Home Blog Page 2918

১২টার পরিবর্তে ১১টায় প্রকাশ হবে এসএসসির ফল

0

আগামীকাল রবিবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফল। তবে ফল প্রকাশের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী রবিবার বেলা ১২টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এটি ১২টায় নির্ধারিত থাকলেও এক ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারন করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ইমেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারে ও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

চট্টগ্রাম-ঢাকা রুটে দিনে ১১ ফ্লাইট

0

চট্টগ্রাম-ঢাকা রুটে ১ জুন থেকে প্রতিদিন ১১টি ফ্লাইটে যাত্রী পরিবহন শুরু হচ্ছে। সরকারি বিমান সংস্থা বাংলাদেশ বিমান এবং দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভোএয়ার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী পরিবহন করবে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের মাধ্য নিরাপদে যাত্রী পরিবহনের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরকে। নেওয়া হয়েছে বেশ কিছু কড়া পদক্ষেপ। এরমধ্যে অন্যতম হচ্ছে, যাত্রীকে বিমানবন্দর টার্মিনাল ভবনে প্রবেশের সময় একবার জ্বর মাপা হবে। আবার বিমানে উঠার সময় আরেকবার জ্বর মেপে নিশ্চিত হতে হবে। সেই পদক্ষেপ কার্যকরের পর নির্ভর করছে বিমান যাত্রীরা কতটা নিরাপদে ভ্রমণ করতে পারবেন।

পদক্ষেপ সর্ম্পকে জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান কালের কণ্ঠকে বলেন, ‌সিভিল এভিয়েশনের নির্দেশনামতে আমরা করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো যাত্রীদের। একজন যাত্রীকে টার্মিনাল ভবনে প্রবেশের আগেই গাড়িকে জীবাণুনাশক করা হবে। এরপর যাত্রীকে সাবান দিয়ে হাত ধুতে হবে। যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক, গ্লাভস পরে পা জীবাণুমুক্ত করতে হবে। এরপর ভবনে প্রবেশের সময় ইনফ্রায়েড থার্মোমিটার দিয়ে জ্বর মাপা হবে। চেকইন কাউন্টারে শারীরিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস নিতে হবে। এরপর ভবন থেকে বের হয়ে উড়োজাহাজে পৌঁছার পর বিমানে উঠার আগেই আরেকবার জ্বর মেপে নিশ্চিত হতে হবে। একইসাথে সেখানে আরেকবার পা জীবাণুমুক্ত করা হবে।

জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে চট্টগ্রাম-ঢাকা অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ১১টি ফ্লাইটে যাত্রী পরিবহন শুরু হবে ১ জুন থেকে। এরমধ্যে বিমান বাংলাদেশ দিনে দুটি, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা দিনে ৬টি, নভোএয়ার দিনে ৩টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। তবে বেসরকারি আরেক বিমান সংস্থা রিজেন্ট এয়ার এখন অভ্যন্তরীণ রুটে বিমান পরিচালনার সময় ঘোষণা করেনি। বিমান সংস্থাগুলো তাদের নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে।

জানতে চাইলে ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ ও মার্কেটিং) কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আমরা ছোট আকারের উড়োজাহাজ ড্যাশ-৮ এবং এটিআর দিয়ে যাত্রী পরিবহন শুরু করছি। করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে উড়োজাহাজের আকার ভেদে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে। বাকি আসন খালি থাকবে। আর সর্বনিম্ন ভাড়া থাকবে চট্টগ্রাম-ঢাকা একমুখি রুটে তিন হাজার টাকা। আপাতত চট্টগ্রাম-ঢাকা রুটে ৬টি ফ্লাইট চলবে। পরবর্তীতে যাত্রী চাহিদার পর ফ্লাইট ও রুট বাড়বে।

বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে সরকার অভ্যন্তরীণ রুটে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-সৈয়দপুর রুটে যাত্রীবাহী ফ্লাইট চালানোর অনুমতি দিয়েছে।

জেলা পর্যায়ে দেওয়ানি আদালতেও বিচার চলবে

0

দেশের নিম্ন বা অধস্তন আদালত হিসেবে পরিচিত জেলা পর্যায়ে থাকা আদালতগুলোতে বিচারের এখতিয়ার বাড়িয়ে আদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমুহে বিচার কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আলী আকবরের স্বাক্ষরে আজ শনিবার আদেশ জারি করা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমুহে অতি জরুরি বিষয়ে বিচার কার্যক্রম পরিচালিত হবে। ভার্চুয়াল শুনানির মাধ্যমে এই আদালত কার্যক্রম চলবে। এক্ষেত্রেও গত ১০ মে জারি করা প্রাকটিস নির্দেশনা অনুসরণ করতে হবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

শনিবার জারি করা আদেশে বলা হয়েছে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনাল সমুহ প্রযোজ্য ক্ষেত্রে অতি জরুরি বিষয় সমূহ শুনানি গ্রহণ ও প্রয়োজনীয় আদেশ প্রদান করবেন। এক্ষেত্রে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ এবং গত ১০ মে সুপ্রিম কোর্টের জারি করা ২১৪ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ প্রাকটিস নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী এবং সন্তান সম্ভবা নারীরা কর্মস্থলে উপস্থিত হতে পারবেন না।

এর আগে গত ১০ মে জারি করা আদেশে শুধুমাত্র জরুরি জামিন আবেদন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছিল। সেদিন জারি করা আদেশে বলা হয়েছিল, বাংলাদেশের প্রত্যেক জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতের বিচারক, সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য প্রযুক্তি ব্যবহার-২০২০ এবং বিশেষ নির্দেশনা অনুসরণ করে শুধুমাত্র জামিন সংক্রান্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে ঘোষিত সাধারণ ছুটির কারণে নিয়মিত আদালত বন্ধ থাকায় ভার্চুয়াল আদালত চালু করতে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য অনুরোধ জানিয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই আবেদন পাবার পর রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে আইন মন্ত্রণালয় ৯ মে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে।

এই অধ্যাদেশের ক্ষমতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। এই অধ্যাদেশ জারি পর গত ১০ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টসহ সারা দেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফুলকোর্টসভার সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালত জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এরপর থেকে এই নির্দেশনা মেনেই আইনজীবীরা আবেদন করছেন এবং আদালতে বিচার কার্যক্রম চলছে।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ ধর্ম প্রতিমন্ত্রীর

0

করোনা পরিস্থিতির এই জাতীয় সংকটকালে সংশ্লিষ্ট সবাইকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে সরকারের উন্নয়ন প্রকল্প সমুহের কার্যক্রম বাস্তবাায়ন করার নির্দেশ দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

তিনি বলেছেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারণে সারা পৃথিবীতে মানুষের সাধারণ জীবনাচারণ, চলাচল, অর্থনৈতিক কর্মকা- সবকিছুই স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশও এ ভয়াবহ বিপদের বাইরে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের মত জনবহুল দেশের সকল মানুষের জীবন ও জীবিকা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শনিবার দুপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন সংশোধিত বার্ষিক উন্নয়ন প্রকল্লপ সমুহের মে মাসের অগ্রগতি পর্যালোচনার অনলাইন সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা- কর্মচারীগণ শারিরীক উপস্থিতি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অত্যন্ত সক্রিয়ভাবে দেশের মানুষের প্রতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। সেজন্য তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।

অনলাইন সভায় প্রকল্প পরিচালকগণ নিজ নিজ প্রকল্পের এপ্রিল,২০২০ পর্যন্ত সময়ের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। একই সাথে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ সমুহ তুলে ধরা হলে ধর্ম প্রতিমন্ত্রী তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সাধারণ ছুটি থাকায় উন্নয়ন প্রকল্প সমুহের বাস্তবায়ন অগ্রগতি স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছে। তাই অর্থ বছরের অবশিষ্ট দিনগুলোতে সকলকে আন্তরিককতা, নিষ্ঠা, সময়, অর্থ, মেধা, শ্রমের সর্বোচ্চ ব্যবহার করে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে উন্নয়ন প্রকল্প সমুহের অবশিষ্ট কার্যক্রম বাস্তবায়নে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার মাধ্যমে চলতি অর্থ বছর মোট ১২টি গুরুত্বপূর্ণ প্রকল্প ও তিনটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প সমুহের মধ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার মুলক প্রকল্প “সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প” ও রয়েছে। এছাড়া সারাদেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের সাথে লক্ষ লক্ষ কর্মকর্তা-কর্মচারীর জীবিকার বিষয় জড়িত রয়েছে। দেশের এই সংকটময় মুহূর্তে এ সকল প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ নিজেদের নিয়মিত দায়িত্ব পালন করার সাথে সাথে মৃত ব্যক্তিদের দাফন-কাফন এর ব্যবস্থা, মৃত ব্যক্তিদের সৎকার করার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি আশা করি আগামী জুন মাসের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে আমরা আমাদের প্রদত্ত লক্ষ্যমাত্রার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে সক্ষম হব। তাই করোনা পরিস্থিতির কারণে যার যেখানে যে অবস্থায় যতটুকু দায়িত্ব পালন করার সুযোগ আছে সেখানে তাঁকে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো. মোয়াজ্জেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনলাইন সভায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত সচিব সংস্থা মো. আঃ হামিদ জমাদার, অতিরিক্ত সচিব (হজ ও প্রশাসন) এবিএম আমিন উল্লাহ নুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও হিসাব) জহির আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্মসচিব মোঃ আব্দুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি পরিচালক-১০, মোঃ আনিসুর রহমান, প্রকল্প সমুহের পরিচালক বৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

একদিনে মৃত্যু ২৮, নতুন শনাক্ত ১৭৬৪

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হলো ৬১০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৬০৮ জন।

আজ শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২৫ জন পুরুষ এবং তিনজন নারী। এঁদের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১০ জনের।

জানানো হয়, নতুন যে ২৮ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রংপুর বিভাগের দুইজন এবং সিলেট বিভাগের একজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে ১০ জন এবং সিটির বাইরে ঢাকা জেলায় একজন, ঢাকা বিভাগের অন্য জেলা নারায়ণগঞ্জে একজন, মুন্সিগঞ্জে একজন, গাজীপুরে একজন, ফরিদপুরে দুইজন এবং নরসিংদীতে দুইজন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সিটিতে দুইজন, সিটির বাইরে চট্টগ্রাম জেলায় একজন, কক্সবাজারে দুইজন এবং কুমিল্লায় দুইজন। রংপুর বিভাগের রংপুর জেলায় একজন এবং পঞ্চগড়ে একজন। এ ছাড়া সিলেট বিভাগের সিলেটে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৬ জন এবং বাসায় দুইজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।

ডা. নাসিমা জানান, করোনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে একটি ল্যাব সংযোজিত হয়েছে। এটি হলো রাজধানীর ডিএমএফআর মলিকুলার ল্যাব ও ডায়াগনস্টিক। প্রতিষ্ঠানটি বেসরকারিভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। এ নিয়ে করোনা পরীক্ষায় এখন মোট ল্যাবের সংখ্যা ৫০। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৪৪৩টি। ৫০টি ল্যাবে পূর্বের নমুনাসহ পরীক্ষার ফল পাওয়া গেছে ৯ হাজার ৯৮৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৭৬৪ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৪ হাজার ৬০৮ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৫৪টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ৪৬৯ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন পাঁচ হাজার ৫২৯ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮৯০ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩০০টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ২২০ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ২১৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৮২ হাজার ২২৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ২১ হাজার ৯৪৯ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ২৭৬ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৪ হাজার ৭২৬টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৮৫ লাখ ৪০ হাজার ১৫৯ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১৫ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২২৬ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

বিনা সুদে ৬ হাজার কোটি টাকা ঋণ পেল বাংলাদেশ

0

চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশের জন্য ৭৩ কোটি ২০ লাখ ডলারের ঋণ অনুমোদন দিয়েছে দাতা সংস্থা আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (বিনিময় হার ৮৫ টাকা ধরে) ছয় হাজার ২২২ কোটি টাকা। প্রাপ্ত এই ঋণের বিপরীতে কোনো সুদ গুণতে হবে না। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া ঋণের মধ্যে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।

এর আগে, এডিবি ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে, যা ইতিমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

গতকাল শুক্রবার (২৯ মে) আইএমএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরো জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে এই ঋণের অর্থ ব্যয় করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনা পরবর্তী অর্থনীতি গতিশীল রাখতে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংস্কার আনার চ্যালেঞ্জগুলো রয়েছে, যা বিনিয়োগ বাড়ানোর পূর্বশর্ত বলছে আইএমএফ।

সংস্থাটি বলেছে, এসব বিষয়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে কি না, তা ঘনিষ্ঠভাবে নজর রাখা হবে এবং ভবিষ্যতে সহায়তা আরো বাড়ানো হবে।

এক যাত্রীকে দুই টিকিট কাটতে হবে

0

আন্তঃজেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এক্ষেত্রে এক যাত্রীকে দুটো টিকিট কিনতে হবে, এতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি আজ দুপুরে কালের কণ্ঠকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

0

করোনাভাইরাস সংকটের সময়ে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে জানিয়েছে সরকারি এই সংস্থাটি।

শনিবার বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত একাধিক প্রতিনিধি আজ দুপুরে কালের কণ্ঠকে জানান, মন্ত্রণালয়ের অনুমোদনের পর ভাড়ার তালিকা তৈরি করা হবে।

প্রসঙ্গত ১ জুন সোমবার থেকে বাস চলাচল শুরু হবে।

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করল জাতিসংঘ

0

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের স্বীকৃতিস্বরপ এক সেট স্মারক ডাকটিকেট অবমুক্ত করল জাতিসংঘ। জাতিসংঘের পোস্টাল অ্যডমিনিস্ট্রেশন ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের আন্তর্জাতিক দিবস ২০২০ (শান্তিরক্ষী দিবস)’ উপলক্ষে আজ এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।

স্মারক ডাকটিকিটের ফলিওতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা, মুজিববর্ষের লোগো এবং জাতির পিতার প্রতিকৃতিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ছবি। আরও রয়েছে জাতিসংঘের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োজিত বাংলাদেশের দুইজন নারী হেলিকপ্টার পাইলটের আইকনিক প্রতিকৃতি।

স্মারক ডাকটিকিট অবমুক্ত করার স্মরণীয় মুহূর্তে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, এটি জাতির পিতার দূরদর্শী নেতৃত্ব এবং শান্তির মতবাদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিনম্র ও যথোপযুক্ত শ্রদ্ধাঞ্জলী; যে শান্তির মতবাদের ভিত্তির ওপর গড়ে উঠেছে আমাদের পররাষ্ট্রনীতি। এটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের প্রতিশ্রুতি এবং আমাদের বীর ও নিঃস্বার্থ শান্তিরক্ষীদের প্রতি যথোপযুক্ত সম্মানেরও নিদর্শন।

এই স্মারক ডাকটিকিট জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্থায়ী মিশনের বছরব্যাপী উদ্যোগেরই অংশবিশেষ। এটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সূদীর্ঘ ও গৌরবময় অংশগ্রহণেরও স্বীকৃতি যার শিকড় প্রোথিত রয়েছে ১৯৭৪ সালে সাধারণ পরিষদে জাতির পিতা প্রদত্ত ভাষণের কালজয়ী ঘোষণা – ‘মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার’, এর মধ্যে এবং ‘সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়’- এই নীতি-আদর্শে।

জাতিসংঘ সদর দপ্তরে দিনটি উদযাপনের অংশ হিসেবে ব্লু হেলমেটের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেজ। যে সকল শান্তিরক্ষী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য নিবেদিতভাবে দায়িত্বপালন করে যাচ্ছেন তাঁদের প্রতিও বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। পরবর্তীতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গোকারী ৮৩ জন শান্তিরক্ষীকে মরোনোত্তর দ্যাগ হ্যামারশোল্ড মেডেলে ভূষিত করেন যার মধ্যে বাংলাদেশের দুজন আত্মোৎসর্গকারী শান্তিরক্ষী রয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল মোহাম্মদ ওমর ফারুক এবং সৈনিক আাতিকুল ইসলাম।

এই স্মরণ ও পদক প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমাসহ সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির একটি বার্তাও প্রদর্শন করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার ২২১ জন শান্তিরক্ষী ৪২টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ৯টি মিশনে ৬৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

করোনায় সুন্দরবন কুরিয়ার চেয়ারম্যানের মৃত্যু

0

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত করোনা সংক্রমণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

আজ শনিবার (৩০ মে) সকাল ৮টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রা.) লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা উপসর্গ থাকায় সম্প্রতি তাঁকে প্রথমে ল্যাবএইড ও পরে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পর গত ২৭ মে রাত ১০টায় তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়।

হাফিজুর রহমান পুলক আরো জানান, সকাল ৮টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর ভেন্টিলেশন ব্যবস্থা খুলে দেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে