Home Blog Page 2945

কাতারে মাস্ক না পরলে জরিমানা ৪৬ লাখ টাকা, তিন বছরের জেল

0

কাতারে মাস্ক না পরে বাড়ি থেকে বের হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। সরকারিভাবে হুমকি দেওয়া হয়েছে, যারা বাড়ি থেকে বের হবে, কিন্তু মাস্ক পরে থাকবে না; তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ৪৬ লাখ ৬৮ হাজার সাতশ ৮২ টাকা করে জরিমানা করা হতে পারে।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়া থামাতে পৃথিবীর বিভিন্ন দেশেই বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে কিছু দেশে এ নিয়ম না মানলে জেল ও জরিমানা করার নিয়ম চালু রয়েছে।

কাতারে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩২ হাজার ছয়শ চারজন এবং মারা গেছে ১৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে চার হাজার তিনশ ৭০ জন। বাকি ২৮ হাজার দু’শ ১৯ জন চিকিৎসাধীন রয়েছে।

করোনা সংক্রমণের জেরে দেশের অর্থনীতি যেন ভেঙে না পড়ে, সেজন্য মাস্ক না পরে বাইরে বের হলেই জেল জরিমানার বিধান চালু করছে মধ্যপ্রাচ্যের দেশটি।

সূত্র : সৌদি গেজেট, আরব নিউজ

সারা দেশে শিশুসহ ৩৬৩৩ জনের জামিন

0

সারা দেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে আজ সোমবার ৩৬৩৩ ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া সারা দেশে ৫৭৩০টি জামিনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ২৮টি আদালতে ১২৭৫টি আবেদনের ওপর শুনানি শেষে ৭৫৩ আসামির জামিন মঞ্জুর করা হয়। চট্টগ্রাম বিভাগের ২৪টি আদালতে ১০৬৮টি আবেদনের ওপর শুনানি শেষে ৫৫৮ আসামি, রংপুর বিভাগের ১৬টি আদালতে ৩৮৩টি আবেদনের ওপর শুনানি শেষে ২৫৮ আসামি, বরিশাল বিভাগে ১৩টি আদালতে ২৭৮টি আবেদনের ওপর শুনানি শেষে ১৮২ আসামি, রাজশাহী বিভাগে ১৮টি আদালতে ৮৪১টি আবেদনের ওপর শুনানি শেষে ৬৫১ আসামি, খুলনা বিভাগে ২৩টি আদালতে ৭১৭টি আবেদনের ওপর শুনানি শেষে ৫০১ আসামি, সিলেট বিভাগে ১০টি আদলতে ৪০৩টি আবেদনের ওপর শুনানি শেষে ২৬৫ আসামি, ময়মনসিংহ বিভাগে ৮টি আদালতে ৪৫৩টি আবদেনের ওপর শুনানি শেষে ২৯২ আসামির জামিন মঞ্জুর করা হয়।

এছাড়াও সারাদেশে শিশু আদালতে ৪২টি শিশু এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল থেকে ১৩১ জনকে জামিন দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধুমাত্র জামিন আবেদনের শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।

এরপর ১১ মে থেকে জামিন শুনানি শুরু হয়। সর্বপ্রথম ওই দিন কুমিল্লা জেলা ও দায়রা জজ এক আসামিকে জামিন দেন। ১২ মে ১৪৪ জন, ১৩ মে ১০১৩ জন, ১৪ মে ১৮২১ জন, ১৭ মে ৩৪৪৭ জন এবং আজ ৩৬৩৩ জনের জামিন মঞ্জুর করা হয়।

আগামী ১০ জুন সংসদের বাজেট অধিবেশন

0

চলতি জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন আগামী ১০ জুন শুরু হবে। সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই দিন বিকেল ৫টায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন বলে আজ সোমবার রাতে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, আগামী অধিবেশন হবে চলতি সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে অধিবেশন শুরু হলেও এবার করোনা পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১১ জুন সংসদ অধিবেশনে আগামী ২০২০-২০২১ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উত্থাপন করবেন। সংসদে আলোচনা শেষে ৩০ জুন তা পাস হবে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, করোনা পরিস্থিতির কারণে এবার সংসদ অধিবেশন সংক্ষিপ্ত হবে। একই কারণে গত অধিবেশন মাত্র এক দিনের জন্য বসেছিল। গত ১৮ এপ্রিল মাত্র সোয়া এক ঘণ্টায় অধিবেশনটি শেষ হয়। এর আগে ২২ মার্চ আহ্বান করা সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়।

সূত্র জানায়, প্রতিবছর খসড়া বাজেট অনুমোদনের জন্য সংসদে বাজেট প্রস্তাব উত্থাপনের দিনে সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হয়। এবারো অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক হবে। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খসড়া বাজেট অনুমোদন করার পর তা সংসদে পেশ করা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে বাজেটের খসড়া প্রস্তাব তৈরির কাজ শেষ হয়েছে। চলতি ২০১৯-২০ অর্থ বছরের জাতীয় বাজেট ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এরই মধ্যে তা সংশোধন করে ২০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। তবে নতুন বাজেটের আকার বাড়ছে। সেক্ষেত্রে আগামী বাজেট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা হতে পারে। আগামী বাজেটের সব কিছুর সঙ্গেই করোনার প্রভাবকে বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও ৬৯৭০টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা অনুদান

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের আরও ৬ হাজার ৯৭০টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, ‘এই টাকা ইলেকট্রনিক তহবিল স্থানান্তর (ইএফটি) পদ্ধতির মাধ্যমে ১৭মে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ঢাকা বিভাগের ২ হাজার ২০২টি মাদ্রাসার জন্য ২ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ২১১টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা এবং ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য ১ কোটি ৩১ লাখ টাকা দেয়া হযেছে।

পাশাপাশি,রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ কোটি ২৫ লাখ, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা দেয়া হয়।

প্রেস সচিব বলেন, মাদ্রাসার ছাত্রসংখ্যা একশ’ বা এর কম হলে ১০ হাজার টাকা, শিক্ষার্থীও সংখ্যা ১০১ থেকে ২০০ এরমধ্যে হলে ১৫ হাজার টাকা এবং ২০১ এর অধিক হলে ২০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ গত ১৪ মে করোনাভাইরাস পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্থ ৫০ লাখ পরিবারের মধ্যে সাড়ে ১২শ’কোটি টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে প্রদান করার সময় পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশের সকল মসজিদ এবং আরো প্রায় ৭ হাজার মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকার পবিত্র রমজানের আগেই প্রথম ধাপে ৬ হাজার ৯৫৯টি কওমী মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকা অর্থ সাহায্য প্রদান করেছে।

তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে আমরা আরো প্রায় ৭ হাজার মাদ্রাসায় অর্থ সাহায্য প্রদান করলাম। কোন শ্রেনীর মানুষই যেন অবহেলিত না থাকে সে জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ঈদের আগেই সরকার সকল মসজিদে আর্থিক সহায়তা প্রদান করবে। এ সময় তিনি বলেন, ‘আমরা জানি মসজিদগুলো সামর্থবান লোকদের অনুদান এবং মসজিদ কমিটির সাহায্যে পরিচালিত হয়। কিন্তু আমাদেরও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। কাজেই সকল মসজিদের তালিকা করতে বলা হয়েছে। আমরা সব মসজিদে অর্থ সহায়তা দেব।’

প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে যেসব মাদ্রাসায় প্রায় ১০ কোটি টাকার আর্থিক অনুদান দেন তার মধ্যে রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১০১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, ঢাকা বিভাগের ১৭শ’ ৮০টি, চট্টগ্রাম বিভাগের ১৪শ’ ৮১টি এবং সিলেট বিভাগের ৪শ ৮১টি মাদ্রাসা রয়েছে।

দেশের কওমি মাদ্রাসা নেতৃবৃন্দ করোনাভাইরাস পরিস্থিতিতে পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই অনুদান প্রদানে তাঁকে অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিরলসভাবে কাজ করছেন খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা : খাদ্যমন্ত্রী

0

খাদ্যবান্ধব কর্মসূচীর বিদ্যমান তালিকায় থাকা সুবিধাভোগীদের নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু অভিযোগ আসায় ৬৪ জেলার ডিসি ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এজন্য যেকোনো প্রকার হুমকি-ধামকিকে ভয় না করে, স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে প্রকৃত গরিব ও দুঃস্থদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করে তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, খাদ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালিকা তৈরির বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে প্রতিটি উপজেলায় অতীতে তালিকা তৈরি করার সময়ে যে ট্যাগ অফিসার ছিলেন তাদেরকে সরিয়ে নতুন করে কোনো ট্যাগ অফিসারকে দায়িত্ব দিন।

আজ সোমবার মন্ত্রীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে ঢাকা বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।

ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের আওতাধীন প্রতিটি জেলার করোনা মোকাবেলা পরিস্থিতি, চলতি বোরো ধান কাটা-মাড়াই, সরকারীভাবে ধান চাল সংগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।

সাধান চন্দ্র মজুমদার বলেন, ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে প্রতিটি উপজেলায় সংগ্রহ কমিটি রয়েছে। সংগ্রহ কমিটিকে প্রতিটি ইউনিয়নে যেয়ে কৃষকের উপস্থিতিতে লটারি করার আহ্বান জানান তিনি।

কৃষকের ধান দেওয়ার ক্ষেত্রে ময়েশ্চার বা আর্দ্রতা সমস্যার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, কৃষকের ধান দেয়ার ক্ষেত্রে আদ্রতা নিয়ে একটু সমস্যা হয় কিন্তু প্রতিটি উপজেলার কৃষি অফিসে আদ্রতা মাপার যন্ত্র রয়েছে। কৃষকের নামের লটারি করার পর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা এসমস্ত চূড়ান্তভাবে নির্বাচিত কৃষকের বাড়িতে যেয়ে তাদের ধানের আদ্রতা পরিমাপ করার ব্যবস্থা গ্রহণ করতে পারে। যা কৃষকের জন্য খুব উপকার হবে। এছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে খাদ্যশস্যের আদ্রতা মাপার যন্ত্র সরবরাহ করার বিষয়টির উপরও তিনি গুরুত্ব দেন।

ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কৃষকের স্বার্থের কথা চিন্তা করে, তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ধান-চাল কেনার ক্ষেত্রে ধানকে অগ্রাধিকার দিতে হবে। কৃষক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারীগণ জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি যেকোনো প্রকার অস্বচ্ছতা, দুর্নীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধান-চাল সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল করার নির্দেশ দেন মন্ত্রী।

ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে খাদ্য সচিব ড. নাজমানারা খানুম বলেন, বস্তার গায়ে স্টেনসিল ব্যবহার করতে হবে এবং খাদ্য বান্ধব, ওএমএস সহ বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দকৃত চালের বস্তার গায়ে আলাদা আলাদা সিল ব্যবহার করতে হবে। ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সহ ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল জেলার জেলা প্রশাসকগণ, ঢাকা বিভাগের আওতাধীন প্রতিটি জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ বক্তব্য রাখেন।
খাদ্যমন্ত্রী জানান, ‌‌‌‌‌‍‌শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছিল খাদ্য অধিদপ্তর। এ কর্মসূচির আওতায় সারাদেশে বছরে পাঁচ মাস (মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর) ৫০ লক্ষ পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি চাল প্রতি কেজি ১০টাকা দরে দেওয়া হয়।

সৌদি আরবে করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন ১০৯ বাংলাদেশি

0

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সৌদি আরবেও হানা দিয়েছে। দেশটিতে থাকা ১০৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। এছাড়াও আরো তিন হাজার সাতশ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর দূতাবাসকে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, সর্বশেষ প্রায় এক মাস আগে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তারা মারা যাওয়া ও আক্রান্ত বাংলাদেশিদের তথ্য পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকরা মূলত ক্যাম্পে থাকে। সে কারণে তাদের মধ্যে আক্রান্তের হার বেশি বলে মনে করছেন তারা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম বাংলাদেশি মারা যান গত ২৪ মার্চ। নতুন আক্রান্তের সংখ্যা জানা গেলে আক্রান্ত ও মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে মনে করছেন দূতাবাসের একজন কর্মকর্তা।

উল্লেখ্য, সৌদি আরবও করোনা হানায় বিপর্যস্ত। দেশটিতে ৫৭ হাজার তিনশ ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিনশ ২০ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৮ হাজার সাতশ ৪৭ জন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার, বিবিসি বাংলা।

ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী

0

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকায় আজ সোমবার হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট

0

ঘূর্ণিঝড় “আম্ফান” মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ইতোমধ্যে, উপকূলীয় ১৩ জেলাসহ চট্রগ্রাম ও কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটসমূহকে সবধরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেছে সোসাইটির জাতীয় সদর দপ্তর। এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে এনডিআরটি (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম), ইউডিআরটি (ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম) সহ সবকয়টি উপকূলীয় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকগণ ও ইউনিট কর্মকর্তাদের। ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি হিসেবে উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারে সম্ভাব্য আশ্রয় নেওয়া প্রায় ৩০ হাজার লোকের জন্য খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, সাইক্লোন শেল্টারে আসা লোকজন যেন সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণসহ নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ঘূর্ণিঝড় আম্ফান এর ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উপকূলীয় অঞ্চলের ২২টি সাইক্লোন শেল্টারকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিরা যাতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেজন্যও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বৈশি^ক মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় ঘূর্ণিঝড়কালিন সময়ে কর্মরত বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ কর্মসূচি “দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কর্মরত স্বেচ্ছাসেবকদের স্বান্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে উপকূলীয় ১৩ জেলার সিপিপি (সিপিপি) স্বেচ্ছাসেবকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (হ্যান্ড স্যানটাইজার, সার্জিকাল মাস্ক, স্প্রে মেশিন, জীবাণুনাশক সাবান) প্রদান করা হয়েছে।

এতে বলা হয়, আজ সোমবার সকাল ১১টায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে “জুম” ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এ সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন। সোসাইটির উপমহাসচিব মো: রফিকুল ইসলাম, মো: বেলাল হোসেন পরিচালক ডিআরএম, মো: মিজানুর রহমান, পরিচালক, ডিজাস্টার রেসপন্স (ডিআর), টেকনিক্যাল অ্যাডভাইজার রেড ক্রস রেড ক্রিসেন্ট ক্লাইমেট সেন্টার, আইএফআরসি ও রেড ক্রস রেড ক্রিসেন্ট মুভমেন্ট পার্টনারের প্রতিনিধিগণ অংশ নেয়।

সভায়, এ মুহূর্তে উপকূলীয় ১৩টি জেলার মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ ৬টি জেলায় (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালি) পূর্বাভাস ভিত্তিক (এফবিএ) কার্যক্রম পরিচালনা করা হবে। ঘূর্ণিঝড় আঘাত আনার পর উপকূলীয় অন্যান্য জেলা গুলোতেও কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ঘূর্ণিঝড় “আম্পানে” ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য “ডিজাস্টার রেসপন্স ইমারজেন্সি ফান্ড (ডিআরইএফ) সংগ্রহেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপকূলীয় ১৩ জেলায় ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে শেল্টারে অবস্থানরতদের তাৎক্ষণিক খাদ্য চাহিদা মেটাতে জরুরী খাবার, পানি সরবরাহের পাশাপাশি করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক সাবান) প্রদানের জন্য সংশ্লিষ্ট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে ৩৯,৫০,০০০,০০ টাকা ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে সবেচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ৬টি জেলায় এই টাকা ব্যয় করা হবে বলে রেড ক্রিসেন্ট কৃর্তপক্ষ জানায়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পানে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ স্থানে অর্থাৎ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেদিকটি বিশেষভাবে খেয়াল রাখা হবে। এছাড়াও আশ্রয়কেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, জীবাণূনাশক সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ রেড ক্রিসেন্টের পক্ষ থেকে দেওয়া হবে, যাতে তারা স্বাস্থ্য বিধি মেনে চলতে পারে।

ঈদের আগে গতি ফিরেছে রেমিট্যান্সে, ১৪ দিনেই এসেছে ৮০ কোটি ডলার

0

মহামারি করোনার ধাক্কায় তলানিতে নেমে যাওয়া রেমিট্যান্সে ঈদের আগে কিছুটা গতি ফিরেছে। ঈদের মাস মে’র প্রথম ১৪ দিনেই ৮০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা আগের মাস পুরো এপ্রিলের প্রায় ৭৪ শতাংশ। গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে মাত্র ১০৮ কোটি ১০ লাখ ডলার, যা ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরই ঈদের আগে রেমিট্যান্সে গতি আসে। তবে এবার ঈদের পাশাপাশি রেমিট্যান্সে ২ শতাংশ নগদ প্রণোদনার প্রভাবও পড়ছে। গত বছরের ঈদের আগে মে মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড রেমিটেন্স এসেছিল। আর প্রথম ১৪ দিনে এসেছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার। এবার মহামারি করোনার মধ্যে প্রথম ১৪ দিনে মাত্র ৭ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে।

সংশ্লিস্টরা জানান, বাংলাদেশে যেসব দেশ থেকে বেশি রেমিট্যান্স আসে, তার সবগুলোতোই ছড়িয়েছে করোনা ভাইরাস। ফলে অনেক প্রবাসী শ্রমিককে দেশে ফিরতে হয়েছে। যারা রয়েছেন তাদের অনেকে ঘরে আটকে থাকায় কাজ করতে পারছেন না। ফলে দীর্ঘদিন ইতিবাচক ধারায় থাকা এই সূচকটি গত কয়েক মাস ধরে পতনের ধারায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ফেব্রুয়ারি মাস থেকে টানা কমছে রেমিট্যান্স। গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ১৪৫ কোটি ২২ লাখ ডলার। এরপরের মাস মার্চে আসে ১২৮ কোটি ৬৮ লাখ ডলার। যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। আর এপ্রিলে তা আশংকাজনকহারে কমে নেমে আসে ১০৮ কোটি ১০ লাখ ডলারে, যা গত বছরের এপ্রিলের চেয়ে ২৪ দশমিক ৬১ শতাংশ কম। এছাড়া এটি গত ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এর আগে ২০১৭-১৮ অর্থবছরের সেপ্টেম্বর মাসে সর্বনিম্ম ৮৫ কোটি ৬৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

ঈদের কারণ মে মাসে রেমিট্যান্সে কিছুটা গতি ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনে ৫১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে, ১৩ মে পর্যন্ত আসে ৬৮ কোটি ৮০ লাখ ডলার। আর ১৪ মে তা ৮০ কোটি ডলারে উন্নীত হয়ে। অর্থাৎ ১৪ মে বৃহস্পতিবার একদিনেই এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার।

গত ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এক হাজার ৩৩০ কোটি ৩২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সেখানে চলতি অর্থবছরের ১৪ মে পর্যন্ত এসেছে ১ হাজার ৫৬৫ কোটি ৬০ লাখ ডলার।

এদিকে, ঈদের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ায় রপ্তানি আয় কমার পরও বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে। রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ২৮৪ কোটি ৩৯ লাখ(৩২.৮৪ বিলিয়ন) ডলার।

বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাস্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কাতার, ইতালি, বাহরাইন ও দক্ষিন কোরিয়া থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর বাইরে সিংগাপুর, হংকং, জাপান ও জার্মানি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে।

পর্ষদ সভায় সরাসরি অংশ নিতে পারবেন সীমিত সংখ্যক পরিচালক

0

এখন থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সভায় সীমিত সংখ্যক সদস্য সরাসরি অংশ নিতে পারবেন। অবশিষ্ট সদস্যরা ভিডিও কনফরেন্সের মাধ্যমে সভায় অংশগ্রহণ করবেন। তবে ব্যাংক নিজস্ব বিবেচনায় তাদের সভা সম্পূর্ণভাবে ভিডিও কনফরেন্সের মাধ্যমেও সম্পাদন করতে পরবে। ভিডিও কনফরেন্সের মাধ্যমে অংশগ্রণকারী প্রত্যেক পরিচালকও যথানিয়মে সম্মানী পাবেন। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

জানা যায়, করোনাভাইরাসের কারণে ব্যাংকের পরিচালকদের স্বশরীরে উপস্থিতি বুঁকিপূর্ণ বিবেচনায় গত ২৩ মার্চ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত সকল সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে রবিবারের সার্কুলারে বলা হয়েছে, অর্থনীতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের ন্যায় ব্যংকিং কর্মকাণ্ড গতিশীল করার আবশ্যকতা পরিলক্ষিত হচ্ছে। সীমিত ব্যাংকিং কার্যক্রম ধীরে ধীরে প্রত্যাহারপূর্বক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তায় কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানে অধিকতর সতর্কতা ও সুরক্ষার লক্ষ্যে ব্যাংকের জন্য প্রযাজ্যো ১৩টি অনুসরণীয় নীতিমাল সঠিকভাবে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পরামর্শ প্রদান করেছে।

এর প্রেক্ষিতে ডব্লিউএইচওর গইডলাইন এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা প্রতিপালন নিশ্চিত করে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্ষদ ও পর্ষদের অন্যান্য সহায়ক কমিটি সভার জন্য নির্ধারিত সভাস্থলের পরিসর বিবেচনায় নিয়ে যথসম্ভব কম সংখ্যক সদস্য সভায় সরাসরি অংশগ্রহণ এবং অবশিষ্ট সদস্য ভিডিও কনফরেন্সের মাধ্যমে সভায় অংশ্রহণ করতে পারবেন। তবে ব্যাংক নিজস্ব বিবেচনায় তাদের সভা সম্পূর্ণভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও সম্পাদন করতে পরবে। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত আংশিক বা পূর্ণাঙ্গ সভার ক্ষেত্রে ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে হবে। ব্যাংক-কম্পানি অইন ১৯৯১ এর 8৫ ধারায় ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হলো।