Home Blog Page 2937

১ কোটি টাকার অর্থ সাহায্য পেয়েছেন ১ হাজার দুস্থ খেলোয়াড়

0

বাছাই করা ১ হাজার দুস্থ খেলোয়াড়কে ১ কোটি টাকা বিতরন করেছে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিবি সভাপতি। সেখানেই কথা বলেন ক্রিকেটের নিকট ভবিষ্যতের সম্ভাব্য চিত্র নিয়ে। জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা আপাতত নেই।

জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড় ও বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের হাতে টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই এক হাজার খেলোয়াড়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে ২৩টি ফেডারেশনের ৫০১ জনকে খেলোয়াড়কে দেওয়া হয়েছে ৫০ লাখ ১০ হাজার টাকা। বাকি টাকা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিসিবি সভাপতি নাজমুল হাসান টাইগার ক্রিকেটের নিকট ভবিষ্যত নিয়ে কথা বলেন।

দিন দুয়েক আগে শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে, জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ আয়োজন করতে চায় তারা। শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রনে থাকায় মাঠে ক্রিকেট ফেরানোর কথা ভাবছে লঙ্কানরা। তবে বিসিবি সভাপতি বলছেন টাইগারদের শ্রীলঙ্কা সফরে সম্ভাবনা আপাতত ক্ষীণ।

নাজমুল হাসান পাপন বলেন, “(শ্রীলঙ্কা) হোস্ট করতে চাইলে তো হবে না, আমাদের খেলোয়াড়দের আমরা পাঠাতে পারব কিনা, সেটা দেখতে হবে। আমরা অন্যদের একটু পর্যবেক্ষণ করব, আইসিসি-এসিসি কী করে, অন্য দেশগুলো কি করে, এসব দেখে আমরা সিদ্ধান্ত নেব। আমরাই প্রথম হব, এটা ভাবা ঠিক নয়।”

করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশে বন্ধ হয়ে আছে সব ধরনের ক্রিকেট। স্থগিত হয়ে গেছে টাইগারদের পাকিস্তান আর আয়ারল্যান্ড সফর। পিছিয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরও। বন্ধ হয়ে যাওয়া সিরিজগুলো আবার হবে কিনা সেটা নিয়েও আছে যথেষ্ট শঙ্কা। সবকিছু সময়ের হাতে ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ক্রিকেট মাঠে ফেরানো নিয়ে আলোচনা হয়নি। আলোচনা হবে কি নিয়ে? আমি তো তারিখ দিতে পারব না। বলতে পারব না যে জুনে খেলব বা জুলাইয়ে খেলব কিংবা অগাস্টে। কাজেই ওগুলো নিয়ে আলোচনাই হচ্ছে না। যেখানে বিশ্বকাপ পেছাবে কিনা, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে দ্বিপাক্ষিক নিয়ে আলোচনা অত্যন্ত কঠিন।

‘সহনীয়’ পর্যায়ে ঢাকার বাতাসের মান

0

বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। তবে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) আগেরদিনের তুলনায় বৃহস্পতিবার ২২ ধাপ এগিয়ে এসেছে জনবহুল এই শহর।
বুধবার সকালে একিউআই তালিকায় ৪১তম স্থানে অবস্থান করছিল ঢাকা। স্কোর ছিল ৫৬। কিন্তু বৃহস্পতিবার সকাল ৮টা ৪১ মিনিটে ৭৪ একিউআই স্কোর নিয়ে ১৯তম খারাপ অবস্থানে চলে এসেছে ঢাকা।
র‌্যাংকিংয়ে খারাপ অবস্থানের দিকে এগিয়ে এলেও এবং একিউআই স্কোর বাড়লেও ঢাকার বাতাসের মান এখনও ‘সহনীয়’ পর্যায়েই রয়েছে।
পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি এবং কুয়েতের কুয়েত সিটি যথাক্রমে ১৬৪, ১৬০ এবং ১৫৬ স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। তবে এ অবস্থায় শিশু, বয়স্ক ও যাদের শ্বাসকষ্ট আছে তাদের বাইরে বেশি সময় না থাকার পরামর্শ দেয়া হয়।
জনবহুল ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। মূলত নির্মাণ কাজের নিয়ন্ত্রণহীন ধুলা, যানবাহনের ধোঁয়া, ইটভাটা প্রভৃতি কারণে রাজধানীতে দূষণের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বর্ষা মৌসুমে দূষণ কিছুটা কমে।
বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে এ শহরের চারপাশে অবস্থিত ইটভাটাকে চিহ্নিত করা হয়েছে।

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ৩১ মে

0

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন।
বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে উল্লেখিত তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।
জানা গেছে, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন। এরপর মোবাইল মেসেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফলাফল তুলে ধরা হবে।
এ বছর এসএসসির ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
শিক্ষাবোর্ডগুলো এবার আরও সহজে ফল জানার ব্যবস্থা করেছে। এ জন্য গত সোমবার থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই প্রাক-নিবন্ধন করলে প্রথমদিকে ফল পাওয়া যাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও মোবাইল ফোনে খুদে বার্তায় ফল জানা যাবে।
SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আর এতে খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা।
ফল প্রকাশের সাথে সাথে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গণভবন থেকে ফল প্রকাশের পর এবার ভিডিও কনফারেন্সে শিক্ষামন্ত্রী ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরবেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড।
এবারও কেন্দ্রীয়ভাবে ঢাকা বোর্ড দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করবে।
উল্লেখ্য, এবার এসএসসি-সমমান পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে পিছিয়ে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

৮৬ হাজার পরিবারে ঈদ উপহার দেবে ডিএনসিসি

0

৮৬ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ঈদ উপহার পাঠাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির নিজস্ব তহবিল থেকে এই উপহার পাঠানো হবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২১ মে) ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত হয়।

৫৪ জন ওয়ার্ড কাউন্সিলর ও ১৮ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরের প্রত্যেকের মাধ্যমে ১ হাজার করে মোট ৭২ হাজার পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হবে। এছাড়া অন্যদের মাধ্যমে আরো ১৪ হাজার পরিবারের মাঝে ঈদ-উপহার বিতরণ করা হবে।

ঈদ-উপহারের প্রতিটি প্যাকেটে চিনি ১ কেজি, সুজি ৫০০ গ্রাম, মসুর ডাল ১ কেজি, মিনিকেট চাল ২ কেজি, ময়দা ১ কেজি ও গুঁড়া দুধ ২৫০ গ্রাম থাকবে।

যে সব পরিবার ইতোমধ্যে মানবিক সহায়তা, ওএমএস কার্ড ও অন্য কোনোভাবে ত্রাণসামগ্রী পাননি মেয়র তাদের মাঝে এসব ঈদ-উপহার বিতরণ করার নির্দেশ দেন।

কোনো পরিবারকে যেন একাধিকবার ঈদ-উপহার দেওয়া না হয় সেজন্য তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে এসব ঈদ উপহার বিতরণ করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া করোনা ভাইরাস মোকবিলায় চলমান অন্য ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকার ১ হাজার ৮৯০টি মসজিদের ইমামদের প্রত্যেককে ২ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের প্রত্যেককে ১ হাজার টাকা করে ঈদ-উপহার ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে যেভাবে দুর্যোগ মোকাবিলা করছেন তা অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর নির্দেশ আমদের অক্ষরে-অক্ষরে পালন করতে হবে। দুস্থ ও অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। সব ত্রাণসামগ্রী বা ঈদ উপহার স্বচ্ছতার সঙ্গে বিতরণ করতে হবে।

মেয়র আরো বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস ধরে হোল্ডিং ট্যাক্সসহ অন্য রাজস্ব আদায় বন্ধ রয়েছে। রাজস্ব আদায় বাড়াতে সম্প্রসারিত এলাকার কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অবিলম্বে করের আওতায় নিয়ে আসা হবে।

এডিস মশা প্রতিরোধে চলমান চিরুনি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘চিরুনি অভিযান’ জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। ব্যক্তি মালিকানাধীন বাসা-বাড়ি, ভবন, নির্মাণাধীন স্থাপনা ছাড়াও যে কোনো প্রতিষ্ঠান, এমনকি সরকারি প্রতিষ্ঠানেও এডিস মশার লার্ভা কিংবা এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা তাজিনা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

আম্পানে ১৩ জেলায় সাড়ে ৭ কিমি বাঁধ ভেঙেছে: জাহিদ ফারুক

0

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে দেশের ১৩ জেলায় ৮৪ পয়েন্টে সাড়ে সাত কিলোমিটার বাঁধ ভেঙেছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে নিজ দপ্তরে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতি নিয়ে এক বিবৃতিতে এ কথা জানান প্রতিমন্ত্রী

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মহাপরিচালক এ এম আমিনুল হক, যুগ্ম প্রধান (পরিকল্পনা) মন্টু কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, দুর্যোগের প্রস্তুতিতে শুধু উপকূলীয় এলাকার জন্যই ৫ হাজার ৫৫৭ কিমি বাঁধের ব্যবস্থা করেছি। কিন্তু সুপার সাইক্লোন আম্পানে স্বাভাবিক জোয়ারের চেয়ে অন্তত ৮ থেকে ১০ ফুট বেশি উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে যা বিভিন্ন জেলার বেড়িবাঁধ/তীররক্ষা বাঁধকে কোথাও ভেঙে বা কোথাও উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি।

এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ দ্রুত শুরু করার আশাবাদ ব্যক্ত করে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, সারাদেশে প্রায় ১৭ হাজার কিমি বাঁধ রয়েছে। দুর্যোগ প্রাকৃতিক তাই ঠেকানো যায় না, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও নির্দেশনায় জানমালের যাতে ক্ষতি না হয় সেজন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত সব জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে আছেন। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহায়তায় বালুভর্তি জিও ব্যাগের মাধ্যমে ভাঙন রোধের চেষ্টা করছেন।

সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় এলাকার মানুষের নদী ভাঙনের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোট ৩ হাজার ১০০ কোটি টাকার ৩টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।

পুলিশে করোনা আক্রান্ত ৩ হাজার ছাড়ালো

0

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাঠের সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে পুলিশ বাহিনীর ৩ হাজার ২৩৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাহিনীটির ১১ জন সদস্য।
বৃহস্পতিবার (২১ মে) পুলিশ সদর দপ্তরের সবশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা যায়।
শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ২৭৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন। যা পুলিশের একক কোনো ইউনিটের মধ্যে সর্বোচ্চ।

এদিকে, করোনা আক্রান্ত ৫৬৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত পুলিশের ১০২ জন সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বুধবার (২০ মে) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ছাড়পত্র পান করোনা আক্রান্ত ১৮১ পুলিশ সদস্য। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

করোনা যুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১১ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন। যাদের মধ্যে বৃহস্পতিবার (২১ মে) দু’জনের মৃত্যুর খবর জানায় পুলিশ সদর দপ্তর।

করোনায় মৃত্যুবরণ করা পুলিশ সদস্যরা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা, এএসআই শ্রী রঘুনাথ রায়, কনস্টেবল জসিম উদ্দিন, এএসআই মো. আব্দুল খালেক, কনস্টেবল মো. আশেক মাহমুদ, এসআই সুলতানুল আরেফিন, এসবির এসআই নাজির উদ্দীন, এসআই মো. মজিবুর রহমান তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কনস্টেবল মো. নঈমুল হক, চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মোখলেসুর রহমান এবং ডিএমপির নায়েক মো. আল মামুনুর রশিদ।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সার্বিক পর্যবেক্ষণের জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আম্পানে ৫০-৬০ শতাংশ টাওয়ার ক্ষতিগ্রস্ত, নেটওয়ার্ক বিঘ্ন

0

সুপার সাইক্লোন আম্পানে দেশের টেলিকম নেটওয়ার্ক অবকাঠামোয় অনেক ক্ষতি করেছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকমিউনিকেশন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ।

তিনি জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ মোবাইল টাওয়ারের সাইট এ দানবীয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে টেলিকম সেবাকে ব্যাহত করছে।

এমটব জানায়, ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে আঘাত হানার সঙ্গে সঙ্গে অনেক অঞ্চলে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে অপারেটররা ব্যাটারির সাহায্যে মোবাইল টাওয়ারগুলো চালু রাখে। তবে ব্যাটারির ক্ষমতা শেষ হয়ে গেলে, অপারেটররা সেবা চালিয়ে যাওয়ার জন্য জেনারেটরের সাহায্য নেয়।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টা পর্যন্ত টাওয়ারের প্রায় ৩০ শতাংশ বা ১৩ হাজার সাইট জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাচ্ছিল না। বর্তমানে সারাদেশে প্রায় ৩৫ হাজার মোবাইল টাওয়ার রয়েছে।

এমটব এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে বিদ্যুৎ কর্তৃপক্ষের নিরলস পরিশ্রম আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে যেহেতু ক্ষতিগ্রস্ত টাওয়ারগুলো বেশিরভাগ পল্লী অঞ্চলে অবস্থিত, তাই প্রান্তিক অঞ্চলগুলোতে সেবা পুনরুদ্ধারে পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ সহায়তার প্রয়োজন।

এদিকে সারাদেশে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কারণে বিভিন্ন স্থানে মোবাইল সেবাদানকারী ও তাদের অংশীদার সংস্থায় কর্মরত কর্মীদের চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে এমটব।

এমটব আর জানায়, টেলিকম অবকাঠামো পুনরুদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা জরুরি, যা চলমান করোনার মহামারি পরিস্থিতিতে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আম্পানে পৌনে ২ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি

0

দেশে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। একইসঙ্গে এসব জমির বিভিন্ন ফসলের পাঁচ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী কৃষির ক্ষয়ক্ষতি বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।php glass

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ মে আমরা জানতে পারি ঘূর্ণিঝড় আম্পান আসবে। ফলে আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পেরেছিলাম। তাই ক্ষতির পরিমাণটা অনেকাংশে কম হয়েছে। এছাড়া অধিকাংশ ধান কাটা সম্পন্ন হয়েছিল। তবে এরপরও দেশের ৪৬ জেলায় এক লাখ ৭৬ হাজার ৭ হেক্টর জমির ফসল বিভিন্ন হারে ক্ষতি হয়েছে।ksrm

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে আম, লিচু ও সবজির বেশি ক্ষতি হয়েছে এবং বোরো ধানের সামান্য ক্ষতি হয়েছে। তবে আগাম তথ্য পাওয়ায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে পেরেছেন। তাই আম্পানের কারণে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়নি। ইতোমধ্যে হাওরের শত ভাগ ধান কাটা হয়েছে। উপকূলীয় অঞ্চলের ১৭টি জেলার শতকরা ৯৬ ভাগসহ সারাদেশে ইতোমধ্যে ৭২ শতাংশ বোরো ধান কাটা হয়েছে। খুলনা অঞ্চলে প্রায় ৯৬ থেকে ৯৭ ভাগ ধান কাটা হয়েছে। সাতক্ষীরায়ও ৯০ ভাগের বেশি ধান কাটা হয়েছে।

‘পটুয়াখালী ৩২০০ হেক্টর জমিতে ধান হয়। এরমধ্যে ২৭০০ হেক্টরের ফসল ঘরে তোলা শেষ। এছাড়া ওই এলাকায় প্রায় দেড় লাখ হেক্টর জমিতে মুগডাল আবাদ হয়। পটুয়াখালীর সব ডাল ঘরে তোলা সম্ভব হয়েছে। ভোলাতে কিছু পরিমাণ ধানের ক্ষতি হয়েছে। তবে ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে আমের। সাতক্ষীরায় চার হাজার হেক্টর জমির বাগানে আম হয়। এরমধ্যে ঝড়ে তিন হাজার হেক্টর জমির আম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব আম স্থানীয়দের ত্রাণ হিসেবে দেওয়া যায় কি-না, সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।’

আব্দুর রাজ্জাক বলেন, আমের মধ্যে সাতক্ষীরা জেলার আমগুলো একটু বেশি ক্ষতি হয়েছে। সাতক্ষীরার ৬০ থেকে ৭০ ভাগ আম নষ্ট হয়ে গেছে। ওই এলাকার চার হাজার হেক্টর জমির আমের মধ্যে ইতোমধ্যে এক হাজার হেক্টরের আম নামিয়ে নিয়েছে। বাকি তিন হাজার হেক্টরের ব্যাপক ক্ষতি হয়েছে। এ জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যে, এ আমগুলো কিনে আমরা ত্রাণের মাধ্যমে দিতে পারি কি-না।

বিভিন্ন ফসলের শতকরা হার তুলে ধরে তিনি বলেন, ৪৭ হাজার হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে শতকরা ১০ ভাগ। তিন হাজার ২৮৪ হেক্টর জমির ভুট্টার ক্ষতি হয়েছে পাঁচ শতাংশ। ৩৪ হাজার ১৩৯ হেক্টর জমির পাটের ক্ষতি হয়েছে শতকরা পাঁচ ভাগ। এছাড়া পানের ক্ষতি হয়েছে গড়ে শতকরা ১৫ ভাগ। কোনো কোনো এলাকায় এ ক্ষতি বেশি হয়েছে।

মন্ত্রী বলেন, বন্যা, খড়া, ঘূর্ণিঝড়সহ যেকোনো প্রাকৃতিক দুযোগে কৃষিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়। তবে ঘূর্ণিঝড়ে মানুষের অনেক সম্পদেরও ক্ষতি হয়। অনেক সময় মানুষও মারা গেছেন। আমাদের অভিজ্ঞতা রয়েছে।

‘বার বার এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের এসব মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেজন্য খুব বেশি ক্ষতি হয়নি।’

তিনি আরও বলেন, বিভিন্নভাবে কৃষকদের এ ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে সরকার। কারোনা ভাইরাসের কারণে সরকার খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে। তাই টাকার কোনো সমস্যা হবে না। অনেক পান চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাদের আমরা লিস্ট করে ক্ষতিপূরণ দেব।

0

সুপার সাইক্লোন আম্ফান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘সর্বনাশ হয়ে গিয়েছে’।

মমতা বলেন, এতদিন ধরে কলকাতায় আছি, এ রকম দুর্যোগ আগে কখনও দেখিনি। আয়লা, বুলবুল, ফণী দেখেছি। আজ যা দেখলাম বড় বিপর্যয়। আজ উড়িশ্যা বেঁচে গিয়েছে।পশ্চিমবঙ্গেের উপর দিয়ে গিয়েছে পুরোটা।

তিনি জানান, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি।

সুপার সাইক্লোনের তাণ্ডব প্রসঙ্গে মমতা আরও বলেন, এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় ৫ লক্ষ মানুষকে সরাতে পেরেছিলাম। ভাবতে পারিনি এতটা মারাত্মক হবে ঝড়।

মমতা বলেন, ঝড়ের দাপটে দরজা-জানলা আটকানো যাচ্ছিল না। তছনছ হয়েছে। কত যে বাড়ি ভেঙেছে, ধানের ক্ষেত নষ্ট হয়েছে, নদীবাঁধ ভেঙেছে! স্তম্ভিত আমরা সকলে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্যারিবীয় উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ! যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

0

ইরান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজার হাজার টন গ্যাসোলিন রপ্তানি করছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। অন্তত পাঁচটি ট্যাংকারে করে ভেনিজুয়েলায় ইরানি তেল নেওয়া হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব ট‍্যাংকার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভেনেজুয়েলায় পৌঁছাবে। ইরান ও ভেনেজুয়েলা দুই দেশের বিরুদ্ধে মার্কিন সরকার অবৈধভাবে একতরফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

তেল ট্যাংকার রপ্তানি ক্ষেত্রে ইরান ট্যাংকারগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করে রেখেছে এবং এ সমস্ত ট্যাংকার মার্কিন নৌবাহিনীর চোখের সামনে দিয়ে ভেনেজুয়েলার দিকে এগিয়ে যাচ্ছে। তবে মার্কিন সেনারা ইরানি জাহাজকে বাধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। নিশ্চিত নয় এমন কয়েকটি রিপোর্টে বলা হয়েছে, ইরানি জাহাজকে বাধা দেওয়ার জন্য আমেরিকা ইউএসএস ডেট্রয়েট, ইউএসএস ল্যাসেন, ইউএসএস প্রিবেল এবং ইউএসএস ফারাগাট নামের যুদ্ধজাহাজ ক্যারিবীয় উপসাগরে মোতায়েন করে রেখেছে। এছাড়া বোয়িং পি-এইট পজিডন আকাশে বিমান টহল দিচ্ছে। এই ঘটনায় ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ বলেছেন, বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে বৈধ বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করার কোনো অধিকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, ইরানি তেলবাহী ট্যাংকারের ওপর হুমকি মানে পুরো বিশ্বের জন্য হুমকি। আর তা শুধুমাত্র ইরান ও ভেনিজুয়েলার উদ্বেগের বিষয় নয়।

জাভাদ জারিফ বলেন, বিশ্বব্যাপী বৈধ বাণিজ্য অব্যাহত রয়েছে। এই ধরনের বাণিজ্যে ব্যাহত করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। মার্কিন সরকারের এই নীতি কেবল একটি বা দুটি বিশেষ দেশের জন্য হুমকি নয়; বরং পুরো বিশ্বের জন্য হুমকিস্বরূপ। যদি কোনো দেশ তার নিজস্ব নীতিমালার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে এবং বৈধ বাণিজ্যকে ব্যাহত করতে পদক্ষেপ নিতে চায়; তবে অবশ্যই তীব্র প্রতিক্রিয়া মোকাবেলা করতে হবে দেশটিকে।

এর আগে গত রবিবার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ক্যারিবীয় উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা নিয়ে সতর্ক করেছেন জারিফ। তিনি অভিযোগ করে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো, ভেনিজুয়েলায় তেল পৌঁছানোতে বাধা সৃষ্টি করা।

জারিফ গুতেরেসকে লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের নীতি ও বেআইনি আচরণের বিরুদ্ধে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে ইরানের।

সূত্র: আওসাত।