Home Blog Page 2933

চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদ

0

আজ শনিবার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সেই সভা থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।

পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের মহা আনন্দের দিন। প্রতিবেশীদের নিয়ে খাওয়াদাওয়া, আড্ডা দেওয়া; নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে একত্র হওয়া; নতুন জামাকাপড় পরার দিন। ধনী-গরিব সবার মাঝেই আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই। খুশির জোয়ারও নেই। করোনাভাইরাস মহামারির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও থমকে গেছে স্বাভাবিক জীবনযাপন।

করোনায় আক্রান্ত হয়ে গত দুই মাসে অনেকেই চিরতরে বিদায় নিয়েছেন। মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, বন্ধু, প্রতিবেশীসহ প্রিয়জন হারানোর ব্যথা এখনো মুছে যায়নি। যাদের স্বজন হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছে তাদের জন্য নিশ্চয় এবারের ঈদ খুশি বয়ে আনতে পারেনি।

স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ মানুষই ঘরবন্দি। স্বজনদের কাছ থেকে দূরে। এমন পরিস্থিতিতে দেশে এই প্রথম পালিত হচ্ছে ঈদ। এবার ভিন্ন আবহে ঈদ উদযাপন করবে মুসলমানরা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদগাহর পরিবর্তে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায়। এরপর আরো চারটি জামাত হবে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায়।

বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হবে। এবার ঈদ উপলক্ষে সংবাদপত্র বন্ধ থাকবে পাঁচ দিন।

১৩ দফা শর্ত মেনে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। এসব শর্তে বলা হয়েছে- নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

দুই বিচারকসহ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত

0

দেশের অধস্তন আদালতের দুই বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ছাড়া আদালতের কমপক্ষে চারজন কর্মচারিও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। আজ শনিবার সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয় থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্ত দুই বিচারক হলেন নেত্রকোনার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির ও মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান। গতকাল শুক্রবার (২২ মে) তাঁদের করোনা পরীক্ষার রিপোর্টে কভিড-১৯ পজেটিভ আসে।

শুক্রবার মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. মো আবুল কালাম আজাদ জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের করোনা উপসর্গ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার মহাখালী আইইডিসিআর জানায় তাঁর করোনা পজিটিভ।

আজ শনিবার নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এই দুইজন ছাড়াও মুন্সিগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ও একজন অফিস সহকারীও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। ময়মনসিংহের জজ আদালতের একজন সহকারী সেরেস্তাদার ও নারায়ণগঞ্জের আদালতের একজন জারিকারক আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে ময়মনসিংহের সহকারী সেরেস্তাদার সুস্থ হয়ে ঢাকাস্থ কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ত্যাগ করেছেন।

করোনাকালে নিম্ন আদালতের বিচারক ও কর্মচারিদের অবস্থা পর্যবেক্ষণ ও তাদেও সেবার জন্য আইন মন্ত্রণালয়ে একটি মনিটারিং সেল রয়েছে। ওই সেলের প্রধান সমন্বয়কারী আইন মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন) শেখ গোলাম মাহবুব। তিনি দুই বিচারকের করোনায় আক্রান্তের খবরের সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, ‘দুই বিচাপক ও আদালতের যে সকল কর্মচারি করোনা আক্রান্ত তাদেও সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন আইন মন্ত্রী মহোদয় (অ্যাডভোকেট আনিসুল হক) ও আইন সচিব মহোদয় (মো. গোলাম সারওয়ার)। তাঁদের প্রত্যেকের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।’

শেখ গোলাম মাহবুব এও জানান, দুই বিচারক তাঁদের বাসায় আইসোলেশনে আছেন।

এর আগে সুপ্রিম কোর্টেও বিচারপতি শশাঙ্ক শেখর সরকার করোনা আক্রান্ত হন। তিনি সমি¥িলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

বেঁচে যাওয়া যাত্রীর মুখে পাকিস্তানের বিমান দুর্ঘটনার লোমহর্ষক বর্ণনা!

0

৯৯ জন আরোহী নিয়ে পাকিস্তানের করাচিতে গতকাল (শুক্রবার) বিধ্বস্ত হয় একটি যাত্রীবাহী বিমান। এই ঘটনায় এখন পর্যন্ত ৯৭ জনই মারা গেছেন। তবে এমন বড় দুর্ঘটনার পরেও অলৌকিকভাবে ভাগ্যের জোরে বেঁচে গেছেন ওই বিমানে থাকা দু’জন। তাদের একজনই শুনিয়েছেন বিমান দুর্ঘটনার সময়কার লোমহর্ষক বর্ণনা।

ইঞ্জিনিয়ার মুহাম্মেদ জুবায়ের নামের বেঁচে যাওয়া ওই যাত্রী জানান, আমরা কেউই জানতাম না যে বিমানটি বিধ্বস্ত হবে। তারা খুব ভালোভাবেই বিমানটি পরিচালনা করছিলেন।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট পর বের হয়ে আসেন মুহাম্মেদ জুবায়ের। তিনি বলেন, আমি সব দিক থেকে শুধু চিৎকার শুনেছি। আমি যা দেখেছি তা হলো শুধু আগুন। আমি কোন মানুষকে দেখতে পাইনি।

জুবায়ের বলেন, চারপাশে আমি যা দেখতে পাচ্ছিলাম তা ছিল ধোঁয়া ও আগুন। আমি সব দিক থেকে শিশু এবং প্রাপ্তবয়স্কদের চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমি যা দেখতে পাচ্ছিলাম সবই ছিল আগুন। আমি কোনো লোককে দেখতে পাইনি- কেবল তাদের চিৎকার শুনেছি।’

বিমান বিধ্বস্ত হওয়ার পর পরই জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানান মুহাম্মেদ জুবায়ের। বলেন, জ্ঞান ফেরার পর আমি একটু আলো দেখতে পাই। এরপর আমি আমার সিট বেল্ট খুলে ওই আলোর দিকে যাই। আমি প্রায় ১০ ফিট নিচে লাফ দেই বাঁচার জন্য।

জানা গেছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইটটিতে যাত্রীরা ঈদের ছুটিতে লাহোর থেকে করাচি যাচ্ছিলেন। উড়োজাহাজটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের চেষ্টাকালে পাকিস্তান স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

এদিকে এই বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে পাকিস্তানের একজন সিভিল এভিয়েশন কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানের আন্ডারক্যারেজ ঠিক সময়মতো না নামানোর কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

সূত্র- গার্ডিয়ান।

করোনা প্রাদুর্ভাবের পর ১০ সাংবাদিক গ্রেপ্তার মিসরে

0

মিসরে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হ্ওয়ার পর কমপক্ষে দশজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

মিসরের একটি স্থানীয় মানবাধিকার গ্রুপ এ কথা জানিয়েছে।

আরব নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস ইনফরমেশন নামের মানবাধিকার গ্রুপ মিসরীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এ অভিযোগ করেছে।

গ্রুপটির অভিযোগ, করোনা মহামারি ইস্যুতে সৃষ্ট মতবিরোধের (ভিন্ন মত) রূখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

মানবাধিকার গ্রুপটি জানায়, মিসরীয় কারাগারে স্বাস্থ্য ব্যস্থার অবনতি ঘটেছে।বন্দীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেনা, বিশেষত যারা দীর্ঘ মেয়াদে রোগে ভুগছেন।

এ বিষয়ে মিসরীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাডি হাবশের প্রসঙ্গ উল্লেখ করেছে মানবাধিকার গ্রুপটি।

তিনি দুই বছর ধরে বিনা বিচারে কারাগারে আটক ছিলেন। চলতি মাসে তিনি হঠাৎ মারা যান।

মানবাধিকার গ্রুপটির অভিযোগ, ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময় সাংবাদিকদের কারাগারে পাঠিয়েছে সরকার। শুধু তাই নয়, কারাবন্দিদের পরিবারকে কারা পরিদর্শন বন্ধ করেছে।বন্দিদের এবং তাদের আত্মীয়দের মধ্যে কোনও ধরনের যোগাযোগ করতে দেয়া হচ্ছে না।

গত রবিবার মাদা মাসর ওয়েবসাইটের এডিটর-ইন-চিফ লীনা আটাল্লাহকে গ্রেপ্তার করে মিসরীয় নিরাপত্তা বাহিনী। একটি সাক্ষাত্কার গ্রহণ করতে গিয়ে তিনি আটক হন।

পরে জরিমানা গ্রহণ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এই সপ্তাহে সামেম হানিন নামে এক সাংবাদিক এবং ফটোগ্রাফারকে গ্রেপ্তার করা হয়েছে।

‘একটি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সহায়তা করা’র অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

হানিন একজন ধর্মনিরপেক্ষ খ্রিস্টান। তিনি কৌতুক অভিনেতা থোলথী আদওয়া আল মাসরাহকে নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরী করেছিলেন।তিনি এটি আল-জাজিরার কাছে বিক্রি করেছিলেন।

সন্ত্রাসবাদের অভিযোগের তদন্ত করতে তাকে ১৫ দিনের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

মানবাধিকার গ্রুপটি এ কথা জানিয়েছে।

এদিকে, এসব বিষয়ে মিসরীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : ইয়ানি সাফাক

নতুন করোনা রোগী ছাড়া প্রথম দিন পার করল চীন

0

চীনে নতুনভাবে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে আজ শনিবার জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে আজই প্রথম এরকম দিন পার করছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। তারপর এই ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে অন্তত ৫৩ লাখ ১৮ হাজার ৫০ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তিন লাখ ৪০ হাজার দু’শ ৩০ জন।

তার মধ্যে চীনে করোনা আক্রান্ত হয়েছে ৮২ হাজার নয়শ ৭১ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন। বর্তমানে সে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা মাত্র ৭৯ জন।

সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

করোনায় মৃত্যু কমাতে দু’টি ওষুধকে কৃতিত্ব দিয়েছে কিউবা

0

কিউবাতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক হাজার নয়শ ১৬ জন এবং মারা গেছে ৮১ জন। আক্রান্তদের মধ্যে এক হাজার ছয়শ ৩১ জনই সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

কমিউনিস্ট পরিচালিত কিউবা জানিয়েছে, নিজেদের তৈরি দুটি ওষুধ ব্যবহার করে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের প্রাণহানি ঠেকানো গেছে।

সে দেশের স্বাস্থ্য বিভাগ বলছে, সে দেশে বর্তমানে মাত্র ২০০ করোনা রোগী রয়েছে। তারা বড় ধরনের আক্রান্তের হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছে।

সরকারের বিশ্বাস, দেশের তৈরি ওষুধে করোনা মহামারি ঠেকানো যাবে। করোনা রোগীদের দেওয়া দুটি ওষুধ হলো- আইটোলিজুমাব ও পেপটাইড।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল বলেন, গুরুতর অবস্থায় থাকা অন্তত ৮০ শতাংশ রোগীর প্রাণ নিয়ে সংশয় ছিলো। কিন্তু ওই দুই ওষুধ ব্যবহারের ফলে তাদের জীবন বাঁচানো গেছে।

করোনা রোগীদের চিকিৎসায় ওই দুই ওষুধ আরো বিশদভাবে পরীক্ষার কথা বলছেন বিজ্ঞানিরা।

সূত্র : রয়টার্স

করোনায় বাংলাদেশসহ ১০ দেশ ভ্রমণে জাপানের কড়াকড়ি

0

আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ ১১ টি দেশের জন্য ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা তিন স্তরে উন্নীত করেছে জাপান। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি চলাকালীন সময়ে এই অঞ্চলে ভ্রমণ না করতে অনুরোধ করা হয়েছে।

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এ কথা জানান।

মোতেগি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিদেশী ভ্রমণকারীদের প্রবেশ নিষেধাজ্ঞার অধীনে দেশগুলি এবং অঞ্চলগুলির তালিকায় শীঘ্রই এ দেশগুলি যুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের আলোচনার পরে এ সিদ্ধান্ত নেয়া হবে।

অন্যান্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, এল সালভাদর, ঘানা, গিনি, কিরগিজস্তান, পাকিস্তান এবং তাজিকিস্তান।

কভিড ১৯-এর সংক্রমণ কমাতে সীমান্ত নিয়ন্ত্রণের কারণে জাপানে এবং জাপান থেকে অন্য দেশে ভ্রমণ হ্রাস পেয়েছে।

আগের বছরের তুলনায় এপ্রিল মাসে করোনাভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগে বিদেশীদের সংখ্যা ৯৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বহির্গামী জাপানের নাগরিকদের মধ্যে এই হার ৯৯ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

জাপানে যুক্তরাষ্ট্র, চীন এবং সমস্ত ইউরোপের ১০০টি দেশ ও অঞ্চল ইতিমধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়।

সূত্র : দ্য মাইনিচি

লিবিয়ায় রাশিয়া সমর্থিত বাহিনীর বিমানঘাঁটিতে রহস্যময় মিগ-২৯!

0

স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে লিবিয়ার একটি বিমানঘাঁটিতে মিগ-২৯ ফালক্রুম ফাইটার জেট। এ বিমানঘাঁটি রাশিয়ার মিত্র খলিফা হাফতারের বাহিনীর দখলে। এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে, ৬টি মিগ-২৯ এবং একজোড়া সু-২৪ ফেন্সার যুদ্ধজেট সাম্প্রতিক হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মিতে (এলএনএ) যুক্ত হয়েছে।

যদি স্যাটেলাইটের এ ছবি সত্য হয় তবে লিবিয়ার যুদ্ধ আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হবে। এ যুদ্ধ বিমান সেই মুহুর্তে এসেছে যখন হাফতার বাহিনী ও তুরস্কের মধ্যে হুমকি পাল্টা হুমকি চলছে। তুরস্ক লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারকে (জিএনএ) সমর্থন করে। তুরস্কের সমর্থনে দীর্ঘ যুদ্ধের পরে গত সপ্তাহে ত্রিপোলির দক্ষিণ-পশ্চিমে একটি কৌশলগত বিমানঘাঁটি উদ্ধার করেছে জিএনএ বাহিনী।

বিদ্রোহী খলিফা হাফতারের দখল থেকে এই ঘাঁটি উদ্ধারের ঘটনা গত প্রায় এক বছরের মধ্যে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রযাত্রার একটি।রাজধানী থেকে ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ওয়াতিয়া বিমানঘাঁটি পূর্ব-ভিত্তিক কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনীর পক্ষে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যিনি এপ্রিল ২০১৯ সালে ত্রিপোলি দখল করতে আক্রমণ চালিয়েছিলেন।

গত ২১ মে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিসি টিমের অন্যতম অস্ত্র তদন্ত কর্মকর্তা ব্রিয়ান কাস্টনার টুইটারে একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেন। যেটি খলিফা হাফতারের নিয়ন্ত্রণে থাকা আল জুফরাহ বিমানঘাঁটি থেকে দুইদিন আগে নেয়া হয়েছিল। লিবিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত এ ঘাঁটির প্রধান টেক্সিওয়েতে মিগ-২৯ ফালক্রুম ফাইটার জেট দেখা যায়। ওয়ার জুন চেষ্টা করছে এখানে আর কয়টি ফাইটার জেট আছে তার তথ্য সংগ্রহের জন্য।

ইতিপূর্বে জিএনএ’র স্বরাষ্ট্রমন্ত্রী ফাতহি বাসাঘা বলেছেন, ‘ছয়টি মিগ-২৯ এবং দুটি সু-২৪ জেট বিমান লিবিয়ার পূর্বাঞ্চলের কোথাও নেমেছে। এগুলো সিরিয়ায় অবস্থিত রাশিয়ার খেমিমিম বিমান ঘাঁটি থেকে লিবিয়ার আকাশ দিয়ে পূর্বাঞ্চলে গেছে।’

প্রায় পাঁচ বছর ধরে লিবিয়ায় দুটি সরকার কার্যক্রম পরিচালনা করছে। এদের মধ্যে একটি সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও অন্যান্য দেশ। আরেকটি ফিল্ড মার্শাল হাফতারের নেতৃত্বাধীন। ত্রিপোলির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে জাতিসংঘ। তুরস্ক, ইতালি ও যুক্তরাজ্য এ সরকারকে সমর্থন দিচ্ছে। আর হাফতার বাহিনীর সমর্থনে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ফ্রান্স, মিসর ও সৌদি আরব। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে।

সূত্র: আল আরাবিয়া

কেন্দ্রীয় ঔষধাগারের নতুন পরিচালক মোরশেদ জামান

0

সম্প্রতি করোনাভাইরাসে চিকিৎসকদের সরবরাহকৃত মাস্ক-পিপিই নিয়ে আলোচনা-সমালোচনায় আসা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমিএসডি) পরিচালককে পরিবর্তন করেছে সরকার।

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে শুক্রবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত জারি করা আদেশে অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামানকে পরিচালক নিয়োগ দেওয়া হয়। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

পুলিশকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদকে সামনে রেখে যারা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছে নানা কৌশলে তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্রাজেডি বয়ে নিয়ে না আসে।

আজ শনিবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক বাস্তবতায় সময়ের চাহিদার সাথে সঙ্গতি রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপ প্রশংসার দাবিদার। তাই দুর্যোগের অমানিশায় শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছে, সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবিলা করতে হবে।

জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসাম্যমূলক পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি।