Home Blog Page 2928

থাইল্যান্ডে বানরের ওপর করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু

0

এবার করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু করেছে থাইল্যান্ড। বানরের ওপর করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে থাইল্যান্ড সরকার। গত শনিবার থেকে এই ট্রায়ালের কাজ শুরু করা হয়েছে। থাইল্যান্ড প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে ইদুঁরদের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল করা হয়। সেই পরীক্ষা সফল হয়েছে। এরপরেই বানদরদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার কাজ শুরু হয়।

থাইল্যান্ডের উচ্চশিক্ষা, বিজ্ঞান মন্ত্রী সুভিট মেয়সিনসি জানান, বানরের ওপর পরীক্ষা সফল হবে বলেই আশা করা হচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষার ফলাফল জানা যাবে। তারপর বৃহত্তর পদক্ষেপের কথা অর্থাৎ মানব শরীরে ট্রায়ালের কাজ শুরু করার ভাবনা-চিন্তা করা হচ্ছে।

মানব জাতির স্বার্থে এই ট্রায়াল শুরু করা হয়েছে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার প্রায়ুথ চান-ওচা। তাঁর নির্দেশেই কাজ শুরু হয়েছে ও গোটা বিশ্বের লড়াই থাইল্যান্ডও সামিল বলে জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী।

গত বুধবারই এই ভ্যাকসিন ট্রায়ালের কথা ঘোষণা করেছিল থাইল্যান্ড। জানা গেছে, থাইল্যান্ডের দুটি কম্পানি এই ভ্যাকসিন তৈরির কাজ করছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা মডার্না আইএনসি জানায়, তাদের তৈরি ভ্যাকসিন শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে অনেকটাই সফল হয়েছে। মোট ৪৫ জন স্বেচ্ছাসেবকের ওপর মডার্নার তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল গত মার্চ মাসে। তবে এঁরা কেউই করোনা আক্রান্ত ছিলেন না। এদের মধ্যে ৮জনের শরীরে করোনার মোকাবিলা করার মতো প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে খবরে জানা যায়।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক ছোট গাড়ী

0

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে দক্ষিনবঙ্গমুখী ঈদে ঘরমুখী মানুষের চলাচল অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই যাত্রীরা দক্ষিনবঙ্গে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ছুটছে। এসময় ছোট ছোট প্রাইভেটকারেরও চাপ বৃদ্ধি পেয়েছে। পারাপারের অপেক্ষায় ঘাটে ৩ শতাধিক ছোট ছোট যান আটকা পড়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন প্রকার যান বাহনে ঢাকা থেকে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে এসে পৌছছে। এখান থেকে নির্বিঘ্নে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ আগের মত নেই। যাত্রীর চাপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিঘ্নে কাজ করতে পারছে। সকাল থেকে ছোট গাড়ীর চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ছোট ছোট গাড়ী।

করোনা নিয়ন্ত্রণে সাফল্যে জরুরি অবস্থা তুলে নিল জাপান

0

করোনা নিয়ন্ত্রণে আসায় দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। দীর্ঘ প্রায় দুই মাসের চেষ্টায় সাফল্য অর্জনের পর সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি- এসব মানদণ্ড পূরণ হয়েছে।’ জাপানের এই প্রধানমন্ত্রী বলেন, গত ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারির পর কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে তার দেশ। যদিও পরবর্তীতে দেশজুড়ে দফায় দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে সরকারের সমালোচনা শুরু হলে ৭ এপ্রিল জরুরি অবস্থা জারি করেন শিনজো আবে। জাপানে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার মানুষ। মারা যায় ৮২৫ জন। করোনা সংক্রমণ কমে আসায় গত ১৪ মে থেকেই লকডাউন শিথিল করা হয়। কিন্তু টোকিওসহ চার শহরে জরুরি অবস্থা বজায় রাখা হয়। এখন তাও প্রত্যাহার করা হলো।

সূত্র: কিয়দো নিউজ

ভূ-পৃষ্ঠের চার কিমি গভীরেও করোনা, আক্রান্ত শতাধিক স্বর্ণ খনি শ্রমিক!

0

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বিশ্বের সবচেয়ে গভীরতম স্বর্ণের খনিতেও হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিম অংশের অবস্থিত এমপোনেং নামের খনির ১৬৪ জন শ্রমিকের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শ্রমিকরা সংক্রমিত হওয়ার পর সেখানকার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমপোনেং স্বর্ণ খনি জোহানেসবার্গ শহর থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কিলোমিটার গভীরে এই খনির অবস্থান। দক্ষিণ আফ্রিকায় লকডাউন ঘোষণার পর গত মার্চ থেকে এই খনির কার্যক্রম বন্ধ ছিল। কয়েকদিন আগে লকডাউনে শিথিলতা এলে পুনরায় কাজ শুরু হয়।

৫০ শতাংশ শ্রমিককে কাজে ফেরানো হলেও নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন শ্রমিকরা। সেই উদ্বেগ এবার বাস্তবে পরিণত হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই খনির ১৬৪ জন শ্রমিক করোনায় আক্রান্ত হলেও তাদের মাঝে কোনো লক্ষণ ছিল না। স্রেফ নিরাপত্তার স্বার্থে পরীক্ষা করানোর পর বোঝা যায়, তাদের শরীরে বাসা বেঁধেছে কভিড-১৯। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে করোনা সংক্রমিত শ্রমিকদের আইসোলেশনে রাখা হয়েছে। গত সপ্তাহে প্রথমবারের মতো একজনের শরীরে করোনা ধরা পড়ার পর ৬৫০ জন শ্রমিকের নমুনা পরীক্ষা করা হয়।

এক বিবৃতিতে খনি কর্তৃপক্ষ বলেছে, কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য খনির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া জীবাণুনাশক ছিটিয়ে কর্মক্ষেত্র পরিষ্কার করা হচ্ছে।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে আক্রান্তের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৩৪৩। মারা গেছে ৪০৭ জন। বিবিসির দক্ষিণ আফ্রিকা সম্পাদক উইল রস জানিয়েছেন, দেশটির একটি প্ল্যাটিনাম খনিতে করোনার প্রাদুর্ভাব শুরুর ধারাবাহিকতায় স্বর্ণের খনিতেও তা পৌঁছে গেল। অন্যান্য কম্পানির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সরকারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

সূত্র- বিবিসি।

ফের জনসম্মুখে কিম, যোগ দিলেন পরমাণু যুদ্ধ সংক্রান্ত বৈঠকে!

0

প্রায় ২০ দিন পর ফের জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার রহস্যময় স্বৈরশাসক কিম জং উন। সম্প্রতি সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরমাণু যুদ্ধ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কিম উপস্থিত ছিলেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।

জানা গেছে, দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে হাজির ছিলেন প্রেসিডেন্ট কিম জং উন। আণবিক যুদ্ধের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বা পাল্টা হামলার কৌশল নিয়ে বৈঠকে আলোচনা হয়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ‘বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধ ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলার এবং সশস্ত্র বাহিনীকে কৌশলগত উপায়ে একটি উচ্চ সতর্কতামূলক অপারেশনে শামিল করার জন্য নতুন নীতি নিয়ে আলোচনা করা হয়েছে।’

মিলিটারি কর্মকর্তাদের সঙ্গে কিমের ওই বৈঠকের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে বিভিন্ন নথি পরীক্ষা করে মিলিটারি কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশ দিচ্ছেন উত্তর কোরিয়ার শাসক।

উত্তর কোরিয়ার মিলিটারি কমিশনের প্রধান কিম। সহজ কথায় দেশের প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে তাঁর কথাই শেষ কথা। কেএনসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, সে দিনের বৈঠকে বেশ কিছু কমান্ডারকে রদবদল করেন কিম। এত দিন সেনাপ্রধান ছিলেন পাক জোং চোন। তাঁকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসা হয় ভাইস মার্শালের পদে। এ ছাড়াও রি পিয়ং চোল-কে অস্ত্রশস্ত্র সংক্রান্ত অগ্রগতির দিক খতিয়ে দেখার জন্য সিনিয়ার পার্টি অফিসিয়াল ইনচার্জ করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং শহরের মেইন স্কোয়ার থেকে সরানো হয়েছে কিমের দাদা কিম ইল সাং এবং বাবা কিম জং ইল-এর ছবি। ফলে কিমের স্বাস্থ্য নিয়ে বড়সড় কোনও ঘোষণা হতে পারে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ফের জনসমক্ষে এসে সমস্ত জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন কিম।

সূত্র- সিবিএস নিউজ।

করোনার জেরে মন্দায় পড়ল জার্মানিকরোনার জেরে মন্দায় পড়ল জার্মানি

0

করোনায় দীর্ঘ লকডাউনে মন্দায় পড়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ জার্মানি। দেশটিতে বিনিয়োগ, ভোক্তা ব্যয় ও রপ্তানি কমেছে। সোমবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, জানুয়ারি থেকে মার্চ তিনমাসে অর্থনীতি সংকোচিত হয়েছে ২.২ শতাংশ। যা ২০০৯ সালের পর সবচেয়ে বড় সংকোচন।

এর আগের প্রান্তিক অর্থাৎ ২০১৯ সালের শেষ তিনমাসে অর্থনীতি সংকোচিত হয় ০.১ শতাংশ। কোন দেশের অর্থনীতির টানা দুই প্রান্তিক সংকোচিত হলে তাকে মন্দা বলে ধরে নেয়া হয়। পরিসংখ্যান দপ্তর জানায়, গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম তিনমাসে মূলধন বিনিয়োগ কমেছে ৬.৯ শতাংশ, ভোক্তা ব্যয় কমেছে ৩.২ শতাংশ এবং রপ্তানিও পড়েছে ৩.১ শতাংশ।

সোমবার জার্মানিতে নতুন করোনা রোগী ২৮৯ জন বেড়ে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭০ জন। মৃতের সংখ্যা ১০ জন বেড়ে হয়েছে ৮ হাজার ২৫৭ জন। ইউরোপের পাওয়ার হাউজ খ্যাত এ দেশটি বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে।

কাশ্মিরের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না : জেনারেল বাজওয়া

0

স্বাধীনতাকামীদেরকে হত্যার মাধ্যমে ভারত সরকার কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাওজয়া। তিনি বলেছেন, এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও হত্যার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে।

রমজানের শেষ দিনে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় এ কথা বলেছেন বাজওয়া। তিনি আরো বলেন, কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল ফলে কাশ্মির ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মিরীদের দুরবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মিরে অনবরত হামলা চালাচ্ছে।

গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করে দেশটির সরকার।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে দীর্ঘ দিন সেখানে কারফিউ জারি রাখা হয়।

সূত্র- পার্স টুডে।

দু’মাস পর ভারতের আকাশে উড়লো বিমান, প্রথম দিনেই ফ্লাইট বিপর্যয়

0

করোনাভাইরাস মহামারির কারণে টানা দুই মাস বন্ধ থাকার পর ভারতে চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান পরিসেবা। দিল্লি, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যে ফের চালু হয়েছে বিমান চলাচল। তবে প্রথম দিনেই ঘটল বিপত্তি, এ দিন বিভিন্ন শহর থেকে দিল্লিগামী ও দিল্লি থেকে বিভিন্ন শহরের উদ্দেশে যাওয়ার মোট ৮২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিলের ঘটনায় এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা। দিল্লি বিমানবন্দরের টার্মিনালে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদের ঝড় তোলেন তারা। যাত্রীদের অভিযোগ, আগাম কোনো তথ্য ছাড়াই একেবারে শেষ মুহুর্তে ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন অনেকে।

করোনার সংক্রমণ রোধে গত ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল ভারত। একগুচ্ছ নতুন নিয়ম নিয়ে অবশেষে ২৫ মে থেকে ফের চালু হচ্ছে এসব ফ্লাইট।

রবিবার স্থানীয় বিমান সংস্থা ও রাজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদ্বীপ পুরী। এরপরেই টুইটারে তিনি জানান, অনেক চেষ্টার পর বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে রাজ্যগুলো। সোমবার থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম।

বিমান চলাচল চালু করায় মূলত আপত্তি ছিল ভারতে করোনা সংক্রমণের হটস্পট মহারাষ্ট্র, আম্ফান-বিধ্বস্ত পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশের। নানাভাবে বোঝানোর পর অবশেষে রাজি হয়েছে মহারাষ্ট্র। অন্ধ্রে এ সেবা শুরু হবে আগামীকাল থেকে। পশ্চিমবঙ্গে আগামী ২৮ মে থেকে বিমান চলাচল করবে কলকাতা ও বাগডোগরা থেকে। ত্রিপুরা জানিয়েছে, যেহেতু তাদের সব বিমানই কলকাতার সঙ্গে যুক্ত, তাই সেখানে না শুরু হওয়া পর্যন্ত তারা এটি চালু করতে পারছে না।

এদিকে, দেশটির বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন কোয়ারেন্টাইন নীতির কারণে দেখা দিয়েছে জটিলতা। যেমন- আসাম-উত্তর প্রদেশ জানিয়েছে, রাজ্যগুলোতে পৌঁছালেই যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঞ্জাব ও কর্ণাটকে বিভিন্ন মাত্রায় কোয়ারেন্টাইন চলছে। তবে দিল্লি জানিয়েছে, তারা উপসর্গবিহীন কাউকে কোয়ারেন্টাইনে পাঠাবে না।

ভারতে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। ইতোমধ্যেই দেশটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি আক্রান্ত ও সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বিমান চলাচল শুরু করায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ ১০ এ ভারত

0

প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলেছে ভারতে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের শিকার হওয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ১০ নম্বরে উঠে এসেছে নরেন্দ্র মোদির দেশ। ভারতের থেকে এগিয়ে রয়েছে কেবল আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স ও জার্মানি।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার জনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। কেবল গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ১৫৪ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছিলেন। গত দু’মাস ধরে দেশটিতে চলছে লকডাউন। তবে কিছুদিন ধরেই লকডাউনে নানা শিথিলতার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।

গত চার দিন ধরে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার পরই পাঁচ দিনে ব্যাপক হারে করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল। এরই মধ্যে আজ সোমবার থেকে আন্তঃরাজ্য বিমান পরিষেবা শুরু হতে চলেছে। জুন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটও চালু হবে ‌বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিমানমন্ত্রী।

সূত্র- এনডিটিভি।

শেখ হাসিনাকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার ঈদের দিন বিকেলে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা জানান।

দেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।