Home Blog Page 2921

দুঃখজনকভাবে ২৬ জনকে মেরে ফেরা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

0

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিক খুনের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এ হামলায় দুঃখজনকভাবে ২৬ জনকে মেরে ফেরা হয়েছে। এ ঘ্টনায় ১১ জন আহত হয়েছেন। এটা একটা দুঃখজনক ঘটনা। পাচারকারীরা ত্রিপলি থেকে ১০০ কিলোমিটার দূরে তাদের হত্যা করেছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো দেশে তাদের পাচার করা হচ্ছিল। পথিমধ্যে তাদের সাথে কোনো ঝামেলা হওয়ায় পাচারকারীরা তাদের মেরে ফেলেছে।

দূতাবাসের পক্ষ থেকে একজনকে হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগ গতকাল বৃহস্পতিবার লিবিয়ার সংবাদমাধ্যমে এ খবর জানিয়ে বলা হয়, সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

এদিকে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিজদা শহরের এক মানবপাচারকারী চক্রের কাছে জিম্মি ছিলেন এই সকল অভিবাসী। কোনোভাবে ওই পাচারকারী গতরাতে অভিবাসীদের হাতে খুন হন। পরে পাচারকারীর সহযোগী এবং আত্মীয় স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জন মারা যান।

অক্ষত ফিরলেন এক বাংলাদেশি, দিলেন ভয়াবহ ঘটনার বয়ান

0

লিবিয়ায় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যদের গুলিতে ২৬ বাংলাদেশিসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন। সেখানে আরো ১১ বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন। সেই নরক থেকে অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন একজন বাংলাদেশি। তিনি ত্রিপলীস্থ দূতাবাসকে দিয়েছেন লোমহর্ষক ঘটনার বর্ণনা। বেঁচে ফেরা এই বাংলাদেশিকে নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তার নাম-পরিচয় গোপন রাখা হয়।

তিনি জানান, প্রায় ১৫ দিন আগে বেনগাজী থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে যাচ্ছিলেন তারা। সেই পথেই মানবপাচারকারীরা তাদের জিম্মি করে। ঘটনাস্থল ত্রিপলী শহর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে। মানবপাচারকারীরা মোট ৩৮ জনকে জড়ো করে। উদ্দেশ্য তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা। অপহৃতদের রাজধানী ত্রিপলীতে নেওয়ার চেষ্টা করা হয়। তবে দ্রুত মুক্তিপণ আদায়ের জন্যে মিজদাহ শহরে নিয়েই শুরু হয় বর্বর নির্যাতন। এক পর্যায়ে প্রাণ বাঁচানোর তাগিদে বন্দিরা রুখে দাঁড়ান। তারা এ ঘটনার মূল হোতা এক লিবায়ান ব্যক্তির ওপর চড়াও হন। ঘটনাক্রমে তার মৃত্যুও ঘটে। এ খবর ছড়িয়ে পড়ে নিহতের স্বজনদের কাছে। পরে তারাসহ পাচারকারী দলের অন্যরা জিন্মিদের ওপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই অন্তত ২৬ জন বাংলাদেশি নিহত হন।

ঘটনায় বয়ান শুনে দূতাবাস অনুসন্ধানে নামে। তারাও নিশ্চিত হন যে, লিবিয়ার মিলিশিয়া বাহিনী বাংলাদেশিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে এবং সেখানে প্রায় সবাই হতাহত হন। কেবল একজন প্রাণে বেঁচে গেছেন। তার সঙ্গে বাংলাদেশ দূতাবাসের টেলিফোন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। তিনি বর্তমানে একজন হৃদয়বান লিবিয়ানের আশ্রয়ে আত্মগোপন করে আছেন। দূতাবাস ঢাকাকে জানায়, নিহত ২৬ বাংলাদেশির মরদেহ মিজদাহ হাসপাতালে সংরক্ষিত রয়েছে। অবশিষ্ট ১১ বাংলাদেশিরা হাতে-পায়ে, বুকে-পিঠে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস স্থানীয়দের সূত্র থেকে যে বয়ান পেয়েছে তার সঙ্গে বেঁচে ফেরা বাংলাদেশির দেয়া ঘটনার বর্ণনা প্রায় অভিন্ন। ওই বাংলাদেশিসহ স্থানীয় সূত্রের বরাতে ত্রিপলীস্থ বাংলাদেশ দূতাবাস গতকাল বৃহস্পতিবার (২৮ মে) রাতে ঢাকায় একটি রিপোর্ট পাঠিয়েছে। ইমেইলযোগে পাঠানো সেই রিপোর্টেও বলা হয়, লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে কমপক্ষে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ান মিলিশিয়া গুলি করে হত্যা করার তথ্য মিলেছে।

রবিবার থেকে চলবে ৮ আন্তনগর ট্রেন

0

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে প্রথম দফায় সীমিত পরিসরে ৮টি আন্তনগর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এজন্য মেনে চলা হবে সরকারের স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা।

বৃহস্পতিবার এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রথম দফায় রবিবার থেকে সুবর্ণ এক্সপ্রেস (চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট), কালনী এক্সপ্রেস (সিলেট-ঢাকা-সিলেট), চিত্রা এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা), সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম-ঢাকা), বনলতা এক্সপ্রেস (চাপাইনবয়াবগঞ্জ-ঢাকা-চাপাইনবয়াবগঞ্জ) ও পঞ্চগড় এক্সপ্রেস (পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়) চলবে।

এছাড়াও আগামী ৩ জুন থেকে দ্বিতীয় দফায় আরও ৯টি আন্তনগর ট্রেন চালানো হবে। সেগুলো হলো- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোলের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা-চিলহাটির নীলসাগর এক্সপ্রেস, খুলনা-চিলহাটির রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহীর কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাটের মধুমতি এক্সপ্রেস, চট্টগ্রাম-চাঁদপুর রুটে মেঘনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস।

প্রথমবারের মতো বাংলাদেশ বিমান ভাড়া করলো জাতিসংঘ

0

জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের শান্তিরক্ষীদের বহন করতে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী -বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চাটার্ড করল জাতিসংঘ সদরদপ্তর। এই চাটার্ড ফ্লাইটে বাংলাদেশি শান্তিরক্ষীরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিনুসকা মিশনে যোগ দেবেন।

তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অমূল্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশি শান্তিরক্ষী পরিবহনে দেশটির নিজস্ব বিমান চাটার্ড করল জাতিসংঘ। আর বিষয়টিকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের চাটার্ড ফ্লাইটটি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর ১৭৯ জন শান্তিরক্ষীকে নিয়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বাঙ্গুইয়ের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই কন্টিনজেন্টের মধ্যে রয়েছে আর্মড ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট এর ১২৫ জন সদস্য, কুইক রিঅ্যাকশন ফোর্স কোম্পানীর অগ্রবর্তীদলের ২০ জন সদস্য এবং কোভিট-১৯ এর কারণে আটকে পড়া মিনুসকা মিশনের ৩৪ জন শান্তিরক্ষী। ফ্লাইটটি ২৯ মে সকালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইতে পৌঁছানোর কথা রয়েছে।

বর্তমানে ছয় হাজার ৫৪৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছেন যার মধ্যে এক হাজার ৬১ জন বাংলাদেশী শান্তিরক্ষী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দায়িত্ব পালন করছেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘ সদরদপ্তরের সাথে বিমান চাটার্ড সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষর, সার্বিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ রক্ষা করে।

এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন পুলিশ সদস্য করোনাকে জয় করেছেন

0

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের অনেকেই সুস্থ হয়ে আবার কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন পুলিশ সদস্য করোনাকে জয় করে সুস্থ হয়েছেন। বেশির ভাগ পুলিশ সদস্যই সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন। আজ শুক্রবার (২৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের কর্মকর্তা এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের করোনা আক্রান্ত সদস্যের প্রতি তিনজনের একজন ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়েছেন। এই পর্যন্ত পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চার হাজার ৫৪৪ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

এতে আরও জানানো হয়, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আক্রান্ত পুলিশ সদস্যদের সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করা হয়। সকল পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সঙ্গে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

এদিকে পুলিশের অপর একটি সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে পুলিশের চার হাজার ৭৩৮ জন সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন এক হাজার ৯৭ জন। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১৫ জন পুলিশ সদস্যের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ৫৯০, মৃত্যু ২৩

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯০ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৯,০১৫ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এ নিয়ে দেশে মোট মারা গেছেন ৫৮২ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১১,৩০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরও ২,৫২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২,৮৪৪ জন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০০ জন এবং মারা গেছেন ১৫ জন। এর আগের দিন বুধবার সুস্থ হয়েছেন ২৪৬ জন এবং মারা গেছেন ২২ জন আর মঙ্গলবার সুস্থ হয়েছেন ২৪৫ জন ও মারা গেছেন ২১ জন। এছাড়া গত সোমবার সুস্থ হয়েছেন ৪৩৩ জন ও মারা গেছেন ২১ জন; গত রবিবার সুস্থ হয়েছেন ৪১৫ জন ও মারা গেছেন ২৮ জন; গত শনিবার ২৯৬ জন ও মারা গেছেন ২০ জন; গত শুক্রবার সুস্থ হয়েছেন ৫৮৮ জন ও মারা গেছেন ২৪ জন; আর বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯৫ জন ও মারা গেছেন ২২ জন।

আপনার সুরক্ষা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫২৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫৮২ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৫২৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮৪৪।
আজ শুক্রবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১১ হাজার ৩০১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ২ লাখ ৮৭ হাজার ৬৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২ হাজার ৫২৩ জনের দেহে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। টানা দ্বিতীয় দিনের মতো শনাক্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৮২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৯০ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল নয় হাজার ১৫ জনে।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় সোয়া ৫৯ লাখে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৬২ হাজার। তবে ২৬ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

পঙ্গপাল মারতে ১ হাজার ‘জলকামান’ ব্যবহার করবে ভারত!

0

গত কয়েকদিন ধরেই পশ্চিম ও মধ্য ভারতের পাঁচ রাজ্য-রাজস্থান, পাঞ্জাব, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে দাপিয়ে বেড়াচ্ছে কোটি কোটি পঙ্গপালের ঝাঁক।আর এই পঙ্গপাল মারতে জলকামান ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, পঙ্গপাল মারতে ৮৯টি দমকলের ইঞ্জিনের মাধ্যমে স্প্রেসহ বিপুল পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কীটনাশক স্প্রে করা হবে। অন্যদিকে পশ্চিম ও মধ্য ভারতের পাঁচ রাজ্যে থাকলেও সংলগ্ন একাধিক রাজ্যে সম্ভাব্য হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই পতঙ্গবাহিনীর দখলে রয়েছে রাজস্থানের ২০টি, মধ্যপ্রদেশের ৯টি, গুজরাতের দু’টি এবং পাঞ্জাবের একটি জেলা।

এবার সেই পঙ্গপালের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে ময়দানে নামছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়।

কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় জানায়, দমকলের ৮৯টি ইঞ্জিন থেকে কীটনাশক স্প্রে করার পাশাপাশি একাধিক বন্দোবস্ত করা হয়েছে। ১২০টি সার্ভে যান মোতায়েন করা হয়েছে। এই গাড়িগুলি পঙ্গপালের গতিবিধির উপর নজরদারি চালাবে এবং সম্ভাব্য গতিপথ সম্পর্কে অনুসন্ধান চালাবে। তারপর সেই অনুযায়ী সতর্কবার্তা দেওয়া হবে। দমকলের গাড়ি ছাড়াও সাধারণ ৪৭টি গাড়ি থেকেও কীটনাশক স্প্রে করা হবে। এ ছাড়া একইভাবে কীটনাশক স্প্রে করার জন্য আরও ৮১০টি ট্রাক্টরও প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে স্প্রে করা যানের সংখ্যাই প্রায় ১ হাজার। প্রয়োজন অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হতে পারে।

কীটনাশক স্প্রে করার অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি মহারাষ্ট্রে। বরং পতঙ্গবিভ্রাট আরও বেড়েছে। সে রাজ্যে কীটনাশক স্প্রে করতেই দু’টি দলে ভাগ হয়ে গিয়েছে পঙ্গপাল। একটি দল নাগপুরের পারসিওনির দিকে চলে গিয়েছে। অন্য দলটি দাপিয়ে বেড়াচ্ছে ভান্ডারা এলাকায়। ফলে তাদের কাবু করা আরও মুশকিল হয়ে পড়েছে।

রাজ্যের কৃষি দপ্তরের পক্ষ থেকে পঙ্গপাল সতর্কতা জারি করা হয়েছে বিদর্ভ অঞ্চলের ১১টি জেলায় এবং উত্তর মহারাষ্ট্র অঞ্চলের চারটি জেলায়।

কেন্দ্রীয় কৃষি দপ্তরের মতে, সাধারণত দিনের বেলা দীর্ঘ পথ পাড়ি দেয় পঙ্গপালরা। যাত্রাপথে উজাড় করে মাঠের ফসল। কিন্তু রাতে বিশ্রাম নেয় এই পতঙ্গের দল।তাই রাতে বিশ্রামের সময় স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : আনন্দবাজার

সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : পেন্টাগন

0

সৌদি আরবের সাথে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।সৌদির প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র শান রবার্টসন এ কথা জানান।

আরব নিউজ গ্রুপের পত্রিকা আশার্ক আল-আওসতকে এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার রবার্টসনকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, ইরান সম্পর্কিত যেকোনো জরুরি অবস্থা মোকাবেলায় বিমান প্রতিরক্ষাসহ আঞ্চলিক অভিযানে মার্কিন বাহিনী সহায়তা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আমরা আঞ্চলিক বিমান প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং সৌদি সশস্ত্র বাহিনীর সাথে কাজ করছি।

শান রবার্টসন বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। কারণ মার্কিন-সৌদি প্রতিরক্ষা অংশীদারিত্ব অনেক পুরনো।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সামুদ্রিক সুরক্ষা এবং বিমান প্রতিরক্ষা অন্তর্ভুক্ত করতে আমরা একযোগে কাজ করছি।

মার্কিন নৌ কমান্ডার বলেন, অল্প সময়ের মধ্যে এই অঞ্চলে নিজের সেনা সংখ্যা বাড়ানোর সক্ষমতা বজায় রাখার লক্ষ্য রয়েছে ওয়াশিংটনের।

সূত্র : আরব নিউজ

ইরানের ওপর নিষেধাজ্ঞার পরিধি আরো বাড়াল যুক্তরাষ্ট্র

0

ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর জন্য নিষেধাজ্ঞায় থাকা ছাড় প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার রাতে এক টুইটার বার্তায় এ ঘোষণা দিয়েছেন। অন্য একটি টুইটার বার্তায় ইরানের দু’জন পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় থাকায় এতদিন চীন, রাশিয়া ও ইউরোপের কোম্পানিগুলো নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকেই এসব প্রকল্পে কাজ করতে পারত।

মাইক পম্পেও এ বিষয়ে বলেছেন, এখন থেকে ৬০ দিন পর এই ঘোষণা কার্যকর হবে।

তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি জোরদার করায় এই ছাড় প্রত্যাহার করা হলো।

ইরানি বিজ্ঞানীদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘মাজিদ আগায়ি’ ও ‘আমজাদ সাযেগার’ নামের দু’জন ইরানি পরমাণু বিজ্ঞানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওমাবার শাসনামলে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করে। ওই সমঝোতার ভিত্তিতে ইরানের ওপর জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে।

২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে ওই সমঝোতার বাস্তবায়ন শুরু হলেও বারাক ওবামা প্রশাসন তখন থেকেই এটি থেকে ইরান যাতে পূর্ণ সুবিধা ভোগ করতে না পারে সেজন্য নানা টালবাহানা শুরু করে।

২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার হুমকি দিতে থাকেন।২০১৮ সালের ৮ মে সেই হুমকি বাস্তবায়ন করেন।

সূত্র : পার্স টুডে, ইকোনমিক টাইমস