Home Blog Page 2959

আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডা. দেবী শেঠির

0

বিশ্ব আজ মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত। এই ভাইরাসে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত করোনার কোনো প্রতিষেধকও আবিষ্কার হয়নি। তবে বিজ্ঞানীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন ভারতের আলোচিত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. দেবী প্রসাদ শেঠি। আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা থেকে বাঁচতে দেবী শেঠির ২২ জরুরি পরামর্শ-
১. এক বছরের জন্য বিদেশ ভ্রমণ স্থগিত।
২. আগামী এক বছর বাইরের খাবার খাবেন না।
৩. বিয়ে বা অন্যান্য অনুরূপ অনুষ্ঠানে যাবেন না।
৪. অপ্রয়োজনীয় ভ্রমণ করবেন না।
৫. কমপক্ষে এক বছর কোনো ভিড়ের জায়গায় যাবেন না।
৬. সামাজিক দূরত্বের নিয়মাবলী সম্পূর্ণরূপে অনুসরণ করুন।
৭. কাশি থেকে দূরে থাকুন।
৮. মুখোশটি মুখোমুখি রাখুন।
৯. বর্তমান এক সপ্তাহে খুব সাবধানতা অবলম্বন করুন।
১০. আপনার চারপাশে কোনো গোলমাল হতে দেবেন না।
১১. এখন থেকে ৬ মাস সিনেমা হল, শপিং মল, ভিড়ের বাজারে যাবেন না। সম্ভব হলে পার্ক, পার্টি ইত্যাদিও এড়ানো উচিত।
১২. প্রতিরোধ ক্ষমতা বাড়ান।
১৩. নাপিতের দোকানে বা বিউটি সেলুন পার্লারে থাকাকালীন খুব যত্নশীল হন।
১৪. অপ্রয়োজনীয় সভাগুলো এড়িয়ে চলুন, সর্বদা সামাজিক দূরত্বের কথা মাথায় রাখুন।
১৫. করোনার হুমকি খুব শিগগিরই শেষ হচ্ছে না।
১৬. আপনি বাইরে বেরোনোর সময় বেল্ট, রিংগুলি, ঘড়ি পরবেন না। ঘড়ির দরকার নেই। আপনার মোবাইল সময় পেয়েছে।
১৭. কোনো হাতের রুমাল না, স্যানিটাইজার নিন।
১৮. আপনার ঘরে জুতো আনবেন না। বাইরে রেখে দিন।
১৯. আপনার হাত পরিষ্কার করুন।
২০. আপনি যখন মনে করেন আপনি সন্দেহজনক রোগীর কাছে এসেছেন তখন পুরো গোসল করুন।
২১. লকডাউন বা লকডাউন পরবর্তী ৬ মাস থেকে ১২ মাস এই সতর্কতা অনুসরণ করুন।
২২. আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি ভাগাভাগি করুন।
এসএ/

২ লাখ ৫ হাজার কোটি টাকার এডিপির খসড়া অনুমোদন

0

আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়া চূড়ান্ত করছে পরিকল্পনা কমিশন। যা চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় ১২ হাজার ২২৪ কোটি টাকা বেশি। এ ছাড়া করোনা মোকাবিলায় এবারের এডিপিতে স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার।
আজ মঙ্গলবার (১২ মে) পরিকল্পনা কমিশনের সভাকক্ষে পরিকল্পনামন্ত্রী এ এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এনইসি সভায় নতুন এডিপির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
জানা গেছে, নতুন এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৪ হাজার ৬৪৩ কোটি টাকা ও বৈদেশিক সহায়তা বাবদ ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা খরচ করা হবে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সামগ্রিক অর্থনীতির সঙ্গে নতুন এডিপিতেও প্রভাব পড়েছে। এ কারণে বৈদেশিক সহায়তায় বরাদ্দ কমানো হয়েছে। একই সঙ্গে প্রকল্পের সংখ্যাও কমছে। করোনা মোকাবিলায় এবারের এডিপিতে স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। গুরুত্বের দিক থেকে এর পরেই সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত।
জানা গেছে, করোনা সংক্রমণ এবং এর প্রভাব ঠেকাতে আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৩ হাজার ৩৩ কোটি টাকা। নতুন এডিপিতে কৃষি খাত পাচ্ছে ৮ হাজার ৪২৪ কোটি টাকা। পরিববহন খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। বিদ্যুৎ খাতে বরাদ্দ ধরা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে সাড়ে ২৩ হাজার কোটি টাকা।
চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল এডিপিতে বৈদেশিক সহায়তা পরিমাণ ৭১ হাজার ৮০০ কোটি টাকা থাকলেও করোনার কারণে আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে কমছে বৈদেশিক সহায়তার বরাদ্দ কমে বরাদ্দ ধরা হচ্ছে ৭০ হাজার ৫০১ কোটি ৭২ লাখ টাকা।
আগামী ২০২০-২১ অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ অনুমোদিত প্রকল্প যুক্ত হচ্ছে এক হাজার ৫৮৮টি (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ছাড়া)। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে এর পরিমাণ ছিল এক হাজার ৭৪৪টি। ফলে নতুন অর্থবছরে কমছে ১৫৬টি উন্নয়ন প্রকল্প।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, করোনার কারণে এডিপিতে পরিবর্তন আনা হয়েছে। আমরা খসড়াটি তৈরি করলাম। এনইসি সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এডিপি চূড়ান্ত করা হবে।

ত্রাণ বিতরণে অনিয়ম করে কেউ রেহাই পাবে না : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। এ ইস্যুতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ইতোমধ্যে আইনগত, প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ তারই প্রমাণ। ত্রাণ বিতরণ নিয়ে সামান্য অপরাধ করলেও কেউ রেহাই পাচ্ছে না।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে তার সরকারি বাসভবনে থেকে অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশ যে অর্থনৈতিক সমৃদ্ধি ও সক্ষমতা অর্জন করেছে তার কারণেই এই সংকটকালে এত বিপুল পরিমাণ প্রণোদনা এবং ত্রাণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে। এ সংকটে প্রায় ১ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে। ৫০ লাখ মানুষকে নগদ অর্থ সহায়তা দেওয়া সমসাময়িক বিশ্বে নজিরবিহীন।
তিনি বলেন, চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা করা সীমিত হয়ে পড়েছে। এতে সাধারণ রোগীরা অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন সামান্য সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঈদে অনলাইনে শপিং করারও আহ্বান জানান।

করোনায় আরও ১১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৬৯

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২৫০ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৬৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৬৬০।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

ফ্রান্সে লকডাউন শিথিলের পর করোনায় মৃতের সংখ্যা বেড়েছে

0

ফ্রান্সে মহামারী করোনাভাইরাসে নতুন করে আরও ২৬৩ জন প্রাণ হারিয়েছে। আগের দিনের মৃতের সংখ্যার চেয়ে আজকের এ সংখ্যা অনেক বেশি। রবিবার এ সংখ্যা ছিল মাত্র ৭০। দেশটি সোমবার প্রথম প্রায় দুই মাসের লকডাউন শিথিলের ঘোষণা কার্যকর করেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২৬ হাজার ৬৪৩ জনে দাঁড়াল।
ফ্রান্স সোমবার তাদের দেশের লকডাউন অবস্থা থেকে বেরিয়ে আসা শুরু করলেও তারা দেশব্যাপী অনেক বিধিনিষেধ বহাল রেখেছে।
কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, কোভিড-১৯ ভাইরাস দ্বিতীয় ধাপে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় এ ব্যাপারে এখন সাবধান থাকা জরুরি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ‘লকডাউন চলাকালে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হওয়ায় হাজার হাজার মানুষ প্রাণে বেঁচে গেছে।’
সোমবার ফ্রান্সের আইসিইউতে করোনা রোগীর সংখ্যা ৬৪ জন কমেছে। গত এপ্রিলে দেশটিতে এ মহামারির চরম সংকটকালে আইসিইউতে রোগীর সংখ্যা ৭ হাজার অতিক্রম করেছিল।
লকডাউন শিথিলের ক্ষেত্রে সরকার ফ্রান্সকে গ্রীন ও রেড জোনে বিভক্ত করেছে। এ ক্ষেত্রে প্যারিস এবং অপর তিন অঞ্চল রেড জোনের আওতায় পড়ায় এসব এলাকায় একেবারে সীমিত আকারে লকডাউন শিথিল করা হয়েছে।
এদিকে লকডাউন শিথিলের দায়িত্বে থাকা ফ্রান্সের সিনিয়র সরকারি কর্মকর্তা জিয়ান কাসটেক্স সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়ে গেলে লকডাউন আবারো আরোপ করা হতে পারে।
লকডাউন শিথিলের প্রতিবেদনে তিনি লিখেছেন, ‘স্বল্প সময়ের মধ্যে করোনার ভ্যাকসিন বা এর যথাযথ চিকিৎসা ব্যবস্থা আসার সম্ভাবনা না থাকায় ফ্রান্সের জনগণের এ ভাইরাসে ফের আক্রান্ত হওয়ার ঝুঁকির রয়েছে।’
তিনি আরও বলেছেন, এ ক্ষেত্রে ‘কর্তৃপক্ষের লকডাউন শিথিলের পদক্ষেপ ফের বাতিল করার সম্ভাবনা রয়েছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ফ্রান্সে জনগণের চলাচলের কিছু ক্ষেত্রে মাস্ক পরার এবং সামাজিক দূরত্ব পালন বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছে, ‘এ ভাইরাস এখনো সক্রিয় রয়েছে এবং তা ছড়াচ্ছে।

করোনা পরীক্ষায় আজ ঢাকায় চালু হচ্ছে আরো ১০ বুথ

0

করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করতে ঢাকায় এরই মধ্যে ১৮টি নমুনা সংগ্রহ বুথ চালু আছে। আজ মঙ্গলবার (১২ মে) আরো ১০টি নতুন বুথ চালু হচ্ছে। নগরীর বিভিন্ন এলাকায় বুথগুলো স্থাপন করা হয়েছে।

নমুনা সংগ্রহ নিয়ে মানুষের হয়রানি ও নানামুখী সংকট কাটাতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে একাধিক বেসরকারি সংস্থার সহায়তায় এ বুথ স্থাপন ও নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নমুনা সংগ্রহ কার্যক্রমের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক লাইন ডিরেক্টর ডা. সমীর কান্তি।

ডা. সমীর কালের কণ্ঠকে বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাসহ সারা দেশেই টেস্টিং ল্যাবের সংখ্যা একে একে বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ঢাকায় টেস্টিং ল্যাব চালু হয়েছে ১০টির বেশি। সেই সঙ্গে মানুষকে যাতে ঝুঁকি নিয়ে এসব ল্যাবে নমুনা দিতে যেতে না হয় সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কয়েকটি বেসরকারি সংস্থার সহায়তায় রাজধানীতে ইতিমধ্যে ৩০টি নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে আটটি বুথ চালু হয়েছে গত মাসেই। জেকেজি ও ওভাল গ্রুপ ওই সব বুথ বসিয়ে কার্যক্রম শুরু করেছে। এ ছাড়া ড্রাগ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুথ বসানোর জন্য সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ২০টি বুথ বসানো হয়েছে ঢাকায়।

গতকাল সোমবার পর্যন্ত তাদের ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। আজ আরো ১০টি বুথে নমুনা সংগ্রহ শুরু হচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জে আরো দুটি বুথ বসানো হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এমন বুথ স্থাপন করা হবে।

ডলফিন হত্যা বন্ধে পদক্ষেপ জানাতে নির্দেশ হাইকোর্টের

0

চট্টগ্রামের হালদার ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হালদা নদী থেকে ডলফিন হত্যা বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানি করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের এটাই প্রথম আদেশ।
এর আগে গতকাল সোমবার হালদা নদী থেকে একের এক ডলফিন হত্যা বন্ধের নির্দেশনা চেয়ে ভার্চুয়াল হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে মৎস্য সচিব, পরিবেশ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে ডলফিন হত্যা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।

ত্রাণ দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স : দুদক

0

ত্রাণ দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স কৌশল বাস্তবায়ন হচ্ছে, অপরাধীদের সামাজিক বা পেশাগত পরিচয় কমিশনের কাছে ন্যূনতম গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ মঙ্গলবার (১২ মে) দুদকের গোয়েন্দা ইউনিটের সঙ্গে দ্বিতীয়বারের মতো ত্রাণসংক্রান্ত বিষয়ে অভিযোগের ধরণ, মামলা তদন্তের অগ্রগতি, আসামিদের গ্রেফতারসহ সার্বিক বিষয়ে বৈঠককালে এ মন্তব্য করেন।
ত্রাণ বিষয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদক কর্মকর্তারা ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন, যা প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, ত্রাণ কার্যক্রমের শুরুতেই আত্মসাতের পরিণতি সম্পর্কে কমিশন থেকে সতর্ক করা হয়েছিল। গণমাধ্যমও কমিশনের বক্তব্য ব্যাপকভাবে প্রচার করে। তার পরও কিছু দুর্নীতি-অনিয়ম-স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে। আমরা বলেছিলাম, এসব অপরাধীদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি অনুসরণ করবে কমিশন।
ইতোমধ্যেই সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতে বেশকিছু মামলা হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এ জাতীয় অপরাধে যারা জড়িত তাদের আইনের মুখোমুখি হতেই হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের সামাজিক বা পেশাগত বা অন্য কোনো পরিচয় কমিশনের কাছে ন্যূনতম গুরুত্ব বহন করবে না।
তিনি আরও বলেন, অন্যান্য মামলার মতোই ত্রাণ আত্মসাতের প্রতিটি মামলা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। প্রয়োজনে একটি বিশেষ কমিটি বা টাস্কফোর্স গঠন করে এসব মামলার তদন্ত ও প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করা হবে।

নিম্নমানের আরও ৪৩ পণ্য নিষিদ্ধ করল বিএসটিআই

0

নিম্নমানের আরও ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে উৎপাদনকারীদের বাজার থেকে তাদের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। এর আগে আরও ১৭টি নিম্নমানের পণ্য নিষিদ্ধ করেছিল বিএসটিআই।
সোমবার (১১ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই। এতে বলা হয়েছে, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে নিজেদের ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) এর থেকে নিম্নমানের ফল পাওয়ায় এসব পণ্য নিষিদ্ধ করা হয়েছে।
নিম্নমানের পণ্যের তালিকা
ড্যানিশ, সুরেশ, প্রমি, পূবালী সল্টসহ ৪৩ ব্র্যান্ডের পণ্য নিষিদ্ধ করার পাশাপাশি এসব প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া ওসব পণ্যের মান উন্নয়ন করে পুনরায় অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ এবং বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নমানের পণ্যগুলো হলো- নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ১৬২, উৎপাদন তারিখ: ১২.২০১৯), ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০৯.০২.২০২০), ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ০৪.১১.২০১৯), ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ৪৫, উৎপাদন তারিখ: ০১.০১.২০২০), ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: ০১, উৎপাদন তারিখ: ০১.০৩.২০২০), নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল, জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল (ব্যাচ নং: অঘ-০০৩২, উৎপাদন তারিখ: ১৫.০৩.২০২০), গাজীপুরের ময়মনসিংহ অ্যাগো লিমিটেড-এর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (অ্যালোভেরা) (ব্যাচ নং: ০৫, উৎপাদন তারিখ: ১০.০৮.২০১৯), নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস লিমিটেড-এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুড়া (ব্যাচ নং: ০৭৬৭(এ), উৎপাদন তারিখ: ২৪.০২.২০২০), কারি পাউডার ‘বিফ মাসালা’ ব্যাচ নং: ০৬৩৫(এ), উৎপাদন তারিখ: ১৩.০৯.২০১৯) ও ‘চিকেন মাসালা’ ব্যাচ নং: ০৬৩৪ (বি), উৎপাদন তারিখ: ১২.০৯.২০১৯, নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২-এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ) ব্যাচ নং: ০১ ক-০২২০, উৎপাদন তারিখ: ফেব্রুয়ারি ২০২০, নারায়ণগঞ্জের আইডিয়াল অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড-এর আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার, (ব্যাচ নং: ০১২, উৎপাদন তারিখ: ০২.০৫.২০১৯), নেত্রকোনার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই, ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টস প্রা. লি. এর সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই, ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার ‘বার বি-কিউ মাসালা’ (ব্যাচ নং: ০০৩, উৎপাদন তারিখ: অক্টোবর ২০১৯), ঢাকার এ জেড এ আইডিয়াল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ প্রা. লি. এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা, ব্যাচ নং: এ২এ৪১, উৎপাদন তারিখ: ০১.০২.২০১৯), নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১১.২০১৯, উৎপাদন তারিখ: নভেম্বর ২০১৯), নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০০১, উৎপাদন তারিখ: ১৫.০৪.২০১৮), নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৩১১৪, উৎপাদন তারিখ: জুন ২০১৯), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮), নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ০৫/১৯ উৎপাদন তারিখ: ০৫.২০১৯), নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১৭/২০, উৎপাদন তারিখ: ০৩.২০১৭), নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ (ব্যাচ নং: ১০/২০২১, উৎপাদন তারিখ: ০১.১০.২০১৮), নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেড-এর শক্তি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: উৎপাদন তারিখ: ০৭.১০.২০১৯, গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং:– উৎপাদন তারিখ: জানুয়ারি ২০২০), নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ২০.০৪.২০১৯), ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেড-এর প্রমি ব্র্যান্ডের সরিষার তেল (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ০২.০২.২০২০), রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন, লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল, ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর আমদানিকৃত রিফাইন্ড সুগার ও অটোজি কারি হট ব্র্যান্ডের কারি পাউডার (ব্যাচ নং: –, উৎপাদন তারিখ: ২৯.১২.২০১৯), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল, রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাইস্পিড ডিজেল, রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন), রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল), রাজশাহীর পবার আসাদুল্লাহ অ্যান্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন) ও আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল) এবং রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)।

ভারতে করোনায় আক্রান্ত ৭০ হাজার ছাড়িয়েছে

0

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬। অপরদিকে মারা গেছে ২ হাজার ২৯৩ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২২ হাজার ৪৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তবে আগের দিনের তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৮৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ১৯০ জনের। ওই রাজ্যে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪৯৯ জন।
মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে এক হাজারের বেশি মানুষ। ফলে সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৪০১। ওই রাজ্যে এখন পর্যন্ত মারা গেছে ৮৬৮ জন।
এদিকে, গুজরাটে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৪১ এবং মারা গেছে ৫১৩ জন। অপরদিকে তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮ হাজারের বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৩১ দশমিক ৭৩ ভাগ মানুষ সুস্থ হয়ে উঠেছে।
করোনাভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়তে পারে ভারতে। গতকাল বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্ব নির্ধারিত ওই বৈঠকের পরেই ১৭ মের পর আরও এক দফায় লকডাউন বাড়ানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন মোদি।
১৭ মে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে করোনা নিয়ে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সে সময় সবার মতামত জানতে চান তিনি। মুখ্যমন্ত্রীরা লকডাউন বাড়ানোর বিষয়ে নিজেদের মতামত জানান।