Home Blog Page 2926

চীন-ভারত উত্তেজনা, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক মোদির

0

চীন ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করছে লাদাখে। তাই জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দু’দফা বৈঠক করেন তিনি। লাদাখে নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো খতিয়ে দেখতে এবং সেনাবাহিনীর কৌশল ঠিক করতে প্রথমে বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে। কূটনৈতিক অবস্থান ঠিক করতে তারপর আলাদা করে বৈঠক করেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গেও।

এর আগে মোদি লাদাখ নিয়ে একদফা বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। তিনবাহিনীর প্রধান এবং চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে বৈঠক করেন তিনি। সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দেখেন তারা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজনাথকে সবিস্তার তথ্য দেন সেনাপ্রধান এমএম নারাভানে। লাদাখ সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো পর্যালোচনা করে দেখেন তারা।

ভারতের স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, সীমান্ত চুক্তি লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়া নিয়ে একাধিকবার চীনের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছে ভারত। চলতি মাসের গোড়ার দিকে তা নিয়ে নতুন করে দু’দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। গত ৯ মে উত্তর-পূর্ব সীমান্তে নাকুলা সেক্টরে চীনা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারতীয় জওয়ানরা। তাতে বেশ কয়েকজন আহতও হন। দু’পক্ষের কর্মকর্তাদের হস্তক্ষেপে সাময়িকভাবে উত্তেজনা কমলেও, পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং গত কয়েক দিনে প্যাংগং এবং গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন করেছে দু’পক্ষই। গালওয়ান নদীর তীর বরাবর তাঁবু ফেলেছে চীন। শুরুতে সেখানে দু-তিন হাজার সেনা মোতায়েন করলেও, তা বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবারই লাদাখ সীমান্ত এলাকা থেকে বেশ কিছু স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। তাতে দেখা গেছে, প্যাংগং থেকে ২০০ কিলোমিটার দূরে তিব্বতের নারি গানসা বিমানঘাঁটিতে হেলিকপ্টার ও যুদ্ধবিমান অবতরণের জন্য প্রয়োজনীয় নির্মাণকাজ চলছে। বিমানঘাঁটির টারম্যাকে সারি দিয়ে চারটি যুদ্ধবিমান দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে একটি ছবিতে। সেগুলো চীনা বাহিনীর জে-১১ এবং জে-১৬ যুদ্ধবিমান হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের, যা কি-না ভারতের সুখোই-৩০ যুদ্ধবিমানের সমকক্ষ।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চীনা সেনার ভারতীয় এলাকায় ঢোকা নিয়ে এর আগেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কিন্তু যে গালওয়ানে চীনা সেনার সমাবেশ ঘটেছে, তা নিয়ে দু’দেশের মধ্যে কোনো কালেই বিরোধ ছিল না। আর তাতেই উদ্বেগ বেড়েছে ভারতের।

সূত্র: আজকাল।

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়াল

0

চীনের উহান থেকে মারণ ভাইরাস করোনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে ভয়াল থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইউরোপে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমলেও ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে মৃত্যুর মিছিল চলছেই। এই দেশটিতেই বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এককভাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে লক্ষাধিক মানুষের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ তিনশ ৯৬ জন। দেশটিতে সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার নয়শ ৬৫ জন মানুষ। সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার একশ ৯৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে ৫৯১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার তিনশ ৩৯ জনের।

ড. জাফরুল্লাহকে প্লাজমা থেরাপি

0

করোনা আক্রান্ত ড. জাফরুল্লাহ চৌধুরীকে আজ সন্ধ্যায় ৬টায় প্লাজমা থেরাপির দেওয়া হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের রেজিস্ট্রার সাইমুম আরাফান পান্থ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

পান্থ জানান, গণস্বাস্থ্যকেন্দ্র নগর হাসপাতালে তার নিয়মিত কিডনি ডায়ালাইসিসের পর ‘ও পজিটিভ’ ব্লাড গ্রুপের ২০০ মিলি প্লাজমা দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজ ট্রান্সফিউশন মেডিসিন থেকে এ প্লাজমা সংগ্রাহ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে। গত রবিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

মাত্র ৮ দিনের মাথায় করোনায় মারা গেলেন প্রবাসী দুই ভাই

0

প্রবাসে রাউজানের একই পরিবারের দুই ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মাত্র ৮ দিনের ব্যবধানে তারা দুই ভাই মারা যান প্রবাসের ভিন্ন দুটি দেশে। এক ভাই থাকতেন ওমানে ও অপরভাই থাকতেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

গত ৮ দিন আগে প্রথমে মারা যান ওমানে থাকা রাউজান প্রবাসী বড় ভাই মো. লোকমান। এর আট দিন পর গতকাল সোমবার (২৫ মে) দুবাইয়ে থাকা ছোট ভাই মো. হারুন (৪০) বাংলাদেশ সময় রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেদেশের একটি হাসপাতালে মারা যান।

সোমবার রাতে হারুনের মৃত্যু খবর নিশ্চিত করেন সেদেশে অবস্থানকারী আরেক ছোট ভাই মো. রফিক।

জানা যায়, প্রবাসী হারুন প্রায় একমাস ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেদেশের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। হারুন ২ ছেলে ও ১ কন্যা শিশু সন্তানের জনক ছিলেন।

এদিকে একজনের শোক কাটিয়ে ওঠার আগেই, আরেকটি শোকে স্তব্ধ পরিবারটি। মাত্র ৮দিনে দুটি মৃত্যুতে শেষ হয়ে গেল পরিবারটির স্বপ্ন। মা সন্তান হারা হয়ে গেলেন। স্ত্রী স্বামী হারা হয়ে গেলেন। এতিম হয়ে গেল তাদের সন্তান। এভাবেই দুই ভাই দুই দেশে না ফেরার দেশে চলে গেলেন।

উল্লেখ্য, তারা চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদের পুত্র।

লোকমান দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

রাউজানের হলদিয়া গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান, মাত্র আটদিনে দুটি মৃত্যুর সংবাদ তাদের পরিবারে ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এখন বিষোদগারের সময় নয় : বিএনপিকে তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পবিত্র ঈদের দিনেও বিষোদগারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বিএনপি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি- (ডিআরইউ)-এর রজতজয়ন্তী প্রতিষ্ঠাবার্ষিকীসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই বৈশ্বিক মহামারি শুধু বাংলাদেশে নয়, এর কারণে উন্নত দেশগুলো আজ নাস্তানাবুদ পরিস্থিতির শিকার। সেখানে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। বেলজিয়ামের মতো দেশে মৃত্যুর হার ১৫ শতাংশ। ব্রিটেনে ১৪, আমেরিকায় ৬, ভারতে ৩ দশমিক ২, পাকিস্তনে ২ এর বেশি আর বাংলাদেশে এ হার ১ দশমিক ৪ শতাংশ। স্বাস্থ্যব্যবস্থা যদি খুবই খারাপ হতো, তাহলে মৃত্যুর হার অন্যান্য দেশের মতো আরো বেশিই হতো।

মহামারি মোকাবিলায় ঐক্য দরকার উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এ মহামারির জন্য বিশ্বের কোনো দেশই প্রস্তুত ছিল না। সব দেশে মহামারি মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা চলছে। অন্য দেশে বিরোধী দল পরামর্শ দিচ্ছে, কিন্তু অন্ধের মতো সমালোচনা করছে না।

ড. হাছান বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঈদের নামাজ পড়ে তাদের ভাষায় ‘জিয়াউর রহমানের মাজারে’ দোয়া করে সরকারের প্রতি বিষোদগার করেছেন। আমি মির্জা ফখরুল সাহেবসহ যারা এ ধরণের সমালোচনা করছেন, তাদেরকে বলবো এখন বিষোদগারের সময় নয়, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবিলা করি।

এ সময় ২৫ বছরপূর্তি উপলক্ষে ডিআরইউ’র সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের জন্য পরীক্ষা বুথ স্থাপন, সুরক্ষাসামগ্রী সংগ্রহ ও বিতরণসহ নানা পদক্ষেপের প্রশংসা ও সংগঠনটির মঙ্গল কামনা করেন মন্ত্রী।

ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীরর পরিচালনায় সহসভাপতি নজরুল কবীরসহ অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ, প্রাক্তন সভাপতি ইলিয়াস হোসেন, প্রাক্তন সাধারণ সম্পাদক ইলিয়াস খান, রাজু আহমেদ ও মুরসালিন নোমানী, দৈনিক বর্তমানের প্রধান প্রতিবেদক মোতাহার হোসেনসহ সীমিত সংখ্যক গণমাধ্যম প্রতিনিধি সামাজিক দূরত্বে সভায় উপস্থিত ছিলেন।

লাদাখে মুখোমুখি চীন ও ভারতের সৈন্যরা

0

করোনাভাইরাস মহামারির মধ্যেই ভারতের উত্তর সীমান্তে লাদাখে চীনের অগ্রযাত্রা ও বাড়তি সেনা মোতায়েনকে কেন্দ্র করে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দুদেশের মাঝে যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি রয়েছে, গত কয়েকদিনে সেই এলএসি বরাবর বিভিন্ন স্থানে দুদেশের সেনারা সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে।

পূর্ব লাদাখে সীমান্তরেখার বেশ কিছু অঞ্চলে ভারত ও চীনের সেনা সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে। ২০১৭ সালে ডোকলাম সংকটের পর এবারই সীমান্তে দু’দেশের সবচেয়ে বড় সেনা মোতায়েনের ইঙ্গিত মিলেছে। প্যানগং সো ও গালওয়ান উপত্যকায় শক্তি বাড়িয়েছে ভারতীয় সেনারা। ওই দুই অঞ্চলে পাঁচ হাজার চীনের সেনাও মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

চীনা সৈন্যরা এবার ঘাঁটি তৈরি করেছে লাদাখের গালওয়ান ভ্যালির মতো সম্পূর্ণ নতুন জায়গাতেও, যেখানে আগে কোনো বিরোধের ইতিহাস ছিল না। কেন আচমকা দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ধরনের সামরিক উত্তেজনা তৈরি হল, তা পর্যবেক্ষকদেরও বেশ ধন্দে ফেলেছে।

ভারত ও চীনের মধ্যে কোনো সুনির্দিষ্ট ও সুচিহ্নিত আন্তর্জাতিক সীমানা নেই – তার বদলে আছে কয়েক হাজার কিলোমিটার লম্বা একটি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল, যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত।

কী ঘটছে ভারত-চীন সীমান্তে?

ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন রিপোর্ট অনুসারে, গত দু-তিনসপ্তাহের ভেতর চীনা সেনাবাহিনী এই ‘এলএলসি’ অন্তত চার জায়গায় অতিক্রম করে অবস্থান নিয়েছে। জায়গাগুলো হল লাদাখের প্যাংগং সো বা প্যাংগং লেক, গালওয়ান নালা ও ডেমচক ও সিকিমের নাকু লা।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লা তার ব্লগে লিখেছেন, এই প্রথম সমগ্র গালওয়ান ভ্যালিকেই চীন নিজেদের বলে দাবি করছে।

শুক্লার কথায়, ‘এই ইনট্রুশন-গুলো কিন্তু হয়েছে বিরাট একটা জায়গা জুড়ে। উত্তর লাদাখের গালওয়ান ভ্যালি থেকে কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণ লাদাখের ডেমচক – আর সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সিকিমের নাকু লা পাস পর্যন্ত। যা থেকে বোঝা যায় এই গোটা অভিযানটার পরিকল্পনা হয়েছে রাজনৈতিকভাবে খুবই উঁচু মহলে, এমন নয় যে স্থানীয় কমান্ডাররা তাদের ইচ্ছেমতো এগুলো করছেন।’

শুধু অবস্থান নেওয়াই নয়, গত কয়েকদিনের মধ্যে চীনা সৈন্যদের সঙ্গে ভারতীয় বাহিনীর বেশ কয়েক দফা মুখোমুখি সংঘর্ষও হয়েছে।দুপক্ষেই বেশ কয়েক ডজন সৈন্য আহত হয়েছেন, এমন কী কয়েকজন ভারতীয় সেনাকে চীন বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল বলেও রিপোর্ট হয়েছে – যদিও ভারত পরে তা অস্বীকার করেছে।

ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য কী?

গত শুক্রবার ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে লাদাখে গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখে এসেছেন, ওই সেক্টরের সেনাদের এলএসি-র দিকে সরিয়েও নেওয়া হয়েছে।

লাদাখ সফরের আগে জেনারেল নারাভানে বলেছিলেন, “আসলে যেহেতু এলএসি স্পষ্টভাবে চিহ্নিত নয়, তাই দুপক্ষই এই সীমান্তকে নিজেদের মতো ব্যাখ্যা করে। দুদেশের সেনারাও ততদূরই টহল দেয়, যতদূর পর্যন্ত তারা নিজেদের এলাকা বলে দাবি করে। আর যখনই দুদেশের বাহিনী একই সময়ে একই জায়গায় গিয়ে পৌঁছায়, তখন এরকম সংঘাত প্রায়ই ঘটে থাকে। লাদাখে আর সিকিমে যে একই সময়ে সংঘাত হল এটা নেহাতই কাকতালীয় – এটা থেকে খুব বেশি কিছু খোঁজার মানে হয় না।’

তবে এর কদিন পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতি দিয়ে জানায়, ভারতীয় সেনার স্বাভাবিক টহল বা পেট্রলিং প্যাটার্নকে বাধা দিয়ে চীনই বরং সীমান্তে নানা কর্মকান্ড চালাচ্ছে।

১৯ মে বেজিইংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ভারতের বিরুদ্ধে পাল্টা ট্রেসপাসিং বা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনেছিল – দিল্লি সেটাও জোরালোভাবে অস্বীকার করে।

আবার রবিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি তার বার্ষিক সাংবাদিক বৈঠকে কিন্তু ভারতকে নিয়ে একটিও শব্দ বলেননি।

দিল্লির ওপর চাপ প্রয়োগের পরিকল্পনা?

চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত অশোক কান্থা মনে করেন, প্রত্যেক গ্রীষ্মে দুদেশের সেনাদের মধ্যে যেমন হাতাহাতি বা মারামারি হয় তার চেয়ে এবারের সংঘাত কিন্তু সম্পূর্ণ আলাদা।

তিনি বলছিলেন, ‘প্রথমত চীন এবার অনেক বেশি আগ্রাসী, দ্বিতীয়ত একসঙ্গে অনেকগুলো জায়গায় হামলা চালাচ্ছে – আর তা ছাড়া গালওয়ান ভ্যালিতে এলএসি-র নতুন ব্যাখ্যা এনে নতুন একটা ফ্রন্ট খুলতে চাইছে। এর কারণ কী বলা মুশকিল, তবে হতে পারে তারা বিতর্কিত সীমানার ওপর নিজেদের দাবি জোরেশোরে প্রতিষ্ঠা করতে চাইছে। আবার এটা তাদের প্রেসার ট্যাকটিক্সের অংশও হতে পারে, যার মাধ্যমে তারা মনে করিয়ে দিতে চায় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইস্যুতে বা এমন কী কভিডের প্রশ্নেও ভারত যেন চীনের সংবেদনশীলতা খেয়াল রাখে।’

বছর তিনেক আগে ডোকলাম ভ্যালিতে চীন ও ভারতের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল দুমাসেরও বেশি সময় ধরে। লাদাখের এই সামরিক উত্তেজনা বহরে অনেক বেশি এবং এটাও খুব সহজে মিটবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন না।

সূত্র- বিবিসি, এনডিটিভি।

করোনামুক্তির পথে সৌদি আরব, দুই তৃতীয়াংশ রোগীই সুস্থ

0

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ রোগীই সুস্থ হয়ে উঠেছে। সর্বশেষ গতকাল (২৫ মে) দেশটিতে একদিনে ২ হাজার ১৪৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগী সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৬৮ জন। যা প্রায় মোট শনাক্তের ৩ ভাগের ২ ভাগ। এই অবস্থায় সৌদি আরবের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মাদ আব্দুল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা শনাক্ত রোগী রয়েছে ২৮ হাজার ৭২৮ জন। যাদের মধ্যে মাত্র ৩৮৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে গতকাল দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৯৫ জনে।

এ সময় করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে তিনি স্বাস্থ্য নির্দেশনাগুলো মেনে চলার প্রতি জোর দিয়েছেন। বিশেষ করে, ঘরে থাকা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও ঘন ঘন হাত ধোয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আব্দুল আলী জানান, সৌদিতে সর্বশেষ ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯ জন।

পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় দেশজুড়ে জারি করা কারফিউ ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৩১ মে থেকে ২০ জুনের মধ্যে খুলে দেওয়া হবে মসজিদগুলোও। নিরাপদ দূরত্ব বজায় রেখে সেখানে মানুষ নামাজ পড়তে যেতে পারবেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, আগামী ২১ জুন থেকে সৌদি আরবে জারি করা কারফিউ প্রত্যাহার করা হচ্ছে। তবে শুধু পবিত্র মক্কা নগরীতে ব্যতিক্রম থাকবে। সেখানে কারফিউ বহাল থাকবে। কিন্তু কারফিউর সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। সেখানে কারফিউ থাকবে বিকেল ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত।

২১ জুন থেকে কড়াকড়ি আরও কমানো হবে। কড়াকড়ি কমলেও ২০ জুন পর্যন্ত বেলা তিনটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দেশের ভেতরে চলাচল, মসজিদে নামাজ আদায় ও সরকারি–বেসরকারি খাতে কাজ শুরু হওয়ার কথা ৩১ মে।

তথ্যসূত্র: আল আওসাত।

লাঠি-মুগুর নিয়ে ভারতীয় সেনাদের দিকে তেড়ে এসেছিল চীনের সেনারা!

0

করোনাভাইরাসের তাণ্ডবের মধ্যেই সপ্তাহ দুয়েক আগে উত্তর-পূর্ব সীমান্তে মুখোমুখি সংঘর্ষ বাধে চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে। সে সময় ১০ ভারতীয় সেনাকে অস্ত্রসহ আটক করেছিল চীনা সেনারা। যদিও ভারতীয় বাহিনীর তরফে সেই দাবি অস্বীকার করা হয়েছে। এ বার জানা গেল, ভারতীয় সেনাদের দিকে লাঠি ও মুগুর নিয়ে তেড়ে এসেছিল চীনা সেনারা। ভারতীয় গণমাধ্যম এনএনআই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্যাংগং লেক ও গালোয়ান ভ্যালি। ভারতের সীমান্তের দিকে থমথমে পরিস্থিতি। তাঁবু খাটিয়ে বসে আছে চীনের সৈন্যরা। বসে নেই ভারতও। একে অপরের চোখে চোখ রেখে তারা দাঁড়িয়ে আছে আজ প্রায় ২০ দিনেরও বেশি। শুধু তাঁবু খাটিয়ে বসে থাকাই নয়, রীতিমত লাঠি, পাথর এনে অপেশাদার সেনার পরিচয় দিয়েছে চীন। ভারতীয় সেনাবাহিনীর দিকে কার্যত লাঠি নিয়ে এগিয়ে এসেছিল তারা।

সংবাদ মাধ্যম এএনআই-কে এক টি সূত্র জানাচ্ছে যে, পাকিস্তানের মদতে কাশ্মীরে যারা পাথর ছোঁড়ে, তাদের মতই ব্যবহার করেছে চীনের সেনারা। লাঠি, মুগুর, কাঁটাতার আর পাথর নিয়ে এসেছিল চীনা সেনা। ওই সূত্র আরও জানাচ্ছে যে সংঘাত চলাকালীন অকারণ ঔদ্ধত্য দেখাচ্ছে চীন। ভারতীয় সেনাদের সঙ্গে চরম অপেশাদারের মত ব্যবহার করেছে।

তবে ভারতের দিক থেকে এখনো এমন কোনো ব্যবহার করা হয়নি। চীনের সেনাদের সরিয়ে দিতে কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। প্যাংগং সীমান্তে চীন প্রায় ৫ হাজার সেনা জড়ো করেছে বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে লাদাখে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে দুই দেশের সৈন্য। মূলত প্যাংগং তোসো লেক ও গালোয়ান ভ্যালির কাছে এই ঘটনা ঘটছে।

প্রাক্তন আর্মি কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল ডিএস হুদা বলেন, ‘এটা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। বিশেষ গালোয়ান ভ্যালিতে এভাবে চীনা সৈন্যের আনাগোনা বেশ উদ্বেগের বলে উল্লেখ করেছেন তিনি, কারণ ওই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে কোনো বিতর্ক নেই। অথচ সেখানেই সৈন্য মোতায়েন করেছে চীন।’

কূটনীতি বিশেষজ্ঞ অশোক কে কন্ঠও একই কথা বলেন। তিনি বলেন, ‘আগেও এভাবে চীনে সেনার এগিয়ে আসার ঘটনা ঘটেছে। তবে এবার বিষয়টা বেশ উদ্বেগের। এটা সাধারণ ঘটনা নয়। ২০১৭-তে ডোকলামে মুখোমুখি দাঁড়িয়েছিল দুই দেশের সেনা। এবারের সংঘাত তার থেকেও বড় হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।’

গত ৫ মে সন্ধ্যায় চীনের ২৫০ সেনা যে ঔদ্ধত্য প্রদর্শন করেছে, তার পর থেকেই পরিস্থিতি আরো অবনতির দিকে চলে গিয়েছে। একই রকম ঘটনা ঘটে ৯ মে নর্থ সিকিমে। ৫ তারিখে রীতিমত লোহার রড নিয়ে সংঘাত চলে দুই পক্ষের মধ্যে। পাথর ছোঁড়ার ঘটনা ও ঘটে।

সূত্র- এএনআই।

সুস্থ হয়েছেন ১১ শতাধিক, কাজে যোগ দিয়েছেন অনেকে

0

নতুন করে আরো ১৫২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে সারাদেশ পুলিশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল।

আর ভাইরাসটি এখন পর্যন্ত ১৪ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ শতাধিক সদস্য। তাদের মধ্যে অনেকে এরই মধ্যে কাজে ফিরেছন। সূত্র পুলিশ সদর দপ্তরের।

আজ মঙ্গলবার পুলিশের বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্র জানিয়েছে, নতুন করে ১৫২ জনসহ পুলিশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৩। এরমধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৪ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,১১৯ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যসহ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জনসহ বাকিরা এসআই, এএসআই এবং কনস্টেবল।

এদিকে, পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত ১৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সর্বশেষ গত রবিবার (২৪ মে) ঢাকা চট্টগ্রামে একই দিনে দুজন মারা যায়।

জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা কালের কণ্ঠকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে মাঠ পর্যায়ের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি নিয়মিত সবাইকে জানানো হচ্ছে। তাদের সঙ্গে এসব নিয়ে নিয়মিত কথা বলছেন সিনিয়র অফিসাররাও। এরই মমধ্যে তাদের জন্য সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

এদিকে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে কিছুটা হলেও পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

জাপান ভ্রমণে বাংলাদেশসহ ১১ দেশের ওপর নিষেধাজ্ঞা

0

জাপান সরকার দেশটি থেকে জরুরি অবস্থা তুলে নিলেও ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। জুন পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। এর অংশ হিসেবে জাপানে ভ্রমণে নতুন নিষেধাজ্ঞায় পড়ল বাংলাদেশসহ ১১ দেশ।

বাংলাদেশ ছাড়াও নতুন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, আর্জেন্টিনা, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজ এবং দক্ষিণ আফ্রিকা। গত সোমবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপসহ মোট ১১১ দেশ ও অঞ্চলের নাগরিকরা জাপানে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় পড়লো।

জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই জাপানে লকডাউন শিথিল করা হয়। সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সিনজো আবে । তিনি বলেন, জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি- এসব মানদণ্ড পূরণ হয়েছে।

সূত্র: ইউএনবি