে সর্বনিম্ন ২৫০০ টাকায় ঢাকা থেকে বিমানে ওঠে চট্টগ্রামে যেতে পারবেন যাত্রীরা।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোর সূত্রে জানা গেছে, আগামী ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইটগুলো চলবে এক সিটে যাত্রী ও এক সিট ফাঁকা রেখে অর্থাৎ ৫০ শতাংশ যাত্রী নিয়ে।

দুই মাস পর মুসল্লিদের জন্য দেশের সব মসজিদ খুলে দিল সৌদি আরব

0

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর দেশের ৯০ হাজার মসজিদ মুসল্লিদের জন্য খুলে দিয়েছে সৌদি আরব। আজ রবিবার থেকে সৌদি আরবের সব মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসুল্লিরা। সৌদি প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

তবে নামাজ আদায়ের অনুমতি দেয়া হলেও মুসল্লিদের মেনে চলতে হবে কঠোর নিয়ম-কানুন। মসজিদে যেতে হবে মাস্ক পরে। অন্যথায়, শিকার হতে হবে জরিমানার। এছাড়া, মুসল্লিদের ব্যক্তিগত জায়নামাজ নিতে হবে। একে অপর থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। একে অপরের সঙ্গে হ্যান্ডশেক বা হাত মেলানো যাবে না।

আরব নিউজের খবরে বলা হয়, রবিবার উচ্ছ্বসিত হয়ে মসজিদে নামাজ আদায় করেছেন সৌদির মুসুল্লিরা। রাজধানী রিয়াদের আল রাঝি মসজিদের মুয়াজ্জ্বিন আব্দুল মাজিদ আল মোহাইসেন বলেন, ‘ফের সৃষ্টিকর্তার করুণা অনুভব করতে পেরে অত্যন্ত ভালো লাগছে। মানুষজনকে তাদের বাড়ির বদলে মসজিদে এসে নামাজ আদায়ের ডাক দিতে পেরে ভালো লাগছে।’

মসজিদগুলোকে নামাজ আদায়ের জন্য নিরাপদ করে তুলতে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়েছে। দরজা জানালা খোলার ব্যাপারেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজ আদায়ের ১৫ মিনিট আগে মসজিদ খুলে দেয়া হবে ও নামাজ শেষের ১০ মিনিট পর ফের বন্ধ করে দেয়া হবে। শুক্রবার জুম্মার নামাজ আদায়ের ক্ষেত্রে ২০ মিনিট আগে মসজিদ খুলে দেয়া হবে। তবে কোনোমতেই জুম্মার নামাজ আদায়ে ১৫ মিনিটের বেশি সময় যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ওয়ার্লওমিটারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৫০৩ জন করোনা রোগী।

সূত্র- আরব নিউজ।

আইএসের বোমা হামলায় আফগান সাংবাদিক নিহত

0

আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলায় স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক এবং একজন টেকনিশিয়ান নিহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

শনিবার (৩০ মে) একটি মিনি ভ্যানে করে বেসরকারি টেলিভিশন খুরশিদ চ্যানেলের ১৫ জন কর্মী যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে চ্যানেলটির অর্থনৈতিক রিপোর্টার মীর ওয়াহিদ শাহ এবং টেকনিশিয়ান শফিক আমিরি নিহত হন। এই হামলায় আরও সাতজন সংবাদকর্মী আহত হয়েছেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার কথা নিশ্চিত করেছে।

খুরশিদ টিভি স্টেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ রফি রফিক সিদ্দিকী বলেছেন, ‘আমাদের সহকর্মী অর্থনৈতিক রিপোর্টার মীর ওয়াহেদ শাহ এবং প্রযুক্তি বিভাগের কর্মী শফিক আমিরী জঙ্গি হামলায় শহীদ হয়েছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো এই হামলার নিন্দা জানিয়েছে। গত বছর একই রকম হামলায় খুরশিদ টিভির দুই কর্মচারী নিহত ও দুজন আহত হয়েছিল।

তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলো বারবার আফগান সাংবাদিকদের টার্গেট করছে। আফগান মিডিয়াগুলোর জন্য ২০১৮ সাল ছিল সবচেয়ে মারাত্মক বছর, সে সময় ১৫ জন সাংবাদিককেকে হত্যা করেছে জঙ্গিরা।

সূত্র- এবিএনএ।

‘করোনাভ্যাক’র সাফল্য নিয়ে ৯৯ শতাংশ নিশ্চিত বিজ্ঞানীরা!

0

ভ্যাকসিন তৈরির দৌঁড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন। ভ্যাকসিন তৈরির কাজে ব্যস্ত চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা ৯৯ শতাংশ নিশ্চিত যে তাদের তৈরি ভ্যাকসিন কার্যকর হবে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজকে বেইজিংভিত্তিক জৈবপ্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান সিনোভ্যাকের গবেষকেরা এ নিশ্চয়তা দেন।

স্কাই নিউজ প্রথম ব্রিটিশ সম্প্রচারমাধ্যম হিসেবে সিনেোভ্যাকের গবেষণাগার পরিদর্শন করেছে। বেইজিং-ভিত্তিক বায়োটেক সংস্থাটি ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে।

বর্তমানে সিনোভ্যাকের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনটি ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। এটি নিরাপদ কি না, তা যাচাই করতে এক হাজার স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে।

সিনোভ্যাকের গবেষকেরা বলেন, ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ধাপ শুরু করতে তারা যুক্তরাজ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সিনোভ্যাকের গবেষক লুও বৈশানের কাছে স্কাই নিউজের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, ভ্যাকসিনটির সাফল্যের বিষয়ে তিনি কতটা আশাবাদী? জবাবে তিনি বলেন, ‘এটা অবশ্যই সফল হবে। আমরা ৯৯ শতাংশ নিশ্চিত এটি কাজ করবে।’

গত মাসে সিনোভ্যাক একাডেমিক জার্নাল ‘সায়েন্স’–এ তাদের গবেষণা ফলাফল প্রকাশ করে, যাতে করোনাভ্যাক নামে তাদের ভ্যাকসিনটি বানরের ওপর পরীক্ষায় সফল বলে জানানো হয়। এটি বানরের শরীরে করোনা–সংক্রমণ প্রতিরোধে সক্ষম হয়েছিল।

তবে করোনাভ্যাক তৈরিতে সিনোভ্যাকের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় চীনে করোনা রোগীর সংখ্যা কমে যাওয়া। মহামারি পর্যায়ে ভ্যাকসিনটি পরীক্ষা সেখানে কঠিন হয়ে দাঁড়ায়। ফলে পরীক্ষার তৃতীয় ধাপ সম্পন্ন করার জন্য বর্তমানে করোনার সংক্রমণ বেশি, এমন জায়গা খুঁজছে প্রতিষ্ঠানটি।

গবেষণার পাশাপাশি সংস্থাটি উৎপাদন কার্যক্রমও শুরু করে দিয়েছে। উত্তর-পশ্চিম বেইজিংয়ের সংস্থার সদর দপ্তরে কমলা ও সাদা প্যাকেট এরই মধ্যে প্রস্তুত। তাদের লক্ষ্য হচ্ছে, ভ্যাকসিন পরীক্ষা সফল হলে ও অনুমোদন পেলে সরাসরি উৎপাদন শুরু করা। প্রতিষ্ঠানটি বেইজিংয়ের অন্য আরেকটি অঞ্চলে ভ্যাকসিন উৎপাদনের জন্য বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে।

অবশ্য এখনই খুব দ্রুত ভ্যাকসিন আশা করা যাচ্ছে না। দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ার পর তৃতীয় ধাপে বেশ কয়েক মাস লাগবে। ভ্যাকসিনের কার্যকারিতা জানার পরে অনুমোদনের প্রয়োজন হবে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১০০টিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে ১০টির মতো ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে গেছে। বিশ্বে সবার আগে ভ্যাকসিন আনার প্রতিযোগিতার দৌড় শুরু হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভ্যাকসিন কীভাবে বিতরণ হবে এবং উৎপাদনকারী দেশগুলো তাদের জনসংখ্যাকে আগে প্রাধান্য দেবে কিনা তা নিয়ে।

চীনা প্রেসিডেন্ট সি চিনপিং প্রতিশ্রুতি দিয়েছেন , চীন ভ্যাকসিন উৎপাদন করার পর বিশ্বের সব মানুষের কল্যাণে তা উন্মুক্ত করে দেওয়া হবে, যদিও এর ব্যবহারিক ফলাফল এখনো অস্পষ্ট।

সিনোভ্যাকের জেষ্ঠ্য কর্মকর্তা ইয়াং বলেন, ‘আমরা কেবল চীনকে নয়, গোটা বিশ্বকে বিবেচনা করছি। কেবল একটি পরীক্ষা পরিচালনার জন্য নয়, চীনসহ চীনের বাইরের দেশগুলোকে এই মহারির হাত থেকে কিভাবে মুক্তি দেওয়া যায় সেটাই আমরা বিবেচনা করছি।’

সূত্র- ফার্স নিউজ।

চীনে করোনায় নতুন করে ২ জন আক্রান্ত

0

চীন রবিবার করোনাভাইরাসে দুটি নতুন সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য রয়েছেন জার্মানি থেকে চার্টার্ড ফ্লাইটে আসা কভিড-১৯ এর লক্ষণবিহীন এক ব্যক্তি।

এ ছাড়া চারটি নতুন ‘অ্যাসিমপটোমেটিক’ সংক্রমণ ঘটেছে বলে জানায় চীনা কর্তৃপক্ষ।

চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য থেকে জানা গেছে,শানডং প্রদেশে শনিবার দু’টি নতুৃন সংক্রমণ হয় (দুজন আক্রান্ত হয়)।সেখানে আগের দিনে চারটি সংক্রমণের খবর মিলেছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) শনিবার তিনটি নতুন ‘অ্যাসিমপটোমেটিক’ সংক্রমণের বিষয় নিশ্চিত করেছে।

রবিবার, চীনা শহর তিয়ানজিননে একজন ‘অ্যাসিমপটোমেটিক’ সংক্রামিত ব্যক্তির সন্ধান মেলে।এই ব্যক্তি ফ্র্যাঙ্কফুর্ট থেকে একটি চার্টার্ড লুফথানসার ফ্লাইটে তিয়ানজিনে আসেন।

এই ঘটনাটি রবিবার স্থানীয় সময় মধ্যরাতে জানা যায়।

এই চার্টার ফ্লাইটগুলি বেইজিংয়ে ত্বরিত প্রবেশে গৃহীত পদক্ষেপের অংশ। কারণ চীন এবং জার্মানি কয়েক মাসের লকডাউনের পরে তাদের অর্থনীতি পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইছে।

তিয়ানজিনের বিমানটিতে প্রায় ২০০ যাত্রী বহন করা হয়েছিল।বেশিরভাগই জার্মান ব্যবসায়ী।

বুধবার সাংহাইয়ের উদ্দেশ্যে লুফতানসার আরও একটি চার্টার ফ্লাইট ছেড়ে যাবে।

অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে তিয়ানজিন সরকার জানিয়েছে, ৩৪ বছর বয়সী জার্মান প্রকৌশলী তিয়ানজিনে আসার পরে করোনাভাইরাস টেস্ট করা হয়। ফলাফল পজিটিভ আসে।

সূত্র : রয়টার্স

করোনা রোগীর লাশ ঘিরে করাচির হাসপাতালে সহিংসতা

0

করোনাভাইরাসে মারা যাওয়া একজন রোগীর মরদেহ হস্তান্তরে বিলম্বের ঘটনায় পাকিস্তানে সহিংস ঘটনা ঘটেছে। শুক্রবার করাচির ডাঃ রুথ ফাফু সিভিল হাসপাতালে এ গণ সহিংসতার ঘটনা ঘটে।

শনিবার করাচির পুলিশ কর্মকর্তারা গণমাধ্যম ডনকে জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সোয়া ২ টায় এক রোগীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিত্সকরা রোগীকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেছিলে। তার করোনার একটি পরীক্ষা করেছিলেন, যা পজিটিভ হয়।

তারা জানান, তবে মৃত রোগীর স্বজনরা পরীক্ষার ফলাফল প্রত্যাখ্যান করেন। তারা অভিযোগ করেছেন যে ‘সাধারণ’ হলেও তাকে পজিটিভ বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।

কর্মকর্তারা জানান, প্রায় ৭০ জন লোক (স্থানীয় সময়) সকাল সাড়ে ১০ টার দিকে হাসপাতালের ওয়ার্ডে হামলা চালায়। তারা সহিংসতার আশ্রয় নিয়ে জোর করে মরদেহটি ছিনিয়ে নিয়ে যায়।

হাসপাতালে প্রবেশস্থানের ভিডিওগুলিতে দেখা গেছে যে বিপুল সংখ্যক লোক হাসপাতালের চত্বর থেকে স্ট্রেচারের মতো সরঞ্জামগুলি সরিয়ে দিচ্ছে। তরা সেখানে স্থাপিত স্যানিটাইজার গেটটি ভেঙেছে।

অভিযোগের প্রতিক্রিয়ায় হাসপাতালের মেডিকেল সুপার ডাঃ খাদিম হুসেন কুরেশি গণমাধ্যমকে জানান, ভাইরাসে মারা যাওয়া মানুষের মৃতদেহের ক্ষেত্রে সরকার কর্তৃক জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসরণ করছিলেন চিকিৎসকরা।

তিনি বলেন, আমরা সরকারী কর্মচারী। আমরা কেবল সরকার যা বলে তা অনুসরণ করি।

তিনি আরও জানান, হার্টের সমস্যা নিয়ে রোগীটি হাসপাতালে এসেছিলেন।চিকিত্সকরা তাকে করোনভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করেন। তারা একটি পরীক্ষা (টেস্ট) করেছিলেন।

তিনি বলেন, টেস্টের ফলাফল পেতে সময় লাগছে।

কুরেশি উল্লেখ করেন যে, সহিংসতায় চিকিত্সকরা কেউই আহত হননি।

তবে তিনি বলেন, একজন নারী চিকিৎসককে মৃতের আত্মীয়দের একজন চড় মেরেছিলেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৬৫০ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৫৪৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ১৫৩।
আজ রবিবার (৩১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৮ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে। এটি এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১৫৩ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪০৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭৮১ জনে।
তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৭১ হাজার। তবে সাড়ে ২৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

দুবাই থেকে ফিরলেন আটকে পড়া ২৬২ বাংলাদেশি

0

করোনাভাইরাস মহামারীর মধ্যে দুবাইয়ে আটকে পড়া ২৬২ জন দেশে ফিরেছেন। আজ রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান এ কথা জানিয়েছেন।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন প্রবাসী শ্রমিক, বিভিন্ন সময়ে দুবাই গিয়ে আটকে পড়া পর্যটক ও চিকিৎসা নিতে যাওয়া রোগী।
এদিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিরাজুম মুনিরা জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা যাত্রীদের প্রত্যেকের কাছে সেই দেশে ইস্যুকৃত স্বাস্থ্যসনদ ছিল। এ জন্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সনদ নিয়ে এলে সংশ্লিষ্ট যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। দুবাই থেকে আগত যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা যায়নি।
এর আগে, গত ২২ মে এমিরেটস এয়ারলাইনসের ইকে-২৬৩২ ফ্লাইটে দেশে আসেন ২৩০ আমিরাত প্রবাসী।

স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

0

করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে আন্তঃনগর ট্রেন চলাচল।
আজ রবিবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনসহ দেশের বিভিন্ন স্টেশনে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীরা ট্রেনে উঠছেন। শরীরের তাপমাত্রা মেপে, জীবাণুনাশক দিয়ে হাত ও পা পরিস্কারের পর ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে যাত্রীদের।
রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রবিবার সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বনলতা এক্সপ্রেস ট্রেনে একটি করে আসন ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে কোনো খাবার দেওয়া হবে না। বার্থ শ্রেণিতে দেওয়া হবে না বালিশ, কম্বল। ট্রেনের ভেতর হাঁটাচলা ও অন্য বগিতে যাওয়া যাবে না। টয়টেল ব্যবহার করতে হবে নিয়ম মেনে। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে স্টেশনে আসতে হবে। এরপর স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। টিকিট ছাড়া কেউ স্টেশনে ঢুকতে পারবেন না। অসুস্থ ব্যক্তি ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।
প্রথম দিনে আটটি আন্তঃনগর ট্রেন ‘বেস স্টেশন’ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ৩ জুন থেকে চলবে আরও ১১টি ট্রেন। ১৫ জুন পর্যন্ত ১০০টি আন্তঃনগরের মাত্র ১৯টি চলবে। স্টেশনে ভিড় এড়াতে সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।
ঢাকার যাত্রীদের কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে। ভিড় এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর, টঙ্গী ও জয়দেবপুর স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না। নির্দিষ্ট দরজা দিয়ে ট্রেনে উঠতে ও নামতে হবে।
শনিবার বিকাল থেকে ট্রেনের টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। তবে অধিকাংশ যাত্রী বলছেন, টিকিট ছাড়ার পর তারা সার্ভারে প্রবেশ করতে পারেননি। সার্ভারে ঢুকতে পারলেও কেবিন ও উচ্চ শ্রেণির টিকিট পাননি। রেলের কর্মকর্তারা বলছেন, সাধারণ সময়ের তুলনায় মাত্র সাড়ে ৯ শতাংশ টিকিট ছাড়া হয়েছে। তাই সংকট থাকাই স্বাভাবিক।

শিল্পপতি আব্দুল মোনেম আর নেই

0

দেশের বিশিষ্ট শিল্পপতি ও মোনেম গ্রুপের চেয়ারম্যান আব্দুল মোনেম খান আর নেই।
আজ রবিবার দুপুর ১২টার দিকে রাজধানীর সমন্বিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে, ১৭ মে স্ট্রোক করলে আব্দুল মোনেম খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আব্দুল মোনেম খান দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে খ্যাত ছিলেন।
জানা গেছে, আব্দুল মোনেমের জানাজা ও দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামে সম্পন্ন হবে।