Home Blog Page 2929

করোনা নিল আরো ২১ প্রাণ, শনাক্ত ১৯৭৫

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৫ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন।

আজ সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এঁরা ১৬ জন পুরুষ এবং পাঁচজন নারী। এঁদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০১ জনের।

জানানো হয়, নতুন যে ২১ জনের মৃত্যু হয়েছে তাঁরা ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন এবং রংপুর বিভাগের একজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৪ জন।

ডা. নাসিমা জানান, করোনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন করে একটি ল্যাব সংযোজিত হয়েছে। এটি হলো রাজধানীর ল্যাবএইড হাসপাতাল। এ নিয়ে করোনা পরীক্ষায় এখন মোট ল্যাবের সংখ্যা ৪৮। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৪১টি। আর দেশের ৪৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৯৭৫ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৫৩ হাজার ৩৪টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ২৮৪ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ২৫৮ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৩৮৪ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১১২ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৬৫ হাজার ৮৬৩ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪৫৮ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ৪০৫ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রয়েছে ৬২৬টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৮৪০ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৭৭ হাজার ৯৬৯টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৭৬ লাখ ৬১ হাজার ৩৬১ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১০ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৬৮ জনে। এ ছাড়া বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

সম্মিলিত প্রচেষ্টায় করোনা দুর্যোগ মোকাবেলা করব : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, যারা অসহায়, ঈদের আনন্দ উপভোগ করতে পারে না, তাদের পাশে সামর্থ্যবানদের দাঁড়ানোর মধ্যেই ঈদের সার্থকতা’।

আজ সোমবার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ঘরোয়াভাবে আয়োজিত জামাত শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অমানিশার অন্ধকার কেটে গিয়ে নতুন সূর্য উদিত হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো এবং দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এবারের ঈদের প্রেক্ষাপটের ভিন্নতা তুলে ধরে ড. হাছান বলেন, গত ২০ বছরে এবারই প্রথম তিনি ঢাকায় ঈদের নামাজ আদায় করছেন। প্রতিবছরই তিনি তার গ্রামের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন। করোনাভাইরাসের কারণে এবারের এই ব্যতিক্রম উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে চিরাচরিত প্রথা ভেঙে, কোলাকুলি-করমর্দন না করে মানুষকে ঈদ উদযাপন করতে হচ্ছে, আমিও বাসায় ঘরোয়াভাবে ঈদ জামাত আয়োজন করেছি।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন ও জীবিকা রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

দেশ তথা সমগ্র বিশ্বের মানুষের করোনা মহামারি থেকে দ্রুত মুক্তি, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত করা থেকে বিরত থাকুন : ডিইউজে

0

করোনা পরিস্থিতিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুত না করতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতারা।

আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজার মোড়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জনানো হয়।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, করোনা মহামারী দুর্যোগকালীন যেসব গণমাধ্যমকর্মীদের বিভিন্ন অজুহাত দিয়ে চাকরিচ্যুত করেছেন তাদের ওই প্রতিষ্ঠানে পুনরায় চাকরি দিতে বাধ্য করা হবে‌।

এ সময় ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু সংবাদকর্মীদের বেতন বকেয়া রাখা ও খণ্ডিত বোনাস দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব অমিও ঘটক পুলক, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী প্রমুখ।

‘গবেষণার জন্য করোনার নমুনা সংগ্রহ করবে গণস্বাস্থ্য’

0

অভ্যন্তরীণ গবেষণা কাজের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করোনার লক্ষণ আছে এমন ৫০ জন রোগীর নমুনা সংগ্রহ করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ সোমবার (২৫ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। ২৬ মে থেকে যে কেউ গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা শনাক্ত করতে পরীক্ষা করতে পারবে এমন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মিডিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র তাদের জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিটের পরীক্ষা শুরু করবে বলে যে খবর বেরিয়েছে, তা সঠিকভাবে উল্লেখ করা হয়নি। বিএমআরসি অনুমোদিত জি আর কভিড-১৯ রেপিড ডট ব্লট কিটের অভ্যন্তরীণ গুণগত মান পরীক্ষার (Internal Validation ) ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে আগামী ২৬ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কভিড-১৯ এর লক্ষণ আছে এমন ৫০ জনের কাছ থেকে বিএমআরসি অনুমোদিত নিয়মে আগে আসলে আগে নেয়া হবে এই ভিত্তিতে লালা (Saliva) ও রক্ত (Blood) উভয় বা যেকোনো একটি নমুনা সংগ্রহ করা হবে। এই নমুনা সংগ্রহ গবেষণার অংশ, কোনো সেবা বা রোগ নির্ণয়ের অংশ নয়।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা শনাক্তে রেপিড ডট ব্লট কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে চূড়ান্ত রেপিড ডট ব্লট কিট ব্যবহারের অনুমোদন দেবে ওধুষ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিট সবার করোনা পরীক্ষায় ব্যবহার করতে পারবেন, তার আগে নয়।

তবে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) অনুমোদন দেওয়ায় গবেষণা কাজের অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্র অভ্যন্তরীণ গবেষণা কাজের (ইন্টারনাল ক্লিনিক্যাল ট্রায়াল) অংশ হিসেবে নমুনা সংগ্রহ করতে পারবে।

বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

0

করোনা দুর্যোগের মধ্যেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

আজ সোমবার সকাল ৭টায় এই জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এর পর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

করোনাভাইরাস পরিস্থিতিতে নির্দেশনা মেনে নিরাপদ শারিরীক দূরত্ব বজায় রাখেন মুসল্লিরা।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়েছে।

এবার স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাননি মুসল্লিরা।

স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত, জামাত শেষে কোলাকুলি ও হাত মেলাতে মানা থাকায় সেগুলো মেনেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা।

এবার বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদের জামাত হবে। এর মধ্যে সকাল সাতটার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টার জামাত শুরু হয়েছে। এরপর ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় জামাত হবে।

অন্যান্য মসজিদের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়ের ক্ষেত্রেও ১৩ দফা শর্ত আরোপ করা হয়েছে।

এসব শর্তে বলা হয়েছে নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

0

আজ সোমবার সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ হলেও খারাপ সংবাদ জানাল আবহাওয়া অফিসও। ঈদের দিন রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চট্টগ্রামে করোনা রোগী ১৭শ ছাড়াল

0

চট্টগ্রামে এক সাংবাদিকসহ আরো ৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে এ শনাক্তের মধ্য দিয়ে চট্টগ্রামে করোনা রোগী ১৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ৫৩ জন।

গতকাল রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

জানা যায়, গতকাল বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে (চট্টগ্রামের) মোট ২৬৪ নমুনা পরীক্ষা করা হয়।

ডা. সেখ ফজলে রাব্বী জানান, বিআইটিআইডি ল্যাবে এদিন ২০১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে নগর এলাকার ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৯জন। চমেক ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় ৩০ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে নগর এলাকার ২৮ জন এবং জেলায় দুইজন।

তিনি আরো জানান, সিভাসু ল্যাবে চট্টগ্রামের ২২টি নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুটি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস নেগেটিভ পাওয়া গেছে।

গতকাল আক্রান্তদের মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর একজন প্রতিবেদক রয়েছেন।

এদিকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ১৭১০ জন। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাসা বাড়ি গেছেন ১৬০ জন।

নজরুলের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

0

বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন আজ। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২১তম জন্তজয়ন্তী উপলক্ষে আজ বিশেষ ডুডল প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।

এদিকে আজ সোমবার দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ফলে করোনা দুর্যোগের সময়েও ঈদ ও জাতীয় কবির জন্মদিন নতুন মাত্রা এনেছে।

গুগলের ডুডলটিতে ক্লিক করলে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে নজরুলের ১২১তম জন্তজয়ন্তী আজ। বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এ ডুডল প্রদর্শিত হচ্ছে।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন।

নজরুল তাঁর কবিতা, গান ও উপন্যাসে পরাধীন ভারতে বিশেষ করে অবিভক্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। পরে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।

নজরুজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না।

জাতীয় কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী আজ

0

আজ সোমবার বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। বাঙালির আবেগ, অনুভূতিতে জড়িয়ে থাকা চির বিদ্রোহী এ কবির ১২১তম জন্তজয়ন্তী আজ।

কাজী নজরুল ইসলামের জন্ম ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তাঁর ডাকনাম ছিল দুখু মিয়া। বাবার অকালমৃত্যুতে পরিবারের ভরণপোষণের জন্য তিনি শিশু বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেম, মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। তবে নিজের দুঃখ নিয়ে নয়, তিনি জাতির দুঃখ-ক্লেশ, দৈন্য-লজ্জা ঘোচানোর জন্য ভাবতেন সব সময়।

কাজী নজরুল ইসলাম বিশ শতকের বিশ ও ত্রিশের দশকে উপমহাদেশের অবিভক্ত বাংলার সাংস্কৃতিক জগতে সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যর্থ অনুকরণ ও অনুসরণের কৃত্রিমতা থেকে আধুনিক বাংলা কবিতাকে মুক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল সবচেয়ে সফল। তিনিই রবীন্দ্র-উত্তর বাংলা সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ। নজরুল তাঁর কবিতা, গান ও উপন্যাসে পরাধীন ভারতে বিশেষ করে অবিভক্ত বাংলাদেশে সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম। প্রেমে পূর্ণ, বেদনায় নীল। আবার প্রতিবাদে ঊর্মিমাতাল। তিনি আমাদের অনন্ত প্রেরণার উৎসও। বাংলার মানুষের সবচেয়ে কাছের, প্রাণের মানুষ তিনি। স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে অসুস্থ কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন। পরে তাঁকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।

নজরুজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন হচ্ছে না। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কিছু সংগঠন ভার্চ্যুয়ালি নজরুলজয়ন্তী উদযাপন করবে। নজরুলজয়ন্তী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিটিভিসহ বিভিন্ন টেলিভিশনে প্রচারের জন্য ‘জাগো অমৃত পিয়াসী’ শিরোনামে ৫৫ মিনিটের একটি অনুষ্ঠান তৈরি করেছে। যা সোমবার সকাল ১১টা থেকে নিকটতম সময় প্রচারিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী প্রচারিত হবে।

নজরুলজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমির আয়োজনে থাকছে ‘শান্তির জয় হোক, সাম্যের জয় হোক’ শীর্ষক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় যা বিকেল তিনটায় একাডেমির ফেসবুক পেজে প্রচারিত হবে। ‘নব যুগ ঐ এল ঐ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ছায়ানট। সোমবার সন্ধ্যা সাতটায় ছায়ানটের ইউটিউব চ্যানেলে দেখা যাবে অনুষ্ঠানটি।

সাবেক এমপি মকবুল হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0

মারণ ভাইরাস করোনায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আওয়ামী লীগের নেতা, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন। রবিবার রাতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন।