Home Blog Page 2931

আমিরাতে সবাই ঘরে পড়ল ঈদের নামাজ

0

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আমিরাতের সকল মসজিদ ও ঈদগাহগুলো বন্ধ থাকাতে দেশটিতে মুসল্লিরা ঘরে ঘরে ঈদের নামাজ আদায় করেছে।

এখানে ঈদের নামাজ সকাল ৫.৪৩টা হতে ৫.৫২টার মধ্যে অধিবাসীরা ঈদের নামাজ আদায় করেছেন। মসজিদে ঈদের নামাজ না হলেও নামাজের ১০ মিনিট আগে তাকবির (তাকবির আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লাহিলাহা ইল্লাহু আল্লাহু আকবর…) প্রচার করা হয়।

সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঈদের নামাজের সময় নিম্নরূপ ছিল। আবুধাবি: সকাল সাড়ে ৫.৫২টা, দুবাই: সকাল ৫.৪৭টা, শারজাহ: সকাল ৫.৪৬টা, আজমান: সকাল ৫.৪৬টা, উম্মে আল ক্বওয়াইন: সকাল ৫.৪৫টা, রাস আল খাইমাহ: সকাল ৫.৪৩টা, ফুজাইরাহ: সকাল ৫.৪৪টা, আল আইন: সকাল ৫.৪৬টা, আল ধফরা: সকাল ৫. ৫৭টা।

ঈদের নামাজ শেষে প্রবাসীরা নিজ নিজ স্থান বা ঘর হতে টেলিফোন বা অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। আমিরাতে দেশীয় প্রবাসীরাসহ এখানকার স্থানীয়রা ও অন্যান্য দেশের প্রবাসীরা কেউ নিতান্তি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে যাচ্ছে না।

উল্লেখ্য, আমিরাত জুড়ে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লোকজন বাহিরে যেতে পারেন। তবে শিল্প এলাকা আর লেবার ক্যাম্প এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইরে যাওয়ার অনুমতি আছে।

প্রিয় দেশবাসীকে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

0

সকল পাঠক , শুভ্যানুদায়ী , সহকর্মী ও প্রিয় দেশবাসীকে নিউজ সেভেন টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মুবারক

চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখে ভারতীয় সেনাপ্রধান

0

চীনের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে লাদাখ সফর করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। চীনা সেনাবাহিনীর হাতে ১০ ভারতীয় সেনা আটকের ঘটনায় লাদাখ সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যদিও সেনা আটকের ঘটনা অস্বীকার করেছে ভারত। অঞ্চলটিতে চীন-ভারত উত্তেজনার মধ্যেই শুক্রবার এ সফরে যান তিনি।

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে চীনের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ রয়েছে দিল্লির। দিল্লির দাবি, চলতি বছরের প্রথম চার মাসেই ১৭০ বার ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে প্রবেশ করেছে চীনা সেনারা। এর মধ্যে ১৩০ বারই লাদাখ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশে ঢুকেছে তারা।

লাদাখে মাঝে মধ্যেই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ছড়ায়। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে সম্প্রতি চারটি স্থানে চীন ও ভারতের মধ্যে দৃশ্যত যুদ্ধাবস্থা তৈরি হয়।

গত কয়েক দিন ধরেই লাদাখ ও সিকিম সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আসছে চীন ও ভারত। এর জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অঞ্চলটি সফরে গেলেন ভারতের সেনাপ্রধান।

লাদাখ থেকে অরুণাচল প্রদেশ। প্রায় তিন হাজার ৪৮৮ কিলোমিটারজুড়ে চীন-ভারত সীমান্ত অবস্থিত। দিল্লির দাবি, ২০১৫ সাল থেকে চীনা সেনারা দফায় দফায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। ৮০ ভাগ ক্ষেত্রেই প্রকৃত সীমান্ত রেখা লংঘনের ঘটনা ঘটেছে চারটি জায়গা দিয়ে। এর মধ্যে তিনটি অবস্থিত পূর্ব লাদাখে ও একটি পশ্চিম সেক্টরে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

করোনায় নতুন করে আক্রান্ত নেই থাইল্যান্ডে!

0

থাইল্যান্ডে রবিবার করোনাভাইরাসে নতুন করে কোনো আক্রান্ত এবং মৃত্যুর খবর পাওয়া যায়নি।

থাইল্যান্ডে জানুয়ারীতে এই প্রাদুর্ভাব শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৩,০৪০ জনের আক্রান্ত হ্ওয়ার খবর জানা গেছে। এখন পর্যন্ত ৫৬ জনের প্রাণহানি হয়েছে।

রবিবার এই মাসের চতুর্থ দিনেও নতুন কোনো আক্রান্তের খবর মেলেনি।

থাই সরকারের করোনভাইরাস টাস্ক ফোর্সের মুখপাত্র পানপ্রপা ইওংট্রাকুল এ কথা জানান।

করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকে ২৯২১ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।

সূত্র : আরব নিউজ

রাশিয়ায় ফের প্রশিক্ষণ শুরু ভারতের চার ‘গগনযান’ নভোচারীর

0

মহাকাশে নিজস্ব সাম্রাজ্য গড়তে চায় ভারত। ২০২১ সালের ডিসেম্বরে ভারত ‘গগনযান’ অভিযানের শুরু করবে। আর সেই লক্ষ্যেই রাশিয়ায় প্রশিক্ষণ নিচ্ছিলেন ভারতের নির্বাচিত চারজন নভোচারী। তবে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায় ভারতের প্রথম মানবিক মহাকাশ মিশন।

রাশিয়ান মহাকাশ কর্পোরেশন, রোসকোমোস এক বিবৃতিতে বলেছে, ‘গ্যাগারিন রিসার্চ অ্যান্ড টেস্ট কসমোনট ট্রেনিং সেন্টার (জিসিটিসি) ১২ মে গ্লাভকোসমোস, জেএসসি এবং হিউম্যান স্পেসফ্লাইটের মধ্যে চুক্তির আওতায় ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ পুনরায় শুরু করেছে।’

রাশিয়ায় প্রশিক্ষণরত চারজন ভারতীয় নভোচারীই সুস্থ আছেন বলে জানানো হয়েছে। জিসিটিসি এন্টি-মহামারি নিয়মাবলী পালন করে চলেছে। যায় মধ্যে রয়েছে জিসিটিসি সমস্ত সুবিধাগুলোতে স্যানিটারি এবং স্বাস্থ্যকর ব্যবস্থা গ্রহণ করা, সামাজিক দূরত্বের ব্যবস্থা প্রয়োগ করা এবং অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতি নিষিদ্ধ করা। এছাড়া সমস্ত কর্মচারী এবং মহাকাশচারীদের অবশ্যই মেডিক্যাল মাস্ক এবং গ্লোভস পরা বাধ্যতামূলক করা হয়।

রোজকসমস ভারতীয় পতাকা-সহ মহাকাশ স্যুট পরা নভোচারীদের একটি ছবিও টুইট করেছেন। ভারতীয় বিমানবাহিনীর চার জন পাইলট বর্তমানে মস্কোতে প্রশিক্ষণ নিচ্ছেন এবং এরাই গগণযান প্রকল্পের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন। গ্লাভকোসমোস এবং ইসরো-র হিউম্যান স্পেসফ্লাইট সেন্টারের মধ্যে ভারতীয় নভোচারীদের প্রশিক্ষণের চুক্তি ২৭ শে জুন, ২০১৯ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং রাশিয়ায় তাদের প্রশিক্ষণ শুরু হয় ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি।

সূত্র- ডিএনএ ইন্ডিয়া।

করোনা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে এমপি গ্লোরিয়ার ঈদ উপহার

0

করোনা ও ঘূর্ণিঝড় দুর্গতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।

এর আগে তিনি ঘূর্ণিঝড় দুর্গত খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সহায়তা দেন।

আজ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই, সাবান, মাস্ক ও শাড়ি বিতরণ করা হয়েছে। দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪০০ পরিবারকে এই উপহার দেওয়া হয়েছে। বাজুয়া ইউনিয়নের আনন্দ মেলার মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে এই ঈদ উপহার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের দিন দাকোপ উপজেলাযর লাউডোব ইউনিয়নে সুপার সাইক্লোন আম্ফানে বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া মানুষের মাঝে নিজের হাতে রান্না করা খাবার বিতরণ করেন। পরদিন উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের খোঁজ-খবর নেন।

তিনি দুর্যোগ কবলিত মানুষকে নানান সাহায্য-সহযোগিতা করেন। এ সময় তিনি এই দুর্যোগ মোকাবেলায় সমাজের বিত্তশালীদের সহযোগিতা মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অসহায়দের পাশে দাঁড়ালেই ঈদ অর্থবহ হবে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার শুরু থেকেই প্রায় সব সংসদ সদস্য নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে আসছেন। কিন্তু দেশে একটি চিহ্নিত মহল আছে, যারা বিরাজনীতিকরণ করতে চায় এবং তাদের অনেকেই ওয়ান-ইলেভেন সরকারের সমর্থক ও সুবিধাভোগী।

আজ রবিবার ঢাকায় তার মিন্টু রোডের সরকারি বাসভবনে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, এই মহলটি রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের হেয় প্রতিপন্ন করার অশুভ উদ্দেশ্যে এ ধরণের বিভ্রান্তিকর রিপোর্ট পরিবেশন করে, যা সমীচীন নয়।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে প্রত্যেককে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছিল, সেটি সবার জন্যই প্রযোজ্য। আর সংসদ সদস্যরা এলাকায় গেলে কিছু লোকসমাগম হয়ই। সেটি যথাসম্ভব এড়ানোরও প্রয়োজন ছিল। কিন্তু বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ, যাদের বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছিল তারা ও দু’একজন ব্যতিক্রম বাদে প্রত্যেক সংসদ সদস্যই নিজ এলাকায় ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছেন ও নিচ্ছেন।

ত্রাণ তৎপরতা চালানোর জন্য এলাকায় গিয়ে বসে থাকতে হয় না বা নিজের হাতেও ত্রাণ দিতে হয় না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এলাকায় না গিয়েও লোকজনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা যায় এবং সেটি প্রত্যেক সংসদ সদস্য শুরু থেকেই করে আসছেন।

মন্ত্রীদের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বন্ধের মধ্যেও বেশিরভাগ মন্ত্রীরই সরকারি কাজ ছিল এবং আছে। প্রত্যেকেকেই বিভিন্ন কাজ তদারক করতে হয়েছে।’ নিজ মন্ত্রণালয়ের উদাহরণ দিয়ে ড. হাছান বলেন, ‘আমাদের তথ্য মন্ত্রণালয় শুরু থেকেই খোলা, পূর্ণ বন্ধের মধ্যেও আমরা প্রতিদিন অফিস করেছি। আরো কিছু মন্ত্রণালয়ও কাজ করেছে।’

নিজ এলাকায় করোনা মোকাবিলার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান জানান, এরমধ্যেই বেশ কয়েকবার আমাকে এলাকায় যেতে হয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় সমন্বয় সভা করতে হয়েছে। এলাকায় থেকে ত্রাণ তদারক ও বিতরণের পাশাপাশি ঢাকা থেকেও আমি যেমন প্রতিদিন এলাকার খোঁজখবর নিচ্ছি, তেমনি অন্য সংসদ সদস্যরাও নিচ্ছেন।’

এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী। করোনার ভিন্ন প্রেক্ষাপটে এবারের ঈদ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করমর্দন ও কোলাকুলি এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। অসহায়দের পাশে দাঁড়ানোতেই ঈদ অর্থবহ হবে বলেন হাছান মাহমুদ।

করোনা-আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে বিচারকরা

0

আম্ফানে ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাবার ও ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচের বিচারকরা। ব্যক্তি উদ্যোগে ভোলা ও সাতক্ষীরা জেলায় সরাসরি করোনা ও ঘূর্ণিঝড় আম্ফানে বিপর্যস্তদের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন তাঁরা।

স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের প্রকৃত দরিদ্র ও অসহায় ২৩৩ জনকে এসব ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা ও ঈদ উপহার পৌঁছে দেন বিচারকরা। ইতিপূর্বে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মাধ্যমে অধস্তন আদালতের বিচারকরা তাঁদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেন।

আয়োকজরা জানান, মিনি ল স্কুলের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের ৩০ জন বিধবা নারীকে পৃথকভাবে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। তাঁদের কোনো আয় রোজগার ছিল না। করোনার কারণে কাজেও যেতে পারছিলেন না তাঁরা। এসব অসহায়, রোজগারহীন বিধবা নারীর পাশে দাঁড়িয়ে খুশির খোরাক জুগিয়েছেন জুডিশিয়াল সার্ভিসের দশম ব্যাচের বিচারকরা।

বিচারকরা জানান, আঞ্চলিক সংগঠন আশ্রয়’র মাধ্যমে মাদারীপুরে ২৫টি পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। সাতক্ষীরায় করোনা এবং ঘূর্ণিঝড় আম্ফানের কারণে বিপর্যস্ত ৪০টি পরিবার ঈদ উপহার ও অন্তত ১০ দিনের খাবার দেওয়া হয়েছে। ভোলায় একইভাবে করোনা ও ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ১৫টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে।

পিরোজপুরে দশম ব্যাচের এক বিচারক দ্বারা পরিচালিত স্বপ্নযাত্রা-৯৯ এর মাধ্যমে করোনার কারণে অসহায় হয়ে পড়া ২৩টি পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এখানেও ঘূর্ণিঝড়ে বিপর্যস্তদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জে দারুল আরকাম ইনস্টিটিউটের মাধ্যমে ১০০টি পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধ এবং বিশেষ সুবিধা বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেয়াজ, রসুন, তেল, সাবান, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়।

ঈদ উপহার বন্টন কার্যক্রমের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দীন বলেন, সদিচ্ছা ও প্রচেষ্টা থাকা সত্ত্বেও দেশের লাখ লাখ দরিদ্র মানুষেকে লকডাউনের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। দেশের দরিদ্র মানুষের দুরাবস্থার কথা চিন্তা করে আমরা দশম ব্যাচের বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা করে একটি ফান্ড গঠন করি। আমাদের সহকর্মীদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।

করোনায় আরো ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৩২

0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন।

আজ রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় হাজার ৯০১ জন।

জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ১৮৪টি। পূর্বের নমুনাসহ এই সময়ে দেশের ৪৭টি ল্যাবে মোট পরীক্ষা করা হয়েছে আট হাজার ৯০৮টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৫৩২ জনকে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ৬১০ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

আইসোলেশন প্রসঙ্গে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরো ২৫৩ জনকে। একইসময় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১৬৩ জন।

বুলেটিনে জানানো হয়, ঢাকাসহ সারা দেশে মোট আইসোলেশন সংখ্যা ১৩ হাজার ২৮৪টি। এ ছাড়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০০টি ও ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো ২০০টি আইসোলেশন শয্যা প্রস্তুতির কাজ চলছে। বর্তমানে ঢাকা মহানগরীতে সাত হাজার ২৫০টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪টিতে।

কোয়ারেন্টিন প্রসঙ্গেও তথ্য দেওয়া হয় বুলেটিনে। বলা হয়, গত ২৪ ঘণ্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন তিন হাজার ৬৩ জন। একইসময় কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৮৭ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মোট দুই লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। আর এ পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ আট হাজার ৩৪৬ জন। ছাড়ের পর বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ১৫৩ জন।

সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রয়েছে ৬২৬টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে ৩১ হাজার ৮৪০ জনকে সেবা প্রদান যায় বলে জানানো হয় বুলেটিনে।

বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়ন এবং আইইডিসিআর’র হটলাইনে কল এসেছে এক লাখ ৯৮ হাজার ৪০৭টি। এসব কলে সবাইকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত হটলাইনে ৭৪ লাখ ৮৩ হাজার ৪০২ জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো ১৪ জন। এ নিয়ে এখন মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ১৫৮ জনে। এ ছাড়া ২৪ ঘণ্টায় স্বেচ্ছাসেবক চিকিৎসকের সংখ্যা বেড়েছে দুইজন। এ নিয়ে বর্তমানে স্বেচ্ছাসেবক হিসেবে হটলাইনে চার হাজার ২১৭ জন চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানানো হয় বুলেটিনে।

ঈদগাহে না গিয়ে মসজিদে ঈদের নামাজ পড়ুন : ধর্মপ্রতিমন্ত্রী

0

ঈদ-উল-ফিতরের নামাজ ঈদগাহে না পড়ে মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে দেশটা কিন্তু মরণব্যাধী ঝুঁকির মধ্যে আবদ্ধ। সারা বিশ্বের মতো আমাদের দেশটাও কিন্তু সংক্রমণের দিক দিয়ে অতিমাত্রায় সংক্রমিত হয়ে যাচ্ছে। তাই মসজিদে নামাজ পড়ুন।

আজ রবিবার এক ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের নামাজ পড়ার জন্য কোনো খোলা ময়দান বা ঈদগাহে নামাজ না পড়ার জন্য আমরা সমস্ত আলেম-ওলামাদের মতামত নিয়ে দেশবাসীকে আবেদন জানিয়েছি যে, ঈদের নামাজ যার যার নিকটস্থ মসজিদে আদায় করার জন্য। কিছু শর্তসাপেক্ষে মুসল্লিদের আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে।

প্রতিকূল আবহাওয়ার কারণে কখনোই খোলা মাঠে ঈদের জামাত হয় না উল্লেখ করে তিনি বলেন, কোনো যুক্তিসঙ্গত ওজর থাকলে শরিয়তেই বিধান আছে যে কোনো খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যেকোনো জায়গাতেই পড়া যেতে পারে বলেও জানান তিনি।