Home Blog Page 2940

বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে কানাডা থে‌কে বি‌শেষ ফ্লাইট আস‌ছে শুক্রবা‌র

0

কানাডায় আটকে পড়া ১৯৫ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কাতার এয়ার ওয়েজের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর কিউআর৩৩৯০) বুধবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি দোহাতে যাত্রাবিরতি শেষে শুক্রবার ভোরে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় বাংলা‌দে‌শি‌দের প্রত্যাবাসন করা হ‌য়ে‌ছে।

কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি ছাত্রছাত্রীদের টরেন্টো বিমানবন্দরে বিদায় জানান। এ সময় টরেন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল নাঈম উদ্দিন আহমেদও সেখানে উপস্থিত ছিলেন। হাইকমিশনার কভিড-১৯ এর কারণে বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সরকারের যে চলমান কার্যক্রম তারই ধারাবাহিকতায় কানাডা হতে এ বিশেষ ফ্লাইটের আয়োজন করা হয় বলে জানান। এ সময়ে যাত্রীরা স্বজনদের সঙ্গ‌ে দেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে বলে তাঁদের সন্তোষ প্রকাশ করেন।

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিক ও ছাত্রছাত্রীরা হাইকমিশনের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন

করোনার তথ্য হস্তান্তর করতে অস্বীকার করায় ফ্লোরিডায় প্রধান বিজ্ঞানী বরখাস্ত

0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার করোনাভাইরাস অনলাইন ডাটাবেস তৈরি করা প্রধান বিজ্ঞানী রেবিকা জোনস দাবি করেছেন,তথ্যের হস্তক্ষেপের বিষয়ে কর্মকর্তাদের সাথে তার মতবিরোধ হয়েছে।এ প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ (ডিওএইচ) রেবিকা জোনসকে বরখাস্ত করে।

৫ মে তথ্যপ্রযুক্তি বিষয়ক পরিচালক পদে থাকা এই বিজ্ঞানীকে তার পদ থেকে সরিয়ে দেয় ডিওএইচ।

এ কারণে ফ্লোরিডা রাজ্য কর্তৃপক্ষের নিন্দা করেছে কয়েকজন।

তারা দাবি করেছেন যে, রেবিকা জোনসের ড্যাশবোর্ডের মাধ্যমে দেওয়া তথ্যের ভিত্তিতে ফ্লোরিডা আবার সচল হতে পারবে( লকডাউনে উঠিয়ে)।

শুক্রবার জোনস ঘোষণা করেন যে, তিনি ডিওএইচ-এ স্থানান্তরিত হয়েছেন। ফ্লোরিডার কভিড-১৯ সংক্রমণ, পরীক্ষা ও মৃত্যুর প্রতিদিনের স্ন্যাপশট সরবরাহকারী কোনও অনলাইন ড্যাশবোর্ডের তদারকি করবেন না তিনি।

শুক্রবার ডিওএইচ এর প্রাক্তন এই বিজ্ঞানী গবেষকদের কাছে প্রেরণ করা ই-মেইলে দাবি করেছেন যে, বরখাস্ত হওয়ার পরে ফ্লোরিডার ডেটাতে ‘একই স্তরের প্রবেশ যোগ্যতা এবং স্বচ্ছতা’ আশা করবেন না তিনি।

গণমাধ্যম সিবিএস-১২ নিউজকে জোনস জানান, তিনি (লকডাউনের পর) ‘পুনরায় সচল করার পরিকল্পনার পক্ষে ‘ড্রামস ম্যানুয়ালি ডেটা’ পরিবর্তন করবেন না। কারণ তাকে তার অবস্থান থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তবে তিনি কোন ‘ডেটা’র কথা উল্লেখ করেছেন তা অস্পষ্ট।

এদিকে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস মঙ্গলবার এই ‘ফল আউট’কে ‘একটি অমানবিক’ বিষয় হিসাবে নাকচ করে ড্যাশবোর্ডকে জাতীয় মডেল হিসাবে প্রশংসা করেছেন।

সূত্র : দ্য ইনডিপেন্ডেন্ট

ইরানের গাড়ির রাজা মৃত্যুদণ্ড পেল

0

মুদ্রা চোরাচালান ও অর্থ পাচারের মতো অপরাধের কারণে গাড়ির রাজা হিসেবে খ্যাত ওয়াহিদ বেহজাদিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। তার বিরুদ্ধে ইরানের অটোমোবাইল মার্কেটে সমস্যা সৃষ্টি করারও অভিযোগ রয়েছে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বেহজাদি ও তার স্ত্রী নাজভা লাসেদাই উভয়ই এই মামলায় জড়িত। তাদের দু’জনকেই মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানের গাড়ি উত্পাদনকারী সংস্থা সাইপার কারখানা থেকে ছয় হাজার গাড়ি কেনা ও মজুদ করার অভিযোগ রয়েছে।

হোসেইন ইসমাইলি আরো বলেন, তারা ইরান থেকে ধাতুমুদ্রা পাচার করেছে। প্রায় দু’শ মিলিয়ন ডলার তারা ইরান থেকে সরিয়ে নিয়েছে। তাদের বাড়ি থেকে একশ কেজি সোন ও ২৪ হাজার সাতশরও বেশি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তারা যদি দণ্ডের আপিল করতে চায় তাহলে ২০ দিনের মধ্যে করতে হবে।

এদিকে, ওয়াহিদ বেহজাদি ছাড়াও দুই সংসদ সদস্য, ফেরিডাউন আহমাদি ও মোহাম্মদ আজিজিকে সাইপা আর্থিক দুর্নীতির মামলায় কাঠগড়ায় তুলা হয়। তাদেরও দণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ৬১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলা নিয়ে দু’জন সাংসদের কেউেই প্রকাশ্যে মন্তব্য করেননি।

ইসমাইলি জানিয়েছেন, এই ঘটনায় সাইপা গাড়ি কারখানার প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহদি জামালিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গাড়ি বিতরণ কাজে সমস্যা করা।

ইরানের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মুখে মার্কিন নিষেধাজ্ঞার কারণে। তাই দেশটির অর্থনীতিকে উন্নত করতে ইরানের বিচার বিভাগ সরকারি ও বেসরকারি পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে আসছে।

২০১৮ সালের শেষ দিক থেকে ইরানি বিচার বিভাগী হাসান রুহানির ভাইসহ বড় ধরনের আর্থিক দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের প্রকাশ্যে বিচার করছে ও দণ্ড দিয়ে আসছে। আর এবার দণ্ড পেল ইরানের গাড়ির রাজা খ্যাত বেহজাদি।

সূত্র: আইএফপি নিউজ।

যুক্তরাষ্ট্রে ৮৭ শতাংশ নার্স একই পিপিই বারবার পরতে বাধ্য হচ্ছেন

0

করোনা সবচেয়ে ভয়ঙ্কর থাবা বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রায় একশ জনের মতো নার্স মৃত্যুবরণ করেছেন। আরো শত শত নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভয়ঙ্কর আকার ধারণ করায় দেশটির স্বাস্থ্যসেবা প্রায় ভেঙে পড়েছে। এই মহামারির সময় স্বাস্থ্যসেবা দেওয়া নার্সরা রয়েছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এমন অবস্থায় দেশটিতে পিপিই সঙ্কট যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নার্সরা জানিয়েছেন, তাদের কভিড-১৯ রোগের কোনো পরীক্ষা করা হচ্ছে না। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) পুনরায় ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। কভিড-১৯ রোগীদের যত্ন নেওয়ার সময় ত্বক বা পোশাক উন্মুক্ত করতে হচ্ছে। দেশটিতে করা এক গবেষণায় এই তথ্য জানিয়েছেন তারা।

কভিড-১৯ যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর থেকে এই ধরনের আচরণ বিপজ্জনক স্বাস্থ্যসেবা কর্মক্ষেত্রে এখন প্রথাসিদ্ধ আচরণে পরিণত হয়েছে। গবেষণা পরিচালনা করা সংস্থাটি এই তথ্য জানিয়েছে।

গবেষণা চলাকালে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসির ২৩ হাজারেরও বেশি সেবিকাদের তাদের কাজের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। ১৫ এপ্রিল থেকে ১০ মের মধ্যে এই গবেষণা পরিচালনা করা হয়েছিল। ন্যাশনাল নার্স ইউনাইটেড পরিচালনা করে এই গবেষণা। গবেষণায় ইউনিয়ন ও নন-ইউনিয়নভুক্ত নার্সদের প্রশ্ন করা হয়েছিল।

গবেষণায় উঠে আসে ভয়ঙ্কর তথ্য। বলা হয়, করোনা আক্রান্তের কি-না তা জানতে ৮৪ শতাংশ নার্সদের পরীক্ষাই করা হয় না। ৮৭ শতাংশ নার্সদের এক জনের ব্যবহারের জন্য নকশা করা পিপিইগুলো বারবার পরতে বাধ্য করা হচ্ছে। আর করোনাভাইরাসের পরীক্ষা করার সময় ৭২ শতাংশ নারীর ত্বক বা পোশাক উন্মুক্ত করতে হচ্ছে।

গবেষণায় আরো দেখা গেছে, করোনা টেস্ট করিয়েছেন এমন নার্সদের মধ্যে পাঁচ শতাধিক সেবিকার শরীরে করোনা পাওয়া গেছে। আরো পাঁচশজন করোনার টেস্ট করার পর ফলাফলের জন্য অপেক্ষ করছেন।

ন্যাশনাল নার্সেস ইউনাইটেডের নির্বাহী পরিচালক বনি ক্যাস্তিলো বলেন, রোগীদের সেবা করার জন্যই নার্সরা নিবন্ধন করেছেন। মহামারির সময়ে অকারণে মারা যাওয়ার জন্য নিবন্ধন করেননি। নিয়োগকর্তা ও ট্রাম্প প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো, আমাদের জন্য, জনসাধারণের জন্য পিপিই দিন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নার্সেস ইউনাইটেডের প্রেসিডেন্ট জ্যান রস বলেছেন, কয়েক বছর ধরে আমরা জানি, আমরা পিছিয়ে রয়েছি। আমাদের যা প্রয়োজন তা আমরা করতে পারনি বিষয়টা এমন নয়; কারণটা হলো আমরা এই গ্রহের সবচেয়ে ধনী দেশ, আমাদের লোভের কারণে এবং রোগীদের কল্যাণে নিয়ে ভাবে না এমন লাভজনক ব্যবস্থার কারণে উন্নয়ন সম্ভব হয়নি। এই কারণেই সম্ভবত শ্রমিকদের কল্যাণে নিয়ে ভাবা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, বেশিরভাগ উন্নত দেশগুলোর তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নেই। মূলত কর্মসংস্থানের সঙ্গে জড়িত বেসরকারি হাসপাতাল এবং বীমাগুলোর ওপর নির্ভর করা একটি স্বাস্থ্য ব্যবস্থা। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্বাস্থ্য ব্যবস্থা।

সূত্র: গার্ডিয়ান।

দিনে সাড়ে আট লাখ জনের বেশি করোনা টেস্ট করছে উহান

0

চীনের করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহর আট লাখ ৫৬ হাজার একশ ২৮ জনের কভিড-১৯ রোগের টেস্ট করেছে। করোনা ঠেকাতে মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এই পরীক্ষা চলায়। এর আগের দিন সোমবার চার লাখ ৬৭ হাজার আটশ ৪৭ জনের করোনা টেস্ট করানো হয়। এই তথ্য জানিয়েছে উহানের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

জানা যায়, এপ্রিলের ৮ তারিখ চীনের উহানে লকডাউন উঠিয়ে নেওয়া হয়। মে মাসের ৯ থেকে ১০ তারিখের মধ্যে এক আবাসনে করোনার ক্লাস্টার ধরা পড়ে। এই মারণ রোগের কোনো লক্ষণ ছাড়াই কয়েকজনের মধ্যে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এরপর মের ১৪ তারিখ থেকে এসিম্পটোমেটিক (রোগের লক্ষণ দেখা দেয় না এমন) করোনা রোগীদের চিতিৎসা দেওয়া জন্য একটি ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আর সেই ক্যাম্পেইনের অংশ হিসেবে গণহারে করোনার পরীক্ষা করা হচ্ছে।

করোনার প্রদুর্ভাব প্রথমে চীনের উহানে দেখা গেলেও বর্তমানে দু’শ ১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ১৫ হাজার ছয়শ ৭৬ জন মানুষ। করোনায় আক্রান্ত হয়ে তিন লাখ ২৫ হাজার পাঁচশ নয়জন মানুষ মারা গেছেন। আর এই মারণ ভাইরাসের কালো থাবা থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৯ লাখ ৭৯ হাজার দু’শ ২৩ জন মানুষ। আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: রয়টার্স।

করোনায় সচেতনতা বাড়াতে দুবাই পুলিশের নতুন গেম ‘স্টে সেফ’

0

করোনায় কাঁপছে সারা বিশ্ব। এই মারণ ভাইরাসে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শত শত মানুষ। করোনার এখনো কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন উদ্ভাবন করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে করোনার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো নিজেকে সচেতন রাখা। নিরাপদ সামাজিক দূরত্ব মেনে চলা। আর তাই করোনা নিয়ে সচেতনতা বাড়াতে নতুন একটি গেম চালু করেছে দুবাই পুলিশ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দুবাই পুলিশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ ‘স্টে সেফ’ নামের নতুন এই ভিডিও গেম চালু করেছে। করোনার সচেতনতা বাড়াতেই মূলত এই গেমটি চালু করা হয়েছে। একরকম মজাদার উপায়ে গ্লোভস এবং মাস্ক পরার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে টিপস রয়েছে এই গেমে ।

দুবাই পুলিশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার খালিদ নাসের আল রাজ্জাকি বলেছেন, জনসাধারণের জ্ঞান বৃদ্ধির গুরুত্ব দেয় এমন ইভেন্টগুলোতে প্রাধান্য দেয় দুবাই পুলিশ। তাই ‘স্টে সেফ’ নামক গেমটি তৈরি করা হয়েছে। গেম বিভিন্ন সম্প্রদায়ের একটি বিশাল অংশে পৌঁছে যেতে পারে, কারণ এখন প্রায় প্রত্যেকেই স্মার্ট ফোন ব্যবহার করেন।

দুবাই পুলিশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের উপপরিচালক কর্নেল হুসেন বিন গালাইতা বলেন, ভর্চুয়াল প্রযুক্তি কেন্দ্র গেমটিকে পুরোপুরিভাবে উন্নত করেছে। গেমটি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং বাসিন্দাদের জন্য। এই গেমটি পাঁচটি ভিন্ন ধরনের ভাষায় (আরবি, ইংরেজি, ভারতীয়, উর্দু, ফিলিপিনো) খেলা যাবে।

তিনি আরো বলেন, এর আগে দুবাই পুলিশ শিক্ষামূলক গেম তৈরি করেছে। সেই গেমগুলোর প্রভাব পড়েছিল সমাজে। দুবাই ড্রিফট ও টুরব লিগসহ বেশ কয়েকটি গেম ৩৩ মিলয়ন বার ডাউনলোড দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই গেমটিও সমাজে ভালো প্রভাব ফেলবে।

সূত্র: গলফ টুডে।

যৌন নির্যাতনের অভিযোগে বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক জোনাথন স্মিথ কারাগারে

0

বিশ্বখ্যাত সংগীত পরিচালক জোনাথন স্মিথকে কারাগারে পাঠানো হয়েছে।অল্প বয়সী এক কিশোরীকে নির্যাতন ও ধর্ষণ করতে ‘সাইকোলজিকাল মেনুপুলেশন’ এবং ‘ব্ল্যাকমেইল’ এর অপরাধে তাকে এ সাজা দেয়া হয়েছে।

জোনাথন স্মিথের বয়স ৫৭ বছর।

১৯৮০ এবং ১৯৯০ এর দশকের গোড়ার দিকে পূর্ব সাসেক্সের লুইসে মেয়েদের বিরুদ্ধে ‘যৌন সহিংসতার প্রচার’ চালিয়েছিলেন তিনি।

১৬টি যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।তাকে ২৪ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

হোভ ক্রাউন কোর্টে এক ভুক্তভোগীর বিবৃতিতে তাকে ‘আত্মার বিনাশক (ডেস্ট্রয়ার অব সোলস)’ বলে অভিহিত করা হয়েছে।

এর আগে বিচারে তাকে একটি শিশু ধর্ষণ, দুটি পায়ুকামিতা, ১০ টি অশ্লীল লাঞ্ছনা এবং ১০টি গণ্য অশ্লীলতার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সূত্র : বিবিসি

বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী কিশোরী রাজকন্যা সামরিক স্কুলে যোগ দিচ্ছেন

0

রাজকুমারী এলিজাবেথ।আগামীতে বেলজিয়ামের সিংহাসনে বসতে যাচ্ছেন তিনি। রাজকীয় দায়িত্বে পালনে প্রস্তুত হতে এক বছরের জন্য সামরিক বিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বেলজিয়ামের রাজকীয় প্রাসাদ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, এ রাজকন্যার বয়স ১৮ বছর।সামাজিক এবং সামরিক বিজ্ঞানের এক বছরের কোর্সের শিক্ষা নিতে ব্রাসেলসের রয়্যাল মিলিটারি স্কুলে যোগ দেবেন তিনি।

তার বাবা কিং ফিলিপও এ বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন বলে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, তিনি রাজপরিবারের দীর্ঘ ঐতিহ্যে মেনে সেখানে যোগ দিচ্ছেন।

জানা গেছে, চলতি মাসের শেষে ওয়েলসের আটলান্টিকের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবেন তিনি।

সূত্র : এলবিসি নিউজ

ভালো ফাস্ট বোলার হতে হলে বেশি বেশি ম্যাচ খেলতে হবে

0

গতকাল মঙ্গলবার (মে ১৯) তামিম ইকবালের লাইভ আড্ডায় বিশেষ অতিথি হয়ে এসছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। সেখানেই বিশ্বের সেরা পেসার বোলার হতে গেলে কি করণীয় তা নিয়ে পরামর্শ দিলেন তিনি।

একজন ১৬ বছর বয়সের তরুণ ফাস্ট বোলারের বিশ্বসেরা হতে হলে তাকে কী করতে হবে, এমন প্রশ্নের জবাবে ওয়াসিম বলেন, ‘১৬ বছরের একজন তরুণের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে থাকে। তাকে যথাযথ পথে পরিচর্চা করতে হবে। তার ইনজুরির শঙ্কাটা বেশি থাকে কারণ সে বেড়ে উঠছে। সেজন্যেই সতর্ক থাকতে হয়। তাকে মাসসিকভাবে প্রস্তুত হতে হবে। একজন ভালো ফাস্ট বোলার হতে হলে তাকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। তাই বলে টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেললে হবে না। এটা ক্রিকেটের শর্ট ফরম্যাট টাকা আয়ের বড় পথ, মানুষকে আনন্দ দেয়, খেলাটা সহজ। কিন্তু বিশ্বের মধ্যে একজন ভালো ফাস্ট বোলার হতে হলে আমি বলব, ১৬ বছর বয়স থেকেই বেশি বেশি দুই দিনের ম্যাচ, তিন দিনের ম্যাচ খেলতে হবে।’

এ সময় কিভাবে ভালো পেস বোলার বের করে নিয়ে আসতে হয় সেটাও জানান এই বাঁহাতি লিজেন্ড পেসার। তিনি বলেন, ‘আপনি যখন দেখবেন, তরুণ একজন বোলার ভালো গতিতে বল করছে, ভালো ভবিষ্যৎ রয়েছে, প্রথমেই তার মানসিকতাটকে টেনে ধরুণ। তাকে কখনোই এটা বলবেন না যে, স্লো পিচে খেলা হচ্ছে, তুমি উইকেট পাবা না। এই নেতিবাচক মানসিকতাটাকে আপনার আটকাতে হবে। সে যদি আশেপাশে থেকে শোনে যে স্লো পিচ, উইকেট পাবে না, তাহলে তার প্রথমেই মানসিকভাবে উইকেট নিয়ে নেতিবাচক ধারনা হবে। তাকে শিখতে হবে কিভাবে বল সুইং করাতে হয়, কিভাবে স্লো উইকেটে ফুলার লেন্থে বল করতে হয়।’

ওয়াসিম আকরাম আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে টেস্ট ম্যাচে স্লো উইকেটে বল করতে বেশি উপভোগ করতাম। কারণ স্লো উইকেটে বল সুইং করানো যায়, উইকেট টু উইকেট বল করা যায়। বাংলাদেশের পিচে উইকেটে টু উইকেট বল করলে ব্যাটসম্যানদের জন্য খেলা কঠিন হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়, পার্থক্যটা শুধু মানসিকতায়।’

উল্লেখ্য, প্রাণঘাতী করোনার কারণে আপাতত সব ধরনের ক্রি বন্ধ রয়েছে। তাই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে ফেসবুকে লাইভ আড্ডা শুরু করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। শুরু করেন সতীর্থ মুশফিকুর রহিমকে দিয়ে। এরপর তিনি পর্যায়ক্রমে লাইভে নিয়ে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, মুমিনুল হক ও সৌম্য সরকার রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে। এছাড়া লাইভ আড্ডায় আনেন বাংলাদেশের সাবেক তিন অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন এবং নাঈমুর রহমান দুর্জয়কেও।

তাছাড়া প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে তার লাইভে আড্ডায় আনেন এই বাঁহাতি ওপেনার। তারপ আনেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও তার সতীর্থ রোহিত শর্মাকে।

শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয় : শোয়েব আখতার

0

শচীন টেন্ডুলকার যখন খেলেছেন, সেই সময়টা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগ ছিল। এখনকার সময়ে ‘মাস্টার ব্লাস্টার’ খেললে প্রচুর রান করতেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ইদানিং ক্রিকেট পারায় শচীন ও বিরাট কোহলির মধ্যে তুলনা হচ্ছে।

তাঁর মতে, খেলাধুলোয় দুই সময়ের প্লেয়ারদের মধ্যে কোনো তুলনাই হয় না। একই সময়ের দুই খেলোয়াড়ের মধ্যে কেবল তুলনা সম্ভব।

শোয়েব আখতার বলেছেন, ‘‘ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কঠিন যুগে ব্যাট করতে হয়েছিল শচীনকে। এখনকার সময়ে খেলার সুযোগ যদি পেত শচীন, তা হলে ১.৩ লাখ রান করত ও। ফলে শচীন ও কোহলির মধ্যে তুলনা করা ঠিক নয়।’’

তিন ফরম্যাট মিলিয়ে শচীনের রান ৩৪ হাজারেরও বেশি। তাঁর কক্ষপথে এখনও কেউই নেই।

উল্লেখ্য, ১৯৯৪-৯৫ সালের দিকে ঢাকা আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ খেলেছিলেন ওয়াসিম আকরাম। সেই সময় স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে রীতিমতো অবাক হয়েছিলেন তিনি।