Home Blog Page 2925

সাধারণ ছুটি আর বাড়ছে না

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সাধারণ ছুটি আর বাড়ছে না। সীমিত পরিসরে খুলছে সরকারি অফিস। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করবেন। অসুস্থ, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেন না।

আজ বুধবার বিকেলে তিনি কালের কণ্ঠকে এ তথ্য জানান।

তিনি জানান, গণপরিবহন চলবে না। স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত বন্ধ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেওয়ার জন্য আসতে হবে।

সব হাসপাতালে করোনা রোগীদের আলাদাভাবে চিকিৎসার নির্দেশ

0

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে আলাদা ইউনিট করে চিকিৎসা সেবা দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

গত রবিবার (২৪ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিক্যাল কলেজ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সূত্রে বর্ণিত (১) ও (২) নং স্মারকে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিকসমূহে Covid এবং Non-Covid রোগীদের টিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কভিড-১৯ চিকিৎসা ব্যবস্থা পর্যালোচনা করে, একই হাসপাতালে কভিড-১৯ ও নন-কভিড রোগীদের ভিন্ন ভিন্ন অংশে স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেছেন।

এমতাবস্থায়, বিশেষজ্ঞদের পরামর্শ ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাব অনুযায়ী কভিড-১৯ এবং নন-কভিড রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা ও তার বেশি শয্যা বিশিষ্ট সব সরকারি ও বেসরকারি হাসপাতালে কভিড-১৯ ও নন-কভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা চালুর নির্দেশ প্রদান করা হলো।

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

0

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আড়াইটার দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন সশস্ত্র ডাকাতকে আটক করা হয়।

এ সময় আটককৃতদের কাছ থেকে এ সময় ২টি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া ডাকাতদের ব্যবহৃত একটি নৌকা এ সময় জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো মো. আলী (২৮), মো. মিজান (১৮), মো. খোকন (১৮), মো. বেলাল (২০), মো. তারেক (১৮), জাবেদ হোসেন (৩২), হাসিব হোসেন (২১), মো. শাহেদ (২০)।

আটককৃত ডাকাত সবাই আনোয়ারা থানার খুর্দ্দ গহিরা গ্রামের বাসিন্দা। আটককৃত ডাকাত, অস্ত্র ও গোলাবারুদ পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণপরিবহন-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১৫ জুন পর্যন্ত

0

৩০ মের পর সাধারণ ছুটি আর বাড়ছে না। গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বুধবার (২৭ মে) বিকেলে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, অফিস চললেও সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। স্কুল-কলেজ বন্ধ থাকবে। তবে দূরশিক্ষণ কার্যক্রম আগের মতো অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মের পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে সব ধরনের সভা-সমাবেশ, ধর্মীয় জমায়েত আগের মতো বন্ধ থাকবে। হাট-বাজার-দোকানপাটে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মসজিদ-মন্দিরে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে বলে যোগ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শিল্প সচিবের দায়িত্ব নিলেন কে এম আলী আজম

0

শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম। আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগদানকৃত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বিশেষ অতিথি ছিলেন।

কে এম আলী আজম বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের একজন সদস্য। তিনি বাগেরহাটের মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া দীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

কে এম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

চট্টগ্রামের দুই হাসপাতালে করোনা চিকিৎসা চালুর নির্দেশ

0

চট্টগ্রামে দুটি বেসরকারি হাসপাতালকে কভিড-১৯ হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে একটি বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং আরেকটি ইম্পেরিয়াল হাসপাতাল। নগরের খুলশি এলাকায় পাশাপাশি অবস্থিত এ হাসপাতাল দুটির মধ্যে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে করোনাভাইরাসে আক্রান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে হাসপাতাল দুটিকে কভিড-১৯ চিকিৎসায় কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং চট্টগ্রামের জেলা প্রশাসকের চিঠিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল ও ইম্পেরিয়াল হাসপাতালকে বিশেষায়িত কভিড-১৯ হাসপাতাল হিসেবে নির্ধারণের অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশের পর স্বাস্থ্য অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে হাসপাতাল দুটিতে রোগী ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন। এরপর পরিচালক চট্টগ্রামের সিভিল সার্জনকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চট্টগ্রামের দুটি বেসরকারি হাসপাতালকে কভিড-১৯ চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসব। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা যাতে দ্রুত চিকিৎসা শুরু করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

জানা যায়, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ছয়টি আইসিইউসহ ১০০টি আইসোলেশন শয্যা প্রস্তুত করা হচ্ছে করোনায় আক্রান্তদের চিকিৎসায়।

রাজনীতিতে রাজাপাকসের ৫০ বছর, শেখ হাসিনার অভিনন্দন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে ফোন করে তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার তিনি এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা আজ সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং তার রাজনৈতিক জীবনের ৫০ বছর পূর্ণ হওয়ায় তাকে (রাজাপাকসে) আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, টেলিফোনে কথোপকথনের সময় দুই প্রধানমন্ত্রীই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পূণর্ব্যাক্ত করেন।

প্রেস সচিব বলেন, দুই নেতা উভয় দেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

করোনা চিকিৎসায় ‘বিস্ময়কর’ সফল এ ওষুধ আছে বাংলাদেশেও!

0

কভিড-১৯ চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখাল পরজীবীনাশক ওষুধ ইভারমেকটিন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে এ ওষুধ। তাতে যে সাফল্য পাওয়া গেছে তা এককথায় ‘বিস্ময়কর’। এমনকি বাংলাদেশেও করোনা চিকিৎসায় এ ওষুধ ব্যবহারে সাফল্য পাওয়া গেছে। পরজীবী-বাহিত সংক্রামক চিকিৎসায় এ ওষুধ যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত।

বিশেষজ্ঞরা বলছেন, মহামারির এ সময়ে সার্স থেকে শুরু করে করোনা চিকিৎসায় এটি হবে একটি নতুন সম্ভাবনা। বিভিন্ন দেশে এ ওষুধ ব্যবহারে যে সব ডাক্তার জড়িত তারা বলছেন, ইভারমেকটিন প্রয়োগের সঙ্গে সঙ্গেই রোগীর জীবানু সংক্রমণ কমতে শুরু করে। এটি এখনও করোনা চিকিৎসায় অনুমোদিত না হলেও ডাক্তাররা বলছেন, ফলাফল ‘নাটকীয়’।

যুক্তরাষ্ট্রের পাম বিচ কাউন্টিতে জরুরি মেডিক্যাল চিকিৎসক ডা. পেটার এইচ হিবার্ড গত শুক্রবার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আশাবাদী করোনায় চিকিৎসায় এ ওষুধের দারুণ সম্ভাবনা আছে। আশা করছি আরো পরীক্ষা-নিরীক্ষার পর কভিড-১৯ চিকিৎসায় এটি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পাবে। তিনি জানান, অনেক দেশেই এটি চিকিৎসকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। বলেন, ‘মৃত্যু শয্যায় থাকা রোগীকেও এটি সুস্থ করে তুলতে পারে।’ তিনি জানান, পরজীবীনাশক এ ওষুধ রোগীদের প্রথমে মুখে এক ডোজ দেয়া হয়। তার ৭ দিন পর আরেক ডোজ দেয়া হয়।

এন্টিভাইরাল রিসার্চ জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে অস্ট্রেলিয়ার ডাক্তাররা জানান, টেস্টটিউবে দেখা গেছে এ ওষুধ জীবাণুকে সমূলে ধ্বংস করে দেয়। গত সপ্তাহে জ্যঁ-জ্যাক রাজটের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ব্রাউর্ড হেলথ মেডিক্যাল সেন্টারের একদল চিকিৎসক ইভারমেকটিন এর ওপর একটি প্রতিবেদন দিয়েছেন। তাতে তারা বলেছেন, ২৫০ জন করোনা রোগীর ওপর পরীক্ষা করে নাটকীয় ফলাফল আমরা পেয়েছি। রোগীরা সুস্থ হতে শুরু করে এ ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গেই। এতে মৃত্যু শয্যায় থাকা রোগী ২৪ ঘন্টায় স্থিতিশীল হয়েছে এবং এক সপ্তাহ পর হাসপাতাল থেকে রিলিজ পেয়েছে।

বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম তাঁর একজন সহযোগী চিকিৎসককে নিয়ে প্রায় দেড় মাসের গবেষণায় এ ওষুধে সাফল্য পেয়েছেন। ডা. আলম কালের কণ্ঠকে জানান, তাঁরা ইভারমেকটিনের সিঙ্গল ডোজের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মাত্র তিন দিনে ৫০ শতাংশ লক্ষণ কমে যাওয়া আর চার দিনে করোনাভাইরাস টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিস্ময়কর সাফল্য পেয়েছেন।

ডা. তারেক আলম বলেন, ‘এটি আমাদের কাছে রীতিমতো বিস্ময়কর লেগেছে। আরো আগে যদি আমরা ওষুধ নিয়ে কাজ করতাম, তবে এত দিনে হয়তো অনেককে হারাতে হতো না।’ তিনি বলেন, ‘এই ওষুধ দুটি এর আগেও সার্স মহামারির সময় ব্যবহার করা হয়েছিল। আমি নিশ্চিত করেই বলছি, এই ওষুধ দুটির সম্মিলিত ব্যবহারে করোনাভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত অন্য দুটি ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ও রেমডিসিভিরের চেয়ে অনেক বেশি কার্যকর ফল পাওয়া যাবে। ইতিমধ্যে এই ওষুধ নিয়ে ভারতে গবেষণা শুরু হয়েছে। আমরা বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬০ জন রোগীর ওপর গবেষণা করেছি। তাতে আমরা এই সাফল্য পেয়েছি। আমাদের গবেষণার আওতায় ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ে এই ওষুধ দুটির সফল স্টাডি সম্পন্ন হয়েছে।’

করোনায় আরো ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪৪ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন।

আজ বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এঁরা ২০ জন পুরুষ এবং দুইজন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে সাতজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪৪ জনের।

জানানো হয়, নতুন যে ২২ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগের দুইজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে পাঁচজন, ঢাকা সিটির বাইরে একই জেলায় তিনজন। ঢাকা বিভাগের অন্য জেলা মুন্সিগঞ্জে একজন এবং নরসিংদীতে একজন। চট্টগ্রাম জেলায় দুইজন, বিভাগের অন্য জেলা নোয়াখালীতে তিনজন, কুমিল্লায় দুইজন, কক্সবাজারে একজন, চাঁদপুরে দুইজন, সিলেটে একজন এবং সিলেট বিভাগের মৌলভীবাজারে একজন। এঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ৮৪৩টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে আট হাজার ১৫টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৫৪১ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ২৮১ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৯৯৪ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৩৮০ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৭৮৯ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৮২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৭১ হাজার ১০৪ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ১৪ হাজার ৪০৮ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৬৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বেড়েছে তিনটি প্রতিষ্ঠান। এ নিয়ে বর্তমানে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬২৯টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৯৯১ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৮৬ হাজার ২৬৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৮০ লাখ ২৭৮ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১৪ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৮৭ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

0

মহামারী করোনাভাইরাসে মৃতদের স্মরণে ১০ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে স্পেন। মৃত ২৭ হাজারের বেশি মানুষকে শ্রদ্ধা জানাতে শোক ঘোষণা করেছে স্পেন সরকার।

বুধবার থেকে দেশজুড়ে এ শোক পালন করা হবে বলে জানিয়েছেন স্পেন সরকারের মুখপাত্র মারিয়া জেসুস। মৃতদের স্মরণে এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সাথে রাষ্ট্রপ্রধানের সভাপতিত্ত্বে জুনের ৫ তারিখ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই শোকপালন।

ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ এবং মারা গেছে ২৭ হাজার ১১৭ জন। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে স্পেনে। ফলে লকডাউন ধীরে ধীরে শিথিল করতে যাচ্ছে দেশটি।