Home Blog Page 2923

দেশে করোনায় আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২০২৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫৫৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২০২৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩২১।
আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ছুটি কেন বাড়ানো হচ্ছে না, ব্যাখ্যা দিলেন ওবায়দুল কাদের

0

শর্তসাপেক্ষে, সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে, স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও কেন ছুটি বাড়ানো হচ্ছে না, তার ব্যখ্যা দিয়েছেন একটি ভিডিওতে।

করোনা সংক্রমণের দিক থেকে এগিয়ে থাকলেও জীবন ও জীবিকার তাগিদে লকডাউন শিথিল করেছি। জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি ও অর্থনীতির চাকা সচল রাখতে, সামাজিক শৃঙ্খলা সুরক্ষা রাখতে ইতোমধ্যে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এখানে কিছু পালনীয় শর্ত দিচ্ছি।

সরকার গণপরিবহন চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে বিআরটিএ’র সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা গ্রহনের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ৩১ মে থেকে সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহন পরিচালনায় যাত্রী,পরিবহন ও চালক – শ্রমিকদের সুরক্ষায় সুনির্দিষ্টভাবে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।।

মন্ত্রী আরও বলেন,এ ছাড় যেন বিষাদে রুপ না নেয়।মালিক,শ্রমিক,যাত্রী সাধারণ সকলের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

আগামীকাল পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহকে নিয়ে বিআরটিএ’র সাথে মিটিং করে এসকল বিষয়ে চূড়ান্ত করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,জীবন ও জীবিকার মাঝে ভারসাম্য তৈরি,অর্থনৈতিক চাকা সচল এবং সামাজিক শৃঙ্খলা ও সুরক্ষার স্বার্থে সরকার সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন,এবিষয়ে শর্ত সাপেক্ষে – স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,জনস্বার্থে দেয়া সরকারের এ ছাড় অবাধে অপপ্রয়োগ করলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকবে তাই সকলের উচিৎ ধর্ম-বর্ণ-বয়স-পেশাভেদে অদৃশ্য শত্রু করোনার মোকাবেলা করতে হবে।

মালয়েশিয়ায় আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট ৩ জুন

0

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি পর্যটক এবং দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালিত হতে যাচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট (বোয়িং-৭৭৭/৭৮৭) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে পরিচালিত হবে।

জানা গেছে, বিজি ৪০৮৭ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে সন্ধা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে বিদেশি যাত্রীদের মালয়শিয়ায় যাওয়া আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে কোনো বিদেশি নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

সূত্র জানায়, ফ্লাইটের তারিখ ৩ জুন তবে আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল। আগ্রহী যাত্রীকে নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে https://www.baf.mil.bd/bafwt/tickets.php

প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর ‘বুক নাউ’ বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর পাওয়া যাবে। ওই নম্বরটি সংরক্ষণ করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুনভাবে আর তথ্য পূরণ করতে হবে না। ফ্লাইটের যাবতীয় তথ্য যাত্রীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস করে অথবা ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আসন সংখ্যা সীমিত থাকার কারণে আগের বুকিং নম্বরধারীকে টিকেট কেনার সময় অগ্রাধিকার দেওয়া হবে। যাত্রীদের অবশ্যই মালয়শিয়ার কোনো হাসপাতাল থেকে কভিড-১৯ নেই মর্মে সনদ নিতে হবে।

বিস্তারিত জানা যাবে-বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, ইমেল: reservation@baf.mil.bd মোবাইল: ০১৭৬৯৯৯৩৩৯০, ০১৭৬৯৯৯৩৩৯২, ০১৭৬৯৯৯৩৩৯৪, ০১৭৬৯৯৯৮৫৩৬, ০১৭৬৯৯৯৩৩৪৩ টেলিফোন : ০২-৫৫০৬০০০০ এক্সটেনশন : ৩৩৯৫- এই নম্বরগুলোতে।

লক্ষ্মীপুরে একদিনে ৩৭ জনের করোনা শনাক্ত

0

লক্ষ্মীপুরে একদিনে আরও ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৮৬। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে নমুনা পরীক্ষার ফল লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।

গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। তিনি রামগঞ্জ উপজেলার বাসিন্দা। এর পর থেকে গড়ে প্রতিদিন প্রায় চারজন করে আক্রান্ত হচ্ছেন লক্ষ্মীপুরে। এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৩ এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত চার দিনে ২৮৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে নতুন আরও ৩১ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এ ছাড়া ৫৬টি নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যে লক্ষ্মীপুর সদরে ২০ জন, রামগঞ্জে ৭ জন, কমলনগরে ৭ জন, রায়পুরে একজন ও রামগতিতে ২ জন।

জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৮৬ জন। তাদের মধ্যে সদরে ৭৮ জন, রামগঞ্জে ৩৬ জন, কমলনগরে ১৯ জন, রামগতিতে ১৭ জন ও রায়পুর উপজেলায় ৩৫ জন। এ ছাড়া মৃত দুই ব্যক্তির করোনা পজিটিভ আসে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আব্দুল গাফ্ফার বলেন, ‘প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। এ কারণে আমরা উদ্বিগ্ন। সামাজিক দূরত্ব না মেনে ভিড় জমিয়ে চলাচলের কারণে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে।’

আক্রান্তদের মধ্যে হাসপাতলের আইসোলেশনের ভর্তি করা হয়েছে ৬১ জনকে। আর বাড়িতে চিকিৎসাধীন আছেন ৬৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫২ জন।

শিমুলিয়ায় ঢাকামুখী হাজারো যাত্রীর ঢল

0

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সরকার সাধারণ ছুটি আর বাড়াবেনা বলে ঘোষণা দেওয়ায় লোকজন এখন কর্মস্থলমুখী হচ্ছে। তবে লঞ্চ, সিবোট এখনও চলাচল না করায় ফেরিতে গাদাগাদি করে যাত্রীরা পদ্মা পারি দিচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় এখান থেকে করোনা সংক্রমিত হবার আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ ছুটছে কর্মস্থল ঢাকা ও তার আশেপাশের জেলাগুলোতে। যখনই ওপার কাঁঠালবাড়ি থেকে কোন ফেরি আসছে, তাতে মানুষ আর মানুষ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছেনা। মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে ফেরিতে থাকা দু-একটি গাড়ীও।

শিমুলিয়া ঘাটে আসার পর যাত্রীরা হুমড়ি খেয়ে নেমে ছুটছে গাড়ী ধরার জন্য। কিন্তু সেখানে গাড়ী না পেয়ে তারা ছোট ছোট গাড়ী বিশেষ করে নসিমন, করিমন, পিকাপভ্যান, অটো রিক্সা উবারের অফলাইনের মোটরসাইকেল, গাড়ী ও মাইক্রোতে ঢাকার দিকে ছুটছে। এতে তাদের কয়েকগুণ ভাড়া বেশী গুনতে হচ্ছে। এরপরে আবার বিপত্তি দেখা দিয়েছে ট্রাফিক পুলিশ। ব্যক্তিগত গাড়ী ছাড়া ভাড়ার গাড়ী চলাচলে সরকারী নিষেধাজ্ঞা থাকায় তারা ভাড়ার গাড়ীগুলো আটকিয়ে দেয়ায় যাত্রীরা পড়ছেন যানবাহন সংকটে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মো. হিলাল উদ্দিন জানিয়েছেন, আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে। কিন্তু যানবাহনের অভাবে এসব যাত্রীরা ঢাকায় ফিরতে ভোগান্তির শিকার হচ্ছে। ব্যক্তিগত গাড়ী ছাড়া ভাড়ার গাড়ী চলচল নিধেষ থাকায় আমরা বেশ কিছু ভাড়ায় চালিত মাইক্রো ও প্রাইভেট কার জব্দ করেছি। এগুলো বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি আইসি পরিদর্শক মো. সিরাজুল কবির জানিয়েছেন, সকাল থেকে ১২টি ফেরি চলাচল করছে। দক্ষিনবঙ্গমুখী তেমন কোন গাড়ীই নেই। ভোরের দিকে হালকা যানবাহন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে। সরকার সাধারণ ছুটি সমাপ্ত ঘোষণা করায় লোকজন এখন কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে। তবে সামাজিক দূরত্ব এখানে লংঘন করা হচ্ছে। এতে কারো শরীরে করোনা থাকলে তা সংক্রমিত হবার আশঙ্কা করা হচ্ছে।

করোনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

গতকাল বুধবার (২৮ মে) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুবরণকারী ব্যাংক কর্মকর্তা নাম আশরাফ আলী (৬০)। তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

হাসপাতালের নিয়ন্ত্রণ কক্ষ ইনচার্জ ও পিআরও তারিক শিবলী আজ বৃহস্পতিবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন বলে জানান তিনি।

করোনা আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার মৃত্যু হলো। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তফসিলি ব্যাংকের সাত কর্মকর্তা।

রাজধানীতে ১৪ হাজারেরও বেশি করোনা রোগী, সর্বাধিক মিরপুরে

0

রাজধানী ঢাকায় করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ৩৪৮ জন শনাক্ত হয়েছে ঢাকায়। এর মধ্যে সর্বাধিক রোগী রয়েছে মিরপুর ও সংলগ্ন এলাকায়। তবে সহ প্রায় সকল এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী বিষয়টি জানা গেছে।

রাজধানীর মিরপুর, বংশাল, ধানমন্ডি, চক বাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারি বাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি করোনার অন্যতম হটস্পট।

জানা গেছে, রাজধানীর সব থেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬১৪ জন। এরপর মহাখালী ৩৫৬ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ি ৩১৫ জন, রাজারবাগে মোট ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮৮ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৮ জন।

এছাড়া, আদাবরে ৪৬ জন, আঁগারগাওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৬১ জন, বাড্ডায় ১২৯ জন, বনানী ৭৪ জন, বংশালে ৯৯ জন, বাসাবো ৮৯ জন, বসুন্ধরা ৫২ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৭ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজার ৭৯ জন, ধানমন্ডিতে ১৭২ জন, ইস্কাটন ৫২ জন, ফার্মগেইট ৪৮ জন, গেন্ডারিয়া ১০৯ জন, গ্রীনরোডে ৫০ জন, গুলশান ৯৪ জন, হাজারীবাগ ৮০ জন, জুরাইন ৫৩ জন, কল্যানপুর ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চর ৫৩ জন, খিলগাঁও ১৫১ জন কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।

রাজধানীর লালমাটিয়া ৪০ জন, লালবাগে ১৬৪ জন, মালিবাগে ১৩১ জন, মান্ডায় ৩৯ জন, মানিকনগর ৪৫ জন, মিটফোর্ডে ৪৬ জন, মগবাজার ২০৫ জন, নারিন্দা ৪০ জন, নিউমার্কেট ১৪ জন, নাখালপাড়া ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টন ৫০ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ৯৫ জন, রমনায় ৬৫ জন, রাজাবাজার ৩১ জন, শাহজাহানপুরে ৩৯ জন, শাহবাগে ৮৪ জন, শাখারি বাজারে ৩২ জন, শান্তিনগর ৫৪ জন, শ্যামলীতে ৮৪ জন, স্বামীবাগে ৫৭ জন, সুত্রাপুর ৪৮ জন, তেজগাঁও ১৮৪ জন, উত্তরায় ২৩৭ এবং ওয়ারিতে ৯৬ জন করোনা আক্রান্ত রয়েছেন।

এছাড়া রাজধানীর বাইরে ঢাকা জেলায় ৬২৬ জন করোনা রোগী রয়েছেন।

ইউনাইটেড হাসপাতালে আগুন, পাঁচ জনের মরদেহ উদ্ধার

0

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। হাসপাতালের নীচতলায় করোনা ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। তবে এই সময়ের মধ্যে নিহত হন ৫ জন। জানা গেছে, নিহত সকলেই করোনা রোগী ছিলেন।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল।

হাসপাতাল থেকে সকল রোগীকে বের করে আনা হচ্ছে। চারদিকে শুধু চিৎকারের আওয়াজ। রোগীদের বাঁচার আকুতি। ফায়ার সার্ভিস বলছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে। হাসপাতালের ভিতরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ধারনা প্রকাশ করেছে, করোনা ইউনিটের এসি বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা। তবে বিস্তারিত তদন্ত শেষে বোঝা যাবে। রাত ১০ টা ৫০ মিনিটে জানানো হয়, এখনো হাসপাতালের করোনা ইউনিট ধোঁয়াচ্ছন্ন হয়ে রয়েছে।

পর্যটন ভিসার মেয়াদ ৩ মাস বাড়াল সৌদি আরব

0

আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করার পর যেসব পর্যটন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব।

সৌদি প্রেস এজেন্সি এ কথা জানিয়েছে।

সৌদির ‘দ্য জেনারেল ডিরেক্টর পাসপোর্ট’ দপ্তর এ ঘোষণা দিয়েছে।

এ মেয়াদ বৃদ্ধির বিষয়টি ‘সিস্টেম’-র মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

এর জন্য অধিদপ্তরের অফিসগুলিতে যা্ওয়ার প্রয়োজন হবে না বলে জানানো হয়েছে।

সূত্র : আরব নিউজ

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

0

ইসরায়েল একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।আর সেটি হলো-জর্ডান ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।এ প্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

লেবাননের নূর রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হাসান নাসরুল্লাহ এ হুঁশিয়ারি দেন।

ইসরায়েলকে ক্যান্সার বলে আখ্যায়িত করে হাসান নাসরুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

তিনি বলেন, এই পরিকল্পনা অনুসারে ইসরায়েল পুরো ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার পরিকল্পনা হাতে নিয়েছে। ফিলিস্তিনিদের জন্য বিকল্প রাষ্ট্র হিসেবে জর্ডান ভুখণ্ডকে তারা ঠিক করেছে।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করার সাহস করবে না। কারণ তারা মুসলিম এ দেশটির প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে জানে।

তিনি বলেন, ইসরায়েল কোনোরকম যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রতিরোধকামী সংগঠন তাতে জড়িয়ে পড়বে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, ইসরায়েল যদি হামলা চালায় তবে হিজবুল্লাহ এমন কঠোর জবাব দেবে যার মুখে বর্ণবাদী ইসরায়েলি সরকারের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।