Home Blog Page 2957

লকডাউন ভেঙে ধর্মীয় সমাবেশ, ৩ শতাধিক গোঁড়া ইহুদি গ্রেপ্তার

0

প্রাচীনকাল থেকে প্রচলিত ইহুদিদের একটি ধর্মীয় উৎসব থেকে তিন শতাধিক গোঁড়া ইহুদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। কভিড-১৯ মহামারি চলাকালীন দেশটিতে চলছে নানা ধরণের বিধিনিষেধ। লকডাউন জারি রয়েছে পুরো দেশে। যে কোনো ধরণের ধর্মীয় জমায়েত বা মিছিলও নিষিদ্ধ রয়েছে। কিন্তু নিয়ম না মেনে ওই উৎসব উদযাপনে যোগ দেয় শত শত ইহুদি। পুলিশও সামাজিক দূরত্ব নিশ্চিতে অনুষ্ঠান বাতিল করে দেয়। একইসঙ্গে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৩২০ জন কট্টরপন্থী ইহুদিকে।

পুলিশ জানিয়েছে, তারা আগে থেকেই ঘোষণা দিয়েছিল লকডাউন চলাকালীন কেউ উৎসবে যোগে দিতে পারবে না। তারপরেও ইহুদিদের একটি দল ওই মিনারে প্রবেশের চেষ্টা করে যায়। পুলিশ বাধা দিলে তারা শ্লোগান দিতে শুরু করে। ফলে পুলিশ তাদেরকে গ্রেপ্তারে বাধ্য হয়।

বুধবার পুলিশের এমন পদক্ষেপের সমালোচনা করেছে দেশটির গোঁড়া ইহুদিরা। তবে উদারপন্থী অনেক ইহুদি নেতা পুলিশের কাজকে স্বাগতও জানিয়েছে।

লাগ বা-ওমার ইহুদিদের মধ্যে জনপ্রিয় একটি উৎসব। ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত এই মিনারটি খৃষ্টীয় ২য় শতকে নির্মিত হয়েছিল। উৎসবের সময় এখানে জড়ো হয় হাজার হাজার ইহুদি ধর্মাবলম্বি। এসময় তারা রাতভর সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা করেন।

উল্লেখ্য, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইয়েলে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৫৩৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬২জনের। সুস্থ হয়ে ফিরেছে ১২ হাজার ১৭৩ জন।

সূত্র- দ্য হিন্দু, রয়টার্স।

আমিরাতে নও-মুসলিমদের বয়ানে এবারের রমযান

0

এবারের রমযান মাসে প্রথমবারের মতো রোযা রেখেছে সংযুক্ত আরব আমিরাতের কয়েকশ নও-মুসলিম। চলতি বছরের শুরুর দিকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

জানা গেছে, অন্তত ৮৫২ জন জানুয়ারি থেকে এ বছরের এপ্রিলের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। গত বছর এই সময়ে ৮৩৮ জন ইসলাম গ্রহণ করেছিল সে দেশে।

যদিও এ বছর সারাবিশ্বের মুসলমানদের কাছে করোনাভাইরাসের জেরে রমযান মাস একেবারেই আলাদা। নতুনভাবে ইসলাম গ্রহণকারী কয়েকজন এবারের রমযান সম্পর্কে সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের কাছে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

আমিরাত আমাকে ইসলাম শিখিয়েছে

মাত্র এক দশক আগেও ইসলাম সম্পর্কে সামান্য ধারণা ছিল না সেন বেসিটের। অথচ তিনি এখন ইসলাম ধর্ম পালন করেন। আমিরাতে বসবাসকারী এই নও-মুসলিম জানান, খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারে স্কটল্যান্ডে বেড়ে উঠেছেন তিনি।

ব্রিটিশ সেনাবাহিনীতে মাত্র ১৬ বছর বয়সে যোগ দেন এবং ১৯৮০’র দশকে প্রথমবার মুসলিমের সঙ্গে সাক্ষাৎ ঘটেছে তার। সেটাও জার্মানিতে।

৫১ বছর বয়সী বেসিট বলেন, আজমানে এখন থাকছেন। চলতি বছরের মার্চে ইসলাম গ্রহণ করেছেন। নও-মুসলিম হিসেবে এবারই প্রথম রোযা থাকছেন।

তিনি আরো জানান, কয়েক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবার বেড়াতে এসে ইসলাম সম্পর্কে হালকাভাবে জানতে শুরু করেন। সেই থেকে ইসলাম নিয়ে জানার আগ্রহ।

তিনি আরো বলেন, যে কম্পানিতে আমি বার্লিনে কাজ করতাম, তারাই আমাকে আমিরাতে পাঠিয়েছে। মুসলিম সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। আমি কেবল সেনাবাহিনীর ধ্যান-ধারণা লালন করতাম। বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে যে যুদ্ধ চলছে সে সম্পর্কে ধারণা রাখতাম।

তারপর এখানে যখন চলে আসলাম এবং বসবাস করতে লাগলাম। তখন দেখলাম- আমার বন্ধুদের বেশিরভাগই মুসলিম। আর তাদেরকে বেশ ভালোই লাগল। তারা ইসলাম সম্পর্কে আমাকে জানতে আগ্রহী করে তুলল এবং ধীরে ধীরে আমিও নিজের চিন্তা পাল্টাতে থাকলাম।

রোযার অভিজ্ঞতা একেবারে নতুন বলেও জানান তিনি। বেসিট বলেন, আমি যে ধরনের প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে অনেক বেশি কিছু। করোনাভাইরাসের কারণে আমার বন্ধুরা আমাকে নামাজে এবং আরবিতে সূরা শিখতে সেভাবে এখন সাহায্য করতে পারছে না। এখন আমি বুঝতে পেরেছি, রমযান কেবল না খেয়ে থাকার মাস নয়।

তিনি আরো বলেন, যখনই সুযোগ পাচ্ছি আমি নামাজ পড়ছি। কুরআন পড়ছি এবং বোঝার চেষ্টা করছি। আমার কাছে এখন বড় ধরনের চ্যালেঞ্জ হলো- আরবিতে সূরা মুখস্থ করে নামাজ পড়া। ইউটিউবে এসব সূরা পাওয়া গেলেও ওসখান থেকে শেখাটা একটু কষ্টকর।

সাহরি ও ইফতারের জন্য বেসিট নিজেই রান্না করেন।

রুশ নও-মুসলিমের অভিজ্ঞতা

৪০ বছর বয়সী রুশ নও-মুসলিম ইভান কিংসব্রিজ এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন। আমিরাতে আসার পরেই ইসলাম সম্পর্কে জেনে পরে নিজের ধর্ম পাল্টে ফেলেছেন।

চলতি বছরের ২০ মার্চ মাসে তিনি ইসলাম গ্রহণ করেন। এবারের রমযানে নিজের খাওয়া, ঘুম ও নামাজের সূচি বদলে নিয়েছেন তিনি।

তিনি বলেন, আমার কাছে প্রথম চ্যালেঞ্জ হয়ে গেছে মাগরিবের আগে ব্যায়াম সেরে ফেলে ইফতারের জন্য বসে পড়া এবং সারাদিন রোযা রেখে আছরের নামাজ পড়াটাও একটা চ্যালেঞ্জ।

তিনি আরো বলেন, দ্বিতীয় চ্যালেঞ্জ হলো- সারাদিন পানি পান না করে থাকা। যদি আমি খাবার এবং পানির দিকে খেয়াল না করে নিজের ক্লায়েন্টদের সঙ্গে সময় পার করি, তাহলে সময়টা দ্রুত চলে যায়। বিশেষ করে কুরআন পাঠ করলে সময় গড়িয়ে যায়। আর এতে করে ঈমান আরো দৃঢ় হয়।

তিনি আরো বলেন, আমার কিছু আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে এই রমযান মাসে। এই মাসের কল্যাণে নম্র-ভদ্র থাকছি এবং সুচন্তিা করতে পারছি।

২০১২ সালে প্রথমবার আমিরাতে এসে মুসলমানদের কর্মকাণ্ড দেখে আকর্ষিত হয়েছিলেন তিনি। বন্ধুবান্ধবদের কাছ থেকে ইসলাম ধর্ম সম্পর্কে জেনে মুসলমান হন তিনি।

সূত্র : দ্য ন্যাশনাল

গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

0

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৮ পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জনে।
ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ বুধবার ( ১৩ মে) এ তথ্য আপডেট করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৯০৭ জন। মঙ্গলবার (১২ মে) এ সংখ্যা ছিল ৮৬৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ১৫৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪ হাজার ৯৬১ জনকে। এ পর্যন্ত ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে মঙ্গলবারও (১২ মে) করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছেন আরও ২৩ পুলিশ সদস্য। করোনাভাইরাসে এখন পর্যন্ত পুলিশের মোট ২৯৮ সদস্য সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন সাতজন।

‘একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে’

0

একটি মতলবি মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।
কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারিতে যুক্তরাষ্ট্রের মতো দেশে মৃতের সংখ্যা যেখানে ৯০ হাজার ছাড়িয়েছে, ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৪০ হাজার, ফ্রান্স, স্পেন, ইতালিসহ কিছু দেশে মৃতের সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছেছে। সব দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করা হয়েছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে। বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা মনে করছেন এ সিদ্ধান্ত ভুল, তাদের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত সরকার ৪ কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ টন চাল বিতরণ করা হয়েছে এবং এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, দেশের যে কোনো দুর্যোগে আর্ত মানবতায় সেবার আগেই মানবিক সহায়তা নিয়ে তারা দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।
ওবায়দুল কাদের বলেন, করোনা মহামারির এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে গণমাধ্যম খবর প্রকাশ করেছে। ইতোমধ্যে লক্ষণও দেখা যাচ্ছে। এডিস মশা থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি হয়ে পড়েছে। ঘর বা বাড়ির চারপাশে যাতে পানি না জমে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। করোনা মোকাবেলার পাশাপাশি সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে মশক নিধনে কার্যকর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২

0

শে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৬৯ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১১৬২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৮২২। নতুন করে সুস্থ হয়েছেন আরও ২১৪ জন।
আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৯০০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১ লাখ ৪৪ হাজার ৫৩৮টি।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ১ হাজার ১৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জনে। মহামারী করোনাভাইরাস নতুন করে আরও ১৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা ২৬৯ জন।
তিনি বলেন, নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৭ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে করোনার বিস্তার রোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত সাড়ে ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৬ লাখের বেশি মানুষ।

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫ হাজার ৩০০

0

তিনদিনের ব্যবধানে করোনাভাইরাসে মৃত্যু বাড়লো আবারও। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৩শ’ প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দু’লাখ সাড়ে ৯২ হাজারে। মোট আক্রান্ত সাড়ে ৪৩ লাখের কাছাকাছি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ হাজার।
কয়েক সপ্তাহের ধারাবাহিকতায় মঙ্গলবারও সর্বোচ্চ মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছে প্রায় ১৬শ’ মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮৩ হাজার। মোট আক্রান্ত ১৪ লাখের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে, মহামারির নতুন কেন্দ্রস্থল ব্রাজিলে। এদিন রেকর্ড ৮৮১ মৃত্যু হয়েছে দেশটিতে; প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১২ হাজারে। আক্রান্ত পৌনে দু’লাখের বেশি মানুষ। যুক্তরাজ্যে নতুন করে প্রাণ গেছে ৬২৭ জনের। মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬শ’। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া দু’লাখ। ইতালি, স্পেন, ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশে কমছে প্রাণহানি। এ পর্যন্ত এক লাখ ৫৬ হাজার মৃত্যু হয়েছে এই একটি অঞ্চলেই।

দায়িত্ব নিলেন মেয়র আতিক

0

দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি।

করোনা মহামারি মোকাবেলাসহ বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জের মুখে আজ বুধবার (১৩ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে উত্তর সিটির দায়িত্বভার হস্তান্তর করা হয় মেয়র আতিককে। এর পরই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন আতিক। করোনাভাইরাসের ঝুঁকি এড়ানোর জন্য এমন উদ্যোগ নেওয়া হয়। এ উপলক্ষে ডিএনসিসি গুলশান নগর ভবনে সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে নির্বাচিত হন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন তিনি।

আনসার-গ্রাম প্রতিরক্ষার ১৬১ জন করোনা আক্রান্ত, একজনের মৃত্যু

0

করোনা মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। গতকাল মঙ্গলবার (১২ মে) পর্যন্ত এ বাহিনীর একজন উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ১৬১ জন সদস্য ও কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন বাহিনীর উপ-মহাপরিচালক একজন, ৬৪ জন ব্যাটালিয়ন আনসার, ৯৪ জন অঙ্গীভূত আনসার, একজন নারী আনসার ও একজন নার্সিং সহকারী।

সংশ্লিষ্টরা জানান, আক্রান্ত সদস্যদের মধ্যে ৫৮ জন ব্যাটালিয়ন আনসার জাতীয় সংসদ ভবন এবং ৬৬ জন অঙ্গীভূত আনসার সদস্য ঢাকা মহানগর পুলিশের সঙ্গে কর্মরত। এ ছাড়া বাকিদের কেউ সদর দপ্তর এবং কেউ বিভিন্ন জেলায় কর্মরত।

আক্রান্তদের মধ্যে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন একজন। প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন ৪৩৪ জন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, সাজেদা মেডিক্যাল ও রাজারবাগ পুলিশ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে বাহিনীর ১৫০ জন সদস্য করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

করোনাভাইরাসে এ পর্যন্ত বাহিনীর একজন সদস্য মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারী সদস্যের নাম আব্দুল মজিদ। তিনি পিসি অঙ্গীভূত আনসার, তাঁর আইডি নম্বর ১৩১৮৯, জেলা বগুড়া।

মৃত্যুর আগে আব্দুল মজিদ গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন। গত ১১ মে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এদিকে এ পর্যন্ত করোনা আক্রান্তদের ভেতর থেকে সুস্থ হয়েছেন ১১ জন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকশিল্পের ২ বছর শুল্কমু্ক্ত প্রবেশাধিকার চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

0

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকশিল্পকে আগামী দু’বছর শুল্কমু্ক্ত প্রবেশাধিকার প্রদানের আহবান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.আব্দুল মোমেন।

গতকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারী ম্যাথিউ পটিনজারের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহবান জানান। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেন বাংলাদেশের গার্মেন্টখাতের ক্রয়াদেশ বাতিল না করে সে জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান ড. মোমেন।

এসময় করোনাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সহকারী। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানালেন তিনি।

সমুদ্রে ভাসমান মিয়ানমারের অধিবাসী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যাথিউ পটিনজার। সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দায়িত্ব কেবল বাংলাদেশের নয়; অন্যান্য দেশেরও উচিত তাদের আশ্রয় দেওয়া এবং দায়িত্ব ভাগ করে নেওয়া। বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ারও আহবান জানান তিনি। এছাড়া ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুরাষ্ট্রসমূহের জোরালো ভূমিকা পালনেরও আহবান জানান।

করোনা পরিস্থিতির কারণে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য বিশেষ বরাদ্দ প্রদানেরও অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ ভালো উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহবান জানান ড. মোমেন। তিনি দেশের ১০০টি অর্থনৈতিক জোনের মধ্যে কয়েকটি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত করার অনুরোধ করেন। তাছাড়া বাংলাদেশে ২৮টি আইটি পার্ক তৈরি হচ্ছে এবং বাংলাদেশের পরিশ্রমী ও মেধাবী যুবকদের জন্য আইটি সেক্টরকে সম্ভাবনাময়ী উল্লেখ করে এ খাতেও যুক্তরাষ্ট্রকে বিনিযোগের আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে, হিংসাত্মক এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা চালায়, কেবল তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশের গণমাধ্যম অন্য যেকোনো দেশের চেয়ে মুক্তভাবে মত প্রকাশের স্বাধীনতা ভোগ করে।

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে এখন পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনে বাংলাদেশ থেকে এ সমস্ত চিকিৎসা সামগ্রী আরো বেশি পরিমাণ আমদানি করতে পারবে। বাংলাদেশের ওষুধ সামগ্রী যুক্তরাষ্ট্রে আমদানি করতে পররাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেন।

এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিষয়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেরিত এক পত্রের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন হোয়াইট হাউসের এই মুখপাত্র।

আগামী সপ্তাহের মধ্যে রাজধানীতে অর্ধশত বুথ

0

করোনা পরীক্ষার জন্য আগামী সপ্তাহের মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত নমুনা সংগ্রহ বুথ বসে যাবে। সারা দেশে এভাবে ১০০টি বুথ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে এসব বুথ স্থাপন করছে ব্র্যাক।

ব্র্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যাক বর্তমানে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ, বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছে। তাদের সহযোগিতায় ব্র্যাক টেকনোলজিস্টদের প্রশিক্ষণ দিচ্ছে। নমুনা সংগ্রহের কিটও দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে খুব শিগগিরই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

হাসপাতালে স্থাপিত বুথগুলো চলবে সেখানকার কর্মী ও ব্যবস্থাপনার মাধ্যমেই। অন্য বুথগুলোয় দায়িত্ব পালন করবেন ব্র্যাকের দুজন করে টেকনোলজিস্ট। এর একেকটি বুথে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রতিদিন ৪০ জনের নমুনা সংগ্রহ করা যাবে। যাঁদের করোনা উপসর্গ যেমন-জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে তাঁরা নমুনা দিতে পারবেন। তার আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ফরমে নাম-ঠিকানা ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করতে হবে। নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ল্যাবে। পরীক্ষার ফলাফল যার যার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

নমুনা সংগ্রহের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথমত, জাতীয় নির্দেশনা অনুযায়ী প্যারামেডিকরা সন্দেহভাজন রোগীদের বাছাই করবেন। দ্বিতীয়ত, মেডিক্যাল কলেজ, হাসপাতাল অথবা তাঁদের আশপাশে স্থাপিত নমুনা সংগ্রহ কেন্দ্রে রেফার করা রোগীদের নমুনা নেওয়া হবে।

নমুনা সংগ্রহের ক্ষেত্রে বয়স্ক মানুষ, যাঁদের ডায়াবেটিস রক্তচাপের মতো অনিরাময়যোগ্য রোগ আছে তাঁরা, ডাক্তার, স্বাস্থ্যকর্মী বা যাঁরা স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন তাঁরা অথবা যাঁরা অফিসের পরিবেশে কাছাকাছি বসে কাজ করেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক মোর্শেদা চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের আহ্বানে সাড়া দিয়ে ব্র্যাক প্রাথমিকভাবে ঢাকা, নারায়ণগঞ্জসহ বেশি সংক্রমিত ১৯টি এলাকায় ১০০ বুথ তৈরি করবে।’