Home Blog Page 2955

সারা দেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ

0

করোনা ভাইরাসের বিস্তার রোধ এবং পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যের সাধারণ ছুটি আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। আর এ কারণে দেশব্যাপী গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আগামী ৩০মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছেরের স্বাক্ষরিত এক নোটিশের এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না। এছাড়া জরুরি পরিসেবা বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর), পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও সংশ্লিষ্ট কাজ, খাদ্যদ্রব্য, কাঁচাবাজার, সড়ক ও নৌপথে সবপ্রকার পণ্য, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসা সেবা ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, শিশুখাদ্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার, বীজ, কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বোরো ধানের ভালো দাম পাচ্ছেন কৃষক : কৃষিমন্ত্রী

0

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন। সারাদেশে এ বছর ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে হাওরের শতভাগ এবং সারাদেশের ৪৮ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বোরো ধানের দাম এবং ধান কাটার অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন বোরো আমাদের প্রধান ফসল। দ্বিতীয় হলো আমন ও তৃতীয় হলো আউশ। আমনে আমরা এক কোটি ৫০ লাখ টন বা এর কমবেশি উৎপাদন পেয়ে থাকি। আউশে ৩০ লাখ টন বা এর বেশি উৎপাদন পেয়ে থাকি। তবে মোট উৎপাদনের ৬০ ভাগ বোরো থেকে আসে। বোরোর উৎপাদন বৃদ্ধির জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলাম। তখন আমাদের ধারণা ছিল না যে দেশ করোনায় আক্রান্ত হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশও স্থবির রয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, সারাদেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। হাওরে শতভাগ এবং সারাদেশে ৪৮ ভাগ ধান কাটা শেষ হয়েছে। কৃষি বিভাগের তথ্য থেকে জানা গেছে, কৃষকরা সফলভাবে ধান ঘরে তোলার পাশাপাশি ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন।
তিনি বলেন, তবে অঞ্চলভেদে ধানের বাজার দর কম-বেশি রয়েছে। এ ছাড়া ভেজা ও শুকনো ধান এবং মোটা ও চিকন ধানের দামেও পার্থক্য রয়েছে বলে জানা গেছে।
অঞ্চলভেদে ধানের দাম প্রতি মণ ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০০ টাকায় বিক্রি হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এবার ধানের যে দাম আছে মোটামুটি যুক্তিসঙ্গত। আমরা সব সময় চাই ধান-চালের দাম এমন একটা অবস্থায় থাকবে, যাতে কৃষকও খুশি থাকবে, আর সঙ্গে সঙ্গে যারা নিম্ন আয়ের মানুষ তারাও একটা যুক্তিসঙ্গত দামের ভিত্তিতে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
আবদুর রাজ্জাক বলেন, আমি মনে করি আমরা এই বছর এমন একটা অবস্থায় আছি, কৃষকও দামের দিক দিয়ে মোটামুটি খুশি আছে। ধান-চালের দামও মোটামুটি যুক্তিসঙ্গত। সরকারি ধান-চাল কেনা পুরোদমে শুরু হলে দাম আরও বাড়তে পারে বলেও মনে করছেন কৃষিমন্ত্রী।
তিনি আরও বলে, এখন সারাদেশের সমতল ভূমিতে ধানকাটা চলছে। আবহাওয়াও মোটামুটি অনুকূল। ধান কাটাও বেশ এগিয়ে চলছে। শ্রমিকরাও সমতল ভূমিতে ফিরে এসেছে। সার্বিকভাবে ধানকাটা এগিয়ে চলছে।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. আবদুর রৌফ এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪১

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৮৩ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১০৪১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৮৬৩।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৫১ হাজার ৯৩০টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ১০৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮৩-এ।
নতুন করে যারা মারা গেছেন তাদের ১১ জন পুরুষ ও ৩ জন নারী। ৯ জন ঢাকার এবং ৫ জন চট্টগ্রামের বাসিন্দা। বয়সের দিক থেকে একজন ২১ থেকে ৩০ বছর বয়সী, একজন ত্রিশোর্ধ্ব, ৫ জন চল্লিশোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব এবং দুজন সত্তরোর্ধ্ব।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪৪ লাখ। মৃতের সংখ্যা ৩ লাখ ছুঁই ছুঁই। তবে প্রায় পৌনে ১৭ লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মালয়েশিয়ায় গ্রেপ্তার অভিযান

0

করোনাভাইরাসে বিপর্যস্ত পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের ধরতে কঠোর অভিযানে নেমেছে মালয়েশিয়া পুলিশ। অভিযান মালয়েশিয়ায় অভিবাসীদের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

দুই মাসের বেশি লকডাউনের কারণে অর্থনৈতিক কষ্টে থাকায় তিন বেলা যখন খাবারও যাদেও কষ্ট হচ্ছিল সেই সময় মালয়েশিয়া পুলিশ এমন অভিযানে বিপাকে পড়ে যায় কয়েক লাখ প্রবাসী বাংলদেশি শ্রমিক। অনেকেই গ্রেপ্তার এড়াতে আশ্রয় নিয়েছেন বনে জঙ্গলে, খেয়ে না খেয়ে বনে কাটছে গ্রেপ্তার আতংক নিয়ে।

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আটক অভিযান দিনকে দিন বেড়েই চলছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো স্থানে চলছে পুলিশি অভিযান। গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীরা।

ইতোমধ্যেই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দেড় হাজারের বেশি বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

প্রবাসীরা বলছেন, লকডাউনের কারণে খাবারের কষ্ট করতে হয়েছে বেশি, বেশিরভাগ অবৈধ শ্রমিক বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, মার্কেটে কাজ করতো। এইসব বন্ধ থাকায় বেতনও বন্ধ ছিলো। ফলে খাদ্যেও কষ্টে দিন কাটছে প্রবাসী শ্রমিকদের। কিন্তু এরই মধ্যে পুলিশের অভিযানে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।

তবে করোনা উদ্ভুত পরিস্থিতিতে লকডাউন চলাকালে ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানের তীব্র সমালোচনাও করছে বিভিন্ন শ্রমিক সংগঠনসহ মানবাদিকার কর্মীরা। সংকটকালীন অবৈধ প্রবাসীদের আটক না করে সাধারণ ক্ষমা ঘোষণার দাবি জানিয়েছেন তারা। দেশটির ম্যানুফ্যাকচারিং এবং বেসরকারি সংস্থাগুলো অনিবন্ধিত বিদেশি কর্মীদের কোভিড -১৯ স্ক্রিনিংয়ে যেতে উৎসাহিত করার জন্য একটি সাধারণ ক্ষমা ঘোষণার দাবি জানানো হয়।

এদিকে, ফেডারেশন অব মালয়েশিয়ার ম্যানুফ্যাকচারার্স (এফএমএম) সভাপতি তান শ্রী সোহ থিয়ান লাইয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক স্টার অনলাইনে জানায়, অনিবন্ধিত বিদেশি কর্মীদের আটক হওয়ার আশঙ্কা ছাড়াই পরীক্ষার জন্য এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে এবং সরকার টু সরকার একটি চুক্তি হওয়া উচিত। যার আলোকে বিদেশিরা জরিমানা ছাড়াই নিজ দেশে যাওয়ার সুযোগ দিতে হবে।

তিনি আরো বলেন, চলমান লকডাউনে অনিবন্ধিত কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অনাহারে অর্ধাহারে বসবাস করছে। যা বেঁচে থাকার জন্য নূন্যতম আবাসনের মান পূরণ করে না। এক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা মার্সি মালয়েশিয়ার সভাপতি দাতুক ডা. আহমদ ফয়জাল পারদৌস বলছেন, অনিবন্ধিত প্রবাসী শ্রমিকরা সরকারি স্বাস্থ্যসেবাতে এগিয়ে আসার সম্ভাবনা কম। এটি এ কারণে নয় যে তারা পরীক্ষা করতে চান না, তবে তারা আটক হওয়ার ভয়ে রয়েছেন।

অবৈধ বিদেশিদের আটক অভিযানের বিরোধিতা করে আসছে তেনাগানিতার পরিচালক ও পরামর্শক জোসেফ পল ম্যালিয়ামাউভ। তিনি ষ্টার অনলাইনকে বলছেন, দরিদ্র সুবিধাবঞ্চিতদের মালয়েশিয়ানদের মতোই পরীক্ষা করা উচিত। সরকারের একটি স্পষ্ট বার্তা পাঠানো উচিত যে, সাধারণ ক্ষমার সময় তারা নিরাপদ থাকে এবং যদি তারা অসুস্থ বোধ করে তবে তাদের পরীক্ষা করা যেতে পারে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং আরব আমিরাতের পরই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার মালয়েশিয়া। বৈধ-অবৈধ মিলিয়ে দেশটিতে প্রায় ১০ থেকে ১২ লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক রয়েছে। সারা পৃথিবীর মতো করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালয়েশিয়াতেও চলছে লকডাউন। শিল্পকারখানা অফিস আদালত, হোটেল রেষ্টুরেন্টসহ বিভিন্ন এখন বন্ধ, ফলে করোনা প্রতিরোধে ঘরবন্দী হয়ে জীবন পার করছেন প্রবাসীরা। এসব ঘরবন্দী প্রবাসীরা দুই মাসের বেশি ঘরবন্দী থাকায় খাবারের কষ্টসহ নানা দুর্ভোগে দিন পার করছেন।

প্রবাসীরা বলছেন, মালয়েশিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস ও আর্থিক দুরবস্থায় কর্মহীন দিন কাটছে প্রবাসীদের। এর মধ্যে দেশটির সরকার ঘোষণা দিয়েছে বৈধ-অবৈধদের বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষার। আর এতে করেই শংকায় পড়েছেন অবৈধভাবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা।

২০ হাজার পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী দিল নেটজ

0

করোনা পরিস্থিতিতে সংকটে থাকা অতিদরিদ্র ২০ হাজার পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়েছে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা নেটজ বাংলাদেশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় সামাজিক দুরত্ব বজায় রেখে দরিদ্র পরিবারগুলোতে এই সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে নেটজ-এর কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটি ঘোষণার পর কৃষিভিত্তিক শ্রমের ওপর নির্ভরশীল অনেক পরিবারের মধ্যে সম্পদ বিক্রির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাদের কেউ কেউ অগ্রিম শ্রম বিক্রির ফাঁদেও পড়েছেন। এজন্য জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা উপরকরণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের নয়টি জেলায় নেট্জের পার্টনার এনজিওগুলোর মাধ্যমে তা বিতরণ করা হয়েছে।

নেটজ-এর কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং) মৌসুমী বিশ্বাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ এপ্রিল হতে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণের কাজ শুরু হয়েছে। সেখানে প্রত্যেক পরিবারকে ২০ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি ডাল, দুই কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি সুজি, এক লিটার ভোজ্য তেল, তিনটি সাবান, দুটি মাস্ক এবং কিছু প্যারাসিটামল ট্যাবলেট সরবরাহ করা হয়েছে। যা দিয়ে পরিবারগুলোর ১৫ হতে ২০ দিনের খাবার ব্যবস্থা হবে বলে আশা করা যাচ্ছে। তবে স্থানভেদে ও দারিদ্রতার নিরিখে এ সহযোগিতার পরিমাণ কোথাও কোথাও বেশি প্রদান করা হয়েছে। নারীপ্রধান পরিবার, বয়স্ক ও প্রতিবন্ধিত্ব আছে এমন পরিবার এবং যারা দুর্গম এলাকায় বাস করেন তাদেরকে অগ্রাধিকারভিত্তিতে এই সাহায্য প্রদান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেটজ-এর পার্টনার সংস্থাগুলোর মধ্যে গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) গাইবান্ধা, পঞ্চগড়, নীলফামারী ও কুষ্টিয়া জেলায়, ডাসকো ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ ও নঁওগা জেলায়, জাগরণী চক্র ফাউন্ডেশন রংপুরে, পল্লীশ্রী দিনাজপুর ও নীলফামারী জেলায়, এমজেএসকেএস কুড়িগ্রামে এবং আশ্রয় নঁওগা জেলায় এই খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করছে।

এর আগে পরিবারের দৈনিক মাথাপিছু আয়, পরিবারে উপার্জনক্ষম সদস্যের সংখ্যা, এনজিও ঋণ আছে কিনা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পাবার সক্ষমতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে সুবিধা পাচ্ছে কি-না ইত্যাদি বিষয় বিবেচনা করে অতিদরিদ্র পরিবারগুলোকে বাছাই করা হয়।

৩০ মে পর্যন্ত ছুটি বাড়ল, ১৫ শর্তসহ আদেশ জারি

0

করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এর পর দুই দিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্ত ছুটি থাকছে দেশে। তবে এ জন্য ১৫টি শর্ত আরোপ করা হয়েছে।

আজ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী সাক্ষরিত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে ২৮ মে পর্যন্ত ছুটি বাড়ানোর কথা উল্লেখ আছে। এর সঙ্গে ২৯ ও ৩০ সাপ্তাহিক ছুটি যোগ হবে। তবে এ জন্য ১৫টি শর্ত আরোপ করা হয়েছে।

কানাডার কাছে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের খুনি কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কানাডা সরকারের প্রতি অনুরোধ জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোয়াঁ ফিলিপ শ্যামপেইন এর সাথে ফোনে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে খুনি নূর চৌধুরীর দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করতে পারলে তা হবে এদেশের জনগণের জন্য বড় প্রাপ্তি।

এসময় কানাডার পররাষ্ট্রমন্ত্রী করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জোট গঠনের প্রস্তাব দেন। এ জোট বিশ্বব্যাপী করোনার চ্যালেঞ্জ মোকবিলায় সহায়ক হবে বলে কানাডা পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। তাছাড়া যেকোন সংকটে কানাডা বাংলাদেশের পাশে থাকবে বলে এ সময় প্রতিশ্রুতি ব্যক্ত করেন শ্যামপেইন।

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের বিষয়টি ‘সকলের দায়িত্ব’ উল্লেখ করে এ বিষয়ে কানাডার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট বিষয়ে এ অঞ্চলের বিভিন্ন দেশের সাথে আলোচনা অব্যাহত রেখেছেন বলেও জানান। এসময় শ্যামপেইন রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছেন তার প্রশংসা করেন।

ড. মোমেন কানাডায় অবস্থারত বাংলাদেশি ছাত্রদের বর্তমান পরিস্থিতিতে টিউশন ফি মওকুফসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ করেন। এছাড়া তিনি করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে বিদেশ থেকে ফেরত আসা বাংলাদেশি শ্রমিকদের পুনর্বাসনে কানাডার সহযোগিতা কামনা করেন। তিনি করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের দুস্থদের খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে কানাডার সহায়তা চান।

বিভিন্ন দেশ থেকে ক্রয়াদেশ বাতিল হওয়ায় দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্মেন্ট সেক্টর সমস্যাসংকুল উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে গার্মেন্ট খাতের বড় আমদানিকারক দেশ কানাডার সহায়তা কামনা করেন ড. মোমেন। তিনি বলেন, এ খাতে কর্মরত প্রায় ৪০ লক্ষ শ্রমিক কর্মজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে, যাদের অধিকাংশ নারী।

বাংলাদেশের আইটি সেক্টরে বিপুল সংখ্যক সম্ভাবনাময়ী ও মেধাবী তরুণ পেশাজীবী নিয়োজিত রয়েছে উল্লেখ করে খাতে কানাডাকে বাংলাদেশে বিনিয়োগ আহবান জানান ড. মোমেন। তাছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে কানাডাকে এগিয়ে আসার আহবান জানান তিনি। কৃষির উন্নয়নে কানাডাকে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার আহবান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি কানাডা গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী। কৃষিক্ষেত্রে কানাডা একটি সমৃদ্ধ দেশ।

এসময় চার্টার বিমানের মাধ্যমে কানাডার নাগরিকদেরে দেশে ফেরত যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানানো হয়।

৫০ লাখ পরিবারে নগদ অর্থ, স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি

0

সারা দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবার পাচ্ছে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা আর স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ সালের শিক্ষার্থীরা পাচ্ছেন উপবৃত্তি ও টিউশন ফি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসেবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ভাসমান মানুষ এবং নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ঘাট শ্রমিক, রিকশাওয়ালা, নির্মাণ শ্রমিক, নরসুন্দর, চায়ের দোকানদার, কুলি মজুরসহ দিন আনে দিন খাওয়া যেসব মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে তাদের জন্য কিছু নগদ অর্থ সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ৫০ লাখ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করছি। আগেই আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা ও ১০ টাকা কেজিতে চালের ব্যবস্থা করেছি। ওই সুবিধা যারা পাচ্ছেন তাদের বাইরে যারা বর্তমানে অসহায় হয়ে পড়েছেন তারাই কেবল এই সহায়তা পাবেন। এই লক্ষ্যে আমরা এক হাজার দুই শ কোটি টাকার ব্যবস্থা করেছি। এর আওতায় আড়াই হাজার টাকা করে এককালীন প্রত্যেক পরিবার পাবে। আর স্নাতক শিক্ষার্থীরা পাবে উপবৃত্তি ও টিউশন ফি।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই ক্ষেত্রে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা পৌঁছে দেব। এ কোনো বাড়তি চার্জও লাগবে না। আমরা জানি, সুবিধাপ্রাপ্তদের জন্য এটি বিশেষ কিছু নয়। তবু এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় আপনাদেরকে যে কিছু দিলাম, এটিই সান্ত্বনা।

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্ষুধার জ্বালা আমরা বুঝি। এ জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। করোনার মতো এমন একটি অদৃশ্য শক্তিকে কিন্তু মোকাবিলা করতে পারছে না কোনো দেশই। কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না। বর্তমান চলমান পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব ইনশাআল্লাহ।

নগদ সহায়তা বিতরণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

সারা দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মধ্যে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসেবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত।

বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত ভাসমান মানুষ এবং নিম্ন আয়ের মানুষ বিশেষ করে ঘাট শ্রমিক, রিকশাওয়াল, নির্মাণ শ্রমিক, নরসুন্দর, চায়ের দোকানদার, কুলি মজুরসহ দিন আনে দিন খাওয়া যেসব মানুষের আয়ের পথ বন্ধ হয়ে গেছে তাদের জন্য কিছু নগদ অর্থ সহায়তার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ৫০ লাখ পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান করব। আমরা আগেই আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতা ও ১০ টাকা কেজিতে চালের ব্যবস্থা করেছি। ওই সুবিধা যারা পাচ্ছেন তাদের বাইরে যারা বর্তমানে অসহায় হয়ে পড়েছেন তারাই কেবল এই সহায়তা পাবেন। এই লক্ষ্যে আমরা এক হাজার দুই শ কোটি টাকার ব্যবস্থা করেছি। এর আওতায় আড়াই হাজার টাকা করে এককালীন দেওয়ার প্রত্যেক পরিবার পাবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এই ক্ষেত্রে যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা পৌঁছে দেব। এ কোনো বাড়তি চার্জও লাগবে না। তিনি বলেন, আমরা জানি, সুবিধাপ্রাপ্তদের জন্য এটি বিশেষ কিছু নয়। তবু এখন রমজান মাস চলছে। সামনে ঈদ। এই সময় আপনাদেরকে যে কিছু দিলাম, এটিই সান্ত্বনা। আপনারা ধৈর্য হারাবেন না। বর্তমান চলমান পরিস্থিতি থেকে আমরা মুক্তি পাব ইনশাআল্লাহ।

মালয়েশিয়া ও ভারত থেকে দেশে ফিরল ৩০৪ বাংলাদেশি

0

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ভারতের ব্যাঙ্গালুরু থেকে দুটি পৃথক ফ্লাইটে দেশে ফিরেছেন আটকে ৩০৪ জন বাংলাদেশি। এর মধ্যে মালয়শিয়া থেকে ফিরেছেন ১৬০ জন এবং ব্যাঙ্গালুরু থেকে ১৪৪ জন। কভিড-১৯ নেই এমন সনদ নিয়ে আসাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহায়তায় আটকা থাকা ১৬০ জন বাংলাদেশিকে বুধবার দুপরে দেশে ফিরিয়ে এনেছে গ্রীন ডেল্টা ইনসুরেন্সের সহযোগী প্রতিষ্ঠান-জিডি অ্যাসিস্ট। চলমান করোনা মহামারিতে মালয়েশিয়াতে আটকেপড়া বাংলাদেশিদের এটিই প্রথম প্রত্যাবর্তন প্রক্রিয়া। একটি মৃতদেহসহ ১৬০ জন বাংলাদেশিকে নিয়ে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

জানা গেছে, আটকা থাকা বাংলাদেশিরা দেশে ফেরত আসার জন্য মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে। জিডি অ্যাসিস্ট মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে এই বাংলাদেশীদের ফিরিয়ে আনার কাজ শুরু করে।

জিডি অ্যাসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ বলেন, জিডি অ্যাসিস্ট গর্বিত যে এই করোনা মহামারির সময়কালে আটকা থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিভিন্ন কর্তৃপক্ষের তাৎক্ষণিক সমর্থন ও সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান। অনুমোদনের পরে জিডি অ্যাসিস্ট কুয়ালালামপুরের দুটি বিখ্যাত হাসপাতালে সমস্ত যাত্রীদের কভিড-১৯ স্ক্রিনিং পরীক্ষা করার ব্যবস্থা করেছে।

এদিকে বুধবার ব্যাঙ্গালুরু থেকে ১৪৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাদের বহনকারী উড়োজাহাজটি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদের বেশিরভাগই ভারতে চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়েছিলেন।