Home Blog Page 2935

থাইল্যান্ডে আরো একমাসের জন্য বাড়ল জরুরি অবস্থা

0

করোনাভাইরাস মহামারির কারণে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে থাইল্যান্ডে। দেশটির উপ-প্রধানমন্ত্রী সোমকিড জাতুশ্রিপিতক জানিয়েছেন, থাই সরকার নির্বাহী আদেশে কভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থার মেয়াদ আরো একমাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, কভিড -১৯ সংক্রমণ রোধে জাতীয় সুরক্ষা কাউন্সিলের (এনএসসি) সেক্রেটারি-জেনারেল জরুরি অবস্থার মেয়াদ জুন পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। মন্ত্রিসভা আপাতত তাতে সায় দিয়েছে। তবে মে-র শেষে আবারো অবস্থা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

এদিকে দেশটির সংস্কৃতিমন্ত্রী ইথিফোল কুনপ্লোম বলেছেন, প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চার সঙ্গে সকল সংস্থার বৈঠক হয়েছে। সেখানে জরুরি অবস্থা বাড়ানোর প্রভাব নিয়ে আলোচনা হয়। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে তবে কোন সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, থাইল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৫৬ জন। সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ৯১০ জন।

সূত্র- ব্যানারমা।

কানাডা, মালদ্বীপ ও ভারত থেকে ফিরেছেন ৭৩১ বাংলাদেশি

0

কানাডা, মালদ্বীপ ও ভারত থেকে দেশে ফিরেছেন ৭৩১ জন বাংলাদেশি। তারা করোনাভাইরাসের প্রকোপে লকডাউনের কারণে এসব দেশগুলোতে আটকা পড়েছিলেন। শুক্রবার চারটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। তাদের করোনামুক্ত সনদ থাকায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে বিমান বন্দরের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

বিমান বন্দর সূত্র জানায়, কানাডায় আটকা পড়া ১৯৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কানাডা ফেরত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই দেশটির বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী ছিল। বাঁকিদের মধ্যে কানাডায় ব্যবসা ও ভ্রমণে যাওয়া বাংলাদেশি নাগরিক ছিল। গত বুধবার কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান ও টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদ বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।

অন্যদিকে মালদ্বীভিয়ান এয়ারলাইনসের পৃথক দুটি বিশেষ ফ্লাইটে ৩৫২ জন প্রবাসী বাংলাদেশে ফিরেছেন। শুক্রবার রাত একটি সন্ধা ৭টা এবং অপরটি রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

এছাড়া কোলকাতা থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ৭৪ জন এবং চেন্নাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসে ১১০ জন দেশে ফিরেছে।

২০ মিনিটে মিলছে করোনা রিপোর্ট

0

নতুন পদ্ধতিতে করোনাভাইরাস টেস্ট শুরু করেছে যুক্তরাজ্যে। মাত্র ২০ মিনিটের মধ্যেই মিলবে এই করোনা টেস্টের রিপোর্ট।

বৃহস্পতিবার প্রাত্যাহিক করোনা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তিনি বলেন, এ পরীক্ষার জন্য নমুনা ল্যাবে পাঠানোর প্রয়োজন হবে না। সুতরাং আপনি স্পটে বসেই মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল পেয়ে যাবেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বল্প সময়ে করোনা টেস্টের এ প্রক্রিয়া প্রাথমিক ট্রায়ালে কার্যকর প্রমাণিত হয়েছে। এবার বৃহদাকারে ব্যবহারে এর ফলাফল কেমন আসে তা জানার চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ সরকার।

হ্যানকক বলেন, যদি এতে কাজ হয়, তবে যত দ্রুত সম্ভব আমরা গণহারে এই টেস্ট শুরু করবো।

২০ মিনিটে করোনা টেস্টের এই ট্রায়াল পরিচালনা করছে ব্রিটিশ কোম্পানি অপটিজেন।

স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর ব্যাপারে ঐক্যমত

0

করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট চালুর ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল এভিয়েশন খাতের নেতারা।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অন্তর্ভুক্ত ‘কোলাবেরেটিভ অ্যারেজমেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব পাবলিক হেলথ ইভেন্ট ইন সিভিল এভিয়েশন (সিএপিএস সিএ)’-এর ব্যাংকক এশিয়া প্রশান্ত মহাসাগরী আঞ্চলিক অফিসের আয়োজনে এক ভিডিও কসফারেন্সে অংশগ্রহণকারীরা এ ঐক্যমত পোষণ করেন।

বর্তমানে বিশ্বে উদ্ভূত মহামারি করোনাভাইরাসের কবল হতে বিশ্ব কীভাবে উত্তরণ ঘটাতে পারে এবং করোনা পরবর্তী অবস্থা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়েও আলোচনা হয়।

ভিডিও কনফারেন্সে আইকাও-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক অরুণ মিশ্র সূচনা বক্তব্য রাখেন। এরপর সিএপিএসসিএ-এর বর্তমান চেয়ারপারসন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান উদ্বোধনী বক্তব্য দেন।

শুরুতে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মফিদুর রহমান অংশগ্রহণকারী ২৩টি সদস্য রাষ্ট্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইকাও এবং সিএপিএসসিএ’র সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

করোনা মহামারি পরিস্থিতি হতে উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং দিক নির্দেশনার কথা উল্লেখ করে সাম্প্রতিক সময়ে গৃহীত সব ধরনের পদক্ষেপ তুলে ধরেন তিনি। একই সঙ্গে সিএপিএসসিএ এর সব সদস্য দেশকে সম্মিলিতভাবে করোনার এ দুর্যোগময় পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য সর্বাত্মক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়ও করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইকাও দিক নির্দেশনা মোতাবেক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা বিশ্বে এভিয়েশন কমিউনিটিকে রক্ষাকল্পে এই রোগের বিভিন্ন প্রতিকারমূলক দিক নির্দেশনা দেন। এছাড়া, সভায় চীন, জাপান, সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া করোনা মোকাবিলায় তাদের নিজ নিজ দেশের এভিয়েশন সেক্টরের গৃহীত পদক্ষেপ এবং বিশেষ করে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে তাদের গৃহীত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সভায় বাংলাদেশ থেকে সিএপিএসসিএ এর কো-চেয়ারপারসন এবং সিএএবি’র এভিয়েশন পাবলিক হেলথ ইন্সপেক্টর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুর রব মিয়া, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (নিরাপত্তা) মো. শহীদুজ্জামান ফারুকী, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর, পরিচালক (ফ্লাইট স্ট্যান্ডার্ড, রেগুলেশন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান, বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ যুক্ত ছিলেন।

ভিডিও কনফারেন্সে আইাকাওয়ের এভিয়েশন মেডিসিন সেকশনের প্রধান এবং সিএপিএসসিএ‘র গ্লোবাল প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আনসা জর্ডান কানাডায় আইকাও সদর দপ্তর থেকে যুক্ত হন। এসময় তিনি এভিয়েশন সেবা প্রদানকারী সকলের স্বাস্থ্য সুরক্ষা করেও কিভাবে যাত্রীদের স্বাস্থ্যসম্মত সেবা প্রদান করা যায় সে ব্যাপারে আলোচনা করেন।

পাটুরিয়ায় বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ, চেকপোস্টে নেই কড়াকড়ি

0

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে।

ব্যক্তিগত যানবাহন চলাচলের মৌখিক অনুমতি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল পুনরায় চালু হওয়ায় মানুষ এখন গ্রামে ছুটছেন।

প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলযোগে যাত্রীরা ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে আসছেন । তবে বন্ধ রয়েছে বাস চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। রাত থেকে সকাল ৯টা পর্যন্ত ছয় শতাধিক পণ্য বোঝাই ট্রাক পারাপার করা হয়েছে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস এবং অন্য যাত্রীদেরও অনায়াসে পার করা হচ্ছে। বর্তমানে ১৬টি ফেরি প্রস্তুত আছে। যাত্রীদের মাঝে যেন সামাজিক দূরত্ব বজায় থাকে সেজন্য প্রতিটি ফেরিতে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ জন যাত্রীকে উঠতে বলা হচ্ছে।

পাটুরিয়া ঘাটে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, গত দুদিন ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় ৬ কিলোমিটার জুড়ে পচনশীল ও জরুরি পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। নির্দেশনা অনুযায়ী, পাটুরিয়া ঘাটে আটকে থাকা ওইসব গাড়ি পার করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পার করা হচ্ছে।

তবে মহাসড়কগুলোতে থাকা চেকপোস্টে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতন করা হচ্ছে।

উন্মুক্ত স্থানে হচ্ছে না ঈদের জামাত!

0

জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে এবার রমজানের শেষ জুমা অনুষ্ঠিত হলো। তাই মুসল্লিরা শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন জামায়াতে। নামাজ শেষে মোনাজাতে মহামারি থেকে রক্ষায় দেশ-জাতি ও সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করা হয়।
এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে হচ্ছে না ঈদের জামাত। তবে মুসল্লিরা মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিতে পারবেন ঈদের নামাজে।
শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদ প্রবেশে প্রত্যেকটি স্থানে জীবাণুনাশক চেম্বার পার হতে হয় তাদের।
নামাজ শুরুর আগেই পূর্ণ হয়ে যায় মসজিদ। জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে দোয়া করেন। সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান মহামারি থেকে রক্ষায়।
এদিকে ঈদুল ফিতরের জামাতের জন্য মসজিদগুলোকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামী চিন্তাবিদরা বলছেন, ধর্মগ্রন্থে খোলা ময়দানে ঈদ জামাত অনুষ্ঠানের কথা থাকলেও সংকটের এ সময়ে মসজিদে আদায় করা শরিয়ত সম্মত।
করোনাভাইরাসের এ মহামারি থেকে রক্ষায় ঈদের নামাজ শেষে মহান আল্লাহর দরবারে সবাইকে দোয়া করার আহ্বান জানান আলেম সমাজ।

রোহিঙ্গা বিষয়ে দাতা সংস্থাগুলোর বিরোধিতায় পররাষ্ট্রমন্ত্রীর ক্ষোভ

0

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে দাতা সংস্থাগুলোর বিরোধিতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শুক্রবার পরারাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, তাদের বিরোধিতা করার একটি কারণ হলো ভাসানচরে কোনো বিলাসবহুল হোটেল সুবিধা নেই।
দাতা সংস্থাগুলোর কর্মকর্তাদের ইঙ্গিত করে তিনি বলেন, কুতুপালংয়ে থাকলে মাত্র ১৫ কিলোমিটার দূরে কক্সবাজারের নামিদামি হোটলে তারা থাকতে পারেন। দায়িত্ব পালন শেষে সেখান থেকে বিকাল ৩টায় কক্সবাজারে চলে এসে বাকি সময় তারা আড্ডা এবং ঘুমিয়ে কাটাতে পারেন।
শুক্রবার (২২ মে) রাজধানীতে নিজের বাসবভনে থেকে মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আমরা ভাসানচরে নিলে রাখাইনে তারা যে ধরনের কাজ করত সে ধরনের কাজ করতে পারবে। সেখানে তারা মাছ ধরা, কৃষিকাজ করা এবং গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি লালন পালনের মতো অর্থনৈতিক কাজ করতে পারবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাসানচরে প্রচুর খোলামেলা ও সুন্দর জায়গা রয়েছে। সেখানে অর্থনৈতিক বিভিন্ন কাজ করার সুযোগ আছে।’
কিন্তু কেন যে দাতা সংস্থাগুলো এ নিয়ে অসন্তুষ্ট তা বুঝতে পারছেন না জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটা সমস্যা আছে, তা হলো যাওয়া-আসায় সমস্যা। সেখানে যেতে এখন সমুদ্রপথে ঘণ্টাখানেক সময় লাগবে। আমরা বোট সার্ভিস চালু করব। তাদের তো কোনো আর্থিক সমস্যা নেই। চাইলে তারাও তো এ সার্ভিস চালু করতে পারেন। তারা এ সার্ভিস চালু করছেন না কেন?’
মন্ত্রী আরও বলেন, ‘রোহিঙ্গারা এখন যেখানে আছে তা নিয়ে আমাদের সবসময়ই চিন্তায় থাকতে হয়। সেখানে অতিবৃষ্টি হলে পাহাড় ধসের সম্ভাবনা থাকে। এতে রোহিঙ্গাদের মারা পড়ার ঝুঁকিও রয়েছে। কোনো রোহিঙ্গা মারা গেলেও দোষ আমাদের ওপর আসবে।’
তিনি বলেন, ‘আন্দামান ও ভারত মহাসাগরে কোনো সমস্যা হলেই মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের দিতে তাকিয়ে থাকে। ভাবখানা এমন যে আমরা যেহেতু আগের ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি তাই তাদেরও যেন ঠাঁই দেই।’
ড. মোমেন বলেন, ‘আমরা বলে দিয়েছি যে আর পারব না। আমাদের আর কোনো জায়গা নেই। অন্য দেশগুলোরও দায়িত্ব আছে। রোহিঙ্গা শুধু আমাদের একারই সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা। সমুদ্র তীরবর্তী অন্য দেশগুলো তাদের নিতে পারে। কিংবা যারা আমাদের আদেশ-উপদেশ দেন তারাও নিতে পারেন। তাদের জায়গার কোনো অভাব নেই।’
তিনি বলেন, ‘আমাদের দেশের মাথাপিছু বার্ষিক আয় হলো ২,০০০ ডলার এবং প্রতি বর্গমাইলে ১,২০০ লোক বসবাস করে। যেখানে ইউরোপীয় ইউনিয়নের বার্ষিক আয় হলো ৫৬ হাজার ডলার এবং সেখানে প্রতি বর্গমাইলে বাস করে মাত্র ১৫ জন। তারা তাদের (রোহিঙ্গা) নিচ্ছেন না কেন? রোহিঙ্গাদের ভালো জীবন দিতে চাইলে আপনারা তাদের নিয়ে যান। রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।’
ভাসানচরের বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘তাদের আরেকটা অভিযোগ, খাবার-দাবার দিতে গেলে জাহাজে করে নিতে হবে। এতে তাদের খরচ বেশি হবে। তবে, আমি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফও) প্রধানের সাথে কথা বলেছি, তিনি বলেছেন খরচটা তত বেশি না।’

ঈদ উদযাপনে মানতে হবে ডিএমপি’র ১৪ নির্দেশনা

0

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটের কারণে আসন্ন ঈদ উদযাপন সীমিত করতে বিভিন্ন নির্দেশনার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এবার খোলা স্থানের পরিবর্তে কাছের মসজিদে অনুষ্ঠিত ঈদ জামাতে শারীরিক দূরত্ব নিশ্চিত করতে বলা হয়েছে।
একইসঙ্গে, বর্তমান করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত না করার পাশাপাশি বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি না করে নিজ ঘরে ঈদ উদযাপন করতে বলা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৪টি নির্দেশনায় এসব কথা জানানো হয়।
ডিএমপি জানায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে এবার ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। জীবনের ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামায়াতের ব্যবস্থা করা যেতে পারে।
ঈদ উপলক্ষে ডিএমপির নির্দেশনাগুলো হলো-
১. ঈদের নামাজের জামাতের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।
২. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। ধর্মপ্রাণ মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।
৩. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে প্রবেশদ্বারে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৪. মসজিদের ওজুখানা ব্যবহার না করে প্রত্যেককে নিজ নিজ বাসস্থান থেকে ওজু করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।
৫. ঈদের নামাজের জামায়াতে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।
৬. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে।
৭. এক কাতার অন্তর অন্তর কাতারবদ্ধ হতে হবে।
৮. করোনা ভাইরাস সংক্রমণ রোধে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকুন।
৯. মসজিদে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পৃথক পৃথক ব্যবস্থা রাখার জন্য মসজিদ কমিটিকে অনুরোধ করা হলো।
১০. করোনা পরিস্থিতিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত করা থেকে বিরত থাকুন।
১১. ঈদের দিন ও পরবর্তী সময়ে বিনোদন কেন্দ্রে যাতায়াত না করে নিজ ঘরে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করুন।
১২. ঈদ উদযাপনের লক্ষ্যে যারা ঢাকার বাইরে যাবেন তারা তাদের বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন এবং বাসাবাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন।
১৩. মালিক পক্ষ স্ব স্ব মার্কেট/শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন এবং আপনার এলাকার থানা/ফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।
১৪. খালি বাসায় মূল্যবান সামগ্রী না রেখে ঢাকায় অবস্থান করছেন এমন আত্মীয়-স্বজনদের বাসায় তা রেখে যান।

করোনা নিয়ে গুজব সৃষ্টিকারীকে আইনের আওতায় আনা হবে : র‌্যাব ডিজি

0

করোনা পরিস্থিতি নিয়ে গুজব সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি আরো বলেন, কেউ ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো তথ্য যাচাই না করে অহেতুক শেয়ার দিয়ে নিজেকে বিপদে ফেলবেন না।

আজ শুক্রবার সকালে আসন্ন ঈদুল ফিতর ও করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন র‍্যাব মহাপরিচালক।

আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা মহামারির সময়ে বিভিন্ন অভিযানে ধর্ষক ও ৩১ জন হত্যাকারী, ৪৭ জন জঙ্গি, ২ হাজার ৫০১ জন অপরাধী, ১ হাজার ৪৮৫ জন মাদক ব্যবসায়ী ও ৮৯ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অস্ত্র তৈরির কারখানা ও ২ জন কারিগর, ১২৭টি অস্ত্র, ৩ হাজার ১শ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ঈদে গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যাওয়া যাবে। ব্যক্তিগত গাড়িতে সাধারণত পরিবারের মানুষজনই ভ্রমণ করে থাকে। তাই সরকার মানুষের সুবিধায় এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনা কেড়ে নিল সাবেক অতিরিক্ত সচিবের প্রাণ

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট-২-এ চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।

ঢামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া তৌফিকুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দেয়া হয়েছে।