Home Blog Page 2924

প্রতিবেশীদের জন্য় বিপজ্জনক হয়ে উঠছে মোদি সরকার : ইমরান খান

0

ভারত-চীন সীমান্ত উত্তেজনার মধ্যেই নয়া দিল্লির বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মোদি সরকারের তুলোধনা করে বুধবার টুইটারে ইমরান লিখেছেন, প্রতিবেশি দেশগুলোর জন্য় মোদি সরকার বিপজ্জনক হয়ে ওঠছে। এজন্য় ভারতের ‘উদ্ধত সম্প্রসারণের নীতি’কেই দায়ী করেছেন তিনি।

টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের উদ্ধত সম্প্রসারণের নীতি খানিকটা নাত্‍সির মতো, যা ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য় বিপজ্জনক হয়ে উঠছে। নাগরিকত্ব আইনের মাধ্য়মে বাংলাদেশ, চীন, নেপাল সীমান্তে বিরোধ আর পাকিস্তানের জন্য় ফলস ফ্ল্য়াগ অপারেশন।

এর আগেও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ ও সংশোধনী নাগরিকত্ব আইনের বিরোধিতায় নয়া দিল্লির সমালোচনা করেছিলেন ইমরান। আর এখনো দেশটির বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

২০১৭ সালে ডোকলামে অচলাবস্থার পর সম্প্রতি পূর্ব লাদাখে প্য়াংগং সো এলাকায় মুখোমুখিভাবে অবস্থান করে ভারতীয় ও চীনা সেনা। লাদাখে অচলাবস্থা নিয়ে ভারত ও চীনের সামরিক বাহিনীর মধ্য়ে ৬ দফায় আলোচনার প্রয়াস চালানো হয়, কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

গালওয়ান উপত্য়কায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপর বিপুল পরিমাণে সেনা মোতায়েন করেছে চীন। এর পাল্টা হিসেবে বাড়তি সেনা মোতায়েন করছে ভারতও। উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলপ্রদেশ, লাদাখে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

করোনা রুখতে ‘কেওয়ান লাইফবোট’ রোবট উন্মোচন করল ইরান

0

আজ বুধবার ‘কেওয়ান লাইফবোট’ নামে পরিচিত ইরানী মেডিকেল রোবট ব্যবহারের জন্য উন্মোচন করা হয়েছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় চিকিত্সা কর্মীদের প্রয়োজনীয় সমস্যা সমাধানের জন্য এটা তৈরী করা হয়েছে।

এক মাসেরও কম সময়ের মধ্যে এই রোবটটি নকশা ও উত্পাদনের কাজ সম্পন্ন হয়েছে।

ইরানী বিশেষজ্ঞদের দক্ষতার উপর নির্ভর করে এই মেডিকেল রোবটটি তৈরী করা হয়েছে।

রোবোটটিতে স্টিরিও ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রোবটির শরীরের তাপমাত্রা পরিমাপের ক্ষমতা, রক্তের অক্সিজেন স্তর পরিমাপ এবং অন্যান্য ‘সেন্সর’ যুক্ত করার ক্ষমতা রয়েছে।

রোবটির অন্যান্য বৈশিষ্ট্য হলো-চিকিত্সক এবং রোগীর মধ্যে ভিডিও-অডিও যোগাযোগ এবং বিভিন্ন কক্ষে খাবার ও ওষুধ পরিবহন করার ক্ষমতা।

অন্যান্য বেশ কয়েকটি রোবট নিয়ন্ত্রণ করার পাশাপাশি চলমান ট্রেতে ‘অ্যান্টি-স্লিপ স্ক্রিন’ নিয়ন্ত্রণ করতে রোবটটিতে একাধিক ‘ফাংশন’ রয়েছে।

সূত্র : ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি (ইরান প্রেস)

ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

0

সীমান্ত ইস্যুতে ভারত এবং চীনের মধ্যে চরম উত্তেজনা চলছে। এ রকম পরিস্থিতিতে ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার তিনি এ প্রস্তাব দেন।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব একচু্য়াল কন্ট্রোল-এলএসি) দুই প্রতিবেশীর সামরিক বাহিনীর মধ্যে সৃষ্ট অব্যাহত স্থবিরতায় ভারত ও চীনের মধ্যে বর্ধমান সীমান্ত বিরোধে ‘মধ্যস্থতা বা সালিশ’ করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’ তিনি।

ট্রাম্প এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন।নয়াদিল্লি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে, দ্বিপক্ষীয় ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই।

আজ ভোরে টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আমরা ভারত এবং চীন উভয়কেই জানিয়েছি যে যুক্তরাষ্ট্র তাদের এখনকার বর্ধমান সীমান্ত বিরোধের মধ্যস্থতা বা সালিশি করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। ধন্যবাদ!

প্রায় ৩৫০০কিলোমিটার দীর্ঘ এলএসি হলো ভারত এবং চীন মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্ত।

সম্প্রতি লাদাখ এবং উত্তর সিকিমের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে ভারত ও চীনা উভয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে।

দুই দেশই সেখানে বড় ধরনের সেনাবহর নিয়োজিত করেছে।

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইন নিষিদ্ধ করল ফ্রান্স

0

কভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স। বুধবার ফ্রান্স সরকার এক আদেশে জানিয়েছে, আগের যে আদেশে কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করা হলো। এখন থেকে এ রোগীদের ক্ষেত্রে এ ওষুধ আর ব্যবহার করতে পারবে না হাসপাতালের ডাক্তাররা।

ফ্রান্সের এ সিদ্ধান্ত আসলো বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ার এ ওষুধের পরীক্ষামুলক প্রয়োগ স্থগিতের দুইদিন পর। এ ওষুধ মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচও। ব্রিটিশ জার্নাল ল্যানসেট জানায়, যে সব রোগীদের ম্যালেরিয়ার এ ওষুধ দেয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং হৃদযন্ত্রেও সমস্যা হয়। এছাড়া আরো হাতাশাজনক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে এ ওষুধে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রেও হাইড্রোক্সিক্লোরকুইন নিরাপদ প্রমাণ হয়নি। সোমবার ডব্লিউএইচও জানিয়েছে, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে।

সূত্র: রয়টার্স

সৌদি আরবে ৩১ মে থেকে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

0

করোনাভাইরাস সংক্রমণরোধে লকডাউন ধীরে ধীরে উঠিয়ে নিচ্ছে সৌদি প্রশাসন। চালু হতে যাচ্ছে অভ্যন্তরীণ বিমান চলাচল। আগামী ৩১ মে থেকে আবারো চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। প্রথম পর্যায়ে রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মদিনা, কাসিম, আভা, তাবুক, জাজান, হাইল, আল-বাহা ও নজরান থেকে চলাচল করার অনুমতি পাবে।

সৌদি আরব সিভিল এভিয়েশন এর কিংডম জেনারেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানা যায়, সৌদি আরব ধীরে ধীরে অভ্যন্তরীণ বিমানগুলি পুনরায় শুরু করবে, রবিবার (৩১ মে) থেকে করোনাভাইরাস লকডাউন ব্যবস্থা সহজ করার সাথে সাথে এটি শুরু হবে।

জিএসিএ জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইট পুনঃস্থাপন পর্যায়ক্রমে হবে এবং দুই সপ্তাহের মধ্যে সমস্ত অভ্যন্তরীণ গন্তব্য অন্তর্ভুক্ত করা হবে, জিএসিএ জানিয়েছে।

জিএসিএ আরও জানিয়েছে যে তারা সৌদি বিমানবন্দর দিয়ে ভ্রমণকারীদের নিরাপদ ভ্রমণ যাত্রা নিশ্চিত করার জন্য আস্তে আস্তে দেশীয় বিমানের স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম এবং স্বাস্থ্য মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলির সহযোগিতায় স্বাস্থ্য ব্যবস্থাসমূহ গ্রহণের জন্য তার অপারেশনাল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সৌদিতে গোলাগুলি : নিহত ৬

0

সৌদি আরবে গোলাগুলির ঘটনা ঘটেছে।দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি পরিবারের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

সৌদি পুলিশের মুখপাত্র বুধবার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জায়েদ আল-ডাব্বাশ জানান, মঙ্গলবার আসির প্রদেশে এ সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক।

তিনি বলেন, এ অপরাধে ব্যবহৃত অস্ত্র জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করছেন প্রসিকিউটররা।

সৌদিতে এ ধরনের ঘটনা (মাস শুটিং) বিরল।

এদিকে, এই গোলাগুলির ঘটনা সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্কিত কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি পুলিশ।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

৩১ মে থেকে সীমিত আকারে চলবে গণপরিবহন

0

আগামী ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (২৭ মে) রাত গণমাধ্যমকে এসব তথ্য জানান

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনের পাশাপাশি নৌপরিবহন, ট্রেনও চলবে বলে তিনি জানান।

এর আগে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ৩১ মে’র পর সাধারণ ছুটি আর বাড়ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেন তিনি। এসময় ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন, ছুটি না বাড়লেও চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।

তিনি আরো জানান, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মে’র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। বয়স্ক এবং গর্ভবতীরা অফিসে আসবেন না। আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে।

তিনি আরও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত আগের মতো চলাচল সীমিত থাকবে। হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে। এদিকে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।

মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

মায়ের দুধে করোনা সংক্রমণ হয় না

0

যথাযথভাবে মায়েরা শিশুকে দুধ খাওয়ালে করোনাভাইরস সংক্রমণ হয় না। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ে নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যে মায়েরা সন্তানকে দুগ্ধদান করে থাকেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, দুগ্ধদানের মাধ্যমে কোন ভাইরাস ট্রান্সমিট বা ভাইরাসের সংক্রমণ হয় না। কাজেই আপনারা যথাযথ ব্যবস্থা নিয়ে মায়েরা মুখে মাস্ক পরে বুকের দুধ দিতে পারেন। দেয়ার আগে স্তন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। হাত ভালোভাবে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেবেন। হাত ও স্তন পরিষ্কারের পরই বাচ্চাকে দুগ্ধ দান করতে পারেন।’

নাসিমা সুলতানা আরও বলেন, ‘আপনারা সবাই স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন। যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অন্যান্য অসুখ আছে যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের, ফুসফুসের, কিডনির অসুখ বা অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখে যারা ভুগছেন, তারা অত্যন্ত সাবধানে থাকবেন। পরিবারের সদস্যরাও যাদের এই সমস্যাগুলো আছে, তাদের দিকে খেয়াল রাখবেন।’

সবাইকে মানসিকভাবে উজ্জীবিত থাকার পরামর্শ দিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘শিশুরাও যেন এ নিয়মগুলো মেনে চলতে অভ্যন্ত হয়, সে ব্যাপারে খেয়াল রাখবেন। সবক্ষেত্রেই মানসিকভাবে উজ্জীবিত থাকলে, আক্রান্ত ব্যক্তি নিজের মনোবল দৃঢ় রাখলে, যিনি আক্রান্ত হননি, তিনিও মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। মানসিক মনোবল দৃঢ় রাখা ও মানসিকভাবে উজ্জীবিত থাকা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়ার একটি মাপকাঠি।’

বিএনপি বর্তমানে রাজনৈতিক আইসোলেশনে আছে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনৈতিক দল হিসাবে বর্তমানে আইসোলেশনে রয়েছে। দেশের যেকোনো দুর্যোগে নিরাপদ দূরত্বে অবস্থান করাই বিএনপির রাজনীতি।

তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণ তাদেরকে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত মানুষের ধারে কাছেও দেখেনি। তারা রাজনৈতিক আইসোলেশনে ছিল এবং আছে। দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ ও জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির বিএনপির অপকৌশল।

আজ বুধবার তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অসহায় জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যমে কথামালার ফুলঝুরি বর্ষণ তাদের জননিন্দিত হাতিয়ার। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে কর্মহীন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের ধারে কাছেও তাদের দেশের জনগণ দেখেনি। তারা রাজনৈতিক আইসোলেশনের ছিল এবং আছে।

তিনি বলেন, লকডাউনের নামে দেশ ও জনগণের জীবনকে স্তব্ধ করার পাশাপাশি জীবিকা রুদ্ধ করে অর্থনৈতিক স্থবিরতার সৃষ্টির অপকৌশল তাদের মনের কথা। শেখ হাসিনা সরকার দক্ষতা ও সহযোগিতার সাথে অভিজ্ঞদের সাথে আলোচনা করেই জীবন ও জীবিকার সাথে ভারসাম্য তৈরি করার চেষ্টা করছে।

মির্জা ফখরুলের রক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা সব সময় ঝাঁঝালো কিছু শব্দ ব্যবহার করে চাতুর্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টা করে। মির্জা ফখরুল সমন্বয়হীনতার কথা বলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না করে বরাবরের মতো কথামালার চাতুরী দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন, হেল্পলাইন চালু সহ নানা উদ্যোগ নিয়েছে। এসবের কোনোটাই বিএনপি করতে পারেনি। তবে কি দেশের জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই?

দুই সপ্তাহের পরীক্ষামূলক অফিসে সরকার

0

আগামী রবিবার থেকে দুই সপ্তাহের জন্য সীমিত পরিসরে খুলছে সরকারি অফিস। তবে এখনি গণপরিবহন খুলছে না। দেশব্যাপী গণপরিবহনের যে লকডাউন পরিস্থিতি চলছে তা অব্যাহতই থাকবে, বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠানও। অর্থাৎ সরকারের পক্ষ থেকে একদিকে আনুষ্ঠানিকভাবে ছুটি বাড়ানো হলো না, অন্যদিকে একবারে সবকিছু খুলেও দেওয়া হলো না। ফলে এটা দুই সপ্তাহের জন্য একটা পরীক্ষামূলক ব্যবস্থা বলে অভিহিত করছেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা। এর মধ্যে করোনা সংক্রমণ বিশেষভাবে বেড়ে না গেলে পর্যায়ক্রমে গণপরিবহন খুলে দেওয়ার সিদ্ধান্তের দিকে এগুবে সরকার। আর যদি সংক্রমণ বেড়ে যায় সে ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার বিকেলে বলেন, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অফিস করবে। অসুস্থ, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবে না, গণপরিবহন চলবে না। স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত। সরকারি কর্মকর্তা-কর্মচারিরা যে যেখানে আছেন সেখানেই থাকবেন।

প্রতিমন্ত্রী জানান, দেশব্যাপী হাট বাজার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এক জেলা থেকে অন্য জেলায় যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এক জেলা থেকে আরেক জেলায় চলাচলের রাস্তায় চেকপোস্ট বসানো হবে। বিমান পরিচালনার বিষয়টি বিমান কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। ১৫ জুন পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরবর্তী সময়ে জন্য নতুন করে সিদ্ধান্ত জানাবে সরকার।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো জানান, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে তাদের নিজেদের সিদ্ধান্ত অনুাযায়ী অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করবে। তবে তারাও অসুস্থ, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অফিস করাবেন না। যেসব সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসের নিজস্ব গাড়ি (বাস, মাইক্রো) আছে তারা সেগুলো ব্যবহার করতে পারবেন। এর বাইরে ব্যক্তিগত গাড়ি চলবে। তবে যাত্রীবাহী বাস, নৌ-যান, রেল চলবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারকে দুই কূলই রক্ষা করতে হচ্ছে। এমনিতেই দেশব্যাপী সাধারণ ছুটি থাকলেও জরুরি প্রয়োজনের সব অফিসই সীমিত পরিসরে খোলা ছিল। বুধবার সচিবালয়েও অনেক মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলা ছিল। তাই সরকারি অফিস সীমি আকারে খোলা রেখে সরকার পরীক্ষা করে দেখছে পরিস্থিতি কোন দিকে যায়। সীমিত আকারের অফিস খোলার ১৫ দিনের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।

প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও ছুটি শিথিল করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বভাসে বলা হচ্ছে, করোনাভাইরাসের এই মহামারি সহসা দূর হবে না। কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোন প্রতিষেধক টীকা আবিষ্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড।’

প্রধানমন্ত্রী অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বলেছেন, ‘বিশ্বের প্রায় সকল দেশই ইতোমধ্যে লকডাইন শিথিল করতে বাধ্য হয়েছে। কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয়-রোজগারের পথ বন্ধ রাখা সম্ভব নয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ক্ষেত্রে তো নয়ই।’

সরকারের নতুন সিদ্ধান্তের প্রজ্ঞাপন বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বুধবার সন্ধ্যায় বলেন, ছুটির প্রজ্ঞাপনের বিষয়ে এখনো কোনো নির্দেশ তাঁর মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।