Home Blog Page 2927

ডেপুটি স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা রাব্বীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা রাব্বী মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে আগেই মারা গেছেন।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে জানান, আনোয়ারা রাব্বী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে নেওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। বেলা পৌনে ১১টায় তিনি মারা যান। তাকে ডেপুটি স্পিকারের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে আনোয়ারা রাব্বীর মৃত্যুর খবরে পরিবার, সংসদ সচিবালয়ের কর্মকর্ত-কর্মচারী ও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ারা রাব্বীর ইন্তেকাল

0

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা রাব্বী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্বামী, তিন কন্যা নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে আগেই মারা গেছেন।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস কালের কণ্ঠকে জানান, আনোয়ারা রাব্বী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। দুই সপ্তাহ আগে তাকে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৯ মে তাকে সিএমএইচে নেওয়া হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। বেলা পৌনে ১১টায় তিনি মারা যান। তাকে ডেপুটি স্পিকারের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটায় দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এদিকে আনোয়ারা রাব্বীর মৃত্যুর খবরে পরিবার, সংসদ সচিবালয়ের কর্মকর্ত-কর্মচারী ও নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সংসদ ভবনস্থ ডেপুটি স্পিকারের বাসভবনে গিয়ে সমবেদনা জানিয়েছেন।

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৬ মে) ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিলুফার মঞ্জুর দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ-এ-মঞ্জুর, পুত্রবধূ ড. সামিয়া হক, নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক, ভাই জামশেদ চৌধুরী, বন্ধু-বান্ধব, অগণিত গুণগ্রাহী এবং অসংখ্য শিক্ষার্থীকে রেখে গেছেন।

অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনায় আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে পবিরার পক্ষ থেকে জানানো হয়েছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি স্কুলটির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোশ্যাল মার্কেটিং কম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বাবা মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের মন্ত্রী ছিলেন।

ভোক্তা অধিকারের শাহরিয়ার আবারও করোনায় আক্রান্ত!

0

ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে একের পর এক অভিযান পরিচালনা করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। গত ১৩ মে প্রথম দফায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চলে যান। দুঃখজনক খবর হলো, এই দেশপ্রেমিক মানুষটি দ্বিতীয় দফায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন!

আজ মঙ্গলবার বিকালে সোশ্যাল সাইটে নিজেই দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার। তিনি লিখেছেন, ‘আক্রান্ত হওয়ার ১৩ দিনের মাথায় কোভিড ১৯ টেস্ট আবারো পজিটিভ। ফুসফুসে গভীর সংক্রমণ ধরা পড়েছে। আশংকা সত্যি হয়ে গেল। ঘরের অন্য সদস্যদের অবস্থা স্থিতিশীল রয়েছে।’

তিনি আরও লিখেন, ‘রাতের অন্ধকারের পর আসে ভোরের সূর্য। আলোকিত হয়ে উঠে সবকিছু। ইনশাআল্লাহ বিশ্বাস করি আবার সব আগের মতই হবে। মনোবল শক্ত আছে; কিন্তু কি যেন…… পরিবারের সব সদস্যকে অমানবিক এক যন্ত্রণায় ফেলে দিলাম। রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন; ধৈর্য করার তৌফিল দিন। সারাদেশে সবাই আমাদের জন্য যে প্রার্থনা করেছেন তা আশীর্বাদ হয়ে থাকবে। সবার দোয়া চাই। ইন্নাল্লাহা মাআস সোয়াবেরিন। তাওক্কালতু আলাল্লাহ।’

বিএনপি নেতিবাচক রাজনীতির বৃত্তে ঘুরপাক খাচ্ছে : সেতুমন্ত্রী

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের সংকটের মধ্যেও বিএনপি নেতিবাচক রাজনীতির বৃত্তে ঘুরপাক খাচ্ছে। করোনা সংকটের শুরু থেকে আজ অবদি শেখ হাসিনা সরকারের উদ্যোগ, গৃহীত ও বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত, তখন মির্জা ফখরুল সাহেবেরা পুরানো নেতিবাচকতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন।

আজ মঙ্গলবার তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিয়াম সাধনার পর পবিত্র ঈদের দিনে মানুষের পাশে না থেকে, মানুষকে সাহস না যুগিয়ে মির্জা ফখরুল সাহেবেরা সরকারের বিরুদ্ধে বিশোধগার ও সমালোচনার তীর ছুড়ছেন, যা অনাকাঙ্খিত ও অপ্রত্যাশিত। নিজেরা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবরও নেবেন না, অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন। এটা কি বিএনপির রাজনীতি?’

বিএনপিকে কোনো কর্মসূচিতে সরকার বাধা দেয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদের দিনেও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি। সরকার একদিকে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে, অপর দিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় পূর্ণ মনোনিবেশ করছেন। এমতাবস্থায় বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান, মিথ্যাবাদী রাখাল বালকের গল্পের মতো বলেও অভিযোগ করেন তিনি।

আরো ২১ প্রাণ নিল করোনা, শনাক্ত ১১৬৬

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ১৬৬ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২২ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন।

আজ মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এঁরা ১৪ জন পুরুষ এবং সাতজন নারী। এঁদের বয়স ০ (শূন্য) থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২২ জনের।

জানানো হয়, নতুন যে ২১ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং বরিশাল বিভাগের দুইজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে তিনজন, ঢাকা সিটির বাইরে একই জেলায় সাতজন। এঁদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় মারা গেছেন একজন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৫৭৯ জন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪১৬টি। পূর্বের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৪০৭টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ১৬৬ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৭৫১ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৪৪১টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ১৮২ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৭৭০ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৩২৩ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৪৫২ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৮৬৮ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৬৮ হাজার ৩১৫ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৩২৬ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ৯৮৯ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রয়েছে ৬২৬টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৮৪০ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৫২ হাজার ৬৩৮টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৭৮ লাখ ১৪ হাজার ৯ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো পাঁচজন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৭৩ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

সামনে আরো কঠিন সময় আসছে : সেতুমন্ত্রী

0

সামনে বাংলাদেশের জন্য আরো কঠিন সময় আসছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাণঘাতী এ ভাইরাস থেকে রেহাই পেতে প্রতিরোধ ব্যবস্থা জোরদারের কোনো বিকল্প নেই। সামনের কঠিন সময় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি। ধৈর্যহারা না হয়ে সাবধানতা অবলম্বন করি।

আজ মঙ্গলবার তার সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ করছি অধিকাংশ মানুষের মাঝে ধৈর্য্য ও শৃঙ্খলার ঘাটতি দেখা যাচ্ছে। অনেকে স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করলেও, অনেকেই এসব কানে তুলছে না। স্বাভাবিক সময়ের মতো ঘোরাফেরা করছেন, হাটবাজারের ভীড়ে অংশ নিচ্ছেন, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলছেন না। করছেন না দায়িত্বশীল আচরণ। এই উদাসীনতা নিজের ও আশপাশের সকলের ভয়ানক বিপদ ডেকে আনছেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণ উদ্যোগের অবনতি ঘটাচ্ছে ।

সবাইকে করোনা প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দয়া করে আসুন সবাই সচেতন হই। কারণ প্রতিকার সমাধান নয়, এই রোগ থেকে বাঁচতে ও সুরক্ষা পেতে প্রতিরোধের বিকল্প নেই। আপনার সামান্যতম শৈথিল্য নিজ পরিবার এবং পার্শ্ববর্তীদের ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিতে পারে। ঈদের প্রাক্কালে গ্রাম ও শহরের মানুষের অবাদ বিচরণ, করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে বিশ্বের ২১৫টি দেশ এবং অঞ্চল সমুহের মধ্যে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে, বাংলাদেশের অবস্থান বর্তমানে ২৩তম। এই সংক্রমণ থেকে ছোট বড় ধনী-গরিব কেউই রেহাই পাচ্ছে না। প্রাণঘাতি এই ভাইরাস থেকে রেহাই পেতে প্রতিরোধ ব্যবস্থা জোড়দার তথা সচেতনতার কোনো বিকল্প নেই। সামনে কঠিন সময়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি।

ওবায়দুল কাদের বলেন, সামনে কিছু দিন বাংলাদেশের পরিস্থিতি আরো কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ধৈর্য্যহারা না হয়ে সাবধানতা অবলম্বনের জন্য আবারও আহ্বান জানান তিনি। যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন তাদেরও মনোবল না হারিয়ে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যাবার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

তাদের উদ্দেশ্যে কাদের বলেন, আপনারা মনে সাহস রাখুন ধৈর্য্য ধরুন। সাহসী নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনা এবং তার সরকার আপনাদের পাশে রয়েছে। জনগণের সাহসিকতা নিয়ে আমরা অনিশ্চয়তার আধার কাটিয়ে উঠবো ইনশাল্লাহ।

ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে

0

সারাবিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ব্রাজিল দুই নম্বর অবস্থানে উঠেছে। আর তালিকার সবার উপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, ব্রাজিলে করোনা-আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে দেখে বিপদ বুঝে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস।

গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ভিসা আবেদন করার আগের ১৪ দিন কেউ ব্রাজিলে থেকে থাকলে, আপাতত তার প্রবেশ নিষিদ্ধ। তবে এ সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ওয়াশিংটন।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পরিস্থিতির কারণেই সাময়িক এই নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। করোনা-রুখতে ব্রাজিলও বিদেশিদের জন্য ২৭ মার্চ থেকে দরজা বন্ধ রেখেছে।

করোনা আক্রান্তের নিরিখে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত তিন লাখ ৭৬ হাজার ছয়শ ৩৯ জন এবয় মারা গেছে ২৩ হাজার পাঁচশ ২২ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৭ লাখ ছয় হাজার দু’শ ২৬ জন এবং মারা গেছে ৯৯ হাজার আটশ পাঁচজন।

সূত্র : সিএনএন

২ বছরের নিচে শিশুদের জন্য মাস্ক বিপজ্জনক, দাবি জাপানের চিকিৎসকদের

0

দুই বছরের কম বয়সী শিশুদের কোনভাবেই মাস্ক পরানো যাবেনা। কারণ এতে শ্বাস নেয়া তাদের জন্য কঠিন হয়ে যায় এবং শ্বাসরুদ্ধ হওয়ার যথেষ্ট ঝুঁকি তৈরি হয়। জাপানের একদল শিশু বিশেষজ্ঞ বাবা-মাদের এমন হুশিয়ারি উচ্চারণ করেছেন।

প্রধানমন্ত্রী সিনজো আবে সোমবার জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেয়ায় জাপানের রাস্তাঘাটে মানুষের চলাচল শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে চিকিৎসকরা সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও ফেসমাস্ক পরার আহবান জানিয়েছেন। তবে দুই বছরের নিচে শিশুদের যাতে পরানো না হয় সে বিষয়ে সতর্ক করেছে জাপানের প্যাডিয়াট্রিক অ্যাসোসিয়েশন।

চিকিৎসকদের এই সংগঠনটি বলছে, মাস্ক শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস্ক পরার পর শিশুরা সহজে শ্বাস নিতে পারেনা, কারণ তাদের নাকের ছিদ্র অনেক ছোট। এতে তাদের বুকে চাপ তৈরি হয়। এমনকি মাস্ক তাদের মধ্যে স্ট্রোকেরও ঝুঁকি তৈরি করে। সংগঠনটি তাদের ওয়েবসাইটে এক নোটিশে আরো জানায়, শিশুদের মাস্ক পরানো বন্ধ করুন। শুধু তাদের সবধানে রাখলেই হবে। কারণ শিশুদের মধ্যে করোনা ছড়ায় পরিবার থেকেই।

ইতিপূ্র্বে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ও আমেরিকান অ্যাকাডেমি অব প্যাডিয়াট্রিকস ও দাবি করেছিল, দুই বছরের কম বয়সী শিশুদের ফেসমাস্ক পরানো যাবে না।

সূত্র: রয়টার্স

লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি

0

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সামনের বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লকডাউনের কড়াকড়ি শিথিল হতে যাচ্ছে। গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ বলেছেন, আক্রান্তের শুরুতেই রোগী চিহ্নিত করার জন্য অনেক বেশি সংখ্যক মানুষকে পরীক্ষা করা হবে এবং গুরুতর রোগীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

তিনি আরো বলেন, আমরা করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। যখনই গুরুতর কোনো পরিস্থিতি আন্দাজ করছি, সে অনুসারে যথাযথ সিদ্ধান্ত আমরা নিচ্ছি।

তবে তিনি মনে করেন, লকডাউন শিথিল হওয়ার পরেও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে। শুরু থেকেই সৌদি আরবে নেওয়া সিদ্ধান্ত আমাদের মহামারি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।

জানা গেছে, এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৪ হাজার সাতশ ৯৫ জন এবং মারা গেছে তিনশ ৯৯ জন।

সূত্র : আরব নিউজ