Home Blog Page 2922

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুতে উত্তাল আমেরিকা, ৪ কর্মকর্তা বরখাস্ত

0

আমেরিকায় পুলিশের হেফাজতে এক কৃষ্ণাঙ্গ যুবকের নিহতের ঘটনায় মিনেপোলিস শহরের চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। জর্জ ফ্লয়েড নামক ওই যুবকের নামে শ্লোগান দিয়ে হাজার হাজার মানুষ গত মঙ্গলবার ও বুধবার মিনেপোলিস ও লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ করেছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রে ফের এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির উপর পুলিশের নৃশংস অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এল।মিনেপোলিসের এক পুলিশ কর্মকর্তা এক আফ্রিকান আমেরিকানকে নিচে শুইয়ে হাঁটু দিয়ে চেপে রাখেন। এর জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি মৃত্যুর আগে বলতে থোকেন, ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না।’ পথচারীরাও পুলিশকে বলতে থাকেন তাকে চেপে না রাখার জন্য। কিন্তু এই কাতর আর্জি পুলিশ অফিসারের কানে যায়নি।

মিনেপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই ঘটনার সঙ্গে জড়িত চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন।
এই পুলিশি অত্যাচারের ঘটনা পথচারীরা মোবাইল ফোনে রেকর্ড করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। তারা ফ্লয়েডের নামে শ্লোগান দিচ্ছে এবং বলছে ‘আমি শ্বাস নিতে পারছি না’।

নাগরিক অধিকার আন্দোলনকারী বেন ক্রাম্প জানিয়েছেন, তিনি ফ্লয়েডের পরিবারের হয়ে এই ঘটনার বিচারের জন্য লড়াই করবেন। জাল নোটের বিনিময়ে কোনও জিনিস কেনা বা ব্যাংকে জাল চেক দেওয়ার অভিযোগে ফ্লয়েডকে আটকায় পুলিশ। এরপর তাঁর উপর অত্যাচার করা হয়। এমন একটি অভিযোগে তাঁকে পুলিশ আটক করে, যে অভিযোগের ভিত্তিতে অত্যাচার চালানো যায় না।

সূত্র: ফক্স নিউজ

ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে হংকংয়ের সুরক্ষা আইনের অনুমোদন দিল চীন

0

হংকংয়ের নতুন জাতীয় সুরক্ষা আইন কার্যকর করার প্রস্তাব অনুমোদন করেছেন চীনা আইন প্রণেতারা।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তোয়াক্কা না করে এটা করা হলো। সম্প্রতি তিনি এ আইনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান।

গণতন্ত্র বিষয়ের বোদ্ধারা বলছেন যে, এই আইন হংকংয়ের প্রয়োজনীয় স্বাধীনতা রোধ করবে।

বৃহস্পতিবার চীনের ’রাবার-স্ট্যাম্প’ আইনসভা দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস বেইজিংয়ের বার্ষিক অধিবেশনে খসড়া সিদ্ধান্তটির (আইন) অনুমোদন দিয়েছে।

হংকংয়ের বেইজিং-সমর্থিত প্রশাসনের ঘোষণার আগে (বিভ্রান্তি, বিচ্ছিন্নতা, সন্ত্রাসবাদ এবং বৈদেশিক হস্তক্ষেপ নিষিদ্ধ সংক্রান্ত) আইনটির বিবরণ বাছাই করতে কয়েক মাস সময় নিতে পারেন চীনা কর্মকর্তারা ।

আধা-স্বায়ত্তশাসিত শহরটির ( হংকং) স্থানীয় আইনসভা পরিষদকে পাশ কাটিয়ে নেয়া এই পদক্ষেপটি হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতাকর্মী এবং বিরোধী রাজনীতিকদের হতাশ করেছে।

এ কারণে নগরীতে আরও বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে।

এশীয় অর্থনীতির কেন্দ্র (হংকং)। স্বাধীন বিচার বিভাগ আইন লঙ্ঘন করলে বড় সংস্থাগুলিকে হংকং থেকে চলে যেতে প্ররোচিত করতে পারে।

হংকংয়ের পক্ষে চীন কী নতুন আইন প্রয়োগ করছে?

বুধবার ট্রাম্প প্রশাসন জানায় যে, চীন থেকে হংকং স্বায়ত্তশাসন পেয়েছে তা আর প্রমাণ করা যাবে না। ১৯৯৭ সালে ব্রিটিশরা শহরটি ফেরত দেওয়ার আগে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

চীনের এই পদক্ষেপের জেরে নিষেধাজ্ঞাসহ বহু পদক্ষেপ গ্রহণ করতে পারে ট্রাম্প প্রশাসন।

সূত্র : ব্লুমবার্গ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় ৪ জনের করোনা পজিটিভ

0

তিনি লিখেছেন, ২০০০ সালে ডেঙ্গু হয়েছিল আমার, রোজার মাসে। তখন ডেঙ্গু মানে অবধারিত মৃত্যু। সেই সাথে হলো পক্স। এমন অবস্থা মনে হলো হাতে আর দুই একদিন সময় আছে! টানা একমাস অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠার একদিন আগে একজন ডাক্তার বাসায় এসে বললেন ডেঙ্গু হয়নি। কে জানে কি হয়েছিল! আরেকবার ডেঙ্গু হয়েছিল কয়েক বছর আগে, সম্ভবত ২০১৪ সালে। হাসপাতালে ভর্তি হতে হলো, রক্ত দিলো। আল্লাহ তায়ালার অশেষ রহমতে সুস্থ হলাম। এর মাঝে ছোট, বড়, মাঝারি আরো অসুখ-বিসুখ হয়েছে। প্রতিবার আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়েছি।

তিনি লেখেন, করোনাকালে যতটা সম্ভব সাবধানে থাকার চেষ্টা করেছি। যদিও ইউরোপে ছড়িয়ে পড়ার প্রথম দিকে মাদ্রিদ আর জেনেভা যেতে হয়েছিল। বিশ্ব তখনও এর ভয়াবহতা বুঝে ওঠেনি। অনেকদিন থেকেই শুনছি পরিচিত মানুষেরা পরীক্ষা করাচ্ছেন। কেউ কেউ বাসায় চিকিৎসা নিচ্ছেন, কেউ হাসপাতালে ভর্তি। মৃত্যুবরণ করেছেন একাধিক পরিচিত ব্যক্তি। তাই আমার বাসার সহকারী মিঠু যখন বলল বাবুর্চি মুসা আর চারজন নিরাপত্তাকর্মীর মধ্যে একজনের জ্বর তখন দেরি না করে পরীক্ষা করালাম, নিজেরসহ মোট ৯ জনের। ফলাফল এসেছে মুসা ও সেই নিরাপত্তাকর্মীসহ মোট ৪ জন পজিটিভ। মানে বাকি দুইজন পজিটিভ হয়েও কোনো লক্ষণ নেই। আমরা বাকিরা নেগেটিভ।

প্রতিমন্ত্রী লেখেন, গতকাল রাত থেকে শুরু হয়েছে প্রস্তুতি। বাড়িতে রোগী রেখেই চিকিৎসা করাতে হবে এবং নিজেদের সুস্থ রাখতে হবে। কাজটা মোটেই সহজ হবে বলে মনে হচ্ছে না। সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার জন্য দোয়া করার জন্য। অসুস্থরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং নতুন কেউ যেন সংক্রমিত না হন।

তিনি আরো লেখেন, গত দুইমাস যেভাবে কাজ করেছি অবশ্যই চেষ্টা করবো সেভাবে বাসায় থেকে কাজ করতে। অজস্র মানুষের বিভিন্ন অনুরোধ আসে আমার কাছে প্রতিদিন, এই সময় ‍মূলত সেটা প্রবাসীদের কাছ থেকে আর অন্যদেশে আটকে পড়া বাংলাদেশেদের নাগরিকদের কাছ থেকে। এলাকার দেখভাল তো আছেই। এখন আর কথা না বাড়াই। সরকারি নির্দেশনাগুলো মেনে চলুন। ভালো থাকুন সবাই।

শাহরিয়ার আলমের সবার কাছে অনুরোধ জানিয়ে লেখেন, একটা ছোট্ট অনুরোধ, আমার বাসার কাউকে দয়া করে শুধু খোঁজ নেওয়ার জন্য ফোন দিবেন না। তারা সবাই মানসিকভাবে কিছুটা হলেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। নতুন পরিস্থিতিতে খাপখাইয়ে নেওয়ার জন্য ব্যস্ত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি সদয় হউন।

করোনা থেকে মুক্ত থাকতে প্রতিমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান।

ডলফিন রক্ষায় গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

0

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধ, কার্প জাতীয় মা মাছ এবং জীব বৈচিত্র্য রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ২৪ মে মারা যাওয়া ডলফিন সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিকে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে এ তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। হালদা নদীর ডলফিন রক্ষায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ুম লিটনের করা রিট আবেদনে এ আদেশ দেন আদালত। রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১২ মে একই আদালত হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে ডলফিন রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে ৭২ ঘণ্টার মধ্যে ই-মেইলের মাধ্যমে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে গত ১৯ মে একটি করে প্রতিবেদন দাখিল করা হয়। এ প্রতিবেদনের পর আদালত ওইদিনই একটি কমিটি গঠন করে দেন। ২৮ অক্টোবর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছিল। এরইমধ্যে গত ২৪ মে আরো একটি ডলফিন মারা যায়। এ অবস্থায় আদালত এ আদেশ দেন।

হালদা নদীতে একের পর এক ডলফিন হত্যার ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত সংবাদ যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধ, কার্প জাতীয় মা মাছ এবং জীব বৈচিত্র রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসককে প্রধান এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি করে দেন।

কমিটিতে নদী তীরবর্তী সংসদ সদস্যদের উপদেষ্টা রাখা হয়েছে। কমিটিতে জেলা পুলিশ সুপার, চট্টগ্রামের নৌ পুলিশ, কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা মৎস কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, রাউজান, রামগড় ও মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত দুইজন হালদা গবেষক ও দুইজন এনজিও প্রতিনিধি, নদী তীরবর্তী উপজেলা চেয়ারম্যানদের সদস্য রাখা হয়েছে।

ডলফিন হত্যার বিষয়ে ১০ মে একটি ইংরেজি জাতীয় দৈনিকের অনলাইনে (বাংলা ভার্সন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউএনডিপির সহায়তায় ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত হালদা নদীতে ডলফিন বিষয়ে জরিপ পরিচালনা করা হয়। ওই জরিপের তথ্য অনুযায়ী, হালদা নদীতে পঁয়তাল্লিশটি ডলফিন রয়েছে। ওই জরিপে আরো বলা হয়, এরইমধ্যে হত্যা করা হয়েছে ২৪টি ডলফিন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এভাবে ডলফিন হত্যা হলে ২০২২ সালের মধ্যে হালদা নদী ডলফিন শূন্য হয়ে পড়বে। বিলুপ্ত হয়ে যাবে বিপন্ন প্রজাতির এই ডলফিন।

একটি সিট বাদ দিয়ে ট্রেনের টিকিট বিক্রি হবে : রেলমন্ত্রী

0

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২৮ মে) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, একইসঙ্গে সীমিত পরিসরে ট্রেন চালানো হবে, অর্থাৎ আগে যে রুটে পাঁচটি আন্তঃনগর ট্রেন চলতো, সেই রুটে এখন দুটি ট্রেন চলবে। সেক্ষেত্রে একটি সিট বাদ দিয়ে টিকিট বিক্রি করা হবে। একটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগামী শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারী রূপ নেওয়া ছোঁয়াচে রোগ কভিড-১৯ এর সংক্রমণ আটকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের অফিস-আদালত; তখন থেকে গণপরিবহণও রয়েছে বন্ধ রয়েছে।

ঢামেকে করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

0

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে গতকাল বুধবার দুপুর থেকে আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত নারী শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

হাসপাতাল সূত্র জানায়, করোনা পজিটিভ পাওয়া গেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আয়নাল (৭০), কুমিল্লা বুড়িচং এর কাজী শাহজাহান (৫১) এবং রাজধানী মালিবাগের আতাউর রহমান (৬৩)। এ ছাড়াও জামালপুরের ফরিদ (৫৯), রাজধানীর মনোয়ারা (৬৬), সিরাজুল ইসলাম (৪৫), কুমিল্লা মুরাদনগরের মুকবুল (৪২), কক্সবাজার টেকনাফের নজরুল ইসলাম (৬৩), মোহাম্মদুপুরের মঞ্জুর (৬৫), কেরাণীগঞ্জের আমানউল্লাহ (৮০), গাজীপুর জয়দেবপুরের জহুরা খাতুন (৭০), চাঁদপুর কচুয়ার মো. শাহজাহান (৭৫), মানিকগঞ্জ সদেরর জাহাঙ্গীর আলম (৫০), কেরানীগঞ্জের মহিন চৌধুরী (৬৫), নারায়ণগঞ্জ আড়াইহাজার এলাকার আশরাফুল (০৮), ঢাকা দোহারের জুলমত (৬৫), রাজধানীর খোদেজা বেগম (৭৬)।

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু

0

আগামী ১ জুন থেকে সীমিত আকারে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হতে যাচ্ছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ১৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। তিনি বলেন, ‘আপাতত সীমিত আকারে ওই চারটি রুটে ফ্লাইট চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চালু করা হবে।’ এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনেই ফ্লাইট পরিচালনা করতে হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

৩১ মে থেকে ব্যাংক লেনদেন নিয়মিত শুরু

0

মহামারী করোনাভাইরাসের কারণে ৬৬ দিনের ছুটি শেষে পূর্ণাঙ্গভাবে দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে করোনাভাইরাসের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৯ মে) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা, সন্তানসম্ভবা গ্রাহক ও কর্মকর্তা ব্যাংকে যাওয়া যাবে না। কর্মকর্তাদের নিজ দায়িত্বে সীমিত যানবাহনে যাতায়াত করতে হবে। ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদ এলাকায় সব ব্যাংকের সব শাখা প্রতি কর্মদিবসে খোলা থাকবে। শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খোলা থাকবে আগের নিয়মে।

সমুদ্র, স্থল ও বিমানবন্দর (পোর্ট ও কাস্টমস) এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহের সাতদিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। তবে করোনা ভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। অন্য কার্যক্রম সম্পন্ন করার জন্য খোলা থাকবে চারটা পর্যন্ত। প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খোলা রাখতে হবে।

গ্রাহকের প্রয়োজনে নগদ-চেকের মাধ্যমে জমা-উত্তোলন, ডিডি, পে-অর্ডার ইস্যু, শ্রমিকদের বেতন-ভাতা, পরিশোধ, ট্রেজারি চালান গ্রহণ, সরকারের সামাজিক কার্যক্রমের আওতায় ভাতা-অনুদান বিতরণ, বৈদেশিক রেমিটেন্সের অর্থ পরিশোধ, প্রণোদনাগুচ্ছের কার্যক্রম, যাবতীয় নিয়মাচার মেনে ঋণ মঞ্জুর ও বিতরণসহ বিভিন্ন কার্যক্রম, গ্যাস, বিদ্যুৎ বিল গ্রহণ, পেমেন্ট সিস্টেমের আওতাধীন অন্য লেনদেন সুবিধা দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এনআরবি বন্ড, বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রের লেনদেন নিশ্চিত করতে হবে। এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩১ মে থেকে চলবে বাস, ট্রেন ও লঞ্চ

0

করোনাভাইরাসের কারণে দুই মাস ধরে চলা লকডাউন আর না বাড়িয়ে আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।
৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্দেশনা জারি করবে বলে আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ‘উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, বিমান কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে।
বৈশ্বিক মহামারী রূপ নেওয়া ছোঁয়াচে রোগ কোভিড-১৯ এর সংক্রমণ আটকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের অফিস-আদালত; তখন থেকে গণপরিবহনও রয়েছে বন্ধ।
ঘরবন্দি থাকার এ সময়ে কিছু বিধি-নিষেধ শিথিলের পর যখন সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি; তখন ঈদ কাটিয়ে অফিস ও গণপরিবহন চালু হতে যাচ্ছে ৩১ মে থেকে।

১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি

0

মরণঘাতি করোনা ভাইরাসের কারণে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার (২৮ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উক্ত নিযেধাজ্ঞাকালে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ‘উক্ত সময়ে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
প্লেন চলাচলেও বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, উড়োজাহাজ কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় প্লেন চলাচলের বিষয় বিবেচনা করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।